পৃথিবীর মহা শক্তিশালী দেশগুলোকে একেবারে কুপোকাত করে করোনা এখন আমাদের দরজায়। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয়েছিল এ বছরের ৮ মার্চ। দেখতে দেখতে দুই মাস পেরিয়ে তিন মাসে পড়েছে। চ্যানেল আই, সময় টিভি, বিবিসিসহ মোটামুটি সব চ্যানেলই ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিমুহূর্তে করোনার পরিস্থিতি দেখছি। প্রথম প্রথম প্রতি ঘণ্টায় অন্য অনেক চ্যানেলে ঢুঁ মারলেও এখন এই তিনটিতেই করোনার খবর দেখি। একই খবর সারা দিন দেখাত বলে... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1658291/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87
করোনা মহামারির তাণ্ডবে যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে বেকারভাতা আবেদনকারীর সংখ্যা। গত সপ্তাহেও (১০ মে–১৬ মে) নতুন ২৪ লাখ কর্মহীন মানুষ বেকারভাতার আবেদন করেছেন। এতে মার্চের মাঝামাঝি থেকে এই নতুন পরিসংখ্যা মিলিয়ে মোট বেকারভাতা আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮৬ লাখ। যা প্রায় দেশটির মোট কর্মক্ষম জনগোষ্ঠীর এক চতুর্থাংশ। এ ছাড়া সুবিধা পাওয়া মানুষের সংখ্যাও বাড়ছে। গতকাল বুধবার প্রকাশিত সরকারি এক...
করোনাভাইরাস দেশের ব্যবসা-বাণিজ্যে যে স্থবিরতা তৈরি করেছে, তার প্রভাব পড়েছে ঈদের কাঁচাবাজারেও। বিক্রেতারা বলছেন, কাঁচাবাজারে ‘ঈদপণ্যের’ চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় কম। এর কারণ, মানুষের হাতে টাকা কম। পবিত্র ঈদুল ফিতরে এমনিতেই গরুর মাংস, মুরগি, ইলিশ মাছ ও চিংড়ি, সুগন্ধি চাল, ঘি, সেমাই, দুধ, গরম মসলা ইত্যাদির চাহিদা বাড়ে। এবার ঢাকায় চাহিদা আরও বেশি হওয়ার কথা। কারণ, বেশির ভাগ মানুষই...
কিছু মানুষ ইচ্ছেমতো খেয়েও মোটা হন না। শরীরচর্চা না করেও শুকনা বা চিকন থাকেন। এতে তাঁদের ওজন বাড়ে না। অন্যদিকে কিছু মানুষ আছেন মেপে মেপে খাবার খেয়েও মোটা হয়ে যান। নিয়মিত ব্যায়াম করে ঘাম ঝরিয়েও ওজনটাকে বাগে আনতে পারেন না।তাঁদের জন্য সুখবর দিতে যাচ্ছেন গবেষকেরা। সম্প্রতি চিকন থাকার কারণ একটি জিন আবিষ্কার করেছেন তাঁরা। আন্তর্জাতিক গবেষক দলটির সদস্যরা আশার কথা শোনাচ্ছেন। তাঁরা বলছেন, নতুন আবিষ্কৃত...
কারাগারে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছেই। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশের ছয়টি কারাগারে বন্দী ও কারারক্ষী মিলে ৪৬ জন আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরে কারাগারে বন্দীদের সঙ্গে তাঁদের স্বজনদের সাক্ষাৎ বন্ধ থাকছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত এপ্রিলে সারা দেশের ৬৮ কারাগারে বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ করে দেয় কারা কর্তৃপক্ষ। কারা অধিদপ্তর সূত্র জানায়, এখন ঢাকা কেন্দ্রীয়...
সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগির ছেলেরা বলেছেন, তাঁরা তাঁদের বাবার খুনিদের ক্ষমা করে দিয়েছেন।আজ শুক্রবার জামাল খাসোগির ছেলেদের কাছ থেকে এমন ঘোষণা আসে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।কানাঘুষা রয়েছে, বাবার খুনিদের এই ক্ষমা করে দেওয়ার পেছন মোটা অঙ্কের আর্থিক লেনদেন জড়িত। জামাল খাসোগির ছেলে সালাহ খাসোগি টুইটারে লিখেছেন, 'আমরা শহীদ জামাল খাসোগির ছেলেরা ঘোষণা করছি, যাঁরা আমাদের...
ড. এ এস এম মাকসুদ কামাল। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন। কোভিড-১৯ এর প্রেক্ষাপটে বাংলাদেশের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলা বিষয়ে জুম মাধ্যমে মুখোমুখি হন প্রথম আলোর। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান। প্রথম আলো: আম্পান আঘাত হানা এলাকার বাঁধগুলো ৬০ বছরের পুরোনো, ২০ বছর আগেই মেয়াদ পেরিয়েছে। সত্য?...
‘খুবই কষ্টে আছিলাম ভাই। অনেক দিন কাজ নাই, টাকা নাই, ক্যামনে ছলিয়ের কেউ খবর নে ন। ঈদে চলমু ক্যামনে চিন্তায় আছিলাম। আইজ্জা কুসুম শিকদার আফা ফোন দিয়ে খোঁজখবর লই টাকা বিকাশ কইচ্চে। আপার টেয়াদি ঈদের সেমাই আর চাল ডাল কিনমু।’ নোয়াখালীর নিজ গ্রাম থেকে এ কথাগুলো বললেন একরাম হোসেন। তিনি শুটিং ইউনিটের প্রোডাকশন বয় হিসেবে কাজ করেন। কাজ নেই। তাই এখন গ্রামের বাড়িতেই আছেন। ঈদের আগে তাঁর...
রান দরকার। হয়তো সিদ্ধান্ত নিয়ে রেখেছি, একটা বল দেখে শেষ বলে ছক্কা মারার চেষ্টা করব। কিন্তু ওই দুই বলের প্রথমটাই যদি বড় কিছু করার মতো হয়ে যায়, তাহলে কি আর শেষ বলের জন্য বসে থাকা যায়! সাকিব আল হাসান ফাউন্ডেশনও এ মুহূর্তে শুরু করার পরিকল্পনা ছিল না। পরিকল্পনা ছিল আস্তে–ধীরে কার্যক্রম শুরু করব। আমি খেলার মানুষ। ভেবেছিলাম, খেলার বড় একটা অনুষ্ঠান করে বা একটা একাডেমি দিয়ে ফাউন্ডেশন শুরু করব।...
ররি স্মিথ কোন কুক্ষণেই যে প্রতিবেদনটা লিখতে গেলেন! আরিজ আদুরিজ অবসরের সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন। এবারের কোপা ডেল রে ফাইনাল খেলেই প্রিয় অ্যাথলেটিক বিলবাওকে বিদায় বলে দেবেন। প্রিয় এই ক্লাবের টানে বারবার ফিরে এসেছেন। সেই ক্লাবই কিনা তাঁর বিদায়ী বছরে বহুদিন পর কোপা ডেল রের ফাইনালে উঠে গেছে। স্বপ্নের মতো বিদায় তো একেই বলে। শিরোপা জিতুন আর না জিতুন, একটি ফাইনালে প্রিয় সমর্থকদের এভাবে বিদায় কজন বলতে...
পদ্মা ও গোয়ালন্দ অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি অভিন্ন সত্তা। এই নদীপাড়েই গড়ে উঠেছিল ব্রিটিশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীবন্দর গোয়ালন্দ। কয়েক মাইল দীর্ঘ ছিল এই বন্দর। মালবাহী স্টিমারগুলো গন্তব্যে যাতায়াতের পথে গোয়ালন্দ এসে ভিড়ত। ঘাটের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত অসংখ্য ফ্ল্যাট বাঁধা থাকত। ফ্ল্যাট হচ্ছে ইঞ্জিনবিহীন স্টিমার। পণ্যবাহী স্টিমারগুলো এসব ফ্ল্যাটের গায়ে এসে ভিড়ত। ফ্ল্যাটে কর্মরত বিভিন্ন...
কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সারাতে প্লাজমা থেরাপির সম্ভাবনা খতিয়ে দেখতে সরকারের করা কারিগরি উপকমিটির প্রধান অধ্যাপক এম এ খান। তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বিভাগের অধ্যাপক। বাংলাদেশে প্লাজমা থেরাপির প্রয়োগের নানা দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন পার্থ শঙ্কর সাহা। প্রথম আলো: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের প্লাজমা থেরাপি দেওয়ার...
ইউরোপের শেষ সীমায় আটলান্টিক সাগরপাড়ে অবস্থিত নয়নাভিরাম সৌন্দর্যের দেশ পর্তুগাল। করোনাভাইরাস বিস্তার নিয়ন্ত্রণে ইউরোপের সফল কাহিনির মধ্যে একটি পর্তুগাল। দেশটির ক্ষেত্রে খুব কম পরিমাণ আক্রান্ত ছিল, বিশেষত প্রতিবেশী দেশগুলোর সাথে তুলনা করলে অবাক করা বিষয় দেখা যায় যে এর জনসংখ্যার প্রায় ২২ শতাংশ ৬৫ বয়সের ঊর্ধ্বে। তুলনামূলক বিচারে ইউরোপের অন্যান্য দেশের চেয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রের শয্যা...
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামে বাউলশিল্পী রণেশ ঠাকুরের সংগীত সাধনার ঘরটি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বাউলসম্রাট শাহ আবদুল করিমের শিষ্য রণেশ ঠাকুর। তাঁর ঘর পুড়িয়ে ফেলা ব্যক্তির ওপর আক্রোশ নয় কেবল। শত শত বছর ধরে এ দেশে যে বাউলসাধনা চলে আসছে, বাউলগানের মাধ্যমে তাঁরা সমাজে সম্প্রীতি ও মিলনের বাণী প্রচার করে আসছেন, তার ওপর আঘাত। কারণ যা-ই হোক না কেন দুর্বৃত্তদের কঠোর শাস্তি দিতে হবে।...
দুজনই কক্সবাজারের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। হাসপাতালে সেবা দিতে গিয়ে প্রথমে স্ত্রী ফাহিম তাসনুভা আক্রান্ত হন। এরপর আক্রান্ত হন স্বামী সুলভ আচার্য। চিকিৎসা শেষে দুজনের কোভিড-১৯ নেগেটিভ আসে। এখন ১৪ দিনের কোয়ারেন্টিনে আছেন। নিজেদের সুস্থতার পর এখন তাঁরা অন্যান্য রোগীর সুস্থতার জন্য প্লাজমা দিতে প্রস্তুত। ফাহিম তাসনুভা বলেন, ‘দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হয়েছি। ১৬ দিন পর আমার মেয়েটির...
করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বজুড়ে রোগীর সংখ্যা গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২ট নাগাদ সাড়ে ৫১ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৩২ হাজারের বেশি। তবে দ্রুত বাড়ছে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা। বিশ্বজুড়ে এ পর্যন্ত ২০ লাখ ৫৫ হাজারের বেশি করোনা রোগী সুস্থ হয়েছেন। অর্থাৎ প্রায় ৪০ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছেন। করোনা মহামারির সার্বক্ষণিক তথ্য প্রকাশ করছে ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো। তাদের তথ্যমতে,...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখে মাস্ক ব্যবহারে সাধারণ মানুষকে যতই উদ্বুদ্ধ করুন না কেন, নিজের বেলায় কিন্তু তা আজও দেখা যায়নি। এমনকি হোয়াইট হাউসেও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করেছেন ট্রাম্প। অথচ সেখানে কোনো ব্রিফিংয়ে তাঁকে মাস্ক ছাড়া দেখা যায়। কেন? তাঁর কথা, মাস্ক পরে ক্যামেরার সামনে এলে সাংবাদিক আর গণমাধ্যমের লোকজন মজা পাবেন। এই মজাটা তিনি দিতে চান না। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের...
আনা ফ্রাঙ্ক ইতিহাসে অমর হয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেখা তাঁর ডায়েরির জন্য। অনেকে বলেন, করোনাভাইরাসআক্রান্ত এই অনিশ্চিত সময়টাও নাকি বিশ্বযুদ্ধের মতোই। ক্ষুদ্র এক অনুজীবের বিরুদ্ধে সারা পৃথিবী তো যুদ্ধেই নেমেছে! তা এইসময়ে বাংলাদেশের ঘরবন্দী খেলোয়াড়েরা যদি ডায়েরি লিখতেন, কী থাকত তাঁদের লেখায়? খেলোয়াড়দের হাতে কলম তুলেদিয়ে সেটিই জানার চেষ্টা করেছে প্রথম আলো- দিনের রুটিনটাই আগে বলি। সেহরি...
বুন্দেসলিগা স্টার স্পোর্টস সিলেক্ট ২ হার্থা–ইউনিয়ন রাত ১২–৩০ মি. ১৯৯২ বিশ্বকাপ ক্রিকেট স্টার স্পোর্টস সিলেক্ট ১ ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা সকাল ৯–৩০ মি., রাত ৯–৩০ মি. ওয়ানডে: পুনঃপ্রচার স্টার স্পোর্টস ১, ২ ভারত–ওয়েস্ট ইন্ডিজ বেলা ১১–৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার...
ঘূর্ণিঝড় আম্পানের গতি ৭০ কিলোমিটার কমিয়েছে সুন্দরবন। এর জলোচ্ছ্বাসের উচ্চতাও ৩ থেকে ৪ ফুট কমিয়েছে বিশ্বের সবচেয়ে বড় এই শ্বাসমূলীয় বনটি। ঝড়টি ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার গতিবেগে ভারতের পশ্চিমবঙ্গে আঘাত করে। আর এটি বাংলাদেশের সাতক্ষীরায় আঘাত করে ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতিবেগে। কিন্তু তার আগেই সুন্দরবন এর শক্তি কমিয়ে দেয়। ফলে এই ঝড়ে যে পরিমাণে ক্ষতি হয়েছে তার চেয়ে আরও অনেক বেশি ক্ষতির হাত থেকে...
বছরটা ছিল ২০১৯ সাল। তখন প্রথম বর্ষের ছাত্রী আমি। বিশ্ববিদ্যালয়ে আমি ও নতুন। ১ জানুয়ারি ক্লাস শুরু হয়েছিল। ফেব্রুয়ারি মাস, বিভাগ থেকে শিক্ষাসফরে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। আমাদের বিভাগ থেকে একটি শিক্ষাসফরের আয়োজন করা হয়েছিল। স্থানগুলো ছিল সাজেক-খাগড়াছড়ি-রাঙামাটি। জায়গাগুলোতে আমার ও কোনো দিন যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম শিক্ষাসফর। একধরনের কৌতূহল–উদ্দীপনা কাজ করছিল।...
১৫ মে আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘পাতাল লোক’। মুক্তির পরই অসংখ্য প্রশংসা জড়ো করে ব্যাপক আলোচনায় আসে এই সিরিজ। সম্প্রতি আইনজীবী সমিতির এক সদস্য ভিড়েন শ্রী গুরুং এই সিরিজের অন্যতম প্রযোজক হিসেবে আনুশকা শর্মাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। অভিযোগ, এই সিরিজের একটি সংলাপে ভারতের এক কোটি পাঁচ লাখের নেপালি সম্প্রদায়কে কটাক্ষ করা হয়েছে। অভিযোগের বিষয় ‘কাস্টিস্ট স্লার’।...
বাংলাদেশের ভূখণ্ডে প্রায় ২৮ ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আম্পান। গত বুধবার বিকেল চারটার দিকে ঘূর্ণিঝড়টির অগ্রভাগ বাংলাদেশে ঢোকে। অনেকগুলো জেলা, পদ্মা নদী পেরিয়ে পরদিন সকাল সাড়ে ৯টায় এটি রাজশাহীতে ঘূর্ণিঝড়ের গতি নিয়েই আঘাত হানে। যাত্রাপথে ঘূর্ণিঝড়টি ঘরবাড়ি, ফসলের খেত, মাছের ঘের, ফলের বাগানের ব্যাপক ক্ষতি করেছে। সকাল ১০টার দিকে এটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে আরও ক্ষয়ক্ষতির কারণ হয়েছে। সরকারের...
