কাঙ্ক্ষিত কিছু না পাওয়া, বিচ্ছেদ, প্রিয়জন হারানো, অসুস্থ প্রতিযোগিতা, প্রিয় মানুষের অবহেলা ইত্যাদি অনেক কারণেই বিষণ্নতা (ডিপ্রেশন) হতে পারে। প্রাথমিক অবস্থা থেকেই যদি কোনো ব্যক্তি নিজে বা তার কাছের মানুষেরা একটু সচেতন হয় তাহলে এর থেকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো অনেকটাই সম্ভব। কেউ ডিপ্রেশনে আছে শুনলেই সবাই একটি কথাই বলে—আগে তো কিছুই বুঝিনি! কিন্তু আসলেই কি তাই? ঘন ঘন মুড সুইং এবং অকারণ... বিস্তারিত
source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1664685/%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%93-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95-%E0%A6%95%E0%A6%A4%E0%A6%9F%E0%A7%81%E0%A6%95%E0%A7%81
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী। খ্যাতনামা চিকিৎসক ও সুলেখক। প্রথম আলোর শুরু থেকেই লেখেন তিনি। আর লেখা পাঠান হাতে লিখে ডাকযোগে কিংবা সরাসরি। করোনাকালে তাঁর একটা লেখা লাগবে এই অধুনার জন্যই। ফোনে তিনি বললেন, লেখা তো লিখব কিন্তু পাঠাব কীভাবে। বললাম, লিখে ছবি তুলে মেসেঞ্জারে বা ই–মেইলে পাঠান। শুভাগত চৌধুরীর ফেসবুক আছে, তাতে সক্রিয়ও প্রায় ৭৪ বছর বয়সী এই অধ্যাপক। কথা বলার ঘণ্টাখানেকের মধ্যেই...
ডায়েট, ব্যায়াম ও ওজন কমানো–বাড়ানো নিয়ে পাঠকদের নির্বাচিত প্রশ্নের উত্তর দিয়েছেন বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান শামছুন্নাহার নাহিদ। প্রশ্ন: আমার বয়স ১৯ বছর (ছেলে)। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। ওজন ৫০ কেজি। ওজন ও উচ্চতা বাড়াতে চাই। কোন খাবারগুলো খাওয়া উচিত?তাসনিমরংপুরউত্তর: ১৯ বছর বয়সে উচ্চতা আর বাড়ানো সম্ভব হবে না, তবে আপনার উচ্চতা অনুযায়ী ওজন ৬ কেজির বেশি বাড়াতে হবে। এ জন্য...
প্রায় দেড় বছর ধরে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্রীর সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগের শেষ বর্ষের ছাত্রের সম্পর্ক। একপর্যায়ে এ প্রেম গড়ায় শারীরিক সম্পর্ক পর্যন্ত। ছেলেটি কোনো কোনো সময় তাঁদের অন্তরঙ্গ মুহূর্তগুলো গোপনে ক্যামেরায় ভিডিও করে রাখতেন মেয়েটির অজান্তে। মেয়েটির পড়াশোনা যখন শেষ পর্যায়ে, তাঁদের সম্পর্কের অবনতি হয়। মেয়েটির বিয়ে ঠিক হয় অন্য কোথাও। কিন্তু...
বিনোদনের খাতিরে একটু-আধটু টেনিস ও গলফ খেলার ছাড়পত্র দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু অপেশাদার ক্রিকেট এখনো মাঠের বাইরে রেখেছেন তিনি। এ নিয়ে দেশের প্রধানমন্ত্রীর ওপর চটেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। করোনাভাইরাস মহামারি এখনো কাটেনি। শুরুতে সব খেলা স্থগিত রেখেছিলেন জনসন। ধীরে ধীরে অন্যান্য দেশের মতো ব্রিটেনেও কিছু খেলা মাঠে ফেরানোর ছাড়পেত্র দেওয়া হয়েছে। সেদিক থেকে...
