ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাঠে সক্রিয়। এর মধ্যে একটি ওয়ার্ডেই ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত চারজন প্রার্থী হয়েছেন। এতে দুশ্চিন্তায় আছেন দলটির প্রার্থীরা। এদিক থেকে বিএনপি নির্ভার। এই তিন ওয়ার্ডে দলটির কোনো বিদ্রোহী প্রার্থী নেই। ৩১ নম্বর ওয়ার্ড মোহাম্মদপুরের ব্লক-ডি, ব্লক-ই, আজম রোড,... বিস্তারিত
source http://35.227.245.191/bangladesh/article/1635106/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A7%A8-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ১৩ জন প্রার্থী। তিন ওয়ার্ডেই আছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। বিএনপিতে এ নিয়ে দুশ্চিন্তা নেই। দলটির প্রার্থীদের আশঙ্কা সুষ্ঠু ভোট নিয়ে। তাঁদের অভিযোগ, তাঁরা ঠিকমতো প্রচারণা চালাতে পারছেন না। প্রতিপক্ষের লোকজন নানাভাবে তাঁদের হুমকি ও বাধা দিচ্ছেন। ৩১ নম্বর ওয়ার্ড মৌলভীবাজার, বেগমবাজার, আবুল হাসনাত...
আইফোন ও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা এখন কয়েকটি জনপ্রিয় অ্যাপ বেশি ব্যবহার করছেন। তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের এক প্রতিবেদনে বলা হয়, গত বছর বিশ্বজুড়ে অ্যাপ ডাউনলোড সংখ্যা ১১৪ দশমিক ৯ বিলিয়ন ছাড়িয়ে যায়। ২০১৮ সালের তুলনায় অ্যাপ ডাউনলোডের হার ৯ দশমিক ১ শতাংশ বেড়েছে গত বছরেই। এর মধ্যে অ্যাপলের অ্যাপ স্টোরে ডাউনলোড হয়েছে ৩০.৬ বিলিয়ন আর গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড হয়েছে ৮৪ দশমিক ৩...
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে লাখো মুসল্লির ঢল নেমেছে। আজ রোববার সকাল থেকে ইজতেমা ময়দানে শুরু হয়েছে আখেরি মোনাজাতের প্রস্তুতি। আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে শুরু হবে আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা জামশেদ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হবে এ বছরের ইজতেমা। আখেরি মোনাজাত উপলক্ষে এখন ইজতেমা ময়দান ও তার আশপাশের এলাকায় লাখো...
কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ আইয়াস (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বিজিবি বলছে, নিহত ব্যক্তি রোহিঙ্গা। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন।গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরার শেকলঘেরা-সংলগ্ন নাফ নদীতে এই বন্দুকযুদ্ধ হয়। নিহত আইয়াস উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবিরের ডি-৪ ব্লকের বাসিন্দা মো. জামাল হোসেনের ছেলে।...
সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী আজ ১৯ জানুয়ারি। ১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ায় জন্মগ্রহণ করেন।দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। এ উপলক্ষে আজ রোববার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতা–কর্মীরা। জিয়াউর...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: বঙ্গবন্ধু গোল্ডকাপ বিটিভি ও আরটিভি বাংলাদেশ–শ্রীলঙ্কা বিকেল ৫টা ৩য় টেস্ট-৪র্থ দিন সনি ইএসপিএন দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড বেলা ২টা ৩য় ওয়ানডে ...
সম্প্রতি কুড়িগ্রামের একটা স্কুলে গিয়েছিলাম। সেখানে একটা অভিযোগ বাক্সটা চোখে পড়ল! স্কুল কর্তৃপক্ষ এমন একটা মহৎ উদ্যোগ নেওয়ায় খুশি হলাম। মনে মনে ওই স্কুলের শিক্ষকদের ধন্যবাদ দিলাম। জানি না অন্য স্কুলেও এ বাক্স আছে কি না। ভাবলাম, যাক, এ স্কুলে তো শিক্ষার্থীদের অভিযোগ করার একটা জায়গা আছে তাহলে। পরক্ষণেই বাক্সটায় ধুলোর আস্তর পড়ে থাকতে দেখে মনে প্রশ্ন জাগল, ‘এই বাক্সের তালা আদৌ খোলা হয় কি?...
অনলাইনে ছবি সংরক্ষণ ও ভাগাভাগির সবচেয়ে জনপ্রিয় সেবা হলো গুগল ফটোজ। সহজে ও বিনা মূল্যে ব্যবহার করা যায় এটি। যত ইচ্ছা তত ছবি রাখা যায়। অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন, ট্যাব, আইফোন, আইপ্যাড, ম্যাক বা উইন্ডোজ কম্পিউটার—যেকোনো যন্ত্রে ব্যবহার করা যায়। সব মিলিয়ে ২০১৫ সালে চালুর পর ব্যবহারকারীরা দ্রুত সেবাটি গ্রহণ করেছেন। গুগল ফটোজে ছবি রাখার আকার হিসেবে ‘হাই কোয়ালিটি’ নির্বাচন করলে...
সিনেমা নিয়ে আলাপ শুরুর আগে বলাকা নিয়ে একটু না বললেই না। ‘কাঠবিড়ালী’র আগে বলাকায় ‘দেখা’ ছবির নাম ‘আবার বসন্ত’। অনন্য মামুন পরিচালিত সেই ছবিতেও তারিক আনাম খানের সঙ্গে পর্দা ভাগ করেছিলেন ‘কাঠবিড়ালী’ অভিনয়শিল্পী অর্চিতা স্পর্শিয়া। ‘আবার বসন্ত’ অর্ধেকটা শেষ হতে না হতেই কাঁপতে শুরু করল বড় পর্দা। ঝিরঝির করে। কিছুই দেখা যায় না। প্রায় ৩০ মিনিট...
বিসিবি জানিয়েছে, পাকিস্তান সফরে যাচ্ছেন না বাংলাদেশ দলের ভারতীয় কম্পিউটার বিশ্লেষক শ্রীনি। তাঁর জায়গায় কাউকে পাঠাচ্ছেও না বিসিবি। শ্রীনিই কাজ করে যাবেন। কিন্তু কীভাবে? বাংলাদেশ দলের ভারতীয় কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনের যাওয়া হচ্ছে না পাকিস্তানে। তাঁর জায়গায় নতুন করে কাউকে পাঠাচ্ছেও না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাহলে খেলোয়াড়দের ভুল-ত্রুটি দেখিয়ে দেওয়া কিংবা প্রতিপক্ষের...
ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার যৌন হয়রানির শিকার হয়েছিলেন ছাত্রী নুসরাত জাহান। এ ঘটনায় তাঁর মা শিরিনা আক্তার বাদী হয়ে মামলা করলে গ্রেপ্তার হন অধ্যক্ষ। মামলা তুলে না নেওয়ায় গত ৬ এপ্রিল মাদ্রাসার প্রশাসনিক ভবনের ছাদে নুসরাতের শরীরে আগুন লাগিয়ে দেন দুর্বৃত্তরা। ১০ এপ্রিল তাঁর মৃত্যু হয়, যা দেশব্যাপী আলোড়ন তোলে। এ ঘটনার মতো ফেনীতে গত এক বছরে অন্তত ৬৪টি যৌন...
যশোরের শার্শা উপজেলার নাভারণ থেকে দুটি সোনার বার উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আজ শনিবার সকাল ১০টায় উপজেলার নাভারণ স্টেশন মোড়ে যশোর-বেনাপোল মহাসড়কের ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি স্কুলব্যাগ থেকে সোনার বার দুটি উদ্ধার করে। তবে এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল মো. সেলিম রেজা জানান, আজ সকাল ১০টার দিকে বিজিবির...
