ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যায় সাহায্য করার জন্য দেশটির এক গুপ্তচরের ফাঁসি কার্যকর করা হয়েছে। ওই ব্যক্তির নাম মাহমুদ মৌসাভি মাজদ। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে অনুবাদকের কাজ করতেন। ইরানের বিচার বিভাগ মিজান অনলাইনের ওয়েবসাইটে বলা হয়েছে, গতকাল সোমবার সকালে মাহমুদ মৌসাভির ফাঁসি কার্যকর করা হয়েছে। তিনি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন।... বিস্তারিত
source http://www.prothomalo.com/international/article/1670238/%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%80-%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%9A%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A6%B0
‘এই মাআআআছ, দেশি মাআআছ’, ‘মুগরিইই লাগে মুরগিই’, ‘লাগে ছাইইই’। প্রতিদিনের জীবনযাপনে এগুলো শহরবাসীর কাছে খুব পরিচিত হাঁকডাক। চেনা কণ্ঠস্বরের এই ডাকে মুখরিত হয় প্রতিদিনের শহুরে সকাল। কিন্তু করোনাকালে ফেরিওয়ালাদের এই পরিচিত হাঁকডাকে যোগ হয়েছে অনেক অপরিচিত কণ্ঠস্বর। খেয়াল করলেই দেখা যায়, সুর-তাল-লয়-ছন্দে একেবারে অনভিজ্ঞ ও আনকোরা কিছু মানুষ রাস্তায় নেমেছে ফেরি করে জিনিসপত্র বিক্রি করতে। এই নতুন...
লাৎসিওকে গত রাতে ২-১ গোলে হারিয়ে টানা নবমবারের মতো ইতালিয়ান লিগ জয়ের ক্ষেত্রে বেশ ভালোভাবেই এগিয়ে গিয়েছে জুভেন্টাস। জোড়া গোল করেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো গোটা মৌসুমে লাৎসিও যেভাবে খেলছিল, মনে হচ্ছিল, 'সিরি' আ তে জুভেন্টাসের একাধিপত্য হয়তো এবারই থেমে যাবে, জয়ের মালা পরবে রোমের নীল দলটা। কিন্তু মৌসুম যতই শেষের দিকে এগোচ্ছে, ততই জুভেন্টাস বুঝিয়ে দিচ্ছে লিগ কোনো ছেলেখেলা নয়। এখানে...
নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা নুতনহাট এলাকায় বাসের চাপায় রোকেয়া বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত পৌনে দশটার দিকে। নিহত বৃদ্ধা সৈয়দপুরের ওয়াপদা নতুনহাট চৌধুরীপাড়ার বাসিন্দা মৃত শরফুদ্দিনের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী থেকে ঢাকাগামী একটি বাস দ্রুতগতিতে আসছিল। এ সময় ওই বৃদ্ধা সড়ক পার হওয়ার সময় বাসটি তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে...
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর উত্তরপাড়া এলাকায় খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে চার শিশুর মৃত্যু। গতকাল সোমবার সন্ধ্যায় স্থানীয়রা ডোবা থেকে ওই চার শিশুর মরদেহ উদ্ধার করে। মৃতেরা হলো- বগুড়ার সোনাতলা উপজেলার সুজাবপুর এলাকার শামীমের ছেলে ফরহাদ (৬), একই এলাকার জিয়ারুলের মেয়ে মিষ্টি (১০), নেত্রকোনার বারহাট্টা উপজেলার শিমুলিয়া এলাকার তৌহিদ মিয়ার মেয়ে তানিয়া (৯) ও ছেলে ইব্রাহিম (৬)।...
বৈশ্বিক মহামারি করোনায় থমকে গেছে বিশ্ব, অর্থনৈতিক ব্যবস্থাও ভঙ্গুর। দেশে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ায় গত মার্চ থেকে বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। বসে বসে অলস সময় পার করতে হচ্ছে লাখো শিক্ষার্থীকে। কিন্তু এই বিরূপ পরিস্থিতিতেও থেমে থাকেননি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। যাঁরা নানা প্রতিকূলতাকে জয় করে ক্ষুদ্র উদ্যোক্তার ভূমিকায় নিজেদের দাঁড় করিয়েছেন। এমন কিছু শিক্ষার্থীদের নবীন উদ্যোক্তা...
