আসিফ তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। হঠাৎ করে বিকেলের মিষ্টি কমলা রোদ তার এক বন্ধুর মুখে পড়তে দেখল সে। সঙ্গে সঙ্গে সে পকেট থেকে মোবাইল বের করে একটা ছবি তুলে ফেলল। ছবি তোলার এমন দৃশ্য তো এখন আমরা অহরহই দেখি। কিন্তু পকেটের ফোনে এই ক্যামেরা আসার আগে ক্যামেরাকে কিন্তু একটা বড় পথ পাড়ি দিতে হয়েছে। বিভিন্ন রকম আলো দিয়ে ছবি তোলা হয়। এই আলো যত দিন কোনো মাধ্যমে সংরক্ষণ করা যেত না, তত দিন কাগজে পেনসিল... বিস্তারিত
source http://www.prothomalo.com/kishoralo/article/1665109/%E0%A6%AB%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF-%E0%A6%8F%E0%A6%B2-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87
মহামারির প্রভাব স্বাস্থ্য খাতের অন্য ক্ষেত্রে পড়তে শুরু করেছে। সরকারি কর্মকর্তারা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদানের হার দুই মাসে ১০ শতাংশ কমে গেছে। ইউনিসেফ বলছে, আগামী ৬ মাসে বাড়তি ২৮ হাজার শিশুর মৃত্যু হওয়ার আশঙ্কা আছে।গতকাল বুধবার নিয়মিত সংবাদ বুলেটিনের শুরুতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শিশুদের টিকাদানের বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, ‘স্বাস্থ্য...
চীনের প্রখ্যাত সমরবিদ সান ঝুর বিখ্যাত একটি কথা হলো, ‘যদি তুমি নিজের এবং শত্রুর সম্পর্কে না জানো তাহলে সব লড়াইয়েই তুমি হারবে। যদি তুমি নিজের সম্পর্কে জানো কিন্তু শত্রুর সক্ষমতার বিষয়ে না জানো, তাহলে তোমার প্রতিটি জয়ের পরপরই হারের আশঙ্কা থাকবে। আর যদি তুমি নিজের ও শত্রুর উভয়ের বিষয়ে জানো, তাহলে শত লড়াইয়েও তোমার হারের আশঙ্কা নেই।’ রণকৌশলীরা সংঘাতরত পক্ষগুলোর কাজের ধরন,...
বিটিএস ও ভক্তদের কীর্তি বিশ্বের নানা দেশের তরুণদের ওপর বিটিএসের বেশ প্রভাব। কোরীয় এই ব্যান্ড গানের বাইরেও নানা সময় নানা ধরনের সামাজিক কাজ করে থাকে, যা অনেকেরই চোখের আড়ালে থেকে যায়। ইউনিসেফের সঙ্গে অনেকদিন ধরেই তাঁরা যুক্ত ‘লাভ মাইসেলফ’ কর্মসূচিতে। যার মূল বার্তা হলো, প্রকৃত ভালোবাসা শুরু হোক নিজেকে ভালোবাসার মধ্য দিয়ে। এ ছাড়া শিশু ও নারীর নিরাপত্তা নিয়েও কাজ করছে দলটি। দলের...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com ইনস্টিটিউট অব পাবলিক হেলথ থেকে অবসর নিয়েছি অনেক দিন হলো। সিদ্ধান্ত নিয়েছিলাম, নতুন করে আর কোনো কাজে যোগ দেব না, পরিবারের সঙ্গেই থাকব। এর মধ্যে মেয়ে...
বরিশাল নগর ছাড়িয়ে প্রায় ৩০ কিলোমিটার দূরে বাকেরগঞ্জ উপজেলার পাণ্ডব নদের তীরে কৃষ্ণকাঠি গ্রাম। সবুজ প্রকৃতির নিবিড় ছোঁয়ায় গ্রামটা এমনিতেই নির্জন। সেই নির্জনতাকে আরও গভীর করেছে করোনার আকাল। এই গ্রামের মঞ্জু রানীর (৩৫) কথায় সেই ইঙ্গিত পাওয়া গেল। নদের তীরে সরু মেঠোপথটা পশ্চিমে অনেক দূর গেছে। কিছুদূর এগোতেই দেখা গেল, মঞ্জু রানী গোবর ঘুঁটে জ্বালানি তৈরি করছিলেন। কুশল জানতে চাইলে তিনি স্মিত হেসে...
একবিংশ শতাব্দীর নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করে এবং বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক বাধা পেরিয়ে নারীরা সমাজে মর্যাদার স্থানে প্রতিষ্ঠিত হতে সর্বদা সচেষ্ট। তবে এ জন্য নারীদের স্বাবলম্বী হতে হবে, হতে হবে আত্মনির্ভরশীল। আর স্বাবলম্বী হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। বর্তমান বাংলাদেশের অগ্রযাত্রায় নারীদের অবদান অনস্বীকার্য। দেশের অনেক নারী আজ তাঁদের শিক্ষা, প্রশিক্ষণ ও...
সম্প্রতি (১৩ জুন) প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন পার্লামেন্টে ২৭৫টি ভোটের মধ্যে ২৫৮ ভোট পেয়ে পাস হয় নেপালের মানচিত্র পরিবর্তনের বিল। প্রতিবেশী ভারতের সঙ্গে ঐতিহাসিকভাবে বিবদমান লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখ অঞ্চলকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার এ বিল প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী দ্রুততম সময়ের মধ্যে অনুমোদনও করেছেন। নেপালের দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী রাষ্ট্র ভারত এ বিলের...
গায়ে আকাশি-সাদা জার্সি। ডান প্রান্ত দিয়ে স্বচ্ছন্দ ড্রিবলিংয়ে বিপদসীমায় ঢুকে বাঁ পায়ের চকিত শট। এ তো পরিচিত দৃশ্য। লিওনেল মেসি! ভুল। এমন আরও একজনের আর্বিভাব ঘটেছে। কাল তার অভিষেক ঘটল লা লিগায়, মাত্র ১৫ বছর বয়সে! লুকা রোমেরো। ফুটবলপ্রেমীদের কাছে নামটা অপরিচিত না। বেশ আগেই তকমা পেয়েছে 'মেক্সিকান মেসি'। মেক্সিকোয় জন্ম হলেও আর্জেন্টাইন বাবা-মার সুবাদে মেসির উত্তরসূরী হিসেবে আপাতত আর্জেন্টিনার...
খাদিজা এক দরিদ্র গৃহপরিচারিকার নাম। খাদিজাকে নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়েছিল। কিন্তু মিরপুর থানা মামলা নিতে চায়নি। জাতীয় মানবাধিকার কমিশন এর দায়সারা তদন্ত করেছিল। সাত বছর পর করোনাকালে আমরা হাইকোর্ট বিভাগ থেকে একটি মাইলফলক রায় পেলাম। এই রায় বলেছে, মানবাধিকার কমিশন দোষী চিহ্নিত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ‘ক্ষমতার অপব্যবহার’ করেছে। তারা তাদের দায়িত্ব পালন করেনি। চিলড্রেনস...
ময়মনসিংহ নগরের আকুয়া এলাকায় বসবাস করেন একজন নারী। তিনি মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। তাঁর স্বামী ভাড়ায় ইজিবাইক চালান। করোনা পরিস্থিতির কারণে ওই নারীর নিজের কাজ হারান। সাধারণ ছুটির সময় ইজিবাইকও চলেনি ময়মনসিংহ নগরে। একই পরিবারের দুজনের রোজগার বন্ধ হয়ে গেলে চার মাসের বাড়ি ভাড়া বাকি পড়ে। ওই পরিবারটি এখন বাড়ি ভাড়া মেটানোর জন্য টাকা ধার বা কাজের অগ্রিম টাকা নেওয়ার চেষ্টা করছে। করোনাভাইরাসের...