টঙ্গীর তুরাগতীরে তিন দিনব্যাপী দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শেষ দিন আজ রোববার। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হবে এ বছরের ইজতেমা। আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে শুরু হবে আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা জামশেদ। এর আগে এ বছর ইজতেমার প্রথম পর্বে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। গতকাল শনিবার দুপুর ১২টায় ইজতেমাস্থলে গিয়ে দেখা যায়, তুরাগপারে লাখো...
সকাল হতে না হতেই রাতের যে হালকা শীত ছিল, তা উধাও। বেলা গড়াতেই সূর্য যেন গ্রীষ্মের খরতাপ নিয়ে হাজির। তিন দিন আগেও যে শীতের অনুভূতি ছিল, তা বোঝার উপায় নেই। গতকাল শনিবার রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার মানুষের কেটেছে দিনভর এমন আবহাওয়ায় । আজ রোববারও একই ধরনের আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী মঙ্গলবার থেকে আবারও তাপমাত্রা কমে শীত নামতে পারে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে...
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতা বলে স্বীকৃত হলিউডের মারলোন ব্র্যান্ডো। শেক্সপিয়ারিয়ান চরিত্র থেকে শ্রমিক—সব রকম...
খুলনার কয়রা উপজেলায় সুপেয় পানির সংকট তীব্র হয়ে উঠল ঘূর্ণিঝড় আইলার পর। এমনিতেই এই এলাকার মানুষের জন্য সুপেয় পানি সহজে মেলে না। সারা বছরই লোনাপানির সঙ্গে লড়াই চালিয়ে যেতে হয় উপজেলাবাসীর। অগভীর বা গভীর নলকূপ অকার্যকর। পুকুরের পানিই তাদের ভরসা। ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলার আঘাতের পর তা যেন আরও প্রকট হলো। এক কলসি পানযোগ্য পানি যেন তখন সোনার হরিণ। মানুষ খাওয়ার পানির আনতে ছুটে যাচ্ছিল মাইলের পর...
দেশ থেকে জাপানে এসেছি ২৩ দিন হলো। ইয়ামাগুচিতে প্রায় গ্রামের দিকে থাকছি আমরা। এরই মধ্যে এই শহরের বেশ কয়েকটা জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। অথচ কেন জানি খুব কমই মনে হচ্ছে, বাংলাদেশ থেকে অনেক দূরের এক দেশে আছি। কেবলই মনে হচ্ছে, আমার নানি, দাদিবাড়ির কাঁচা রাস্তাগুলো বোধ হয় পিচঢালা হয়েছে। বিপণিবিতানে গেলে মনে হচ্ছে বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্কে এসেছি। এখানে মার্কেটে কম মানুষ দেখে মনে হচ্ছে...
কাল বিপিএল ফাইনাল শেষে মুশফিক খোলাসা করলেন কেন তিনি যেতে চান না পাকিস্তান সফরে মুশফিকুর রহিম পাকিস্তানে যেতে চান না, গত ডিসেম্বরে বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের সেটি জানিয়েছেন। কাল মুশফিক আনুষ্ঠানিক চিঠি দিয়ে বিসিবিকে জানিয়েছেন যে তিনি পাকিস্তান সফরে যাবেন না। দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশ দলের এ অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যানকে ছাড়াই আজ হয়তো দল দিয়ে দেবে বিসিবি। মুশফিক কেন...
২০১০ সালের শীতের এক দুপুর। কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে বসে বসে আমি আকাশ দেখছি। দূরে একটা চিল উড়ছে। একা এক কিশোর ঢাকায় ঘুরতে চলে এসেছে, তার সঙ্গে চিলের তো মিল আছেই। নেত্রকোনা যাওয়ার ট্রেন সেই সকালে ছিল। মহুয়া এক্সপ্রেস। এই মেইল ট্রেন মিস করায় সকাল থেকে বসে আছি স্টেশনে। ময়মনসিংহগামী কোনো একটা ট্রেনে উঠে পড়ব। ওখান থেকে বাড়ি যাওয়া অনেক সহজ। জামালপুর কমিউটারের টিকিট ছেড়েছে একটু আগে।...