বাংলাদেশের জন্য এমন খবরের শিরোনাম এখনো স্বাভাবিক: ‘রংপুরে টিসিবির পণ্য বিক্রি না করে গুদামে’ এবং ‘বদলগাছিতে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ’। মঙ্গলবারের মাত্র দুটি খবর, আরও এ ধরনের খবর নিশ্চয়ই রয়েছে। ভ্রাম্যমাণ আদালতকে ধন্যবাদ যে তাঁদের হস্তক্ষেপে দুটি অসাধু চক্র ধরা পড়েছে। দুটি ঘটনায় গ্রেপ্তার হয়েছেন দুজন। নওগাঁর বদলগাছিতে একটি বাড়িতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব... বিস্তারিত
source http://www.prothomalo.com/opinion/article/1650035/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AF%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬মানুষের মস্তিষ্কের শক্তি অসীম। এক চিন্তা দিয়ে অন্য চিন্তাকে দূরে ঠেলে দেওয়াও সম্ভব। আপনি সেই চেষ্টাই করুন। দেখবেন, ভালো থাকবেন।...
করোনাভাইরাসের ভয়াল থাবা প্রায় পৃথিবীজুড়ে। লকডাউন থাকার কারণে অনেক দেশেই বিদেশি শ্রমিকেরা কাজ করতে পারছেন না। অনেকে খাদ্যসংকটে পড়েছেন। তাঁদের মধ্যে আছেন অনেক বাংলাদেশি শ্রমিকও। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে এ ধরনের সমস্যায় পড়া বেশ কিছু বাংলাদেশি শ্রমিকের পাশে দাঁড়ালেন বাংলাদেশি মডেল ও অভিনয়শিল্পী সুজানা জাফর। সেখানকার দুটি জায়গায় অবস্থানরত ২৮ জন শ্রমিককে প্রায় ২০ দিনের খাদ্যসামগ্রী দেন তিনি।...
লকডাউন ঘোষণার পর গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা শহর ফাঁকা হয়ে গেছে। শনিবার সকালে উপজেলা শহরের বাজারে লোকজন দেখা যায়নি। শহরের রাস্তা-ঘাটে লোকজনের উপস্থিতি ছিল কম। করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে গাইবান্ধা জেলাকে গতকাল শুক্রবার লকডাউন ঘোষণা করা হয়। গতকাল বিকেল ৫টা থেকে এটি কার্যকর হয়। এরপরই বদলে যেতে থাকে উপজেলার চিত্র। করোনাভাইরাসের সংক্রমণে দেশের পাঁচটি হট স্পটের মধ্যে গাইবান্ধার...
নড়াইলের লোহাগড়ার ইতনা গ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব মোমেনা বেগম পেটের ব্যথায় ভুগছেন দীর্ঘদিন। ঢাকা থেকে সপ্তাহে এক চিকিৎসক আসেন উপজেলা শহরে। তাঁর কাছে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ওই চিকিৎসক এখন আসেন না। বিপাকে পড়েন মোমেনা বেগম। তিনি জানতে পারেন, দুজন চিকিৎসক বড়ি বাড়ি গিয়ে সেবা দিচ্ছেন। মুঠোফোন নম্বর জোগাড় করে ফোন দেন। শুক্রবার সকালে হাজির চিকিৎসক দম্পতি। মোমেনাকে বিনা...
ফিটনেস ধরে রাখার পাশাপাশি অপ্রত্যাশিত এই অবসর অন্য কাজেও লাগাতে বললেন সাকিব আল হাসান এমনিতেও সময়টা মাঠের বাইরেই কাটানোর কথা তাঁর। আইসিসির নিষেধাজ্ঞার কারণে গত অক্টোবর থেকেই খেলা থেকে দূরে সাকিব আল হাসান। এখন তো আবার অপেক্ষা দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ২২ থেকে ২৩ দিন হলো সাকিব আছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের ম্যাডিসন শহরে। সম্প্রতি মুঠোফোনে সেখান থেকেই...
