Saturday, January 25, 2020

দিল্লির ভোটকে হিন্দুস্তান বনাম পাকিস্তান–এ নামিয়ে আনল বিজেপি

দিল্লি বিধানসভার ভোটকেও বিজেপি শেষ পর্যন্ত হিন্দুস্তান বনাম পাকিস্তানের লড়াই করে তুলতে চাইছে। বিজেপির শীর্ষ নেতাদের নিরন্তর প্রচার তারই প্রমাণ। দিল্লি বিধানসভার ভোট ৮ ফেব্রুয়ারি। গণনা ১১ ফেব্রুয়ারি। রাজ্যের শাসক দল আম আদমি পার্টির মোকাবিলায় বিজেপির শীর্ষ নেতারা প্রচারের তীব্রতা বাড়াচ্ছেন। পুরোদমে আসরে নেমে পড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একের পর এক রোড শো ও জনসভায় তাঁর গলায় একটাই... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1636180/%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E2%80%93%E0%A6%8F-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87

আরও ড্রিমলাইনার বিক্রি করতে চায় বোয়িং, এবার ‘না’ বিমানের

একটি–দুটি নয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে এখন ১৮টি উড়োজাহাজ। রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের সুপরিসর বোয়িং ৭৭৭ আর ড্রিমলাইনার ৭৮৭ উড়োজাহাজগুলো ডানা মেলে চলছে দূর গন্তব্যে। গত ডিসেম্বর মাসে দেশে আসে ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ নামে দুটি বোয়িং। জুন মাসের মধ্যে ড্যাশ-৮ কিউআর ৪০০ মডেলের তিনটি উড়োজাহাজ বিমানে নাম লেখাবে। উড়োজাহাজের সংখ্যাটি বেড়ে হয়ে যাবে ২১। সব মিলিয়ে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1636176/%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A7%8B%E0%A7%9F%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E2%80%98%E0%A6%A8%E0%A6%BE%E2%80%99

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল ইন্টার্ন চিকিৎসকদের বার্ষিক সভা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ঘড়ির কাঁটায় সকাল আটটা। ৮০১ নম্বর অডিটোরিয়ামে ব্যস্ত তরুণ-তরুণীদের আনাগোনা। সবাই বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রছাত্রী কিংবা ইন্টার্ন চিকিৎসক। সবাই একত্র হয়েছেন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির (বিএমএমএস) বার্ষিক সভা ন্যাশনাল জেনারেল অ্যাসেম্বলিতে যোগ দিতে। ১৭ জানুয়ারি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মেডিকেল কলেজগুলোর শিক্ষার্থীরা এভাবেই এক হয়েছিলেন নর্থ সাউথ... বিস্তারিত



source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1635579/%E0%A6%A8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A5-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B9%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A8

Friday, January 24, 2020

ময়মনসিংহে ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধন

ময়মনসিংহে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড শুরু হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল মাঠ বিভিন্ন স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থীর পদচারণে মুখরিত হয়। নির্ধারিত সময়ের আগেই ময়মনসিংহ বিভাগের চারটি জেলার স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হয়। জাতীয় সংগীত এবং বেলুন উড়িয়ে ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধন... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1635952/%E0%A6%AE%E0%A7%9F%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B9%E0%A7%87-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%85%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A7%E0%A6%A8

পারাবতে অগ্নিকাণ্ড, এক ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রীবাহী পারাবত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে আজ শুক্রবার সকাল ৮টা ৩৮ মিনিটে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছানোমাত্র পাওয়ার কারে (বগি) আগুন লাগে। এতে কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঢাকা থেকে সিলেট ও... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1635951/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%85%E0%A6%97%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%B2-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81

ট্রাম্পের অভিশংসন বিচারে ঘুম আর গেমে মগ্ন সিনেটররা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারের শুনানিতে সিনেটরদের বিরুদ্ধে ঘুমিয়ে নেওয়া, গেমসে মগ্ন থাকাসহ নানা বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। শুনানিতে উপস্থাপিত যুক্তিতর্কের দিকে মন না দিয়ে ক্রসওয়ার্ড পাজল, ফিজেট স্পিনার ও কাগজ দিয়ে উড়োজাহাজ বানানোর খেলায় বুঁদ থাকতে দেখা গেছে কাউকে কাউকে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, শুনানিতে অংশ নেওয়া ১০০ জন সিনেটর জুরির ভূমিকা পালন করছেন।... বিস্তারিত



source http://www.prothomalo.com/northamerica/article/1635950/%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%82%E0%A6%B8%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%98%E0%A7%81%E0%A6%AE-%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%97%E0%A7%87%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%97%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9F%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%BE

ফেদেরার, নাদালের পিছু ছাড়ছেন না জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন তিন ফেবারিট রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন অস্ট্রেলিয়ান ওপেনের তিন ফেবারিট রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। তিনজনই দ্বিতীয় রাউন্ডে নিজ নিজ ম্যাচে জয়ের দেখা পেয়েছেন। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার ফেদেরিকো দেলবোনিসের মুখোমুখি হয়েছিলেন শীর্ষ বাছাই রাফায়েল নাদাল। ম্যাচ জিতেছেন ৬-৩, ৭-৬ (৭-৪),... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1635949/%E0%A6%AB%E0%A7%87%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%9C%E0%A7%8B%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%9A

একটি কারণে বাংলাদেশকে হারাতে মরিয়া পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। এ ম্যাচ নিয়ে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোর পরিকল্পনা কী সেটা অবশ্য আগ থেকেই জানা। টি-টোয়েন্টির র‍্যাঙ্কিং সেরা দল পাকিস্তানকে সিরিজে হারাতে চায় বাংলাদেশ। সেটা করতে চাইলে জয় দিয়ে শুরু করাই নিরাপদ। পাকিস্তান এর ঠিক উল্টো ভাববে, এটাই স্বাভাবিক। ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ধবল ধোলাই হওয়ার স্বাদ এখনো তাজা তাদের কাছে। বাংলাদেশের কাছে আরেকটি সিরিজে হার... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1635947/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8

তাঁদের কষ্ট দেখার কেউ নেই

পৌষ পেরিয়ে পড়েছে মাঘ। গত মাসে টানা তীব্র শীতের পর শীত কিছুটা কমলেও কয়েক দিনে আবার শীত বেশি অনুভূত হচ্ছে। সকালে ঘন কুয়াশার সঙ্গে সঙ্গে রাতভর টিপটিপ ঝরছে কুয়াশা-বৃষ্টি। এই শীতে গরম কাপড়ের অভাবে নিম্ন আয়ের লোকজন সবচেয়ে দুর্ভোগে পড়েছেন। আর সবচেয়ে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন বাস্তুভিটাহীন ও ভবঘুরে ব্যক্তিরা। গাজীপুরের জয়দেবপুর ও টঙ্গী রেলস্টেশনে গেলেই দেখা মেলে বাস্তুভিটাহীন মানুষের। অনেকে শীতের... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1635948/%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%87%E0%A6%89-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87

ফ্ল্যাটের চেয়ে আবেদন কম

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ফ্ল্যাট প্রকল্প ‘সিডিএ স্কয়ার’–এর জন্য বিক্রি হওয়া ৪০০ ফরমের মধ্যে অর্ধেকই জমা পড়েনি। এই প্রকল্পে ১৬৫টি ফ্ল্যাট থাকলেও আবেদন করেছেন ১৫২ জন। অন্য ১৩টি ফ্ল্যাটের জন্য আবার ফরম বিক্রি করবে সিডিএ। চট্টগ্রাম নগরের দুই নম্বর গেটের বেবি সুপার মার্কেট এলাকায় ‘সিডিএ স্কয়ার’ প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ। প্রকল্পে ১৮ তলার দুটি ও ১৯ তলার... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1635946/%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A6%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%AE

