Thursday, January 9, 2020

সিইএসে স্যামসাংয়ের আয়োজন

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গত মঙ্গলবার শুরু হয়েছে চার দিনের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মেলা কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২০। মেলার শুরুতেই স্যামসাং সংবাদ সম্মেলন ডেকে তাদের নতুন বছরের পরিকল্পনা ও নতুন পণ্যের ঘোষণা দিয়েছে। স্যামসাংয়ের এ বছরের স্লোগান হচ্ছে ‘এজ অব এক্সপেরিয়েন্স’। অর্থাৎ, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে জীবনের সব ক্ষেত্রে সেরা ডিজিটাল... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1633389/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%87%E0%A6%8F%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%A8

আফ্রিকান দলগুলোর শক্তি জানা নেই বাংলাদেশের

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়েছে কাল বঙ্গবন্ধু গোল্ডকাপের পাঁচ বিদেশি দলের মধ্যে আফ্রিকান দল বুরুনডি, মরিশাস ও সিশেলস। প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে আসছে এ তিনটি দেশ। তাদের বিপক্ষে আগে কখনো খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। ফলে দলগুলোর শক্তি সম্পর্কে ধারণা নেই জাতীয় দলের ফুটবলারদের। আশার কথা হলো তিনটি দলই গ্রুপ ‘বি’ তে।... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1633388/%E0%A6%86%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%A6%E0%A6%B2%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0

তামিম-লিটনরা কেন পাকিস্তান লিগ খেলতে চেয়েছেন

পিসিবি বিসিবির কাছে জানতে চেয়েছে, বাংলাদেশের খেলোয়াড়েরা পাকিস্তানে লম্বা সময়ের জন্য থাকতে চান না; তাহলে ৪২ দিন দেশটির বিভিন্ন শহরে হতে যাওয়া পিএসএল খেলতে কীভাবে আগ্রহী হয়! বিসিবি পিসিবিকে জানিয়েছে, তাদের ক্রিকেটাররা লম্বা সময় পাকিস্তানে থাকতে চান না। বাংলাদেশ তাই পূর্ণাঙ্গ সফরে নয়, পাকিস্তানে গেলে যাবে সংক্ষিপ্ত সময়ের জন্য। বিসিবি শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে চেয়েছে এ কারণেই। মজাটা হচ্ছে,... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1633387/%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%AE-%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%97-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8

ফেসবুক হলো চিনির মতো

ফেসবুক ঘিরে নানা সমালোচনা। কেউ কেউ একে ক্ষতিকর বস্তু বা সিগারেটের সঙ্গেও তুলনা করেন। তবে ফেসবুকে কর্মরত শীর্ষ কর্মকর্তাদের কেউ যদি ফেসবুককে আসক্তিকর কিছুর সঙ্গে তুলনা করেন, তবে তা মানুষের মনে অবশ্যই দাগ কাটতে পারে। ফেসবুকের অগমেন্টেড ও ভার্চ্যুয়াল রিয়েলিটি বিভাগের প্রধান অ্যান্ড্রু বোসওয়ার্থ ফেসবুককে চিনির সঙ্গে তুলনা করেছেন। ‘নিউইয়র্ক টাইমস’-এর বরাতে গত মঙ্গলবার বিষয়টি উঠে এসেছে।... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1633386/%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%8B

ছোট্ট অরণীর কণ্ঠে মাইলসের নীলা

বিস্তারিত



source http://www.prothomalo.com/video/watch/1633382/%E0%A6%9B%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%85%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A0%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B2%E0%A6%BE

ছোট্ট অরণীর ‘নীলা তুমি কি চাও না...’

নীলা তুমি কি চাও না/ হারাতে ওই নীলিমায়/ যেখানে দুটি মন এক হয়ে ছবির মতো জেগে রয়—নব্বইয়ের দশকে তরুণ প্রজন্মের মুখে মুখে ঘুরে বেড়াত মাইলসের গানটি। তুমুল জনপ্রিয় গানটি ওই সময়ের কিশোর ডিউক থিওটোনিয়াস কত শতবার নিজেও গেয়েছেন। গত বছর মাইলসের ৪০ বছর পূর্তি উপলক্ষে ভাবলেন তাঁর গিটারের সুরে মেয়ে অরণীকে দিয়ে ‘নীলা’ গানটি করাবেন। অরণীর বয়স মাত্র ৮ বছর। তাতে কী! বাবার সঙ্গে এর মধ্যে ‘বড়দের’ অনেক গান গেয়েছে... বিস্তারিত



source http://www.prothomalo.com/pachmisheli/article/1633381/%E0%A6%9B%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%85%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%80%E0%A6%B0-%E2%80%98%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%93-%E0%A6%A8%E0%A6%BE...%E2%80%99

