Showing posts with label dhaka. Show all posts
Showing posts with label dhaka. Show all posts

Monday, April 21, 2025

শান্তিবাগ


ও আমার আল্লাহ ! চিরচেনা যায়গাটা , পুকুরের উপরে ছিল  টিন কাঠের দুতলা স্কুল ( শান্তি বাগ কো-অপরেটিভ হাই স্কুল পরে এরশাদ হাই স্কুল আবার পরে শান্তিবাগ হাই স্কুল ) । ৭০ সালে মাত্র বেবি ক্লাসে পড়েছিলাম , ১ম হয়েছিলাম । এখানে পিছন দিকে ছিল অভিনেতা মরহুম রাজু আহমদের বাড়ি । রাস্তা সামনে পশ্চিম দিক  - পিছনে পুর্ব দিক । ডানদিকে ঝিল - পরে পুকুর - পরে ডোবা , মাথায় শহীদ বাগ - দক্ষিন দিক । যাহোক ,  ১৯৭৭-১৯৮০ সালে সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ে প্রতি দিন যেতাম  এই রাস্তা দিয়ে ! ছবি - ১ম ডিসেম্বর ১৯৮০ সাল । সংবাদ ।

Sunday, November 3, 2024


 নীলক্ষেতের রেললাইন এবং ট্রেন- ১ অক্টোবর ১৯৬৪😊


রেললাইনটি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সীমানা ঘেষে ফুলবাড়িয়া পর্যন্ত যেতো। কিন্তু ১৯৬৮ সালে কমলাপুর ষ্টেশন চালু হবার পর ফুলবাড়িয়া ষ্টেশন বন্ধ করে দেওয়া হয় এবং ১৯৭১ সালে রেল লাইনও তুলে ফেলা হয়। বলা হয়ে থাকে তখনকার এসএম হল আর জহু হলের ছাত্রদের ট্রেনের হুইসেলে ঘুম ভাংতো।


ছবি ক্রেডিটঃ দুলক আহমেদ

ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং

 

ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং


পুরান ঢাকার বাংলা বাজার ১নং শ্রীশদাস লেনে অবস্থিত একটি দোতলা পুরাতন বাড়ি যার সাথে বাঙালির শিল্প-সংস্কৃতির ইতিহাস জড়িত এবং বাংলা সাহিত্য-সংস্কৃতির গুণী মানুষদের আড্ডার একটি কেন্দ্রস্থল, বুড়িগঙ্গা নদী থেকে বাংলাবাজার, হাজির বিরিয়ানি থেকে চকবাজার- পুরান ঢাকা মানে বাঙালির শত শত বছরের এক কালীক-আখ্যান। পুরান ঢাকার বিউটি বোর্ডিং সেই আখ্যানেরই এক অজর, অক্ষয় কীর্তির নাম। যে বোর্ডিংয়ের আড্ডাগুলো পঞ্চাশ, ষাট, সত্তর, আশির দশকে আমাদেরকে শিল্পের নিগুঢ় চেতনায় সমৃদ্ধ করে গেছে। যেখানে রচিত হয়েছে অজস্র কালজয়ী কবিতা, উপন্যাস, গল্প, চলচ্চিত্র কিংবা অন্যান্য শিল্পকর্ম। কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, সুরকার, অভিনেতা, সাংবাদিক, রাজনীতিক, টেলিভিশন ব্যক্তিত্ব আর জাদুশিল্পীদের পদচারণায় মুখরিত থাকত সবসময় জায়গাটি।