বাংলাদেশ উর্বর ভূমি। এই উর্বরতা শক্তি গুজব ছড়ানো ও তাতে কান দেওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। আর করোনাকালেও তার শক্তি দুর্বল হয়নি। তথ্য গোপন করার প্রবণতা এবং তথ্যের অসংগতি গুজবের আগুনে ঘি ঢেলে দেয়। বিশ্বের বেশির ভাগ দেশ বা রাজ্যের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি কোভিড-১৯ ইস্যুতে ব্রিফিং করে থাকেন। আমরা অনেকেই দেখেছি, নিউইয়র্ক সরকার কীভাবে অকপটে তাদের সীমাবদ্ধতা, পিপিইর অভাব, সংগ্রাম, হতাশা, সক্ষমতা ও...
সুস্থ থাকতে শরীরচর্চা বা ব্যায়ামের ব্যাপারে সচেতনতার বিকল্প নেই। যাঁরা সময় কিংবা ইচ্ছার অভাবে খুব বেশি গুরুত্ব দেননি এ বিষয়ে কিংবা শুধু ব্যায়ামাগারে (জিম) গিয়েই শরীরচর্চা করেছেন, তাঁরা এখন ঘরেই করে নিতে পারেন ব্যবস্থা। এ ক্ষেত্রে ভালো একটা সমাধান হলো ট্রেডমিল। অনেক বাড়িতে এ যন্ত্র হয়তো রয়েছে, কিন্তু ব্যবহার তেমন হয় না; সেসব বাড়িতে ট্রেডমিল (হাঁটার যন্ত্র) ব্যবহারের সময় এখনই। ট্রেডমিল ব্যবহার...
নতুন করে আরও তিন মাসের মজুরি ও ভাতা দেওয়ার জন্য অর্থ বরাদ্দ চেয়েছেন রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের মালিকেরা। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে শ্রমিক-কর্মচারীদের মজুরি দিতে সহজ শর্তে ঋণ হিসেবে এ অর্থ চান তাঁরা। মালিকেরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে অধিকাংশ কারখানার মজুরি দেওয়ার সক্ষমতা নেই। তিন মাসের মজুরির জন্য অর্থ বরাদ্দ চেয়ে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হক ও বিকেএমইএর...
ড. আবু জামিল ফয়সাল একজন জ্যেষ্ঠ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। বর্তমানে তিনি সরকার নিয়োজিত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ উপদেষ্টা দলের (সিলেট বিভাগ) সদস্য। এ ছাড়া তিনি অ্যাডজাংকট ফ্যাকাল্টি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের সঙ্গে যুক্ত। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান। প্রথম আলো: আমরা কোথায় যাচ্ছি? আবু জামিল ফয়সাল: এটা সবারই প্রশ্ন।...
আমাদের দেশে বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন ফলের সমাবেশ ঘটে, যেগুলো দেশি ফল নামে পরিচিত। এগুলো কোনোটি মিষ্টি, কোনোটি টক আবার কোনোটি অপূর্ব স্বাদযুক্ত। আমাদের দেশে পুষ্টির চাহিদা জোগানে দেশি ফলের গুরুত্ব অপরিসীম। দেশি এই ফলগুলো বিভিন্ন ধরনের পুষ্টিগুণসম্পন্ন, যা জীবদেহের পুষ্টিসাধন, দেহের ক্ষয়পূরণ, দেহের রোগ প্রতিরোধক শক্তি উৎপাদন এবং কর্মশক্তি ও তাপ উৎপাদনে বিরাট ভূমিকা রাখে। এই সময়ের মৌসুমি কিছু...
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনেকে অসুস্থ হন, তবে বেশির ভাগ ক্ষেত্রে তা মৃদু—ঘরেই এর মোকাবিলা সম্ভব। কিন্তু ঘরের অন্যান্য সদস্য কীভাবে সুস্থ থাকবেন? ছোঁয়াচে এই ভাইরাস পরিবারের সদস্য, বন্ধুবান্ধব আর সহকর্মীদের মধ্যে ছড়ায়। জানা গেছে, চীনে প্রথম ৭৫-৮০ শতাংশ সংক্রমণ ঘটেছিল পরিবারের সদস্যদের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) বক্তব্য, কাশি,...
ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি 'আ'তে আজ ১০টি ম্যাচ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর জন্ম ১৯৩৬ সালে, ব্রিটিশ শাসনামলে। দীর্ঘ সময় তিনি দেখেছেন বাঙালির রাষ্ট্রীয় ও সামাজিক ইতিহাসের অনেক ভাঙাগড়া। গতকাল মঙ্গলবার প্রখ্যাত এই লেখক, অধ্যাপক এবং মুক্তচিন্তার ধারক ৮৫ বছরে পদার্পণ করলেন। জন্মদিন উপলক্ষে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন শরিফুজ্জামান। প্রথম আলো: শুভ জন্মদিন। জীবনের বড় একটা সময় আপনি পার...
করোনাভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতে এই সময়ে ঘরে থাকার কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে সবাই। এ সময় প্রতিদিন বাজারে না গিয়ে পুরো সপ্তাহ বা মাসের বাজার একসঙ্গে করছেন অনেকেই। এর ফলে ঘর থেকে বের হওয়ার ঝামেলা থাকল না। কিন্তু পুরো মাসের বাজার ঘরে নিয়ে এলেই তো হবে না। বিশেষ করে কাঁচাবাজার মানে শাকসবজি, মাছ–মাংস ভালোভাবে সংরক্ষণ করার যন্ত্রটিও থাকতে হবে ঘরে। বর্তমান পরিস্থিতে বাসায়...
দিন দিন দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এ মাসের মধ্যেই হয়তো সংক্রমিত রোগীর সংখ্যা দেড় লাখে পৌঁছে যাবে। এমন পরিস্থিতিতেও সংক্রমণ প্রতিরোধে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা বা প্রতিষ্ঠানগুলোর কাজ সমন্বিতভাবে হচ্ছে না। যে কারণে পরিস্থিতি মোকাবিলায় আশানুরূপ কোনো ফলও আসছে না। করোনা সংক্রমণ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি কৌশল বিশ্লেষণ করলেই বিষয়টি পরিষ্কার হবে। প্রথম কৌশল হচ্ছে, বিশ্ব...
করোনা মহামারি মোকাবিলায় ছয়টি পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কাজগুলো ঠিকমতো হয়নি। এসব পদক্ষেপের সঙ্গে গোটা সরকারব্যবস্থা যুক্ত থাকার কথা। দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নিয়ে বেশি কথা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সম্পৃক্ততা বাড়ানো দরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৬ এপ্রিলের অন্তর্বর্তীকালীন নির্দেশিকায় জনস্বাস্থ্য ও সামাজিক বিষয়ে ছয়টি পদক্ষেপ...
করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় সব দেশের প্রতি পদক্ষেপ দ্বিগুণ জোরদার করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সুইজারল্যান্ডের জেনেভায় গত সোমবার অনলাইন প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস এই আহ্বান জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, ‘আমরা সব দেশের প্রতি জনস্বাস্থ্যের মৌলিক পদক্ষেপগুলো দ্বিগুণ জোরদার করার আহ্বান জানাই। আমরা জানি, এই...
শুধু টাকার জোরে সস্ত্রীক সাংসদ হয়েছেন কুয়েতে মানব পাচারে অভিযুক্ত মোহাম্মদ শহিদ ইসলাম (পাপুল)। ঘাটে ঘাটে টাকা দিয়ে প্রথমে নিজে লক্ষ্মীপুর-২ আসনের (রায়পুর-লক্ষ্মীপুর সদরের আংশিক) সাংসদ হন। পরে স্ত্রী সেলিনা ইসলামকেও একইভাবে সংরক্ষিত আসনে সাংসদ বানান। এখন কুয়েতে আটক হওয়ার পর জানা যাচ্ছে, এই টাকার উৎস ভিসাবাণিজ্য ও মানব পাচার। ইতিমধ্যে কুয়েত কর্তৃপক্ষ সে দেশের ব্যাংকে থাকা বাংলাদেশি এই সাংসদের...