তিন বছর পর নতুন গান প্রকাশ করেছেন বিপ্লব। গত শুক্রবার ছিল তাঁদের গানের দল প্রমিথিউসের প্রতিষ্ঠাবার্ষিকী। সে উপলক্ষে বিপ্লব নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন ‘কথা রেখো বন্ধু’ গানটি। নতুন গান ও নানা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রথম আলোর সঙ্গে কথা বলেন এই শিল্পী। ‘কথা রেখো বন্ধু’ গানটি প্রসঙ্গে বলুন।গত বছর শীত শুরু হওয়ার আগে গানটি প্রকাশের কথা ছিল। ভিডিও...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com বাসার পাশে ট্রামগুলো চলতে লাগল জনমানবহীন। জানালা দিয়ে মানুষ দেখার আশায় বসে থাকি, কিন্তু রাস্তাঘাট সুনসান। খালি ট্রামের যাওয়া-আসা দেখে মন বিষণ্ণ হয়। পাশের ওল্ডহোমে...
স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রতিদিন ২০ হাজার লোকের করোনা পরীক্ষা করতে উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। একই সঙ্গে করোনাভাইরাস শনাক্তে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি পরীক্ষা চালু করা এবং কোভিড, নন–কোভিড হাসপাতাল আলাদা করার পরামর্শ দিয়েছেন কমিটির সদস্যরা। গতকাল সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন সভায় এই পরামর্শ দেওয়া হয়। সভায় স্বাস্থ্যসেবা বিভাগের...
ছোট পর্দায় আজ যা দেখবেন: ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস ১, সিলেক্ট ১ ওয়াটফোর্ড-ম্যান সিটি রাত ১১টা অ্যাস্টন ভিলা-আর্সেনাল রাত ১-১৫ মি. সিরি আ সনি টেন ২ আতালান্তা-বোলোনিয়া রাত ১১-৩০ মি. সাসুয়োলো-এসি মিলান রাত ১-৪৫ মি. ফুটবল শো স্টার স্পোর্টস সিলেক্ট ১ দ্য বস: অ্যালেক্স ফার্গুসন...
করোনা শনাক্তের নমুনা সংগ্রহ করতে বুথ ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের জন্য অস্থায়ী স্থাপনা তৈরিতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সামগ্রী নিয়েছিলেন জোবেদা খাতুন হেলথকেয়ারের (জেকেজি) প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরী। প্রায় তিন মাস ধরে কাজ করলেও ওই প্রতিষ্ঠানগুলোকে তিনি কোনো টাকা দেননি। উল্টো টাকা চাইতে গেলে একটি প্রতিষ্ঠানের ৯ জন কর্মীকে বেধড়ক পেটান। এরপর তাঁদের নামে মামলাও দেন।আরিফুল হকের সাবেক...
প্রতি পয়লা বৈশাখে দুই বোন স্বাগতা ও সভ্যতাকে নিয়ে গান করেন সন্ধি। এবারও করেছেন, তবে তিনজন তিন জায়গা থেকে। লকডাউনে নিজের স্টুডিওতেই কাটিয়েছেন সন্ধি। ‘বৃষ্টি স্কুল’ নামে একটি গানের সুর করেছিলেন পাঁচ বর্ষা আগে। এ বর্ষায় সেই গানটি প্রকাশের জন্য প্রস্তুত করেছেন। ঈদে তাঁর ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে গানটি। সন্ধি জানালেন, লকডাউনের কারণে স্টুডিওতে থাকার কারণেই জমে থাকা গানগুলো আলোর মুখ...
মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের ঘাড়ে নিশ্বাস ফেলছেন মাহাথির মোহাম্মদ। সুযোগ বুঝে ইয়াসিনের কানে চিমটিও কেটেছেন। মাহাথির বুঝিয়ে দিয়েছেন যে বয়স ৯৫ বছর হলেও এখনো রাজনীতির মাঠ ছেড়ে দেননি তিনি। আবার ক্ষমতার বলয়ে ফেরার জন্য তিনি কসরতও করছেন জোরেশোরে। গত ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন মাহাথির মোহাম্মদ। তাতে পাকাতান হারাপান জোটের নেতৃত্বাধীন...
রাজধানীর বাড্ডায় ছেলেধরা গুজবে তাসলিমা বেগম রেনু (৪০) নামের এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার তদন্ত এক বছরেও শেষ হয়নি। তদন্ত কর্মকর্তা বলছেন, করোনা পরিস্থিতিতে মামলার তদন্তকাজ এগোয়নি।গত বছরের এই দিনে তাসলিমা চার বছরের মেয়ের ভর্তির বিষয়ে খোঁজ নিতে উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সে সময় ছেলেধরা সন্দেহে লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় তাঁর ভাগনে সৈয়দ নাসির উদ্দিন...
আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে লেকসাইড সৈকতে সূর্যস্নানে আসা মানুষ যাতে কোনো ধরনের নগ্নতা বা পোশাক ছাড়া ঘুরতে না পারে, সে জন্য ড্রোন ব্যবহার করছে পুলিশ। গত সপ্তাহেই এ ধরনের একটি অভিযান চালিয়েছে পুলিশ। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নগ্নতা রোধে সৈকতে গোল্ডেন ভ্যালি পুলিশ বিভাগ উচ্চ প্রযুক্তির ড্রোন ব্যবহার করছে। ১০ জুলাই টুইন লেকের সৈকতে সূর্যস্নানে আসা মানুষের নগ্নতা রোধে প্রথমবারের...
ছিল ফসলি জমি, ডোবা, নালা। কয়েক মাসের ব্যবধানে সেখানে তোলা হয়েছে টিনের ঘর, পাকা বাড়ি। ঘরবাড়িগুলো তোলা হয়েছে গাদাগাদি করে। কোনোটাতে ঢোকার পথও নেই। এ ঘটনা বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠী এলাকায়। স্থানীয় লোকজন বলছেন, ওই এলাকায় বিমানবাহিনীর ঘাঁটি করার পরিকল্পনা করেছে সরকার। সে জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। জমির ক্ষতিপূরণ বেশি পেতে তড়িঘড়ি করে সেখানে বাড়িঘর তুলছেন...
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী কিরণ বালা মণ্ডলের জন্ম ১৯১২ সালে। আসছে অক্টোবরে তাঁর ১০৮ বছর পূর্ণ হবে। মেয়ের দরিদ্র নাতির সংসারে থাকেন তিনি। এত দিনেও তিনি বয়স্ক, বিধবা বা সরকারি অন্য কোনো ভাতার কার্ড পাননি। কিরণ বালার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার চিলগাড়ী গ্রামে। তিনি বলেন, ‘কত মানুষের কাছে গেলাম। ভোটের সময় কত মানুষ আশ্বাস দিল। কিন্তু কেউই কিছুই দিল না। আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাব?’ কিরণ...
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে আজ সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে দুজন ও করোনা পজিটিভ হয়ে একজনসহ মোট তিনজন মারা গেছেন। এর মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে কুমিল্লায় কোভিড-১৯ হাসপাতালে ৪৭ দিনে মারা গেছেন ২৩৯ জন। হাসপাতাল সূত্র জানায়, করোনা উপসর্গ শ্বাসকষ্ট...
দুটো পথ বেছে নেওয়ার সুযোগ ছিল সাইফ আলী খানের সামনে। মা শর্মিলা ঠাকুরের মতো অভিনয় কিংবা বাবা মনসুর আলী খান পতৌদিকে অনুসরণ করে ক্রিকেটার হওয়া। অভিনয়কেই সহজ মনে হয়েছিল সাইফের কাছে। ক্রিকেটার হননি বলেই ক্রিকেটার বাবার কীর্তি নিয়ে কেউ প্রশ্ন তুললে ক্ষেপে ওঠেন এই অভিনেতা। স্পোর্টসক্রীড়ার সঙ্গে এক সাক্ষাৎকারে সাইফ জানালেন তাঁর মুগ্ধতার কথা। আর জানলেন জিওফ্রে বয়কটের ওপর কেন ক্ষেপে গিয়েছিলেন একবার,...
মশিয়ালী গ্রামের পূর্ব পাড়ার দিনমজুর রাজ্জাক মোল্লা ২০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন শেখ জাকারিয়ার প্রতিষ্ঠান দোয়েল সমবায় সমিতি থেকে। কয়েক সপ্তাহ ঋণের কিস্তি দিতে পারেননি। এ কারণে একদিন শীতের গভীর রাতে দলবল নিয়ে ওই বাড়িতে হানা দেন জাকারিয়া। সবার সামনে ব্যাপক মারধর করার পর ওই রাতেই রাজ্জাককে পুকুরে নামিয়ে বস্ত্রহীন করে চোবানো হয়। লজ্জায়-অপমানে ঘটনার পরদিনই পরিবার নিয়ে এলাকা ছাড়েন রাজ্জাক মোল্লা। ঘটনাটি...