হজরত শাহ জালালসহ (র.) তিনশত ষাট আউলিয়ার পূণ্য স্মৃতি বিজড়িত অগণিত সুফি-সাধক ও কৃতি পুরুষের জন্মভূমি, জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রত্নগর্ভা এই সিলেট। রূপসী বাংলার অপরূপ অলংকার পূণ্যভুমি সিলেটের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে চা বাগান, মনোরম টিলা, হাওর, নদী প্রভৃতির কথা মনে পড়ে। সুরমা-কুশিয়ারা-মনু-খোয়াই বিধৌত দুটি পাতা একটি কুড়ি'র সিলেট- ঘন সবুজ সমারোহের বনরাজি ঘেরা মনোরম... বিস্তারিত
source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1652270/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%88%E0%A6%A8-%E0%A6%93-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%B8%E0%A6%A6%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2
সবার সময়ই তো এখন কাটছে ঘরে। সারা দিন ঘরে বসে একঘেয়েমিতে পেয়ে বসতে পারে। এই সময়ে বাড়ির সাজসজ্জায় কিছু রদবদল করে নিতে পারেন। এতে একঘেয়েমি যেমন কাটবে, ঘরেরও আসবে একটা পরিবর্তন। প্রকৃতিতে এখন গ্রীষ্মকাল। এই সময়ে বেশি প্রয়োজন ঘরগুলো খোলামেলা রাখা, এমনটাই বলছিলেন স্থাপত্যবিষয়ক প্রতিষ্ঠান মেটামরফিকের স্থপতি ও ইন্টেরিয়র ডিজাইনার ফারাহ মৌমিতা। বাড়ির শিশুরাও যেহেতু এখন সারা দিন ঘরেই থাকছে, তাই খেলাধুলা...
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কর্মরত এক নার্সকে দায়িত্ব পালনের জন্য হাসপাতালে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নার্সের প্রতিবেশীরা বাড়ির ফটকে ধাক্কাধাক্কি করে ও উচ্চ স্বরে কথা বলে শাসিয়ে গেছেন। এ ঘটনায় আতঙ্কিত ওই নার্স বিষয়টি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকারকে জানিয়েছেন। এই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, অভিযোগের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ভুক্তভোগী...
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় প্রতিপক্ষের পিটুনিতে রাজীব ওরফে ভিপি রাজীব (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত রাজীব ফতুল্লার পাগলা বউবাজার এলাকার হাসু তালুকদারের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন প্রথম আলোকে জানান, ২০১৬ সালে ফতুল্লার পাগলা জেলেপাড়া এলাকায় মিঠুন...
করোনার এই যে পরিস্থিতি, তা একদিন ঠিকই কেটে যাবে। আমরা শুধু কিছু নিয়মকানুন মেনে চললেই হয়। করোনা এখন দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি অবনতি না হতে বেশির ভাগ এলাকা লকডাউন করা হয়েছে। অনেকেই দেখছি তা মানছেন না। আমি সবাইকে একটা কথা বলতে চাই, লকডাউন মানে লকডাউন—এটা যেন সবার মাথায় থাকে। মাসখানেক যাবৎ আমি ঘরেই আছি। কোথাও যাচ্ছি না। ঘরে অনেক কাজ। এসব করছি। আমি তো মনে করি, নারীদের ঘরবন্দী এই...
করোনা-আতঙ্কে সব খেলোয়াড়েরাই হোম কোয়ারেন্টিনে। ব্যতিক্রম নন ক্রিস্টিয়ানো রোনালদোও। কিন্তু এত দিন ধরে কোয়ারেন্টিনে থাকতে থাকতে রোনালদো বুঝি বিরক্তই হয়ে গিয়েছেন গত প্রায় দেড় মাস ধরে নিজেকে সবার চেয়ে আলাদা রেখেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পরিবার। পর্তুগালের মাদেইরাতে নিজের প্রাসাদোপম বাড়িতে আপনজনদের নিয়ে কোয়ারেন্টিন কাটাচ্ছেন ফুটবলের এই মহাতারকা। করোনা এড়ানোর জন্য এত আগে থেকেই এমন ব্যবস্থা নেওয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বেড়তলায় বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা যোবায়ের আহমদ আনসারীর জানাজায় খুব অল্প সময়ের মধ্যে লোকসামগম ঘটে। দায়িত্বে অবহেলা, দাপ্তরিক তথ্য-উপাত্ত ও ভার্চুয়াল জগতের খুঁটিনাটি অনেক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। গতকাল সোমবার বিকেলে তদন্ত কমিটির সদস্যরা এসব তথ্য সাংবাদিকদের জানান। পুলিশ সদর দপ্তর জানাজায় জনসমাগমের ঘটনায় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ)...
গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত তিনটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত বৈদ্য বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া ওই যুবকের বাড়ি কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের একটি গ্রামে। তিনি ঢাকায় থাকতেন। কয়েক দিন আগে ঢাকা থেকে কোটালিপাড়ায় আসেন। গতকাল...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে সবার জীবনের বাস্তবতা। আমরা এখানে শুনছি পাঠকের দৈনন্দিন অভিজ্ঞতার কথা। তাঁরা লিখছেন পরিবারের আনন্দ-বেদনাভরা গল্প। শোনাচ্ছেন এ সময়ের কোনো মানবিক সাফল্যের কাহিনি। প্রথম আলো মানুষের সঙ্গে ভাগ করে নিচ্ছে পাঠকের গল্প। দেশ বা প্রবাসে থেকে আপনিও লিখুন আপনার অভিজ্ঞতার কথা। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com ২০১৮ সালের সেপ্টেম্বরে...
আনা ফ্রাঙ্ক ইতিহাসে অমর হয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেখা তাঁর ডায়েরির জন্য। অনেকে বলেন, করোনাভাইরাস আক্রান্ত এই অনিশ্চিত সময়টাও নাকি বিশ্বযুদ্ধের মতোই। ক্ষুদ্র এক অণুজীবের বিরুদ্ধে সারা পৃথিবী তো যুদ্ধেই নেমেছে! তা এই সময়ে বাংলাদেশের ঘরবন্দী খেলোয়াড়েরা যদি ডায়েরি লিখতেন, কী থাকত তাঁদের লেখায়? খেলোয়াড়দের হাতে কলম তুলে দিয়ে সেটিই জানার চেষ্টা করেছে প্রথম আলো প্রতিটি দিন যেন একই ছকে...
করোনাভাইরাসের সংক্রমণ ছোঁয়াচে। কিন্তু আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে না এলে এতে সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই বললেই চলে। কাজেই আপনার পাশের বাড়িতে বা ফ্ল্যাটে করোনা সংক্রমিত রোগী থাকলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাড়িতে কারও করোনার সংক্রমণ শনাক্ত হলে বা করোনায় সংক্রমিত হয়েছেন বলে সন্দেহ হলে পাঁচটি বিষয় অবশ্যই নিশ্চিত করতে হবে। এগুলো হলো আইসোলেশন বা আলাদা রাখা, নিরাপত্তা ও পরিষ্কার–পরিচ্ছন্নতা,...
করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বজুড়ে প্রায় সব দেশেই চলছে লকডাউন। এতে হু হু করে বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম। তবে যুক্তরাষ্ট্রের তেলের বাজারে যে প্রভাব পড়েছে, তা বিশ্বের ইতিহাসে আর কখনো হয়নি। গতকাল সোমবার ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন তেলের দাম শূন্যের নিচে নেমে গেছে। এর অর্থ হলো, উতপাদকেরা তেল কেনার জন্য উল্টো ক্রেতাদের অর্থ দিচ্ছেন। আসলে তেলের চাহিদা কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের তেল...
গোটা পৃথিবী এখন সাত শ ৫০ কোটি মানুষকে নিয়ে একটি করোনার কারাগার। বিশ্বে এক যোগে এত সহজে অতিদ্রুত মানুষ মরতে পারে তা কোভিড-১৯ দেখিয়ে দিচ্ছে। গণমাধ্যমে প্রতিটি মূহুর্তে চোখ ফেললেই দেখতে পাই আক্রান্ত আর মৃতের সংখ্যা বাড়ছে। ভয়াবহ একটি সময় অতিক্রম করছে সারা বিশ্বের মানুষ। আমাদের প্রিয় মাতৃভূমিতে সমাজের সব পেশার লোকই করোনা মোকাবিলায় কাজ করছেন। করোনা মোকাবিলায় সম্মুখসারিতে আছেন চিকিৎসক, নার্স,...
করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে সব ধরনের শুটিং বন্ধ। ঘরে অবস্থান করছেন ছোট পর্দার অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এই সময়টাতে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নতুন নতুন চিত্রনাট্য পড়ছেন। আমাজান ও নেটফ্লিক্সে দেখছেন ওয়েব সিরিজ। মাঝেমধ্যে মায়ের সঙ্গে রান্নাঘরেও ঢুঁ দিচ্ছেন তিনি। ঘরে বসে কাটানোর সময়টাতে ভিডিও সম্পাদনার কাজ শিখছেন বলে জানালেন মেহজাবিন। শেষ শুটিং কবে করেছিলেন?১৭ মার্চ আরিয়ানের...
করোনা ভাইরাসে দিনদিন মৃতের সংখ্যা বেড়েই চলছে। একইসঙ্গে বাড়ছে ক্ষুধার তীব্রতা। এভাবে কর্মহীন জীবন চলতে থাকলে না খেয়ে মারা যাওয়ার সংখ্যা কম হবে না। তাই স্পেন লকডাউন শিথিল করেছে। ইতালি, ইউক্রেন লকডাউন রাখলেও কিছু প্রতিষ্ঠান, দোকানপাট খুলে দিছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সেদিকেই হাঁটার কথা ভাবছে। এর মূল কারণ অর্থনীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অর্থনীতির এমন দূরাবস্থা কেউ দেখেনি। আইএমএফের মতে, এ বছর...
ময়মনসিংহে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহের সিভিল সার্জন এবিএম মশিউল আলম বলেন, গতকাল সোমবার দুপুরে ত্রিশাল উপজেলায় একজনের মৃত্যুর পর নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহ শহরের এসকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিতে আসা আরেক আক্রান্ত রাত ১১টার দিকে মারা যান। সিভিল সার্জন বলেন, ত্রিশালে ২০ বছর বয়সী এক তরুণ...
পিকআপ ভ্যানের চাপায় কুষ্টিয়ার জেলা প্রশাসকের গ্যানম্যান (দেহরক্ষী) ইব্রাহিম খলিল (৩০) নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮ টার দিকে কুষ্টিয়া শহরের কানাবিল মোড়ে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।ইব্রাহিম খলিল মেহেরপুর গাংনী উপজেলা মটমুড়া ইউনিয়নের মহম্মদপুর গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে। তিনি প্রায় দেড় বছর ধরে কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেনের গ্যানম্যানে দায়িত্বে ছিলেন। ঘটনার পরপরই পিকআপটি দ্রুত চলে...
যুক্তরাজ্যে এ সময় স্কুলগুলো সাধারণত খোলা থাকে। করোনাভাইরাস মহামারির কারণে এখন সব স্কুল বন্ধ। এসব শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে, এর কোনো ঠিক নেই। সন্তানদের পড়াশোনার ভার এখন মা–বাবার হাতে। তবে বাসায় বসে অফিস করা, একই সঙ্গে সন্তানকে স্কুলের মতো করে পড়ানো মোটেও সহজ কাজ নয়। এ পরিস্থিতিতে সন্তানের পড়াশোনার বিষয়টি মা–বাবা কীভােব সমলাতে পারেন, তা নিয়ে বিবিসি অনলাইনে বিশ্লেষণধর্মী একটি...
মাঠে খেলা নেই। তাই আয়ও নেই। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়েছে ক্রিকেট বোর্ডগুলো। এই করোনা-কাল কবে কাটবে তা কেউ জানে না। সামনে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংক্রমণ বাড়তেই থাকলে বিশ্বকাপও হয়তো মাঠে গড়াবে না। সব মিলিয়ে সমাধান তো লাগবে। ভবিষ্যত করণীয় নিয়ে পৌঁছোতে হবে সিদ্ধান্তে। এ জন্যই কনফারেন্সের মাধ্যমে বৃহষ্পতিবার বৈঠকে বসছে আইসিসি। ১২টি পুর্ণ সদস্য দেশের প্রধান নির্বাহী এবং তিনটি সহযোগী...
আমরা জানি, অন্যান্য ফসলের তুলনায় বর্তমানে সবজি উৎপাদন কৃষকের জন্য অত্যন্ত সুখকর কারণ অন্যান্য ফসলের তুলনায় সবজিতে ফলন ও রিটার্ন দুইই বেশী। বাংলাদেশে গত ১০ বছরে সবজি উৎপাদন প্রায় ১০ গুন বেড়েছে। যার ফলে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, কৃষকের ও শ্রমিকের আয় বেড়েছে, নারীদের ক্ষমতায়ন হচ্ছে, ভূমিহীনদের কাজের সুযোগ তৈরী হচ্ছে এবং কিছুটা হলেও কৃষকের অভাব অনেকটাই কমেছে। বর্তমানে সবজি উৎপাদনে চীন ও...