করোনার প্রাদুর্ভাবে সারা বিশ্বে লকডাউন চলছে। মারা গেছেন লক্ষাধিক মানুষ, আক্রান্ত ২০ লাখ ছাড়িয়েছে। আক্রান্ত ১৮৫ দেশের মধ্যে বাদ পড়েনি বাংলাদেশও। গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর দেশে নাজুক পরিস্থিতি বিরাজ করছে। আশঙ্কাজনকভাবে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা, সে অনুযায়ী সুস্থ হচ্ছে না মানুষ। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারি নির্দেশনা অনুযায়ী ১৭ মার্চ থেকে বন্ধ আছে দেশের সব... বিস্তারিত
source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1651044/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%98%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8
গানে গানে ছড়িয়ে যাক ভালো থাকার অনুপ্রেরণা। এমনই প্রত্যাশায় প্রথম আলো ও বাংলালিংকের যৌথ আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’। এ পর্বে আজ গাইবেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। তবে আজকের আয়োজনে তাঁর সঙ্গে থাকছে ছেলে শুদ্ধ চৌধুরী। বাবার সঙ্গে গাইবে শুদ্ধও। ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানের চতুর্থ পর্বটি দেখা যাবে আজ রাত নয়টায় প্রথম আলো অনলাইন ও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যে...
করোনায় মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখাচ্ছে ব্রিটেন। লন্ডন স্কুল অব ইকোনমিকসের (এলএসসি) একটি সাম্প্রতিক গবেষণায় তা–ই বলা হয়েছে। এতে দেখা গেছে যে ইতালি, স্পেন, ফ্রান্স ও বেলজিয়ামে করোনায় মৃতদের প্রায় ৫০ শতাংশের মতো ছিলেন কেয়ার হোমের বাসিন্দা। অর্থাৎ বৃদ্ধাশ্রমের আবাসিক। অথচ ব্রিটেনে দুই সহস্রাধিক কেয়ার হোমে আশ্রিত বয়স্কদের মৃত্যুর সংখ্যা এ তুলনায় খুবই কম দেখানো হচ্ছে। মার্চের তৃতীয় সপ্তাহে এটি...
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় পা হারানো মোবারক মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাত দুটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পা কেটে নিয়ে যাওয়া যুবককে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। স্থানীয় জানা গেছে, ১২ এপ্রিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে কৃষ্ণনগর...
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা এলাকার একটি গুদাম থেকে পুলিশ বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে পুলিশ এই অভিযান চালায়।এ ঘটনায় মো. শাহজাহান (৩২) ও জয়নাল চৌকিদার (৬০) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, জব্দ করা চালের বস্তাগুলোতে ৩০ কেজি করে চাল রয়েছে। চালগুলো সরকারি। আটক এক ব্যক্তির স্বজন বলেন, বরিশালের হিজলা গুদাম থেকে ১ হাজার ৫০০ বস্তা সরকারি চাল ক্রয় করেছেন।...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি এলাকায় ২০টি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় আসবাবপত্রের গুদামে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।আদমজী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আগুন লাগার খবরের তথ্য নিশ্চিত করে জানান, রাতে...
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ইতালিপ্রবাসীর স্ত্রীর শরীরেও করোনার সংক্রমণ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ২৭ বছর। আজ বুধবার সকালে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মইনুল হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। মইনুল হোসেন জানান, করোনার সংক্রমণ পাওয়া ওই নারীকে আপাতত সোনাইমুড়ী অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতাল নিয়ে আসা হয়েছে।...
রক্তচাপ (প্রেশার) মাপতে বাড়ির পাশের একটি ফার্মেসিতে গিয়েছিলেন তিনি। কিন্তু ফার্মেসিতে ঢোকার আগেই দরজার সামনে হঠাৎ মাথাঘুরে পড়ে যান। এরপর মুখ থেকে ফেনা বের হয়ে ঘটনাস্থলেই মারা যান। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ভেবে লাশ রাস্তায় ফেলেই চলে যান সবাই। এরপর সারা রাত ওখানেই ছিল লাশ। এ বর্ণনা স্থানীয় বাসিন্দা ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর। ঘটনাস্থল গাজীপুরের টঙ্গীর আউচপাড়া।...
করোনাভাইরাসে আক্রান্ত মানুষদের এবার অভিনব উপায়ে সাহায্য করার ঘোষণা দিলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি নিজের ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ এর মাধ্যমে বেশ কয়েক সপ্তাহ আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক পাকিস্তানি এই তারকা। এবার পাকিস্তানের সার্বিক করোনা পরিস্থিতির উন্নয়নের জন্য বিনা পারিশ্রমিকে বিজ্ঞাপন করার জন্য রাজি হয়েছেন আফ্রিদি। তবে একটা শর্ত...
ভারতের ৬ লাখ গ্রামে ডাকঘর বা পোস্ট অফিস আছে। বলা হয়ে থাকে, এটি পৃথিবীর সবচেয়ে বড় ডাক সেবা। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতজুড়ে যখন লকডাউন, স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা প্রায় স্থবির; সে সময় ডাক বিভাগ এগিয়ে এল। দেশজুড়ে ওষুধসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিচ্ছে তারা। ভূমিকা রাখছে মানুষের জীবন বাঁচাতে। করোনাকালে ভারতের ডাক বিভাগের জীবন রক্ষক বনে যাওয়ার গল্প শোনাল বিবিসি অনলাইন। ডাক বিভাগ মূলত চিঠি...