ঘড়িতে তখন রাত সাড়ে তিনটা। বাসের হার্ড টার্নে ছিটকে পড়ে ঘুম ঘুম চোখ জানান দিল পাহাড় আমাদের স্বাগত জানিয়েছে। আমরা তখন খাগড়াছড়ির পথে। গন্তব্য সাজেক ভ্যালি। বিভাগের ইতিহাসের প্রথম ট্যুর, ঐতিহাসিক বললে কী ভুল হবে? সকাল তখন। বাস পৌঁছেছে দীঘিনালা। নাশতার পালা শেষ করে সাজেকের উদ্দেশে রওনার পালা। এখান থেকে আর বাস যাবে না, বরং অপেক্ষা করছে আর একটি বিস্ময়, ‘চাঁদের গাড়ি’ (স্থানীয় ব্যক্তিরা...
সৌদি আরবে অবস্থানরত মুসল্লি ছাড়া নতুন করে অন্য দেশ থেকে কেউ হজ পালনে যেতে পারবেন না। সে কারণে অনেকে হয়তো আর কখনো হজ করার সুযোগ না-ও পেতে পারেন। তেমনি এ বছর হজকে ঘিরে যে প্রায় আড়াই হাজার কোটি টাকার কর্মকাণ্ড চলার কথা ছিল, তা-ও বন্ধ হয়ে গেল। এই দুঃসময়ে সৌদিপ্রবাসী অর্ধলক্ষাধিক বাংলাদেশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। ক্ষতি হবে বাংলাদেশ বিমানের। তারা এবার হজের যাত্রী বহন করে ১০০ কোটির টাকার বেশি...
সাত বছর আগে ২০১৩ সালের ২১ জুন মুক্তি পেয়েছিল রানঝানা সিনেমাটি। আনন্দ এল রাই পরিচালিত ব্লকবাস্টার হিট এই সিনেমার অন্যতম অভিনয়শিল্পী স্বরা ভাস্কর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন এই সিনেমা নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা। তার আগে বলে রাখি, এই ছবির মিউজিক করেছেন দুবার অস্কারজয়ী এ আর রহমান আর গানের কথা লিখেছেন ইরশাদ কামিল। এই সিনেমার গানের অ্যালবাম, গানের কথা, সুর সাত বছর পরেও প্রায় সমান জনপ্রিয়।...
গত বছরের বসন্তকালীন ছুটিতে ওয়াশিংটন ডিসি যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এই রাজধানী শহর অনেক কারণেই বিখ্যাত, তার মধ্যে মিউজিয়াম অন্যতম। প্রায় সব কটি মিউজিয়ামই ন্যাশনাল মিউজিয়াম হিসেবে পরিচিত আর স্মিথসোনিয়ান ইনস্টিটিউটের অন্তর্ভুক্ত। সময় স্বল্পতার জন্য মাত্র তিনটি মিউজিয়াম দেখার সুযোগ হয়েছিল। এর মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি। আমার ঘোরাঘুরির পরিধি খুব সীমিত,...
বিপ্লবের ফেরিওয়ালা, আমার অন্তরে (অনেকেরই) যাঁর বাস, সেই ডা. চে গুয়েভারাকে (চে চিকিৎসক ছিলেন) পাওয়াটা ছিল ফিদেল কাস্ত্রো ও কিউবান জাতির জন্য সৌভাগ্য। ১৪ জুন ছিল চে গুয়েভারার জন্মদিন। কিউবান বিপ্লব সফল করে চে গুয়েভারা স্বাস্থ্য-চিকিৎসা খাত নতুন করে মানুষের জন্য গড়ে তোলার ফলেই আজ কিউবানরা সেই ধারাবাহিকতা রক্ষা করে সুচিকিৎসার সুফল পাচ্ছেন। সবচেয়ে বড় আলোচিত ঘটনা, যে কিউবান চিকিৎসাসেবার সুফল পাচ্ছে...
