Sunday, January 12, 2020

২৪ ঘণ্টায় শীতজনিত রোগে ৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত

সারা দেশে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের শনিবারের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ৫ হাজারের বেশি মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।  এই রোগীদের মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে এসেছেন ৮৩৪ জন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এসেছে ১ হাজার ৭৫৪ জন। বাকিরা এসেছেন জন্ডিস, আমাশয়, চোখের... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1633903/%E0%A7%A8%E0%A7%AA-%E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B6%E0%A7%80%E0%A6%A4%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87-%E0%A7%AB-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7

দাবানলে বিপন্ন ওরা

বিস্তারিত



source http://www.prothomalo.com/video/watch/1633902/%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%93%E0%A6%B0%E0%A6%BE

সকালের নাশতায় যা খান গুগল সিইও

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই সম্প্রতি গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের দায়িত্বও পেয়েছেন। অ্যালফাবেট থেকে সরে দাঁড়িয়েছেন এর প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন। ২০০৪ সালে গুগলে যোগ দেওয়া পিচাই নিজের কর্মদক্ষতায় ল্যারি ও ব্রিনের আস্থাভাজন হয়ে উঠেছেন। প্রযুক্তি জগতের সবচেয়ে জটিল দায়িত্ব সামলানোর ভারও এখন তাঁর কাঁধেই পড়েছে। গুগলের পাশাপাশি আরও ৮টি প্রতিষ্ঠানের নেতৃত্ব... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1633901/%E0%A6%B8%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%97%E0%A7%81%E0%A6%97%E0%A6%B2-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%87%E0%A6%93

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে পুলিশ গ্রেপ্তার করেছে। শিশুটি পঞ্চম শ্রেণিতে পড়ে (১০)। গতকাল শনিবার বিকেলে বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়।ওই বৃদ্ধের নাম ফিরোজ তালুকদার (৭০)। ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে ফিরোজ তালুকদারের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় থানায় মামলা করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টার দিকে শিশুটি বিদ্যালয়ে যাওয়ার প্রস্তুতি... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1633899/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3-%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে লোহাগাড়া সদরের আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন—উপজেলার আধুনগর ইউনিয়নের চেঁদিরপুনি বড়ুয়াপাড়ার স্বপন বড়ুয়ার ছেলে উত্তম বড়ুয়া (২০) ও একই এলাকার লিটন বড়ুয়ার ছেলে বিশাল বড়ুয়া (১৯)।... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1633898/%E0%A6%9A%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2

যে পুলিশ কনস্টেবলের ওপর নজর বাংলাদেশের কোচের

বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের উইঙ্গার ম্যাথিউজ বাবলুর ওপর নজর রেখেছেন জাতীয় দলের কোচ জেমি ডে। বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য ফয়সাল হোসেনকে জাতীয় দলে ডেকে একটি চমকই উপহার দিয়েছেন জেমি ডে। ফয়সাল যখন জাতীয় দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন, তখন আরও এক তরুণের ওপর নজরের কথা জানালেন বাংলাদেশের ব্রিটিশ কোচ। ২১ বছর বয়সী সেই তরুণ ম্যাথিউজ বাবলু। বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের উইঙ্গার বাবলুর খেলায় মুগ্ধ হওয়ার... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1633872/%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6-%E0%A6%95%E0%A6%A8%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AC%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B0

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ

সারা দিন সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা, কনকনে শীত, কখনো শরীর হিম করা ঠান্ডা বাতাস। এর মধ্যেই চলেছে বয়ান, জিকির-আসকার, খাওয়াদাওয়া ও আনুষঙ্গিক কাজকর্ম। এভাবেই টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন পার করেছেন লাখো মুসল্লি। আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। গতকাল শনিবার বাদ ফজর পাকিস্তানের মাওলানাআবদুর রহমানের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের ইজতেমার... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1633895/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC-%E0%A6%87%E0%A6%9C%E0%A6%A4%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%96%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%86%E0%A6%9C

দিন-রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীত বাড়ছে

তীব্র শীত থেকে কিছুটা হলেও আরাম দেয় যে সূর্যের আলো, দিনের বেশির ভাগ সময় তার দেখাও নেই। ফলে শৈত্যপ্রবাহ ছাড়াই গতকাল শনিবার রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় ছিল কনকনে শীত। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের অন্তত ৮০ শতাংশ এলাকা গতকাল মেঘ ও কুয়াশায় ঢাকা ছিল। বাকি এলাকায় কিছু সময়ের জন্য সূর্যের দেখা পাওয়া গেলেও দিনের তাপমাত্রা খুব একটা বাড়েনি। ফলে কনকনে শীতের অনুভূতি কমেনি। ঘন কুয়াশার কারণে সৈয়দপুরে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1633894/%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%95%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%B6%E0%A7%80%E0%A6%A4-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%9B%E0%A7%87

রমনা পার্কে শীতের বিকেল

আজ সারা দিনই ঢাকা ছিল কুয়াশাচ্ছন্ন। এর সঙ্গে রয়েছে হাড়কাঁপানো কনকনে ঠান্ডা বাতাস। ছুটির দিন হওয়ায় রাস্তাঘাটেও লোকজন কম। সব মিলিয়ে অনেকটাই ম্লান ছিল নগরের মুখরতা। আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ শুরু হওয়া শৈত্যপ্রবাহ পাঁচ-ছয় দিন পর্যন্ত চলতে পারে, তবে তা একই সঙ্গে সারা দেশে বিস্তৃত হবে না। মূলত উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকতে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1633876/%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B6%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2

বেকায়দায় পড়তে চলেছে ইরান?

যে প্রক্রিয়ায় বিশ্বরাজনীতিতে নিজেদের শক্তির জানান দিতে চেয়েছিল ইরান, ঠিক তার মধ্য দিয়েই বেকায়দায় পড়ে গেছে তারা। খুব স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব এখন ইরানকে একেবারে কোণঠাসা করার চেষ্টা করবে। একই কাজে হাত লাগাবে সৌদি আরবসহ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীরা। এত কিছু একসঙ্গে সামলানো ইরানের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াতে পারে। যুক্তরাষ্ট্র-ইরানের দ্বৈরথ শুরু কাশেম সোলাইমানিকে হত্যার মাধ্যমে।... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1633886/%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A6%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8

Saturday, January 11, 2020

চলন্ত বাস থেকে লাফিয়ে পড়লাম

রাজধানীর ইট-কাঠ-পিচ পাথরে তখন সকালের স্নিগ্ধতা। সাতটা বাজে। পথের পাশের চায়ের দোকানিরা উনুনে পানি চড়িয়েছেন। অফিসমুখী মানুষ নিয়ে গাড়ির জটলা তখনো শুরু হয়নি। আমি জরুরি প্রয়োজনে যাচ্ছিলাম উত্তরার আজমপুরে। অবশ্য এমন জরুরি প্রয়োজনে প্রায়ই সেই এলাকায় যেতে হয়।সেদিনের তারিখটা এখনো স্পষ্ট মনে আছে, ২০১৮ সালের ২০ এপ্রিল। সে সময় ঢাকা সিটি কলেজের একটি বিভাগে স্নাতকে পড়ি। বাসা ছিল ধানমন্ডির একটি এলাকায়। বাসা... বিস্তারিত



source http://www.prothomalo.com/pachmisheli/article/1633751/%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE

বন্ধুত্বের প্রত্যয়

বাংলা দ্বিতীয় পত্র নিয়ে বসেছিলাম। ভেবেছিলাম, ব্যাকরণের প্রকৃতি ও প্রত্যয় অংশ নিয়ে যে ঝামেলা চলছে, তার একটা দফারফা করে তবেই উঠব! সেটা আর হলো না। মাঝরাতে না চাইতেও স্মৃতিগুলো বইয়ের অক্ষরগুলোকে ঝাপসা করে দিল। এই তো সেদিন। এই প্রকৃতি ও প্রত্যয়ের এক ক্লাসেই খুব খেপিয়েছিলাম একজনকে। যদিও তার ফল বেশ করুণই ছিল আমার জন্য। অভিযোগ নিয়ে সে সোজা প্রিন্সিপালের কক্ষে গিয়েছিল। এরপর যা হওয়ার তাই!  সাত বছর... বিস্তারিত



source http://www.prothomalo.com/pachmisheli/article/1633750/%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%81%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%9F

অসমাপ্ত গল্প

নাজমা ম্যাডামকে আমরা খুব পছন্দ করতাম। এই পছন্দের একটা বড় কারণ তাঁর অপরূপ সৌন্দর্য। অন্য কারণটা তাঁর ব্যক্তিত্ব। তিনি একটি কালো গাড়িতে করে স্কুলে আসতেন। তিনি স্কুলে পা রাখলেই পরিবেশটা বদলে যেত।নাজমা ম্যাডাম বাংলা পড়াতেন। স্কুল পর্যায়ে বাংলাকে একটি মামুলি বিষয় হিসেবেই ধরা হয়। এই বিষয়ে ভালো নম্বর পাওয়া কঠিন হলেও ফেল নিতান্তই অসম্ভব ব্যাপার। নাজমা ম্যাডাম এই মামুলি বিষয়টি যখন পড়াতেন আমরা হারিয়ে... বিস্তারিত



source http://www.prothomalo.com/pachmisheli/article/1633749/%E0%A6%85%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%97%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA

নৌযান চলার সুযোগ রেখে সেতু

এমন একটা সময় ছিল, যখন নদীপথের সঙ্গে সড়কপথের সম্পর্ক খুব একটা নিবিড় ছিল না। নদীপথে নৌকা, লঞ্চ, স্টিমার বাধাহীনভাবে চলে যেত। উন্নত যোগাযোগ অবকাঠামোর যুগ আসার পর সড়কপথ খাল বা নদীর পাড়ে এসে থেমে থাকল না। খেয়াঘাটের জায়গায় সেতু হলো। সেতুর ওপর দিয়ে সড়কপথ এগিয়ে চলল। সেই সেতুর ওপর দিয়ে বাস-ট্রাক চলল। রেললাইন হলো। তার মানে আধুনিক যোগাযোগব্যবস্থায় যাত্রী ও পণ্য পরিবহনে নৌ, রেল ও সড়কপথ—তিনটিই একটি... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1633726/%E0%A6%A8%E0%A7%8C%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%96%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%81

ডুবো ডুবো দ্বীপে আমরা দুজন

২০১৩ সালের মে মাসের প্রথম সপ্তাহের ঘটনা। ঘূর্ণিঝড় মহাসেন তখন মাত্র উপকূল অতিক্রম করেছে। আমি আর আমার নববিবাহিত স্ত্রী রীতু সেদিন কক্সবাজার যাব, মধুচন্দ্রিমায়। ঢাকায় তুমুল বৃষ্টি, ফ্লাইট দেরি হলো ঘণ্টাখানেক। কক্সবাজারে নেমে দেখলাম একদম খাঁ খাঁ রোদ। যদিও বিমান থেকে দেখছিলাম সমুদ্র ফুঁসছে, আকাশেও অনেক মেঘ। আমাদের গন্তব্য ছিল কক্সবাজার শহর থেকে একটু দূরে, প্যাঁচার দ্বীপে একটি রিসোর্টে। রিসোর্টে... বিস্তারিত



source http://www.prothomalo.com/pachmisheli/article/1633748/%E0%A6%A1%E0%A7%81%E0%A6%AC%E0%A7%8B-%E0%A6%A1%E0%A7%81%E0%A6%AC%E0%A7%8B-%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%80%E0%A6%AA%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%9C%E0%A6%A8

ইউক্রেনের উড়োজাহাজে ‘ভুল’ করে আঘাত: ইরান

ইউক্রেনের সেই উড়ো্জাহাজটি ভুল করে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে। এ কথা বলে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছে ইরান। এ ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছে। গত বুধবার ইরানের তেহরান বিমানবন্দর থেকে ওড়ার খানিক পরই ইউক্রেনের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে ১৭৬ জন আরোহীর সবাই মারা যায়। আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, সকালে এক বিবৃতিতে ইরানি সামরিক বাহিনী জানায়, উড়োজাহাজটিতে... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1633747/%E0%A6%87%E0%A6%89%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A7%9C%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87-%E2%80%98%E0%A6%AD%E0%A7%81%E0%A6%B2%E2%80%99-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86%E0%A6%98%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8

সংসদে রাষ্ট্রপতির ভাষণ

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের শান্তি ও সমৃদ্ধিকে স্থায়ী রূপ দিতে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার ওপর যে গুরুত্ব দিয়েছেন, তা সময়ের দাবি বলেই মনে করি। জাতীয় ঐকমত্য ছাড়া কোনো দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে, এ রকম কোনো নজির নেই। রাষ্ট্রপতি গণতন্ত্রের ধারাবাহিকতা, আইনের শাসন ও অব্যাহত আর্থসামাজিক উন্নয়নে সব রাজনৈতিক দল, শ্রেণি ও পেশানির্বিশেষে সবার ঐকমত্য গড়ে... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1633725/%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B7%E0%A6%A3

বাজে কোম্পানি বাজারে আনা বন্ধ করতে হবে

নতুন বছরটির শুরুটাও ভালো হয়নি শেয়ারবাজারে। প্রায় এক বছর ধরে শেয়ারবাজারে চরম মন্দাভাব। শেয়ারবাজারের প্রধান সূচকটি নেমে এসেছে ৪ হাজার ২০০ পয়েন্টের নিচে। তাতে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন অনেক বিনিয়োগকারী। এ অবস্থা থেকে উত্তরণ চান বিনিয়োগকারীরা। শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বিনিয়োগকারী আনোয়ারুল ইসলাম। সাক্ষাৎকার নিয়েছেন সুজয় মহাজন। প্রথম আলো: কত দিন ধরে শেয়ারবাজারে... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1633736/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87

অ্যামেলিয়া ইয়ারহার্টের অন্য চ্যালেঞ্জ

অ্যামেলিয়া ইয়ারহার্ট বিশ্বনন্দিত হয়ে আছেন মূলত দুটি কারণে। প্রথমত, ১৯৩২ সালে প্রথম নারী বৈমানিক হিসেবে একাকী আটলান্টিক মহাসাগরের ওপর উড়েছিলেন তিনি। দ্বিতীয়ত, তাঁর অন্তর্ধান রহস্য। তবে আজকের এই দিনে, অর্থাৎ ১১ জানুয়ারি তিনি গ্রহণ করেছিলেন এক অনন্য চ্যালেঞ্জ।  ১৯৩৫ সালের কথা। প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূমির সঙ্গে আসা–যাওয়ার একমাত্র মাধ্যম ছিল নৌপথ।... বিস্তারিত



source http://www.prothomalo.com/pachmisheli/article/1633746/%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C

নাটক নিয়ে ভালো-মন্দ বলাটাই বিব্রতকর

অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরীর কণ্ঠে শোনা যাবে রবীন্দ্রসংগীত। শিগগিরই নিজের ইউটিউবে ‘পুরানো সেই দিনের কথা’ গানটির ভিডিও প্রকাশিত হবে। গত বৃহস্পতিবার দুপুরে তিনি বাংলাদেশ টেলিভিশনে বঙ্গবন্ধু বায়োপিকের অডিশন দিতে ঢুকছিলেন। বের হয়ে জানালেন নতুন সিনেমা, নাটক ও গান নিয়ে তাঁর ভাবনার কথা। হঠাৎ রবীন্দ্রসংগীত গাইলেন?হঠাৎ নয়, অনেক দিন আগে ফুয়াদের সংগীতায়োজনে একটি নাটকের জন্য গানটি গেয়েছিলাম।... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1633734/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%95%E0%A6%B0

আড়ুশাহ ও মাড়ুশাহ (রহমাতুল্লাহ) এর মাজার - ওয়ার্ড নং ২১

গতকাল, ফুলার রোড ধরে ব্রিটিশ কাউন্সিল পেরিয়ে যখন জগন্নাথ হলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক কোয়ার্টারের ভেত...