চতুর্থ মাসে এসেও দেশে করোনাভাইরাসের সংক্রমণের রেখা ঊর্ধ্বমুখী। আক্রান্তের সংখ্যা, মৃত্যু, পরীক্ষার তুলনায় সংক্রমণ শনাক্তের হার সবই বাড়ছে। শিগগির সংক্রমণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, কিছু নির্দেশক থেকে বোঝা যায় একটি দেশে সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে কি না। বাংলাদেশের ক্ষেত্রে এসব নির্দেশকের বিপরীতে পর্যাপ্ত তথ্য নেই। ফলে সংক্রমণের প্রকৃত ব্যাপকতা সম্পর্কে যথাযথ...
ময়মনসিংহে নতুন করে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় করোনায় সংক্রমিতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। গতকাল বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর এ তথ্য জানায় সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে আজ বৃহস্পতিবার পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৮৪ জন। নতুন সংক্রমিতের মধ্যে ময়মনসিংহ সদরে ৭৮, ভালুকা উপজেলায় ৩, ফুলপুরে ও তারাকান্দায় ২ জন করে এবং...
কাঁধের ওপর চাপ ছিল। ২৪ ঘন্টা আগে বার্সেলোনা জেতায় চাপটা বেড়ে যায়। কিন্তু রিয়াল মাদ্রিদকে কিছু টের পেতে দেননি সার্জিও রামোস ও ভিনিসিয়ুস। দুজনের গোলে কাল রাতে রিয়াল মায়োর্কাকে ২-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে জিনেদিন জিদানের দল। এডেন হ্যাজার্ড ও ভিনিসিয়ুকে কাল জুটি বেঁধে খেলার সুযোগ করে দিয়েছিলেন জিদান। মাঝমাঠে লুকা মদরিচ ও ফেদে ভালভার্দেকে রেখে আক্রমণে গ্যারেথ বেল ও করিম বেনজেমাকে...
কোভিড-১৯–এর কারণে মানুষের আয় কমে গেছে, বেড়েছে বেকারত্ব। যাদের আয় কম, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। এমন অনেক ব্যক্তি আছেন, যাঁদের আয়ের উৎস একেবারেই বন্ধ হয়ে গেছে। গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা (বিআইডিএস) গতকাল দেশের ২৯ হাজার ৯০৯ জনের ওপর জরিপ পরিচালনা করে এই তথ্য দিয়েছে। জরিপটি পরিচালনা করেছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক কে এ এস মুরশিদ। একই অনুষ্ঠানে বিআইডিএসের গবেষণা...
দেশে কিটের মজুত কত আছে, স্বাস্থ্য অধিদপ্তর সেটা না জানানোয় একধরনের অস্পষ্টতা তৈরি হয়েছে। দেশের সরকারি করোনা পরীক্ষাকেন্দ্রগুলোর বেশ কয়েকটি কিটের সংকটে পড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে চাহিদার তুলনায় কম কিট সরবরাহ করা হচ্ছে বলে কেন্দ্রসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। দেশে কিটের মজুত কত আছে, স্বাস্থ্য অধিদপ্তর সেটা না জানানোয় একধরনের অস্পষ্টতা তৈরি হয়েছে। গত সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ইংলিশ প্রিমিয়ার লিগ রাত ১১টা সাউদাম্পটন–আর্সেনাল স্টার স্পোর্টস ১, সিলেক্ট ১ বার্নলি–ওয়াটফোর্ড স্টার স্পোর্টস সিলেক্ট ২ ইংলিশ প্রিমিয়ার লিগ রাত ১–৪৫ মি চেলসি–ম্যান সিটি স্টার স্পোর্টস ১, সিলেক্ট ১, ২ লা লিগা ফেসবুক লাইভ এইবার–ভ্যালেন্সিয়া রাত ১১–৩০ মি বেতিস–এসপানিওল রাত...
প্রস্তাবিত বাজেটের বেশ কিছু তথ্য-উপাত্ত নিয়েই প্রশ্ন আছে। আছে অসামঞ্জস্য, অস্বচ্ছতাও। সামাজিক নিরাপত্তা খাতের কথা যদি বলি, অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেছেন, এ খাতে বরাদ্দ ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকা বা জিডিপির ৩ দশমিক শূন্য ১ শতাংশ। কিন্তু এর মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন ও সঞ্চয়পত্রের সুদের হিসাবও আছে। অঙ্কটাও প্রায় এক-তৃতীয়াংশ। সরকারি চাকরি আগে যাঁরা করেছেন, পেনশন তো তাঁদের দিতেই...
নিজে যা, তার চেয়ে একটু বেশি বেশি দেখানোর সুযোগ অনেকেই ছাড়েন না। নিজের গুরুত্ব বাড়াতেও এ কাজ কেউ কেউ করেন। দেখা যাচ্ছে, রাষ্ট্রের বাজেটও এর বাইরে নয়। এবারের নতুন বাজেটে বেশ কিছু খাতে বরাদ্দ একটু বেশি বেশি বা বাড়িয়ে দেখালেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে এক খাতের মধ্যে অন্য খাত ের প্রকল্প কৌশলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেসব খাত গুরুত্বপূর্ণ, যেখানে বরাদ্দ বাড়ানোর চাপ রয়েছে, সেসব খাতেই মূলত...
হাত ধোয়ার কথা আজ বারবার বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে বাঁচার প্রথম উপায় হিসেবে। কিন্তু ১৮৪০ সালে হাঙ্গেরিয়ান বিজ্ঞানী ড. ইগনাজ স্যামেলওয়াইজ প্রথম অনুধাবন করেছিলেন যে হাত ধোয়ার সঙ্গে রোগ সংক্রমণ ও মৃত্যুর হার কমে যাওয়ার আছে প্রত্যক্ষ সম্পর্ক। বিশ্বের কোটি মানুষকে অনিবার্য মৃত্যু থেকে বাঁচিয়ে দেওয়ার ফল হিসেবে সেই ডাক্তারকে পাগলা গারদে যেতে হয়েছিল চক্রান্তের শিকার হয়ে।...
পরিবারের একজন অসুস্থ হওয়ায় এখনো ইংল্যান্ড দলের অনুশীলনে যোগ দেওয়ার ছাড়পত্র পাননি জফরা আর্চার ওয়েস্ট ইন্ডিজ দল ইংল্যান্ডে চলে এসেছে সেই কবে। তবে স্বাগতিক ইংল্যান্ডের ক্রিকেটাররা একত্র হয়েছে মাত্র গতকালই। সাউদাম্পটনের এজিয়েস ওভালে ঘাঁটি গেড়ে ৮ জুলাই শুরু টেস্ট সিরিজের প্রস্তুতি সাড়বেন তাঁরা। কিন্তু ওই দলে নেই তরুণ ফাস্ট বোলার জফরা আর্চার। থাকবেনই বা কীভাবে, 'করোনাভাইরাস মুক্ত' বা 'করোনা নেগেটিভ'...
দীর্ঘ কয়েক বছর পর আবার বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপারকম্পিউটারের তালিকার শীর্ষে ফিরল জাপান। ‘ফুগাকু’ নামের সুপার কম্পিউটার ব্যবহার করে গবেষকেরা বর্তমানে নোভেল করোনাভাইরাসের বিস্তার ও চিকিৎসা সংক্রান্ত গবেষণা চালাচ্ছেন। ফুগাকু নামের সুপারকম্পিউটারটির নির্মাতা জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান ফুজিৎসু এবং সরকারি গবেষণা সংস্থা রাইকেন। বার্তা সংস্থা সিএনএনের তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষ ৫০০...
কাঙ্ক্ষিত কিছু না পাওয়া, বিচ্ছেদ, প্রিয়জন হারানো, অসুস্থ প্রতিযোগিতা, প্রিয় মানুষের অবহেলা ইত্যাদি অনেক কারণেই বিষণ্নতা (ডিপ্রেশন) হতে পারে। প্রাথমিক অবস্থা থেকেই যদি কোনো ব্যক্তি নিজে বা তার কাছের মানুষেরা একটু সচেতন হয় তাহলে এর থেকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো অনেকটাই সম্ভব। কেউ ডিপ্রেশনে আছে শুনলেই সবাই একটি কথাই বলে—আগে তো কিছুই বুঝিনি! কিন্তু আসলেই কি তাই? ঘন ঘন মুড সুইং এবং অকারণ...