জুভেন্টাস, আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, চেলসি, ফিওরেন্টিনা, আতালান্তার মতো এবার লিভারপুলেও আঘাত হানল করোনাভাইরাস। তর্কযোগ্যভাবে ক্লাবটির সবচেয়ে বড় কিংবদন্তি আক্রান্ত হয়েছেন এই প্রাণঘাতী ভাইরাসে লিভারপুল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি মানা হয় তাঁকে। সত্তরের দশকে সেল্টিক থেকে ট্রান্সফার ফি’র রেকর্ড গড়ে লিভারপুলে নাম লেখানো এই স্কটিশ স্ট্রাইকার ‘অল রেড’দের হয়ে লিগ জিতেছেন ছয়বার, ইউরোপিয়ান...
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসানো হয়েছে ২৮তম স্প্যান। শনিবার সকাল নয়টার সময় ২০ ও ২১ নম্বর পিয়ারের ওপর বসানো হয় এটি। এর ফলে ৪ হাজার ২০০ মিটার দৃশ্যমান হয়েছে পদ্মা সেতু। এর আগে ২৮ মার্চ জাজিরা প্রান্তে বসানো হয়েছিল সেতুর ২৭তম স্প্যান। চলতি বছরের জুলাইয়ের মধ্যে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। ২৮তম স্প্যানটি ছিল মুন্সিগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে। সেখান...
জাতীয় দলেই যে খেলতে হবে তা নয়। ঘরোয়া পেশাদার ক্রিকেটারদেরও এমন হয়। খেলা ছাড়ার পর কখনো কখনো ঘরে জমিয়ে রাখা নিজের 'অস্ত্রভান্ডার'-এ চোখ পড়ে। মনটা তখন অতীতমেদুর হয়? সে তো বটেই। মার্ক ওয়াহরও হয়েছে ঠিক তাই। শুধু তিনি একা কেন, করোনাভাইরাসের মতো তা সংক্রমিত হলো আরও অনেকের মধ্যে। নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে কাল একটি পোস্ট করেন ওয়াহ। মোট ৯টি পুরোনো ব্যাটের একটি ছবি পোস্ট করেন অস্ট্রেলিয়ার সাবেক...
ফেনীতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। নমুনা পরীক্ষার প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন। মারা যাওয়া ব্যক্তির নাম নুরের নবী (৬০)। তিনি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরে তিনি জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার নিজ বাড়িতে মারা যান তিনি।...
স্থানীয় পর্যায়ের ছোট যানবাহনের চালক ও শ্রমিকদের খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে শরীয়তপুরের নড়িয়া থানা–পুলিশ। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও যাদের জীবিকার প্রয়োজনে সড়কে নামতে হচ্ছে, তাদের তালিকা করে পুলিশ খাদ্য সহায়তা দিচ্ছে। এর খরচ বহন করা হচ্ছে নড়িয়া থানা–পুলিশের নিজেদের টাকা থেকে। পুলিশ জানায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলছে সাধারণ ছুটি।...
মুন্সিগঞ্জের ছয়টি উপজেলায় দুই নারীসহ সাতজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ঢাকার আইইডিসিআরের পক্ষ থেকে বিষয়টি মুন্সিগঞ্জের সিভিল সার্জনকে জানানো হয়। সিভিল সার্জন মো. আবুল কালাম শনিবার সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গজারিয়া উপজেলার দুজন। তাঁদের মধ্যে একজন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা। এর বাইরে মুন্সিগঞ্জ সদর উপজেলার দুজন এবং সিরাজদিখান,...
ভালোবাসাবাসির দিন তো প্রতিদিনই। তবু বসন্ত আলাদা। শীত শেষে প্রকৃতির নবজাগরণ সবাইকে ভালোবাসার বাণীতে অলক্ষ্যে অনুপ্রাণিত করে। এবারের বসন্ত অবশ্য আগের চেয়ে আলাদা। নারী-পুরুষের সরব উপস্থিতি নেই পথেঘাটে। যাঁরা আছেন বা থাকতে বাধ্য হচ্ছেন, তাঁদের চোখেমুখেও শঙ্কার ছায়া। সতর্কতার চিহ্ন হয়ে মুখবন্ধ মাস্ক শুধু করোনাভাইরাসকেই প্রতিহত করছে না, বাধা হয়ে দাঁড়াচ্ছে মানুষে-মানুষে হাসি বিনিময়েও। কিন্তু বসন্ত...
নিউইয়র্কের ব্রংসে বাংলাদেশি ব্যবসায়ী গিয়াস উদ্দীন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার ভোর রাতের দিকে তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) করেন। গিয়াস উদ্দীনের ছেলে আমিন উদ্দীন, কমিউনিটি নেতা আলমাস আলী, বিএনপি নেতা ইমরান শাহ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। গিয়াস উদ্দীনের বয়স হয়েছিল ৬২ বছর। গিয়াস উদ্দীন নিউইয়র্কের কমিউনিটিতে...
বিশ্বে যুক্তরাষ্ট্রই প্রথম দেশ, যেখানে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই হাজারের বেশি মানুষ মারা গেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রে রেকর্ডসংখ্যক এই মৃত্যুর ঘটনা ঘটে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ১০৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে। এএফপির খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ১৮ হাজার ৫৮৬ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা...
করোনার বিরুদ্ধে সবাই এক হয়ে লড়ছে। মাঠে খেলা নেই তো কী হয়েছে, একাত্ম হয়ে লড়ছেন সবাই মিলে। এর মাঝেই অবশ্য পাকিস্তানের সাবেক ক্রিকেটারেরা তর্কে মাতছেন একের পর এক। ম্যাচ পাতিয়ে নিষিদ্ধ হওয়া ক্রিকেটারদের শাস্তি দেওয়া না দেওয়া নিয়ে প্রতিদিন নতুন কোনো মতামত দিচ্ছেন। কিছুদিন আগেই স্পট ফিক্সিং করার দায়ে পাওয়া নিষেধাজ্ঞা শেষ হয়েছে শারজিল খানের। পাকিস্তান সুপার লিগ খেলেছেন তিনি। জাতীয় দলেও ফিরতে পারেন এমন...
ভারতে গরিব লোকেরা ২১ দিনের লকডাউনের মধ্যে খাবার পাবে কোত্থেকে? সরকার লকডাউনের মেয়াদ বাড়াতে পারে, তাহলে কাজ করার সুযোগ না পেয়ে গরিব লোকদের বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠবে। দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক রিকশাচালক, নির্মাণ খাত ও পরিযায়ী শ্রমিকেরা এবং এ ধরনের আরও অন্যান্য খাতের শ্রমিকদের জীবনধারণ খুব কঠিন হয়ে পড়েছে। কিছু শ্রমিক ইতিমধ্যে অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছে। করোনাভাইরাসের বিস্তার গোটা...
লকডাউন সারা ভারত। বলিউড তারকারাও ঘরবন্দী। কী করা যায়। কেউ ঘরে বসে সিনেমা বানাচ্ছেন, কেউ গান করছেন। আর দক্ষিণ ভারতের অভিনেত্রী রাকুল প্রীত সিং ঘরবন্দী সময় কাটাচ্ছেন ইউটিউব ভিডিও বানিয়ে। আপাতত তাঁর ইনস্টাগ্রাম পোস্ট তা–ই বলে। এই ইউটিউব থেকে পাওয়া অর্থ চলে যাবে ভারতের প্রধানমন্ত্রীর করোনাসহায়তার জন্য তৈরি ‘কেয়ার ফান্ড’ তহবিলে। সামাজিক যোগাযোগমাধ্যমে রাকুল প্রীত একটি ভিডিও শেয়ার...
ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। উন্নয়নশীল দেশের কাতারে সবচেয়ে পুরোনো সদস্য সে, এ নিয়ে আমাদের গর্বিত হওয়ার যথেষ্ট কারণ আছে। গণতন্ত্র যেমন সবাইকে কথা বলার সুযোগ দেয়, তেমনি অনেক ব্যবহারিক সুবিধাও দেয়। সে জন্য জিজ্ঞাসা করা সমীচীন, দেশ যখন ভয়াবহ স্বাস্থ্যসংকটের মুখে, তখন কি আমরা এই গণতন্ত্রের সদ্ব্যবহার করছি? প্রথমে কিছুটা ইতিহাসের দ্বারস্থ হই। ব্রিটিশ রাজের অবসানের পর পর নতুন আসা গণতন্ত্র...