Sunday, April 12, 2020

মৃত্যুর পর জানা গেল করোনায় আক্রান্ত, ৩৪২ পরিবার লকডাউন

জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ৬৯ বছর বয়সী বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তাঁর নমুনা পরীক্ষার পর চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) গতকাল শনিবার এ কথা জানিয়েছে। এরপর তাঁর এলাকার ৩৪২টি পরিবারকে লকডাউন করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে এ খবর জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650256/%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A7%A9%E0%A7%AA%E0%A7%A8-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0

এবার প্রবৃদ্ধি ৩ শতাংশ, আগামী বছর আরও কমবে: বিশ্বব্যাংক

করোনার কারণে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশে নেমে আসতে পারে। করোনা পরিস্থিতি কতটা দীর্ঘায়িত হবে, এর ওপর নির্ভর করে প্রবৃদ্ধি কত হবে। বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে, এই প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশের মধ্যে থাকবে।আজ রোববার বিশ্বব্যাংক প্রকাশিত ‘সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস’ প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। গত অর্থবছরে বাংলাদেশে ৮ দশমিক ১৩ শতাংশ... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1650222/%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BF-%E0%A7%A9-%E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6-%E0%A6%86%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%AC%E0%A7%87

লকডাউন তুলে নিলে পরিস্থিতি ভয়াবহ হবে: ডব্লিউএইচও

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দেশে দেশে জনসাধারণের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে সবাইকে ঘরে থাকতে বলছে কর্তৃপক্ষ। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় এই লকডাউন বা অবরুদ্ধ অবস্থা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এ নিয়ে সৃষ্টি হয়েছে এক অনিশ্চয়তা। এই প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, সময়ের আগে বা আগেভাগেই লকডাউন তুলে নিলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। করোনা সংক্রমণ ভয়ংকরভাবে ফিরে আসতে পারে।... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1650255/%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AD%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B9-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A1%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%89%E0%A6%8F%E0%A6%87%E0%A6%9A%E0%A6%93

১০ দলের বিশ্বকাপ চিরতরে ভুলে যেতে চান তিনি

বিশ্বকাপের লড়াই শীর্ষ দশ দলের জন্য সীমাবদ্ধ করে দিয়েছে আইসিসি। তথাকথিত খর্বশক্তির আইসিসির সহযোগী দেশগুলোর অংশগ্রহণের সুযোগ প্রায় নেই বললেই চলে। এ কারণে নিজের মন খারাপের কথা সরাসরি আইসিসিকে জানিয়ে দিয়েছেন আয়ারল্যান্ডের এক তারকা বিশ্বকাপের মঞ্চে সহযোগী দেশগুলোর আলো ছড়ানোর ইতিহাস আজকের নয়। ১৯৮৩ বিশ্বকাপে অধিনায়ক ডানকান ফ্লেচারের ৬৯ রানের নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল ‘খুদে’... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1650254/%E0%A7%A7%E0%A7%A6-%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AD%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF

দুই বড় উৎসবে চরম অনিশ্চয়তায় দেশীয় ফ্যাশনশিল্প

পয়লা বৈশাখ ও ঈদ এবার প্রায় পিঠাপিঠি। বছরের অন্যতম বড় দুটি উৎসবকে করোনাভাইরাস গিলে ফেলেছে। কারণ, উদ্‌যাপনের সম্ভাবনা ক্ষীণ। ফলে, অবরুদ্ধ পরিস্থিতিতে অন্য সব শিল্প খাতের মতো বাংলাদেশের দেশীয় ফ্যাশনশিল্পও চরম অনিশ্চয়তায় পড়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে ছয় হাজার কোটি টাকারও বেশি ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশের দেশীয় ফ্যাশনশিল্প খাত। তীব্র সংকটে পড়বে পাঁচ হাজার উদ্যোক্তা এবং এই শিল্প খাতের ওপর... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1650253/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%AC%E0%A7%9C-%E0%A6%89%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%B0%E0%A6%AE-%E0%A6%85%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A7%9F%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA

নিজেকে শাহরুখ খান ভাবলে হবে না, তাঁর আদর্শও ধারণ করতে হবে

বছর পাঁচেক আগে আপনার অভিনীত একটি ছবির শুটিংয়ে আমিনুল নামে একজন স্টান্টম্যান আহত হয়েছিলেন। এই অচলাবস্থার মধ্যে তিনি আর্থিক সংকটে পড়েছেন। আপনি নাকি তাঁর দায়িত্ব নিয়েছেন? আহত হওয়ার পর থেকে তিনি পাবনায় থাকেন। তাঁর বর্তমান অবস্থা জানার পর আমি ফোন দিয়েছিলাম তাঁকে। তবে এটি ভুল কথা, আমি তাঁর দায়িত্ব নিইনি। একা কোনো দায়িত্ব নেওয়া যায় না, সম্মিলিতভাবে নিতে হবে। আমি আমার সাধ্যমতো তাঁকে সহযোগিতা করার জন্য... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1650142/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%B0%E0%A7%81%E0%A6%96-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6%E0%A6%93-%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3

পুরস্কার নিয়ে ‘ড্রোন’ গেল তাঁর বাসায়

অভিনব উপায়ে নিজেদের ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যালকমকে ‘মাসের সেরা খেলোয়াড়’-এর পুরস্কার দিয়েছে রাশিয়ার ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গ ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ বা মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার একজন খেলোয়াড়কে কীভাবে দেওয়া হয়, মনে আছে? ছোট্ট একটা ট্রফি বা শ্যাম্পেনের বোতল, বা অন্য কোনো স্মারক দেওয়া হয় খেলোয়াড়কে। নিজ ক্লাবের ট্র্যাকস্যুট বা টি-শার্ট পরা খেলোয়াড়টি তখন সেই স্মারক নিয়ে ক্যামেরার সামনে ছবি... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1650252/%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E2%80%98%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E2%80%99-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F

বগুড়ায় সরকারি চালসহ আ.লীগের ২ নেতা আটক

বগুড়ার নন্দীগ্রামে সরকারি চাল কালোবাজারির মাধ্যমে মজুত করার অভিযোগে গতকাল শনিবার আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়েছে। তাদের কাছে পাওয়া গেছে খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকায় বিক্রির জন্য) ১৬৮ বস্তা চাল।এই দুই আওয়ামী লীগ নেতা হলেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান এবং তাঁর সহযোগী নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনছার আলী। র‍্যাব জানায়, গতকাল রাতে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650250/%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A7%9C%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%B8%E0%A6%B9-%E0%A6%86.-%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A7%A8-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

দুধ, ডিম, মাছ, মাংসে বিপদ আসছে, সমস্যায় উৎপাদকেরা

বাজারে ১০০ টাকায় এক কেজি ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে। ফার্মের ডিমের হালিও ২৫ টাকায় নেমে এসেছে। এই হিসাব সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। আর গ্রামে তো দুধ পানির চেয়েও সস্তায় মিলছে। এদিকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে করোনা মোকাবিলায় এসব প্রাণিজ আমিষ খাওয়ার ব্যাপারে পরামর্শ দেওয়া হচ্ছে। ফলে, ভোক্তা হিসেবে এই খাদ্যের দাম কমে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650249/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%A7-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9B-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%A6-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%89%E0%A7%8E%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE

বোরো নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ২০ দিন ধরে দোকানপাট বন্ধ। চলছে লকডাউনও। কৃষিশ্রমিকেরা ঘরবন্দী। দোকান বন্ধ থাকায় চাষিরা সার ও কীটনাশক ওষুধ কিনে বোরো খেতে ছিটাতে পারছেন না। শ্রমিকের অভাবে খেতে পানিসেচও বন্ধ। এসব কারণে এ মৌসুমে বোরোর প্রত্যাশিত উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায়... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650248/%E0%A6%AC%E0%A7%87%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE

মোবাইলে করোনাভাইরাস অ্যাপ নেই তো?

