শাউরিয়ার মেলা শেষ। সূর্যাস্তের পর মেলায় থাকার নিয়ম নেই। তার ওপর মেঘে আকাশ অন্ধকার। ক্রেতা-বিক্রেতারা বাড়ির ঘাটা ধরেছে অনেকক্ষণ। শুধু পড়ে থাকা মিষ্টির লোভে মাটি চেটে বেড়াচ্ছে মণ্ডলবাড়ির মোটা কুকুরটা। এই ঘোর সাঁঝে, বজ্র ঝলসানো মাঠে একটা পরিচিত মুখ দেখে নাসরিন স্বস্তি পায়। নাসরিনের হাতে একটা কুপি। বাতাসে শিখা বারবার নেভার উপক্রম হচ্ছে। ডান হাতে সেটা আড়াল করে মাটিতে বসে ইতিউতি পয়সা খোঁজে নাসরিন।... বিস্তারিত
source http://www.prothomalo.com/onnoalo/article/1670815/%E0%A6%AA%E0%A7%9F%E0%A6%B8%E0%A6%BE
অনেকেই এখন ফেসবুকে ত্রিমাত্রিক বা থ্রিডি ছবি যুক্ত করছেন। আপনার সাধারণ ছবিকে ফেসবুকে থ্রিডি ছবিতে রূপান্তর করতে পারেন সহজেই। ফেসবুক তাদের নিউজ ফিডেই এ সুযোগ রেখেছে। স্মার্টফোনে তোলা ছবিকে থ্রিডিতে রূপান্তর করে তা নিউজ ফিড, গ্রুপ বা কোনো পেজে শেয়ার করা যাবে। ফেসবুকে ছবিকে থ্রিডি রূপ দিতে হলে স্মার্টফোনে ফেসবুক অ্যাপের হালনাগাদ সংস্করণ থাকতে হবে। এ ছাড়া ফেসবুক অ্যাকাউন্টে লগইন করে এ সুবিধা পাওয়া...
বর্ষায় প্লাবিত গ্রাম। কাদামাটির রাস্তায় গরুর গাড়িই একমাত্র যানবাহন। গ্রামীণ সন্ধ্যায় জ্বলে ওঠে হারিকেন ও কেরোসিন ল্যাম্প, সন্ধ্যার আগে জ্বলে ওঠে ঝিঙেফুলের হলুদ। জোড়াদহ-ভায়নার বাইরে হরিণাকুণ্ডু কিংবা পৃথিবীর কিছুই জানি না তখন, দেখিনি কিছুই। জন্মের পর বড় হচ্ছিলাম মামাবাড়িতে। সেই বয়সে বর্ষা বলতে তেমন কিছু কি মনে থাকে? তবে একদিন মামাবাড়ির উঠানে নারকেলগাছ বজ্রপাতের শিকার হলো, বৃষ্টি ছিল। সেই বৃষ্টি...
কথা বলতে পারলেও কানে কম শোনেন। এভাবেই স্ত্রী আর এক ছেলে নিয়ে কোনোরকমে জীবন চালিয়ে নিচ্ছিলেন আবদুর রশিদ (৭০)। করোনাকালের অভাবের মধ্যে বন্যার হানায় আর পারছেন না, জীবন যেন চলছেই না। লালমনিরহাট সদর উপজেলার ধরলা আর রতনাই নদ–নদীপারের গ্রামগুলো বন্যার পানিতে ভাসছে। অভাব আর খাবারের সংকট ঘরে ঘরে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার চর কুলাঘাট উচ্চবিদ্যালয় মাঠে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে এ রকম এক শ...
আ সং অব আইস অ্যান্ড ফায়ার লিখে দুনিয়াব্যাপী খ্যাতি অর্জন করেন জর্জ আর আর মার্টিন। আর জনপ্রিয়তার শিখরে যখন ওঠেন, তখন তাঁর এই উপন্যাস অবলম্বনে এইচবিও নির্মিত টিভি সিরিজ গেইম অব থ্রোন্স প্রচারিত হয়। তবে কেবল এক উপন্যাস থেকেই মিলিয়ন মিলিয়ন ডলার আয় করা এই মার্কিন ঔপন্যাসিকের লেখকজীবন শুরু হয়ছিল মাত্র এক পয়সায় (সেন্টে) গল্প বিক্রি করে। মার্টিন বড় হন নিউ জার্সির বেয়নে। কিন্তু সেখানে শিশু জর্জের...
প্রতিবছর পবিত্র ঈদুল আজহার দুই সপ্তাহ আগে থেকেই রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনের কাঁচাবাজারের মুদি দোকানগুলোতে মসলার ক্রেতা অনেক বেড়ে যায়। এবার পরিস্থিতি ভিন্ন। এই বাজারের লক্ষ্মীপুর জেনারেল স্টোরের বিক্রেতা নজরুল ইসলাম বললেন, মানুষের হাতে টাকা কম। তাই পশু কোরবানিও কম হবে। এ কারণে মসলার চাহিদা ততটা নেই।করোনাভাইরাসের সংক্রমণ দেশ ও মানুষের অর্থনৈতিক অবস্থার যে করুণ দশা তৈরি করেছে, তার ছাপ পড়েছে...
যখন আগামীকাল আমার সাথে দেখা করতে আসে আজ তোমার খাবার খড়কুটোকী হবে কাল, অজানা,হতে পারে ইলিশের সাথে বিন্নি চালের গরম ভাত। আজ পদাবলি কুসুমের রুচিমানে,বৃষ্টিদিনে কামসূত্র পাঠ।খুব শীত। ঘর নেই। পথের শরণে অভিবাসী তুমি। নিশ্বাসে শান্তি পোড়াবার ঘটনা-উল্লাস। ছেঁড়া কাপড়ের গর্ত পরা বিষণ্ন দিন। দূরের আয়না মুগ্ধ পোশাকের উৎসবে। ভোরবেলা অন্ধ শিশুদের নিয়ে এসে বলে: ‘ওরা ব্যবহৃত কার্তুজ কুড়াবে।’সংজ্ঞা...
তখনকার প্রেম ছিল সবচেয়ে মধুর। কারণ তখন মুঠোফোন ছিল না। চাইলেই প্রেমিক-প্রেমিকারা যোগাযোগ করতে পারত না। যখন-তখন দেখা করা সম্ভব হতো কেবল স্বপ্নে। নব্বই দশকের সেই প্রেম হারিয়ে গেছে। সে রকম একটা প্রেমে জড়িয়ে গেলেন পূজা চেরি এবং এ বি এম সুমন। সেই প্রেমের কাহিনিতে তাঁরা হৃদিতা ও কবির। আজ থেকে তাঁরা বলতে পারবেন, ‘আমি আর নেই সে আমি।’গতকাল বৃহস্পতিবার বিকেলে দুজনের চুক্তি হয়েছে। পোড়ামন টু ও...
‘১২৯’ সংখ্যাটা সংখ্যার দিক দিয়ে তেমন একটা বড় না হলেও জীবনে গভীর দাগ কেটে দেওয়ার জন্য, জীবন থেকে অনেক কিছু ছিনিয়ে নেওয়ার জন্য, একটি বন্দিজীবনের জন্য ‘উপযুক্ত দিনের সংখ্যা’ হিসেবে কিন্তু অনেক বড়। ছোট এই জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ‘ভয়ংকর সেই ১২৯ দিন’ অনেক বড় ভূমিকা পালন করবে। সেই হৃদয় তোলপাড় করা অনুভূতি কার নিকট কতটা রসালো, কতটা উপভোগ্য কিংবা কতটা তিক্ত...
চীনের চার নাগরিকের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। অভিযুক্ত চার চীনার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।সামরিক, বাণিজ্যিকসহ বিভিন্ন ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে তিন চীনা নাগরিক গ্রেপ্তার হলেন। এ পর্যন্ত গ্রেপ্তার এড়ানো অপর চীনা নাগরিক...
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। নিহত দুজন হলেন— জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার বাসিন্দা ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বখতিয়ার আহমেদ ওরফে বখতিয়ার মেম্বার (৫৫) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবিরের ই ব্লকের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ তাহের (২৭)। পুলিশের ভাষ্যমতে, নিহত দুজন তালিকাভুক্ত...
বিশ্ব ক্রিকেটে ফিটনেসের ক্ষেত্রে বিরাট কোহলি অন্যতম সেরা উদাহরণ। নিজেকে ফিট রাখার জন্য নিরামিষভোজী হয়ে গেছেন ভারত অধিনায়ক। বয়সভিত্তিক ক্রিকেটে পার করার পরই নিজের ফিটনেসের ওপর নজর দিয়েছিলেন। প্রতিশ্রুতিশীল থেকে বিশ্বের সেরা ব্যাটসম্যান বনে এর ফল পেয়েছেন। কিন্তু কাজটা বেশ কঠিন ছিল তাঁর জন্য। ছোটবেলায় একটু স্থূল কোহলির জন্য কাজটা কঠিন করে তুলেছিলেন তাঁর মা। ভারতীয় ক্রিকেট বোর্ড ফিটনেস নিয়ে কোহলি...
হার্ভার্ড বিজনেস রিভিউর মে ২০২০ সংখ্যা জানাচ্ছে, করোনাভাইরাস–পরবর্তী সময়ে বৈশ্বিক পেশার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ নানা পরিবর্তন আসবে। সেই পরিবর্তনগুলোর সঙ্গে দ্রুত খাপ খাইয়ে না নিতে পারলে তরুণ পেশাজীবীসহ যাঁরা পেশাজীবনে মধ্যবর্তী সময়ে আছেন তাঁদের একধরনের ঝুঁকির মধ্যে পড়তে হবে। অনিশ্চয়তা আর ভবিষ্যতের কথা গুরুত্ব দিয়েই আগামী সময়ের জন্য নিজেকে তৈরি করতে হবে, জলদি। সামনে নিজেকে বহুমাত্রিকভাবে...
লকডাউনে আটকে বেশ কিছু নতুন গান করেছেন ডি রকস্টার শুভ। সে রকম পাঁচটি মৌলিক গান প্রথমবারের মতো প্রকাশিত হতে যাচ্ছে প্রথম আলোয়। আজ শুক্রবার রাত ১০টায় প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে গানগুলোর লিরিক ভিডিও। নতুন এ গানগুলো প্রসঙ্গে শুভ জানান, অ্যালবাম করার পরিকল্পনা বা সময় কোনোটিই ছিল না তাঁর। লকডাউনে ঘরে আটকে গানগুলো করতে পেরেছেন। শুভ বলেন, ‘মন দিয়ে সৃজনশীল কাজ করার সুযোগ...
চার মাসের বেশি সময় ধরে স্কুল বন্ধ। দেখা নেই শিক্ষক আর বন্ধুবান্ধবের সঙ্গে। লাল–সবুজ পতাকার নিচে সমস্বরে আর গেয়ে ওঠা হয় না, ‘আমার সোনার বাংলা/ আমি তোমায় ভালোবাসি’। করোনাভাইরাসের সংক্রমণে স্বাভাবিক দিনযাপনের যে বদল ঘটেছে, তার অন্যতম ভুক্তভোগী শিশুরাও। তারা যেন বাইরের পৃথিবীটা ভুলে গেছে, তাদের জগৎটা এখন চার দেয়ালে বন্দী। বেশ কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেল, অনভ্যস্ততায়...
করোনা থেকে সেরে ওঠার পরও শ্বাসপ্রশ্বাসের সমস্যা বা অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ার প্রবণতা দেখা গেলে চিকিৎসক বা বক্ষব্যাধি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন। করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সেরে উঠতে কত দিন লাগবে, তা নির্ভর করে সংক্রমণের তীব্রতা, রোগীর বয়স এবং অন্যান্য রোগের ওপর। করোনা সংক্রমিত অনেকেই ১২ থেকে ২৪ দিনের মধ্যে সেরে ওঠেন। কারও কারও ৩০ দিন বা তার বেশি সময় লাগতে পারে। আবার কোনো কোনো...
মাত্র এক মাস আগে বিয়ে হয়েছিল বন্যা বেগমের (১৮)। এক সপ্তাহ আগে বেড়াতে আসেন বাবার বাড়িতে। ঠিক তখনই শুরু হয় ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধির ফলে সৃষ্ট ভয়াবহ বন্যার। আর সেই বানের পানিতে ডুবেই মৃত্যু হলো বন্যা বেগমের। গতকাল বৃহস্পতিবার বিকেলে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের পূর্ব খাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বন্যা ওই গ্রামের জমসেদ আলীর মেয়ে। পুলিশ ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, এক মাস আগে সদর...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ৩য় টেস্ট-১ম দিন সনি সিক্স ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ বিকেল ৪টা ফ্রেঞ্চ কাপ-ফাইনাল ওয়ান স্পোর্টস পিএসজি-সেঁত এতিয়েন রাত ১-১০ মি. সিরি ‘আ’ সনি টেন ২ এসি মিলান-আতালান্তা রাত ১-৪৫ মি. ফুটবল শো স্টার স্পোর্টস সিলেক্ট ১ গ্রেটেস্ট গোলস ২০১৯-২০...
রবার্ট ক্লাইভের কবর দেখতে গিয়ে বিলেতি কুকুরের তাড়া খেয়েছি। তাতে সাহস বেড়ে গেছে! আমার মতো একজন বাঙালির কুদৃষ্টি থেকে ক্লাইভের মৃতদেহ বাঁচাতে চার্চের ভল্টে তালা আর ভিকারের বাড়িতে অ্যালসেশিয়ান কুকুরের প্রয়োজন হয়েছে, তা চিন্তা করে নিজের মনেই নিজের সম্বন্ধে বিরাট বড় ধারণা জন্মে গেছে। এরপর চললাম ক্লাইভদের লুট করা সম্পত্তি দেখতে। গন্তব্য স্থান পুউইস ক্যাসল। এটা ওয়েলস রাজ্যের ওয়েলসপুল শহরের পাশে...
আজ বাঙালির মহানায়ক উত্তমকুমারের মৃত্যুবার্ষিকী। ১৯৮০ সালের ২৪ জুলাই ভক্তকুলকে কাঁদিয়ে না–ফেরার দেশে চলে যান বাঙালির মহানায়ক উত্তমকুমার। ‘ওগো বধূ সুন্দরী’ ছবির শুটিং করতে করতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। উত্তমকুমার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দৃষ্টিদান’। এই সিনেমার পরিচালক নিতীন বসু। ‘সাড়ে চুয়াত্তর’ মুক্তি পাওয়ার পর তিনি চলচ্চিত্রে...