পরিষ্কার-পরিচ্ছন্নতায় হাত ধোয়ার গুরুত্ব সব সময়ই অনবদ্য। তবে করোনাকালে আমরা যেন হাত ধোয়ার পাঠ নিলাম নতুন করে। সাবান–পানি দিয়ে হাত ধোয়া কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার অভ্যাসটা এখন খুবই দরকার। বারবার হাত ধুলে হাতের ত্বক শুষ্ক হয়ে পড়তে পারে। তাই হাতের ত্বক কোমল রাখতে কিছু বিষয় খেয়াল রাখা ভালো। প্রতিবার হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবহারের পরই হাতে এমন কিছু ব্যবহার করতে হবে,...
রাজশাহী নগরে নতুন করে ৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নগরে একদিনে এটাই সর্বোচ্চসংখ্যক শনাক্তের রেকর্ড। সোমবার রাতে রাজশাহীর দুটি ল্যাবে পরীক্ষায় নতুন ৪৩ জনের করোনা শনাক্ত হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন। সাইফুল ফেরদৌস জানান, সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রাজশাহী নগরের ৩২ জনের করোনা শনাক্ত...
গত ১২ জুন কোপা ইতালিয়ার সেমিফাইনালে এসি মিলানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ক্রিস্টিয়ানো রোনালদো। ১০দিন পর কাল আবারও একই পরীক্ষার সামনে পড়েছিলেন পর্তুগিজ তারকা। রোনালদো টানা দুটি পেনাল্টি নষ্ট করবেন, এ তো অসম্ভব! না, এই অসম্ভব বিষয়টি সম্ভব হয়নি। বরং যা প্রত্যাশিত সেটাই ঘটেছে। গোল করেছেন রোনালদো। সিরি আ তে কাল রাতে বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। ৩৬ মিনিটে পাওলো দিবালা গোল...
বরিশাল শহরে গণপরিবহন বলতে ব্যাটারি ও সিএনজিচালিত অটো আর ডিজেলচালিত মাহেন্দ্র। এগুলো তিন চাকার যান। শহরের অন্তত ১৬টি পথে পাঁচ হাজারের বেশি এমন যান চলাচল করে। স্বাভাবিক সময়ে নির্ধারিত এলাকাগুলোতে এসব যান দাঁড়াতেই যাত্রীরা হুড়োহুড়ি করে উঠতেন। কিন্তু এখন তেমন পরিস্থিতি নেই। করোনার কারণে সড়কে লোকজনের চলাচল কমে গেছে। ফলে আয়ও কমে গেছে এসব যান চালকদের। গতকাল সোমবার সকালে নগরের বাংলাবাজার মোড়ে যে...
পরিবর্তন দুনিয়াকে সচল রাখে। স্থবিরতা সমাজকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের (পিএমএলএন) নির্বাচিত সরকারের বিরুদ্ধে ২০১৪ সালে ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতৃত্বে যখন ধর্মঘট ডাকা হয়েছিল, তখন গোটা দেশ স্থবির হয়ে পড়ে। তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সামরিক এস্টাবলিশমেন্টের দ্বন্দ্বের ফলে অর্থনীতি থেকে সংবিধান—সবখানেই সংকট শুরু হয়েছিল।...
স্টোনহেঞ্জ গবেষকদের কাছে আজও এক বিস্ময়ের নাম। যুগের পর যুগ গবেষণার পরও তাঁরা উদ্ধার করতে পারেননি, কে, কীভাবে, কোন উদ্দেশ্যে বিশাল আকৃতির ওই পাথরগুলো দিয়ে যুক্তরাজ্যের উইল্টশায়ারে বৃত্ত রচনা করেছিল। এবার সে বিস্ময় যেন আরও বাড়িয়ে দিল প্রাগৈতিহাসিক যুগের সেই স্থাপনার কাছের এক গভীর বৃত্তাকার খাদ। প্রাচীন এক স্থাপত্য ঘিরে ওই খাদের সন্ধান পাওয়া গেছে। ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাউন্টি...