সাটুরিয়ায় মা ও ছেলে খুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নিজ বাড়ি থেকে এক নারী ও তাঁর শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার কাউন্নারা গ্রামে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে। নিহত দুজন হলেন পারভিন আক্তার (২৫) ও তাঁর ছেলে নূর হোসেন (৪)। পারভীনের স্বামী মঞ্জু মিয়া সৌদিপ্রবাসী। কাউন্নারা গ্রামে দোতলা ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ইউনিটে শ্বশুর–শাশুড়ি ও ছেলেকে নিয়ে থাকতেন পারভীন। পারভীনের শ্বশুর আবদুর... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1633377/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%9B%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%96%E0%A7%81%E0%A6%A8

দূষিত নগরে এ কেমন জীবন

মঙ্গলবার, ৭ জানুয়ারি। বেলা ১১টা। শ্যামলীতে একটা ব্যাংকে জরুরি কাজ সেরে এসওএস শিশুপল্লির ওভারব্রিজে উঠি মিরপুর রোড পার হতে। চারদিকে গাড়ির বিকট হর্ন, গাড়ি চলার শব্দ, সঙ্গে আরও নানা ধরনের আওয়াজ। খানিক পরেই শ্বাসকষ্ট অনুভূত হতে লাগল। মনে হচ্ছিল, ব্রিজ পার হতে পারব না। রেলিং ধরে ধীরে ধীরে এগিয়ে গেলাম। ধীরে ধীরে নেমে এলাম শিশুমেলার মোড়ে। সেখানে একটু বিশ্রাম নিয়ে উবার ডাকলাম। তিন মিনিট লাগবে। আমি যেন... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1633376/%E0%A6%A6%E0%A7%82%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%A8%E0%A6%97%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%8F-%E0%A6%95%E0%A7%87%E0%A6%AE%E0%A6%A8-%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8

শীত থাকবে, হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

শৈত্যপ্রবাহের দাপট শিগগির কমছে না। দিনে দুই-তিন ঘণ্টা বাদ দিলে বাকি সময়জুড়ে হাড়কাঁপানো শীতের যে দাপট চলছে, তা আজও থাকতে পারে। তবে আজ বৃহস্পতিবার বাড়তি বিড়ম্বনা বাড়াতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আকাশ মেঘলা হয়ে উঠতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশে মেঘ বেশি থাকতে পারে। ফলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে। এতে দিন ও রাতের... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1633375/%E0%A6%B6%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%97%E0%A7%81%E0%A6%81%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%97%E0%A7%81%E0%A6%81%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%AC%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF

উড়ে উড়ে সেন্টমার্টিন

২১ ডিসেম্বর, শনিবার। কুয়াশাঢাকা দিন। ঢাকা অবশ্য ধূসর এই চাদরে দুদিন ধরেই ঢাকা। একটি বারের জন্যও উঁকি দেয়নি সূর্য। তাই মনটা দুরুদুরু, যাচ্ছি তো সাগরপারের দ্বীপে, মোটে দুটো দিন থাকব, এমন কুয়াশা থাকলে বেড়াতে যাওয়া পুরোটাই মাটি! দ্বীপ মানে আমাদের অতি আদরের প্রবালদ্বীপ সেন্টমার্টিন। বছরের শেষ দিকে ঢাকার বাইরে কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছেটা ছিল বটে, তবে সেন্টমার্টিনকে বেছে নেওয়া হুট করেই।সে অনুযায়ী... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1633374/%E0%A6%89%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%89%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8

যুক্তরাষ্ট্র বনাম ইরান: বিপদে দুই দেশই

একটু দেরিই করে ফেললেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই বিশ্বব্যাপী একটি আশঙ্কা সৃষ্টি হয়েছিল। বলা হচ্ছিল, যেকোনো সময় পাগলামি করে বসতে পারেন এই ধনকুবের রাজনীতিবিদ। শেষ পর্যন্ত ইরানকে প্রতিপক্ষ বানিয়ে অশান্তি তিনি তৈরি করলেন বটে, তবে সময়টা বড্ড গোলমেলে। হিসাবে গরমিল হলে গদি নিয়েও টানাটানি পড়তে পারে ট্রাম্পের। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এখন... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1633362/%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%87

Wednesday, January 8, 2020

নতুন বছরের ৫টি টেক–সংকল্প

বছরের শুরুতে জীবনের নানান ক্ষেত্রে কত না সংকল্প করি আমরা। জীবনের সঙ্গে প্রযুক্তি এখন অবিচ্ছেদ্য। ফলে এই ক্ষেত্রেও কিছু সংকল্প ঠিক করা জরুরি। কী হতে পারে সংকল্পগুলো? ১. অনলাইনে সদাচার ঢাকার বাতাস দূষণের তালিকায় ওপরের দিকে। ইন্টারনেটের ভার্চ্যুয়াল বাতাসও তার চেয়ে কম দূষিত নয়। অনেকেই ফেসবুক থেকে বেরিয়ে যাচ্ছেন অনলাইন–দূষণের কারণে। অনেকেরই ব্যক্তিজীবন মারাত্মক হুমকির মুখে অনলাইন বুলিংয়ের... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1633234/%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A7%AB%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9F%E0%A7%87%E0%A6%95%E2%80%93%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA

শিশুর মানসিক বিকাশ হচ্ছে তো

শিশুর বিকাশ একটা চলমান প্রক্রিয়া। বিকাশের স্তর অনুযায়ী শিশু একেকটা বয়সে একেকটা কাজ করবে। তা ঠিকমতো হচ্ছে কি না, তা নিয়মিত নজর রাখা উচিত। তবে সব শিশুর বিকাশ একই গতিতে হবে এমন নয়, একটু এদিক–সেদিক হতে পারে। প্রায় সব মা–বাবাই সাধারণত বেশি নজর দেন শিশু কবে হামাগুড়ি দিল, কখন হাঁটতে পারল, কখন কথা বলা শিখতে পারল—এসবের ওপর। এগুলো নিশ্চয় শিশুর বিকাশ, তবে তা শারীরিক বিকাশ। মায়ের গর্ভ... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1633224/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A4%E0%A7%8B

শীতে গাড়িরও ঠান্ডা লাগতে পারে

এবারের শীতকালে ঠান্ডার সঙ্গে সঙ্গে মাঝেমধ্যে বৃষ্টিরও দেখা মিলছে। টিপ টিপ বৃষ্টিতে রাস্তা হচ্ছে কর্দমাক্ত। শীতকালে বাতাসে ধুলাবালির পরিমাণ বেশি থাকে। দেশের আবহাওয়া অনুসারে শীতকালের চেয়ে গ্রীষ্মকালে গাড়ির প্রতি অধিক যত্নশীল হতে হয়। তবে শীতে গাড়িকে নিরাপদে চালানোর জন্য কিছু সতর্কতা মেনে চলা উচিত বলে জানান দ্য ইনস্টিটিউট অব দ্য মোটর ইন্ডাস্ট্রি (আইএমআই), যুক্তরাজ্যের সহযোগী সদস্য এবং আই ওয়ার্কসের... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1633220/%E0%A6%B6%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BE-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%97%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87

ডেথ রেফারেন্স ও আপিলের পূর্ণাঙ্গ রায়ে বিচারপতিদের সই

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় করা হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের পূর্ণাঙ্গ রায়ে সই করেছেন তিন বিচারপতি। ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি এখন প্রকাশের অপেক্ষায়। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিন বিচারপতি রায়ে সই করেন। দেশের ইতিহাসে এই মামলার আসামির সংখ্যা সবচেয়ে বেশি। আর রায়ের পৃষ্ঠার সংখ্যার দিক থেকেও এটি সবচেয়ে বড় রায়। পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার দায়ে ২০১৭ সালের ২৭... বিস্তারিত



source http://35.227.245.191/bangladesh/article/1633237/%E0%A6%A1%E0%A7%87%E0%A6%A5-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%93-%E0%A6%86%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97-%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0

