জিততে কার বেশি কষ্ট হয়েছে, সে প্রশ্নে বার্সেলোনার দিকেই আঙুলটা বেশি যাবে। যোগ করা সময়ের গোলে কাল স্প্যানিশ কোপা দেল রে-র শেষ ৩২-এ কোনোরকমে ইউডি ইবিজার মাঠ থেকে ২-১ গোলে জিতে ফিরেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের জয় সে তুলনায় কিছুটা কম ঘাম ঝরানো ছিল। তবে ইউনিয়নিস্তাস দে সালামাঙ্কার মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরে সম্ভবত হাঁফ ছেড়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদানও। জিততে এতটা কষ্ট হবে নিশ্চয়ই ভাবেননি... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1635796/%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%8B-%E0%A6%98%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%9B%E0%A7%81%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0%E0%A6%93
ট্যাক্সি ব্যবহারের সময় সন্দেহ জাগতে পারে, চালক হয়তো মানচিত্রে প্রদর্শিত সঠিক পথটি অনুসরণ করছেন না। এসব ক্ষেত্রে জিজ্ঞেস করলে চালকেরা সচরাচর একটি উত্তর দেন যে এটি গন্তব্যে পৌঁছার সংক্ষিপ্ত পথ। এসব ক্ষেত্রে গুগল ম্যাপসের একটি সুবিধা কাজে লাগানো যেতে পারে, যা গুগল ম্যাপসে দেখানো নির্দিষ্ট রাস্তা এড়িয়ে চালক অন্য কোনো পথ ধরে গাড়ি চালালে আপনাকে সতর্ক করবে। গণপরিবহন ব্যবহারের সময় নিরাপদ থাকতে এই...
কম্পিউটারে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেই মানুষের মুখ তৈরি করা যায়। আসল মানুষের সঙ্গে সহজে এসব চেহারার পার্থক্য করা না গেলেও এমন চেহারার কোনো মানুষের অস্তিত্ব পৃথিবীতে নেই। এসব ভুয়া চেহারা ইন্টারনেটের দুনিয়ায় নানা অপকর্মে ব্যবহারের আশঙ্কা রয়েছে। সম্প্রতি গবেষকেরা আসল চেহারার সঙ্গে কম্পিউটারে তৈরি ভুয়া চেহারার পার্থক্য বের করার পদ্ধতি উদ্ভাবন করেছেন। এ ক্ষেত্রে মানুষের হৃৎস্পন্দন কাজে...
হাইলাইটস: জাতীয় ক্রিকেট দলকে নিয়ে আকাশে ওড়ার উপলক্ষটাকে বিমান কর্তৃপক্ষ স্মরণীয় করে রাখল দারুণ আনন্দঘন এক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে। উড়োজাহাজেই কেক কাটলেন অধিনায়ক মাহমুদউল্লাহ শুরুটা দারুন হলো মাহমুদউল্লাহদের। পাকিস্তান সফরের যাত্রা–পথ নিয়ে শঙ্কা ছিল। ঢাকা থেকে পাকিস্তানের কোনো শহরেই আকাশপথে সরাসরি যাওয়া যায় না। মধ্যপ্রাচ্য কিংবা প্রাচ্য ঘুরে পাকিস্তান–যাত্রার দীর্ঘপথ নিয়ে শঙ্কিত...
শুক্রবার (২৪ জানুয়ারি) একযোগে শুরু হচ্ছে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড ২০২০’-এর তিনটি আঞ্চলিক পর্ব। সকাল আটটায় প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত হচ্ছে চট্টগ্রাম আঞ্চলিক পর্ব। একই সময়ে সিলেটের পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়ে এবং ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলে অনুষ্ঠিত হবে অন্য দুটি আঞ্চলিক পর্ব।এ, বি ও সি ক্যাটাগরিতে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত...
এইচএসসি পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর হাজারো শিক্ষার্থী সর্বোচ্চ শিক্ষার দুয়ারে প্রবেশ করেন। অনেক আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে অংশ নেন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে। রুদ্ধতার এমন প্রতিযোগিতায় সীমিতসংখ্যক শিক্ষার্থীর ভাগ্যে জোটে সোনার হরিণের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে ভর্তির সুযোগ।পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে সোনার হরিণ এ কারণে যে বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন...
২০১৯ সালের তুলনায় চলতি বছরে প্রযুক্তিপণ্যের বিক্রি ০.৯ শতাংশ বাড়তে পারে বলে আভাস দিয়েছে আন্তর্জাতিক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান গার্টনার। নতুন ফাইভ–জি প্রযুক্তির কারণে এ বছর কম্পিউটার, মুঠোফোন, স্মার্টঘড়ি এবং অন্যান্য যন্ত্রের উৎপাদন ২১৬ কোটি ইউনিট হতে পারে বলে বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে গার্টনার। গত বছর বিশ্বব্যাপী প্রত্যাশার চেয়ে প্রযুক্তিপণ্যের চালান কম ছিল। ২০১৯ সালে এই...
চীনজুড়ে ছড়িয়ে পড়া রহস্যময় এক ধরনের ভাইরাসের কারণে এবার উহান শহরের সব গণপরিবহন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় শহরের বাসিন্দাদেরও শহর ত্যাগে নিষেধ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এই ভাইরাসে অন্তত ৫০০ জন আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে স্বাস্থ্য...
মঙ্গোলিয়া ও আফগানিস্তান থেকে ধূলিকণা ভেসে আসছে চীন ও ভারতের কয়লা বিদ্যুৎকেন্দ্রের ধোঁয়াও এর সঙ্গে যুক্ত হচ্ছে শুধু দেশের ভেতরে নয়, বাইরে থেকেও দূষিত বাতাস বাংলাদেশে আসছে। ঢাকাসহ বড় শহরগুলোতে ভর করছে ওই দূষিত বাতাস। এর ফলে ঢাকার বায়ুর মান আরও খারাপ হচ্ছে। কয়েক বছর ধরে বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকার প্রথম দিকে ঢাকার নাম উঠে আসছে। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের...
টি-টোয়েন্টি বলে কথা। নিজের দিনে যে কেউ যে কাউকে হারাতে পারে। পাকিস্তান টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর দল। বাংলাদেশের অবস্থান নয়ে। কিন্তু বাংলাদেশ থেকে এক ধাপ উপরে থাকা শ্রীলঙ্কা কদিন আগেই পাকিস্তানকে ধবলধোলাই করেছে। সেটাও আবার পাকিস্তানের ঘরের মাঠে। পাকিস্তান ঘরের মাঠেই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে। সব ঠিক থাকলে হয়তো পাকিস্তান সিরিজে দলকে নেতৃত্ব দিতেন সাকিব আল হাসান।...
গণহত্যাসহ সব ধরনের নিপীড়নের হাত থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সুরক্ষায় অন্তর্বর্তী ব্যবস্থার বিষয়ে আজ স্থানীয় সময় সকাল ১০টায় শান্তি প্রাসাদে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সিদ্ধান্ত ঘোষিত হবে। আদালতের প্রেসিডেন্ট বিচারপতি আবদুলকোয়াই আহমেদ ইউসুফ আনুষ্ঠানিকভাবে এই আদেশ ঘোষণা করবেন। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার সরকারের দীর্ঘ কয়েক দশকের জাতিগত বৈষম্য ও নিপীড়ন এবং ২০১৭ সালের সেনা অভিযানের...
নেইমার সাপ দেখে বেশ ভয় পান। সেটি নিয়েই ড্রেসিংরুমে মজা করেছেন তাঁর পিএসজি সতীর্থরা নেইমারের আর কী দোষ? সাপটা দেখে যে কারওই পিলে চমকে যাওয়ার জোগাড় হবে! গায়ের রং কালো কুচকুচে। পেটের দিকের রংটা হলুদ। রীতিমতো বিষাক্ত সাপই। এমন সাপ হঠাৎ সামনে এসে পড়লে কার না ভয় লাগবে? তারপর এমনিতেই সাপকে ভয় পাওয়া মানুষ হলে তো আর কথাই নেই! তবে নেইমারের ভয়টা বেশিক্ষণ থাকেনি। সাপটা যে আসল সাপ নয়। মজার ছলেই পিএসজির...
ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ বুরুন্ডি। বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরুর তিন দিন আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের ঘোষণা, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারলে ১ লাখ আর রানার্সআপ হতে পারলে ৫০ হাজার ডলার বোনাস পাবে বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন হতে পারলে বোনাস শেষ পর্যন্ত হাতে উঠবে কিনা, তা ভবিষ্যতের জন্যই তোলা থাক। কিন্তু সেই আশা বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশকে তো আগে ফাইনালে যেতে...
নিজের গাড়ির পছন্দের নম্বরপ্লেট পেতে অনেকেরই আগ্রহ থাকে। তাঁরা চান, নম্বরটি যাতে সহজে মনে রাখার মতো হয়, দেখতেও ‘ভালো লাগে’। এ জন্য বিআরটিএ কার্যালয়ে গিয়ে চেষ্টা-তদবিরও করেন মালিকেরা। কেউ পান, কেউ বিফল হন। এবার বাড়তি ফির বিনিময়ে কার ও জিপের জন্য পছন্দের বিশেষ নিবন্ধন নম্বর বরাদ্দ দেওয়ার নিয়ম চালু করতে যাচ্ছে সরকার।যানবাহনের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ–সংক্রান্ত একটি...
ছয় বছর পর পলাতক আসামি অজিত গ্রেপ্তারদোতলা বাড়ি থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা ব্যর্থ চট্টগ্রামের আলোচিত জোড়া খুনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দিব্যি ঘুরে বেড়াতেন তিনি। কিন্তু গ্রেপ্তার হননি। তাঁর নাম অজিত বিশ্বাস। তিনি যুবলীগের কর্মী হিসেবে পরিচিত। ছয় বছর আগের মামলায় পুলিশ তাঁকে ধরতে অভিযানে গেলে বাড়ির দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত গত মঙ্গলবার রাতে জেলার বোয়ালখালীর...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: বঙ্গবন্ধু গোল্ডকাপ সেমিফাইনাল বিটিভি ও আরটিভি বাংলাদেশ-বুরুন্ডি বিকেল ৫টা অস্ট্রেলিয়ান ওপেন সনি টেন ২ ও সিক্স ২য় রাউন্ড সকাল ৬টা অ-১৯ বিশ্বকাপ ক্রিকেট স্টার স্পোর্টস ৩ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বেলা...
মতিন মিয়াকে দলের সম্পদ বলে মনে করেন তাঁর ক্লাব বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া গোলের পর থেকেই মতিন মিয়া বন্দনা চলছে। আসলে অমন দুই গোলের পর তাঁকে নিয়ে প্রশংসা না করে পারা যায় না। জাতীয় দলের জার্সিতে মতিন ঝলক প্রথম দেখা গেলেও ক্লাব ফুটবলে এই ফরোয়ার্ড আলো কেড়ে নিয়েছেন অনেকেই আগেই। এর সবচেয়ে বড় সাক্ষী বোধহয় তাঁর ক্লাব বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার...
ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইকের শুরুটা ছিল গত বছর। সেই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ফ্যাশন উইকের দ্বিতীয় আসর। ২৩ থেকে ২৫ জানুয়ারি বসুন্ধরা কনভেনশন সেন্টার সরগরম থাকবে ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০২০ উপলক্ষে। এখনো পর্যন্ত বাংলাদেশে এটাই ফ্যাশনের সবচেয়ে বড় আয়োজন। আর তিন দিনের ফ্যাশনে উৎসবকে ঘিরে আয়োজনস্থল মুখর থাকবে নগরীর ফ্যাশনিস্তাদের উপস্থিতিতে। হাজির থাকবেন ফ্যাশন অনুরাগী থেকে...
শিক্ষার্থীদের জন্য পিঠা তৈরির কাজ চলছিল কলেজ ক্যাম্পাসে। পাশেই বাল্যবিবাহ আর উত্ত্যক্তের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিয়ে সভা করছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন। সভা চলার কিছুক্ষণ পরপরই শিক্ষার্থীদের হাতে দেওয়া হচ্ছিল শীতের হরেক রকম পিঠা। ছিল শিক্ষার্থীদের অভিজ্ঞতার বর্ণনা এবং নিজের কণ্ঠে গান পরিবেশনও। এসব আয়োজন করা হয়েছিল শিক্ষার্থীদের বাল্যবিবাহ এবং উত্ত্যক্তবিরোধী সভাকে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের নয়টি বিভাগে নিয়মিত স্নাতকোত্তর পাস করতে বছরে ১১ থেকে ১২ হাজার টাকা লাগে। অথচ একই বিভাগগুলোতে থাকা সান্ধ্য কোর্স ও পেশাজীবী (প্রফেশনাল) কোর্স করতে লাগে দুই থেকে আড়াই লাখ টাকা। এই অনুষদে শিক্ষা-বাণিজ্যের উৎসব এতটাই রমরমা যে সান্ধ্য কোর্স ও চারটি প্রফেশনাল কোর্সে বছরে তিন ভাগে নিয়মিত শিক্ষার্থীর প্রায় দ্বিগুণ শিক্ষার্থী ভর্তি করানো হয়। একই ধরনের কোর্স...