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী। খ্যাতনামা চিকিৎসক ও সুলেখক। প্রথম আলোর শুরু থেকেই লেখেন তিনি। আর লেখা পাঠান হাতে লিখে ডাকযোগে কিংবা সরাসরি। করোনাকালে তাঁর একটা লেখা লাগবে এই অধুনার জন্যই। ফোনে তিনি বললেন, লেখা তো লিখব কিন্তু পাঠাব কীভাবে। বললাম, লিখে ছবি তুলে মেসেঞ্জারে বা ই–মেইলে পাঠান। শুভাগত চৌধুরীর ফেসবুক আছে, তাতে সক্রিয়ও প্রায় ৭৪ বছর বয়সী এই অধ্যাপক। কথা বলার ঘণ্টাখানেকের মধ্যেই...
ডায়েট, ব্যায়াম ও ওজন কমানো–বাড়ানো নিয়ে পাঠকদের নির্বাচিত প্রশ্নের উত্তর দিয়েছেন বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান শামছুন্নাহার নাহিদ। প্রশ্ন: আমার বয়স ১৯ বছর (ছেলে)। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। ওজন ৫০ কেজি। ওজন ও উচ্চতা বাড়াতে চাই। কোন খাবারগুলো খাওয়া উচিত?তাসনিমরংপুরউত্তর: ১৯ বছর বয়সে উচ্চতা আর বাড়ানো সম্ভব হবে না, তবে আপনার উচ্চতা অনুযায়ী ওজন ৬ কেজির বেশি বাড়াতে হবে। এ জন্য...
প্রায় দেড় বছর ধরে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্রীর সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগের শেষ বর্ষের ছাত্রের সম্পর্ক। একপর্যায়ে এ প্রেম গড়ায় শারীরিক সম্পর্ক পর্যন্ত। ছেলেটি কোনো কোনো সময় তাঁদের অন্তরঙ্গ মুহূর্তগুলো গোপনে ক্যামেরায় ভিডিও করে রাখতেন মেয়েটির অজান্তে। মেয়েটির পড়াশোনা যখন শেষ পর্যায়ে, তাঁদের সম্পর্কের অবনতি হয়। মেয়েটির বিয়ে ঠিক হয় অন্য কোথাও। কিন্তু...
বিনোদনের খাতিরে একটু-আধটু টেনিস ও গলফ খেলার ছাড়পত্র দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু অপেশাদার ক্রিকেট এখনো মাঠের বাইরে রেখেছেন তিনি। এ নিয়ে দেশের প্রধানমন্ত্রীর ওপর চটেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। করোনাভাইরাস মহামারি এখনো কাটেনি। শুরুতে সব খেলা স্থগিত রেখেছিলেন জনসন। ধীরে ধীরে অন্যান্য দেশের মতো ব্রিটেনেও কিছু খেলা মাঠে ফেরানোর ছাড়পেত্র দেওয়া হয়েছে। সেদিক থেকে...
বাংলাদেশ উর্বর ভূমি। এই উর্বরতা শক্তি গুজব ছড়ানো ও তাতে কান দেওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। আর করোনাকালেও তার শক্তি দুর্বল হয়নি। তথ্য গোপন করার প্রবণতা এবং তথ্যের অসংগতি গুজবের আগুনে ঘি ঢেলে দেয়। বিশ্বের বেশির ভাগ দেশ বা রাজ্যের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি কোভিড-১৯ ইস্যুতে ব্রিফিং করে থাকেন। আমরা অনেকেই দেখেছি, নিউইয়র্ক সরকার কীভাবে অকপটে তাদের সীমাবদ্ধতা, পিপিইর অভাব, সংগ্রাম, হতাশা, সক্ষমতা ও...
সুস্থ থাকতে শরীরচর্চা বা ব্যায়ামের ব্যাপারে সচেতনতার বিকল্প নেই। যাঁরা সময় কিংবা ইচ্ছার অভাবে খুব বেশি গুরুত্ব দেননি এ বিষয়ে কিংবা শুধু ব্যায়ামাগারে (জিম) গিয়েই শরীরচর্চা করেছেন, তাঁরা এখন ঘরেই করে নিতে পারেন ব্যবস্থা। এ ক্ষেত্রে ভালো একটা সমাধান হলো ট্রেডমিল। অনেক বাড়িতে এ যন্ত্র হয়তো রয়েছে, কিন্তু ব্যবহার তেমন হয় না; সেসব বাড়িতে ট্রেডমিল (হাঁটার যন্ত্র) ব্যবহারের সময় এখনই। ট্রেডমিল ব্যবহার...
নতুন করে আরও তিন মাসের মজুরি ও ভাতা দেওয়ার জন্য অর্থ বরাদ্দ চেয়েছেন রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের মালিকেরা। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে শ্রমিক-কর্মচারীদের মজুরি দিতে সহজ শর্তে ঋণ হিসেবে এ অর্থ চান তাঁরা। মালিকেরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে অধিকাংশ কারখানার মজুরি দেওয়ার সক্ষমতা নেই। তিন মাসের মজুরির জন্য অর্থ বরাদ্দ চেয়ে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হক ও বিকেএমইএর...
ড. আবু জামিল ফয়সাল একজন জ্যেষ্ঠ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। বর্তমানে তিনি সরকার নিয়োজিত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ উপদেষ্টা দলের (সিলেট বিভাগ) সদস্য। এ ছাড়া তিনি অ্যাডজাংকট ফ্যাকাল্টি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের সঙ্গে যুক্ত। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান। প্রথম আলো: আমরা কোথায় যাচ্ছি? আবু জামিল ফয়সাল: এটা সবারই প্রশ্ন।...
আমাদের দেশে বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন ফলের সমাবেশ ঘটে, যেগুলো দেশি ফল নামে পরিচিত। এগুলো কোনোটি মিষ্টি, কোনোটি টক আবার কোনোটি অপূর্ব স্বাদযুক্ত। আমাদের দেশে পুষ্টির চাহিদা জোগানে দেশি ফলের গুরুত্ব অপরিসীম। দেশি এই ফলগুলো বিভিন্ন ধরনের পুষ্টিগুণসম্পন্ন, যা জীবদেহের পুষ্টিসাধন, দেহের ক্ষয়পূরণ, দেহের রোগ প্রতিরোধক শক্তি উৎপাদন এবং কর্মশক্তি ও তাপ উৎপাদনে বিরাট ভূমিকা রাখে। এই সময়ের মৌসুমি কিছু...
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনেকে অসুস্থ হন, তবে বেশির ভাগ ক্ষেত্রে তা মৃদু—ঘরেই এর মোকাবিলা সম্ভব। কিন্তু ঘরের অন্যান্য সদস্য কীভাবে সুস্থ থাকবেন? ছোঁয়াচে এই ভাইরাস পরিবারের সদস্য, বন্ধুবান্ধব আর সহকর্মীদের মধ্যে ছড়ায়। জানা গেছে, চীনে প্রথম ৭৫-৮০ শতাংশ সংক্রমণ ঘটেছিল পরিবারের সদস্যদের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) বক্তব্য, কাশি,...
ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি 'আ'তে আজ ১০টি ম্যাচ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর জন্ম ১৯৩৬ সালে, ব্রিটিশ শাসনামলে। দীর্ঘ সময় তিনি দেখেছেন বাঙালির রাষ্ট্রীয় ও সামাজিক ইতিহাসের অনেক ভাঙাগড়া। গতকাল মঙ্গলবার প্রখ্যাত এই লেখক, অধ্যাপক এবং মুক্তচিন্তার ধারক ৮৫ বছরে পদার্পণ করলেন। জন্মদিন উপলক্ষে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন শরিফুজ্জামান। প্রথম আলো: শুভ জন্মদিন। জীবনের বড় একটা সময় আপনি পার...
করোনাভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতে এই সময়ে ঘরে থাকার কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে সবাই। এ সময় প্রতিদিন বাজারে না গিয়ে পুরো সপ্তাহ বা মাসের বাজার একসঙ্গে করছেন অনেকেই। এর ফলে ঘর থেকে বের হওয়ার ঝামেলা থাকল না। কিন্তু পুরো মাসের বাজার ঘরে নিয়ে এলেই তো হবে না। বিশেষ করে কাঁচাবাজার মানে শাকসবজি, মাছ–মাংস ভালোভাবে সংরক্ষণ করার যন্ত্রটিও থাকতে হবে ঘরে। বর্তমান পরিস্থিতে বাসায়...
দিন দিন দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এ মাসের মধ্যেই হয়তো সংক্রমিত রোগীর সংখ্যা দেড় লাখে পৌঁছে যাবে। এমন পরিস্থিতিতেও সংক্রমণ প্রতিরোধে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা বা প্রতিষ্ঠানগুলোর কাজ সমন্বিতভাবে হচ্ছে না। যে কারণে পরিস্থিতি মোকাবিলায় আশানুরূপ কোনো ফলও আসছে না। করোনা সংক্রমণ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি কৌশল বিশ্লেষণ করলেই বিষয়টি পরিষ্কার হবে। প্রথম কৌশল হচ্ছে, বিশ্ব...
করোনা মহামারি মোকাবিলায় ছয়টি পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কাজগুলো ঠিকমতো হয়নি। এসব পদক্ষেপের সঙ্গে গোটা সরকারব্যবস্থা যুক্ত থাকার কথা। দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নিয়ে বেশি কথা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সম্পৃক্ততা বাড়ানো দরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৬ এপ্রিলের অন্তর্বর্তীকালীন নির্দেশিকায় জনস্বাস্থ্য ও সামাজিক বিষয়ে ছয়টি পদক্ষেপ...
করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় সব দেশের প্রতি পদক্ষেপ দ্বিগুণ জোরদার করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সুইজারল্যান্ডের জেনেভায় গত সোমবার অনলাইন প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস এই আহ্বান জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, ‘আমরা সব দেশের প্রতি জনস্বাস্থ্যের মৌলিক পদক্ষেপগুলো দ্বিগুণ জোরদার করার আহ্বান জানাই। আমরা জানি, এই...
শুধু টাকার জোরে সস্ত্রীক সাংসদ হয়েছেন কুয়েতে মানব পাচারে অভিযুক্ত মোহাম্মদ শহিদ ইসলাম (পাপুল)। ঘাটে ঘাটে টাকা দিয়ে প্রথমে নিজে লক্ষ্মীপুর-২ আসনের (রায়পুর-লক্ষ্মীপুর সদরের আংশিক) সাংসদ হন। পরে স্ত্রী সেলিনা ইসলামকেও একইভাবে সংরক্ষিত আসনে সাংসদ বানান। এখন কুয়েতে আটক হওয়ার পর জানা যাচ্ছে, এই টাকার উৎস ভিসাবাণিজ্য ও মানব পাচার। ইতিমধ্যে কুয়েত কর্তৃপক্ষ সে দেশের ব্যাংকে থাকা বাংলাদেশি এই সাংসদের...
ঘড়িতে তখন রাত সাড়ে তিনটা। বাসের হার্ড টার্নে ছিটকে পড়ে ঘুম ঘুম চোখ জানান দিল পাহাড় আমাদের স্বাগত জানিয়েছে। আমরা তখন খাগড়াছড়ির পথে। গন্তব্য সাজেক ভ্যালি। বিভাগের ইতিহাসের প্রথম ট্যুর, ঐতিহাসিক বললে কী ভুল হবে? সকাল তখন। বাস পৌঁছেছে দীঘিনালা। নাশতার পালা শেষ করে সাজেকের উদ্দেশে রওনার পালা। এখান থেকে আর বাস যাবে না, বরং অপেক্ষা করছে আর একটি বিস্ময়, ‘চাঁদের গাড়ি’ (স্থানীয় ব্যক্তিরা...
