দিন তিনেক বিরতি দিয়ে আবারও রাজধানীসহ সারা দেশে শীত নামতে শুরু করেছে। দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা গত এক দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ মঙ্গলবারও দিনের তাপমাত্রা সামান্য কমবে। তবে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশাও বাড়তে পারে। দেশের কয়েকটি এলাকায় বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। গতকাল... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1635428/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%A6%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%80%E0%A6%A4-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87
আফ্রিকার শীর্ষ ধনী নারী ইসাবেল ডস সান্টোস। যেভাবে তিনি আফ্রিকার সবচেয়ে ধনী নারী হয়েছেন, সেই গোপন তথ্য এবার ফাঁস হয়েছে। সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিজ দেশের সম্পদ শোষণ ও দুর্নীতি করে ইসাবেল ডস সান্টোস তাঁর ভাগ্য বদল করেছেন। ইসাবেলের বাবা ছিলেন আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট। ওই সময় প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশটির ভূমি, তৈল, হীরা ও টেলিকম ব্যবসার নামে ইসাবেলা দেশের অর্থ...
সিরিয়ার পূর্ব আলেপ্পোর পথেঘাটে নারীদের একসময় কদাচিৎ দেখা মিলত। ঘরে অবরুদ্ধ থাকাই যেন তাদের নিয়তি ছিল। বাইরে বের হতে হলে সঙ্গে নিতে হতো কোনো পুরুষ সঙ্গীকে। শুধু পূর্ব আলেপ্পো কেন, সিরিয়ার বহু অঞ্চলের বাস্তবতাই এমন ছিল। কিন্তু এখন এ চিত্র বদলাতে শুরু করেছে। অবশ্য অনেকটা নিরুপায় হয়েই। দীর্ঘ গৃহযুদ্ধই এ বাস্তবতা বদলে দিয়েছে। আলেপ্পোকে বলা হয় সিরিয়ার বাণিজ্যিক রাজধানী। এর প্রত্যন্ত অঞ্চলগুলো আগে...
প্রোস্টেট ক্যানসার একটি প্রাণঘাতী রোগ। প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় আড়াই লাখ মানুষ নতুন করে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়। তার মধ্যে ৩০ হাজারের মতো মানুষের মৃত্যু ঘটে। তবে রোগের শুরুতে ধরা পড়লে রোগীর প্রাণে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সচেতনতার অভাবে অনেকেই বুঝতে পারে না যে এই মারণরোগ শরীরে বাসা বেঁধেছে। প্রোস্টেট ক্যানসার কাদের এবং কেন হয়এখন পর্যন্ত প্রোস্টেট ক্যানসারের কারণ জানা যায়নি।...
নিয়মতান্ত্রিক রাজনীতির যেখানে শেষ, সেখানে স্থান নেওয়ার কথা স্থায়ী নীরবতা বা সশস্ত্রতার। কবিতা, গান বা ছবি সে জায়গা দখল করলে বিস্মিত হতে হয়। তবে সংস্কৃতি ও শিল্পকলার সেই শক্তি আছে। কালে কালে, বহু উপলক্ষে তা প্রমাণিত হয়েছে। নতুন করে সেই অভিজ্ঞতাই হলো ভারতে। ফয়েজ আহমেদ ফয়েজের কবিতা ‘হাম দেখেঙ্গে’ নিয়ে সমগ্র ভারত এ মুহূর্তে তোলপাড়। উর্দু কাব্যরীতিতে মুক্ত দৈর্ঘ্যের পদ্য...
ঢাকায় জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত নাওকি ইতো বলেছেন, তাঁর দেশ প্রলম্বিত রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশকে যেকোনো প্রকার সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। জাপানের রাষ্ট্রদূত গতকাল সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা...
একটা বছর শেষ হয়েছে। এখনো চলছে নানা হিসাব-নিকাশ। জানা যাচ্ছে, নতুন নতুন তথ্য। যেমন মাত্রই জানা গেল, বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানির নানা তথ্য। দেখা যাচ্ছে, আয়ের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি চীনের সিনোপেক গ্রুপ। ২০১৯ সালে এই কোম্পানি ৪৩০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে, যা ব্রিটিশ-ডাচ কোম্পানি শেল বা সৌদি আরামকোর তুলনায় বেশি। ১ বিলিয়ন ডলার মানে ১০০ কোটি। মার্কিন কোম্পানি এক্সন মবিল আছে...
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিএনপি–সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা সকাল-বিকেল ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। পেতে চাচ্ছেন তাঁদের আশ্বাস। পাশাপাশি গণসংযোগের মাধ্যমে মাঠ গরম করে রেখেছেন দল দুটির বিদ্রোহী প্রার্থীরা। ৩৪ নম্বর ওয়ার্ড জাফরাবাদ, রায়েরবাজার, বিবিরবাজার, শংকর, পূর্ব রায়েরবাজার, মধুবাজার ও পশ্চিম ধানমন্ডি নিয়ে এই ওয়ার্ড। ওয়ার্ডে...
পৃথিবীতে এখন নগদ মুদ্রায় লেনদেন কমে আসছে। অনেক দেশেই নগদহীন লেনদেনব্যবস্থা চালু হয়ে গেছে। ক্রেডিট কার্ড, ইলেকট্রনিক ট্রান্সফার ও মুঠোফোনের মাধ্যমে এখন উন্নত দেশে সিংহভাগ লেনদেন হচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে মুদ্রা হারিয়ে গেছে। মুদ্রা কিন্তু থাকছেই, তা সে যে রূপেই হোক না কেন।আবার সেই মুদ্রা বা অর্থের কারণে পৃথিবীতে অনেক অনর্থ হয়। অর্থের জন্য মানুষ অপরাধ করে। আবার অনেক ধর্মীয় রীতিতে মুদ্রা...
নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ ও শাহজাদপুর এলাকায় স্থানীয় একটি চক্র আত্রাই নদের তীরের মাটি কেটে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় দুই মাস ধরে বাঁধের পাশ থেকে এক কিলোমিটার এলাকাজুড়ে নদের উভয় তীরের মাটি কাটা হচ্ছে। এতে নদের গতি পরিবর্তন ও বর্ষায় তীর রক্ষা বাঁধ ভেঙে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, আত্রাই নদের পশ্চিম তীরে উপজেলার...
রাজধানীতে অভিযান চালিয়ে নব্য জেএমবির দুই সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।আজ সোমবার সিটিটিসি থেকে খুদেবার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়। পুলিশ বলছে, রাজধানীর গুলশান, মালিবাগ, সায়েন্স ল্যাব, পল্টন ও খামারবাড়ি এলাকায় আইইডি হামলা সঙ্গে জড়িত ছিলেন তাঁরা। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
৮৮ বছর পর মুম্বাই পুলিশ ঘোড়ায় চড়ে নগরে টহল দিতে যাচ্ছে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ রোববার এই তথ্য জানান। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ কথা বলা হয়। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৮৮ বছরের ব্যবধানে অশ্বারোহী পুলিশ ইউনিট পাচ্ছে মুম্বাই। এই ইউনিটের সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণ ও ভিড় সামলাতে কাজ করবেন। যানবাহন-সংক্রান্ত ট্রাফিক বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ১৯৩২ সালে অশ্বারোহী...
দেশের বাজারে নকিয়া ২.৩ মডেলের নতুন স্মার্টফোন আনল ফিনল্যান্ডের প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নতুন স্মার্টফোনের উদ্বোধন করেন চিত্রনায়ক ফেরদৌস ও নকিয়ার কর্মকর্তারা। নকিয়ার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মার্টফোনটিতে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত ক্যামেরা। স্মার্টফোনটির ব্যাটারি দুই দিন পর্যন্ত চলবে। ৬.২ ইঞ্চির এইচডি প্লাসের স্ক্রিনের ফোনটিতে...
দুই দিন আগেও মৌচাকের শালবনে জনমানব ছিল না বললেই চলে। শালবনে তাঁবুগুলো পড়ে ছিল। গতকাল রোববার সকালে সেই চিত্র পাল্টে যায়। প্রায় ৬ হাজার শিশুশিক্ষার্থীর কলরবে মুখর হয়ে ওঠে মৌচাকের শালবন। এই কাব স্কাউটরা দেশের বিভিন্ন জেলার স্কুল, মাদ্রাসা ও মুক্ত স্কাউট দলের সদস্য। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল ছয় দিনব্যাপী (১৯ থেকে ২৪ জানুয়ারি) নবম জাতীয় কাব ক্যাম্পুরি...
কলেজছাত্রী জান্নাতুল নাঈমা সেরিব্রাল পালসিতে আক্রান্ত। হুইলচেয়ারের সহায়তায় চলাফেরা করেন। প্রতিবন্ধীবান্ধব শৌচাগার পর্যাপ্ত না হওয়ায়, খুব প্রয়োজন না হলে ঘরের বাইরে যান না। র্যাম্প ও শৌচাগারের সুবিধা না থাকায় কলেজও বদলাতে হয়েছে তাঁকে। কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যরা বলেন, শহরের জনসমাগমস্থলে শৌচাগারের সংখ্যা কম। যেগুলো আছে, তার সব কটি প্রতিবন্ধীবান্ধব নয়। এতে জান্নাতুল...
ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের প্রচার দিনে দিনে বেশ জমে উঠেছে। নির্বাচনী প্রতীক নিয়ে সভা, গণসংযোগ, মিছিলে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা।এমনই এক প্রচারমিছিলে গতকাল রোববার কল্যাণপুর ও পাইকপাড়ায় দেখা গেল লালচে হলুদ রঙের বিশাল আকারের এক মিষ্টিকুমড়া মাথায় তুলে মিছিলের অগ্রভাগে বীরদর্পে হাঁটছিলেন এক সমর্থক। কথা বলে জানা গেল, তাঁর নাম আল মামুন। শিরোধার্য করে তাঁর এই কুমড়া...
পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নে জনপ্রিয় হয়ে উঠছে মধু চাষ। ঘরের কাজের পাশাপাশি বাড়তি খরচ ছাড়াই একবার পুঁজি খাঁটিয়ে বারবার আয় করতে পারায় মধু চাষে ঝুঁকছেন চাষিরা। এই ইউনিয়নের চারটি গ্রামেই মধু বিক্রি করে সংসারে বাড়তি আয় করছে ৪০টির বেশি পরিবার। সম্প্রতি পানছড়ি বাজার থেকে চার কিলোমিটার দূরে শান্তিপুর, দক্ষিণ শান্তিপুর কর্মাপাড়া ও ঝাগুর নালা এলাকায় গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে, দেয়ালের পাশে কিংবা সরিষাসহ...
চীন সরকার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাতে বড় পরিকল্পনা নিয়েছে। ২০২০ সাল শেষ হওয়ার আগেই বড় শহরগুলো থেকে নিকৃষ্ট মানের প্লাস্টিক (ওয়ান টাইম ব্যাগ বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক) সব নিষিদ্ধ করা হবে। ২০২২ সালের মধ্যে সব শহর থেকে প্লাস্টিক নিষিদ্ধ হবে। বিশ্বে সবচেয়ে বেশি প্লাস্টিক ব্যবহারকারী দেশগুলোর মধ্যে চীনও রয়েছে। চলতি বছর শেষ হওয়ার আগেই রেস্তোরাঁগুলোতে একবার ব্যবহারযোগ্য খাওয়ার পাইপ (স্ট্র)...
উচ্চমাধ্যমিক পরীক্ষার পরই বাবার মৃত্যুতে সাত সদস্যের পরিবারের দায়িত্ব এসে পড়ে আশরাফুল ইসলামের ওপর। সংসার সামলাতে কৃষক বাবার ছেলে আশরাফুলও শুরু করের কৃষিকাজ। প্রথাগত ধান চাষ করতে গিয়ে অকালবন্যায় পরপর তিনবার ফসল নষ্ট হয়। ২ লাখ টাকা ঋণের বোঝা মাথায় নিয়েও থেমে যাননি আশরাফুল। ঘুরে দাঁড়াতে তিনি শরণাপন্ন হন উপজেলা কৃষি অফিসে। তাদের পরামর্শেই শুরু করেন বিষমুক্ত সবজি চাষ। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার...