ঢাকায় শুরু হচ্ছে আরেকটি চলচ্চিত্র উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল–২০২০’। আগামীকাল শুরু হয়ে তিন দিনের এ উৎসবে দেখানো হবে দেশ–বিদেশের তরুণ নির্মাতাদের বানানো সিনেমা। মহামারির কারণে উৎসবের সিনেমাগুলো দেখা যাবে আয়োজকদের ফেসবুক পেজে। উৎসবের জন্য ৪৫টি দেশ থেকে সিনেমা জমা পড়েছে। ভিন্ন ভাষা ও সংস্কৃতির সেসব চলচ্চিত্র থেকে বাছাইকৃত চলচ্চিত্রগুলো উৎসবে দেখানো... বিস্তারিত
source http://www.prothomalo.com/entertainment/article/1671497/%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%89%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%AC
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাজ্য যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তার ব্যাপক প্রশংসা করছেন বিজ্ঞানীরা। একদিকে দেশটি টিকা তৈরির দৌড়ে এগিয়ে রয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি টিকার জন্য অপেক্ষার প্রহর গুনছে বিশ্ববাসী; অন্যদিকে কোভিডের বিরুদ্ধে জীবন রক্ষাকারী ওষুধ তৈরির পরীক্ষার দৌড়ে অন্য দেশের চেয়ে অনেক এগিয়ে যুক্তরাজ্য। সব মিলিয়ে দেশটি গবেষকেদের কাছ থেকে বিরল প্রশংসা পাচ্ছে।...
সফল মানুষদের গল্প শুনতে, তাঁদের ভাবনা বা পরামর্শগুলো জানতে প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে শুরু হয়েছে ‘এমটিবি নিবেদিত টপ টক’ অনুষ্ঠান। ২১ জুলাই এর তৃতীয় অনুষ্ঠানের অতিথি হয়ে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন প্রথম আলোর বিশেষ বার্তা...
পোশাকশ্রমিক মায়ের কারখানায় কাজ শুরু হয়েছে। ধীরে ধীরে বাবার রিকশা সচল হচ্ছে। শুধু ছোট্ট মোহনা আক্তার পড়ালেখা ভুলতে বসেছে। এক ঘরে গাদাগাদির বাসায় টিভির ক্লাসে মন বসানো কঠিন। ইদানীং স্কুলের শিক্ষক মুঠোফোনে খোঁজখবর নিচ্ছেন। মা-ও কষ্টেসৃষ্টে বেতন দিয়ে পাড়ার এক খালার কাছে পড়তে পাঠাচ্ছেন। কিন্তু করোনার চার মাসে হাজারীবাগ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় যেমন শেওলা জমেছে, মোহনার পড়ার অভ্যাসেও...
■ বেশির ভাগ মৃদু উপসর্গের ও উপসর্গহীন রোগীর তেমন কোনো ওষুধের প্রয়োজন হয় না। কাজেই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে কোনো ওষুধ সেবন করবেন না। ■ করোনার উপসর্গ না থাকলেও রক্তে হঠাৎ অক্সিজেন কমে যেতে পারে। একে হ্যাপি হাইপক্সিয়া বলে। এ ক্ষেত্রে রোগী নিজেও টের পান না যে তাঁর অক্সিজেন কমে যাচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের একটা বড় অংশই উপসর্গহীন। অর্থাৎ তাঁদের জ্বর, কাশি, গলাব্যথা না–ও...
আগামী নভেম্বরে মার্কিন নির্বাচনকে নিয়ে দুঃসংবাদ শুধু প্রেসিডেন্ট ট্রাম্পকেই নয়, তাড়া করছে রিপাবলিকান পার্টিকেও। নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউসের দখল নিয়ে হিসাব–নিকাশ করা হলেও ডেমোক্র্যাট–সমর্থকদের অনেকটাই আত্মবিশ্বাস, কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণ তাঁদের হাতে চলে আসছে। এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ধরাশায়ী হলে...
