করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ মার্চ দেশে প্রথম কারও মৃত্যু হয়। এর আগে এ নিয়ে কেউ তেমন গা করছিল না। এরপর তো ২৬ মার্চ থেকে অফিস–আদালতই বন্ধ হয়ে গেল।... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1652899/%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%96%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE
করোনা মহামারিতে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বিপর্যস্ত অঞ্চল ইউরোপ। ১ লাখ ১৫ হাজারের মতো মানুষ মারা গেছেন এখানকার দেশগুলোতে। এর মধ্যে ভয়ানক এক তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউরোপে যত মানুষ মারা গেছেন, তার প্রায় অর্ধেক বৃদ্ধনিবাসের বাসিন্দা। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হওয়ার হারসহ বিভিন্ন তথ্য প্রতিনিয়ত হালনাগাদ করছে ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো। তাদের সর্বশেষ তথ্যমতে, গতকাল...
করোনাভাইরাস মোকাবিলা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়ের গতকাল বৃহস্পতিবার রাত থেকে 'পত্রযুদ্ধ' শুরু হয়েছে। এ নিয়ে ব্যাপক গুঞ্জন উঠেছে। করোনা নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্যোগকে একদম মেনে নিতে পারছিলেন না রাজ্যপাল। তিনি বারবার মুখ্যমন্ত্রীকে করোনার চিকিৎসা, এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তি ও মৃত্যুর হিসাব নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। প্রশ্ন তুলেছেন ত্রাণ,...
‘আহলান সাহলান মাহে রমাদান, সুস্বাগত রমাদান মাস।’ ‘হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং রমাদান আমাদের নসিব করুন!’ এই প্রার্থনা কবুল হলো। সুস্বাগত জানাচ্ছি মহিমান্বিত মাহে রমজানকে। হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেন: যখন রমাদান মাস আসে, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়; শয়তানকে শৃঙ্খলিত করা হয়।...
কেমন আছি? ফোন করে অভ্যাসবশত অনেকেই জানতে চান। আমি সচেতনভাবে বলি, আমি ভালো নেই। জীবনযাপনে একধরনের অস্থিরতা জন্ম নিয়েছে। বিশ্বের মানুষের অসহায়ত্ব দেখে আমিও অসহায় বোধ করছি। যদিও নিরাপদে আছি, কিন্তু আমি ভালো নেই। একা কখনো ভালো থাকা যায় না। গত ২৮ দিন বাসা থেকে বের হইনি। যাতে আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সেটাই ছিল কারণ। আমি নিজেকে নিয়ে ভীত নই, ভীত আমার ৯২ বছর বয়সী মাকে নিয়ে। আমার কারণে যদি...
করোনাভাইরাসে প্রতিদিন বিশ্বে অসংখ্য লোক আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ। এর মধ্যে ইতিবাচক খবর দিল থাইল্যান্ড। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত মাত্র এক মাসের নবজাতক সুস্থ হয়েছে। চারটি অ্যান্টিভাইরাল ওষুধের সংমিশ্রণ প্রয়োগে নবজাতকটি সুস্থ হয়েছে বলে দাবি করেছেন ওই শিশুকে চিকিৎসাদানকারী চিকিৎসকেরা। করোনাভাইরাসে আক্রান্ত ওই নবজাতককে ভর্তি করা হয়েছিল রাজধানী ব্যাংককের...
চীনের হুবেই প্রদেশের উহানের যে সাংবাদিককে ধাওয়া করে আটক করা হয়েছিল, দুই মাস পর দেখা মিলল তাঁর। করোনাভাইরাস মহামারির বিষয়ে বিশ্বকে প্রথম যে কজন মানুষ সতর্ক করেছিলেন, তাঁদের মধ্যে সাংবাদিক লি জেহুয়া একজন। নতুন এক ভিডিওতে তিনি যা বলেছেন, তা বিবিসি অনলাইনে প্রকাশ করা হয়। গত ২৬ ফেব্রুয়ারি লি জেহুয়াকে ধাওয়া করা হয় বলে খবরটা তিনি নিজেই প্রচার করেন। পরে তাঁকে আটক করা হয়। এরপর থেকে তাঁকে আর দেখা যায়নি।...
ভারতের জীতি জাগানিয়া পেস আক্রমণের অন্যতম অংশ মোহাম্মদ শামি। গত কয়েক বছরে উন্নতি করে অধিনায়ক বিরাট কোহলির অন্যতম আস্থার জায়গা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু এই সফল হওয়ার পেছনে ভূমিকা কার? শামি নাম নিলেন এক পাকিস্তানি কিংবদন্তির আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছেন ২০১৩ সালের শুরুর দিকে। সাত বছর আগে ক্যারিয়ার শুরু করলেও প্রথম কয়েক বছর নিজেকে ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রমাণ করতে...
অস্বাভাবিকতা মাত্রই স্বাভাবিক ব্যাপার। একটু খটকা লাগছে তো! না, আপনি ঠিকই পড়েছেন। এটাই হচ্ছে আমাদের দেশের/সমাজের বর্তমান চিত্র। নিয়মনীতিহীনতা/দায়িত্বহীনতা/মনুষ্যত্বহীনতার মতো অসংখ্য অস্বাভাবিক ব্যাপার দেশে এখন স্বাভাবিক হয়ে গেছে। এর তীব্রতা ও ব্যাপ্তি এতটাই যে এই অস্বাভাবিকতা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি পদে পদে লক্ষ করা যায়। বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা সবাই এর জন্য...
পঞ্চগড়ের বোদা উপজেলায় ১৯ বছর বয়সী এক তরুণের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ের সিভিল সার্জন মো. ফজলুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। ১১ এপ্রিল ওই তরুণ নারায়ণগঞ্জ থেকে বোদায় তাঁর গ্রামের বাড়িতে ফিরেন। করোনা শনাক্ত হওয়ার পর ওই তরুণের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে বোদা উপজেলা প্রশাসন। এ নিয়ে পঞ্চগড় জেলায় তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলো।...
জাতীয় দল থেকে অবসর দুই বছর আগেই নিয়েছিলেন। তবুও দল বিশ্বকাপের বাছাইপর্ব পেরোতে পারছে না দেখে ফিরে এসে দলকে টেনেছেন। ২০০৬ সালে সব ধরণের ফুটবল থেকেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন জিনেদিন জিদান। জানিয়ে দেন তাঁকে পেশাদার ফুটবলে দেখার সর্বশেষ সুযোগ সামনের বিশ্বকাপ। ২০০৬ সালের ৭ মে রিয়াল মাদ্রিদের মাঠে হয়ে শেষবারের মতো খেলোয়াড় হিসেবে মাঠে নামেন 'জিজু'। চাইলেই অবশ্য আরও দুই বছর খেলতে পারতেন জিদান।...
করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবের মধ্যে গত ১০ দিনে দেশে ফিরেছেন ১ হাজার ১৮৫ জন বাংলাদেশি। তাঁদের মধ্যে ৪১৫ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এবং বাকি ৭৭০ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সংশ্লিষ্টদের মতে, বিদেশফেরত ৭৭০ জন কোয়ারেন্টিনের শর্ত ভাঙলে করোনাভাইরাসের ঝুঁকি আরও বাড়তে পারে। এর মধ্যে সিঙ্গাপুর থেকে আসা শতাধিক শ্রমিক আশঙ্কা বাড়িয়েছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের...
অবসরে যাওয়া ছুটা গৃহকর্মী বৃদ্ধা রূপভান বিবির চোখের চাউনিটা বুকের মধ্যে ভাঙা কাচের টুকরার মতো বিঁধে আছে। কানে কম শোনা বুড়ো মুচি জহরলাল দাস আমার প্রত্যেকটা নির্লজ্জ প্রশ্নে জিজ্ঞাসা করছিলেন, ‘অ্যাঁ?’ সেই ভঙ্গিটা ভোলা কঠিন। টিমটিম করে টিকে থাকা রুজির জন্য ভ্যানের সবজিবিক্রেতা প্রবীণ মো. খলিল শিকদার আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়েছিলেন। তাঁর চোখ-কোঁচকানো কুণ্ঠিত হাসিটা মনে লেগে আছে।...
বর্তমানে দেশের ২১টি কেন্দ্রে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণের পরীক্ষা হচ্ছে। পরীক্ষার কেন্দ্র ও সক্ষমতা বাড়লেও পরীক্ষার সেভাবে সংখ্যা বাড়েনি। আবার পরীক্ষা বাড়াতে গেলে শনাক্তকরণ কিটের মজুত বাড়াতে হবে। কিন্তু এখন দেশে কিটের মজুত কত আছে, সেটাও কর্তৃপক্ষ আর জানাচ্ছে না। ফলে এ নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। তবে কিটের মজুত নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর সর্বশেষ যে তথ্য জানিয়েছিল, সেটা থেকে এরপর ব্যবহৃত কিটের...
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শটগানের (রাবার বুলেট) গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যসহ পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন, ভারতীয় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বিএসএফ সদস্যরা বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছিল। এতে বাংলাদেশিরা...
রাতের অন্ধকারে ওরা বেরিয়েছে। কুড়িগ্রামের রাজারহাটের বোতলার পাড় গ্রাম। ঘুটঘুটে অন্ধকারে অটোরিকশা ঘুরছে বাড়ি বাড়ি। ঠিক বাড়ি না, বাড়ি থেকে দূরে থামে। খাদ্যের থলে হাতে কয়েকজন গিয়ে গোপনে দিয়ে আসে। অর্থ জোগানো হয়েছে কিন্তু প্রকাশ্যে। ২২ এপ্রিল রাতে প্রথম ১০৭টি বাড়িতে খাদ্যসহায়তা দেওয়া হয়। অর্থদাতার তালিকা বাড়ছে, বাড়ছে সহায়তা পাওয়া মানুষের তালিকাও। তরুণদের পণ, বোতলারপাড়ে কেউ যাতে না খেয়ে না থাকে। শুধু...
২০০৩ বিশ্বকাপ ক্রিকেট স্টার স্পোর্টস ১, ২ ভারত–পাকিস্তান বেলা ১১–৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ গোলস অব দ্য সিজন ০৫–০৬ বেলা ১–৩০ মি. রিভিউ দ্য সিজন বেলা ২–৩০ মি. ক্ল্যাসিক ম্যাচ বিকেল ৫–৩০ মি., রাত ১১টা সকারবক্স রাত ৮টা, ৯টা ফুটবল সনি...