এক দশক আগেও ছিল শঙ্কা। রপ্তানি তো হবেই না। উল্টো চায়ের বড় আমদানিকারক দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। তাতে প্রতিবছর হাতছাড়া হবে বৈদেশিক মুদ্রা। এক দশকের ব্যবধানে এই শঙ্কা উড়িয়ে দিয়েছেন উদ্যোক্তারা। বড় আমদানিকারক দেশ তো হয়নি; উল্টো রপ্তানিতে দিচ্ছে সুখবর। গত বছর পানীয় এই পণ্যের রেকর্ড উৎপাদন হয়, যা ছিল চাহিদার চেয়ে বেশি। এই বাড়তি চা-ই এখন রপ্তানি হচ্ছে। গত পাঁচ মাসে ৯ লাখ ৮৭ হাজার কেজি চা রপ্তানি...
করোনা মহামারিকে গুরুত্ব দিতে চায়নি লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের প্রশাসন। প্রাদেশিক কর্তৃপক্ষের জারি করা লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভে সমর্থন দিয়েছেন স্বয়ং দেশটির প্রেসিডেন্টও। সামাজিক দূরত্ব নিশ্চিতের আহ্বান জানানোর পর বরখাস্ত হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এসবের মধ্যেই দেশটিতে করোনায় প্রাণ গেল ৫০ হাজারের বেশি মানুষের। বিশেষজ্ঞরা বলছেন, মহামারিকে চরম উপেক্ষার মাসুল গুনতে হচ্ছে এখন ব্রাজিলকে। ব্রাজিলের...
নরসিংদী জেলা হাসপাতালে গত ২৫ মে মারা যান অনিল কুমার সাহা। করোনার উপসর্গ থাকায় লাশের কাছে ভিড়ছিলেন না স্বজনেরাও। ফোন আসে কুইক রেসপন্স টিমের আহ্বায়ক শাহ আলম মিয়ার কাছে। দল নিয়ে তিনি লাশ দাহ করতে চলে যান। ফিরতে ফিরতে রাত আটটা। ১০টায় আবার ফোন। এবার উপসর্গ নিয়ে মারা গেছেন দিলীপ কুমার দাস। শাহ আলম আবার ছুটলেন শ্মশানের পথে। কিন্তু প্রবেশের সব পথে গাছ ফেলা। সেই প্রতিবন্ধকতা ঠেলে শ্মশানে পৌঁছে আরেক...
ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, প্যারাটাইফয়েড, জন্ডিস ইত্যাদি পানিবাহিত বা খাদ্যবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ে গ্রীষ্ম ও বর্ষায়। এ বছর এর সঙ্গে রয়েছে করোনাভাইরাসের মহামারিও। এই ভাইরাস ফুসফুস ছাড়াও খাদ্যনালি, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র ও যকৃতে আক্রমণ করতে পারে। কাজেই কোভিড-১৯ রোগেও ডায়রিয়া বা হজমের সমস্যা হতে পারে। কাজেই এ সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। করোনায় সংক্রমিত রোগীর ডায়রিয়া হয় প্রায় শুরুর দিকে,...
আফরোজা খাতুনের (৬০) স্বামী মারা গেছেন পাঁচ বছর আগে। তিন শতক জমির উপর তাঁদের দুটি বসতঘরে চার মেয়ে নিয়ে থাকছিলেন। ৫০ শতক জমিতে চিংড়ির ঘের। ঘেরে কাজের পাশাপাশি বাসাবাড়িতে কাজ করে চলতেন মা-মেয়েরা। করোনাকালে বাসাবাড়ির কাজ হারিয়েছেন তাঁরা। গত মাসে ঘূর্ণিঝড় আম্পানে ভেসে গেছে তাঁদের চিংড়ির ঘের। জলোচ্ছ্বাসের বাঁধভাঙা পানিতে ধসে পড়েছে বসতঘর দুটি। আম্পানের রাত থেকে এক মাস ধরে চার মেয়েকে নিয়ে থাকছেন...
