এলাকা ঘুরে ঘুরে সবজি বিক্রি করেন আল আমিন হোসেন। তাঁর ভ্যানগাড়িতে শীতের আগাম সবজিই বেশি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ভ্যানটি ছিল রাজধানীর কল্যাণপুরের গ্রিলের মোড়ে। সবজি ভ্যানের চারপাশে কয়েকজন ক্রেতা। তাঁদের কাছে আল আমিন মাঝারি আকারের একটি ফুলকপির দাম চাইলেন ৫০ টাকা। সাফ বলে দিলেন, ‘এক দাম’। দর–কষাকষি করা যাবে না। একটা ফুলকপির এত দাম কেন হবে, তা মানতে পারছিলেন না গৃহিণী... বিস্তারিত
source http://www.prothomalo.com/economy/article/1626753/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9D%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AB%E0%A7%81%E0%A6%B2%E0%A6%95%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%93-%E0%A7%AB%E0%A7%A6-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE
হেমন্তের শীত শীত সকালে মাটির চুলায় ঢেঁকিতে ভানা নতুন চালের গুঁড়া দিয়ে হরেক রকমের পিঠা তৈরি করেন গ্রামের গৃহস্থ ঘরের নারীরা। সেগুলো খেয়ে দিন শুরু হয় পরিবারের সদস্যদের। শহরে এই দৃশ্য অপরিচিত। তবে এই শহরেও নেওয়া যাবে হরেক রকমের পিঠার স্বাদ। ধানমন্ডির রবীন্দ্রসরোবরে শুরু হওয়া নবান্ন উৎসবে পিঠার স্বাদ নেওয়ার পাশাপাশি উপভোগ করা যাবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। গতকাল বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে তিন দিনের...
২০১৭ সালের মাঝামাঝি সময়ে টানা অভিযান চালিয়ে নিউমার্কেট এলাকার ফুটপাত থেকে হকার উচ্ছেদ করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরপর বেশ কয়েক মাস এলাকার ফুটপাত হকারমুক্ত ছিল। পরে ধীরে ধীরে ফুটপাতগুলো আবার হকারদের দখলে চলে যায়। তবে চাইলেই কেউ পণ্যের পসরা সাজিয়ে ফুটপাতে বসতে পারেন না। এখানে ব্যবসা করতে হলে প্রতিদিন গুনতে হয় নির্দিষ্ট পরিমাণের চাঁদা। হকাররা বলেন, নিউমার্কেটের আশপাশের সড়কগুলোতে...
১৯৮৪ সালে নেপালের কাঠমান্ডুতে এসএ গেমসে (তখন সাফ গেমস) প্রথম ব্যক্তিগত সোনার পদক উপহার দিয়েছিলেন ট্রিপল জাম্পার মুজিবুর রহমান মল্লিক। অ্যাথলেটিকসে সোনা জয়! এ প্রজন্ম তো প্রায় ভুলেই গেছে ব্যাপারটা। অলিম্পিক কিংবা এশিয়ান গেমস অনেক দূরের ব্যাপার। সাফ গেমস, হালে যেটিকে এস এ গেমস বলা হয়, সেই আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতাতেও অ্যাথলেটিকসে সোনার পদক খুব বেশি নেই বাংলাদেশের। অথচ, ১৯৮৪ সালে কাঠমান্ডুর...
ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ৩০ অক্টোবর। নিষেধাজ্ঞা শেষ হওয়ার চার সপ্তাহ পরও খুলনার বাজারে পাওয়া যাচ্ছে ডিমভর্তি মা ইলিশ। প্রথম দিকে প্রায় শতভাগ ডিমওয়ালা ইলিশ বাজারে পাওয়া গেলেও বর্তমানে বাজারে আসা ডিমওয়ালা ইলিশের পরিমাণ কম। নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রথম দুই সপ্তাহে খুলনার বিভিন্ন বাজারে ওঠা অধিকাংশ ইলিশের পেটই ছিল ডিমে ঠাসা। তবে ইলিশ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক সময়ে...
সবাই বসে বেঞ্চে। পরীক্ষা দেয় হাতে লিখে। আর সিয়াম বসে টেবিলে। পরীক্ষা দেয় পায়ে লিখে। অন্য সবার সঙ্গেই পরীক্ষা শেষ করে সে। বাড়তি সময়ের প্রয়োজন হয় না। শারীরিক প্রতিবন্ধিতাই যেন তার শক্তি। গতকাল বৃহস্পতিবার চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চবিদ্যালয়ে গেলে এই দৃশ্য চোখে পড়ে। ষষ্ঠ শ্রেণির শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী সিয়াম মিয়া পা দিয়ে লিখেই এবার বার্ষিক পরীক্ষা দিচ্ছে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়...
গাজীপুরের প্রায় ৮০ ভাগ ইটভাটাই অবৈধ। ট্রেড লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া চলা এসব ভাটায় প্রতিবছর হাজার টন কাঠ পোড়ানো হয়। এ জন্য উজাড় হচ্ছে বন। প্রায় অর্ধেক ইটভাটাই সিটি করপোরেশন এলাকায় পড়েছে। সবগুলোই অবৈধ। প্রায় একই দশা রাজধানীর পাশের আরেক জেলা নারায়ণগঞ্জের। সেখানেও ৩০ ভাগের বেশি ভাটা অবৈধ। পৌরসভা এলাকা এবং কৃষিজমির পাশে গড়ে তোলা এসব ভাটার কারণে পরিবেশ দূষিত...
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ কবে তৈরি হবে, সেই সময়সূচি নির্ধারণ করা ভীষণ কঠিন বলে গতকাল বৃহস্পতিবার মন্তব্য করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর। পাশাপাশি রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য ইতিবাচক...
‘থালাইভি’ ছবিটি নিয়ে শুরু থেকেই আলোচনা–সমালোচনার ছড়াছড়ি। তা না হয়ে আর যায় কোথায়। কঙ্গনা রনৌত যেখানে, বিতর্ক সেখানে। এমনি এমনি তো আর তাঁর নামের আগে অলিখিতভাবে ‘বিতর্কের রানি’ বিশেষণ যুক্ত হয়নি। এবার ছবিটি আইনি নিষেধাজ্ঞার মুখে পড়েছে। আর আয়োজন করে এই ছবির নির্মাণ কার্যক্রমের জন্য কলকাঠি নেড়েছেন দীপা জয়াকুমার। সম্পর্কে তিনি জয়ললিতা জয়ারামের বড় ভাইয়ের মেয়ে। দীপা...
নরসিংদীর শিবপুরে জারিফ নামে ৩০ দিন বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মজলিশপুর গ্রামে বালতির পানিতে ডুবন্ত অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।মজলিশপুর গ্রামের মিষ্ঠু মিয়া ও বেবী ইয়াসমিন নামের দম্পতির দুই সন্তানের মধ্যে ছোট এই জারিফ। এই মর্মান্তিক ঘটনায় ওই পরিবার ও স্থানীয় লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, দুই সন্তানকে...
ব্যস্ত সড়কের পাশে দুই সারিতে আবর্জনাভর্তি অন্তত সাতটি ভ্যান দাঁড় করিয়ে রাখা। বিপরীত দিক থেকে একটি–দুটি করে ভ্যান আসছে। এর মধ্যে সিটি করপোরেশনের আবর্জনা সংগ্রহের বড় একটি ট্রাক হাজির হয় সেখানে। কিছুক্ষণের জন্য আটকে যায় পুরো সড়ক। বন্ধ হয়ে যায় যান চলাচল। গতকাল বুধবার এ দৃশ্য মিরপুর ২ নম্বর সেকশনের বড়বাগ মোড় থেকে খানিকটা সামনে এগিয়ে মণিপুর স্কুল–সংলগ্ন এলাকার। বড়বাগ মোড় থেকে সাড়ে তিন...
বাতাসে গুঞ্জন ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলছেন লিওনেল মেসি। আগামী সপ্তাহেই এ বছরের ব্যালন ডি’অর দেওয়া হবে। ইউরোপিয়ান সংবাদমাধ্যমের ধারণা লিভারপুলের তিন তারকাকে পেছনে ফেলে মেসিই জিতবেন এ বছরের ফুটবলারের পুরস্কার। আর তাহলেই ব্যালন ডি’অরে রোনালদোকে পেছনে ফেলে দেবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে আগামী সপ্তাহের অপেক্ষায় না থেকে গতকালই রোনালদোকে পেছনে ফেলে দিয়েছেন বার্সা অধিনায়ক। গতকাল...
চার ছেলে ও এক মেয়ে নিয়ে সাজানো-গোছানো সংসার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ওয়াজেদ আলীর। নদীভাঙনের কারণে তাঁর সেই সংসার এখন তছনছ। নিজের ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় হয়েছে পরিবারটির। নদীতে সবকিছু হারিয়ে নিঃস্ব তাঁরা। গত মঙ্গলবার ওয়াজেদ আলীর চারটি বসতঘরসহ ১০ শতাংশ জমি নদীগর্ভে চলে গেছে। ওয়াজেদ আলী ১০ বছর আগেও একবার ভাঙনের শিকার হয়েছিলেন। আগের স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এসে এখানে নতুন করে...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ইউরোপা লিগ রাত ৯-৫০ মি. আস্তানা-ম্যান ইউনাইটেড সনি টেন ২ ক্রাসনোদার-বাসেল সনি ইএসপিএন ইউরোপা লিগ রাত ১১-৫৫ মি. ব্রাগা-উলভারহ্যাম্পটন সনি টেন ১ বাশাকশেহির-রোমা সনি টেন ২ ফেরেনৎসভারোস-এসপানিওল সনি টেন ৩ ফেইনুর্ড-রেঞ্জার্স সনি ইএসপিএন...
বাঁশখালীর উপকূলীয় পাঁচ ইউনিয়নের ১ হাজার ৯৩০ হেক্টর এলাকার মাটি লবণাক্ত। এসব এলাকার জমিতে কিছুই উৎপাদন করা যেত না। বছরের অর্ধেক সময় এসব জমি খালি পড়ে থাকত। গত তিন বছর এসব লবণাক্ত এলাকার ১ হাজার ৩০০ হেক্টর জমিতে চাষ হচ্ছে লবণ সহিষ্ণু ধান। পতিত জমিতে সোনালি ধান উৎপাদন করতে পারায় বাড়তি লাভের মুখ দেখছে কৃষক। এবার বাঁশখালীতে লবণ সহিষ্ণু ধান উৎপাদন হয়েছে ২ হাজার ৩২৫ টন। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা...
প্রতিটি খাঁচা তৈরিতে খরচ হয় ১৫ হাজার টাকা। মাছের পোনা ও খাবার কিনতে ১৮ হাজার টাকা খরচ হয়। পরে খাঁচায় পোনা ভরে তা ভাসিয়ে রাখা হয় নদীতে। প্রতি খাঁচায় পোনা ছাড়া যায় ৭০ হাজার। ছয় মাস পর এই মাছ বড় হয়। পরে তা বিক্রি হয় স্থানীয় বাজারে। ভাসমান পদ্ধতিতে নদীতে খাঁচায় মাছ চাষে খরচ বাদ দিয়ে লাভ থাকে অন্তত ৩০ হাজার টাকা। ফলে সম্প্রতি পাবনার বিভিন্ন নদ-নদীতে এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে। এতে স্বাবলম্বী...
সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মীদের সম্পর্কে ‘বাজে মন্তব্য’ করার অভিযোগে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট৷ এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের আগস্টে সিন্ডিকেটের সেই সিদ্ধান্তকে অবৈধ বলে রায় দিয়েছেন উচ্চ আদালত৷ এরপরও ক্লাসে ফিরতে বাধার শিকার হয়ে...
ঢাকার বেশির ভাগ ফুটপাত হকারদের দখলে। এতে পথচারীদের স্বস্তিতে হাঁটার উপায় নেই। এর মধ্যে ফুটপাতে প্রস্রাবখানা বসানোর পরিকল্পনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পরীক্ষামূলকভাবে তিনটি প্রস্রাবখানা চালুও করা হয়েছে। নগরবিদ ও পথচারীরা বলছেন, নগরের ফুটপাতগুলো এমনিতেই পথচারীবান্ধব নয়। এর মধ্যে ফুটপাতে প্রস্রাবখানা বসালে তা নাগরিকদের ভোগান্তি আরও বাড়াবে, পরিবেশ এবং দৃষ্টিদূষণ ঘটাবে।ডিএসসিসি...
ইনফ্লুয়েঞ্জা, জীবজন্তুতে থাকা ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়া এবং নিপাহ ভাইরাসের ঝুঁকি বাড়বে। আগামী ১০ বছরে বাংলাদেশের মানুষ প্রধানত তিন ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়বে। এ তিন ঝুঁকি হলো ইনফ্লুয়েঞ্জা, জীবজন্তুতে থাকা ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়া এবং নিপাহ ভাইরাস। জনস্বাস্থ্য ও পশুস্বাস্থ্য নিয়ে ‘ওয়ান হেলথ’ শিরোনামে গতকাল বুধবার রাজধানীতে অনুষ্ঠিত এক সম্মেলনে এ আশঙ্কার কথা জানান সরকারের...