নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে এক ইতালিপ্রবাসীর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার সকালে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় তাঁর বাড়িসহ দুটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।এ ছাড়া জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের নির্দেশে সুধারাম থানা-পুলিশ ওই বাড়িতে লাল পতাকা... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1649879/%E0%A6%A8%E0%A7%87%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%95%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80%E0%A6%B0
টেস্ট আর ওয়ানডে মিলিয়ে ২৭০৮২ রান করেছেন ক্যারিয়ারে। কত শত ভয়ংকর বোলারকে সামলেই রানটা করেছেন। কিন্তু রিকি পন্টিংয়ের দুঃস্বপ্ন হয়ে এখনো হয়তো হানা দেয় ২০০৫ অ্যাশেজে এজবাস্টন টেস্টে অ্যান্ড্রু ফ্লিটনফের সেই ওভার। জীবনে তাবৎ বাঘা বাঘা বোলারদের সামলেছেন। ওয়াসিম আকরাম থেকে শুরু করে কোর্টনি ওয়ালশ, মুত্তিয়া মুরালিধরন থেকে শুরু করে শোয়েব আখতার, ওয়াকার ইউনিস থেকে শুরু করে ড্যানিয়েল ভেট্টোরি, কার্টলি...
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে অফিস-আদালত সবই এখন বন্ধ। তবে ছুটি নেই চা-বাগানের কর্মীদের। তাই কাল শনিবার সকালে ‘১০ মিনিটের প্রতিবাদ’ কর্মসূচি দিয়েছে চা-শ্রমিক ইউনিয়ন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রামভজন কৈরি বৃহস্পতিবার বিকেলে এ কথা জানিয়েছেন। আজ শুক্রবার এ কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু পবিত্র শবে বরাতের কারণে বিভিন্ন বাগান আজ বন্ধ। তাই তারিখ পিছিয়ে শনিবার নির্ধারণ করা...
বার্সেলোনার আক্রমণভাগে লিওনেল মেসি যাদের উপযুক্ত সঙ্গী হিসেবে পেয়েছিলেন, তাঁদের মধ্যে ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি ছিলেন অন্যতম। সেই অঁরিকে প্রশংসা বাণে ভাসালেন মেসি তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা খেলোয়াড় মানা হয় তাঁকে। বিশ্বজোড়া অগণিত ভক্ত সমর্থক একবারের জন্য হলেও তাঁর দর্শন পাওয়ার জন্য বিভোর হয়ে থাকেন। মাঠে খেলা দেখে বিমোহিত হয়ে যান। হন অভিভূত। কিন্তু লিওনেল মেসি নিজে কাকে দেখে বিস্ময়াভিভূত...
চুয়াডাঙ্গা জেলায় করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। পার্শ্ববর্তী জেলা থেকে যানবাহন ও মানুষের প্রবেশ নিয়ন্ত্রণে জেলা সব কটি প্রবেশপথসহ ১১টি স্থানে পুলিশের তল্লাশিচৌকি বসানো হয়েছে। জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী গাড়ি ছাড়া কোনো যানবাহন জেলায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।একই সঙ্গে সাধারণ মানুষের চলাফেরায় আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।...
নারায়ণগঞ্জ থেকে ফেনীতে ফিরে বৃহস্পতিবার রাতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন নুরের নবী (৬০) নামের এক ব্যক্তি। পরে রাত তিনটার দিকে বিশেষ ব্যবস্থায় লাশ দাফন করা হয়েছে। তাঁর বাড়িসহ স্থানীয় তিনটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।নুরের নবী ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের একটি মাছের আড়তে চাকরি করতেন। গত ২৪ মার্চ গ্রামের বাড়িতে আসেন। কয়েক দিন আগে অসুস্থ...
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে নৌপথে আসা ৯২ জন শ্রমিককে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুইটি চরাঞ্চলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শুক্রবার সকালে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত ফুলছড়ি উপজেলা। এর মধ্যে ছয়টি ইউনিয়ন নদী ভাঙন কবলিত। ফুলছড়ি উপজেলার কয়েক হাজার শ্রমজীবী মানুষ দেশের বিভিন্ন জেলায় শ্রমিকের...
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের কলারগাঁও গ্রামের সুশান্ত কর্মকার (৩৪)। পা ফোলা ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার দুপুরে ভর্তি হন শরীয়তপুর সদর হাসপাতালে। করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকির আশঙ্কায় তাঁকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে বুধবার বিকেল পৌনে চারটার দিকে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর স্বজন ও গ্রামবাসী কেউ লাশ দেখতে আসেননি। অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্যও এগিয়ে আসেননি কেউ। ছেলের লাশের...
অবশেষে জ্বালানি তেলের উৎপাদন কমাতে রাজি হয়েছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) ও এর মিত্ররা। দাম বাড়ানোর লক্ষ্যে মে ও জুন মাসে দিনে এক কোটি ব্যারেল তেল উৎপাদন কমাতে রাজি হয়েছে এ জোট। ২০২২ সালের এপ্রিল পর্যন্ত এটি চলবে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ওপেকভুক্ত দেশ ও রাশিয়াকে নিয়ে গঠিত ওপেক প্লাস। তেলের দাম নিয়ে গতকাল বৃহস্পতিবার দেশগুলো একটি ভিডিও কনফারেন্সে...
বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই সংখ্যা ৯৫ হাজার ৭১৮ জন। এই সময় পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১৬ লাখের বেশি। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৪ হাজার ৯৭২জন। প্রাণহানিতে শীর্ষে ইউরোপের কয়েকটি দেশ। এর মধ্যে গতকাল শুক্রবার রাত পর্যন্ত ১৭ হাজার ৬৬৯ জন নিয়ে প্রাণহানিতে শীর্ষে রয়েছে ইতালি। এ...
ফিনল্যান্ডের বিজ্ঞানীরা কীভাবে মুদি দোকানের কাঠামোর মতো ইনডোরে ক্ষুদ্রাতিক্ষুদ্র বায়ুবাহিত ভাইরাল কণা ছড়িয়ে পড়ে, এর মডেল তৈরি করেছেন। তাঁরা দাবি করেছেন, তাঁদের তৈরি এ মডেল নতুন করোনাভাইরাস কীভাবে ছড়ায়, আমাদের তা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। লাইভ সায়েন্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গবেষণাটির জন্য ফিনল্যান্ডের আলটো ইউনিভার্সিটি, ফিনিশ মেটেরোলজিক্যাল ইনস্টিটিউট, ভিটিটিস টেকনিক্যাল...
করোনার কারণে বেকার ঘরে বসে আছেন সবাই। অনেকে এটাও জানেন না, করোনাকাল শেষ হলে কী করবেন, কীভাবে জীবিকা নির্বাহ করছেন। এ চিন্তায় আছেন বেশ কিছু ফুটবলারও বর্তমান ক্লাবের সঙ্গে তাঁদের চুক্তি বাকি ছিল আর কিছুদিন। আসছে জুলাইয়ে চুক্তি শেষ হতো। অন্য সময় এমন খেলোয়াড়েরা চাইলেই ছয় মাস আগে থেকে অন্য ক্লাবের সঙ্গে চুক্তি করে রাখতে পারতেন। চুক্তি শেষ হওয়ার পর সেই অন্য নতুন ক্লাবে যোগদান করার ব্যবস্থা করে...
কুষ্টিয়া জেলায় প্রবেশের মহাসড়কসহ সবগুলো সড়কে সার্বক্ষণিক পাহারার জন্য তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছে। করোনা সংক্রমিত এলাকার কোনো ব্যক্তি বা গাড়ি এ জেলায় যাতে প্রবেশ করতে না পারে সে জন্য এই ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশ এখন সংক্রমণের শেষ স্তরে। এই পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু মানুষ রাস্তায় বের হচ্ছে, হাটবাজারে ঘুরছে, ত্রাণ নিতে ভিড় জমাচ্ছে। এখন প্রশ্ন উঠেছে, এটা ঠেকানোর দায়িত্ব কার—স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ত্রাণ মন্ত্রণালয় নাকি অন্য মন্ত্রণালয়ের? নাকি মন্ত্রণালয়গুলোর মধ্যে...
নতুন করোনাভাইরাসের এই বিস্তারের সময়ে চারপাশ যেন দুঃসংবাদে ভরে উঠেছে। প্রতিটি মৃত্যু বুকের ওপর ভারী পাথর হয়ে চেপে বসছে। বিশ্বের যে প্রান্তেই মানুষ মারা যাক না কেন, তা ব্যথিত করছে মানুষকে। হঠাৎ করে ঘরবন্দী হয়ে পড়ার এই অভিনব বাস্তবতায় আতঙ্ক ও নিরাশাই কি একমাত্র সত্য হয়ে উঠেছে তবে? না, আছে মানবতা, আছে প্রেম, সহমর্মিতা। মানুষ মানুষকে ভালোবাসছে। এগিয়ে আসছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে এই...
একটি দেশ। একটি সংসার। একটি চাবির গোছা। একটি আন্দোলন। নান্দনিক পোস্টারের এই স্লোগান পড়ে মনে হতে পারে কয়েকজন নারী আর একটি চাবির গোছা নিয়ে একটি আটপৌরে বাঙালি পরিবারের গল্প। কিন্তু সেটি ছিল আসলে একটি রাষ্ট্রের গল্প। রাষ্ট্রের অধিকার আদায়ের গল্প। মুক্তিযুদ্ধের পটভূমির গল্প। কালজয়ী নির্মাতা জহির রায়হান পরিচালিত ‘জীবন থেকে নেয়া’ ছবির এই গল্প ছিল যেন স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের এক...
করোনাভাইরাসের বিস্তারে ভারতে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে। পশ্চিমবঙ্গেও আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। তবে অভিযোগ উঠেছে, রাজ্য সরকার মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমিয়ে দিচ্ছে। এর প্রতিবাদে স্থানীয় সময় গতকাল বুধবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেন প্রখ্যাত চিকিৎসক ফুয়াদ হালিম। তিনি তাঁর আবেদনে দাবি করেন, রাজ্য সরকার করোনা নিয়ে প্রকৃত তথ্য এড়িয়ে যাচ্ছে, লুকাচ্ছে। করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য...
দুর্নীতি দমনে শুধু খেলোয়াড়দের নানা বিধিনিষেধ মেনে চলতে বলে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)। কিন্তু টেকসই কোনো পদক্ষেপ নেয় না তারা। ম্যাচ পাতানোয় খেলোয়াড়েরা জড়ালে এর সঙ্গে সংশ্লিষ্ট বোর্ডেরও দায় দেখেন রশিদ লতিফ। পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক কাল নিজের ইউটিউব চ্যানেলে এসব কথাই বলেছেন। রশিদ লতিফ বলেন, ‘ম্যাচ পাতানোয় অভিযুক্ত খেলোয়াড়কে সব সময় সমর্থন দিয়ে এসেছে বোর্ডগুলো। কিন্তু আমরা শুধু...
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মারা যাওয়া শিশুর (২) নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়নি। বৃহস্পতিবার সকালে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট(আইইডিসিআর) থেকে প্রতিবেদন জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসেছে। এরপর ওই এলাকার একটি বাড়ির তিনটি পরিবারের ওপর থেকে লকডাউন প্রত্যাহার করে নেয় প্রশাসন।উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোরাবগঞ্জ গ্রামের ওই শিশু কাশি, খিঁচুনি ও...
করোনাভাইরাসে ১৭ বছরের এক কিশোর আক্রান্ত হওয়ার ঘটনায় রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে জেলা প্রশাসক আসিব আহসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই কিশোর গত ১৬ মার্চ মুন্সিগঞ্জে তার নানার বাড়িতে বেড়াতে যায়। সে গত ২৭ মার্চ মুন্সিগঞ্জ থেকে বাড়িতে ফিরে আসে। পাঁচ দিন আগে তার জ্বর আসে। পরীক্ষায় তার শরীরে...