Tuesday, April 14, 2020

টিভিতে যে খেলা দেখে সময় কাটাতে পারেন আজ

টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ক্রিকেট সনি সিক্স গ্রেট সেঞ্চুরিস: স্টিভ স্মিথ সকাল ১০টা, বেলা ৩টা গ্রেট সেঞ্চুরিস: ডেভিড ওয়ার্নার রাত ৮টা গ্রেট সেঞ্চুরিস: ভিভিএস লক্ষ্মণ রাত ১১–৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ গোলস অব দ্য সিজন বেলা ১–৩০ মি. রিভিউ দ্য সিজন... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1650706/%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%9C

মানুষের সঙ্গে এটা অদৃশ্য শক্তির যুদ্ধ

বাংলা নতুন বছরকে বরণ করে নিতে দুটি বড় অনুষ্ঠানের আয়োজন করে থাকেন রবীন্দ্রসংগীতের বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও তাঁর সংগীতশিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারা। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এবার বাংলা নববর্ষের সেই দুই আয়োজনের কোনোটিই থাকছে না। তারপরও ভিন্ন উপায়ে দেশের মানুষের সঙ্গে যুক্ত থাকবেন তিনি। সোমবার দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপে তেমনটাই জানালেন। বললেন করোনা মহামারির এই সময়টায়... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1650673/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%A6%E0%A7%83%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%B6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7

ছুটির মধ্যে ইন্টারনেটে চাপ, সেবায় বিঘ্ন

সাধারণ ছুটির মধ্যে দেশে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। কিন্তু গ্রাহকেরা অভিযোগ করছেন, সেবার মান কমেছে। গ্রাহকের প্রথম অভিযোগ, কমেছে ইন্টারনেটের গতি; দ্বিতীয়ত, সমস্যা হলে সমাধান পেতে সময় বেশি লাগছে। কারণ, সমাধান দিতে যে কর্মী পাঠাতে হবে, তাতে ভোগান্তিতে পড়ছে সেবাদানকারীরা। ছুটিতে কর্মীদের একটি অংশ বাড়িতে গিয়ে আর ফিরতে পারছে না। আর যাঁরা কাজ করছেন, তাঁদের চলাচলে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ, যদিও... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1650659/%E0%A6%9B%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%98%E0%A7%8D%E0%A6%A8

পত্রিকার পাতায় ‘দ্যাশের খবর’ খুঁজছেন লুৎফর রহমান

লকডাউনের আওতায় থাকা মোহাম্মদপুরের আদাবর ৭ নম্বর সড়কে মধ্য দুপুরে একজনকে সংবাদপত্র পড়তে দেখে এগিয়ে গেলাম। করোনাভাইরাসের ভয়ে যখন মানুষ পত্রিকা পড়া প্রায় ছেড়েই দিয়েছে, তখন পত্রিকার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন জলজ্যান্ত মানুষ পত্রিকা পড়ছেন, এর চেয়ে অভাবনীয় দৃশ্য আর কী হতে পারে! কাছে গিয়ে জানতে চাইলাম, ‘কী পড়েন?’ শুনে একটু হকচকিত হয়ে গেলেন তিনি। পত্রিকার পাতা থেকে মুখ তুলে বললেন,... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650614/%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F-%E2%80%98%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0%E2%80%99-%E0%A6%96%E0%A7%81%E0%A6%81%E0%A6%9C%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B2%E0%A7%81%E0%A7%8E%E0%A6%AB%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8

আজ অন্য এক নববর্ষ

আজ নববর্ষের সূর্য উঠেছে। কিন্তু লাল-সাদা শাড়ি বা জামা পরে ঘর থেকে বাইরে বেড়ানোর তাড়া নেই কারোর। রাজধানীর রাজপথগুলো জনবিরল। রমনার বটমূলে হয়নি ছায়ানটের ঐতিহ্যবাহী প্রভাতি গানের অনুষ্ঠান। বিশ্ব ঐতিহ্যের খ্যাতি পাওয়া বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাও শুরু হবে না চারুকলার সামনে থেকে। বাংলা একাডেমির প্রাঙ্গণে বসবে না কারুপণ্যের মেলা। তবু আজ পয়লা বৈশাখ। বাংলা দিনপঞ্জিকায় আজ মঙ্গলবার শুরু হবে নতুন বছর ১৪২৭... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650705/%E0%A6%86%E0%A6%9C-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7

চীনের প্রতিবেশী দেশে খেলা শুরু

সারা বিশ্ব কাঁপছে করোনাভাইরাসে। সে তুলনায় স্বাভাবিক বলতে হয় তাইওয়ানকে। চীনের নিকট প্রতিবেশি দ্বীপ দেশটিতে সুবিধা করতে পারেনি করোনাভাইরাস। আড়াই কোটি মানুষের দেশটিতে এ পর্যন্ত ৩৮৮ জন আক্রান্ত হয়েছেন করোনায়, মারা গেছেন ৬ জন। করোনার সংক্রমণ রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুফল পেয়েছে দেশটি। করোনার ভয়কে দূরে ঠেলে দেশটিতে গত পরশুই শুরু হয়ে গেছে ফুটবল ও বাস্কেটবল লিগ। দর্শকশূন্য স্টেডিয়ামেই অবশ্য হচ্ছে... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1650677/%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A7%80-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81

তিতা ও টকে নববর্ষের খাবার

‘নিম তিতা, নিশিন্দা তিতা আরও তিতা ফুলের মৌ।…’ নববর্ষের খাবার নিয়ে দু–চার কথা পেশ করার সময় তিতা আর টকের কথা উঠল কেন, এ প্রশ্ন করবেন জানি। তাই প্রথমেই বলে রাখি, নববর্ষের খাবারে তিতা আর টকের প্রাধান্য অবশ্যম্ভাবী। মিষ্টি কিংবা আরও অন্যান্য স্বাদের খাবার থাকবে পাতে, কিন্তু নববর্ষের খাবারের রাজা তিতা আর টক।কথাটা একেবারেই আমার নয়। আমাদের শত শত বছরের গড়ে ওঠা খাবারের সংস্কৃতির কথা। তবে আমি যেটা দিয়ে... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1650662/%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%9F%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0

রমনার বটমূলে পরের বার আমরা দ্বিগুণ হব

রমনার অশ্বত্থমূলে সেই ১৯৬৭ সাল থেকে ছায়ানট আয়োজন করে আসছে বর্ষবরণের অনুষ্ঠান। বাংলা নতুন বছরের প্রথম সূর্যের আলো ফোটার ক্ষণটিতে সমবেত কণ্ঠে শিল্পীরা প্রতিবছর গেয়ে ওঠেন আবাহনী গান। শুরুতে আয়োজনটা ছোটই ছিল। ষাটের দশকে তোলা রমনা বটমূলের বর্ষবরণের আয়োজনের সাদাকালো ছবিতে দেখা যাচ্ছে কুড়িজনের মতো শিল্পী, সনজীদা খাতুনের হাতে হারমোনিয়াম, কিন্তু দর্শকশ্রোতার সংখ্যা কম নয়। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন তখন... বিস্তারিত



source http://www.prothomalo.com/onnoalo/article/1650658/%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%9F%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%97%E0%A7%81%E0%A6%A3-%E0%A6%B9%E0%A6%AC

‘তোর সুরে আর তোর গানে, দিস সাড়া তুই ওর পানে’

কথাগুলো রবিঠাকুরের। ঘোর কালবৈশাখীর কথা ভেবে তিনি লিখেছিলেন এই ছত্র। আকাশ কালো করে আসা ঝড়ের মুখেও ‘সাড়া’ দিতে বলেছিলেন বিশ্বকবি। এই পয়লা বৈশাখে ‘সাড়া’ দেওয়া খুবই প্রয়োজন। সময় ও পরিস্থিতি বুঝে সুর ও গান নাহয় আমরাই বেছে নিই। এ দেশে আজকাল কয়েকটি শব্দ বেশি শোনা যাচ্ছে। এর মধ্যে আছে ‘আক্রান্ত’, ‘মৃত্যু’, ‘সাহায্য’, ‘ত্রাণ’,... বিস্তারিত



source http://www.prothomalo.com/we-are/article/1650635/%E2%80%98%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B8-%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%87-%E0%A6%93%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E2%80%99

Monday, April 13, 2020

সীতাকুণ্ডে সব ধরনের হাট–বাজার মাঠে নেওয়ার নির্দেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সব ধরনের হাট-বাজার, কাঁচা বাজার ও মাছ বাজার নিকটবর্তী খোলা মাঠে স্থানান্তরের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। সীতাকুণ্ডের নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তালিকাভুক্ত ২২টিসহ সব হাট-বাজার এই নির্দেশের আওতায় পড়বে। গতকাল রোববার বিকেলে এ সংক্রান্ত একটি নির্দেশনা সংশ্লিষ্ট ইজারাদার, মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়। আজ সোমবার... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650480/%E0%A6%B8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A7%81%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%A7%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F%E2%80%93%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A0%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6

ক্ষেতলালে জ্বর, ডায়রিয়ায় মারা যাওয়া তরুণ করোনায় আক্রান্ত ছিলেন না

নির্দোষ চন্দ্র রায় নামের এক তরুণ শ্রমিক একসঙ্গে কয়েকটি কাঁচা ডিম খেয়ে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হন। গত বুধবার তাঁকে কারখানা থেকে বাড়িতে রেখে যান সহকর্মীরা। এর পরদিন হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।তরুণের মৃত্যুর পর পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে গতকাল রোববার নমুনা পরীক্ষার ফলাফলে এসেছে, নির্দোষ চন্দ্র করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। ঘটনাটি... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650479/%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%A4%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%A1%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F

স্বামীর সঙ্গে ঝগড়ার পর পাঁচ সন্তানকে গঙ্গায় ছুড়ে ফেললেন স্ত্রী

স্বামীর সঙ্গে বাড়িতে বসে ঝগড়ার পর রাগে পাঁচ সন্তানকে গঙ্গায় ছুঁড়ে ফেলেছেন এক নারী। ভারতের উত্তর প্রদেশের ভাধহি জেলায় শনিবার রাতে এই ঘটনা ঘটে। রোববার তা জানাজানি হয়। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। স্থানীয় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা রাম বদন সিং জানান, গত প্রায় এক বছর ধরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী মৃদুল যাদবের সঙ্গে স্ত্রী মঞ্জু যাদবের ঝগড়াঝাটি চলে আসছে। সবশেষ গত শনিবার রাতে... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1650478/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%9D%E0%A6%97%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A-%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%97%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%9B%E0%A7%81%E0%A6%81%E0%A7%9C%E0%A7%87

পটিয়ায় করোনায় ৬ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ৬ বছরের শিশু গতকাল রোববার দিবাগত রাতে মারা গেছে। আন্দরকিল্লার জেনারেল হাসপাতালে আনার পরপরই প্রতিবন্ধী ছেলে শিশুটি মারা যায়। গতকাল রাত আটটার দিকে শিশুটির নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। তখনো শিশুটি পটিয়া উপজেলার বাড়িতে ছিল। পরে রাতে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার নাথ বলেন, রাত ২টা ১০ এ শিশুটিকে ভর্তি করা... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650477/%E0%A6%AA%E0%A6%9F%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A7%AC-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

‘উফ্! আমার তো কান্না চলে আসছে’

প্রথমবারের মতো ভারতের ছবিতে অভিনয় করার কথা ছিল বাংলাদেশের অপর্ণার। এই ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে থাকার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। করোনাভাইরাসের কারণে ছবিটির কাজ আর শুরু করতে পারেননি পরিচালক। কলকাতার ছবির কাজ শুরু করবেন শুনেছিলাম...২৩ মার্চ কলকাতায় যাওয়ার কথা ছিল। ২৪ মার্চ থেকে শুটিং শুরুর প্ল্যান ছিল। কিন্তু করোনা তো সবকিছু উলট–পালট করে দিল। এই ছবির একটা অংশের কাজ বাংলাদেশেও করার কথা ছিল। এটি... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1650452/%E2%80%98%E0%A6%89%E0%A6%AB%E0%A7%8D-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A4%E0%A7%8B-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87%E2%80%99

কোহলিকে হারিয়ে দেবেন বাবর আজম, আশা রমিজ রাজার

ভারতের অধিনায়ক ও তর্কযোগ্যভাবে বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির সঙ্গে নিজেদের বাবর আজমের তুলনা করার সুযোগ মোটেও ছাড়েন না পাকিস্তানের ক্রিকেট সংশ্লিষ্ট তারকারা। এবার এই তালিকায় উঠল রমিজ রাজার নামও ভারত কখনই ক্রিকেটকে বিশ্বমানের ব্যাটসম্যান উপহার দিতে কার্পণ্য করেনি। সুনীল গাভাস্কারের পর শচীন টেন্ডুলকারের হাত ধরে এখন বিশ্বসেরা ব্যাটসম্যানের খেতাব ঝুলছে বিরাট কোহলির গলায়।... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1650476/%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%9C%E0%A6%AE-%E0%A6%86%E0%A6%B6%E0%A6%BE-%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9C-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0

করোনা মোকাবিলার সফল উদাহরণ বাড়ির পাশের কেরালা

কিউবার পর এ মুহূর্তে কেরালাকে নিয়ে বিশ্ব মিডিয়ায় মাতামাতি হচ্ছে। কিন্তু কেন? সেটা কি কেবল ভাইরাস–যুদ্ধে নতুন ধারার প্রশাসনিক পদক্ষেপের কারণে? নাকি ‘কেরালা মডেল’ আরও বেশি কিছু? বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য সেখানে শিক্ষণীয় কিছু আছে কি না? আলাপের শুরুতে করোনাকালে কেরালা কী করেছে, সেটাই জানা যাক। ১০০ দিনে মাত্র তিনজনের মৃত্যুকেরালা ভারতের ঘনবসতিপূর্ণ রাজ্য। এখানকার প্রচুর... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1650474/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AB%E0%A6%B2-%E0%A6%89%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%A3-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE

নওগাঁয় ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম ইখতিয়ার উদ্দিন আজাদ। তিনি দৈনিক অবজারভার, দৈনিক ভোরের ডাক ও দৈনিক সোনার দেশ পত্রিকার পত্নীতলা উপজেলা প্রতিনিধি বলে জানা গেছে। রোববার রাতে উপজেলার নজিপুর পৌরসভার... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650475/%E0%A6%A8%E0%A6%93%E0%A6%97%E0%A6%BE%E0%A6%81%E0%A7%9F-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%87-%E0%A6%97%E0%A7%81%E0%A6%9C%E0%A6%AC-%E0%A6%9B%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95

বাগেরহাটে সামাজিক দূরত্ব না মানায় ৩০২ জনের দণ্ড

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি নির্দেশনা না মেনে রাস্তায় ঘোরাফেরা ও সামাজিক দূরত্ব না মানায় বাগেরহাটে আরও ৫৮ জনকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে চার দিনে জেলায় ৩০২ জনকে দণ্ড করা হয়েছে।রোববার বাগেরহাটের জেলা ও উপজেলা প্রশাসন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ৫৮ জনকে মোট ৬০ হাজার ১৮০ টাকা অর্থদণ্ড করে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650473/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%A6%E0%A7%82%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A7%A9%E0%A7%A6%E0%A7%A8-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1

ঈশ্বরদীতে অ্যালকোহল পানে দুই যুবকের মৃত্যু

পাবনার ঈশ্বরদী উপজেলা সদরে অ্যালকোহল পান করে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন বিএনপির এক কেন্দ্রীয় নেতার ছেলে। গত শনিবার রাতে অ্যালকোহল পান করে ওই দুই যুবক অসুস্থ হন। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান অবস্থার অবনতির হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাদিন অবস্থায় রাতে তাঁদের মৃত্যু হয়। মারা যাওয়া দুজন হলেন, সজল রহমান (৩০) ও রাজু... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650472/%E0%A6%88%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%B2-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

বার্সেলোনা দেউলিয়া হওয়ার পথে

বার্সেলোনার শনির দশা যেন কাটছেই না। মাত্র এক মাস খেলা বন্ধ থাকাতেই ক্লাবের আর্থিক দৈন্য চোখে পড়েছে সবার। সকল কর্মী যেন এই সংকটে ক্ষতিগ্রস্ত না হন, এবং বেতন পুরোটাই পান; সেটা নিশ্চিত করতে খেলোয়াড়রা বেতনের ৭০ ভাগ কম নিচ্ছেন। ক্লাব পরিচালনায় সভাপতি হোসে মারিয়া বার্তোমেউর ব্যর্থতার কারণে ছয় বোর্ড পরিচালক এক সঙ্গে পদত্যাগ করেছেন। আর এখন ক্লাব সভাপতির দৌড়ে থাকা ভিক্টর ফন্ত বলছেন, আর্থিক ও মানসিকভাবে... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1650470/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%89%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87

আড়ুশাহ ও মাড়ুশাহ (রহমাতুল্লাহ) এর মাজার - ওয়ার্ড নং ২১

গতকাল, ফুলার রোড ধরে ব্রিটিশ কাউন্সিল পেরিয়ে যখন জগন্নাথ হলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক কোয়ার্টারের ভেত...