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন জুড়ে ‘করোনাভাইরাস অ্যাপ’ নামে নানা ক্ষতিকর অ্যাপ ছেড়েছে সাইবার দুর্বৃত্তরা। তাই আপনার স্মার্টফোন করোনাভাইরাস সংক্রান্ত অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ইসরায়েলভিত্তিক সাইবার নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান চেক পয়েন্ট এ জাতীয় বেশ কিছু ক্ষতিকর প্রোগ্রাম শনাক্ত করেছে। চেক পয়েন্টের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, করোনাভাইরাসের অ্যাপের ছদ্মবেশে ছাড়া এসব... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1650247/%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%A4%E0%A7%8B

‘বাঁচার ক্ষেত্রে শারীরিক দূরত্বই হচ্ছে প্রধান ওষুধ’

এখন আমরা রোগের সঙ্গে যুদ্ধ করছি। ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছি। পৃথিবীর নানা প্রান্তে সবাই নিজেদের যেভাবে রক্ষা করছে, আমাদেরও সে পথেই হাঁটতে হবে। আমাদের সবার মধ্যে জনসচেতনতা আরও অনেক বাড়াতে হবে। পত্রপত্রিকা, টেলিভিশন, রেডিও, সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি এলাকায় এলাকায় মাইকিং করাটাও উপকারে আসবে। আমরা সামাজিক দূরত্বের কথা বলছি, এটা তো আসলে শারীরিক দূরত্ব। করোনা ভাইরাস থেকে বাঁচার ক্ষেত্রে এই... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1650185/%E2%80%98%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%A6%E0%A7%82%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%87-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8

চাকা ঘোরে না, ত্রাণের জন্য হাত পাতছেন তাঁরাও

আবুল কাসেম বাস চালাতেন রাজশাহী থেকে কিশোরগঞ্জ রোডে। সেখান থেকে যা আয় হতো, তা দিয়ে বাসা ভাড়াসহ সংসার মোটামুটি ভালোভাবে চলে যেতো। করোনাভাইরা পরিস্থিতির কারণে সেই আয় বন্ধ হয়ে গেছে। এখন কর্মজীবী কাসেম কর্মহীন হয়ে বাসায় বসে আছেন। চার সদস্যের পরিবার নিয়ে বিপাকে পড়েছেন আবুল কাসেম। তিনি বলেন, কখনো এভাবে কর্মহীন ছিলেন না। কারও কাছে হাতও পাতেননি। এখন লজ্জা থাকলেও পেটের দায়ে তাঁকে হাত পাততে হচ্ছে। তবুও... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650246/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%98%E0%A7%87%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%93

ভারত-পাকিস্তানের সেই ফাইনাল দেখবেন আজ

টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ গোলস অব দ্য সিজন বেলা ১–৩০ মি. রিভিউ দ্য সিজন ১২–১৩    বেলা ২–৩০ মি. ক্ল্যাসিক ম্যাচ বিকেল ৪–৩০ মি, সন্ধ্যা ৬–৩০ মি. লিজেন্ডস       বিকেল ৫টা, রাত ৯টা... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1650245/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%9C

করোনার ভ্যাকসিন সেপ্টেম্বর নাগাদ তৈরি হতে পারে

করোনাভাইরাসের একটি ভ্যাকসিন আগামী সেপ্টেম্বর মাস নাগাদ তৈরি হতে পারে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজির এক অধ্যাপক এমনটাই দাবি করেছেন। অক্সফোর্ডের ওই অধ্যাপকের নাম সারাহ গিলবার্ট। গতকাল শনিবার তিনি যুক্তরাজ্যের দ্য টাইমস পত্রিকাকে করোনার ভ্যাকসিন নিয়ে আশার কথা শোনান। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যে ১ লাখ ৮ হাজার মানুষ মারা গেছে। আর বিশ্বে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ১৭... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1650244/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%A4%E0%A7%88%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87

এই ক্রিকেটারদের কেউ চিকিৎসক ছিলেন, কেউ স্বাস্থ্যকর্মী

ইতিহাসের কয়েকজন বিখ্যাত ক্রিকেটার। যাঁরা একই সঙ্গে ছিলেন চিকিৎসক। ক্রিকেট খেলার পাশাপাশি চিকিৎসা-সেবাটাও তাঁরা করেছেন, করছেন জীবনভর সারা দুনিয়া এখন স্যালুট জানাচ্ছে চিকিৎসক আর সব স্বাস্থ্যকর্মীদের। সেটিই তো স্বাভাবিক, নিজেদের জীবন, নিজেদের পরিবারের জীবন বিপন্ন করে তাঁরাই যে এখন সম্মুখ সমরে লড়ছেন করোনাভাইরাসের বিরুদ্ধে। যে ভাইরাসের টিকা এখনো আবিষ্কৃত হয়নি, নিজেদের বিচার-বুদ্ধি আর জ্ঞান দিয়ে... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1650236/%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%87%E0%A6%89-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%95-%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%95%E0%A7%87%E0%A6%89

ঋতুপর্ণকে উৎসর্গ করে সেলিনার ফেরা

সেলিনা জেটলিকে ভুলে গেলে চলবে না। হঠাৎ করে অন্তরালে চলে গেলেই তাঁকে ভুলে যেতে হবে! জীবনের নানা বাঁক ঘুরে তিনি আবারও ফিরছেন পর্দায়। তাঁকে অভিবাদন জানাতেই হবে, কেননা, বলিউড এমন ব্যতিক্রম আবেদনময়ী নায়িকা কমই পেয়েছে। সুপারহিট ছবি নেই বললেও যার ক্যারিয়ারে রয়েছে ‘নো এন্ট্রি’, ‘গোলমাল রিটার্নস’, ‘জাওয়ানি দিউয়ানি’র মতো অধ্যায়। এই করোনার দিনে সেলিনা ফিরছেন, তবে... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1650190/%E0%A6%8B%E0%A6%A4%E0%A7%81%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A6%95%E0%A7%87-%E0%A6%89%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%97-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE

গুরুতর অসুস্থ আবৃত্তিশিল্পী তারিক সালাহউদ্দিন

আবৃত্তিশিল্পী তারিক সালাহউদ্দিন মাহমুদ দুই সপ্তাহ ধরে অসুস্থ। বেশ কিছুদিন ধরেই ব্রেইন ইনফেকশনে ভুগছেন তিনি। পাশাপাশি যুক্ত হয়েছে কিডনি সমস্যা, হৃদরোগ সমস্যা ও চোখের ছানি সমস্যা। এখন স্ট্রোক করে প্যারালাইজড। এমন তথ্য জানালেন এই আবৃত্তিশিল্পীর একমাত্র মেয়ে সংগীতা বহ্নি। প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন তাঁদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। সংগীতা জানান, ‘এখন বাবা মাঝেমধ্যে কথা বলতে পারেন।... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1650225/%E0%A6%97%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5-%E0%A6%86%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%80-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8

করোনায় ‘ঘরবন্দী’ থাকতে ঢাকার আবাসন কতটা স্বস্তিকর

নিশ্চিত না হলেও গবেষকদের মধ্যে এমন একটা আলোচনা আছে, উচ্চ তাপমাত্রার পরিবেশে করোনাভাইরাসের ঝুঁকি কিছুটা কমায়। এতে আশা দেখছিল বাংলাদেশের মানুষ। কারণ, কদিন ধরেই তাপমাত্রা বাড়ছে। সামনের দিনগুলোতে আরও বাড়বে। করোনাভাইরাসের আতঙ্ক, সরকারের পক্ষ থেকে সাধারণ ছুটি ঘোষণা, কোথাও কোথাও লকডাউন। এর ফলে ঘরবন্দী সারা দেশের মানুষ। গ্রামে যা-ই হোক, রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোর মানুষ কেমন আছে? এমনিতে ঢাকা বসবাসের... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650209/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E2%80%98%E0%A6%98%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%80%E2%80%99-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%A4%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B0

করোনাভাইরাস আতঙ্ক

লাবিব। বয়স হয়তো ১১ বছর হবে হবে। আর এ বয়সেই মা-বাবাকে হারিয়েছে সে। মাত্র ৮ বছর বয়স থেকেই সে আবদুর রহমানের বাড়িতে কাজ করে। এতে প্রথমে তাকে বাড়ির এক কোণে অবস্থিত পরিত্যক্ত একটি রুমে থাকতে দেওয়া হয়েছিল। কিন্তু এরপর বাড়ির সবার যেকোনো প্রয়োজনে লাবিবকে ডাকা হয়। আর লাবিবও সবার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। বাড়ির বাজার করা, ঘর পরিষ্কার করা, আবদুর রহমানের একমাত্র ছেলে সোহরাবের দেখাশোনা করা তার প্রধান কাজ... বিস্তারিত



source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1650139/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%86%E0%A6%A4%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95

আড়ুশাহ ও মাড়ুশাহ (রহমাতুল্লাহ) এর মাজার - ওয়ার্ড নং ২১

গতকাল, ফুলার রোড ধরে ব্রিটিশ কাউন্সিল পেরিয়ে যখন জগন্নাথ হলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক কোয়ার্টারের ভেত...