উচ্চমাধ্যমিক পরীক্ষার পরই বাবার মৃত্যুতে সাত সদস্যের পরিবারের দায়িত্ব এসে পড়ে আশরাফুল ইসলামের ওপর। সংসার সামলাতে কৃষক বাবার ছেলে আশরাফুলও শুরু করের কৃষিকাজ। প্রথাগত ধান চাষ করতে গিয়ে অকালবন্যায় পরপর তিনবার ফসল নষ্ট হয়। ২ লাখ টাকা ঋণের বোঝা মাথায় নিয়েও থেমে যাননি আশরাফুল। ঘুরে দাঁড়াতে তিনি শরণাপন্ন হন উপজেলা কৃষি অফিসে। তাদের পরামর্শেই শুরু করেন বিষমুক্ত সবজি চাষ। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1635267/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%B2
চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে হত্যার আগে নগরের নালাপাড়া এলাকায় গুলি ছুড়ে আতঙ্ক ছড়ায় সন্ত্রাসীরা। এই ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আসামির জবানবন্দিতে উঠে আসে আসামি জাহিদুর রহমানই সেই দিন পিস্তল উঁচিয়ে চার রাউন্ড গুলি করেছিলেন। কিন্তু ঘটনার দুই বছর পেরিয়ে গেলেও সেই পিস্তলের হদিস পায়নি পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের লালখান বাজার এলাকায় টহল পুলিশকে সহযোগীদের নিয়ে পাথর...
জলাশয়ের ওপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে গিয়ে বাদামগাছে বসে। চোখের সামনে ঝাঁকে ঝাঁকে উড়ছে শালিক। পাখির কিচিরমিচির ডাকে চারদিক মুখর। পাখির এই কলতান দেখতে দর্শনার্থীরা প্রায় আসেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের ক্যাম্পাসে। এখানকার পুকুর জলাশয় ও গাছে দেশি পাখির মেলা বসেছে। বেশির ভাগই শালিক। সব মিলিয়ে যেন এক পাখির রাজ্য গোটা উপজেলা ক্যাম্পাস। গতকাল রোববার বিকেলে দেখা গেছে, উপজেলা পরিষদে...
বাংলাদেশের থিয়েটার অঙ্গনের পরিচিত মুখ ইশরাত নিশাত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার রাত সাড়ে ১১টায় গুলশানে বোনের বাসায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের মেয়ে ইশরাত নিশাত ঢাকার মঞ্চ নাট্যাঙ্গনে ‘বিদ্রোহী কণ্ঠ’ হিসেবে পরিচিত ছিলেন।আজ সোমবার বেলা একটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত তাঁর মরদেহ...
একমাত্র সনদধারী মানুষই শিল্পের আলোচনা করবে, শিল্প নির্মাণ করবে, এ ধারণা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এখন প্রতিষ্ঠানের বাইরের শিল্পচর্চা এবং শিল্পকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানাচ্ছে মানুষ। চারুকলার পেশাগত মানুষ নিয়ে প্রথাগত আর্ট ক্যাম্প আয়োজনের যে নাগরিক ধারা, তাকে পাশ কাটিয়ে কুষ্টিয়ায় একটি আন্তর্জাতিক আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়ে চলেছে ১৩ বছর ধরে। মেট্রো পলিশ জৌলুশ, ইজমের...
‘মতিনকে নিজের ইচ্ছের মতো খেলতে দিলেই ও সেরাটা খেলতে পারে।’ এ দাবি বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজনের। অস্কারের অধীনে এক মৌসুমের বেশি সময় ধরে খেলছেন মতিন। তাঁর চেয়ে মতিনকে আর ভালো কেই-বা জানেন! মতিনকে ইচ্ছেমতো খেলার সুযোগ দেওয়াতেই বসুন্ধরার জার্সিতে উজ্জ্বল দেখা যায়। জাতীয় দলের জার্সিতে দেখা যাচ্ছিল না তাঁর দ্যুতি। অবশেষে মতিন দেখালেন তাঁর ঝলক। কাল তাঁর জোড়া গোলেই শ্রীলঙ্কাকে ৩-০...
রেহানা খালার জন্য সবার একটা টান। এত নরম একটা মানুষ। কথা বলেন গলা নামিয়ে। খুব বেশি আওয়াজ পছন্দ করেন না, নিরিবিলি থাকেন। সারাক্ষণ কী জানি ভাবেন, কেউ ডাকলে প্রথমে অনেক সময় খেয়াল করেন না। পরে ঠিকই খেয়াল করেন। ওনার সঙ্গে কথা বলতে হয় গলা উঁচিয়ে। কিন্তু উনি ঠিকই গলা নামিয়েই জবাব দেন। সাইমনের অফিসে ভালো লাগে, পার্টিতে ভালো লাগে, দাওয়াতে ভালো লাগে। কিন্তু নিজের বাসায় কারও কথা শুনতে খিটখিট লাগে। বাইরে...
বাংলাদেশের কোচ জেমি ডের মুখে স্বস্তির হাসি। বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালের টিকিট পেতে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। আক্রমণাত্মক ফুটবলে মিলেছে সেই জয়। সেটাও ৩-০ গোলের বড় ব্যবধানে। তাঁর চোখে–মুখে বাধা পার হতে পারার স্বস্তি। গোল করা নিয়ে জেমির কপালে ছিল চিন্তার ভাঁজ। কাল মতিন মিয়ার জোড়া গোলের সঙ্গে উইঙ্গার ইব্রাহিমের পা থেকেও এসেছে একটি। বিপরীতে নিজেদের জাল অক্ষত। অধিনায়কের...
নগরায়ণ ও ক্রমবর্ধমান শিল্প কারখানার কারণে দেশের শহরগুলোর তাপমাত্রা দিন দিন বাড়ছে। গ্রীষ্ম ও বর্ষায় গ্রামের চেয়ে ঢাকা শহরের তাপমাত্রা প্রায় সাড়ে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। শহরের অপরিকল্পিত এলাকার চেয়ে গুলশান বনানীর মতো পরিকল্পিত এলাকা বেশি উত্তপ্ত হচ্ছে। কারণ ওই এলাকাগুলোতে অপেক্ষাকৃত ধনী মানুষেরা বসতি ও অফিস স্থাপন করছে। তারা ঘরের মধ্যে বেশি পরিমাণে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করছে। ফলে...
প্রতিনিয়ত আমরা ইন্টারনেটে অনেক কিছুই খুঁজি। কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা ইন্টারনেটে ব্যয় করেন। এর নেতিবাচক দিক নিয়ে আলোচনা হরহামেশাই শোনা যায়। কিন্তু এখানেও অনেক ভালো কাজ করেন। তেমনই একটি উদ্যোগ ‘ইকোশিয়া’ (www.ecosia.org)। ইকোশিয়ার মাধ্যমে বৃক্ষরোপণের মহোৎসবে অংশ নিতে পারবেন যেকেউ। পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে পাল্লা দিয়েই। কিন্তু কমছে গাছপালা। উজাড় হচ্ছে বন। আমাজনের অগ্নিকাণ্ডের খুব বেশি...
গত আট বছরে এ নিয়ে পঞ্চমবারের মতো প্রস্রাব সংক্রমণ নিয়ে হাসপাতালে এসেছেন শাহিনুর আক্তার (৩৫)। প্রতিবারই কয়েক দফা পরীক্ষা-নিরীক্ষা করে, ওষুধ খেয়ে ও কয়েক দিন পূর্ণ বিশ্রামে থেকে চাকরিজীবী এ নারীকে কাজে ফিরতে হয়। গতকাল শনিবার পরীক্ষা-নিরীক্ষার ফলাফল দেখিয়ে নতুনভাবে ব্যবস্থাপত্র নিতে জাতীয় কিডনি ইনস্টিটিউট এবং হাসপাতালে এসেছেন তিনি। এই নারী প্রথম আলোকে জানান, তিনি মতিঝিলের একটি বেসরকারি প্রতিষ্ঠানে...
ডাচ ম্যাপিং ও নেভিগেশন প্রতিষ্ঠান টমটমের সঙ্গে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের চুক্তি সম্পন্ন হয়েছে। শুক্রবার টমটমের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চুক্তি অনুযায়ী, হুয়াওয়ে তাদের স্মার্টফোনের অ্যাপ হিসেবে টমটমের ম্যাপ ও সেবা ব্যবহার করতে পারবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জাতীয় নিরাপত্তার...
রেনহার্ড সিনাগাকে বলা হচ্ছে ব্রিটেনের সবচেয়ে ভয়ংকর ধর্ষক। তাঁর বিরুদ্ধে ৪৮ জন তরুণকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে, পুলিশ বলেছে, এ সংখ্যা ১০০ জনের বেশি হতে পারে। তাঁকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারকেরা বলেছেন, তাঁকে অন্তত ৩০ বছর জেলে থাকতেই হবে। কারণ, মুক্ত সিনাগা যেকোনো মানুষের জন্য চরম বিপজ্জনক। সিনাগার বয়স ৩৬ বছর। ইন্দোনেশিয়ার ধনবান একটি পরিবারের সন্তান। ব্রিটেনের ম্যানচেস্টারে আসেন...
কাল ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। শিরোপাদৌড়ে আরেকটু পিছিয়ে গেল পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার জন্মদিন ছিল কাল। কোচের জন্মদিনকে জয় দিয়ে রাঙাতে পারতেন তাঁর শিষ্যরা। কিন্তু কীসের কী! ব্রাজিল তারকা মিডফিল্ডার ফার্নান্দিনহোর শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে...
আওয়ামী লীগ সরকারের টানা ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আবুল মাল আবদুল মুহিত। জাতীয় সংসদে ১২টি বাজেট উপস্থাপন করেছেন তিনি। শেয়ারবাজার, বেসিক ব্যাংক, একাধিক আর্থিক কেলেঙ্কারিসহ নানা বিষয়ে সমালোচনাও ছিল তাঁর আমলে। ১২ জানুয়ারি নিজ বাসায় এসব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর বিশেষ বার্তা সম্পাদক শওকত হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক ফখরুল ইসলাম ও নিজস্ব প্রতিবেদক...
বাংলাদেশকে বিশ্বমানের দল বললেন পাকিস্তান দলের নতুন মুখ আহসান আলী। সিরিজটা কঠিন হবে বলেই মনে করছেন ২৬ বছর বয়সী এ ওপেনার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিন নতুন মুখকে দলে টেনেছে পাকিস্তান। ২৬ বছর বয়সী ওপেনার আহসান আলী তাঁদের একজন। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া এ ব্যাটসম্যান বাংলাদেশকে দেখছেন বিশ্বমানের দল হিসেবে। টি-টোয়েন্টি সিরিজটা কঠিন হবে বলেই মনে করছেন পাকিস্তান সুপার লিগে...
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাঠে সক্রিয়। এর মধ্যে একটি ওয়ার্ডেই ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত চারজন প্রার্থী হয়েছেন। এতে দুশ্চিন্তায় আছেন দলটির প্রার্থীরা। এদিক থেকে বিএনপি নির্ভার। এই তিন ওয়ার্ডে দলটির কোনো বিদ্রোহী প্রার্থী নেই। ৩১ নম্বর ওয়ার্ড মোহাম্মদপুরের ব্লক-ডি, ব্লক-ই, আজম রোড,...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ১৩ জন প্রার্থী। তিন ওয়ার্ডেই আছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। বিএনপিতে এ নিয়ে দুশ্চিন্তা নেই। দলটির প্রার্থীদের আশঙ্কা সুষ্ঠু ভোট নিয়ে। তাঁদের অভিযোগ, তাঁরা ঠিকমতো প্রচারণা চালাতে পারছেন না। প্রতিপক্ষের লোকজন নানাভাবে তাঁদের হুমকি ও বাধা দিচ্ছেন। ৩১ নম্বর ওয়ার্ড মৌলভীবাজার, বেগমবাজার, আবুল হাসনাত...