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জ্বরে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক ব্যক্তি (৪০) নিজের বাড়িতে মারা গেছেন। তিনি কয়েক দিন জেলার বাইরে অবস্থান করেছিলেন। এ ঘটনায় গতকাল রাত ১০টার দিকে তিনটি বাড়ির ১২টি ঘর লকডাউন করে প্রশাসন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা জানতে নমুনা পরীক্ষা করা হবে। কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের প্রথম আলোকে বলেন,...
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বাড্ডায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল নয়টায় এ বিক্ষোভ শুরু হয়। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, বাড্ডার প্রধান সড়কের পাশের হল্যান্ড সেন্টারের সামনে সকাল ৯টা থেকে বিক্ষোভ শুরু করেন শমসের রিজিয়া সেন্টার গার্মেন্টসের শ্রমিকেরা। গার্মেন্টস কর্তৃপক্ষ আগামী ২০ তারিখের মধ্যে...
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) আর অর্থায়ন করতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডব্লিউএইচওকে অর্থায়ন বন্ধ করতে ট্রাম্প ইতিমধ্যে তাঁর প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকায় ট্রাম্প ক্ষুব্ধ। জাতিসংঘের এই সংস্থাটিকে অর্থ দেওয়া বন্ধ করে দেবেন বলে আগেই হুমকি দিয়েছিলেন তিনি। এবার তিনি...
মানুষ ও সমাজের প্রয়োজনে মানুষই অর্থনীতি সৃষ্টি করে। অর্থনীতির প্রয়োজনে মানুষ নয়। তবু কোনো কোনো সময় মানুষকে এবং মানুষের জীবনকে অর্থনীতির প্রয়োজনে বলি দেওয়া হয়। যে সমাজ ও অর্থনীতিতে তা করা হয় তা মানুষের অর্থনীতি নয়, ওটি উদ্বৃত্ত শোষণকারীদের অর্থনীতি ও সমাজ। ইতিহাসে তার ভুরি ভুরি ঘটনা রয়েছে। সামগ্রিক শিল্পায়ন, শিল্প বিকাশ ও শিল্প ব্যবস্থাপনায় পুঁজি, সংগঠনসহ সব উদ্যোগ-দক্ষতার সঙ্গে মানুষ তথা...
আআর্জেন্টিনার ক্লাব ইন্দিপেন্দিয়েন্তেয় এক সঙ্গে খেলেছেন লুকাস পুসিনেরি ও সার্জিও আগুয়েরো। পুসিনেরি এখন ক্লাবটির কোচ আর তিনি চাইছেন, আগুয়েরো তাঁর সাবেক ক্লাবে ফিরে আসুন সার্জিও আগুয়েরোর ফুটবলে হাতেখড়ি তাঁর নিজের দেশের ক্লাব ইন্দিপেন্দিয়েন্তে। ২০০৩ সালে পেশাদার ফুটবলে পা রাখাও আর্জেন্টিনার ক্লাবটিতে। সেই ক্লাবে তখন তাঁর সতীর্থ ছিলেন লুকাস পুসিনেরি। এখন যিনি ইন্দিপেন্দিয়েন্তের কোচ। কখনো...
সৌদি আরবের ধর্মবিষয়ক মন্ত্রণালয় আসন্ন পবিত্র রমজান মাসে বাড়িতে তারাবিহর নামাজ আদায়ের নির্দেশনাসংবলিত একটি ঘোষণা দিয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ শেষ না হওয়া পর্যন্ত দেশটির মসজিদগুলোতে জামাতে নামাজ আদায়ের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হবে না বলেও জানিয়েছে সরকার। সৌদি আরবের ধর্মমন্ত্রী আবদুল লতিফ আল শেখকে উদ্ধৃত করে আল রিয়াদ সংবাদপত্র এই খবর জানিয়ে বলেছে, ‘করোনাভাইরাস পরিস্থিতির কারণে...
পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডর ৭০ নম্বর হোল্ডিং-এর দোকানটির কাঠের ভাঁজ করা দরজার একপাশ ভেতর থেকে বন্ধ । সামনে সরু বারান্দা। আধখোলা দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখা গেল ভর দুপুরেও আবছা অন্ধকার। এটি ঢাকার এক ঐতিহ্যবাহী খাবারের দোকান 'হাজির বিরিয়ানি'র হোটেল। চলছে সেই ১৯৩৯ সাল থেকে। এখন বন্ধ। হোটেলের ভেতর চেয়ারগুলো টেবিলের ওপরে রাখা। এক পাশে অন্দর মহলে প্রবেশের দরজা। সেটি দিয়ে ভেতরে গিয়ে দেখা গেল পাকা...
সাত বিভাগে ৬ হাজার ৭১৯টি আইসোলেশন শয্যা প্রস্তুত। আইসিইউ হবে ২৬৬টি। করোনাভাইরাসের সংক্রমণ সারা দেশে ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে ঢাকার বাইরে সাত বিভাগেও চিকিৎসা–সুবিধা বাড়ানো হচ্ছে। তবে সাত বিভাগে অনেকগুলো আইসোলেশন শয্যা প্রস্তুত করা হলেও সংকট নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ)। এখন ঢাকার বাইরে আইসিইউর সংখ্যা বাড়ানো শুরু হলেও তা পর্যাপ্ত নয়। সংকটাপন্ন রোগীকে ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিম...