ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের নয়টি বিভাগে নিয়মিত স্নাতকোত্তর পাস করতে বছরে ১১ থেকে ১২ হাজার টাকা লাগে। অথচ একই বিভাগগুলোতে থাকা সান্ধ্য কোর্স ও পেশাজীবী (প্রফেশনাল) কোর্স করতে লাগে দুই থেকে আড়াই লাখ টাকা। এই অনুষদে শিক্ষা-বাণিজ্যের উৎসব এতটাই রমরমা যে সান্ধ্য কোর্স ও চারটি প্রফেশনাল কোর্সে বছরে তিন ভাগে নিয়মিত শিক্ষার্থীর প্রায় দ্বিগুণ শিক্ষার্থী ভর্তি করানো হয়। একই ধরনের কোর্স... বিস্তারিত
source http://www.prothomalo.com/education/article/1635609/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%A8%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%87-%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2
নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সড়কে পারাপারের জন্য আছে জেব্রা ক্রসিং। তবে জেব্রা ক্রসিং ব্যবহারে পথচারী ও চালকদের জন্য কোনো নির্দেশনা নেই। সড়কের শৃঙ্খলা রক্ষা কিংবা পথচারীদের নিরাপদে সড়ক পারাপারে কোনো কাজেই আসছে না জেব্রা ক্রসিংগুলো। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে জেব্রা ক্রসিং এবং চাষাঢ়া চত্বর, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও মদনপুর মোড়ে পদচারী–সেতু নির্মাণ...
নওগাঁর রানীনগরে তিন নারী-পুরুষকে মারপিট করে গাছের সঙ্গে বেঁধে রেখে বিরোধপূর্ণ জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। দখলকারীরা এ সময় বিরোধপূর্ণ জমিতে ভাড়া করা লোক দিয়ে ঘর নির্মাণ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার গুয়াতা গ্রামে। ভুক্তভোগী তিনজন হলেন আঞ্জুয়ারা, জান্নাতুন নেছা ও তাঁদের দেবর শহিদুল মণ্ডল। প্রতিপক্ষের মারপিটে আহত শহিদুল মণ্ডল ও...
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মীর মোশাররফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সংস্থার উপপরিচালক মো. সামছুল আলম তাঁকে তলব করে চিঠি পাঠান। দুদক সূত্র আজ বুধবার প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। মোশাররফকে আগামী ২৭ জানুয়ারি সকালে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ,...
বয়সের ভারে ন্যুব্জ আবিয়া বেওয়া। বার্ধক্যজনিত কারণে নানা রোগে-শোকে দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি। বয়স হয়েছে ৯০ বছর। চিকিৎসা দূরের কথা, তিন বেলা খাবার জোটানোও তাঁর জন্য কষ্টকর। জীবনের শেষ সময়ে একটু সচ্ছলতার আশায় বয়স্ক ভাতার কার্ডের জন্য ধরনা দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে। আশ্বাস মিললেও এখনো জোটেনি কোনো কার্ড। আবিয়া বেওয়ার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামে। জাতীয়...
ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে করা ১৪৪টি আবেদনের ওপর আজ বুধবার শুনানি নেবেন দেশটির সুপ্রিম কোর্ট। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই আবেদনগুলো শুনানির জন্য উঠবে। বেশির ভাগ আবেদনেই সিএএ প্রত্যাহার চাওয়া হয়েছে। যেসব আবেদনে সিএএ প্রত্যাহার চাওয়া হয়েছে, এতে বলা হয়েছে, নতুন এই আইন অবৈধ। এই আইন...
মাত্র ১৬ বছর বয়সেই বিয়ে হয়ে যায় মায়ের। উচ্চশিক্ষার স্বপ্নের মৃত্যু সেখানেই। অনেক বছর ধরে চেপে রাখা সেই দুঃখের গল্প তিনি উজাড় করে বলেছিলেন মেয়ে আরিয়া মুস্তারির কাছে। সেটি ভালোভাবেই গেঁথে যায় মেয়ের মনে। মায়ের মতো আর কেউ যেন বাল্যবিবাহের শিকার না হয়—সেটি নিশ্চিতে এবার মাঠে নেমেছেন এই তরুণী। তারই অংশ হিসেবে একটি পাইলট প্রকল্প নিয়ে মায়ের বেড়ে ওঠার শহর চট্টগ্রামে এসেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত...
চীনের ‘রহস্যময়’ নতুন ভাইরাসে সংক্রমিত এক রোগী যুক্তরাষ্ট্রেও শনাক্ত হয়েছে। নতুন এই করোনা ভাইরাসে প্রথম কোনো রোগী সংক্রমিত হয়েছে বলে শনাক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এর আগে থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে এই ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত করা হয়। ভাইরাসটি চীনের উহান শহর থেকে ছড়ায়। এখন পর্যন্ত ৩০০ জন এতে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ছয়জনের। তাঁরা সবাই চীনের...
হবে কি হবে না, তা ছাপিয়ে প্রশ্নটা অনেকটা এখন—কখন হবে? কখন পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাবেন কিলিয়ান এমবাপ্পে? কোনো একদিন রিয়াল মাদ্রিদে খেলা যে তাঁর ছোটবেলার স্বপ্ন, সে কথা এমবাপ্পে নিজেই অনেকবার বলেছেন। তাঁর ছোটবেলার পছন্দের কোচ ছিলেন ফরাসি কিংবদন্তি ও বর্তমান রিয়াল কোচ জিনেদিন জিদান, বড় হয়ে ভালো লাগত রিয়ালে ৯টি সোনালি বছর কাটিয়ে গত মৌসুমেই জুভেন্টাসে যাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা।...
বৈদ্যুতিক ত্রুটি থাকায় বিশ্বব্যাপী ৩৪ লাখ গাড়ি তুলে নেবে জাপানের গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা। গতকাল মঙ্গলবার কোম্পানিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের। এই বৈদ্যুতিক ত্রুটির কারণে দুর্ঘটনার সময় প্রয়োজনমতো গাড়ির এয়ারব্যাগ বের হয়ে আসে না। গাড়িগুলোতে বৈদ্যুতিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, তবে দুর্ঘটনার সময় যে বৈদ্যুতিক শব্দের সৃষ্টি হয়, সেই শব্দের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা...
বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন মহাত্মা গান্ধীর বিষয়ে, বিশ্বাস করতেই কষ্ট হয় রক্ত–মাংসের একজন মানুষ এই পৃথিবী চষে গেছেন। মহাত্মা গান্ধীকে নিয়ে আইনস্টাইনের মন্তব্য ছিল অসাধারণ। আমাদের সৌভাগ্য যে এ বাংলার মাটিতে একজন বাঙালি সন্তান হেঁটে চলে গেছেন আমাদের আঙিনায়। সেই মহান মানুষ আমাদের জাতির জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ পৃথিবীর ঘূর্ণন কোনো দিন যদি থেমেও যায়, নতুন কোনো গ্রহ...
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে একটি বার্তা পেয়েছিলেন আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস। এরপরই তাঁর মোবাইল ফোনটি হ্যাকড হয়ে যায়। অজ্ঞাত সূত্রের বরাতে গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হ্যাকিংয়ের ঘটনার পর বেজোসের ফোনটির ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ করে দেখা যায়, আমাজন ইনকরপোরশনের প্রধানের ফোন থেকে তথ্য চুরির ওই ঘটনা ঘটে ২০১৮...
পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি সিরিজে অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন আইসিসির এলিট প্যানেলের রঞ্জন মাদুগালে বাংলাদেশের সিরিজ উপলক্ষেই প্রথম পাকিস্তানে যাচ্ছেন রঞ্জন মাদুগালে। ঘাবড়ে গেলেন? যে তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টটাই খেলেছেন করাচিতে, সেটিও সেই ১৯৮২ সালে, ১৯৯৩ সালে ম্যাচ রেফারি হিসেবেও যার অভিষেক পাকিস্তানেই, ২০২০ সালে এসে তিনি কীভাবে...
অবশেষে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচার শুরু হলো গতকাল মঙ্গলবার। এই বিচার নিয়ে ইতিমধ্যে বিভক্ত ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেতারা। ডেমোক্র্যাটরা আহ্বান জানিয়েছেন, ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করা হোক। আর রিপাবলিকানরা ট্রাম্পকে ক্ষমতায় রাখতে বদ্ধপরিকর। তাঁরা চাইছেন যত দ্রুত সম্ভব এই বিচারপ্রক্রিয়া শেষ হোক। সিনেটে ট্রাম্পের...
বরিশালের বাজার এখন ইলিশে ঠাসা। এই ইলিশ ওজন-আকৃতিতেও বেশ বড়। দামও নাগালের মধ্যে। এক সপ্তাহ ধরে দক্ষিণাঞ্চলের নদ-নদীতে ইলিশের এমন প্রাচুর্যে অবাক জেলে, ব্যবসায়ী, ক্রেতা—সবাই। এই সময়ে ইলিশের এমন রমরমা অবস্থা আগে কখনো দেখা যায়নি। শুধু বরিশাল নয়, বরগুনা, পটুয়াখালী, ভোলাসহ দক্ষিণাঞ্চলের বাজারগুলো এখন ইলিশে সয়লাব। বরিশালে ইলিশের সবচেয়ে বড় বাজার (মোকাম) পোর্ট রোডে। সেই বাজারের চিরচেনা রূপ বদলে...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: বঙ্গবন্ধু গোল্ডকাপ বিটিভি ও আরটিভি ফিলিস্তিন-সেশেলস বিকেল ৫টা অস্ট্রেলিয়ান ওপেন সনি টেন ২ ও সিক্স ২য় রাউন্ড সকাল ৬টা ইংলিশ প্রিমিয়ার লিগ রাত ১-৩০ মি. লেস্টার-ওয়েস্ট হাম স্টার স্পোর্টস ৩ টটেনহাম-নরউইচ...
‘আমাকে যেন ভুলে না যাও…তাই একটা ছবি পোস্ট করে মুখটা মনে করিয়ে দিলাম।’ ঠিক এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে নিজেকে ভক্ত-শ্রোতাদের সামনে নিজেকে তুলে ধরেন বরেণ্য শিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুল। কলকাতা থেকে ঢাকায় ফিরে বিমানবন্দরে বসে নিজের তোলা ছবিটি পোস্ট করেন। ২১ দিনের মাথায় হঠাৎ করেই তিনি চলে গেলেন না–ফেরার দেশে। আজ ২২ জানুয়ারি তাঁর চলে যাওয়ার দিন। প্রথম...
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রচার চোখে পড়ার মতো। প্রার্থীদের জমজমাট গণসংযোগ, শোডাউন, মিছিলে মানুষের সমাগম গত কয়েকটি নির্বাচনের চেয়ে ভিন্ন। শীর্ষ নেতৃত্ব থেকে মাঠের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সিটি নির্বাচনের প্রার্থীদের পক্ষে কাজ করছেন। তবে মাঠে এতটা সুযোগ পাওয়াকেও সরকারের কৌশল বলে মনে করছে বিএনপি। তারা মনে করছেন, শেষ মুহূর্তে বা নির্বাচনের দিন ক্ষমতাসীনদের আচরণ আর এমন থাকবে না। গত দুই...