Sunday, July 26, 2020

‘পুরুষ বডিবিল্ডাররাও কটূক্তি করেন’

গতানুগতিক ধারার বাইরে গেলে ‘নানান কথা শুনতে হবে’—এমন ধরে নিয়েই মাঠে নেমেছিলেন। তবে এবার যখন নিজ জগতের পুরুষ সহকর্মীদের তির্যক মন্তব্যে বিদ্ধ হয়েছেন, তখন আর চুপ করে থাকতে পারেননি দেশের প্রথম নারী বডিবিল্ডিং চ্যাম্পিয়ন অহনা রহমান। বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদককে অবহিত করে প্রতিকার চেয়েছেন অহনা রহমান। অহনা বললেন, ‘বাইরের লোকে বলে বলুক, কিন্তু বডিবিল্ডাররাই... বিস্তারিত



source http://www.prothomalo.com/we-are/article/1671175/%E2%80%98%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B7-%E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%93-%E0%A6%95%E0%A6%9F%E0%A7%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E2%80%99

সেপ্টেম্বরে আসছে নতুন আইফোন

প্রতিবছরই নতুন কিছু পণ্যের সঙ্গে নতুন আইফোন বাজারে ছাড়ে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। চলতি বছরে করোনাভাইরাস পরিস্থিতির কারণে নতুন আইফোন আসতে দেরি হবে বলে ধারণা করা হচ্ছিল। তবে গুঞ্জন উঠেছে, বাজারে নতুন আইফোন ছাড়তে খুব বেশি দেরি করতে রাজি নয় অ্যাপল। ৮ সেপ্টেম্বরেই ঘোষণা আসতে পারে নতুন আইফোনের। সেপ্টেম্বরে নতুন আইফোনের ঘোষণা দেওয়ার পাশাপাশি অক্টোবরেও আরেকটি অনুষ্ঠান আয়োজন করে... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1671181/%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%87%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8

ডেমোক্রেটিক দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হবেন কে

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আর তিন মাসের একটু বেশি দিন বাকি। আসছে নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক দলের ভাইস প্রেসিডেন্ট পদে কে প্রার্থী হচ্ছেন, এ নিয়ে আলোচনা চলছে। প্রাইমারি থেকে নির্বাচিত হওয়া জো বাইডেনকে আনুষ্ঠানিক ভাবে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হবে দলের জাতীয় কনভেনশন থেকে। আসছে ১৭ থেকে ২০ আগস্ট উইসকনসিনে এ কনভেনশন অনুষ্ঠিত হবে। এর আগেই ভাইস প্রেসিডেন্ট পদে কে আসছেন, তা নিয়ে দলের... বিস্তারিত



source http://www.prothomalo.com/northamerica/article/1671180/%E0%A6%A1%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B8-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A1%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%95%E0%A7%87

দুর্যোগে ব্যস্ততা বাড়ে তাঁর

মা স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র চিকিৎসক আয়েশা আক্তারের কাজের ধরনই এমন যে তাঁকে সর্বক্ষণ স্বাস্থ্যবিষয়ক, বলতে গেলে প্রায় সব তথ্য নিয়ে আপডেট থাকতে হয়। যোগাযোগ রাখতে হয় সারা দেশের সঙ্গে। তবে মাকে বেশির ভাগ সময় ফোনে ব্যস্ত দেখে ছেলের বেশ অনুযোগ ছিল। মা অফিস তো করেনই, বাসাতে এসেও অফিস, আবার কোথাও গেলেও সেই অফিস। অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে আসলামই এখন মাকে সহযোগিতা করে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ... বিস্তারিত



source http://www.prothomalo.com/we-are/article/1671178/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B0

১০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ১০ ঘণ্টা ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। আজ রোববার সকালে লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি শনিবার রাত ১১টা ২০ মিনিটে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1671176/%E0%A7%A7%E0%A7%A6-%E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%89%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0-%E0%A6%93-%E0%A6%A6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A3%E0%A6%BE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2

করোনার সময় শিশুর হৃদ্‌রোগে সতর্কতা

ছোটদেরও হৃদ্‌রোগ হয়। আর যারা হৃদ্‌রোগে আক্রান্ত, তাদের করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকিও বেশি। এদিকে সতর্কতার অংশ হিসেবে হৃদ্‌রোগে আক্রান্ত শিশুদের এ সময় চিকিৎসার জন্য কিংবা নিয়মিত ফলোআপের জন্য চিকিৎসকের কাছে নেওয়াও যাচ্ছে না। কাজেই এই পরিস্থিতিতে ভালো থাকতে হলে কিছু বিষয়ে সতর্কতা দরকার। করোনাভাইরাস অত্যন্ত সংক্রামক। বারবার সাবান-পানি দিয়ে হাত ধোয়া, মাস্ক পরা, অকারণে বাড়ির বাইরে... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1671177/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%B9%E0%A7%83%E0%A6%A6%E0%A7%8D%E2%80%8C%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%A4%E0%A6%BE

পুরুষের মজুরি বেশি পাওয়াই ‘নিয়ম’

সুখবালা, রসনা রানী, মিনতি, মালতী, সরলাদের পেশা কৃষি। বীজ বপন, রোপণ, নিড়ানিসহ ফসল ঘরে তোলা পর্যন্ত সবকিছুই করেন তাঁরা। জীবনের চাকা সচল রাখতে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে দিনের পর দিন হাড়ভাঙা পরিশ্রম করছেন তাঁরা। সারা বছর কাজের নিশ্চয়তা পেলেই তাঁরা খুশি। সম্প্রতি ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ভাউলারহাট-রানীশংকৈল উপজেলার নেকমরদ সড়কের পাশের গ্রামগুলোর কয়েকজন নারী কৃষকের সঙ্গে কথা হয়। হঠাৎ কালো মেঘে ছেয়ে যায়... বিস্তারিত



source http://www.prothomalo.com/we-are/article/1671174/%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%87-%E2%80%98%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%AE%E2%80%99

দ্বিতীয়বার বিয়ের জন্য সময় নেওয়া উচিত

দিনে ১৫ থেকে ১৮ ঘণ্টা শুটিং করছেন নাদিয়া মিম। কেবল ঈদের নাটকের চাপ বলে এই খাটুনি তা নয়। কিছুদিন অনিয়মিত থাকায় যে শূন্যতা তৈরি হয়েছিল, সেটাকেই যেন পূরণ করে নিচ্ছেন তিনি। সেই সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন নতুন করে জীবন শুরু করার। কিন্তু কবে নতুন করে যৌথ জীবন শুরু করবেন এই তরুণ তারকা? তিনি মনে করেন, দ্বিতীয়বার বিয়ের জন্য সময় নেওয়া উচিত। করোনাকালে নতুন উদ্যমে কাজে ফিরেছেন নাদিয়া মিম। জুন মাসের প্রথম... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1671160/%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%89%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4

আর কত অপেক্ষা

প্রিয় নব্বই একর, জানি না তুমি কেমন আছো। বহুদিন তোমায় দেখি না। তোমার পিচঢালা রাস্তায় আমার পায়ের চিহ্নগুলো অসময়ের বৃষ্টির ঝাপটায় ধুয়েমুছে নিশ্চিহ্ন। বসন্ত বিকেলে যেদিন গায়ে কালো চাদর জড়িয়ে প্যারিস রোডে বসেছিলাম, সেদিন তোমায় কথা দিয়েছিলাম, যত দিন থাকবে এ দেহে প্রাণ, শত যন্ত্রণায়ও ছেড়ে গিয়ে তোমায়, হবে না এ ভালোবাসার অবসান। আমি পারিনি আমার কথা রাখতে। তোমাকে ছেড়ে থাকার ভাবনা, আমার দুচোখের নোনা জলে... বিস্তারিত



source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1671143/%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%A4-%E0%A6%85%E0%A6%AA%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE

‘আগেরই মতো’ নেই সেই মনি কিশোর

মাত্র ছয় লাইনে গান হয় নাকি! গানটিকে অ্যালবামে রাখতেই চাননি শিল্পী। সেই গান ‘কী ছিলে আমার বলো না তুমি’ শ্রোতারা লুফে নিল। রাত পোহানোর আগেই মনি কিশোরের নাম জেনে গেল গোটা দেশ। নব্বই দশকের শুরুতে ‘চার্মিং বউ’ অ্যালবামের এক গান তাঁকে দাঁড় করিয়ে দিল বাজারকাটতি অ্যালবামের শিল্পী হিসেবে। একে একে ৩০টির বেশি একক অ্যালবাম করে ফেললেন। তারপর একসময় অডিও জগতে ঘটল পালাবদল। এখন কোথাও মনি... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1671173/%E2%80%98%E0%A6%86%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0%E0%A6%87-%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%8B%E2%80%99-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%BE%E0%A6%B0

করোনার মধ্যেই মেসির প্রমোদভ্রমণ, ভেঙেছেন স্বাস্থ্যবিধি

বিতর্ক যেন পিছুই ছাড়ছে না লিওনেল মেসির। করোনা বিরতির পর বার্সেলোনা তো লিগ শিরোপাটা রীতিমতো আত্মসমর্পণই করল রিয়াল মাদ্রিদের কাছে। মেসিও বিতর্কে জড়ালেন ক্লাব নিয়ে নানা মন্তব্য করে। তবে এবার তিনি বিতর্কে জড়িয়েছেন খেলার বাইরের ঘটনায়। নতুন করে করোনার এই সময় স্বাস্থ্যবিধি ভঙ্গ করার অভিযোগের আঙ্গুল উঠছে তাঁর দিকে। করোনার জেরবার হয়েছিল স্পেন। এখনো পর্যন্ত দেশটিতে ৩ লাখ ১৯ হাজারের বেশি মানুষ কোভিড-১৯-এ... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1671172/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%87-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3-%E0%A6%AD%E0%A7%87%E0%A6%99%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8

মেডিকেলে ভর্তি জালিয়াতি: ২০০ জনের জড়িত থাকার তথ্য পেয়েছে সিআইডি

মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে প্রায় ২০০ জনের জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর মধ্যে জালিয়াতি করে বিভিন্ন সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও রয়েছেন। তাঁদের মধ্যে বেশ কিছু শিক্ষার্থীর নামও জানা গেছে। প্রশ্নপত্র জালিয়াত চক্রের হোতা জসিমউদ্দিন, চক্রের সদস্য পারভেজ খান ও জাকির হোসেনকে জিজ্ঞসাবাদ করে এসব তথ্য পেয়েছে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1671171/%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A6-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A7%9C%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF

একটি বই, কিছু কথা

গত বছর একদিন ফোনে কথা হচ্ছিল গুণী গবেষক আবুল আহসান চৌধুরীর সঙ্গে। মূলত কাজী মোতাহার হোসেন ও তাঁর কিছু জীবনতথ্য বিষয়ে কথা বিনিময় করতে গিয়ে আমরা দুজনই অবাক হলাম এই ভেবে যে সন্‌জীদা খাতুন, আমাদের আপা ৮৫ পেরিয়ে এখনো তাঁর পিতার রচনাবলি-জীবনী এই সব নিয়ে কাজ করে চলেছেন, যেমন তিনি সারা জীবন করে গেছেন বাংলা সাহিত্যের চর্চা আর বাঙালি সংস্কৃতির সাধনা। পথে পথে পাথর জমেছে ঢের, তবে তিনি সে কঠিন পথকে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1671169/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%87-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81-%E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE

ঢাবির স্নাতক, মাছ ব্যবসায়ী

মো. শামছুদ্দিন পাটওয়ারী চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার উত্তর-পূর্ব রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ছেলের সঙ্গে যুক্তিতে পেরে উঠছিলেন না তিনি। আবার ‘লোকে কী বলবে’ ভেবে মেনেও নিতে পারছিলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে স্নাতক হয়ে ছেলে মাছ ব্যবসা করবে, এটা কি হয়! শেষ চেষ্টা হিসেবে ছেলে আহামেদউল্যাহকে বলেছিলেন, ‘বাবা, অন্য কিছু করা যায় না? আরও কত রকম কাজ... বিস্তারিত



source http://www.prothomalo.com/we-are/article/1671170/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%95-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9B-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%80

পানিবন্দী জীবনে বিব্রতকর সমস্যা

তিস্তা নদীপারের জেলা লালমনিরহাটের হাতীবান্ধার গড্ডিমারী ইউনিয়নের বেশির ভাগ মানুষ প্রায় এক মাস ধরে পানিবন্দী। যাঁরা আশ্রয়কেন্দ্রে যাননি তাঁরা ঘরের মধ্যে মাচা তৈরি করে কোনোরকমে দিন পার করছেন। বন্যার পানির তোড়ে এই ইউনিয়নের বেশির ভাগ বাড়ির শৌচাগার (টয়লেট) ভেসে গেছে। এমন পরিস্থিতিতে শৌচকর্মের জন্য ঘরের সঙ্গে থাকা ভেলা বা নৌকায় করে এক ঘণ্টা দূরের পথ পাড়ি দিতে হয় তাঁদের। কোনো উঁচু স্থানে গিয়ে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1671167/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%80-%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%95%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE

‘আইজ পেট ভইরা ভাত খাইতে পারব’

‘পদ্মা নদীর পাড়ে বসবাস। নদীতে পানি বাড়লে সবার আগে আমরা ডুবি। ১৮–২০ দিন ধইরা পানিতে ডুইবা আছি। সাহায্য দেওয়া তো দূরের কথা, এত দিন কেউ আইসা একটু খোঁজ পর্যন্ত নেয় নাই।’ প্রথম আলো ট্রাস্টের দেওয়া ত্রাণ নিতে এসে কথাগুলো বললেন নাসিমা বেগম (৪৬)। ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী এলাকায় তাঁর বাড়ি। তাঁর স্বামী লিটন মোল্লা (৫২) অন্যের জমিতে চাষাবাদ করেন। পানিতে জমি তলিয়ে... বিস্তারিত



source http://www.prothomalo.com/trust/article/1671166/%E2%80%98%E0%A6%86%E0%A6%87%E0%A6%9C-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%AD%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AC%E2%80%99

রাজপরিবার নিয়ে লেখা গ্রন্থেও আগ্রহ হারান হ্যারি–মেগান

ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকাকালে পরিবারটির জীবনকাহিনি নিয়ে প্রকাশিতব্য গ্রন্থ থেকেও নিজেদের গুটিয়ে রেখেছেন প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল। এই দম্পতি বলেছেন, জীবনী গ্রন্থটিতে তাঁরা সাক্ষাৎকার বা এটি রচনায় কোনো অবদান তাঁরা রাখেননি। দুজন লেখকের ফাইন্ডিং ফ্রিডম নামের বইয়ে হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়াম ও উইলিয়ামের স্ত্রী কেট উইলিয়ামের সঙ্গে হ্যারি–মেগানের... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1671165/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B2%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%87%E0%A6%93-%E0%A6%86%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8

যুক্তরাষ্ট্রে সব কোর্স অনলাইনে করলে ভিসা মিলবে না

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে নতুন কৌশল নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তা জানিয়েছেন, আগামী ফল সেমিস্টার থেকে যদি কোনো শিক্ষার্থী তাঁর সব কোর্স অনলাইনে করার পরিকল্পনা করে, তবে তাঁকে দেশটিতে ঢুকতে দেওয়া হবে না। অর্থাৎ ভিসা পাবেন না তিনি। চলতি মাসের শুরু দিকে প্রায় একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। ওই সময় বলা হয়েছিল, করোনাভাইরাসের... বিস্তারিত



source http://www.prothomalo.com/northamerica/article/1671162/%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE

Saturday, July 25, 2020

একটি সুপ্রভাতের জন্য

মিছিলেও গান থাকে প্রেমিকার জন্য টান থাকে মাতৃস্নেহের ঘ্রাণ থাকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সিস্টেমের প্রতি ক্ষোভ থাকে। বিস্তারিত



source http://www.prothomalo.com/bondhushava/article/1671000/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF

অদূরে ধূসর মৃত্যু

তাজা বৃক্ষ হতে ঝরে যাওয়া হলুদ পাতা জানে মৃত্যুব্যথা কত কষ্ট বুকে নিয়ে ভূপাতিত হয় একেকটি মৃত পাতা! বুকে জাগা হাহাকারে চোখে জমে উঠে নদীভরা ক্রন্দন বিস্তারিত



source http://www.prothomalo.com/bondhushava/article/1670999/%E0%A6%85%E0%A6%A6%E0%A7%82%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A7%E0%A7%82%E0%A6%B8%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

আড়ুশাহ ও মাড়ুশাহ (রহমাতুল্লাহ) এর মাজার - ওয়ার্ড নং ২১

গতকাল, ফুলার রোড ধরে ব্রিটিশ কাউন্সিল পেরিয়ে যখন জগন্নাথ হলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক কোয়ার্টারের ভেত...