সম্ভবত আমাদের প্রজন্মের সবচেয়ে বড় চ্যালেঞ্জের সময়টা পার করছি আমরা। করোনাভাইরাসের ভয়াবহতার রেশ থাকবে আরও বেশ কয়েক মাস। ব্যবসা-বাণিজ্য স্থবির। লাখ লাখ মানুষ চাকরি হারাবে সারা বিশ্বে। নতুন দশকের শুরুতেই তাই আর্থিক মন্দাভাব থাকবে বছরজুড়ে। এই প্রতিকূল সময়টায় দাঁড়িয়ে তাই সবার ভাবা দরকার কীভাবে নিজের, পরিবারের বা প্রতিষ্ঠানের খরচের মুখে লাগাম টেনে ধরবেন। এই কদিনে অবশ্য আমাদের বুঝে যাওয়ার কথা,... বিস্তারিত
source http://www.prothomalo.com/economy/article/1667218/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F-%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%9B%E0%A7%9F-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%96%E0%A6%B0%E0%A6%9A-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8
ইম্পিরিয়াল কলেজের অনেকগুলো ক্যাম্পাস। লন্ডনে, লন্ডনের বাইরে। আমার কাজের জায়গা ছিল হ্যামারস্মিথ হাসপাতালে। মেডিকেল রিসার্চ কাউন্সিলের গবেষণা প্রতিষ্ঠান। প্রায় দিনই কাজ শেষ হতে রাত ৯টা বেজে যেত। অনেকের তখনো শেষ হতো না। প্রতিটি ফ্লোরে একটা বসার জায়গা; সঙ্গে বেশ কয়েকটি সোফা। একটু সকালে অফিসে গেলে প্রায়ই দেখা যেত, সোফাটা বেড হয়ে গেছে। শুয়ে আছে দু-একজন। সারা রাত কাজ করে। বিশ্বের অধিকাংশ গবেষণাগারের...
করোনাকালীন এই সময় আমাদের সবার জন্যই কঠিন। কিন্তু বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সময়টা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাদের কাটাতে হচ্ছে ঘরবন্দী জীবন। অনেকে এখানে অভ্যস্ত হতে পারছে না। অনেকের দেখা দিয়েছে নানা সমস্যা। স্পিচথেরাপি, অকুপেশনাল থেরাপিসহ তাদের জন্য যে বিশেষ স্কুল, তার কার্যক্রমেও ব্যাঘাত ঘটেছে। ফলে তারা সাহায্য নেওয়ার সুযোগটাও তেমন পাচ্ছে না। অনেকে অনলাইনভিত্তিক সুবিধা পেলেও তাদের সংখ্যা...
মার্চের শেষ দিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি সবাইকে ঘরে থাকার পরামর্শ দেয়। বেসরকারি প্রতিষ্ঠানগুলো ঘরে বসে অফিস কার্যক্রম শুরু করে। কিন্তু এঞ্জেলা সিজুকার ঘরে বসে কাজের উপায় নেই। মানুষের খাদ্যের জোগান দিতে তাঁকে রাস্তায় বের হতে হয়েছে। ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রোজেক্টের একজন বিক্রয় প্রতিনিধি এঞ্জেলা সিজুকা (২৩)। তিন বছর ধরে এই প্রতিষ্ঠানে কাজ করছেন।...
রাজধানীর একটি হোটেলে থেকে যাতায়াত করে ১০ দিন একটানা হাসপাতালে দায়িত্ব পালন করতে হয়। এরপর হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়। পরে হাসপাতালে গিয়ে করোনা পজিটিভ-নেগেটিভ কি না, তা জানার জন্য নমুনা দিতে হয়। এ পরীক্ষায় করোনা নেগেটিভ হলে তবেই ছয় দিনের জন্য বাড়ি যেতে পারেন। আর করোনা পজিটিভ হলে আবার সেই হোটেলে ফিরতে হয়।কথাগুলো বলছিলেন চিকিৎসক গুলশানা আক্তার (টগর)। তিনি গত ১২ মে থেকে করোনা রোগীদের...