সাতচল্লিশের দেশভাগের পূর্বে ঢাকার নিঃসন্তান এক জমিদার সুধীর চন্দ্র দাসের জমিদারবাড়ির ভবনে সুনীল কুমার মুখোপাধ্যায়ের সম্পাদনায় বের হতো 'সোনার বাংলা' নামের সাপ্তাহিক পত্রিকা, সাথে গড়ে ওঠেছিল সেটার ছাপাখানাও। মূলত তখন থেকেই ঐ ভবনটি হয়ে ওঠে শিল্প-সাহিত্যের মানুষদের আনাগোনায় মুখর। কবি শামসুর রাহমানের প্রথম কবিতাটিও ছাপা হয় সেই পত্রিকায়। দেশভাগের পর 'সোনার বাংলা' কার্যালয় স্থানান্তর হয় কলকাতায়, জমিদার সুধীর চন্দ্র দাসও চলে যান ভারতে। দুই বছর খালি পড়ে থাকে ভবনটি। ১৯৪৯ সালে সেটি ভাড়া নেন মুন্সিগঞ্জের দুই সহোদর নলিনী মোহন সাহা ও প্রহ্লাদ চন্দ্র সাহা।


নলিনী মোহন সাহার বড় মেয়ের নাম ছিল বিউটি। তার নামেই তারা গড়ে তোলেন বিউটি বোর্ডিং, শুরুতে ছোট আকারে ব্যবসা শুরু করেন, একসময় চাহিদা বাড়তে থাকলে বড় করার চিন্তা থেকে জমিসহ ভবনটি কিনে নেন দুই ভাই। ক্রমেই ব্যবসা হয়ে ওঠে জমজমাট। সেই সাথে আবারও শুরু হয় সাহিত্য-সংস্কৃতি জগতের মানুষের বিচরণ।


দেশভাগের পর পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের প্রকাশনা শিল্পের কেন্দ্র হয়ে ওঠে বাংলাবাজার। সে সূত্রে কবি-সাহিত্যিকদেরও প্রাণকেন্দ্রে পরিণত হয়। বাংলাবাজারের পাশেই শ্রীশ দাস লেনের ১ নাম্বার বাড়িটিকে কেন্দ্র করে গড়ে ওঠে সাহিত্যচক্রের সুনিপুণ এক ঠিকানা।


দেশ স্বাধীন হওয়ার আগে এই ঐতিহাসিক স্থানে 'সোনার বাংলা' কার্যালয়ে এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেতাজি সুভাষচন্দ্র বসু ও পল্লীকবি জসীমউদদীন। 

এখান থেকেই ১৯৫৬ সালে প্রকাশিত হয় কবিতাপত্র ‘কবিকণ্ঠ’, আহমদ ছফার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল ‘স্বদেশ’। আরো বেশ কয়েকটি সাহিত্য সাময়িকীও নানা সময়ে প্রকাশিত হয়েছে।


এখানে বসেই তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ নির্মাণের পরিকল্পনা করেছিলে খ্যাতিমান পরিচালক আব্দুল জব্বার খান। বলা হয়, চিত্রনাট্যের কিছু অংশও এখানে বসে লিখেছিলেন তিনি। সুরকার সমর দাস অনেক বিখ্যাত গানের কথায় সুর বসিয়েছেন এখানেই আড্ডা দেওয়ার ফাঁকেই।

একাত্তরের পঁচিশে মার্চ রাতে বাংলার বুকে এক পাশবিক গণহত্যা শুরু করে পাকিস্তানি হানাদারেরা। তিনদিনের মাথায় ২৮ মার্চ অভিযান চালায় বাঙালির বুদ্ধিবৃত্তিক আঁতুড়ঘর বিউটি বোর্ডিংয়েও। ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয় ১৭ জনকে।


নিহতদের মধ্যে বোর্ডিংয়ের ম্যানেজার ও অন্যান্য কর্মীর পাশাপাশি ছিলেন মালিক প্রহ্লাদ চন্দ্র সাহা স্বয়ং। প্রহ্লাদ চন্দ্র সাহার পরিবার চলে যান ভারতে। রাজাকারদের দখলে থাকায় যুদ্ধের সময় খালিই পড়ে থাকে বোর্ডিংটি।


দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে প্রহ্লাদ চন্দ্র সাহার স্ত্রী প্রতিভা সাহা দুই পুত্র সমর সাহা ও তারক সাহাকে নিয়ে দেশে ফিরে আসেন, আবারও শুরু করেন বোর্ডিং ব্যবসা।


স্বাধীনতার পর থেকে হাল ধরে আসা প্রহ্লাদ সাহার ছেলে তারক সাহা প্রয়াত হলে তার উত্তরসূরী সমর সাহা ও বিজয় সাহা বোর্ডিংটি দেখাশোনা করেন।

কৃতজ্ঞতা @M Kaiser Hussain

Friday, November 1, 2024

সাত গম্বুজ মসজিদ.

 সাত গম্বুজ মসজিদ...


১৬৮০ সালে মুঘল সুবাদার শায়েস্তা খাঁর আমলে তার পুত্র উমিদ খাঁ।


#মসজিদ


১৬৮০ সালে মুঘল সুবাদার শায়েস্তা খাঁর আমলে তার পুত্র উমিদ খাঁ।




#মসজিদ


Wednesday, April 24, 2024

ঢাকার ইতিহাসের দুইটি দুর্লভ চিত্রকর্ম যা ১৭৮৭ খ্রিস্টাব্দে জোহান জোফানী ঢাকায় বসে আঁকেন

ঢাকার ইতিহাসের এক দুর্লভ চিত্রকর্ম যা ১৭৮৭ খ্রিস্টাব্দে জোহান জোফানী ঢাকায় বসে আঁকেন।কোনো ইউরোপীয় শিল্পীর আঁকা ঢাকার সবচেয়ে পুরনো চিত্রকর্ম গুলোর মধ্যে এটি একটি। নাগাপন ঘাট নামে তৈলচিত্র বহু বছর পরিচয়হীন ভাবে বৃটিশ লাইব্রেরীর আর্কাইভে পড়েছিল। কেউই সঠিকভাবে জানতো না ছবিটির সঠিক পরিচয় ইতিহাস। অবশেষে চার্লস গ্ৰেগ নামে এক শিল্পকর্ম-গবেষক এই পেইন্টিংটি কিনে নিয়ে প্রায় ৬ বছর গবেষণা চালিয়ে খুঁজে বের করেন এটি জোহান জোফানীর আঁকা ঢাকার নাগাপন ঘাটের একটি তৈলচিত্র, গ্ৰেগ স্বশরীরে ঢাকায় এসে নাগাপন ঘাট খ্যাত ওয়ারী সিমেট্রি আর তার পূর্বপুরুষের সমাধির এপিটাফ পরিদর্শন করে যান। এটি অবিশ্বাস্য হলেও সত্য  চার্লস গ্ৰেগের পূর্বপুরুষ ছিলেন ঢাকায় নিযুক্ত ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর এক উচ্চপদস্থ মেরিন ক্যাপ্টেন।এখনো যার সমাধি রয়েছে ওয়ারী সিমেট্রিতে।

দ্য সাউথ গেইট অব দ্য লালবাগ...
ঢাকার ইতিহাসের এক দুর্লভ চিত্রকর্ম যা ১৭৮৭ খ্রিস্টাব্দে জোহান জোফানী ঢাকায় বসে আঁকেন।কোনো ইউরোপীয় শিল্পীর আঁকা ঢাকার সবচেয়ে পুরনো চিত্রকর্ম গুলোর মধ্যে এটি একটি।দ্য সাউথ গেইট অব দ্য লালবাগ নামে  তৈলচিত্রটি নাগাপান ঘাট  তৈলচিত্র সহ বহু বছর পরিচয়হীন ভাবে বৃটিশ লাইব্রেরীর আর্কাইভে পড়েছিল। কেউই সঠিকভাবে জানতো না ছবিদুটোর সঠিক পরিচয় ইতিহাস। অবশেষে চার্লস গ্ৰেগ নামে এক শিল্পকর্ম-গবেষক এই পেইন্টিং দুটো কিনে নিয়ে প্রায় ৬ বছর গবেষণা চালিয়ে খুঁজে বের করেন এটি জোহান জোফানীর আঁকা ঢাকার লালবাগ কেল্লার ভেতরের দৃশ্য।


Wednesday, August 4, 2021

Map of DACCA from TAYLOR(1840)

Map of DACCA from TAYLOR(1840) A Sketch of the topography and statistics of Dacca 



১৯৪৪ সালে ব্রিটানিয়া টকিজ, পল্টন, ঢাকা।


১৯৪৪ সালে ব্রিটানিয়া টকিজ, পল্টন, ঢাকা। 
 
চল্লিশের দশকের ঢাকা, পৃথিবীজুড়ে তখন চলছে ২য় বিশ্বযুদ্ধ। বার্মা, নাগাল্যাণ্ডে যুদ্ধ পরিচালনার প্রয়োজনে তেঁজগাওতে গড়ে তোলা হয় নতুন বিমান ঘাটি (পরবর্তিকালের তেজগাঁও বিমানবন্দর)। ঢাকার পল্টন ব্যারাকে তখন সমবেত নানা দেশের সৈন্য- মার্কিন ‘জিআই’ সেনা থেকে শুরু করে ব্রিটিশ ‘টমি’ সেনা। কিন্তু তাদের বিনোদনের ব্যবস্থা সেসময় অপ্রতুল। এই সেনাদের সুবিধার কথা বিবেচনা করেই এক ইংরেজ ভদ্রলোক তখন পল্টনে গড়ে তুললেন নতুন সিনেমা হল- ‘ব্রিটানিয়া টকিজ’।

স্যামসন র‍্যুবেন এর “A Guide for Travellers in India” বইটি থেকে ঢাকার সেসময়কার আরো যে সব সিনেমা হলের নাম জানা যায় সেগুলো হলো- ১. লায়ন সিনেমা, আশেক জমাদার লেন, ২. মুকুল থিয়েটার, জনসন রোড, ৩. রূপমহল, ১৩৬, সদরঘাট, ৪. নিউ পিকচার হাউস, আরমানিটোলা, এবং ৫. তাজমহল টকিজ, আলী নকির দেউড়ী। তবে এসকল হল এ নির্বাক/সবাক ছবির পাশাপাশি নাটক ও নাচগানের ব্যবস্থা থাকলেও ব্রিটানিয়া টকিজে শুরু থেকেই প্রধানত সবাক ইংরেজি ছবিই প্রদর্শিত হত (যে কারণে নাম ‘টকিজ’)। হল এর নামফলকে লেখা ছিল -The Home of English Movies। 

বিশ্বযুদ্ধে শেষে এর নিয়মিত দর্শক হল ঢাকাস্থ ইংরেজ, এংলো-ইণ্ডিয়ান আর উচ্চশিক্ষিত জনগোষ্ঠী। প্রতিদিন দু’টা মাত্র শো হতো - সন্ধ্যা ৬টায় ও রাত ৯টায়। তবে দর্শক উপস্থিতি কম হলে শো প্রায়ই স্থগিত করা হত। স্থগিত শো এর টিকেট অবশ্য বাতিল হত না, ওটা দিয়ে পরের কোনো এক শো দেখে নেয়া যেত। এখানে প্রদর্শিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- Bathing Beauty (1944), A Double Life (1947), Hamlet (1948), Hotel Sahara (1951) ইত্যাদি। ৫০এর দশকে হলটি বন্ধ হয়ে যায়। সে স্থানে গড়ে উঠে বর্তমানের জীবন বীমা কর্পোরেশনের ভবন এবং রমনা ভবন।

কার্টেসীঃ Tareq Aziz 
তথ্য সূত্রঃ Stay Curious Sis

এই ছবিটি পুরাতন ঢাকার কোন জায়গায়, লালবাগ না নবাববাড়ির কাছে কোথাও


এই ছবিটি পুরাতন ঢাকার কোন জায়গায়, লালবাগ না নবাববাড়ির কাছে কোথাও। 
1895-1901, Ceremonial procession in Old Dacca (Dhaka)
Photographer: Fritz Kapp

Thursday, August 20, 2020

গ্লুকোমিটারের ব্যবহার

রক্তের গ্লুকোজ পরীক্ষা করা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য জরুরি। এই জরুরি কাজটিই স্রেফ এক ফোঁটা রক্ত ব্যবহারে জানা যায়। সে জন্য প্রয়োজন হয় গ্লুকোমিটার নামের যন্ত্রটি। গ্লুকোমিটার থাকলে সহজে ঘরে বসে নিজেই কাজটি করতে পারেন আক্রান্ত রোগী। যন্ত্রটি হাতের কাছে রাখা ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও জটিলতা প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ। গ্লুকোমিটার ব্যবহার কেন দরকার, তা নিয়ে অনেক কথাই বলা যায়। এককথায় এটি... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1675453/%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%81%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0

উইন্ডোজ ১০-এ ফিরছে উইন্ডোজ ৭-এর সেরা ফিচার

উইন্ডোজ ১০-এর নতুন হালনাগাদে ফিরবে উইন্ডোজ ৭-এর অন্যতম সেরা একটি ফিচার। এতে উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা খুব দ্রুত ও সহজে সব ড্রাইভার ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন এবং অপশনাল আপডেটের মাধ্যমে তাঁদের পিসি চালু থাকার বিষয়টি নিশ্চিত করতে পারবেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদনে জানানো হয়, উইন্ডোজ ১০-এর হালনাগাদ সংস্করণটি হচ্ছে উইন্ডোজ ১০ বিল্ড ১৯০৪১.৪৫০। এতে একটি অপশনাল আপডেট পেজ যুক্ত... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1675452/%E0%A6%89%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%8B%E0%A6%9C-%E0%A7%A7%E0%A7%A6-%E0%A6%8F-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%89%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%8B%E0%A6%9C-%E0%A7%AD-%E0%A6%8F%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0

আপনার প্রশ্ন চিকিৎসকের পরামর্শ

বক্ষব্যাধি l আমার বয়স ২৩। প্রায় দেড় বছর আগে ফুসফুসে পানি আসে। যক্ষ্মা ধরা পড়ে। ছয় মাস ওষুধ খাওয়ার পর যক্ষ্মা সেরে যায়। তবে এক্স-রেতে এখনো দাগ দেখা যায়। এটার জন্য আমায় প্রতিনিয়ত মোনাস-১০ ওষুধ খেতে হয়। এখনো জোরে শ্বাস নিলে বুকের ডান পাশে টান লাগে। আমার অল্পে ঠান্ডা লাগে। কাশি-হাঁচি লেগেই থাকে। আমার ফুসফুসের এই সমস্যাটা কি সমাধান হাওয়ার মতো নয়? রিদওয়ান আহমেদ, রংপুর পরামর্শ: ফুসফুসের পর্দা... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1675451/%E0%A6%86%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6

এ সময়ে শিশুর ডায়রিয়া

তীব্র গরম, বৃষ্টি আর বন্যা। সব মিলিয়ে শিশুদের ডায়রিয়ার প্রকোপ হঠাৎ করেই অনেক বেড়েছে। সময়মতো চিকিৎসা না করালে এই রোগ তীব্র আকার ধারণ করতে পারে, তাই বাচ্চাদের ডায়রিয়া প্রতিরোধে নিতে হবে বাড়তি সতর্কতা। রান্নার ও খাওয়ার পানি অবশ্যই বিশুদ্ধ হতে হবে। শিশুর জন্য যাঁরা খাবার তৈরি করেন কিংবা শিশুকে যাঁরা যত্ন নেন, তাঁদের অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে। একটু বড় বাচ্চাদের নিজে থেকে হাত ধোয়া শেখাতে হবে।... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1675450/%E0%A6%8F-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%A1%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE

বঙ্গবন্ধু সাফারি পার্কে সঙ্গী পেল নীলগাই

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একাকিত্বে থাকা স্ত্রী নীলগাইটির সঙ্গী পেয়েছে। গতকাল বুধবার বেলা দুইটায় পার্কে একটি পুরুষ নীলগাই অবমুক্ত করা হয়।ওই পুরুষ নীলগাইটি দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যান থেকে আনা হয়েছে বলে পার্ক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, দুপুরে বিশেষ বাক্সে সর্বোচ্চ... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1675449/%E0%A6%AC%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%81-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%80-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B2%E0%A6%97%E0%A6%BE%E0%A6%87

৮ গোল খাওয়ার পর কি আর মুড থাকে?

সবাই যে কারও সঙ্গে জার্সি বদল করে না। আবার চাইলেই যে কারও সঙ্গে জার্সি বদল করা যায় না। বিশেষ করে যাঁর সঙ্গে জার্সি বদল করতে চাচ্ছেন, তাঁর দলকে ৮-২ গোলে হারানোর পর প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনাই বেশি। বায়ার্ন মিউনিখ উইঙ্গার আলফানসো ডেভিসের তাই আর জার্সি বদল করা হয়নি। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে কাল লিঁওকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বায়ার্ন। এ ম্যাচের পর সংবাদমাধ্যমকে সেই ঘটনাটা বলেছেন ডেভিস।... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1675448/%E0%A7%AE-%E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A1-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87

সিনেমা হলের অপেক্ষায় বসে নেই অক্ষয়, অজয়রা

লকডাউনের কারণে সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ায় কপালে দুশ্চিন্তার বলিরেখা দেখা গিয়েছিল বলিউডের চলচ্চিত্র নির্মাতা ও তারকাদের। এ সময় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে অনলাইন মাধ্যম (ওটিটি প্ল্যাটফর্ম)। ডিজনি প্লাস হটস্টার সাতটি হিন্দি ছবি মুক্তির কথা ঘোষণা করে। এর মধ্যে মুক্তি পেয়েছে ‘দিল বেচারা’, ‘লুটকেস’ ও ‘খুদা হাফিজ’। মুক্তির অপেক্ষায় আছে আরও চারটি ছবি। এই প্রতিবেদনে... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1675416/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AA%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%85%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%9F-%E0%A6%85%E0%A6%9C%E0%A7%9F%E0%A6%B0%E0%A6%BE

রোহিঙ্গা প্রশ্নে বহু পাক্ষিক কূটনৈতিক তৎপরতা চাই

২০১৭ সালের আগস্ট মাসে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীর বাংলাদেশে আশ্রয় গ্রহণ—সংখ্যার বিচারে এ যাবৎকালের সর্ববৃহৎ। সংকটটিও তাই আগের চেয়ে বড়। এত বিপুলসংখ্যক শরণার্থীর এক সঙ্গে বাস্তুচ্যুত হওয়ার নজির সাম্প্রতিক সময়ে আর দেখা যায় না। মিয়ানমারে অবস্থিত রাখাইন রাজ্যে বসবাসকৃত রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপরে নানাবিধ সহিংসতা ও নিপীড়নমূলক আচরণের কারণে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন এর প্রধান... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1675394/%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%B9%E0%A7%81-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%95%E0%A7%82%E0%A6%9F%E0%A6%A8%E0%A7%88%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%A4%E0%A7%8E%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87

আড়ুশাহ ও মাড়ুশাহ (রহমাতুল্লাহ) এর মাজার - ওয়ার্ড নং ২১

গতকাল, ফুলার রোড ধরে ব্রিটিশ কাউন্সিল পেরিয়ে যখন জগন্নাথ হলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক কোয়ার্টারের ভেত...