স্মার্টফোন, কম্পিউটার বা অন্য কোনো যন্ত্র থেকে গুগল সার্চে কিছু খুঁজলে গুগল তা সংরক্ষণ করে রাখে। এ নিয়ে প্রতিষ্ঠানটির ব্যাখ্যা হলো, সার্চ ফলাফলের মানোন্নয়নের জন্য এমনটা করা হয়। এর খারাপ দিকটা হলো, আপনি যা খুঁজবেন, গুগল আপনাকে তার ওপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখাবে। আবার ব্যবহারকারীর সার্চ করার ধরন অনুযায়ী ফলাফল দেখায়। অনেকেই আছেন যাঁরা চান না গুগল তাঁদের তথ্য সংরক্ষণ করে রাখুক। এই তথ্য... বিস্তারিত
source http://www.prothomalo.com/technology/article/1634956/%E0%A6%97%E0%A7%81%E0%A6%97%E0%A6%B2-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%96%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8
আজ থেকে প্রায় ১০৬ বছর আগে ময়মনসিংহের ত্রিশালে এসেছিলেন কিশোর কাজী নজরুল ইসলাম। কাজী নজরুলের প্রতিভায় মুগ্ধ হয়ে দারোগা রফিজউল্লাহ তাঁকে ভর্তি করান দরিরামপুর ইংরেজি হাইস্কুলে (বর্তমান নজরুল একাডেমি)। প্রথমে কাজীর শিমলা দারোগা বাড়িতে থাকলেও যাতায়াতের কষ্ট লাঘবের জন্য দারোগা সাহেব নজরুল ইসলামকে ত্রিশালের নামাপাড়ায় জায়গির রাখেন। স্বাধীনচেতা নজরুল মাঝেমধ্যে স্কুল বাদ দিয়ে বটগাছের চড়ে বাঁশি...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: বঙ্গবন্ধু গোল্ডকাপ বিটিভি ও আরটিভি বুরুন্ডি-সেশেলস বিকেল ৫টা ৩য় টেস্ট-৩য় দিন সনি ইএসপিএন দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড বেলা ২টা অ-১৯ বিশ্বকাপ ক্রিকেট স্টার স্পোর্টস ৩ অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ বেলা ২টা ইংলিশ প্রিমিয়ার...
বাড়ি ফেরার অপেক্ষায় বেশ রোমাঞ্চিত ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী রুহুল আমিন (৪০)। ২৪ বছর পর দেশে ফেরার আনন্দ তাঁকে ঘিরে ধরেছিল। মায়ের কাছে আসতে ব্যাকুল ছিলেন তিনি। বিমানবন্দরে নেমে ফোন করে মাকে বলেছিলেন, ‘দেশে পৌঁছেছি। বাড়ি আসছি। দেখা হবে মা।’ তবে মাকে শেষ দেখা হলো না রুহুল আমিনের। দীর্ঘদিন পর রুহুল আমিন বাড়ি ফিরেছেন, তবে বাক্সবন্দী লাশ হয়ে। ঢাকা থেকে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...
প্রাণহীন, রূঢ় শুধু নয়, প্রাণের বিপরীত বাস্তবতার উপমা হিসেবে সারা বিশ্বের কবি ও শিল্পীরা বরাবরই ইট-কাঠ-পাথরকে ব্যবহার করেছেন। প্রকৃতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে যে নগরসভ্যতার সূচনা হয়েছিল এবং যা আরও আরও সবেগে ছুটে চলেছে অজানা ভবিষ্যতের দিকে, তার বাস্তবতায় দাঁড়িয়ে কবিদের এ ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না। সেই কবেই কিংবদন্তি শিল্পী বব মার্লে লিখে গেছেন, গেয়ে গেছেন তাঁর গান ‘কংক্রিট জঙ্গল’।...
