নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে হাসপাতালগুলোকে সেবা দিতে হচ্ছে। চিকিৎসা নিয়ে রোগীদেরও অভিযোগ রয়েছে। করোনা রোগীরা বলছেন, হাসপাতালে সেবা ঠিকমতো হচ্ছে না। চিকিৎসকেরা বলছেন, রোগীদের সব অভিযোগ ঠিক নয়। নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে সেবা দিতে হচ্ছে। রোগী ও চিকিৎসক উভয়ই বলছেন, ব্যবস্থাপনায় ত্রুটি আছে। এমন সমস্যা কাটিয়ে ব্যবস্থাপনা দ্রুত জোরদার করার কথা বলেছেন বিশেষজ্ঞরা। কোভিড–১৯–এর জন্য... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1653253/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%B2-%E0%A6%93-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F
করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বজুড়ে সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। তবে চীনের বাইরে যে দেশগুলোয় সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়েছিল, সেসব দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু এখন মহামারি প্রকট হয়ে উঠছে অন্য দেশগুলোয়। এর মধ্যে লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সংক্রমণ ও মৃত্যু ক্রমেই বাড়তির দিকে। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য প্রতিমুহূর্তে হালানাগাদ করছে...
বিশ্বকাপ পদকটা খুঁজে খুঁজে হয়রান হয়ে পড়েছিলেন জফরা আর্চার। ওয়েস্ট ইন্ডিজে জন্ম নেওয়া এই ফাস্ট বোলারকে বিশ্বকাপের আগে নিজেদের করে নিয়েছিল ইংল্যান্ড। উদ্দেশ্য ছিল আর্চারের হাতের গতি যদি বিশ্বকাপ জেতায় কাজে লাগানো যায়। ইংলিশদের হতাশ করেননি আর্চার, ঠিকই বিশ্বকাপে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ফাইনালে সুপার ওভারে লড়াই করে তিনিই তো ইংল্যান্ডের হাতে তুলে দিয়েছিলেন বিশ্বকাপ ট্রফি। সেই বিশ্বকাপ জয়ের...
ঢাকা, সাভার, আশুলিয়া,র, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে বন্ধ থাকা রপ্তানিমুখী পোশাক কারখানা সীমিত আকারে গতকাল রোববার খুলেছে। করোনার সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনেই কারখানাগুলো চালু করা হয়েছে। তবে কারখানার বাইরে চলাচলের ক্ষেত্রে শ্রমিকেরা সামাজিক দূরত্ব মানছেন না। পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ নিষেধের পরও দূরদূরান্ত থেকে শ্রমিকেরা ঝুঁকি নিয়েই কর্মস্থলে ফিরছেন। গণপরিবহন বন্ধ...
২৫ মার্চ অফিসের কাজ করছিলাম। হঠাৎ কুন্দারহাট হাইওয়ে থানার ওসি ফোন করলেন ভোগা বটতলা নামক স্থানে একটি ট্রাক রাস্তা থেকে নিচে পড়ে গেছে। মালের উপরে থাকা অনেক যাত্রী ট্রাকের নিচে পড়ে আছে দ্রুত আসেন। আমি তাৎক্ষণিক এ সংবাদ এসপি হাইওয়ে বগুড়া স্যারকে জানাই এবং ঘটনাস্থলে রওনা হই। যেতে যেতে আমার মায়ের মত বড় বোনের ফোন, বোন আমাকে বলেন, তারা সবাই ঢাকা চলে যাচ্ছেন। কিছুদুর যাওয়ার পর মনটা কেমন যেন করে...
‘প্রিজন ব্রেক’ সিরিজ বা ‘শশাঙ্ক রিডেম্পশন’ সিনেমা যাঁদের দেখা আছে তাঁদের কাছে জেল পালানোর সিনেমা নতুন নয়। আর যদি আমেরিকার অন্যতম সুরক্ষিত আলকাতরেজ কারাগার থেকে পালানোর ঘটনা নিয়ে ‘এস্কেপ ফ্রম আলকাতরেজ’ দেখে থাকেন তবে ২০২০ সালে মুক্তি পাওয়া ‘এস্কেপ ফ্রম প্রিটোরিয়া’ ছবির প্লটও নতুন লাগার কথা নয়। আলকাতরেজের মতোই ‘এস্কেপ ফ্রম প্রিটোরিয়া’...
ছগির আলি একসময়ের তুখোড় ব্লগ লেখক, ফেসবুকে প্রতিদিন যার অন্তত ৫-১০টা কবিতা–গল্প লেখা হতো। বিভিন্ন পত্রিকার পাতায় পাতায় নিয়মিতই যার কবিতা–গল্প ছাপা হতো। এই তো গত বইমেলাতেই যার দুটি উপন্যাস ও একটা কবিতার বই বের হয়েছে। এসব তো চাট্টিখানি কথা নয়। ফেসবুকেই ছগির আলির প্রায় পাঁচ হাজার বন্ধু। সেই সঙ্গে পনেরো হাজার ফলোয়ার। সেই ছগির আলির হাত অথবা কলম কোনোটাই আজ আর চলছে না। ছগির আলি মূলত...
রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের পরেই সবচেয়ে বেশি করোনা সংক্রমণ এখন কিশোরগঞ্জ জেলায়। গত শনিবার পর্যন্ত এই জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ছিল ১৭৫। মারা গেছেন ৩ জন। আক্রান্তদের বেশির ভাগই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী।চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই তথ্য গোপন করে হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ায় এ জেলায় অধিকসংখ্যক স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছেন। গত শনিবার পর্যন্ত ৪৭ চিকিৎসকসহ ১০৫ জন...
কিউবার কথা বললেই সমাজতান্ত্রিক একটি দ্বীপরাষ্ট্রের ছবি মনে ভেসে উঠবে, যারা দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়েছে। কিন্তু বর্তমান বিশ্বের অচলাবস্থার জন্য দায়ী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছে সমাজতান্ত্রিক দেশটি। মানবতা রক্ষার যুদ্ধে নিজেদের সাহস, দক্ষতা আর চিকিৎসাজ্ঞান নিয়ে এগিয়ে এসেছে। করোনাভাইরাস মহামারিতে বিপন্ন দেশগুলোতে চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছে...
কোভিড-১৯ মহামারির এই সময়ে বিশ্বের শতকোটিপতিদের অনেকেই আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন। চীনের সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক মাও তার ব্যতিক্রম নয়। কোভিড-১৯ যখন মহামারি আকারে ছড়িয়ে পড়ল, ঠিক সেই সময় অর্থাৎ গত মাসের মাঝামাঝি সময়ে এসে তিনি প্রথমবারের মতো টুইটার অ্যাকাউন্ট খোলেন। সেখানে তিনি বিশ্বের সবাইকে একযোগে এই লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান। এ ক্ষেত্রে জ্যাক মার প্রথম বার্তাটি ছিল, 'এক বিশ্ব, এক...
বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব আগামী মে মাসের মধ্যে শেষ হচ্ছে। বাংলাদেশ এ ভাইরাসটি ১৯ মে'র মধ্যে ৯৭ শতাংশ, ৩০ মে মধ্যে ৯৯ শতাংশ বিলীন হয়ে যাবে। সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন (এসইউটিডি) এর ডাটা ড্রাইভেন ইনোভেশন ল্যাবের গবেষকেরা এমন আভাস দিয়েছেন। ভাইরাসটি বিস্তারের ধরন, মানবদেহে ক্ষতিকর প্রভাব ও বৈশিষ্ট্য সব মিলিয়েই গবেষকেরা পূর্বাভাস দিয়েছেন, বাংলাদেশ থেকে...
করোনা ভাইরাসের সংক্রমণে এখন সারাবিশ্ব অচল। এ সংক্রমণ ঠেকাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। অনির্দিষ্টকালীন লকডাউনের জন্য দেশের সমস্ত নিম্ন আয়ের মানুষ খাদ্যের অভাবে ভুগছে। এক গবেষণায় দেখা গেছে যে, দেশের ১৪ শতাংশ মানুষের ঘরে খাবার নেই। যদিও দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হচ্ছে, কিন্তু পরিবহন সংকটের জন্য খাদ্যশস্য সঠিকভাবে ভোক্তার কাছে পৌঁছাতে পারছেনা। যার সুযোগ নিয়ে কিছু সুবিধাভোগী খাদ্যের...
