অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭–এর হালনাগাদ আর করবে না এর নির্মাতা মাইক্রোসফট। এতে বর্তমান ব্যবহারকারীরা তেমন কোনো অসুবিধার মুখোমুখি না হলেও একটি সমস্যা রয়ে গেছে। আর তা হলো উইন্ডোজ ৭–এর ওয়ালপেপার সরিয়ে সেখানে কালো রঙের পর্দা দেখায়। সাধারণ ব্যবহারকারীদের জন্য হালনাগাদ যেহেতু শেষ, মাইক্রোসফট এই ত্রুটি আর সারাবে না। তবে এ থেকে মুক্তি পাওয়ার একটি উপায় আছে। মূলত ওয়ালপেপার ঠিক করে দেওয়ার... বিস্তারিত
source http://www.prothomalo.com/technology/article/1636685/%E0%A6%89%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%8B%E0%A6%9C-%E0%A7%AD%E2%80%93%E0%A6%8F-%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%9F%E0%A6%AA-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8
সহজে ভাঁজ করে ব্যবহার করা যায়, এমন স্মার্টফোন তৈরির দৌড়ে এবার যুক্ত হচ্ছে নকিয়ার নাম। ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল নকিয়া ব্র্যান্ডের ভাঁজ করা বা ফোল্ডেবল স্মার্টফোন তৈরি করবে শিগগিরই। এর আগে স্যামসাং, হুয়াওয়ে ও মটোরোলা এ ধরনের ফোন তৈরি করেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নকিয়ামবের তথ্য অনুযায়ী, নকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন তৈরির স্বত্বাধিকারী এইচএমডি গ্লোবাল ইতিমধ্যে ভাঁজ করা ফোন তৈরির কাজ শুরু...
বিতর্কিত স্লোগানের কারণে সমালোচনায় পড়েছেন ভারতের কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। গতকাল সোমবার দিল্লিতে নির্বাচনী প্রচারের মধ্যে অনুরাগ ঠাকুর মাথার ওপর দু হাত তুলে তালি দিয়ে স্লোগান দেন, ‘দেশদ্রোহীদের গুলি করে মারো।’ দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চলের রিথালা এলাকায় অনুরাগ ঠাকুরের ওই প্রচারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই কঠোর সমালোচনার মুখে পড়েন এই বিজেপি নেতা।...
বিসিএল ড্রাফট হয়ে গেল আজ। কিন্তু কোনো দল সাব্বির রহমানের প্রতি আগ্রহ দেখাল না। জাতীয় দলে জায়গা হারিয়েছেন আগেই। ঘরোয়া ক্রিকেটেও একই পরিণতির পথে এগোচ্ছেন সাব্বির রহমান। প্রথম শ্রেণির ক্রিকেট লিগ বিসিএলের ড্রাফটে কোনো দলই সাব্বিরকে দলে নিতে চায়নি! বিসিবি সূত্রে জানা গেছে, সাব্বিরের বর্তমান ফর্মের কারণেই কোনো দল তাঁর প্রতি আগ্রহ দেখায়নি। জাতীয় লিগের ফর্ম বিবেচনা করেই বিসিএলের দল সাজানো হয়।...
আরশ মিয়া বছরে পাঁচ থেকে ছয়টি গরু পালন করতেন। গত বছরও পাঁচটি গরু ছিল তাঁর। এবার মাত্র দুটি গরু পালন করছেন। বাকিগুলো বিক্রি করে দিয়েছেন। লাভ কমেছে। চুরি হয়ে যায়। এসব ঝামেলা পোহাতে চান না। তাই গরু পালন ছেড়ে দেওয়ার চিন্তা করছেন তিনি। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের ক্ষুদ্র খামারি আরশ মিয়া বলেন, ‘মাঠে ঘাস নাই। অথচ গরু খায় বেশি। খড়ের দাম বাড়ছে। বাড়ছে গরু চুরি। এখন আবার...