সৌদি আরবে অবস্থানরত মুসল্লি ছাড়া নতুন করে অন্য দেশ থেকে কেউ হজ পালনে যেতে পারবেন না। সে কারণে অনেকে হয়তো আর কখনো হজ করার সুযোগ না-ও পেতে পারেন। তেমনি এ বছর হজকে ঘিরে যে প্রায় আড়াই হাজার কোটি টাকার কর্মকাণ্ড চলার কথা ছিল, তা-ও বন্ধ হয়ে গেল। এই দুঃসময়ে সৌদিপ্রবাসী অর্ধলক্ষাধিক বাংলাদেশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। ক্ষতি হবে বাংলাদেশ বিমানের। তারা এবার হজের যাত্রী বহন করে ১০০ কোটির টাকার বেশি...
সাত বছর আগে ২০১৩ সালের ২১ জুন মুক্তি পেয়েছিল রানঝানা সিনেমাটি। আনন্দ এল রাই পরিচালিত ব্লকবাস্টার হিট এই সিনেমার অন্যতম অভিনয়শিল্পী স্বরা ভাস্কর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন এই সিনেমা নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা। তার আগে বলে রাখি, এই ছবির মিউজিক করেছেন দুবার অস্কারজয়ী এ আর রহমান আর গানের কথা লিখেছেন ইরশাদ কামিল। এই সিনেমার গানের অ্যালবাম, গানের কথা, সুর সাত বছর পরেও প্রায় সমান জনপ্রিয়।...
গত বছরের বসন্তকালীন ছুটিতে ওয়াশিংটন ডিসি যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এই রাজধানী শহর অনেক কারণেই বিখ্যাত, তার মধ্যে মিউজিয়াম অন্যতম। প্রায় সব কটি মিউজিয়ামই ন্যাশনাল মিউজিয়াম হিসেবে পরিচিত আর স্মিথসোনিয়ান ইনস্টিটিউটের অন্তর্ভুক্ত। সময় স্বল্পতার জন্য মাত্র তিনটি মিউজিয়াম দেখার সুযোগ হয়েছিল। এর মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি। আমার ঘোরাঘুরির পরিধি খুব সীমিত,...
বিপ্লবের ফেরিওয়ালা, আমার অন্তরে (অনেকেরই) যাঁর বাস, সেই ডা. চে গুয়েভারাকে (চে চিকিৎসক ছিলেন) পাওয়াটা ছিল ফিদেল কাস্ত্রো ও কিউবান জাতির জন্য সৌভাগ্য। ১৪ জুন ছিল চে গুয়েভারার জন্মদিন। কিউবান বিপ্লব সফল করে চে গুয়েভারা স্বাস্থ্য-চিকিৎসা খাত নতুন করে মানুষের জন্য গড়ে তোলার ফলেই আজ কিউবানরা সেই ধারাবাহিকতা রক্ষা করে সুচিকিৎসার সুফল পাচ্ছেন। সবচেয়ে বড় আলোচিত ঘটনা, যে কিউবান চিকিৎসাসেবার সুফল পাচ্ছে...
পরিষ্কার-পরিচ্ছন্নতায় হাত ধোয়ার গুরুত্ব সব সময়ই অনবদ্য। তবে করোনাকালে আমরা যেন হাত ধোয়ার পাঠ নিলাম নতুন করে। সাবান–পানি দিয়ে হাত ধোয়া কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার অভ্যাসটা এখন খুবই দরকার। বারবার হাত ধুলে হাতের ত্বক শুষ্ক হয়ে পড়তে পারে। তাই হাতের ত্বক কোমল রাখতে কিছু বিষয় খেয়াল রাখা ভালো। প্রতিবার হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবহারের পরই হাতে এমন কিছু ব্যবহার করতে হবে,...