ছোট থেকে রান্নার প্রতি একধরনের ভালোবাসা ছিল উদ্যোক্তা প্রমী তাবাসসুমের। তবে রান্না যে পেশাও হতে পারে, তা বুঝতে পারেন অনেক পরে। এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে রয়েছে ‘স্প্রিনকেলস অন টপ বাই প্রমী তাবাসসুম’ নামের তাঁর ডেজার্ট (মিষ্টান্ন) নিয়ে ব্যবসায়িক পেজ। অনলাইনের মাধ্যমে মিষ্টান্ন বিক্রির এই যাত্রা শুরু হয় গত বছরের মাঝামাঝি। দেশীয় কিছু মিষ্টান্নের পাশাপাশি আমেরিকান,...
শুটিং শুরু হলেও ঘরবন্দী অনেক তারকাই এখনো কাজে ফেরেননি। করোনার সংক্রমণের পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার অপেক্ষায় ছিলেন তাঁরা। পর্দায় এই তারকাদের অভাব বোধ করছিলেন দর্শক। নির্মাতারাও তাকিয়ে ছিলেন তাঁদের দিকে। অবশেষে একে একে শুটিংয়ে ফিরতে শুরু করেছেন তাঁরা। তাঁদের শুটিংয়ের আগে নেওয়া হচ্ছে সর্বোচ্চ সতর্কতা। এমনকি পুরো ইউনিটের করোনা পরীক্ষার কথাও শোনা গেছে। এ সপ্তাহে শুরু হচ্ছে প্রাণপ্রিয় নামের একটি...
যুক্তরাজ্যে Banker এবং Drunker-দের নিয়ে বাস্তবতার নিরিখে কিছু কথা প্রচলিত আছে। ব্যাংকাররা প্রয়োজনে অনেক রাত অবধি কাজ করে থাকেন। তাই কাজ শেষে অফিস থেকে বাসায় ফিরতে অনেক রাত হয়। ততক্ষণে Drunker-রাও রাস্তায় বেরিয়ে পড়েন। কিন্তু পুলিশ দূর থেকে Drunker এবং Banker-দের অনুধাবন করতে না পেরে কাছে গিয়ে গন্ধ শুঁকে নিত। আর তাতেই বুঝে নিতে পারত কে Banker বা কে Drunker! হ্যাঁ, বলছিলাম ব্যাংকারদের কথা। সারা...
ঘরে বাইরে এখন নতুন করোনাভাইরাস কোভিড-১৯ নিয়ে হাজারো প্রশ্ন। সাধারণের সেসব কৌতুহল মেটাতে এসব প্রশ্নের জবাব দিয়েছেন বিজ্ঞান বিষয়ক সাংবাদিক ড. মাইকেল মোসলি। ১৯৮৫ সাল থেকে বিবিসিতে সাংবাদিক, প্রযোজক এবং উপস্থাপক হিসেবে কাজ করছেন তিনি। টেলিভিশনে বায়োলজি ও মেডিসিন বিষয়ক প্রোগ্রামের উপস্থাপনার জন্যও তিনি সুপরিচিত। কোভিড-১৯ ভাইরাস বিষয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। বিজ্ঞানচিন্তার পাঠকদের জন্য...
চুয়াডাঙ্গার এক নারীসহ দুজন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন। ঢাকার দুটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা গতকাল শনিবার মারা যান এবং গতকাল রাতে তাঁদের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে নিজ এলাকায় দাফন-সমাধি করা হয়েছে। মৃত দুজন হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার মালোপাড়ার বাসিন্দা আরা হালদার (৫২) ও দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া গ্রামের ইদ্রিস আলী মালিতার স্ত্রী জাহেদা খাতুন (৬৫)। প্রশাসনের পক্ষ থেকে করোনায়...
ফরিদপুরে দুই তরুণের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত নয়টার দিকে ফরিদপুর শহরের চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ওই দুই তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান (৪৮)। তিনি ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মহল্লার লঞ্চঘাট এলাকার বাসিন্দা। আটক দুই তরুণ হলেন ফরিদপুরের সালথা উপজেলার ভবুকদিয়া এলাকার শরীফ (২০) এবং ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার হাবিব...
সিরি 'আ'তে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড থেকে কাল পাওলো মালদিনির নাম মুছে দিয়েছেন জিয়ানলুইজি বুফন। তুরিনোকে ৪-১ গোলে হারিয়ে বুফনের রেকর্ড গড়ার ম্যাচটাকে স্মরণীয় করেছে জুভেন্টাস। ম্যাচে একটি গোল করে এবারের লিগে নিজের ২৫তম গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১৯৬১ সালের পর এই প্রথম সিরি 'আ'তে জুভেন্টাসের কোনো খেলোয়াড় এক মৌসুমে ২৫ গোল পেলেন। ম্যাচে জুভেন্টাসের তৃতীয় গোলটি রোনালদো করেছেন...
কোভিড-১৯ উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়ার আধা ঘণ্টার মধ্যে দুই জনসহ চার ঘণ্টার ব্যবধানে তিনজন মারা গেছেন। এর মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে ১০টার মধ্যে তাঁরা মারা যান। মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন, সাতক্ষীরা শহরের এক বৃদ্ধ (৯৫), কলারোয়া উপজেলার এক গৃহবধূ (৪০) ও দেবহাটা উপজেলার এক নারী (৬০)। সাতক্ষীরা মেডিকেল...
ভারতকে খোঁচা দিতে বেশ পছন্দ শহীদ আফ্রিদির। করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছু দিন দৃশ্যপটের বাইরে থাকলেও সুস্থ হয়ে ফিরে আবারও খবরের শিরোনাম পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার। বলেছেন, এক সময় পাকিস্তান ভারতকে ক্রিকেটে এত বেশি হারাত যে ভারতীয়রা নাকি পাকিস্তানি ক্রিকেটারদের কাছে রীতিমতো মাফ চাইতো! পাকিস্তানের হয়ে ভারতের বিপক্ষে খেলাটা সব সময়ই উপভোগ করতেন আফ্রিদি, 'ভারতের বিপক্ষে খেলা আমি সব সময়ই...
গাজীপুর সিটি করপোরেশনের প্রকৌশলী দেলোয়ার হোসেন খুনের পর আতঙ্কে আছে তাঁর পরিবার। তাদেরও হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকি দিয়েছেন সিটি করপোরেশনেরই এক কর্মচারী। তিনি নিহত প্রকৌশলীর স্ত্রীকে বলেছেন, যারা গ্রেপ্তার হয়েছে তার বাইরে আর কারও নাম যেন প্রকাশ না হয়। নিহতের স্ত্রী এ ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন। কিন্তু পুলিশ তেমন গুরুত্ব দেয়নি। গত ১১ মে উত্তরার ১৭ নম্বর সেক্টরে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী...
মাছপ্রিয় বাঙালির কাছে বর্ষা প্রিয় একটি ঋতু। এই সময়ে নতুন পানির ছোট মাছের স্বাদ ভালো হয় বলে প্রচলিত আছে। জেলে আর খামারিরাও এই সময়ের অপেক্ষায় থাকেন। কারণ, বেশি মাছ পাওয়া যায়। কিন্তু এ বছরটা ঠিক তার উল্টো। পুকুরে পোনা ছাড়ার উপযুক্ত সময় মার্চ থেকে মে। এ সময়টায় করোনার কারণে দেশে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক না থাকায় খামারিরা হ্যাচারিগুলো থেকে পোনা আনতে যেতে পারেননি। নদী–খাল–বিলে মাছ ধরাও...
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি অর্জনে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৬৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯। টেকসই উন্নয়ন প্রতিবেদন ২০২০-এ বাংলাদেশের এ অবস্থান উঠে এসেছে। গত ৩০ জুন প্রতিবেদনটি প্রকাশ করেছে এসডিজিবিষয়ক একদল বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক নামের একটি সংস্থা। বিশ্বব্যাংক, বিশ্ব স্বাস্থ্য...
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
বনের পাখিগুলোর দিনকাল ভালোই কাটছে। গবেষকেরা মনে করছেন, বেশির ভাগ বুনো পাখি এ মৌসুমে স্বাচ্ছন্দ্যে বাসা বানিয়ে নিরাপদে বাচ্চা ফোটানোর সুযোগ পেয়েছে। বাংলাদেশে অধিকাংশ আবাসিক পাখির প্রজনন ঋতু গ্রীষ্ম। বন এবার কোলাহলমুক্ত। প্রজনন তাই অবারিত। দেশি শুমচার জন্য এ বছর একেবারেই আলাদা। এমন দিন পাখিগুলোর আর কখনো আসেনি। পরিযায়ী শুমচাকে সাধারণ মানুষ জানে অতিথি পাখি হিসেবে। প্রতি গ্রীষ্মে এ পাখিগুলো আমাদের...
কখনোই শোবিজ থেকে বিদায় নেননি গোলাম ফরিদা ছন্দা। প্রায় ২০ বছর ধরে নিয়মিত পর্দায় অভিনয় করে চলেছেন। অথচ আজকাল দর্শকেরা তাঁকে প্রশ্ন করেন, ‘আপনাকে এত কম দেখি কেন?’ এমন জিজ্ঞাসার মুখে ছন্দা উত্তর দেন, ‘আপনারা টিভি কম দেখেন, তাই!’ জনপ্রিয় এই টিভি অভিনেত্রীর মতে, দেশে এখন অনেক চ্যানেল। প্রচারিত হয় অগণিত নাটক। দর্শকেরা ছুটে বেড়ান দেশি-বিদেশি চ্যানেলে চ্যানেলে। এ জন্যই ছন্দা...
ফলের রাজা আমের স্বাদের জাদুতে মুগ্ধ হন সবাই। তাই আমের মৌসুমে ক্রেতারা এই সুস্বাদু ফলটি খেয়ে তৃপ্ত হতে চান। আর মৌসুমি ফল বিক্রেতারাও বছরজুড়ে অপেক্ষায় থাকেন আমের মৌসুমের। কারণ আমের চাহিদা বেশি থাকায় বিক্রেতারা আম বিক্রি করে একটু বেশিই আয় করতে চান, যেন বছরের বেশ কিছুটা সময় তাঁরা এই আয় দিয়ে সংসার চালাতে পারেন। আমের ব্যবসা বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন কিছু নয়। তবে ডিজিটাল মাধ্যমের প্রসারের আগে একজন...
দুই বোন বন্ধুর মতো। একই বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, একই হলের একই কক্ষে থেকেছেন। কাজ করেছেন একই স্বেচ্ছাসেবী সংগঠনে। লেখাপড়াও করেছেন মিলেঝিলে। দুষ্টুমি আর খুনসুটিতে কেটেছে বিশ্ববিদ্যালয়জীবন। এবার দুই বোন একসঙ্গে হলেন প্রশাসনে বিসিএস ক্যাডার। ফাতেমা তুজ জোহরা (চাঁদনী) ও সাদিয়া আফরিন (তারিন)। দুই বোন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। ছোট বোন সাদিয়ার অনার্স সেশন...
প্রচণ্ড গরমে সব বয়সের মানুষ, বিশেষ করে শিশুরা ভীষণ অস্বস্তিবোধ করে, অস্থির হয়ে ওঠে, মেজাজ খিটখিটে হয় এবং বিরক্ত করে। তার সঙ্গে আছে ঘামাচির যন্ত্রণা, বারবার ঘেমে ঠান্ডা লেগে যাওয়ার মতো সমস্যাও। গরমে শরীরের বাড়তি তাপ বের করে দিতে ঘামের গ্রন্থিগুলো সক্রিয় হয়ে ওঠে। ঘাম ত্বক থেকে বাষ্পীভূত হলে শরীর শীতল হয়। কিন্তু বাতাসে আদ্রর্তা বেশি থাকলে ঘাম ঠিকমতো বাষ্পীভূত হতে পারে না। তখন অস্বস্তি আরও বেড়ে...
করোনা শনাক্তের পরীক্ষার জন্য নমুনা দেওয়ার ৭ থেকে ৮ দিন পর ফল জানা যাচ্ছে। অনেক ক্ষেত্রে পরীক্ষার ফল জানার আগেই করোনার উপসর্গ থাকা অবস্থায় রোগীর মৃত্যু হচ্ছে। ফল জানতে দেরি হওয়ায় সংকটাপন্ন রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। আবার যেসব জেলায় করোনা শনাক্তকরণ পরীক্ষা কেন্দ্র নেই, সেসব জেলায় পরীক্ষার ফল পেতে বেশি ভোগান্তি হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরীক্ষার ফল পেতে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার বেশি...
ঘরে বসে আজ গান শোনাবেন ‘বাজে স্বভাব’ গানের শিল্পী রেহান রসূল। প্রথম আলোর করোনাকালের আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে রাত ১০টা ৩০ মিনিটে গাইবেন তিনি। প্রথম আলোর ফেসবুক লাইভে উপভোগ করা যাবে তাঁর গান। লাইভের পর গানগুলো শুনে নেওয়া যাবে প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে। করোনায় বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছেন মানুষ। তাঁদের বিষণ্নতা দূর করতে প্রথম আলো আয়োজন করেছে গানের...
আজকাল অনেককেই দেখি বাসার বারান্দায় বা ছাদে বাগান করার ছবি ফেসবুকে আপলোড করতে। হোম কোয়ারেন্টিনের দিনগুলোতে টবে ফুল, ফল বা সবজির গাছ লাগানোর প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। চমৎকার একটা ব্যাপার। আমার বাসায় বারান্দাতে আগে থেকেই অনেক গাছ আছে। অনেকে আছেন যাঁরা গাছের পরিচর্যার পেছনে অনেক সময় আর শ্রম দেন। তবে ব্যক্তিগতভাবে আমাদের সে রকম মনপ্রাণ দিয়ে বাগান করার শখ নেই। বাসার বারান্দায় থাকা গাছগুলোতে নিয়মিত...
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬শিল্পী মাহমুদ-উন-নবীর কণ্ঠটা খাদে গেলে গমগম করে উঠত। করাচিতে একবার মেহেদী হাসান তাঁর কণ্ঠনালিতে হাত...
গণিতে স্থানীয় মান হিসেবে প্রতিটি স্থানের প্রথম সংখ্যাটি সমান গুরুত্ব বহন করে। যেমন এককের এক, দশকের দশ। তেমনি শতকের স্থানে এক শ। ক্রীড়া জগতে শতকের মানের জুড়ি নেই। ব্যাটসম্যান একটা শতক হাঁকাল কিংবা বোলার বেধড়ক মার খেয়ে শত রান খরচ করল। উভয়ই পত্রিকার হেডলাইনে জায়গা করে নেবে। পাশাপাশি কোনো মানুষের শত বছর আয়ুতে তাঁকে অনেকটা ভাগ্যবানের চোখে দেখা হয়। কোনো প্রতিষ্ঠানের শতবর্ষ পেরোলে তাকে বিভিন্ন উপাধিতে...
ব্রিটেনে ডিসেম্বরে কনকনে ঠান্ডা পড়বে এ তো স্বাভাবিক। কিন্তু ডিসেম্বরের একত্রিশ দিনের মধ্যে যেদিন তিন মাস আগে থেকে বুকিং করা, সেই দিনেই বিনা মেঘে রৌদ্রপাত হবে সেটা ভয়ংকর রকমের সৌভাগ্যের বিষয় নয় কি? গত বছরের ২৮ ডিসেম্বরে ঠিক এমনটাই ঘটেছিল স্টোনহেঞ্জ এবং বাথ ভ্রমণের সময়। ডিসেম্বর ধরে বৃষ্টি আর দমকা হাওয়ার প্রকোপে শীত মামা জেঁকে বসলেও ২৮ ডিসেম্বর ছিল রৌদ্রজ্জ্বল সুন্দর একটি দিন। সম্ভবত...
‘গাছে কাঁঠাল, গোঁফে তেল’—এই প্রবাদবাক্য মেনে মানুষের গোঁফে তেল থাকুক আর না–ই থাকুক, গাছে গাছে যে এখন লোভনীয় কাঁঠাল ঝুলছে, তা তো মিছে নয়। আকারে বড় ফলগুলোর একটি কাঁঠাল। জনপ্রিয় এই ফল বাংলাদেশের জাতীয় ফল। কাঁঠালগাছের কাঠ যেমন ঘরবাড়ি, আসবাব তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে, আবার কাঁঠালপাতা গবাদিপশুর বিশেষত ছাগলের প্রিয় খাদ্য। শুকনা কাঁঠালপাতা দিয়ে প্যাকেটও তৈরি করা যায়। আর ফল হিসেবে...
ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে সুরভী-৭ নামের একটি লঞ্চের ধাক্কায় গত বছরের ৬ মার্চ নৌকায় থাকা একটি পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়। এর কয়েক দিন পরেই গত বছরের ২১ জুন একইভাবে নৌকায় করে বুড়িগঙ্গা পার হওয়ার সময় পূবালী-৫ নামের একটি লঞ্চের ধাক্কায় দুই বোনের মৃত্যু হয়। দুজনই শিশু। ঢাকার সদরঘাট নৌ থানার পুলিশ এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশের হিসাব অনুযায়ী, সদরঘাটে নৌ-দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ৯০...
নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক কোভিড–১৯ মহামারি মোকাবিলার সময় লকডাউনের মধ্যে সপরিবার সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে সমালোচনার মুখে পড়ে পদত্যাগ করেছেন। উল্লেখ করা প্রয়োজন, কোভিড–১৯ মোকাবিলায় যে কটি দেশ সফলতা দেখিয়েছে, সেগুলোর মধ্যে নিউজিল্যান্ড শীর্ষস্থানীয়। দেশটিতে আক্রান্ত হয়েছেন মাত্র ১ হাজার ৫২৮ জন এবং মারা গেছেন ২২ জন। বাংলাদেশে কোনো ক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে...
আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় ৪৬০ জন সংক্রমিত হয়েছে, মৃত্যু হয়েছে ৩ জনের। ২ জুলাই এখানে ৫৪৩ জন করোনায় সংক্রমিত হয়, যা মে মাসের পর থেকে এক দিনে সর্বোচ্চ সংখ্যা। এদিকে রাজ্যের ইস্ট ল্যান্সিংয়ের বার থেকে মিশিগানের ১৩টি কাউন্টিতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এতে এ পর্যন্ত ১৫২ জন সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে। মিশিগান অঙ্গরাজ্য...
'মাইরা ফালান, মাইরা ফালান, ছারপোকাগুলারে মাইরা ফালান...' বাসার বারান্দায় বসে শুনছিলাম মাইকে এই তারস্বরে ডাক। করোনার এই দিনে যে কোনো ঘোষণাই কেমন জানি আতঙ্ক সৃষ্টি করে। দূর থেকে ভেসে আসা মাইকের বক্তব্য তো আরও। এই আশপাশের এলাকা লকডাউন হলো কি না বা সরকারি কোনো জরুরি ঘোষণা এল কি না—এই সবই ঘোরে মাথায়। উদ্গ্রীব হয়ে কান পেতে শুনি মাইকের ভরাট গলা। কিন্তু এবার আশঙ্কা মিলল না। বরং কিছুটা...
করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিন বাড়ছে সংক্রমণ শনাক্ত হওয়া রোগীর সংখ্যা। বেশ কয়েকটি দেশে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে দ্বন্দ্ব ভুলে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। আজ শনিবার আল জাজিরার এক খবরে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) গুরুতর করোনাভাইরাস প্রাদুর্ভাবের শিকার দেশগুলোকে দ্বন্দ্বের পরিবর্তে...
আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে যদি অন্য কোনো ওয়েবসাইট বা অ্যাপে সাইন ইন করে থাকেন তবে তা শিগগিরই কিছু সিকিউরিটি সেটিংস হালনাগাদ করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফেসবুক সম্প্রতি স্বীকার করেছে যে বেশ কিছু অ্যাপ ফেসবুকের স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিচ্ছে। ৯০ দিন কোনো অ্যাপ ব্যবহার না করার ফলে স্বয়ংক্রিয়ভাবে মুছে গেলে বা তা ব্যবহারকারী তা সরিয়ে দিলেও তা অগোচরে ফেসবুকের তথ্য সংগ্রহ করতে...