ইউটিউবে বিষয়বস্তু (কনটেন্ট) যাচাইবাছাইয়ের কাজ করেন চুক্তিভিত্তিক কর্মীরা। তাঁদের বলা হয় কনটেন্ট মডারেটর। এবার সেই কর্মীদের কারও কারও কাছে নতুন করে চুক্তিপত্র পাঠানো হয়েছে যাতে লেখা, তাঁরা যে কাজটা করেন তা হয়তো তাঁদের মানসিক স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলবে এবং পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের (পিটিএসডি) কারণ হতে পারে। সে পত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে...
পেঁয়াজের মৌসুম প্রায় শেষের দিকে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উদ্যোগে খোলাবাজারে বিক্রিও চলছে। তবু রংপুর নগরে পেঁয়াজের দাম কমছে না। পাশাপাশি আদা, রসুনসহ শীতকালীন সবজির দামও বেশি।গতকাল সোমবার নগরের সিটি বাজারে নতুন দেশি পেঁয়াজ ১১০-১২০ টাকা কেজি দরে বিক্রি হয়। গত বছর এ সময় এ পেঁয়াজের কেজি ছিল ৩০-৩৫ টাকা।পেঁয়াজ ব্যবসায়ী ও চাষিরা জানান, ভারত থেকে আমদানি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে দেশের...
বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট ঠিক কী কারণে হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হলেন, তার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থার কর্মকর্তারা (এফবিআই) যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত কর্মকর্তারা (এফবিআই) কোবি ব্রায়ান্টকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন। বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্টকে বহনকারী হেলিকপ্টার ঠিক কী কারণে দুর্ঘটনায় পতিত...
বিপিএলের দল না পেয়ে বসে থাকেননি আশরাফুল। কঠোর পরিশ্রম করেছেন নিজের ফিটনেস নিয়ে। মোহাম্মদ আশরাফুলকে যেন চেনাই যায় না! ছোটখাটো হালকা-পাতলা গড়নের, দেখে মনে হবে মাত্রই বয়সভিত্তিক ক্রিকেট পেরিয়েছেন! নভেম্বরে বিপিএলের নিলামে কোনো দল পাননি। বিপিএল না খেলতে পারার হতাশা ফেলে সময়টা অন্যভাবে কাজে লাগিয়েছেন আশরাফুল। নিজেকে তৈরি করেছেন নতুন উদ্যমে। গত দেড় মাসে আশরাফুলের রুটিন ছিল একটাই—সকালে রাজধানীর...
চীনে নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা ১০০ পেরিয়ে গেছে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দেশটির কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত ১০৬ জন মারা গেছে। এ ছাড়া দেশটিতে এই ভাইরাসে ৪ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চীনের বিভিন্ন অংশে ভ্রমণ নিষেধাজ্ঞা আরও জোরদার করা হয়েছে। বেশ কিছু শহরে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে।...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: অস্ট্রেলিয়ান ওপেন সনি টেন ২ ও সিক্স কোয়ার্টার ফাইনাল সকাল ৬টা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট স্টার স্পোর্টস ৩ ভারত-অস্ট্রেলিয়া বেলা ২টা এনবিএ সনি ইএসপিএন ইয়ুটা-হিউস্টন সকাল ৯টা রঞ্জি ট্রফি স্টার স্পোর্টস ২ বাংলা-দিল্লি সকাল ১০টা প্রিমিয়ার...
হাসপাতালে ঢুকে কি ওষুধ বা অন্য কোনো গন্ধ আপনারা পেয়েছেন? এ প্রশ্ন বিশ্বের ১০টি দেশের সাংবাদিকের প্রতি ছিল মালয়েশিয়ার বেসরকারি প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারের পরিচালক ভিনসেন্ট ওয়ানের। এ প্রশ্নের কারণ হলো হাসপাতালটির আধুনিক সুযোগ-সুবিধা আর স্বাস্থ্যসেবার মানের কারণে। আমরা যখন হাসপাতালে ঢুকি, আসলেই মনে হয়নি এটি একটি হাসপাতাল। কারণ, ঢোকার পরই চোখে পড়ে একটি জায়গায় কিছু বই রাখা, পাশেই ফুলের তোড়া...
মানুষের শরীরের সংবেদনশীল অঙ্গগুলোর মধ্যে কান অন্যতম। অথচ কানের রোগ বিষয়ে আমরা খুব একটা সচেতন নই। সামান্য কারণেই কানে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। অসাবধান হলে সেসব রোগ খুবই গুরুতর হয়ে দেখা দিতে পারে মানুষের জন্য। আবার একটুখানি সচেতন হলেই এড়ানো যায় কানের অনেক রোগ। সচেতনতা আসলে রোগ প্রতিরোধের প্রাথমিক পদক্ষেপ।কানে ব্যথা: কানের ডাক্তারদের কাছে আসা রোগীদের একটা বিশাল অংশ আসেন কানে ব্যথার সমস্যার...
নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন ওরফে ইউছুফ (৪৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত আনোয়ার হোসেন ডাকাত সর্দার ছিলেন। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।থানা সূত্র জানায়, নিহত ইউছুফের গ্রামের বাড়ি বেগমগঞ্জ উপজেলার লাউতলী এলাকায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত...
রাজধানীর বনানীতে আড়ংয়ের ওয়াশ রুমে এক নারী বিক্রয় কর্মীর গোপন ভিডিও ধারণের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এক যুবক। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিট গত শনিবার সিরাজুল ইসলাম ওরফে সজীব নামের ওই যুবককে তাঁর শেওড়াপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া সিরাজুল ইসলাম আড়ংয়ের এই শাখার সাবেক কর্মী।এ বিষয়ে সাইবার ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম সোমবার প্রথম আলোকে বলেন,...
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদরে জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। অন্তত ১৫ জন ব্যক্তি অবৈধভাবে ১৮টি দোকান তুলে বছরের পর বছর ধরে ব্যবসা করে আসছেন। কিন্তু এগুলো উচ্ছেদে কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। এসব দোকানের কারণে ১৮8 বছরের পুরোনো প্রতিষ্ঠানটির মাঠে খেলাধুলায় যেমন বিঘ্ন ঘটছে, তেমনি শিক্ষার পরিবেশও ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে...
সুনসান চা–বাগানের ভেতরে সবুজে ঘেরা পাত্রখোলা চা–বাগান লেক। লেকের জলে ফুটে আছে পদ্ম। আর ওপরে ওড়াউড়ি করছে নানা প্রজাতির পাখি। পরিযায়ী এসব পাখির জলকেলি-খুনসুটিতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের সীমান্তবর্তী পাত্রখোলা চা-বাগানের ১৮ নম্বর সেকশনে অবস্থান এই লেকের। শীত আসার সঙ্গে সঙ্গেই পরিযায়ী পাখিরা দলে দলে এখানে আসতে শুরু করে। লেকটি এখন পরিযায়ী পাখির...
২০১৯ সালের ১৯ নভেম্বর। তারাকান্দা উপজেলার গোয়ালকান্দি গ্রামের গৃহবধূ পারভীন আক্তারের প্রসব বেদনা শুরু হয়। বাড়ি থেকে ছয় কিলোমিটার দূরে উপজেলা সদরে নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ অবস্থায় নিয়ে যাওয়া হয় বাড়ির পাশের কমিউনিটি ক্লিনিকে। প্রসব বেদনা বাড়তে থাকায় উপায়ান্তর না পেয়ে কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার পলি রানি মোদক সাহসী এক সিদ্ধান্ত নেন। ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুমতি...
আর পাঁচ দিন পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ। প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করছেন প্রার্থীরা। ঘটছে হামলা, সংঘর্ষের ঘটনা। নির্বাচন যত এগিয়ে আসছে, পরিবেশ নিয়ে শঙ্কা তত বাড়ছে। কিন্তু নির্বাচন কমিশন (ইসি) নির্বিকার। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ইসির হাতে ক্ষমতা থাকলেও প্রয়োগ করছে না। ফলে নির্বাচনী পরিবেশ নিয়ে মানুষের উদ্বেগ বাড়ছে। ইসির এই নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ...