আজ বৃহস্পতিবার পবিত্র হজ। করোনাভাইরাস সংক্রমণে বৈশ্বিক মহামারির কারণে এবার স্বল্পসংখ্যক হজযাত্রী নিয়ে হজ হচ্ছে সীমিত পরিসরে। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। এই ময়দানে আজ ধ্বনিত হবে ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুল্ক।’ (আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1671866/%E0%A6%86%E0%A6%9C-%E0%A6%AA%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%9C
ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ ভিজিএফের চাল না পেয়ে বিক্ষোভ করেন বঞ্চিতরা। তাঁদের বিক্ষোভের মুখে চাল কিনে দিতে বাধ্য হয়েছেন ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান। গতকাল মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।অসাবধানতাবশত বরাদ্দের চেয়ে অতিরিক্ত ১২২ জনের মাঝে টোকেন বিতরণ করায় এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেন ইউপি চেয়ারম্যান। খোঁজ নিয়ে জানা যায়, গত সোমবার...
কোভিডের উপসর্গ নিয়ে পটুয়াখালীর ২৫০ শয্যা হাসপাতালে আজ বুধবার ভোরে এক ব্যক্তি মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তির বাড়ি পটুয়াখালী শহরে। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. কামরুজ্জামান কোভিডের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তি কয়েক দিন ধরে জ্বর-হাঁচি-কাশিতে ভুগছিলেন। গত সোমবার সকালে তাঁকে অসুস্থ অবস্থায় হাসপাতালে...
বিরাট কোহলি ফিটনেসের দিক দিয়ে একেবারে বদলে ফেলেছেন। কীভাবে সম্ভব হলো এটা? আধুনিক ক্রিকেটে ফিটনেস এতটাই গুরুত্বপূর্ণ, ২২ গজে সফল হতে হলে একজন ক্রিকেটারকে এতে ভীষণ মনোযোগী হতে হয়। সফল ক্রিকেটার হতে হলে কেমন ফিটনেস থাকা চাই, তার আদর্শ উদাহরণ অবশ্যই বিরাট কোহলি। ফিটনেসে ধারাবাহিক 'এ প্লাস' পেয়ে থাকেন ভারতীয় তারকা। তবে একটা সময় ছিলেন ফিটনেসের প্রতি ভীষণ অমনোযোগী। কীভাবে ফিটনেসের ব্যাপারে তাঁর...
করোনাভাইরাস মোকাবিলায় হোয়াইট হাউসের টাস্ক ফোর্সের সদস্য ও দেশের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি জনমত জরিপে বেশ জনপ্রিয়। আমেরিকার অধিকাংশ লোকজন করোনাভাইরাস মোকাবিলায় তাঁর প্রয়াসকে অনুমোদন করেন। অপরদিকে করোনা মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডকে অনুমোদন করেন না দেশের অধিকাংশ লোকজন। প্রেসিডেন্ট ট্রাম্প প্রশ্ন রাখেন, ফাউসি তাঁর প্রশাসনেই কাজ করেন। অথচ জনগণ কেন...
ফরিদপুরের দুই ভাই সাজ্জাদ হোসেন ওরফে বরকত ও ইমতিয়াজ হাসান ওরফে রুবেলের সহযোগী ও তাঁদের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে তাঁদের দখল করা সম্পত্তি বাজেয়াপ্ত করে তা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে বলেছেন তাঁরা। কেউ কেউ অভিযোগ করেছেন, রুবেল-বরকতের কিছু সহযোগী এখনো এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান প্রথম...
সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং পাটনা থানায় সুশান্তর প্রেমিকা রিয়া চক্রবর্তীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। ৩০৬ ধারায় আত্মহত্যার প্ররোচনাসহ ৩৪০ ও ৩৪২ ধারায় মামলা করেন তিনি। পাটনা পুলিশের পক্ষ থেকে মামলার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। ইতিমধ্যে পাটনা থেকে চারজন পুলিশের একটা দল মুম্বাই এসেছে। তারা মুম্বাই পুলিশের কাছ থেকে এই মামলা–সম্পর্কিত সমস্ত নথি চেয়ে নিয়েছে। অর্থাৎ, মুম্বাই ও...
করোনা কিছু সুযোগসন্ধানী মানুষের মুখোশ খুলে দিয়েছে। এ রকম একশ্রেণির মানুষের দুর্নীতি ও তাঁদের কারণে সাধারণ মানুষের দুর্দশার গল্প নিয়ে হানিফ সংকেত পরিচালনা করেছেন সামাজিক ও পারিবারিক নাটক ‘মনের মতি-মনের গতি’। প্রতিবছর দুই ঈদে দর্শকদের দুটি করে নাটক উপহার দেন নন্দিত নির্মাতা হানিফ সংকেত। গল্প ও সংলাপের কারণে তাঁর নাটক মানুষকে যেমন বিনোদিত করে, তেমনি নাটকের সামাজিক বক্তব্য মানুষকে করে...
বিকেলবেলা চায়ের কাপ হাতে করে ইদানীং প্রায়ই মায়ের সঙ্গে বসে যাই জি বাংলার ভারতীয় ধারাবাহিক দেখতে। মা অবশ্য খুব কমই দেখে, এক-দুটি বড় জোর। তার মধ্যে একটি হল ‘রানী রাসমণি’ আর অন্যটি হলো ‘কাদম্বিনী’। এমনিতে বাসার বাইরেই থাকা হয়, খুব একটা টিভি দেখা হয় না। গত কয়েক মাস মহামারির কারণে বাসায় থাকা আর টিভি দেখা হচ্ছে, আর সেই সঙ্গে সমান্তরালে অপর চিন্তাগুলো মাথায় ধাক্কা দিচ্ছে। এই...
করোনায় প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর লাখো মানুষ চাকরি ও কাজ হারিয়েছেন। দেশের বাইরে থেকে ফিরে আসতে বাধ্য হচ্ছেন অনেক কর্মী। কাজ হারিয়ে ফিরে আসা এসব অভিবাসী কর্মীর দেশে আয়ের কোনো উৎসও এখন নেই। এমন পরিস্থিতিতে মানব পাচার বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আবার দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও (এসএমই) আছে নানা সংকটে। ‘অর্থনৈতিক সংহতকরণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন: বিদ্যমান এবং কোভিড-১৯...
দুজনের বয়স হয়েছে। তবু বিষয়টি ভাবতেই কেমন রোমাঞ্চ জাগে। আবার মাঠের লড়াইয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর মুখোমুখি লিওনেল মেসি। স্পেনে দীর্ঘ সময় এ দ্বৈরথে দেখা গেছে দুজনকে। ইতালিতেও কি দেখা যাবে? ইন্টার মিলান কোচ আন্তনিও কন্তে আগেও একবার সম্ভাবনাটা উড়িয়ে দিয়েছেন। আরও একবার বাস্তবতা বোঝালেন কন্তে। তাঁর মতে, বার্সেলোনা থেকে মেসিকে ইন্টারে উড়িয়ে আনা মিলানের ডুয়োমো গির্জা স্থানান্তরের চেয়েও কঠিন কাজ! তবুও...
করোনার ভয় উপেক্ষা করে মুন্সিগঞ্জে শেষ সময় কোরবানির পশুর হাট জমেতে শুরু করেছে। পবিত্র কোরবানির ঈদ (ঈদুল আজহা) ঘনিয়ে আসায় হাটে ক্রেতা ও বিক্রেতার উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে এসব হাটে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানছে না কেউ। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা নীরব ভূমিকা পালন করায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন অনেকেই। গতকাল মঙ্গলবার দুপুরে দিঘিরপাড় ও আবদুল্লাহপুর পশুর...
করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের সিংহভাগেরই মৃদু উপসর্গ থাকে। তাঁরা বাড়িতে থেকে চিকিৎসা নিয়েই সুস্থ হচ্ছেন। উপসর্গ মৃদু হলেও এ ধরনের রোগীদেরও সতর্ক থাকতে হবে। এ সময় কারও বুকে ব্যথা হলে তা গুরুত্ব দিতে হবে। বুকে ব্যথা হৃদ্রোগের একটা অন্যতম উপসর্গ। ফুসফুসে সংক্রমণের পাশাপাশি করোনা রোগী হৃদ্রোগেও আক্রান্ত হতে পারেন। করোনাভাইরাস ফুসফুসে সংক্রমণ ঘটানোর পাশাপাশি হৃদ্যন্ত্রের...
চোখের সামনে দেখেছেন অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টের রোগীদের ছটফট করতে। অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে তাঁর সামনে। কোভিড-১৯ হাসপাতাল হিসেবে পরিচিত চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক মোরশেদ আলী দেখেন, গ্রামে বা মফস্বলে রোগীদের কষ্ট আরও বেশি। শহরে হয়তো কোথাও অক্সিজেনের সুবিধা মেলে। কিন্তু উপজেলার হাসপাতালে ছোট্ট একটি সিলিন্ডার পাওয়াও যেন স্বপ্নের মতো। এই অবস্থা দেখে চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা...
‘ফাগুন হাওয়ায়’ ছবিতে ‘তোমাকে চাই’ আর ‘হালদা’য় ‘গমগমলার’ গান দুটি গেয়ে প্রশংসিত হয়েছেন সুকন্যা মজুমদার ঘোষ। করোনাকালে শিল্পীদের অনেকে ঘর থেকে বের হতে শুরু করলেও সুকন্যা এখনো কাটাচ্ছেন ঘরে। আর ঘর থেকেই আজ ফেসবুকে তিনি শোনাবেন নিজের প্রিয় কিছু গান।আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রথম আলোর ফেসবুক পেজে সরাসরি গান শোনাবেন সুকন্যা। ‘ঘরে বসে গান’...
আমি শতবার প্রেমে পড়ে যাবপ্রিয় তোমার ওই রূপে আমি শত বছর অপেক্ষায় দাঁড়িয়ে রব প্রিয় তোমাকে আপন করে পাব বলেকেটে যাবে শত সহস্র প্রহররূপবতী রাজকন্যা তোমাকে ভেবে ভেবে। ভালোবাসি, ভালোবাসব শুধু যে তোমায়অনন্তকালের জন্য এ জীবনে। তেজগাঁও কলেজ, বাংলা বিভাগ
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক হঠাৎ করেই আবার আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। তবে, তা যতটা না বাংলাদেশে হচ্ছে, তার চেয়ে অনেক বেশি ঘটছে ভারতে। ভারতীয় সংবাদমাধ্যমে এখন একধরনের অস্থিরতা ও উদ্বেগ স্পষ্ট। দ্য হিন্দু পত্রিকা (বিস্ময়কর ও বিভ্রান্তিকর শিরোনামে) জানিয়েছে যে ঢাকায় ভারতীয় হাইকমিশনার চার মাস ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চেয়েও তাঁর সঙ্গে দেখা করতে পারেননি (শেখ হাসিনা...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণাঞ্চলের মানুষ রাজধানী ছাড়তে শুরু করেছে। তবে গতকাল মঙ্গলবার অন্য ঈদের সময়ের তুলনায় সদরঘাটে যাত্রীদের ভিড় ছিল কম। এদিকে সদরঘাটের বেশির ভাগ লঞ্চেই যাত্রীদের হাত স্যানিটাইজ করার ব্যবস্থা দেখা যায়নি। মাস্ক পরতে দেখা যায়নি অনেক যাত্রীকে। বেশির ভাগ লঞ্চের ডেকে গাদাগাদি করে বসে থাকতে দেখা যায়। ঢাকা নদী বন্দরের নৌযান পরিদর্শক কার্যালয় সূত্র জানায়, গতকাল ভোর ৫টা থেকে...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: মেজর লিগ সকার ইউরোস্পোর্ট পোর্টল্যান্ড–সিনসিনাটি সকাল ৮–৩০ মি. সিরি আ রাত ১১–৩০ মি. সাম্পদোরিয়া–এসি মিলান সনি টেন ১ লাৎসিও–ব্রেসিয়া সনি টেন ২ সাসসুয়োলা–জেনোয়া সনি সিক্স সিরি আ রাত ১–৪৫ মি তুরিনো–রোমা সনি টেন ১...
দিনাজপুরের পার্বতীপুরে একদিনে সর্বোচ্চ ১২ জনের কোভিড-১৯ (করোনাভাইরাস) শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ জনই বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিক। গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহেল মাফী। আক্রান্ত ৭ শ্রমিক হলেন কৃষ্ণ কান্ত, নরুল ইসলাম, মোরশেদ আলম, আরশাদ মণ্ডল, মশিউর রহমান, আ. মোত্তালিব ও আবু বক্কর। গত ২৬ জুলাই বড়পুকুরিয়া কয়লাখনির ১০০ শ্রমিকের করোনা...
জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ও সাপধরী ইউনিয়নের মানুষের কাছে বন্যা নতুন কিছু নয়। যমুনা নদীবেষ্টিত এ জনপদে প্রায় প্রতিবছরই বান আসে। তবে এবার করোনা পরিস্থিতিতে রোজগারহীন হওয়া মানুষ বন্যার সঙ্গে আর কুলিয়ে উঠতে পারছেন না। তা–ও পরপর তিন দফায় প্রায় এক মাস থেকে বন্যা চলছে। এলাকাগুলোতে খাদ্যসংকট দেখা দিয়েছে। তিন দফা বন্যায় বিপর্যস্ত ফকির আলীর জীবন। দুর্ঘটনায় তিনি একটি পা হারানোর পর...
বিদেশে বাংলা সিনেমার প্রদর্শনী শুরু হয়েছে বেশ কয়েক বছর হলো। এত দিন সেসব মুক্তি পেয়েছে থিয়েটারে। এবার অস্ট্রেলিয়ার সিডনিতে ড্রাইভ-ইন শোতে দেখানো হবে বাংলা সিনেমা ‘পোড়ামন টু’। ড্রাইভ-ইন শোতে বড় মাঠে রাখা পর্দায় চলচ্চিত্র প্রদর্শিত হয়। দর্শকেরা গাড়ি নিয়ে সেই পর্দার সামনে গাড়ি রেখে গাড়ির ভেতরে বসেই সিনেমা উপভোগ করেন। অস্ট্রেলিয়ায় এ রকম একটি প্রদর্শনীতে দেখানো হবে বাংলাদেশি সিনেমা...
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন বেশ ছোট। তাঁর ছোটবেলায় এক খেলার সঙ্গী ছিলেন, যাঁর নাম রাইমণি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাইমনিকে খুব ভালোবাসতেন। খুব অল্প বয়সে রাইমণির বিয়ে হয়ে যায়। কিন্তু বিধির বিধান, কিছু বছর পরেই রাইমণির স্বামী মারা গেলে বিধবা রাইমণি তাঁর নিজ গ্রাম বীরসিংহে পিত্রালয়ে ফিরে আসেন, সঙ্গে নিয়ে আসেন তাঁর একমাত্র সন্তান গোপালকে। বিদ্যাসাগর একদিন গ্রামে ফিরে রাইমণিদের বাড়িতে তাঁর খোঁজ নিতে...
যদি কখনো হংকংয়ের কওলন শহরের মংককের টুং চুইয়ের রাস্তায় সন্ধ্যায় হাঁটতে বের হন, তাহলে চারপাশের উজ্জ্বল সোনালি আভায় চোখ ও মন জুড়িয়ে যাবে। টুং চুইয়ের ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে তাকালে মনে হবে যেন এক সোনার খনির মতো মনোমুগ্ধকর ও জাদুকরি স্বপ্নরাজ্যের মাঝে এসে পড়েছি। আর এই স্বপ্নরাজ্যই হচ্ছে হংকংয়ের বিখ্যাত গোল্ডফিশ স্ট্রিট, যা দিনে দিনে ছোট–বড় সবার কাছে ভীষণ পছন্দের ঘুরে বেড়ানোর জায়গা হয়ে উঠেছে।...
করোনাকালে চীনা বিনিয়োগের ক্ষেত্রে দুটি সুখবর পেল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। প্রথমটি হলো, একটি চীনা প্রতিষ্ঠান ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১০০ একর জমি নিচ্ছে। এ জন্য তারা টাকাও জমা দিয়েছে। অন্যটি হলো, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে ৬০টি চীনা কোম্পানি বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে উন্নয়নকারী চীনা প্রতিষ্ঠানের কাছে। এ বিষয়ে জানতে চাইলে...
করোনাকালে ভালো নেই নড়াইলের পালপাড়ার মৃৎশিল্পীরা। বাংলা নববর্ষ ও চৈত্রসংক্রান্তির মেলা ঘিরে তাঁরা যে আয় করেন, তা দিয়ে চলেন সারা বছর। এবার সেটাই হয়নি। এখনো তাঁদের কোনো উপার্জন নেই। তাই অর্থ সংকটে তাঁদের পথে বসার উপক্রম হয়েছে। দিন কাটছে খেয়ে না-খেয়ে। জেলা সদরের শাহাবাদ ইউনিয়নের আতশপাড়া গ্রামের রমেন চন্দ্র পাল বলেন, ‘প্রায় পাঁচ মাস ধরে লকডাউনে ব্যবসা-বাণিজ্য বন্ধ। অনাহারে-অর্ধাহারে চলছে...
কোভিড-১৯ রোগে আক্রান্ত পটুয়াখালীর একজন স্বাস্থ্যকর্মী মারা গেছেন। তিনি পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের স্বাস্থ্যকর্মী (ব্রাদার) ছিলেন। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পটুয়াখালীর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, মারা যাওয়া স্বাস্থ্যকর্মীর নাম আবুল কালাম। বয়স হয়েছিল ৫০ বছর। গত ২৯ জুন তাঁর নমুনা পরীক্ষায় কোভিড-১৯...
একে তো করোনাভাইরাস মহামারি তার ওপর হাঁটুর চোট। রজার ফেদেরার গত মাসেই জানিয়েছিলেন, এ বছর আর টেনিস কোর্টে নামা হচ্ছে না তাঁর। ছেলেদের টেনিসে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়া ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি এবার অবসরের ইঙ্গিতও দিয়ে রাখলেন। আগামী মাসেই ৩৯ বছরে পা রাখবেন ফেদেরার। সর্বশেষ তাঁকে টেনিস কোর্টে দেখা গেছে এ বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে। সেমিফাইনালে নোভাক জোকোভিচের কাছে হেরেছিলেন...
প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির মধ্যে সম্পর্কের টানাপোড়েন বেশ কিছুদিন ধরেই। তাঁদের মধ্যকার সম্পর্ক যে একেবারে তলানিতে ঠেকেছিল, এর খানিকটা আঁচ করা গিয়েছিল কমনওয়েলথ দিবসের অনুষ্ঠানে। সেদিনই রাজপরিবারের অনুষ্ঠানে হ্যারি ও উইলিয়াম দুজনেই উপস্থিত ছিলেন। তবে একে অপরের সঙ্গে জনসমক্ষে একটি বাক্যও বিনিময় করেননি। এ দুজনের সম্পর্ক নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। হ্যারি যখন বর্তমান স্ত্রী মেগান মার্কেলের...
নভেল করোনাভাইরাস মহামারি মানুষের জীবনব্যবস্থা ও পুরো অর্থনৈতিক কাঠামো বদলে দিয়েছে। তবে এই রকম মহামারি এটাই প্রথম নয়। ইতিহাসবিদেরা বলেছেন, প্রাচীনকালেও এই রকম মহামারির আঘাতে প্রাণ হারায় কোটি মানুষ। তবে মহামারির ইতিহাস আগের ধারণার চেয়েও অনেক বেশি পুরোনো। প্রাচীনকালের মানুষের দাঁতের ডিএনএ পরীক্ষা ও গবেষণার পর এমন তথ্যই পেয়েছেন বিজ্ঞানী ও গবেষকেরা। ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়,...