কিছুদিন ধরে রিজেন্ট গ্রুপের সাহেদ করিম ও জেকেজির আরিফ আর ডাক্তার সাবরিনা—এই তিন মহাপ্রতারক ও তাঁদের সহপ্রতারকদের কর্মকাণ্ডে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশের জনগণ। ভয়াবহ মহামারি নিয়েও যে প্রতারণার জাল বিছিয়ে সম্পদের পাহাড় গড়া যায়, তা অধিকাংশ মানুষেরই কল্পনার বাইরে ছিল। যদি জীবাণুদের অনুভূতি আর বোধশক্তি থাকত, সাহেদ-সাবরিনাদের দেখে করোনাভাইরাস নিজেও বোধ হয় লজ্জিত হতো। গণমাধ্যমের তৎপরতায় এর আগে বন্ধ করা...
জীবন কখন, কীভাবে, কাকে এনে কোথায় যে ফেলে—কিছুই ঠিক নেই তার। খুলনার মো. জুলফিকার আলম যেমন জীবনেও ভাবেননি মাছের আঁশের ব্যবসা করবেন। আর এখন পুরো ধ্যানজ্ঞানই তাঁর এই ফেলনা জিনিসটি। রপ্তানি তো করছেনই, রীতিমতো দেশে আন্তর্জাতিক মানের প্রক্রিয়াকরণ কারখানা করার চিন্তা করছেন। ১৬ বছর আগের একটি ঘটনার কথা মনে করেন জুলফিকার। বলেন, ‘বিদেশি এক ক্রেতার সঙ্গে পরিচয় হয় খুলনায়। তিনিই বুদ্ধি দিলেন...
বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড এখনো পূর্ণ গতি পায়নি। পরিস্থিতি সামলাতে দেশে দেশে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো একের পর এক আর্থিক পুনরুদ্ধার ও প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছে। অথচ এই অবস্থায় আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দাম যেন রকেটের গতিতে ওপরের দিকে ছুটছে।গত সপ্তাহে সোনার দাম ৬ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৯০০ ডলারের মনস্তাত্ত্বিক পর্যায়...
গাজীপুরে মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতিকালে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মহাসড়ক ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় জানা যায়নি। তাঁদের বয়স ৩২ থেকে ৩৪ বছরের মতো হবে। এ ঘটনায় র্যাবের এক সদস্য আহত হয়েছেন। র্যাব-১-এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গতকাল রোববার মধ্যরাতে গাজীপুরের...
মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং আর বাঁহাতি স্পিনে সমৃদ্ধ এক ক্যারিয়ারই গড়েছেন যুবরাজ সিং, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। তাঁর শোকেসে আছে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়ার পুরস্কার। এত দিনে যুবরাজ জানালেন, ব্যাটসম্যান নয়, কৈশোরে তিনি হতে চেয়েছিলেন একজন ফাস্ট বোলার! যুবরাজ ১১ বছর বয়স পর্যন্ত এগিয়েছেন ফাস্ট বোলার হওয়ার লক্ষ্যেই। হঠাৎই কীভাবে বদলে গেল ক্যারিয়ারের...
২৪ জুলাই ডিজনি-হটস্টারে মুক্তি পেল মুকেশ ছাবড়া পরিচালিত ‘দিল বেচারা’ ছবিটি। মুক্তির আগেই হাজার হাজার সুশান্তভক্ত আইএমডিবিতে ছবির রেটিং দিয়েছে দশে প্রায় দশ। সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি এটি, আর ছবির নায়িকা সানজানা সংঘির প্রথম। দিল্লি থেকে একান্ত সাক্ষাৎকারে মুঠোফোনে কথা হলো সানজানার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য। ...
চীনা বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকে তলব করেছেন ভারতের নয়াদিল্লির গুরুগ্রামের (গুরগাঁও) একটি আদালত। অন্যায়ভাবে চাকরিচ্যুত করার অভিযোগে প্রতিষ্ঠানটির ভারতীয় এক কর্মী মামলা করার পর আদালত এই তলব করেন। এনডিটিভির খবরে বলা হয়, গুরুগ্রাম আদালতে ২০ জুলাই মামলাটি করেন আলিবাবার সহপ্রতিষ্ঠান ইউসি ওয়েবের কর্মী পুষ্পেন্দ্র সিংহ পরমার। গতকাল রোববার বিষয়টি জানাজানি হয়। মামলায়...
বাংলাদেশের রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া সাবেক ব্যক্তিগত সহকারী টাইরেস ডেঁভো হ্যাসপিলের বিচারে শাস্তি কমে যেতে পারে। যাবজ্জীবন কারাদণ্ড থেকে পার পেয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর। সম্প্রতি নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাসপিলকে শৈশব ও কৈশোরে আত্মীয়দের বাড়ি এবং আশ্রয়কেন্দ্রের মধ্যেই ঘোরাঘুরি করে কাটাতে হয়েছে। নানা সমস্যা...