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ১৬ জন। এর মধ্যে ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীই ৬ জন। তাঁরা এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আর বিএনপিতে বিদ্রোহী প্রার্থীর সমস্যা একটি ওয়ার্ডে। ২৮ নম্বর ওয়ার্ডআগারগাঁও স্টাফ কোয়ার্টার, পশ্চিম আগারগাঁও, কাফরুল, তালতলা স্টাফ কোয়ার্টার, শ্যামলী রোড-১, মহাকাশ বিজ্ঞান ভবন, জি...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ১৪ জন প্রার্থী। তিন ওয়ার্ডেই আছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী। তাঁদের অনেকে নিজেকে দল–সমর্থিত বলে দাবি করছেন। এ নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। এদিক থেকে সুবিধাজনক অবস্থানে বিএনপির প্রার্থীরা। তাঁদের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। ২৮ নম্বর ওয়ার্ডকে বি রুদ্র রোড, উর্দু রোড,...
জাহিদ হায়দারঅন্তঃস্বরজাতকিছু বিস্ময় বহন করেছি একাকীঅপেক্ষমাণ কিছু পর্দার আড়ালে,কেন খুঁজি নাই, কেন খোঁজো নাই তুমি;মুখোমুখি হতে আমরা বিষয় সন্ধ্যা।দিনভাঙা স্রোতে হঠাতের আলো শ্যাওলা,নতুনের শব মাছের মুখে খাদ্য।রূপান্তরের অবহেলাধারা স্বাভাবিক,ভুলে গেছ তুমি, পেয়েছিল ঘাট ভেজা পা।সাঁতার অনেক, পাড় বেশি নেই শরণে।হঠাৎ দেখায় ডোবা বাতিঘর ধমনিসমুদ্র নেই আমার অন্তরীপে,মানুষের দ্বীপে হৃদয় কি অতিরিক্ত?কত দূর...
রিডার্স ডাইজেস্ট জানুয়ারি ২০২০-এর এশিয়া সংস্করণ হাতে নিয়ে বসে আছি। আর্থার গর্ডন নামের একজন লেখক একটা লেখা লিখেছেন, নিজেকে নিয়ে কীভাবে পরিহাস করা যায়।নিজেকে নিয়ে রসিকতা করতে পারাই নাকি শ্রেষ্ঠ রসিকতা!আর্থার গর্ডন লিখেছেন, এক সুন্দরী প্রতিযোগিতায় জিজ্ঞেস করা হয়েছিল, পৃথিবীর সেরা মানুষ কে? একেকজন একেক মহামানবের নাম বলেছিলেন। একজন সুন্দরী উত্তর দিয়েছিলেন, বব হোপ। কারণ, বব হোপ নিজেকে নিয়ে হাসি-মশকরা...
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত এবারের সিইএস মেলা যে নমনীয় পর্দাযুক্ত যন্ত্রে ছেয়ে যাবে, তা একরকম অনুমিতই ছিল। তবে সে পর্দাগুলো যে কত ধরনের, কত আকারের হতে পারে, তা ছিল ধারণার বাইরে। নমনীয় ভাঁজযোগ্য (ফোল্ডেবল) পর্দার ল্যাপটপ ও স্মার্টফোন যেমন ছিল, আরও ছিল টিভি, স্পিকারের মতো যন্ত্রও। প্রযুক্তিটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং অনেক প্রতিষ্ঠান এখনো নমনীয় পর্দা ব্যবহারের সঠিক পথ নিয়ে ভাবছে। আর...
আগের কোচ আর্নেস্তো ভালভার্দের জায়গায় নিজেদের সাবেক মিডফিল্ডার জাভিকে চেয়েছিল বার্সেলোনা। কিন্তু জাভি নিজেই এত তাড়াতাড়ি বার্সার মতো দলের কোচ হতে চাননি। খোদ জাভিই জানিয়েছেন এটা আর্নেস্তো ভালভার্দেকে হটিয়ে দলের নতুন ম্যানেজার হিসেবে কিকে সেতিয়েনকে দায়িত্ব দিয়েছে বার্সেলোনা। কিন্তু সেতিয়েনের আগে বার্সেলোনার কোচ হওয়ার প্রস্তাবটা জাভি হার্নান্দেজের কাছে এসেছিল, গত কয়েক সপ্তাহ ধরে চলতে থাকা এই...
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রাথমিকভাবে দাবি করেছিল, গত সপ্তাহে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেউ হতাহত হননি। কিন্তু এখন জানা যাচ্ছে, ইরাকের আল-আসাদ বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১১ মার্কিন সেনা আহত হন। আজ শুক্রবার সিএনএন অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইরাক ও সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে যুদ্ধের মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ বিষয়টি...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ওমর-বিন-আব্দাল-আজিজ। এবারও তিনি কাউন্সিলর পদে ক্ষমতাসীন দলের সমর্থন পেয়েছেন। কিন্তু ঢাকা আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর আহমেদও একই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই ধরনের চিত্র ২৬ নম্বর ওয়ার্ডেও। বর্তমান কাউন্সিলর হাসিবুর রহমান ওরফে মানিক আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন। এই ওয়ার্ডে দলের বিদ্রোহী প্রার্থী...
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী আবদুল্লাহ আল মঞ্জুর। একই ওয়ার্ডে মাঠে আছেন দলটির বিদ্রোহী প্রার্থীও। এতে দ্বিধায় পড়েছেন ক্ষমতাসীন দলের তৃণমূলের নেতা–কর্মীরা। এই ওয়ার্ডে বিএনপি–সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম। দলের বিদ্রোহী হিসেবেও নির্বাচন করছেন আরও তিনজন। এ ছাড়া ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডেও আওয়ামী লীগ ও...
ঢাকার দুই সিটি করপোরেশনে ওয়ার্ড ১২৯টি। বসবাস করে কমপক্ষে দেড় কোটি মানুষ। অথচ শহরজুড়ে গণশৌচাগারের সংখ্যা মাত্র ৬২। এর মধ্যে নতুন ৩৬টি ওয়ার্ডে কোনো গণশৌচাগার নেই। নগরবাসী বলছেন, ঘরের বাইরে গেলে গণশৌচাগারের সংকটের কারণে নানা সমস্যা পোহাতে হয়। পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। দীর্ঘক্ষণ প্রসাব আটকে রাখার কারণে নানা রোগে আক্রান্ত হতে হয়। এর মূল ভুক্তভোগী নারী, শিশু ও প্রতিবন্ধী। গত বুধবার দুপুরে...
বিপন্ন প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত গাঙ্গেয় ডলফিন। গাজীপুরের শ্রীপুরের নান্দিয়া সাঙ্গুন এলাকায় সুতিয়া নদীতে ধরা পড়েছে এই প্রজাতির একটি ডলফিন। জেলের জালে ধরা পড়ার পর প্রাণীটির গন্তব্য হয়েছে কবিরাজখানায়। কবিরাজ সেটিকে তাঁর ছোট জলাশয়ে বন্দী করে রেখেছেন বলে তথ্য পাওয়া গেছে। জলজ এই স্তন্যপায়ী প্রাণী স্থানীয়ভাবে ‘শুশুক’ নামে পরিচিত। গত বুধবার সন্ধ্যায় শ্রীপুরের নান্দিয়া সাঙ্গুন...
বাড়ির পাশে বনে বসেছিল শকুনটি। একদল কিশোর সেটিকে ধরে ফেলে। এরপর খেলাচ্ছলে টানাহেঁচড়া করছিল। এ অবস্থায় শকুনটিকে নিয়ে বাড়িতে নিরাপদে রাখা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এটিকে রক্ষা করার আহ্বান জানানো হয়। আহ্বানে সাড়া দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকারবিষয়ক সংগঠন ‘প্রাধিকার’ গতকাল বৃহস্পতিবার শকুনটি উদ্ধার করে নিয়ে এসেছে। প্রাধিকার জানায়, প্রায় এক সপ্তাহ আগে সুনামগঞ্জের...
রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।নিহত দুজন হলেন আনোয়ার (৪০) ও সালাউদ্দীন (২০)। সম্পর্কে তাঁরা মামা–ভাগনে। তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লায়। হাসপাতাল সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাত ১২টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই...