লক্ষ্মীপুর জেলায় গত এক বছরে খুন হয়েছেন ৩০ জন। এর মধ্যে গত অক্টোবরে এক মাসেই হত্যার শিকার হয়েছেন ছয়জন। বেশি হত্যাকাণ্ড লক্ষ্মীপুর সদর থানায়। আটজন খুন হন এই উপজেলায়। তবে ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে খুনের ঘটনা কমেছে। ২০১৮ সালে ৩৮টি হত্যাকাণ্ড হয়। ৩০টি খুনের ঘটনার সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড ছিল দুটি। একটি সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউপি স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খোরশেদ আলম... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1634074/%E0%A7%A7%E0%A7%A8-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A7%A9%E0%A7%A6-%E0%A6%96%E0%A7%81%E0%A6%A8
যশোরের অভয়নগর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার ভোররাত চারটার দিকে উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়ার রেলক্রসিংয়ের সামনে এই ঘটনা ঘটে। নিহত তিন ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তবে তাঁদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪৫ বছর। এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ ভোররাত চারটার দিকে একটি পিকআপভ্যানে করে কয়েকজন সন্দেহভাজন গরুচোর যশোর সদর উপজেলার গাইদগাছি...
দেশের বেশির ভাগ এলাকা থেকে কুয়াশা ও মেঘ সরেনি। এতে সূর্যের আলো ভালোমতো ভূমিতে পৌঁছাতে না। এ কারণে দেশের বেশির ভাগ এলাকায় রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য তেমন কমেনি। এর ফলে কনকনে শীতের অনুভূতি রয়ে গেছে। কুয়াশার পাশাপাশি আরেক দফা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরাঞ্চলের জনপদগুলোতে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, রংপুর ও রাজশাহী বিভাগের বেশ কয়েকটি স্থানে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও নতুন নতুন এলাকায়...
বেড়ানোটা রক্তের মধ্যে মিশে আছে। আর এটা আমরা পেয়েছি মায়ের কাছ থেকে। তখন তো রাস্তাঘাট উন্নত ছিল না। তাই বিভিন্ন শহরে বেড়াতে যাওয়া কল্পনাই করা যেত না। তাই নিজ শহরের মধ্যে যে আত্মীয়স্বজন থাকতেন, মূলত এরা নিজেদের মধ্যে সুন্দর একটা যোগাযোগ রাখতেন। ছোটবেলায় দেখেছি, প্রায়ই মা রাতে সবাইকে খাইয়েদাইয়ে লন্ঠন হাতে করে আমাদের সব ভাইবোনকে নিয়ে আমাদের বাড়ির আশপাশে মায়ের যেসব চাচা–ফুপুরা থাকতেন, তাঁদের...
ঘন কুয়াশায় কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা বন্ধ রয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সোয়া তিনটা থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা (সাধারণ ভিজিবিলিটি) ১০০ মিটারে নেমে এসেছে। সাধারণ ভিজিবিলিটি ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে উড়োজাহাজ ওঠানামা করে। সকাল সোয়া আটটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার...
দুই প্রার্থীই একে অপরের বিরুদ্ধে বিস্তর অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ দিয়েছেন নির্বাচন কমিশনে। নৌকার প্রার্থী দিয়েছেন কালুরঘাটে নতুন সেতু দৃশ্যমান করাসহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি। অপরদিকে বিএনপির প্রার্থীর শঙ্কা কেবল সুষ্ঠু নির্বাচন নিয়ে। পাল্টাপাল্টি অভিযোগ আর শঙ্কার মধ্যেই আজ ১৩ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-পাঁচলাইশ-চান্দগাঁও) আসনের উপনির্বাচন। নির্বাচনে ছয়জন...
সন্ত্রাস দমন আইনে করা মামলায় বিএনপির ১৫ জন নেতা–কর্মী চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। গতকাল রোববার হাইকোর্টের একটি বেঞ্চ তাঁদের আগাম জামিন মঞ্জুর করেন। ফলে আজ সোমবার চট্টগ্রাম–৮ আসনের উপনির্বাচন কার্যক্রমে অংশ নিতে কোনো বাধা থাকল না। এদিকে, উপনির্বাচনে ভোটারদের কেন্দ্রমুখী করতে বিএনপির দলীয় নেতা–কর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করছেন। কেন্দ্রে উপস্থিতি বাড়লে ধানের শীষ...
সরস্বতীপূজার জন্য ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন এক সপ্তাহ পেছাতে করা রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন। রিট আবেদনকারী আইনজীবী অশোক কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, ‘রিটটি এই আদালতের এখতিয়ারভুক্ত না হওয়ায় তা কার্যতালিকা থেকে বাদ দিয়ে অন্য বেঞ্চে...
টাচস্ক্রিন প্রযুক্তির জন্য নতুন সেন্সর নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক নতুন প্রযুক্তি প্রতিষ্ঠান আলট্রাসেন্স। এ সেন্সর গাড়ির দরজা থেকে শুরু করে ফোনের বোতাম এমনকি গৃহস্থালি জিনিসকে আরও কার্যকর করবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। সেন্সরটির নাম দেওয়া হয়েছে টাচপয়েন্ট। সেন্সরটি ত্রিমাত্রিক আলট্রাসাউন্ড প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারী সেন্সরটিকে কীভাবে স্পর্শ করছেন, তা...
ইংলিশ প্রিমিয়ার লিগের এ পর্যন্ত লিভারপুল যত পয়েন্ট তুলেছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক মৌসুমে এই পর্যায়ে এসে কোনো দলই এত পয়েন্ট অর্জন করতে পারেনি ইতিহাসে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এমন নজির গড়তে পারেনি কোনো দলই। বলা হচ্ছে লিভারপুলের কথা। কাল ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পারের মাঠে ১-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। ৩৭ মিনিটে গোলটি করেন রবার্তো ফিরমিনো। টটেনহাম বড় দল হলেও এ মৌসুমে জয়কে...
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট—বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপা জিতেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। ৯ জানুয়ারি বিইউএফটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে স্বাগতিকেরা হেরে যায় হয় ৪-০ গোলে। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল খেলা। তবে পরিকল্পিত আক্রমণের মাধ্যমে প্রথমার্ধে...
কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন কলকাতায়। আজ রোববার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও থাকার কথা রয়েছে। অনুষ্ঠান শেষে রাজধানী নয়াদিল্লিতে ফিরে যাবেন মোদি। কলকাতা পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানের আগে আজ সকালে বেলুর মঠের মূল মন্দিরে গিয়ে মঙ্গলারতি দেখার কথা রয়েছে...
প্রায় দুই দশক ধরে মধ্যপ্রাচ্য উত্তপ্ত, যা তুঙ্গে ওঠে ২০০৩-এ ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে উৎখাতের পর। যুক্তরাষ্ট্র দাবি করেছিল, সাদ্দাম ব্যাপক বিধ্বংসী অস্ত্র মজুত করেছেন। তাঁকে উৎখাত করার পর প্রমাণিত হয় সে রকম কোনো অস্ত্র ইরাকে ছিল না। ২০১০ সালে কথিত আরব বসন্তের জের ধরে যুক্তরাষ্ট্র সিরিয়ায় গৃহযুদ্ধকে উসকে দেয়। এরই মধ্যে ইসলামিক স্টেট (আইএস) নামের সন্ত্রাসী...
২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে ও পরে কমপক্ষে চারটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) মালিকানায় অস্বাভাবিক পরিবর্তন আসে। সেই চার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এখন চরম খারাপ। একটি বিলুপ্তের পথে, বাকি তিনটিও গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। নানা কৌশল করে এসব প্রতিষ্ঠান দখল করেছেন মূলত একজন ব্যক্তি। প্রতিষ্ঠান দখল করার জন্য নামে-বেনামে অসংখ্য কোম্পানি খুলেছেন, শেয়ারবাজার থেকে বিপুল...
১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরে এলেন। তখন তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি। দুদিন পর ১২ জানুয়ারি বঙ্গভবনে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এই পদ পরিবর্তনের পেছনে প্রধান কারণ ছিল রাজনৈতিক অঙ্গীকার ও পরিস্থিতি সামাল দেওয়ার বাধ্যবাধকতা। ১১ জানুয়ারি তাজউদ্দীন আহমদের বাসভবনে বঙ্গবন্ধুর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকেই সংসদীয় ব্যবস্থা চালুর...
লেস্টার সিটির অন্যতম প্রতিভাধর খেলোয়াড় হওয়া সত্ত্বেও এত দিন লিগে নিয়মিত দলের মূল একাদশে সুযোগ পাননি বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী। এর পেছনে কারণও ছিল। এখন এমন এক ঘটনা ঘটেছে, হামজাকে আপাতত নিয়মিত খেলানো ছাড়া কোনো উপায় নেই লেস্টার কোচ ব্রেন্ডন রজার্সের বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর প্রতিভা নিয়ে সংশয় নেই কারও। কিন্তু তা সত্ত্বেও প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির মূল একাদশে হামজার সুযোগ...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ বোর্নমাউথ–ওয়াটফোর্ড রাত ৮টা অ্যাস্টন ভিলা–ম্যানচেস্টার সিটি রাত ১০–৩০ মি. সিরি আ সনি টেন ২ তুরিনো–বোলোনিয়া রাত ৮টা হেল্লাস ভেরোনা–জেনোয়া রাত ১১টা রোমা–জুভেন্টাস রাত ১–৪৫ মি. এনবিএ সনি টেন ১...
ব্যাগ প্রস্তুতকারক ও বিক্রেতা প্রতিষ্ঠান ব্যাগপ্যাকার্স নতুন বছরে বাজিমাত অফার এনেছে। ‘দ্য গ্রেট টোয়েন্টি টোয়েন্টি’ নামের এই অফারের আওতায় ৪০ শতাংশ ছাড়ে ব্যাগ কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। অনলাইন (www.bagpackersbd.com) ও শোরুম থেকে ব্যাগ কেনাকাটায় বিকাশ পেমেন্ট করলেই অফারটি মিলবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন বছর উপলক্ষে ক্রেতাদের জন্য এই আয়োজন বলে জানান...