করোনাভাইরাস দ্রুত ছড়াচ্ছে, বিভিন্ন দেশে সতর্কতা

চীনজুড়ে ছড়িয়ে পড়া রহস্যময় ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে আজ শুক্রবার পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। অন্তত ৮৩০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এদের মধ্যে ১৭৭ জনের অবস্থা আশঙ্কাজনক। ৩৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। চীনের বাইরে সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া এমনকি যুক্তরাষ্ট্রেও এই ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1635945/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4-%E0%A6%9B%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%A4%E0%A6%BE

তাহসান-সুস্মিতার ‘স্মৃতির ফানুস’

‘যদি কখনো মনের ভুলে ভুল করে আমায় মনে পড়ে/ খুঁজে দেখো পাবে ঠিকই আমাকে ওই আকাশের তারায় একটু সময় দিয়ো আমায়/ সঙ্গে তোমার ওড়াব স্মৃতির ফানুস।’ রোমান্টিক সফট মেলোডি ঘরানার এই গানটি ভক্তদের জন্য তাহসান খানের ভালোবাসা দিবসের উপহার। ‘স্মৃতির ফানুস’ শিরোনামে গানটির কথা লিখেছেন তাহসান খান ও লিমন। সুর ও কম্পোজিশন করেছেন তাহসান খান। গেয়েছেন সুস্মিতা আনিস ও তাহসান। টিউন অ্যান্ড... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1635908/%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E2%80%98%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B8%E2%80%99

ঐতিহ্যের ধারক নেত্রকোনার ‘বালিশ মিষ্টি’

অঞ্চলভেদে যেমন মানুষের ভাষা ও সংস্কৃতির পরিবর্তন ঘটে, তেমনি কিছু কিছু অঞ্চল বা এলাকা আজও তার ঐতিহ্যকে লালন করে। শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ নিয়েই গঠিত ময়মনসিংহ বিভাগ। এ বিভাগের ইতিহাস ও ঐতিহ্যে স্বতন্ত্র একটি জেলা নেত্রকোনা। প্রাগৈতিহাসিক যুগ থেকেই বহুমাত্রিক সংস্কৃতি ধারণ করে আসছে জেলাটি। আর বর্তমানে জেলার অন্যতম পরিচিতি মিষ্টির কারণে। ঐতিহ্যবাহী ও বিখ্যাত এ মিষ্টি হচ্ছে... বিস্তারিত



source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1635421/%E0%A6%90%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E2%80%98%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E2%80%99

অভয়নগরে ভ্যান চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

যশোরের অভয়নগর উপজেলায় রিকশাভ্যান চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম ইলিয়াস শেখ (৪০)। আজ শুক্রবার ভোররাতে উপজেলার শুভরাড়া গ্রামের মাঠপাড়া এলাকায় গণপিটুনিতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ইলিয়াস শেখের বাড়ি অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামেই। বাবার নাম হাকিম শেখ। পুলিশ ও এলাকাবাসীর কয়েকজনের ভাষ্য, ভোররাতে ইলিয়াস শেখ ও তাঁর এক সহযোগী অভয়নগরের পাইকপাড়া গ্রামের সুকেশ দাসের ব্যাটারিচালিত... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1635944/%E0%A6%85%E0%A6%AD%E0%A7%9F%E0%A6%A8%E0%A6%97%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%9A%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B9%E0%A7%87-%E0%A6%97%E0%A6%A3%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4-%E0%A7%A7

কৃত্রিম বুদ্ধিমত্তা ভালো না মন্দ?

কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ প্রয়োজন। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসে সোমবার প্রকাশিত নিবন্ধে সাফ জানিয়েছেন সুন্দর পিচাই। গুগলের প্রধান নির্বাহী তো ছিলেনই, এখন তিনি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটেরও প্রধান নির্বাহী। তাঁর কথা একদম ফেলে দেওয়ার সুযোগ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তাকে সবচেয়ে সম্ভাবনাময় প্রযুক্তিগুলোর একটি হিসেবে উল্লেখ করেন সুন্দর পিচাই। তবে পরিকল্পনাহীন ব্যবহারে সম্ভাব্য... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1635943/%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE-%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6

