Wednesday, April 30, 2025

আজিমপুর গোরস্থান মসজিদ




রাজধানীর নিউমার্কেট থেকে সোজা বিজিবি তিন নম্বর গেট সংলগ্ন আজিমপুর পুরাতন কবরস্থানের সীমানা প্রাচীর ঘেঁষে নতুন লাইনের সরু রাস্তা দিয়ে বেশ কিছদূর এগিয়ে গেলে আজিমপুর গোরস্তান শাহী মসজিদ দেখতে পাবেন। এটিই আজিমপুর মসজিদ। এখানে অনেকবার নামাজ পড়েছি।

এলাকাবাসীর কাছে এটি আজিমপুর গোরস্তান শাহী মসজিদ হিসেবে পরিচিত।বাইরে থেকে খুব সাধারণ একটি মসজিদ মনে হলেও প্রত্নতত্ত্ববিদদের মতে, মসজিদটি প্রায় তিনশ’ বছরের পুরনো। 

মসজিদটিতে এতবার সংস্কার ও পরিবর্তন করা হয়েছে যে, বাইরে থেকে এখন এটিকে একটি আধুনিক ইমারত বলে মনে হয়। একটি ফারসি শিলালিপি এখনও প্রধান প্রবেশপথের উপর বিদ্যমান রয়েছে। এর বর্ণনা অনুযায়ী এটি জনৈক ফয়জুল্লাহ কর্তৃক ১৭৪৬ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে।

No comments:

Post a Comment