আরব বিশ্বে সবচেয়ে বেশি দিন রাজত্ব করা ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ ৭৯ বছর বয়সে মারা গেছেন। দেশটির আদালতের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আজ বিবিসি অনলাইন বিষয়টি এক প্রতিবেদনে প্রকাশ করেছে। আদালতের বিবৃতিতে বলা হয়েছে, গতকাল শুক্রবার সুলতান কাবুস মারা যান। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশটির রয়্যাল কোর্ট। গত মাসে বেলজিয়ামে চিকিৎসা নিয়ে তিনি দেশে ফিরেছিলেন। তিনি ক্যানসারে ভুগছিলেন... বিস্তারিত
source http://www.prothomalo.com/international/article/1633741/%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%93%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8
ইরান চারটি মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের এই পরিকল্পনাকে কেন্দ্র করে কাশেম সোলাইমানি হত্যার ঘটনা ঘটেছে বলেও তিনি দাবি করেন। এদিকে ইরানের নির্মাণ সামগ্রী, উৎপাদিত পণ্য ও খনিজ শিল্পের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ৩ জানুয়ারি শুক্রবার ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় ইরানের জাতীয় বীর কাশেম...
চলমান আন্দোলনকে উপেক্ষা করে ভারতে গতকাল শুক্রবার থেকে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর হয়েছে। তবে এই আইন বাতিলের দাবিতে এখনো দেশজুড়ে চলছে তীব্র প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ ও আন্দোলন। এ নিয়ে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হয়েছে, রণক্ষেত্রে পরিণত হয়েছে অনেক স্থান। কিন্তু কোনো কিছুই আটকাতে পারেনি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। সবকিছু উপেক্ষা করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল...
শুরু হয়েছে নতুন বছর। নতুন বছরে ধুম পড়ে যায় নতুন করে ঘর সাজানোর। সেই সঙ্গে অনেকেই এই মৌসুমকেই বেছে নিচ্ছেন বিয়ের জন্য। বিয়ের পর নতুন ঘর সাজানোর জন্যও প্রয়োজনীয় উপকরণ রেফ্রিজারেটর। অনেকেই আবার পুরোনো বদলে নিতে চান নতুন প্রযুক্তির ফ্রিজ। পুরোনো আসবাব আর ফ্রিজের মতো প্রয়োজনীয় সব উপকরণ বদলে হালফ্যাশনের উপকরণ ঘরে তুলবেন অনেকেই। যাঁরা এমনটি ভাবছেন, তাঁদের জন্য যথার্থ হতে পারে ‘হিটাচি নিউ ইয়ার...
বার্সেলোনার সমর্থকদের মধ্যে কোচ আর্নেস্তো ভালভার্দের জনপ্রিয়তা যে আকাশচুম্বী, সেটা তাঁর পাঁড় ভক্তও বোধ হয় দাবি করবেন না। অপছন্দ করার মানুষই বেশি। সে সব অপছন্দের মানুষের বিরক্তি বাড়িয়ে আরও বেশ কিছু দিন বার্সেলোনার কোচ থাকবেন ভালভার্দে, এমনটাই জানা গেছে লিগে যতই আধিপত্য থাকুক না কেন, পেপ গার্দিওলা, টিটো ভিয়ানোভা বা লুইস এনরিকের সময়ে বার্সেলোনা যেমন অপ্রতিরোধ্য ছিল, আর্নেস্তো ভালভার্দের সময়েও...
বিপিএল প্রায় শেষ দিকে। দুদিন পর শেষ চারের লড়াই। টুর্নামেন্টে এবার পেসাররা খুবই ভালো করেছেন। উইকেট শিকারে ভালো হলেও তাঁরা কি পেরেছেন বিসিবির বেঁধে দেওয়া ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করার নির্দেশটা মানতে? বঙ্গবন্ধু বিপিএলে বিসিবির নির্দেশনা ছিল, ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করতে পারে এমন বিদেশি ফাস্ট বোলার অন্তর্ভুক্ত করতে হবে প্রতিটি দলকে। নির্দেশনাটা যে ঠিকঠাক মানা হয়নি, সেটি...