শারীরিক প্রতিবন্ধী হাসমত আলী ও দৃষ্টিহীন আয়নাল হোসেন টাঙ্গাইলের গোপালপুরের নলীনবাজারে ভিক্ষা করেন। দিন শেষে যা পান, তা দিয়েই এত দিন স্ত্রী–সন্তান নিয়ে কোনোরকমে চলেছেন। করোনাকালে ঘর থেকে বের হননি কিছুদিন। বের হলেও বাজারে আর আগের মতো ভিক্ষা মেলে না। প্রতিবন্ধিতার শিকার দুজনের জন্যই জীবন যখন কঠিন হয়ে পড়ে, ঠিক তখনই হানা দেয় বন্যা। এখন আধপেটা খেয়ে, কখনোবা না খেয়ে থাকতে হচ্ছে, জীবন যেন আর চলছে...
ক্রিস্টিয়ানো রোনালদো গোল করেছেন, পেনাল্টি মিস করেছেন। ছুঁয়েছেন ৮৬ বছরের পুরোনো এক রেকর্ড। ইতালীয় সিরি ‘আ’তে নতুন ইতিহাস গড়ার দিনে তাঁর দল জুভেন্টাস নিশ্চিত করেছে আরও একটি লিগ শিরোপা। লিগে দুটি ম্যাচ বাকি থাকতেই টানা নবম বারের মতো লিগ শিরোপা জয় করল দলটি। ইতালি তো বটেই, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে (ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, ফ্রেঞ্চ লিগ ওয়ান, সিরি ‘আ’, জার্মান...
মাত্র এক সপ্তাহ আগেও মাথা গোঁজার মতো নিজের একটা ঘর ছিল রিজিয়া বেগমের। তাঁর পরিবার থাকত শরীয়তপুরের জাজিরা উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের সিডার চরে। বন্যার পানিতে গত সপ্তাহে তাঁর ঘর ডুবে যায়। তখনো তিনি ভাবতে পারেননি সামনে কী পরিণতি অপেক্ষা করছে। গত শনিবার পদ্মার ভাঙনে তাঁর ঘর বিলীন হয়ে গেছে। নিঃস্ব অবস্থায় আপাতত পাশের গুচ্ছ গ্রামের উঁচু জমিতে আশ্রয় নিয়েছেন তিনি। গতকাল রোববার থেকে সেখানেও ভাঙন...
আমি একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সবার মতোই স্বপ্ন দেখতাম, লেখাপড়া শেষ করে চাকরি করব। করোনাভাইরাসের কারণে অনার্স ফাইনাল ইয়ারে এসেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ হয়ে গেল। টুকটাক প্রাইভেট টিউশনগুলোও চলে গেল হাত থেকে। পরীক্ষাই শেষ হলো না, চাকরি পাব কী করে—এই চিন্তায় ভেঙে পড়েছিলাম। ক্যারিয়ারের পথ হারিয়ে যাচ্ছে দেখে মরে যাওয়ার ইচ্ছা করত প্রতি রাতে। আমার সব থেমে গেল, আর কিছুই হবে না—এমন...
মাথায় গামছা, কণ্ঠে লোকগান। ওয়াসিম কবির পরিচিতি পেয়ে গেছেন গামছা পলাশ নামে। গামছা পলাশ বললে লোকে তাঁকে চিনবেন, নয়তো চিনবে ননা। প্রথম আলোর ফেসবুক লাইভে আজ রাত সাড়ে ১০টায় গাইবেন তিনি।২০০৬ সালে গানের প্রতিযোগিতা ক্লোজআপ ওয়ান থেকে পরিচিতি পান পলাশ। তখন থেকে নিয়মিত গাইতে শুরু করেন বিভিন্ন মাধ্যমে। ২০১১ সালে তাঁর কণ্ঠে ‘মানুষ একটা দুই চাকার সাইকেল’ ও ‘একদিন মাটির ভিতরে হবে ঘর’...
শেরপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক মাদকসেবীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং ২০০ টাকা জরিমানা করেছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. আবদুল মোতালেব (৩৮)। তিনি শেরপুর শহরের কসবা মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এ আদালত পরিচালনা করেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন স্থানে মাদকসেবী ও...