রাজধানীর খুব কাছেই একটি বড় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) নবাবগঞ্জ উপজেলায় ৮৭৪ একর জমিতে এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবে। এ জন্য বেজা ১ হাজার ৭০২ কোটি টাকা ব্যয়ের একটি বিস্তারিত প্রকল্প পরিকল্পনা (ডিপিপি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে। বেজা বলছে, এ প্রকল্পের দুটি উদ্দেশ্য। প্রথমত, ঢাকা শহরে যত বিপজ্জনক শিল্পকারখানা আছে, সেগুলোকে...
২৫ জুন ফোন আসে গুলশান থেকে। একজন নারী ফোন করেছেন সাহায্য চেয়ে। মরদেহ দাফন করতে হবে। সঙ্গে সঙ্গে স্বেচ্ছাসেবী দল পাঠানো হয়। দলটি গিয়ে দেখে, মরদেহ থেকে গন্ধ ছড়াচ্ছে। উদ্ধারে সহায়তা নেওয়া হয় স্থানীয় পুলিশের। এমনই এক অভিজ্ঞতার কথা প্রথম আলোকে জানান সালেহ আহমেদ। তিনি কোয়ান্টাম ফাউন্ডেশনের হয়ে মরদেহ দাফন ও সৎকারের কাজটি সমন্বয় করছেন। তিনি জানান, তিন দিন ধরে চেষ্টা করেও কোনো সাহায্য পাননি বয়স্কা...
পল পগবা ও ব্রুনো ফার্নান্দেজ – ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডের দুই মূল ভরসা একইসঙ্গে চোটে পড়েছেন বলে শোনা গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে সৃষ্টিশীল খেলোয়াড় কে? সবাই একবাক্যে হয়তো বলবেন ফরাসি তারকা পল পগবার নাম। গত জানুয়ারি থেকে যদিও এই প্রশ্নের জবাবে অনেকে পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজেরও নাম নেন। এ দুজনের ওপর ভর করে শিরোপা না হোক, অন্তত চেলসি-লেস্টারকে টপকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস...
প্রতিদিনই নির্দিষ্ট পরিমাণে ভিটামিন সি খেতে হয়। যেমন শিশুদের ৩০ থেকে ৩৫ মিলিগ্রাম, প্রাপ্তবয়স্কদের ৪৫ মিলিগ্রাম, গর্ভবতী মায়েদের ৫৫ মিলিগ্রাম ও প্রসূতি মায়েদের ৭০ মিলিগ্রাম। শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে ভিটামিন সি-এর গুরুত্ব অপরিসীম। বিশেষ করে করোনাভাইরাসের এই মহামারির সময় রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি সবচেয়ে বেশি জরুরি। তাই বলে ভিটামিন সি-এর চাহিদা মেটাতে দোকান থেকে কিনে খেতে হবে, এমন কোনো...
একটি গানে একসঙ্গে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী কনা, এলিটা, ইমরান মাহমুদুল ও হৃদয় খান। 'তোমরা বন্ধু, প্রকৃত বন্ধু' শিরোনামে গানটিতে কণ্ঠ দিলেন তাঁরা। গানটির ইংরেজি ভার্সনও করা হয়েছে। সেখানেও এই চারজনই কণ্ঠ দিয়েছেন।কবির বকুলের লেখা গানটি বাংলাদেশের পুলিশ বাহিনীকে নিয়ে লেখা। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীত করেছেন হৃদয় খান নিজেই। তিনি বলেন, 'গানটির মধ্যে নতুনত্ব থাকবে। কাজটি করতে সময় নিয়েছি।...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস ১, সিলেক্ট ১ নরউইচ-ব্রাইটন বিকেল ৫-৩০ মি উলভস-আর্সেনাল রাত ১০-৩০ মি চেলসি-ওয়াটফোর্ড রাত ১টা ইংলিশ প্রিমিয়ার লিগ রাত ৮টা ম্যান ইউনাইটেড-বোর্নমাউথ স্টার স্পোর্টস সিলেক্ট ১ লেস্টার-প্যালেস স্টার স্পোর্টস সিলেক্ট ২ সিরি আ সনি টেন ২...
নেত্রকোনায় আরও চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের সবার বাড়ি দুর্গাপুরে। তাদের তিনজনই নারী। এ নিয়ে জেলায় মোট কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৫৪২ জনে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক উত্তম কুমার পাল বলেন, নেত্রকোনায় গত ২ এপ্রিল থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত ৭ হাজার ৪৮টি নমুনা পরীক্ষার...
সাবেক প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই নেপালের জনগণ ও নেপালে আলোচিত একজন সমাজতন্ত্রী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। জনপ্রিয় এ নেতার আরও বিশেষ পরিচয় আছে। দীর্ঘদিন নেপালের অভ্যন্তরে জেঁকে বসা রাজতন্ত্র ও ভারত প্রভাবযুক্ত লাগানো আধা উপনিবেশ মার্কাযুক্ত শাসনপদ্ধতির বিরুদ্ধে নেপাল কমিউনিস্ট পার্টির (মাওবাদী) পুষ্প কমল দহলের সঙ্গে দীর্ঘ এক যুগের অক্লান্ত পরিশ্রম ও পরিকল্পনার মাধ্যমে একটি বিপ্লবকে পূর্ণ রূপ...
সিরাজগঞ্জের একটি অন্যতম দুর্যোগপ্রবণ উপজেলা চৌহালী। জৌলুস আর যৌবনে ভরা উঁচু উঁচু সরকারি দালানকোঠাসমৃদ্ধ উপজেলাটিকে কিছুদিন আগেও সিরাজগঞ্জের একটি উন্নত উপজেলা হিসেবে গণ্য করা হতো। কিন্তু যমুনা নদীর করাল গ্রাসে সেই অবস্থা আর নেই। চৌহালী উপজেলাটিতে প্রায় ১ লাখ ৪৭ হাজার ১৪৩ জন মানুষের বাস। রয়েছে সরকারি-বেসরকারি মিলে ১২৩টি প্রাথমিক বিদ্যালয়। উচ্চমাধ্যমিক বিদ্যালয় আছে মোট ১৬টি এবং ১টি সরকারি কলেজসহ...
সামাজিক যোগাযোগমাধ্যমে কাল রাত থেকেই একটি ছবি ঘুরছে। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে আসছেন কুমার সাঙ্গাকারা। দেশটির সংবাদকর্মী রেক্স ক্লেমেন্টাইন তো টুইটে সরকারকে এ জন্য জনসন্মুখে ক্ষমাও চাইতে বলেছেন। বোঝাই যাচ্ছে, ২০১১ বিশ্বকাপ ফাইনাল 'বিক্রি'র অভিযোগ ওঠার পর ঝড় বইছে লঙ্কান ক্রিকেটে। সাঙ্গাকারাকে আপাতত এ ঝড়-ঝাপটা সামলাতে হচ্ছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, কাল লঙ্কান গোয়েন্দারা তাঁকে প্রায় ১০ ঘন্টা...
প্রান্তিক চাষিরা ঋণ নিয়ে গরু কিনে বড় করেছেন। এখন গরু বিক্রি করতে না পারলে বিপদ। বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার মোমিন মোল্লা একজন বড় খামারি ও গরুর ব্যাপারী। কোরবানির হাটে বিক্রির জন্য তিনি প্রতিবছরই স্থানীয় হাট ও বিভিন্ন বাড়ি থেকে গরু কেনেন। এরপর নিজের খামারের গরুর সঙ্গে কেনা গরুগুলো মিলিয়ে ঢাকায় নিয়ে বিক্রি করেন। গত বছরও তিনি ঢাকার কোরবানির হাটে ১০৫টি গরু বিক্রি করেছিলেন। এবার তিনি ২০টি ষাঁড়...
কানাডার টরন্টোয় এক বাংলাদেশি শিক্ষার্থীর 'রহস্যজনক' মৃত্যু হয়েছে। টরন্টো পুলিশ তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি তারা তদন্ত করছে। মারা যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীর নাম নয়ন দাস। তিনি টরন্টো শহরের স্কারবরো এলাকার একটি বাড়িতে কয়েকজনের সঙ্গে ভাড়া থাকতেন। ১ জুলাই ওই ভাড়াবাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে টরন্টো পুলিশ। তাঁর মৃত্যুর কারণ এখনো জানাতে পারেনি পুলিশ।নয়নের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া...