মোফাজ্জল মিয়া মুদিদোকানি। নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বাজারে তাঁর দোকানটি। এই দোকানের আয় দিয়েই কোনো রকমে তাঁর সংসার চলে। কিন্তু গত ডিসেম্বর মাসে তাঁর দোকানের পল্লী বিদ্যুতের বিল এসেছে ৪৭ লাখ ২৭ হাজার ৬০৩ টাকা। এতে তিনি দিশেহারা হয়ে পড়েন। অবশ্য ভুতুড়ে এই বিলের বিষয়টি নিয়ে অনুসন্ধানে জানা যায়, ডিসেম্বর মাসে এই ব্যবসায়ীর বিদ্যুৎ বিল এসেছে মাত্র ১ হাজার ১৫ টাকা। ভুক্তভোগী ব্যবসায়ী মোফাজ্জল মিয়া...
দক্ষিণ ভারতে চারটি বিলাসবহুল বহুতল ভবন গুঁড়িয়ে দেওয়া হবে। সপ্তাহান্তে নিয়ন্ত্রিত বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত করা গবে এসব ভবন। পরিবেশ আইন না মানায় ভবন নির্মাতাদের ওপর কঠোর মনোভাব দেখানোর দুর্লভ উদাহরণ দেখতে যাচ্ছে ভারতীয় প্রশাসন। ভারতে সাম্প্রতিক বছরগুলোতে ভবন নির্মাণ বহুগুণে বাড়লেও নির্মাতারা নিয়মকানুনের তোয়াক্কা করেন না এবং স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ উপেক্ষা করেন। ভারতের কোচিতে চারটি বহুতল...
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন সামনে রেখে আজ শনিবার সবগুলো ভোটকেন্দ্রে মক ভোটিং অনুষ্ঠিত হবে। সোমবারের মূল নির্বাচনের আগে এটাকে মহড়া হিসেবে দেখা হচ্ছে। মক ভোটিংয়ের মাধ্যমে স্থানীয় ভোটারদের সচেতন করার পাশাপাশি ভোটদানে কোনো যান্ত্রিক সমস্যা হচ্ছে কি না, তা বের হয়ে আসবে। মহড়ার পাশাপাশি নির্বাচনের অন্যান্য প্রস্তুতিও এগিয়ে চলছে। বোয়ালখালী এবং নগরের চান্দগাঁও এবং পাঁচলাইশ থানা নিয়ে গঠিত এই আসনটিতে...
ঢাকার সকালটা আজ কুয়াশাঢাকা। এর সঙ্গে রয়েছে হাড়ে ধরা শীত। শনিবার ছুটির দিন বলে এমনিতেই এ সময় রাস্তাঘাট ফাঁকা থাকে, তার ওপর শীত আর কুয়াশা মিলে ম্লান করে দিয়েছে নগরের মুখরতা। তিন দিন ধরে শুধু পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহ ছিল। আজ থেকে আবার তাপমাত্রা কমে রংপুর ও রাজশাহী বিভাগ এবং যশোর ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে। আবহাওয়া...
অনুশীলন ম্যাচে তপু বর্মণের পা থেকে বল কেড়ে নিলেন বেশ কয়েকবার। একবার তো জামাল ভূঁইয়া হাঁক ডেকে বল চেয়েও পেলেন না। কিন্তু অধিনায়ককে রাগ করার সুযোগ না দিয়ে বাঁ পায়ের শটে গোলরক্ষক আশরাফুল রানাকে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে দিয়েছেন বল। সবই ফয়সাল হোসেন ফাহিমের জাতীয় দলের জার্সিতে প্রথম দিনের (গতকাল) অনুশীলনের গল্প। বঙ্গবন্ধু গোল্ডকাপ সামনে রেখে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। কিন্তু অনুশীলন দেখে কে...
বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে গতকাল শুক্রবার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস (১০ জানুয়ারি) উদ্যাপন করা হয়েছে। কলকাতা, ব্রাসেলস, টোকিও, ক্যানবেরা, ইসলামাবাদ, করাচি, কলম্বো, সিউল, কায়রো ও হ্যানয় থেকে বাংলাদেশ মিশনগুলোর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। ভারতের কলকাতা থেকে প্রথম...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কে দুর্ঘটনা মো. আলমগীর হোসেন (২৪) নামের পুলিশের এক সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শনিবার ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশের সদস্যের নাম মো. আলমগীর হোসেন (২৪)। নিহত আরেকজনের নাম শহিদুল ইসলাম (২৭)। দুজনের বাড়ি কুমিল্লায়। একই জায়গায় ২৮ ডিসেম্বর লরির সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে মো, সাইফুজ্জামান নামে বাংলাদেশ ব্যাংকের এক...
● ভারত১৩ জানুয়ারি ১৯৭২ টাইমস অব ইন্ডিয়া, ভারত ‘অশুভের বিরুদ্ধে শুভের বিজয় হয়েছে’ আমার জন্য এটা পরম সন্তোষের মুহূর্ত। বাংলাদেশ যাওয়ার পথে আমি আপনাদের মহতী দেশের ঐতিহাসিক রাজধানীতে যাত্রাবিরতি করার সিদ্ধান্ত নিয়েছি এ কারণে যে আমাদের জনগণের সবচেয়ে বড় বন্ধু ভারতের জনগণ এবং আপনাদের মহীয়সী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী—যিনি কেবল মানুষের নয় মানবতারও নেতা, তাঁর নেতৃত্বাধীন...
৯ জানুয়ারি ১৯৭২, রোববারদৈনিক ইত্তেফাক, ঢাকা ● প্রথম কথা ‘তোমরা কি সবাই বেঁচে আছো?’ —বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘তুমি কবে আসবে? ওরা আমাদের খুব কষ্ট দিয়েছে’ —শেখ রাসেল ‘তোমরা কি সবাই বেঁচে আছো?’—সাতসমুদ্র তেরো নদীর ওপারে লন্ডন হইতে গতকাল সন্ধ্যায় স্বীয় পরিবারবর্গের সহিত টেলিফোনে কথা বলার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমেই...
নিরাপত্তা পরিষদের মিটিং থেকে ২৪ ডিসেম্বর আমি ফিরে এলাম। ১৯৭২ সালের ৭ জানুয়ারি সকালবেলা আমাদের গোয়েন্দা সূত্র থেকে খবর পেলাম, শেখ মুজিবুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আপাতত জানা যাচ্ছে না এমন এক জায়গায় চলে গেছেন এবং সেখান থেকে ঢাকায় ফেরার বন্দোবস্ত করছেন। পাকিস্তানি ইন্টারন্যাশনাল কলের ওপর নজরদারি করে এবং অন্যান্য সূত্রের বরাতে ওই দিনই বিকেল নাগাদ জানলাম, মুজিবুর রহমান বিমানে করে তুরস্কের...
বাংলাদেশের অভ্যুদয় হয়েছে, কিন্তু বাঙালির প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনো পাকিস্তানি শাসকদের কারাগারে বন্দী। তাঁর মুক্তি হলো আকস্মিকভাবে। মুক্ত বঙ্গবন্ধু লন্ডন ও দিল্লি হয়ে পা রাখলেন স্বাধীন বাংলাদেশের মাটিতে। এই পুরো সময়টা তিনি ছিলেন বিশ্বগণমাধ্যমের দৃষ্টির কেন্দ্রে। দেশ-বিদেশের পত্রিকার প্রতিবেদন থেকে সে কয়েকটি দিনের ছবি। ৯ জানুয়ারি ১৯৭২, রোববারদ্য নিউইয়র্ক টাইমস,...
টঙ্গীর তুরাগতীরে যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। সড়ক-মহাসড়কে হাঁটছেন মুসল্লিরা। কারও মাথায়, কারও কাঁধে আবার কারও হাতে একাধিক ব্যাগ। সকালের কনকনে শীতে উপেক্ষা করে ছুটছেন তুরাগতীরের ইজতেমা ময়দানের দিকে। মানুষের এই ঢল তাবলিগের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে। আজ শুক্রবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এই পর্বে অংশ নিয়েছেন মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী...