নওগাঁয় প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তিনি জেলার রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স। রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় ওই নার্সের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় নওগাঁর সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। ওই নার্সের করোনা শনাক্ত হওয়ায় তাঁর সংস্পর্শে আসা চিকিৎসক, নার্স ও অনান্য... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1652683/%E0%A6%A8%E0%A6%93%E0%A6%97%E0%A6%BE%E0%A6%81%E0%A7%9F-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%B2-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0%E0%A7%87
২০০৩ বিশ্বকাপ ক্রিকেট স্টার স্পোর্টস ১, ২ ভারত–পাকিস্তান বেলা ১১–৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ গোলস অব দ্য সিজন ০৫–০৬ বেলা ১–৩০ মি. রিভিউ দ্য সিজন বেলা ২–৩০ মি. ক্ল্যাসিক ম্যাচ বিকেল ৫–৩০ মি., রাত ১১টা সকারবক্স রাত ৮টা, ৯টা ফুটবল সনি...
করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বজুড়েই নাজেহাল অবস্থা। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেশে দেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিছু দেশ সংক্রমণ নিয়ন্ত্রণে আসার ইতিবাচক ইঙ্গিত পেয়ে এরই মধ্যে বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, করোনার এই প্রাদুর্ভাব আরও অনেক দিন থাকবে।সুইজারল্যান্ডের জেনেভায় গত বুধবার সংবাদ ব্রিফিংয়ে এভাবেই বিশ্ববাসীকে সতর্ক করেন বিশ্ব স্বাস্থ্য...
আনা ফ্রাঙ্ক ইতিহাসে অমর হয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেখা তাঁর ডায়েরির জন্য। অনেকে বলেন, করোনাভাইরাস আক্রান্ত এই অনিশ্চিত সময়টাও নাকি বিশ্বযুদ্ধের মতোই। ক্ষুদ্র এক অনুজীবের বিরুদ্ধে সারা পৃথিবী তো যুদ্ধেই নেমেছে! তা এই সময়ে বাংলাদেশের ঘরবন্দী খেলোয়াড়েরা যদি ডায়েরি লিখতেন, কী থাকত তাঁদের লেখায়? খেলোয়াড়দের হাতে কলম তুলে দিয়ে সেটিই জানার চেষ্টা করেছে প্রথম আলো। একটা সময় আমি সত্যি সত্যিই...
রাজনৈতিক বিবেচনায় ২০১৫ সালে ফরিদপুরের সদরপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আসলাম ফকিরের ফাঁসির সাজা মওকুফ করেছিলেন রাষ্ট্রপতি। আর ২০১৭ সালে তিনি কারাগার থেকে মুক্ত হয়ে স্থানীয় রাজনীতিতে ফিরে আসেন বিপুল বিক্রমে। এবার মুক্ত হওয়ার তিন বছর পর আবারও আরেকটি হত্যা মামলার প্রধান আসামি হলেন আসলাম ফকির। এবার ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শহীদ মাতুব্বরকে খুনের অভিযোগ সরাসরি আসলাম...
ছোটবেলায় প্রখ্যাত লেখক ইব্রাহিম খাঁর একটি অসাধারণ ছোটগল্প পড়েছিলাম। গল্পটির নাম ‘ভাঙ্গা কুলা’। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ এলে গল্পটির কথা মনে পড়ে। বিশেষ করে যখন দেখি কিছু নিবেদিতপ্রাণ লোক নিঃস্বার্থভাবে অন্যের সেবা করেন। গল্পটির সঙ্গে আমার আজকের গল্পের অনেকটা মিল আছে। গল্প বললে মনে হয় ভুল হবে। কারণ, আমি বাস্তব ঘটনা তুলে ধরছি। বর্তমানে ‘ভাঙ্গা কুলা’ গল্পটি পাঠ্যবইয়ে কোনো...
সুনামগঞ্জে নতুন করে আরও চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন পাঁচজন। জেলা সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন আজ বৃহস্পতিবার সকালে তথ্য নিশ্চিত করেছেন। নতুন শনাক্ত চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। সুনামগঞ্জে ১২ এপ্রিল প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকে সুনামগঞ্জ জেলা লকডাউন। সুনামগঞ্জে প্রথম শনাক্ত হওয়া রোগীর বাড়ি...
আবদুল খালেক গুলিস্তানের ফুটপাতে জুতা বিক্রি করে সংসার চালাতেন। করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে তাঁর আয় পুরোপুরি বন্ধ। দুই ছেলে আর স্ত্রীকে নিয়ে ঘরবন্দী আবদুল খালেক। তিনি বলছিলেন, ‘অনেক কষ্টে আছি। ছেলেমেয়ের মুখে দুমুঠো ভাত তুলে দিতে অনেক কষ্ট হচ্ছে। আয় নেই আমার। ঘরভাড়া কীভাবে দেব?’বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন মাসুদ রানা। দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে পুরান ঢাকায় ভাড়া থাকেন।...
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় জার্মানির সব রাজ্যেই মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে। বেশ কয়েকটি রাজ্য আগেই এ নির্দেশনা দিলেও এ তালিকায় সর্বশেষ যুক্ত হচ্ছে ব্রেমেন। প্রথমে সম্মতি না দিলেও কাল শুক্রবার ব্রেমেন সিনেট মাস্ক পরা বাধ্যতামূলক করতে যাচ্ছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে পুরো জার্মানিতে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক হবে। বার্লিন বাদে প্রায় সব রাজ্যে কেনাকাটার সময়...
বিয়ের পর আমাদের হাওয়াইতে হানিমুনে যাওয়ার পরিকল্পনা ছিল। বিয়ে টা হোল, বছরের পর বছর গড়াল, অর্ধেক পৃথিবী ঘোরা হয়ে গেল, দশকের পর দশক গড়াল, সেই হাইয়াইতে আর হানিমুন হলো না। এর মাঝে ছানা পোনারাও বড় হয়ে গেছে। আমাদের প্রতিবছর এডুকেশনাল পারপাসে ক্লাস নিতে হয়, এবার কি মনে করে খুঁজলাম কোথায় যাওয়া যায়। সময়ের সাথে মিলে গেল বলে ঠিক করলাম যাই এবার ফাইনালি হাওয়াই যাই। বরকে বললাম যদি তার ইচ্ছে হয়, আমার সাথে...
টাঙ্গাইলের মির্জাপুর থেকে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরােসে সংক্রমিত রোগী অখিল সরকার সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে আজ বৃহস্পতিবার সকালে তিনি ছাড়া পেয়েছেন। সেখান থেকে তিনি মির্জাপুরে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। বেলা ১১ টার দিকে তাঁর বাড়ি পৌঁছানোর কথা। মুঠোফোনে অখিল সরকার জানান, তাঁর করোনা সংক্রান্ত সব পরীক্ষা করা শেষ হওয়ার পর চিকিৎসকেরা করোনা নেগেটিভ বলে তাঁকে জানিয়েছেন।...
অপহৃত ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে খোঁজার দায়িত্ব ছিল চকবাজার থানার উপপরিদর্শক লোকমান হোসেনের। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আপাতত শফিকুলকে খোঁজার কাজে অগ্রগতি নেই। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বুধবার প্রথম আলোকে এ কথা জানান। শফিকুল নিখোঁজ হওয়ার পর এ পর্যন্ত একবার তাঁর সঙ্গে থাকা মুঠোফোনটি চালু হয়। মওদুদ হাওলাদার বলেন, ৯ এপ্রিল তাঁর ফোনটি চালু হয়েছিল,...
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক বিশ্বের অন্যতম পর্যটকপ্রিয় শহর। দারুণ গোছানো ও পরিচ্ছন্ন নগরী। মূলত মার্চে দুটো আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ ও আন্তর্জাতিক শিক্ষা পুরস্কার গ্রহণের উদ্দেশ্যেই ব্যাংককে যাওয়া। তবে একটি দিন রেখেছিলাম সাফারি ওয়ার্ল্ড পরিদর্শনের জন্য। যারা সেখানে গেছেন বা যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, আমার মনে হয়, সত্যিই টাকা উশুল হয়ে যাবে। ১৯৮৮ সালে ব্যাংকক শহরের মিনবুড়ি এলাকার...
মাদারীপুর সদর হাসপাতালের সামনে গতকাল বুধবার রাত ৮টার দিকে পিকআপভ্যান থামিয়ে বিক্রি করা হচ্ছিল সুরক্ষা পোশাক, সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড গ্লাভস। তবে এগুলোর সবই নকল। নকল এসব ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিক্রির অভিযোগে তিনজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি জব্দ করা হয়েছে নকল সব সামগ্রী। ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্র জানায়, ফরিদপুর থেকে একটি পিকআপভ্যান গতকাল...
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ঢাকার টোলারবাগ ও বাসাবোয় করোনাভাইরাসের গুচ্ছ সংক্রমণের কথা জানিয়েছিল। আইইডিসিআর ৮ মার্চ থেকে এ পর্যন্ত সংক্রমণের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, টোলারবাগ ও বাসাবোয় সংক্রমণ শনাক্তের গতি অপেক্ষাকৃত ধীর। টোলারবাগ ও বাসাবো দুই জায়গায়ই আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৯। গুচ্ছ সংক্রমণের কারণে টোলারবাগ লকডডাউন হয়ে আছে গত একমাস ধরে।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের কৃষক বদিউজ্জামান টিটন। উৎপাদিত ফসল বিক্রি করেই তাঁর সংসার চলে। আখ বিক্রির পাওনা ২ লাখ টাকার জন্য দিনের পর দিন ঘুরছেন মোবারকগঞ্জ চিনিকলে। কিন্তু কোনো টাকা পাননি। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে এখন সব কাজ বন্ধ হয়ে গেছে। এমন অবস্থায় পরিবারের সদস্যদের নিয়ে চরম অর্থকষ্টে ভুগছেন তিনি। শুধু বদিউজ্জামান নন, কালীগঞ্জ উপজেলায় অবস্থিত মোবারকগঞ্জ চিনিকলের...