বেদনাহীন প্রসব

প্রতীক্ষায় নতুন মা, নতুন বাবা। সন্তানের মুখ দেখার পরমানন্দ বহু আকাঙ্ক্ষিত এক অনুভূতি। পৃথিবীর আলোয় সেই কাঙ্ক্ষিত মুখটা দেখার আগের সময়গুলো কেমন যায়, তা সবচেয়ে ভালো জানেন একজন মা। গর্ভে বড় হতে থাকা সন্তান আর নিজের শারীরিক পরিবর্তন—মা হওয়ার জন্য কত-না আত্মত্যাগ। মা হওয়ার পরেও জীবনভর সন্তানের মঙ্গলের জন্য কষ্ট করেন। আর সন্তান জন্মদানের সময়টা? নাড়িছেঁড়া ধন পৃথিবীর আলোয় আসার মুহূর্তটাকে মায়ের... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1633219/%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A6%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%AC

মা–বাবাকেই তো শেখাতে হবে

গত বছর সায়েন্স প্রজেক্ট করার জন্য আমার বড় ছেলের বন্ধুরা বাসায় এল একদিন। একদল গলাভাঙা, হালকা গোঁফ ওঠা কিন্তু এখনো শিশুসুলভ কমনীয়তায় ভরা ১৩–১৪ বছরের আট–দশজন ছেলে। তাদের মায়েরাও এলেন। দৌড়াদৌড়ি করে তাঁদের পছন্দের রান্নাবান্না করলাম। এর কিছুদিন পরে এক মায়ের সঙ্গে স্কুলে দেখা। তিনি ভীষণ উদ্বিগ্ন। কারণ, তাঁর ছেলেকে নাকি অন্য ছেলেরা বাজে কথা বলেছে। বুলি করেছে ভেবে প্রথমে মন খারাপ হলো। পরে উনি যা বললেন... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1633218/%E0%A6%AE%E0%A6%BE%E2%80%93%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87%E0%A6%87-%E0%A6%A4%E0%A7%8B-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87

হামলার সমাপ্তি টানার ঘোষণা ইরানের

যুদ্ধ বা উত্তেজনা আর বাড়াতে চাইছে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ আজ বুধবার এক টুইটে এ ঘোষণা দেন। ইরানে দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর তিনি এ টুইট করলেন। জাভেদ জারিফ লিখেছেন, মার্কিন সেনাদের ওপর আক্রমণ সমাপ্ত হয়েছে, তাঁরা আর উত্তেজনা বা যুদ্ধ চান না। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটে বলেছেন, স্থানীয় সময় বুধবার সকালে তিনি এ নিয়ে বিবৃতি... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1633236/%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE-%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0

রাজনীতিমুক্ত এক বছর

টানা তৃতীয়বারের মতো ক্ষমতা ধরে রাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন সরকারের এক বছর পূর্ণ হয়েছে। সরকারটি নতুন, কেননা, ৪৭ সদস্যের মন্ত্রিসভায় দুই-তৃতীয়াংশের বেশিই প্রথমবারের মতো মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব পান। সরকারটির নতুনত্বের আরেকটি দিক হচ্ছে টানা ১০ বছর সরকারের চরিত্র ছিল মহাজোটের, যা এবারে একান্তই আওয়ামী লীগের। মহাজোটের শরিকদের দ্বিতীয় প্রধান দল জাতীয় পার্টি দ্বিতীয় মেয়াদে বিরোধী দলের আসনে... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1633233/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ

পরীক্ষার প্রস্তুতি নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্রী গত রোববার বিকেলে আবাসিক হল থেকে বেরিয়ে বন্ধুর বাসায় যাওয়ার জন্য রওনা হয়েছিলেন, অথচ তিনি ফিরে এলেন ধর্ষিত হয়ে। এই শহরটি নারীদের জন্য কতটা অনিরাপদ হয়ে উঠেছে, এই ঘটনাটি সেই প্রশ্নকে আবার নতুন করে সামনে নিয়ে এল।  একটি আবাসিক হলের এই ছাত্রী ক্যাম্পাস থেকে মিরপুরের শেওড়াপাড়ায় যাবেন বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে উঠেছিলেন। ভুল রুটের বাসে... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1633213/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3

আড়ুশাহ ও মাড়ুশাহ (রহমাতুল্লাহ) এর মাজার - ওয়ার্ড নং ২১

গতকাল, ফুলার রোড ধরে ব্রিটিশ কাউন্সিল পেরিয়ে যখন জগন্নাথ হলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক কোয়ার্টারের ভেত...