গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় সিগন্যাল খুঁটির সঙ্গে ধাক্কা লেগে চলন্ত ট্রেনের এক যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী চলন্ত ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ওই যুবক যাচ্ছিলেন। একপর্যায়ে ট্রেনটি ধীরাশ্রম এলাকায় পৌঁছালে... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1637650/%E0%A6%96%E0%A7%81%E0%A6%81%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4
No comments:
Post a Comment