দেশের ৬৪ জেলার মধ্যে ৪৩টিতেই করোনা পরীক্ষাকেন্দ্র নেই। এসব জেলা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য কাছের জেলায়, কিছু ক্ষেত্রে ঢাকায় পাঠানো হচ্ছে। এতে পরীক্ষাকেন্দ্রগুলোতে চাপ বাড়ছে, তৈরি হচ্ছে নমুনাজট। অন্যদিকে পরীক্ষার ফল জানতে সময়ও বেশি লাগছে। অনেক ক্ষেত্রে সংগৃহীত নমুনা সঠিক পদ্ধতিতে পরিবহন না করায় তা অকার্যকর বা বাতিলও হচ্ছে। বর্তমানে দেশের ৬২টি কেন্দ্রে কোভিড-১৯ শনাক্ত–করণের পরীক্ষা...
ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি 'আ'তে আজ ৯টি ম্যাচ।
কিছুদিন পরপর কোনো কীর্তিমানের কারণে বাংলাদেশ রাষ্ট্রটি বিশ্ববিখ্যাত হয়। গণতান্ত্রিক দেশের সাংসদ অতি সম্মানিত ও গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাঁদের ইংরেজিতে বলে ল-মেকার, অর্থাৎ আইনপ্রণেতা। আইন ভঙ্গকারী তাঁরা হতেই পারেন না। সেই আইনপ্রণেতাদের মধ্যে কেউ যখন বিদেশে গিয়ে কোনো গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়ে কারারুদ্ধ হন, তখন তাঁর নিজের ইজ্জত গেল কি না, তার চেয়ে বড় দেশটার চরম বেইজ্জতি।...
সুরক্ষা পোশাকগুলো চিকিৎসক ও অন্য স্বাস্থ্যকর্মীদের করোনা সংক্রমণের ঝুঁকি থেকে বাঁচানোর মতো মানের নয়। তবু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্প এমন এক লাখের বেশি পিপিই কিনেছে। প্রকল্পের পরিচালক চলতি মাসে ৬৩ জেলায় ১ হাজারটি করে এই পিপিই পাঠিয়ে সেরেছেন। এগুলো সব প্রথম ধাপের পিপিই। হাসপাতালের জন্য পণ্য ও সেবার মান নির্ধারণ করে সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর। প্রতিষ্ঠানটির নির্দেশনা বলছে, প্রথম ধাপের...
সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকার বাইরে করোনা রোগী বাড়ছে। করোনা রোগীর চিকিৎসাসেবা অনেকটাই ঢাকাকেন্দ্রিক। রাজধানীর বাইরে অনেক সেবা অপ্রতুল, কিছু ক্ষেত্রে সেবা নেই। বিশেষজ্ঞরা বলছেন, করোনা চিকিৎসায় ঢাকার বাইরে মনোযোগ কম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, করোনায় আক্রান্ত কিডনি রোগীর ডায়ালাইসিসের কোনো ব্যবস্থা রাজধানীর বাইরে নেই। ময়মনসিংহ বিভাগের চারটি জেলার করোনা রোগীদের জন্য...
আজ ৮৫ বছরে পা দিলেন সিরাজুল ইসলাম চৌধুরী। এই ইমেরিটাস অধ্যাপকের আজ জন্মদিন। শ্রেণিকক্ষ থেকে অবসর নিয়েছেন বহু আগে। কিন্তু গবেষণা বা আন্দোলন থেকে নন। বরং তাঁর ব্যস্ততা আরও বেড়েছে। এখনো কাজেই ডুবে থাকতে চান। কাজের মধ্য দিয়ে নতুন সময়কে আবাহন করতে চান বাম প্রগতিশীল এই ভাবুক ও কর্মী। গতকাল সোমবার সন্ধ্যায় ফোনে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাতেই বললেন, ‘ওভাবে তো জন্মদিন উদ্যাপন করি না। তার...
বর্তমান সময়ে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ এশিয়ায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। বাংলাদেশে আমরা মৃদু পর্যায় ছাড়িয়ে সংক্রমণের মাঝারি পর্যায়ে রয়েছি। এটা যেকোনো সময় দ্রুত সংক্রমণের পর্যায়ে যেতে পারে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জনসংখ্যার ঘনত্ব বেশি, শহরাঞ্চলে তা আরও বেশি। শহরাঞ্চলে সংক্রমণের বিস্ফোরণ ঘটার আশঙ্কা রয়েছে। একসঙ্গে অনেক লোক থাকে এমন জায়গায় হঠাৎ সংক্রমণের গতি বেড়ে যেতে পারে। এতিমখানা,...
কিডনি রোগকে নীরব ঘাতক বলা হয়। এর অন্যতম কারণ হলো কিডনি আক্রান্ত হয়ে ব্যাপক ক্ষতি হওয়ার পর অনেকে তা টের পান। ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের কারণে কিডনি রোগের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের তাই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। কিডনি সুস্থ রাখতে যে নিয়মগুলো মেনে চলবেন: • অতিরিক্ত লবণ খাওয়া থেকে বিরত থাকুন। • চিকিৎসকের পরামর্শ ছাড়া বাতের ব্যথার বড়ি খাবেন না। • চিকিৎসকের...
অর্থমন্ত্রী নতুন অর্থবছরের জন্য বাজেট দিয়েছেন। টাকার অঙ্কে বাজেটটি বিশাল, ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার। কিন্তু এই বাজেটে আপনি কোথায়, আপনার জন্য কী আছে এখানে, বাজেট কেন আপনার জন্য গুরুত্বপূর্ণ—এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন শওকত হোসেন বাংলাদেশের আড়াই বাজেটের সমান বেজোসের সম্পদ সবার আগে একটু বুঝে নিই বাজেটটা আসলে কত বড়। বিশ্বের সেরা ধনী এখন আমাজনের জেফ বেজোস। গতকাল রোববার তাঁর সম্পদের পরিমাণ ছিল ১৬০...
ময়মনসিংহে নতুন করে ৮৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার প্রতিবেদনের বরাতে এ তথ্য জানায় সিভিল সার্জনের কার্যালয়। এ নিয়ে ময়মনসিংহ জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৯৯ জন। সিভিল সার্জন এ বি এম মসিউল আলম জানান, রবিবার ময়মনসিংহ জেলার ৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। নতুন করে শনাক্ত ৮৪ জনের মধ্যে ময়মনসিংহ সদরেই ৭০ জন এ ছাড়া...
এই করোনাকালে অনেকটা জেনেবুঝে নিজেদের ঝুঁকির মুখে ফেলেছিলেন নমুনা সংগ্রহকারীরা। সন্দেহভাজন ব্যক্তিদের নাকের ভেতর থেকে সোয়াব সংগ্রহ করেন তাঁরা। পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী পরে দায়িত্ব পালনের পরও করোনা থেকে রেহাই পাননি। তাঁদের কাছ থেকে পরিবারের অন্য সদস্যরাও করোনায় সংক্রমিত হয়েছেন। নমুনা সংগ্রহ করতে গিয়ে করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড...
দীর্ঘ তিন মাস পর রাজশাহীতে গরুহাট বসেছে। কোরবানির ক্রেতারা এখনো হাটে না হলেও ব্যবসায়ীদের ভিড় জমেছে প্রচুর। গরু নিয়ে হাটেও এসেও অনেক মানুষ। গরুহাটে এসে ক্রেতা-বিক্রেতারা যেন করোনাভাইরাস পরিস্থিতির কথা ভুলে গেছেন। অনেকের কাছেই মাস্ক আছে। কিন্তু মুখে নেই, গলায় ঝুলছে। কেউ আবার কথা বলার সুবিধার্থে মুখ থেকে নামিয়ে রেখেছেন। হাট কমিটির পক্ষ থেকে সচেতনতামূলক ঘোষণা দেওয়া হচ্ছে। তা কেউ কানে তুলছেন না।...
করোনাভাইরাস মহামারি ঠেকাতে একটি কার্যকর ভ্যাকসিনের খোঁজ করছেন গবেষকেরা। সে ভ্যাকসিনের খোঁজে রীতিমতো প্রতিযোগিতা চলছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে। ইতিমধ্যে বেশ কয়েকটি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষাও শুরু হয়ে গেছে। গবেষকেরা আশা করছেন, চলতি বছরের মধ্যেই হয়তো কোনো ভ্যাকসিন পাওয়া যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে ১৩টি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষা করা...