১০ মাসে ছয়জন খুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১০ মাসে (গত বছরের মার্চ থেকে ডিসেম্বর) ১৫টি খুন, ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আদালত ও থানায় করা মামলায় গ্রেপ্তার হন ২০ জন।ব্যক্তিগত ও সম্পত্তি নিয়ে পূর্বশত্রুতা, পারস্পরিক দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব ও হতাশার জেরে এসব ঘটনা ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মতলব দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, গত বছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত এই উপজেলায় ছয়... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1635942/%E0%A7%A7%E0%A7%A6-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%9B%E0%A7%9F%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%96%E0%A7%81%E0%A6%A8

লিভারপুলকে থামানোর কেউ নেই

লিভারপুল লিগে ২৩ ম্যাচে সম্ভাব্য ৬৯ পয়েন্টের মধ্যে ৬৭ পয়েন্ট পেয়ে গেছে । গত রাতে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ২-১ গোলে হারিয়েছে তারা। লিভারপুলের হয়ে গোল করেছেন অধিনায়ক জর্ডান হেন্ডারসন ও স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। উলভারহ্যাম্পটনের গোলটি মেক্সিকান স্ট্রাইকার রাউল হিমেনেজের হারতে যেন ভুলেই গেছে লিভারপুল। বিশেষ করে ঘরোয়া লিগে। এই মৌসুমে এখন পর্যন্ত ২৩ ম্যাচ খেলেছে, এর মধ্যে একটা ম্যাচ শুধু... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1635941/%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%87%E0%A6%89-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87

বিনা মূল্যে ২০০ জনকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

সারা দেশ থেকে ২০০ জনকে বিনা খরচে ৫ মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে অনলাইনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান ইশিখন ডটকম। ৮০টি ইশিখন এজেন্ট সেন্টার থেকে এ প্রশিক্ষণ নেওয়া যাবে। এ ছাড়া ইন্টারনেট সংযোগ থাকা কম্পিউটার ব্যবহার করে ঘরে বসেই অনলাইন প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে। ইশিখনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণের জন্য ৬০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে।... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1635940/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A6-%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3

রিয়াল-বার্সেলোনা বাঁচলেও পারেনি অ্যাটলেটিকো

পরশু রাতেই স্পেনের তৃতীয় বিভাগের দলগুলো দেখিয়ে দিয়েছে তাদের হালকাভাবে না নিতে। ইবিজার বিপক্ষে ২-১ গোলে জয় পেতে ৯৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বার্সেলোনাকে। ৩-১ ব্যবধানে হারলেও রিয়াল মাদ্রিদের ঘাম ঝড়িয়ে নিয়েছে ইউনিয়নিস্তা।কিন্তু গত রাতে সেসব খবরও পানসে হয়ে গেছে। লা লিগায় রিয়াল-বার্সার সঙ্গে তৃতীয় কোনো শক্তি যদি থাকে, তবে সেটা হলো অ্যাটলেটিকো মাদ্রিদ। সেই অ্যাটলেটিকো মাদ্রিদকে কোপা দেল রের... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1635936/%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%87%E0%A6%93-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8B

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক হলেন জাকির হোসেন রাজু

৪৯তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআর) বাংলাদেশ থেকে জুরির দায়িত্ব পালন করতে যাচ্ছেন অধ্যাপক জাকির হোসেন রাজু। প্রাচীন এই চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিনেমা অ্যাওয়ার্ড বিভাগের প্রধান বিচারকের ভূমিকা পালন করবেন তিনি। সে জন্য নেদারল্যান্ডসের উদ্দেশে আজ ২৪ জানুয়ারি ঢাকা ছাড়বেন এই শিক্ষক ও চলচ্চিত্র সমালোচক। ড. জাকির হোসেন রাজু প্রথম আলোকে বলেন, ‘আইএফএফআরে এশীয় চলচ্চিত্র বিভাগের... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1635912/%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%89%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B0

আড়ুশাহ ও মাড়ুশাহ (রহমাতুল্লাহ) এর মাজার - ওয়ার্ড নং ২১

গতকাল, ফুলার রোড ধরে ব্রিটিশ কাউন্সিল পেরিয়ে যখন জগন্নাথ হলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক কোয়ার্টারের ভেত...