সোনার দাম কয়েক মাস ধরেই বাড়ছিল। তা দেখে বিশ্লেষকেরা বলে আসছিলেন, এ বছরেই সোনার আউন্সপ্রতি দাম বেড়ে ২ হাজার ডলারে উঠবে। কিন্তু চলতি জুলাই মাসে এসে পণ্যটির দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। দুই–তিন দিন আগে পূর্বাভাস দেওয়া হয়, চলতি সপ্তাহে সোনার দাম অতীতের সব রেকর্ড ভেঙে ফেলবে। কিন্তু সপ্তাহের প্রথম কর্মদিবসেই সোনার দাম বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৯৪৪ দশমিক ৭১ পয়েন্টে উঠে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে...
আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে বিরল ও গুরুতর রোগে এক শিশু অসুস্থ্ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একই লক্ষণ থাকায় আরও দুই শিশুকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিকভাবেবিরল পোলিও বলা হলেও এ রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই বলে জানিয়েছে মিশিগান স্বাস্থ্য ও সমাজ সেবা অধিদপ্তর। অ্যাকিউট ফ্লাকসিড মেলাইটিস (এএফএম) নামে পরিচিত রোগটি শিশুদের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে ও মেরুদণ্ডের ক্ষতি করে। জানা গেছে,...
করোনাকালে ত্রাণ সহযোগিতার অর্থ দিয়ে আমেরিকার ফ্লোরিডায় এক ব্যক্তি বিলাসবহুল ল্যাম্বারগিনি গাড়ি কিনেছেন। কোম্পানির কর্মীদের ধরে রাখার জন্য মার্কিন সরকারের দেওয়া ‘পে চেক প্রোটেকশন’ কর্মসূচির অর্থ দিয়ে ব্যয়বহুল এ গাড়ি কেনায় ডেভিড টি হাইনস (২৯) নামের এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ২৭ জুলাই আদালতের নথি থেকে জানা গেছে, মায়ামি নগরীর ডেভিড টি হাইনস নামের ওই ব্যবসায়ী পে চেক...
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলই চা–বাগানে গতকাল সোমবার সকাল থেকে সারা দিন শ্রমিকেরা চা–পাতা উত্তোলনসহ সব কাজ করেন। সন্ধ্যায় আকস্মিকভাবে চা–বাগান কর্তৃপক্ষ কারখানার নোটিশ বোর্ডে একটি নোটিশ টাঙিয়ে অনির্দিষ্টকালের জন্য বাগান বন্ধ ঘোষণা করে। এ ঘটনায় গতকাল সন্ধ্যা থেকে ধলই চা–বাগানের শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই...
ফরিদপুরের মানুষের কাছে ৭ জুন রোববারের রাতটা ছিল একেবারে অন্য রকম। রাত ১১টার পর শহরে খবর ছড়িয়ে পড়ে, বরকত ও তাঁর ভাই রুবেল গ্রেপ্তার হয়েছেন। প্রথমে কেউই বিশ্বাস করতে পারেননি। জেলা প্রশাসন আর থানা-পুলিশ যাঁদের কথায় ওঠবস করে, সেই ক্ষমতাধরেরা কেন গ্রেপ্তার হবেন? শহরজুড়ে আতঙ্ক—নতুন কেউ দখল নিতে আসছে না তো! ফরিদপুরের এক আইনজীবী নিজের চেম্বারে বসে এভাবেই দুই সহোদর গ্রেপ্তারের পর শহরের অবস্থার কথা...
এশিয়ার বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ শূন্যের কোঠায় নেমে আসার পর আবারও তা বাড়তে শুরু করেছে। একে সংক্রমণের দ্বিতীয় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই সংক্রমণ মোকাবিলার জন্য অনেক দেশেই নতুন করে লকডাউনের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন করে করোনা যেসব দেশে ছড়াতে শুরু করেছে, সেগুলো মধ্যে অন্যতম ভিয়েতনাম। করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় প্রথম সারিতে যে দেশগুলো রয়েছে, তাদের মধ্যে অন্যতম এই দেশ।...
যথেষ্ট হয়েছে, আর না! আর্থুর মেলোর আর সহ্য হচ্ছে না। গত মাসে তাঁকে জুভেন্টাসের কাছে ৭২ মিলিয়ন ইউরোয় বিক্রি করে বার্সেলোনা। ইতালিয়ান ক্লাবটিতে সেপ্টেম্বরে যোগ দেবেন আর্থুর। ব্রাজিলিয়ান এ মিডফিল্ডার মনে করেন, চুক্তি পাকা হওয়ার পর থেকেই তিনি বার্সার অবহেলার শিকার হচ্ছেন। এভাবে আর চলতে পারে না। আর্থুর পারলে আজ এই মুহূর্তে বার্সা ছাড়তেন, জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত। চ্যাম্পিয়নস লিগ শেষ না...
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ মঙ্গলবার ভোররাত ৪টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন শফিউল বারী (৪৯)। তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন।স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এই তথ্য জানিয়েছেন। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন শফিউল বারী। গতকাল সোমবার দিবাগত...
তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, করোনার এই মহাদুর্যোগের সময় গণমাধ্যমের কর্মীরা সঠিক তথ্য দিয়ে কোভিড-১৯ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাংবাদিকেরা হচ্ছেন ফ্রন্টলাইনার বা সম্মুখযোদ্ধা। এই যোদ্ধাদের আমি এবং আমার মন্ত্রণালয় স্যালুট জানাই।গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে নগরীর ভুইয়াবাগ বিদ্যানিকেতনের মিলনায়তনে সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী আর্থিক সহায়তার...
একসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী করোনায় আক্রান্ত। তাঁকে প্লাজমা দিলেন এই প্রজন্মের সংগীতশিল্পী রাফসান মান্নান। চ্যানেল আই সেরাকণ্ঠের এই শিল্পী রবি চৌধুরীর প্লাজমা দরকার জেনেই দ্রুত তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। ছুটে যান হাসপাতালে। একজন তরুণ শিল্পীর কাছ থেকে এত দ্রুত সাড়া পাওয়ায় মুগ্ধ আর কৃতজ্ঞ রবি চৌধুরীর স্ত্রী রামিজা বাশার। প্রথম আলোকে সোমবার দুপুরে প্লাজমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন...
আবদুস সালাম পেশায় একজন রিকশাচালক। থাকেন রাজধানীর কদমতলী থানার রসুলপুর এলাকায়। প্রতিদিন কদমতলী শিল্প এলাকার ২৪ নম্বর সড়ক (রসুলপুর) ব্যবহার করেন সালাম। বেহাল সড়কে চলতে গিয়ে সালামের রিকশা প্রায় নষ্ট হয়। সালামের কথায়, ‘এমন খারাপ রাস্তা, ঢাকায় বুঝি আর একটিও নেই। দিনের পর দিন আমরা কষ্ট করতেছি। দেখার কেউ নেই। রাস্তা ঠিক হচ্ছে না।’ রসুলপুর সড়ক দিয়ে নিয়মিত চলাচল করেন মুস্তাফিজুর রহমান। তাঁর অভিযোগ, দুই...
রাজধানীর দূরপাল্লার বাস টার্মিনালগুলোতে বরাবরের মতো এবার ঈদে গ্রামের বাড়ি যাওয়া যাত্রীর চাপ নেই। যাত্রী কমায় বাসের সংখ্যাও কমিয়েছেন পরিবহনমালিকেরা। যাত্রীর কম থাকায় বাস ছাড়তেও দেরি হচ্ছে। ফলে যাঁরা বাস ধরতে আসছেন, তাঁদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। গতকাল সোমবার সরেজমিনে সকাল থেকে দুপুর পর্যন্ত গাবতলী ও মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে ফাঁকাই দেখা গেল। পরিবহন ব্যবসায়ীরা বলছেন, অন্য বছর এই...
কক্সবাজারের সাগরদ্বীপ মহেশখালী থেকে জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদওয়ান ফরহাদ ও তাঁর বড় ভাই রাশেদ খান ওরফে মেননকে আটক করেছে।জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি-ডিবি) মানস বড়ুয়া প্রথম আলোকে বলেন, জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে রেদওয়ান ও তাঁর ভাই রাশেদকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রেদওয়ানের বিরুদ্ধে একটি জঙ্গি সংগঠন গঠন করে...
দেশের প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত। এদের মধ্যে ৯০ লাখ মানুষই জানে না, তারা আক্রান্ত। হেপাটাইটিস নির্মূলে এই অজানা রোগীদের শনাক্ত করা জরুরি। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হেপাটাইটিস নির্মূল করতেই হবে। তাই দেশে বিনা মূল্যে হেপাটাইটিস শনাক্তকরণ পরীক্ষা চালু করা প্রয়োজন। সরকার ও জনস্বাস্থ্যসংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে দ্রুত হেপাটাইটিস প্রতিরোধ কৌশলপত্র প্রণয়ন...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন
ঢাকায় শুরু হচ্ছে আরেকটি চলচ্চিত্র উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল–২০২০’। আগামীকাল শুরু হয়ে তিন দিনের এ উৎসবে দেখানো হবে দেশ–বিদেশের তরুণ নির্মাতাদের বানানো সিনেমা। মহামারির কারণে উৎসবের সিনেমাগুলো দেখা যাবে আয়োজকদের ফেসবুক পেজে। উৎসবের জন্য ৪৫টি দেশ থেকে সিনেমা জমা পড়েছে। ভিন্ন ভাষা ও সংস্কৃতির সেসব চলচ্চিত্র থেকে বাছাইকৃত চলচ্চিত্রগুলো উৎসবে দেখানো...
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাজ্য যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তার ব্যাপক প্রশংসা করছেন বিজ্ঞানীরা। একদিকে দেশটি টিকা তৈরির দৌড়ে এগিয়ে রয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি টিকার জন্য অপেক্ষার প্রহর গুনছে বিশ্ববাসী; অন্যদিকে কোভিডের বিরুদ্ধে জীবন রক্ষাকারী ওষুধ তৈরির পরীক্ষার দৌড়ে অন্য দেশের চেয়ে অনেক এগিয়ে যুক্তরাজ্য। সব মিলিয়ে দেশটি গবেষকেদের কাছ থেকে বিরল প্রশংসা পাচ্ছে।...
সফল মানুষদের গল্প শুনতে, তাঁদের ভাবনা বা পরামর্শগুলো জানতে প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে শুরু হয়েছে ‘এমটিবি নিবেদিত টপ টক’ অনুষ্ঠান। ২১ জুলাই এর তৃতীয় অনুষ্ঠানের অতিথি হয়ে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন প্রথম আলোর বিশেষ বার্তা...
পোশাকশ্রমিক মায়ের কারখানায় কাজ শুরু হয়েছে। ধীরে ধীরে বাবার রিকশা সচল হচ্ছে। শুধু ছোট্ট মোহনা আক্তার পড়ালেখা ভুলতে বসেছে। এক ঘরে গাদাগাদির বাসায় টিভির ক্লাসে মন বসানো কঠিন। ইদানীং স্কুলের শিক্ষক মুঠোফোনে খোঁজখবর নিচ্ছেন। মা-ও কষ্টেসৃষ্টে বেতন দিয়ে পাড়ার এক খালার কাছে পড়তে পাঠাচ্ছেন। কিন্তু করোনার চার মাসে হাজারীবাগ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় যেমন শেওলা জমেছে, মোহনার পড়ার অভ্যাসেও...
■ বেশির ভাগ মৃদু উপসর্গের ও উপসর্গহীন রোগীর তেমন কোনো ওষুধের প্রয়োজন হয় না। কাজেই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে কোনো ওষুধ সেবন করবেন না। ■ করোনার উপসর্গ না থাকলেও রক্তে হঠাৎ অক্সিজেন কমে যেতে পারে। একে হ্যাপি হাইপক্সিয়া বলে। এ ক্ষেত্রে রোগী নিজেও টের পান না যে তাঁর অক্সিজেন কমে যাচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের একটা বড় অংশই উপসর্গহীন। অর্থাৎ তাঁদের জ্বর, কাশি, গলাব্যথা না–ও...