Thursday, July 23, 2020

মেসেঞ্জারে নতুন প্রাইভেসি সেটিংস

বর্তমান পরিস্থিতিতে যোগাযোগের জন্য ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার বেড়ে গেছে। ফেসবুকের পক্ষ থেকে মেসেঞ্জারে এমন নতুন প্রাইভেসি নিয়ন্ত্রণ সুবিধা যুক্ত করা হচ্ছে, যা ব্যবহারকারীকে পাঠানো বার্তা নিয়ন্ত্রণের সুবিধা দেবে। এ ছাড়া মেসেঞ্জার অ্যাপে নতুন সেটিংস পরীক্ষা চালাবে ফেসবুক। এতে মেসেঞ্জারে পছন্দ অনুযায়ী কল ও বার্তার আসার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন ব্যবহারকারী। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়,... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1670621/%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A7%87%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AD%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B8

ভবনের সীমানা বিরোধ নিয়ে ভাইয়ের লোহার পাইপের আঘাতে ভাইয়ের মৃত্যু

মাগুরায় ভবনের সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভায়ের লোহার পাইপের আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের কাউন্সিল পাড়ায় নিজেদের নির্মানাধিন ভবনের দ্বিতীয় তলায় হামলায় আহত হওয়ার পর হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনায় এখনো কাউকে আটক করেনি পুলিশ। মৃত ওই ব্যাক্তির নাম খন্দকার রফিকুল হাসান ওরফে পিন্টু খন্দকার (৪৫)। আর তার ওপর হামলা চালিয়েছেন তারই আপন বড় ভাই খন্দকার মঞ্জুরুল... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1670620/%E0%A6%AD%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%98%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87

করোনার টিকা নেবেন ট্রাম্প

করোনাভাইরাসের টিকা নেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল বুধবার রাতে সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। ট্রাম্প বলেন, তিনি করোনার টিকা প্রথমে বা শেষে নেবেন। সিএনএনের খবরে জানানো হয়, ফক্স নিউজকে দেওয়া সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যদি আমি প্রথমে টিকা নিই, তাহলে অনেকে আমাকে ভীষণ স্বার্থপর বলবে। সবার প্রথমে আমি টিকা নিতে চাই।... বিস্তারিত



source http://www.prothomalo.com/northamerica/article/1670619/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA

ভালো নেই সব শিল্পী

জুন মাসে শুরু হয়েছে স্বল্প পরিসরে নাটক, টেলিছবি ও বিজ্ঞাপনচিত্রের শুটিং। আগের তিন মাস করোনাভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ ছিল সব ধরনের প্রযোজনার কাজ। বেকার ছিলেন শিল্পী, নির্মাতা, কুশলীরা। এখন অনেকে কাজে ফিরলেও কমেছে প্রযোজনার সংখ্যা। বড় তারকাদের অনেকেই ঈদ সামনে রেখে নিয়মিত কাজ করছেন, কিন্তু অনেক শিল্পীর অবস্থা করুণ। এই সময়ে টিভি নাটকের শিল্পীদের অবস্থা নিয়ে এবারের আয়োজন।   শেষবারের মতো... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1670618/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%80

শেষ ছবি, শেষ স্মৃতি

সময়টা স্বাভাবিক হলে হয়তো প্রচলিত রীতিতেই মুক্তি পেত দিল বেচারা। সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি বড় পর্দায় দেখার জন্য হয়তো ভারতের সিনেমা হলগুলোয় দর্শকের ঢল নামত। কিন্তু করোনা মহামারির কারণে প্রেক্ষাগৃহে ছবি মুক্তির সুযোগ নেই। অকালপ্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা তাই আগামীকাল ২৪ জুলাই মুক্তি পাচ্ছে ডিজনি-হটস্টার নামের ওটিটি মাধ্যমে। বিনা মূল্যে ছবিটি দেখতে পাবেন সারা... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1670614/%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7-%E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF

অলস পড়ে আছে তাকের বই, লাইব্রেরি যেন বিসিএস আঁতুড়ঘর

বাংলাদেশের তরুণেরা চাকরির ক্ষেত্রে বেশির ভাগ বিসিএস–নির্ভর। সম্প্রতি ৩৮তম বিসিএসের ফলাফল নিয়ে গণমাধ্যম ও সাধারণ মানুষের মাতামাতি দেখলে তা খুব সহজেই অনুমান করা যায়। তবে বিসিএস একটি দীর্ঘ প্রক্রিয়ার ফসল। বিসিএসে সফল হতে হলে প্রতি প্রার্থীর গড়ে দুই থেকে আড়াই বছর লেগে যায়। আর এই প্রস্তুতি নেওয়ার সুবিধার্থে অনেকেই সারা বছর ধরে লাইব্রেরি ব্যবহার করে থাকেন। বিসিএস প্রার্থীরা লাইব্রেরির বই... বিস্তারিত



source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1670579/%E0%A6%85%E0%A6%B2%E0%A6%B8-%E0%A6%AA%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%87-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8-%E0%A6%86%E0%A6%81%E0%A6%A4%E0%A7%81%E0%A7%9C%E0%A6%98%E0%A6%B0

ডি ভিলিয়ার্সের ফেরার অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা

দুই বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। মাত্র ৩৪ বছর বয়সেই বিদায়ের কারণ হিসেবে দেখিয়েছিলেন ক্লান্তিকে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির সঙ্গে আর মানিয়ে নিতে পারছিলেন না। কিন্তু নতুন টিম ম্যানেজমেন্টের আগ্রহে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডি ভিলিয়ার্সের খেলার সম্ভাবনা জাগে। প্রোটিয়াদের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক কুইন্টন ডি ককও জানালেন, করোনাভাইরাসের কারণে পিছিয়ে পড়া... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1670617/%E0%A6%A1%E0%A6%BF-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AA%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A3-%E0%A6%86%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE

কায়রোর হোটেলে বাংলাদেশি নারীর লাশ

নিউইয়র্ক ও নিউজার্সির পরিচিত মুখ, বিউটি এক্সপার্ট ও বাংলাদেশি-আমেরিকান বংশোদ্ভূত ফাতেমা খান খুকির (৪৪) লাশ মিসরের কায়রোর একটি হোটেল থেকে উদ্ধার করেছে সে দেশের পুলিশ। গত সাতদিন আগে ফাতেমা ব্যক্তিগত ভ্রমণে কায়রো গিয়েছিলেন। ২১ জুলাই নিজ হোটেল রুমে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ফাতেমাকে হত্যা করা হয়েছে।কায়রোর আমেরিকান দূতাবাস বাংলাদেশে ফাতেমার... বিস্তারিত



source http://www.prothomalo.com/northamerica/article/1670615/%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%B9%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B6

ছেলে হত্যার বিচার না পেলে কী নিয়ে বাঁচব?

নদীতে ফেলে দেওয়ার আগে থেঁতলে দেওয়া হয়েছিল মুখটা। ফলে দুই দিন পর যখন সাইদুর রহমান পায়েলের লাশ ভেসে উঠল, তখন সেটি আর দেখার অবস্থায় নেই। ততক্ষণে বিকৃত হয়ে গেছে। তাই শোকের সাগরে ডুবে থাকা মাকে শেষবারের মতো দেখানো হয়নি ছেলের ক্ষতবিক্ষত মুখ।নির্মমভাবে হত্যার শিকার হয়ে সাইদুর রহমানের চলে যাওয়ার দুই বছর পূর্ণ হয়েছে গতকাল বুধবার। এই দিন ছেলের ছবি ছুঁয়ে চোখের পানি ফেলা, মুঠোফোনের রেকর্ডারে জমে থাকা... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1670613/%E0%A6%9B%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%95%E0%A7%80-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%AC

মিশিগানে করোনায় সংক্রমিতের সংখ্যা ৭৫ হাজার ছাড়াল

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়ে গেছে। রাজ্যে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৭৫ হাজার ২৪৮ জন। আর এতে মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪১ জনের। মিশিগান স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ সূত্রে জানা গেছে, মিশিগানে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছে ৫২৩ জন, আর মৃত্যু হয়েছে ছয় জনের। ১১ সপ্তাহের মধ্যে গত সপ্তাহে সংক্রমিতের সংখ্যা ছিল বেশি। তবে গত সপ্তাহের তুলনায় চলতি... বিস্তারিত



source http://www.prothomalo.com/northamerica/article/1670612/%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A7%AD%E0%A7%AB-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B2

বগুড়ায় কোভিডে রেলওয়ের সিগন্যালম্যানের মৃত্যু

বগুড়ায় করোনায় (কোভিড-১৯) আক্রান্ত রেলওয়ের একজন কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগী মারা যান। এ নিয়ে ২৪ ঘণ্টায় জেলায় কোভিডে পাঁচজনের মৃত্যু হলো। মারা যাওয়া রোগীর নাম নিয়ামত আলী (৩৫)। তাঁর বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার শালগ্রামে। তিনি বাংলাদেশ রেলওয়ের জয়পুরহাটের... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1670616/%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A7%9C%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A7%87-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2%E0%A6%93%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%97%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল দুই কিশোরের

মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় রাজৈর-দুর্গাবর্দ্দী বাইপাস সড়কের দুর্গাবর্দ্দী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতেরা হলো, সদর উপজেলার হাউসদী গ্রামের মো. শওকত শেখের ছেলে সাফিন শেখ (১৭) ও রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের খলিলুর রহমানের ছেলে সাফায়েত হোসেন রনি (১৮)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মোটরসাইকেল নিয়ে বন্ধু সাফিনের সঙ্গে ঘুরতে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1670609/%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%98%E0%A7%81%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%97%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87

বিষণ্ন দিনের বিক্ষিপ্ত লিপি

করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com১৭ মে ২০২০একই দিনে আমাদের হাউজিং সোসাইটিতে দুটি ঘটনা। একজনের মৃত্যুসংবাদ পেলাম। আর আমাদের বিল্ডিংয়ে একজনের করোনা পজিটিভ। দুই মাস আমাদের সোসাইটি পুরো লকডাউন... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1670603/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF

ভেড়ামারায় গাঁজার বাগানে প্রশাসনের অভিযান

কুষ্টিয়ার ভেড়ামারায় রেলওয়ের পতিত জায়গায় করা গাঁজার বাগান ধ্বংস করছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে সেখানে ভেড়ামারার ইউএনও সোহেল মারুফের নেতৃত্বে অভিযান চলছে। সকাল পৌনে আটটায় ইউএনও মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভেড়ামারার লালন শাহ সেতু থেকে তিন শ মিটার দূরে রেলওয়ের আওতাধীন পতিত মাঠে গাঁজার চাষ করা হয়েছে। সেখানে অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত তিন কাঠা জমিতে বড় বড় গাঁজার গাছ... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1670602/%E0%A6%AD%E0%A7%87%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8

সবুজে ঘেরা চিড়িয়াখানায় ৫০ নতুন প্রাণ

মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ১৯৮৪ সাল থেকে চাকরি করছেন আবদুর রহমান। নিরাপত্তাকর্মী হিসেবে কাটিয়ে দিয়েছেন ৩৬টি বছর। আর মাত্র বছর দুয়েক পর অবসরে যাবেন। কিন্তু তিন যুগ পর এসে যেন ঠিক আগের চিড়িয়াখানা দেখতে পাচ্ছেন আবদুর রহমান। সবুজ গাছগাছালিতে ঘেরা, পাখিদের কলকাকলিতে মুখর, পশুপাখিদের বিচিত্র সব হাঁকডাক। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চিড়িয়াখানায় চার মাস ধরে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ।... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1670601/%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%98%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%BF%E0%A7%9C%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A7%AB%E0%A7%A6-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3

তাজউদ্দীন আহমদ: দুর্দিনে স্বপ্নের কান্ডারি

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৯৫তম জন্মদিন আজ। তাঁর সমন্ধে আজকের প্রজন্ম খুব কমই জানে। এটা তাদের দোষ নয়। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি, কারিকুলাম, গবেষণা, আলোচনা ও কর্মকাণ্ডে তাকে খুঁজে পেতে কষ্ট হয়। জাতীয় জাদুঘর-মুক্তিযুদ্ধ জাদুঘরগুলো থেকেও তাঁর সমন্ধে জানা যাবে খুব কম। কিন্তু তাজউদ্দীন আহমদকে ভালোমতো জানা ছাড়া আমরা বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ও গৌরবোজ্জ্বল... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1670589/%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%80%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%A6-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF

করোনা ড্রপলেটেও বংশবিস্তার করে

কোনো আক্রান্ত ব্যক্তি কথা বলা বা শ্বাস-প্রশ্বাস কিংবা কাশি দেওয়ার সময় করোনাভাইরাস ড্রপলেটের মাধ্যমে ছড়ায়—বিজ্ঞানীরা এটা জানেন। কিন্তু এই ড্রপলেটে নিজের বংশবিস্তারের ক্ষমতা আছে কি না, এটা জানা ছিল না। নতুন এক গবেষণায় বলা হয়েছে, পরীক্ষাগারের পরিবেশে এই ড্রপলেটেও নিজের বৃদ্ধি ঘটাতে পারে করোনাভাইরাস।নতুন এই গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তাঁদের এই গবেষণার... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1670600/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AA%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87%E0%A6%93-%E0%A6%AC%E0%A6%82%E0%A6%B6%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87

ব্যায়ামের পর তীব্র ব্যথায় করবেন কী

ব্যায়াম করার পর মাংস পেশিতে একটু-আধটু ব্যথা হয়ে থাকে যা স্বাভাবিক এবং বিশ্রামের পর এটি চলে যায় ডিওএমএস হলো ডিলেইড অনসেট মাসেল সোরনেস, যার বাংলা দাঁড়ায়, জিম বা কঠোর শারীরিক ব্যায়ামের ফলে মাংসপেশির তীব্র ব্যথা। ব্যায়াম করার পর মাংসপেশিতে একটু-আধটু ব্যথা হয়ে থাকে, যা স্বাভাবিক এবং বিশ্রামের পর এটি চলে যায়। কিন্তু ডিওএমএস ব্যায়াম করার ছয় বা সাত ঘণ্টা পর ব্যথা শুরু হয় এবং দুই থেকে তিন দিন থাকে।... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1670598/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A5%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%95%E0%A7%80

টিভিতে আজকের খেলা সূচি

টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: সিরি ‘আ’ সনি টেন ২ উদিনেসে-জুভেন্টাস রাত ১১-৩০ মি. লাৎসিও-ক্যালিয়ারি রাত ১-৪৫ মি. মেজর লিগ সকার ইউরোস্পোর্ট কলোরাডো-মিনেসোটা সকাল ৮-৩০ মি. ২০১৫ বিশ্বকাপ-পুনঃপ্রচার স্টার স্পোর্টস সিলেক্ট ২ নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সকাল ৯-৩০ মি. ফুটবল শো... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1670599/%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9C%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%82%E0%A6%9A%E0%A6%BF

করোনার সংক্রমণে দ্বিতীয় ফরিদপুর

দেশে করোনা সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে রাজধানী ঢাকায়। এলাকাভিত্তিক জনসংখ্যার বিপরীতে আক্রান্তের হারও সবচেয়ে বেশি ঢাকা মহানগরীতে। এ ছাড়া বড় শহরগুলো আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি। কিন্তু জনসংখ্যার অনুপাতে ঢাকার বাইরে আক্রান্তের হার সবচেয়ে বেশি ফরিদপুরে।বাংলাদেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ সাপ্তাহিক পরিস্থিতি প্রতিবেদনে (২০... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1670597/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%AB%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0

আড়ুশাহ ও মাড়ুশাহ (রহমাতুল্লাহ) এর মাজার - ওয়ার্ড নং ২১

গতকাল, ফুলার রোড ধরে ব্রিটিশ কাউন্সিল পেরিয়ে যখন জগন্নাথ হলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক কোয়ার্টারের ভেত...