চীনে করোনাভাইরাস সংক্রমণের ফলে উহানে অবস্থান করা শ চারেক বাংলাদেশি শিক্ষার্থী এখন পর্যন্ত নিরাপদে আছেন। সুরক্ষা দিতে তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে দূতাবাস। তাঁদের সুরক্ষার বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিতভাবে দূতাবাসের আলোচনা হচ্ছে। বাংলাদেশ দূতাবাস এ জন্য ২৪ ঘণ্টার হটলাইন (+৮৬১৭৮০১১১৬০০৫) চালু করেছে। উহান শহরে গত দুদিনে আটকে পড়া শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেশে ফিরে... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1636354/%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%96%E0%A7%8B%E0%A6%81%E0%A6%9C-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%96%E0%A6%9B%E0%A7%87
পেশা থিয়েটারকর্মী—এ নামে পরিচয় দেওয়া লোকের সংখ্যা এ দেশে খুবই কম। কেনই–বা দেবে? কারণ, আপনি খোঁজ করলেই দেখতে পাবেন আমাদের বেশির ভাগ থিয়েটারকর্মী রাতদিন পরিশ্রম করে তাঁর মেধা ও শ্রম দিয়ে একটা নাট্য প্রযোজনা তৈরি করে কিন্তু সে পরিবেশনা ঢাকঢোল পিটিয়ে পরিবেশন করার পর থিয়েটারকর্মীর ঝুলিতে হাততালি, প্রশংসা ছাড়া আর কিছু জোটে কি? হ্যাঁ, আপনি মুখে বলতেই পারেন থিয়েটারটা আমি ভালোবেসেই করি। আমি...
রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ হিসেবে গত বৃহস্পতিবারই মিয়ানমারকে চার দফা নির্দেশনা দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত। এরপর দুই দিনও পেরোয়নি। মধ্যরাতে রাখাইনে রোহিঙ্গাদের গ্রামে আচমকা গোলাবর্ষণ করল মিয়ানমারের সেনারা। গত শুক্রবার দিবাগত রাতের এই নৃশংসতায় নিহত হয়েছেন এক অন্তঃসত্ত্বা নারীসহ দুই রোহিঙ্গা। আহত হন সাতজন। মিয়ানমারের পার্লামেন্টে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলীয় বুচিডং শহরের সদস্য মং...
জোহানেসবার্গ টেস্টে দর্শককে গালি দিয়ে শাস্তি পেলেন বেন স্টোকস লেখার অনুপযুক্ত ভাষায় দর্শককে গালি দিয়ে ক্ষমা চেয়েছিলেন বেন স্টোকস। কিন্তু তাতেও পার পেলেন না ইংলিশ অলরাউন্ডার। আইসিসির নিয়মানুযায়ী দর্শককে গালি দেওয়া প্রথম পর্যায়ের অপরাধ। এতে কাল স্টোকসের ম্যাচ ফির ১৫ ভাগ জরিমানা করা হয়েছে, সঙ্গে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্টও। জোহানেসবার্গ টেস্টে প্রথম দিনে আনরিখ নর্তিয়ের বলে আউট হয়ে ড্রেসিং...
এর আগে হার্ড কোর্ট বা ঘাসের কোর্টে ক্রিকেটের মতো ইলেকট্রনিক রিভিউ পদ্ধতি চালু থাকলেও মাটির কোর্টে (ক্লে কোর্ট) ছিল না। এবার সেটাও চালু হচ্ছে। ব্রাজিলের রিও ডি জেনিরোয় এটিপি ৫০০ টুর্নামেন্টেই এ পদ্ধতির প্রয়োগ শুরু হবে একটা দৃশ্য কল্পনা করুন। ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল। কোর্টে মুখোমুখি দুই কিংবদন্তি রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। হঠাৎ আম্পায়ারের কোনো একটা সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারলেন না...
ফেসবুক ব্যবহারকারীরা নিশ্চয়ই খেয়াল করেছেন চলতি বছরের শুরু থেকেই অপরিচিত অনেকের কাছ থেকে ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ পাওয়ার হার বেড়েছে। প্রতিদিন এক ডজন বা তারও বেশি অ্যাকাউন্টের কাছ থেকে অনুরোধ পাচ্ছেন যাদের অনেককেই আপনি চেনেন না। ভার্চুয়াল জগতে হঠাৎ আপনার সঙ্গে এত অপরিচিত মানুষের বন্ধুত্ব করার শখ কেন হলো ভেবে দেখেছেন? এর কারণ হচ্ছে ফেসবুকের তৈরি বিশেষ বট বা রোবট প্রোগ্রাম। এ বট বা প্রোগ্রাম...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ৪র্থ টেস্ট-৩য় দিন সনি ইএসপিএন দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড সন্ধ্যা ৭টা ২য় টি–টোয়েন্টি স্টার স্পোর্টস ১ ভারত–নিউজিল্যান্ড দুপুর ১২–৫০ মি....
এ বছরের যেকোনো সময় বিয়ের পিঁড়িতে বসবেন ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী মৌসুমী হামিদ। পরিবার থেকেও বিয়ের জন্য চাপ দিচ্ছে বলে জানান এই তারকা। কিন্তু সমস্যা তৈরি করেছে তাঁর উচ্চতা নিয়ে। ছেলে দেখে পছন্দ হলেও তাঁর সমান উচ্চতার ছেলে মিলছে না। মৌসুমী হামিদ বলেন, ‘লম্বা ছেলে তো খুঁজেই পাওয়া যায় না। আমার উচ্চতা ৫ ফুট সাড়ে ৯ ইঞ্চি। এই উচ্চতার ছেলে মেলানোর চেষ্টা করছি। মিলছে না। আমার উচ্চতার সমান ছেলে...
প্রায় ৯০ বছর বয়সী কালুরঘাট সেতুটি মেয়াদ হারিয়েছে ১৯ বছর আগেই। যাতায়াতের জন্য অন্য কোনো সেতু না থাকায় এখনো ঝুঁকি নিয়ে এই সেতুতে প্রতিনিয়ত চলাচল করছে মানুষ। এই সেতু দিয়েই চলাচল করছে ট্রেন ও ভারী যানবাহন। সেতুটি একমুখী হওয়ায় প্রায় সময় চলাচলে বিড়ম্বনা ঘটছে। কখনো কখনো ট্রেন ও গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ে নিরাপদে স্থানে সরে যেতে হয় মানুষকে। আছে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা।
মাঠের বাইরে বেশ আতিথেয়তা দিলেও মাঠের খেলায় বাংলাদেশকে কোনো খাতির করেনি পাকিস্তান। পাকিস্তানে গেলে বাংলাদেশ যে ভালো আতিথেয়তা পাবে, সফরের আগে সেটি পাকিস্তানিরা বারবার বলেছে। লাহোর বিমানবন্দর থেকেই মাহমুদউল্লাহরা সেটি পেয়েছেনও। অবশ্য কড়া নিরাপত্তার মাঝে এ আতিথেয়তা উপভোগ করার সুযোগ কম। তবুও পাকিস্তান যেভাবে বাংলাদেশ দলকে ‘খাতির’ করছে, সেটি অবশ্যই প্রশংসা করার মতো। মাঠের বাইরে...
তিন দিন ধরে টানা তাপমাত্রার পারদ কমছে। কুয়াশার সঙ্গে বাড়ছে শীতের তীব্রতাও। দিনে প্রায় পুরোটা সময় রোদ থাকলেও বিকেল গড়াতেই শীতের অনুভূতি বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসে তৃতীয়বারের মতো শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা আজও অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, শ্রীমঙ্গল ও রাঙামাটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি...
সারা দেশে দোকানের সংখ্যা প্রায় ২২ লাখ। এদের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বর্তমানে দোকানদারদের ব্যবসা পরিস্থিতি, ভ্যাট নিয়ে সমস্যা, বাণিজ্য মেলার কারণে বেচাবিক্রিতে প্রভাব ইত্যাদি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার। প্রথম আলো: সারা দেশের দোকানদারদের ব্যবসা-বাণিজ্য কেমন চলছে? হেলাল উদ্দিন:...
ব্যাট করতে নামার আগে-পরে অনেক গালি শুনেছেন। সেগুলো তখন পাত্তা দেননি। কিন্তু আউট হয়ে ফেরা পথে আবার গালি শুনে মাথা সামলাতে পারেননি। এমনিতেই মাত্র ২ রান করেছেন, তারওপর আবার কানের ওপর এমন ‘বোমা’ বর্ষণ! তাই দর্শককে একটু কথা শুনিয়ে দিয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। সে কাণ্ডে শাস্তি পেতে পারেন বিশ্বকাপ জেতা এই খেলোয়াড়। আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে কী শাস্তি পাবেন সেটা জানতে অবশ্য একটু...
তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। আহত কয়েক শ। দেশটির সরকারি সূত্র এ তথ্য জানিয়ে বলেছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। দেশের এলাজিগ প্রদেশের সিভরিক এলাকায় এটি আঘাত হানে। ভূমিকম্পে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দারা রাস্তায় ছোটাছুটি শুরু করেছে। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, তুরস্কের প্রতিবেশী দেশ সিরিয়া, লেবানন ও ইরানেও ভূকম্পন অনুভূত হয়।...
ছোটদের জনপ্রিয় কার্টুন সিরিজ ‘মটু-পাতলু’। প্রধান দুই চরিত্র একসঙ্গে হেঁটে বেড়াচ্ছিল মাঠের একপাশে। তাদের ছুঁয়ে দৌড়াচ্ছিল ছোট ছোট ছেলেমেয়ে। কেউ কথা বলতে চাইছে, কেউ হাত নাড়ছে আবার কেউ জিহ্বা দিয়ে ভেংচি দেখাচ্ছে। হঠাৎ থেমে গেলেন মটু-পাতলুর সাজে সজ্জিত ইব্রাহিম মিয়া ও পারভেজ হোসেন। শিশুরাও জড়ো হতে লাগল। মাঠের ওই অংশটুকু শিশুরাই দখলে নিল। আনন্দে মেতে ওঠা এসব শিশু এসেছিল তাদের অভিভাবকদের...
অস্ট্রেলিয়ান ওপেনে ৯৯ বার জেতা হয়ে গিয়েছিল আগেই। গতকাল নেমেছিলেন শততম জয়ের খোঁজে। ক্যারিয়ারের অন্যতম রোমাঞ্চকর ম্যাচ খেলে সেই শততম জয়ের দেখা পেয়েছেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার মেলবোর্নের এই রড লেভার অ্যারেনায় প্রথম জয় পেয়েছিলেন মাইকেল চ্যাংয়ের বিপক্ষে, তাও দুই দশক আগের কথা। তখন রজার ফেদেরারের বয়স কতই বা হবে? ১৮ বছর। বিশ বছর পর পেলেন শততম জয়ের দেখা, ৩৮ বছর বয়সে এসে এবারের অস্ট্রেলিয়ান ওপেনের...
ঢাকার ধামরাই উপজেলার কুশুরা গ্রামে বংশী নদীর পাশে চাচা আতাউর রহমানের এক টুকরো জমিতে বোরো ধানের বীজতলা তৈরি করেছিলেন মিজানুর রহমান। বীজ থেকে চারা হওয়ার পর তা দ্রুত বেড়ে উঠছিল। কিন্তু খননযন্ত্র দিয়ে নদী থেকে অবৈধভাবে মাটি কাটার কারণে জমিতে ভাঙন ধরায় তাঁকে আগাম চারা তুলে ফেলতে হয়েছে। শুধু মিজানুর রহমানই নন, মাটি কাটার কারণে বংশী নদীতীরবর্তী এলাকার অনেকের জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এরপরও নদী থেকে...
প্রিন্স হ্যারি (৩৫) ও তাঁর স্ত্রী মেগান মার্কেল (৩৮) আকস্মিক এক ঘোষণায় রাজকীয় দায়িত্ব ছেড়ে দেন। স্বনির্ভর জীবনযাপনের জন্য যুক্তরাজ্যের পাশাপাশি কানাডায় বসবাসের কথা জানান। রানির অবাধ্য হয়ে রাজকুমার হ্যারি ব্রিটিশ রাজপরিবারে যে সংকট তৈরি করেছেন, তা কার্যত দুই মহাদেশে তোলপাড় সৃষ্টি করেছে।১৮ জানুয়ারি শনিবার বাকিংহাম প্রাসাদ এক বিবৃতিতে জানায়, যুক্তরাজ্যের ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও তাঁর...