বাংলাদেশ দলের বহুল আলোচিত পাকিস্তান সফর শুরু হচ্ছে আজ। মাহমুদউল্লাহরা লাহোরে যাচ্ছেন বিশেষ ভাড়া করা বিমানে (চার্টার্ড ফ্লাইট)। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘মেঘদূত’ উড়োজাহাজে পাকিস্তানে যাচ্ছেন ক্রিকেটাররা। ঢাকা থেকে বাংলাদেশ দলের রওনা দেওয়ার সময় রাত ৮টায়। পৌঁছানোর কথা স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে। ভৌগোলিক দূরত্বে বাংলাদেশ থেকে পাকিস্তান খুব বেশি দূরে না হলেও আকাশপথে সেখানে যাওয়াটা একটু জটিলই।... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1635585/%E0%A7%A9%E0%A7%AB%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%AC%E0%A7%A8-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87
ঊরুতে চোট থাকার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামা হয়নি জামাল ভূঁইয়ার। নিয়মিত অধিনায়ককে ছাড়াই লঙ্কানদের ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়েও বুরুন্ডির সঙ্গে মাঠে নামতে পারবেন কি না জামাল, সে আশঙ্কা জেগেছিল! আশার কথা আগামীকাল মাঠে নামতে যাচ্ছেন এই হোল্ডিং মিডফিল্ডার।আশা বাড়িয়ে দিয়েছে তাঁর গতকালের অনুশীলন। দলের সঙ্গে পুরো সেশন অনুশীলন করেছেন জামাল। বল...
চলছে ক্ষণগণনা, আসছে মুজিব শতবর্ষ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব শতবর্ষ নিয়ে শুরু হয়েছে নানা আয়োজন। এটি সার্থক হবে কেবল বঙ্গবন্ধুর জীবন ও দর্শনকে সার্বিকভাবে জানার মাধ্যমে। এ জন্য পড়তে হবে বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত বিভিন্ন ধরনের বই। অগ্রণী ব্যাংক লিমিটেড ‘বঙ্গবন্ধু কর্নার’-এ এই সুযোগ করে দিয়েছে সবার জন্য। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ...
পানি—রং, স্বাদ ও বৈচিত্র্যহীন। তবে এর চেয়ে তৃপ্তিদায়ক পানীয় দ্বিতীয়টি নেই। ভালোবেসে যে নামেই ডাকা হোক না কেন, পানির অপর নাম যে জীবন। যত ক্লান্তিই ভর করুক না কেন, মুহূর্তেই শরীর–মন চনমনে করে তুলতে এক গ্লাস ঠান্ডা পানির মতো জাদুকরি দাওয়াই আর হয় না। বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকতে প্রতিদিন অন্তত ২ লিটার বা ৮ গ্লাস পানি পান করা প্রয়োজন। কিন্তু অনেকেরই পানি পানে অনীহা দেখা যায়। তবে পানির...
পশ্চিমবঙ্গে যোধপুর পার্ক উৎসবের আয়োজন ছিল ১০ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত। এই উৎসবে এ বছর উপস্থিত ছিলেন বাংলাদেশের সংগীতশিল্পী অদিতি মহসিন ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। ২৫ বছর ধরে সৃজনশীল কাজের জন্য বিপ্লব সাহাকে এই উৎসবে সম্মানিত করেছেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী শোভন্দেব চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, উৎসব কমিটির চেয়ারম্যান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মেয়র পারিষদের সভাপতি...
মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ানের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একদিন আইনজীবী হবেন। গতকাল সোমবার মুক্তি পেয়েছে তাঁর ডকুমেন্টারি ফিল্মের ট্রেলার। নাম ‘কিম কার্দাশিয়ান ওয়েস্ট: দ্য জাস্টিস প্রজেক্ট’। ছবিটি ওয়েব প্ল্যাটফর্ম অক্সিজেনে মুক্তি পাবে আগামী ৫ এপ্রিল। অক্সিজেনের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ২ মিনিট ৪ সেকেন্ডের ওই ট্রেলারে দেখা যায়, অনেকেই সৎবাবা কর্তৃক ধর্ষণের শিকার হয়ে...
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে করা মামলায় গতকাল প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্দেশ দিয়েছেন অপর পাঁচজনকে হয়রানি ও গ্রেপ্তার না করতে। এর আগে গত বৃহস্পতিবার ওই মামলায় প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সে...
রাজধানীর ‘ব্যাংকপাড়া’ বলে পরিচিত মতিঝিল এলাকায় নেই কোনো স্থায়ী গণশৌচাগার। তবে আছে ছয়টি ভ্রাম্যমাণ শৌচাগার (টয়লেট)। এসব শৌচাগার প্রতিবন্ধী মানুষের জন্য ব্যবহারের একদম অনুপযোগী। কর্মজীবী পুরুষেরাই এগুলো ব্যবহার করেন। নারীদের জন্য আছে মাত্র দুটি। তবে এগুলো ব্যবহারে অনেকেই আগ্রহী নন। গণশৌচাগার না থাকায় মতিঝিলে আসা কর্মব্যস্ত মানুষেরা বিপত্তিতে পড়েন। পুরুষেরা কোনোরকম প্রয়োজন মেটাতে...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তাঁর সহযোগীদের ওপর হামলা এবং ভাঙচুরের ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা কমিটি নির্ধারিত ও অতিরিক্ত মিলিয়ে মোট ১৬ কার্যদিবস শেষ হলেও প্রতিবেদন দিতে পারেনি। নির্ধারিত সময় শেষ হওয়ার পর আরও ১০ কার্যদিবস অতিরিক্ত সময় নিয়েছে কমিটি ৷ গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুরুলের কক্ষে বাতি নিভিয়ে হামলা চালান বিশ্ববিদ্যালয়...
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে লঙ্কান পেসার মাথেসা পাথিরানার একটি ডেলিভারির গতি উঠেছে ঘণ্টায় ১৭৫ কিমি। স্পিডগানে কারিগরি ত্রুটি ছিল কি না তা নিয়ে প্রশ্ন উঠলেও আইসিসি এখনো এ নিয়ে কিছু বলেনি দক্ষিণ আফ্রিকায় চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার আগেই আলাদা করে নজর কেড়েছেন শ্রীলঙ্কান পেসার মাথেসা পাথিরানা। ইন্টারনেটে তাঁর বোলিং অ্যাকশন দেখে ‘নতুন মালিঙ্গা’ তকমা দিয়েছেন অনেকে। ৬ ফুট...
কম্বোডিয়ার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সেক্রেটারি অব স্টেট কান চ্যানমেতা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ দারুণভাবে এগিয়ে যাচ্ছে। সুস্পষ্ট লক্ষ্য, অংশীজন, সহযোগী ও প্রয়োগকারীদের নিয়ে বাংলাদেশ এগিয়ে চলছে। কর্মসংস্থান সৃষ্টি ছাড়াও ডিজিটাল খাতে নানা সুযোগ সৃষ্টি হচ্ছে দেশে। ডিজিটাল বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী কম্বোডিয়া। গতকাল সোমবার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের...
ভালো শিক্ষা যেকাউকে বদলে দিতে পারে। আবার ভালো শিক্ষক সব কিছু বদলে দিতে পারেন। পশ্চিমবঙ্গের কলকাতার অবসরপ্রাপ্ত শিক্ষক ও সংস্কৃত অনুরাগী চিত্রলেখা মালিক সে রকমই একজন শিক্ষক। বেতন ও পেনশনের টাকা বাঁচিয়ে নিজের সঞ্চয় থেকে ১৭ বছরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এক কোটি রুপি দান করেছেন ৭২ বছরের সংস্কৃত বিষয়ের এই শিক্ষক। সিটি অফ জয় কলকাতার স্বনামধন্য শিক্ষানুরাগী ও শিক্ষার্থীদের কাছে পরম শ্রদ্ধাভাজন...
ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাস লক্ষ্য করে মঙ্গলবার আবারও রকেট হামলা হয়েছে। ইরাকি পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, বাগদাদের গ্রিন জোন হিসেবে পরিচিত সুরক্ষিত এলাকায় তিনটি কাতিয়ুসা রকেট ছোড়া হয়। বাগদাদের কেন্দ্রে অবস্থিত গ্রিন জোনে প্রধানমন্ত্রীর কার্যালয়, পার্লামেন্ট ও প্রধান প্রধান দূতাবাস রয়েছে। ওই হামলার ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ সূত্রের...
সিনেটে অভিশংসন বিচারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খালাস চেয়েছেন তাঁর আইনজীবীরা। গতকাল সোমবার ট্রাম্পের আইনজীবীদের দলটি সিনেটে নথি জমা দিয়ে এ দাবি জানান। তাঁরা ট্রাম্পের বিরুদ্ধে এই অভিশংসনকে সংবিধানের ‘বিপজ্জনক স্বেচ্ছাচারিতা’ বলে মন্তব্য করেন। ইতিমধ্যে প্রতিনিধি পরিষদের অভিশংসন ব্যবস্থাপকেরা তাঁদের নথি জমা দিয়েছেন। নথিতে তাঁরা বলেছেন, ট্রাম্প পরবর্তী নির্বাচনে প্রতারণা...
ফেসবুক-টুইটার বেশি বেশি ব্যবহার করলে কি পড়াশোনায় মন বসে? অনেকের সামাজিক যোগাযোগের মাধ্যম অতি ব্যবহারের ফলে পড়াশোনা থেকে মন উঠে যায়। বিষয়টি সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। যুক্তরাজ্যের গবেষকেরা বলছেন, যেসব শিক্ষার্থী ডিজিটাল প্রযুক্তি খুব বেশি ব্যবহার করেন, তাঁরা পড়াশোনার উৎসাহ কম পান। তাঁরা পরীক্ষা নিয়ে বেশি উদ্বেগে ভোগেন। আইএএনএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ‘কম্পিউটার অ্যাসিসটেড...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: অস্ট্রেলিয়ান ওপেন সনি টেন ২ ও সিক্স ১ম রাউন্ড সকাল ৬টা ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ২ শেফিল্ড-ম্যান সিটি রাত ১-৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ চেলসি-আর্সেনাল রাত ২-১৫...
মিয়ানমারের রাখাইনে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছে মিয়ানমারের তথাকথিত ‘স্বাধীন কমিশন’। তবে কমিশন এ-ও বলেছে, সেখানে কোনো ধরনের গণহত্যার আলামত পাওয়া যায়নি। অবশ্য জাতিসংঘের নিরপেক্ষ সত্যানুসন্ধানী দল বলেছিল, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর অভিযানের উদ্দেশ্যই ছিল গণহত্যা। এ জন্য মিয়ানমারের সেনাবাহিনী সেখানে রোহিঙ্গাদের নির্বিচার হত্যা ও ধর্ষণ করেছিল। ইনডিপেনডেন্ট কমিশন অব...
বিদ্যালয়ের জন্য ডিজিটাল কেনা নিয়ে বিপাকে পড়েছেন খুলনার রূপসা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। এশিয়া বিজ টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠান ওই যন্ত্র কিনতে চাপ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।কয়েকজন শিক্ষক অভিযোগ করে বলেন, যে যন্ত্র দেওয়া হচ্ছে, তা নিম্নমানের। দামও নেওয়া হচ্ছে বেশি। যন্ত্রের ব্যাটারিতে চার্জ থাকছে না। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে যেসব সুযোগ-সুবিধাসমৃদ্ধ যন্ত্র...