এই লেখাটি লিখতে বসে অত্যন্ত দুঃখজনক সংবাদ শুনলাম, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ড. সা’দাত হুসাইন প্রায় দুই সপ্তাহ অসুস্থ থাকার পর মৃত্যুবরণ করছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর আত্মার মাগফিরাত কামনা করি। তাঁর সঙ্গে আমার আন্তরিক পরিচয় ঘটে আমি নির্বাচন কমিশনে থাকাকালীন। তিনি তখন পিএসসির চেয়ারম্যান ছিলেন। প্রশাসন, রাজনীতি প্রভৃতি বিষয়ে...
করোনা বৈশ্বিক সংকট। বৈশ্বিক মহামারি। পুরো পৃথিবী টালমাটাল। এই সংকটে আমার এই মুহূর্তে লালন সাঁইজির ‘সংকটে পড়িয়া দয়াল, বারে বারে ডাকি তোমায়, ক্ষম ক্ষম অপরাধ আমার’ লাইনগুলো বেশি বেশি জপছি। এখন সৃষ্টিকর্তা যদি নিজগুণে আমাদের ক্ষমা করে দেন, তাহলেই আমরা মার্জনা পাব আরকি। নাহলে যে কী হবে ,ভেবে কূলকিনারা পাই না। মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। এই শ্রেষ্ঠ জীবই এখন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com আমার ২৫ বছরের জানাশোনা কাছের মানুষটির জাহাজ থেকে নামার কথা ছিল ১৭ মার্চ। ঠিক ছিল, অস্ট্রেলিয়া থেকে সাইন অফ করে দেশে ফিরবে। ২৩ মার্চ ছিল আমার...
ত্রিশ বছর আগের ঘটনা। ১৯৯০ বিশ্বকাপের ফাইনাল আর্জেন্টিনা সমর্থকদের কাছে এখনো দুঃখের কারণ হয়ে আছে। সেবার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৯৭৪ সালের পর বিশ্বকাপ জেতে জার্মানি। ওই ম্যাচে রেফারি ছিলেন মেক্সিকান এডগার্ডো কোডেসাল। আর্জেন্টিনার বিপক্ষে দিয়েছিলেন বিতর্কিত পেনাল্টি। শুধু তাই নয়, ডিফেন্ডার পেদ্রো মনজন আর ফরোয়ার্ড গুস্তাভো দেজোত্তিকে লাল কার্ড দেখিয়েছিলেন। লাল কার্ড দিতে পারতেন ডিয়েগো...
সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজারে একদিনে নতুন আরও দুজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় ৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলেন। গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে প্রথম আলোকে এ তথ্য জানান সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে গতকাল ১৭৮ জনের নমুনা পরীক্ষা করা...
ভারতে দেশজুড়ে চলা লকডাউনের কারণে লাখো গরিব মানুষ ত্রাণের জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের প্রতি সরকারকে আরও উদার হতে হবে। তাদের আরও বেশি বেশি ত্রাণ সহায়তা দিতে হবে। তাদের হাতে তুলে দিতে হবে অর্থকড়ি। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন এই অর্থনীতিবিদ বলেন, ‘আমরা এমন কিছু করিনি, যা পর্যাপ্তের ধারে–কাছে...
রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত আশি বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই প্রথম রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হলো। রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ রোববার সকালে তাঁর মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। এই রোগীর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়। হাসপাতাল সূত্রে জানা...
২০১২ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন, সেই সঙ্গে তিনবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মার্কিন নারী দৌড়বিদ অ্যালিসন ফেলিক্স। এ বছরও অলিম্পিকে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু করোনার প্রকোপে স্থগিত হয়ে গেছে টোকিও অলিম্পিক গেমস। তবু আশা হারাননি তিনি। কেন? টাইম সাময়িকীর অনলাইন সংস্করণে সে কথাই লিখেছেন। সকাল থেকে ভীষণ একাকিত্ব, ভয় আর অনিশ্চয়তায় ভুগছি। আমি এবং আমার সঙ্গে সারা পৃথিবী জেনে গেছে, কোভিড-১৯...