তাইওয়ান মাত্র ১৩ হাজার ৮২৬ বর্গমাইলের একটা দ্বীপ। আয়তনে চীনের চার শতাংশও হবে না। লোকসংখ্যায় দুই শতাংশেরও কম হবে। অথচ দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বেইজিংয়ের চোখে চোখ রেখে কথা বল যাচ্ছেন। চীনের জন্য এটা অসহনীয়। কিন্তু ম্যাডাম সাইয়ের এই সাহসের উৎস কী? কেউ বলে যুক্তরাষ্ট্রের ইন্ধন। কেউ বলে নিজ দেশের শক্তি-সামর্থ্য। কোন দাবি সঠিক, তা নিয়ে বিতর্ক আছে। সেই বিতর্ক ছাপিয়ে এখন প্রশ্ন উঠেছে—চীন...
ঈদের আগে প্রবাসীদের পাঠানো আয়ে (রেমিট্যান্স) স্বস্তি এসেছে অর্থনীতিতে। গত বছরের স্বস্তির মধ্যে প্রবাসীরা যে পরিমাণ আয় পাঠিয়েছিলেন, চলতি বছরেও সংকটের মধ্যে তার খুব বেশি কমেনি। অথচ করোনা ভাইরাসের কারণে প্রবাসী থাকা বেশিরভাগ দেশে লকডাউন অবস্থা চলছে। এর ফলে প্রবাসী অনেকের আয় বন্ধ হয়ে গেছে, আবার অনেকে দেশে ফিরে এসেছেন। ব্যাংক কর্মকর্তারা বলছেন, করোনা সংকট চললেও ঈদের কারণে অনেকেই টাকা পাঠাচ্ছেন।...
ভোর থেকেই শুরু হয়ে যায় মা-ছেলের ব্যস্ততা। মাংস, আলু-পেঁয়াজসহ অন্য মসলা কেটেকুটে পরিষ্কার করে দেন ছেলে। তারপর বড় পাতিলে রান্না বসান মা। দুপুরের পরেই সেসব খাবার প্যাকেট করা হয়। শেষে কখনো নিজের মোটরসাইকেল কিংবা অন্যের কাছ থেকে পাওয়া গাড়িতে সেসব খাবার তুলে নিয়ে ছেলে ছোটেন এই ফুটপাত থেকে ওই ফুটপাতে। কোনো দিন ১০০ জন, আবার কোনো দিন ২০০ জনের মুখে উঠছে সেই খাবার। ছেলে রিদুয়ান ইবনে ছাত্তার পড়েন...
পিরোজপুরে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ঝড়ো বাতাস ও জোয়ারের পানিতে কাঁচা ঘরবাড়ি, বেড়িবাঁধ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার পর বাতাসের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নদ–নদীর পানি বাড়তে শুরু করে। পানির উচ্চতা স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ থেকে ছয় ফুট বেশি হওয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। জেলার শতাধিক গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কাটা ধান নিয়ে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে এক কৃষক খুন হয়েছেন। এতে আহত হয়েছেন ওই কৃষকের স্ত্রী ও জামাতা। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের কালাপানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই কৃষকের নাম সুনীল মারাক (৪৮)। আর আহত দুজন হলেন সুনিলের স্ত্রী দিবাশ মারাক ও জামাতা আন্তুনু মারাক। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছে এলাকাবাসী। আটক তিনজন হলেন...
আমি তখন সিনেমার পোকা। সত্তরের দশক। গুলিস্তান বিল্ডিংয়ের ছোট্ট মুভি থিয়েটার 'নাজ'-এ মুক্তি পেল শাদাকালো সিনেমা 'এপার ওপার'। সময়কাল ১৯৭৫। পত্রিকা মারফৎ আগেই জেনেছিলাম নতুন একজন নায়িকার আগমন ঘটতে যাচ্ছে 'এপার ওপার'-এর মাধ্যমে। নায়ক-নায়িকা নির্বাচনের ক্ষেত্রেও ছবির নামটি ছিল যথার্থ। নায়ক সোহেল রানা ঢাকা অর্থাৎ এপারের আর নায়িকা সোমা মুখার্জি ওপার অর্থাৎ কলকাতার। ছবির পরিচালক মাসুদ পারভেজ আর সোহেল...
'আমার ছেলেকে বাঁচান, শুধু ওকে বাঁচান।' এটাই ছিল সাবেক রেসলার শাড গ্যাসপার্ডের শেষ কথা। গত রোববার সমুদ্রে ভেসে গেছেন ডব্লু ডব্লুইর সাবেক তারকা গ্যাসপার্ড (৩৯ বছর)। পরিবার তিনদিন ধরে আশায় ছিল, লড়াকু গ্যাসপার্ড হইয়তো কোনো না কোনোভাবে টিকে রয়েছেন। কোনো আশ্রয় খুঁজে নিয়ে ঠিকই ফিরে আসবেন পরিবারের কাছে। কিন্তু সে আশাও শেষ হয়ে গেছে কাল। বুধবার সকালে সমুদ্র তীরে খুঁজে পাওয়া গেছে গ্যাসপার্ডের শরীর।...
সূর্যের ‘অবসরকাল’ চলছে এখন। এ কারণে নক্ষত্রটি এখন সবচেয়ে কম সক্রিয়। এই পরিস্থিতির নাম দিয়েছেন বিজ্ঞানীরা ‘সোলার মিনিমাম’। তবে এতে ভয়ের কিছু নেই বলে আশ্বস্ত করেছেন তাঁরা। সৌরজগতের গ্রহগুলো নিজ নিজ কক্ষপথে স্থির থেকে আবর্তন করার ক্ষেত্রে মূল শক্তি হিসেবে কাজ করছে সূর্যই। পৃথিবী বাসোপযোগী আছে সূর্যের পর্যাপ্ত আলোকরশ্মি আর উষ্ণতার কারণেই। তবে এই নক্ষত্র সবসময় একইভাবে কাজ...
রেলপূর্ব সময়কালে বাংলার যোগাযোগের সর্বোৎকৃষ্ট মাধ্যম ছিল নদীপথ। তন্মধ্যে পূর্বাঞ্চল ছিল সবচেয়ে সুবিধাজনক অভ্যন্তরীণ বাণিজ্যকেন্দ্র। নদীগুলো এমনভাবে শাখা-প্রশাখায় বিভক্ত ছিল যে জনগণ সব প্রধান স্থানেই জলপথে সহজে যাতায়াত করতে পারত। তবে বাংলার অভ্যন্তরীণ জলপথ দিয়ে পরিবহন ছিল সময়সাপেক্ষ। কলকাতা থেকে নৌকায় ঢাকা পৌঁছাতে প্রায় এক মাস লেগে যেত। এ অঞ্চলের নৌপথে নিয়মিত স্টিমার চলাচল শুরু হয়...
বাজারে দাম আরও বাড়াতে আমদানি করা চিনির ওপর বাড়তি কর আরোপের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে শিল্প মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির অধীন সংস্থা বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি) নিজেদের চিনি বিক্রি করতে পারছে না বলে মন্ত্রণালয় এ চিঠি দেয়। চিনি শিল্প করপোরেশনকে সুরক্ষা দিতেই চিনির ওপর দুই দফা কর বাড়িয়েছে সরকার। এখন প্রতি কেজি চিনিতে করভার প্রায় ২২ টাকা। নতুন যে প্রস্তাব...
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে একটি বাড়ির ভেঙে পড়া সীমানা প্রাচীরের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মঠবাড়িয়া পৌরসভার কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই শ্রমিকের নাম শাহজাহান মোল্লা (৫৫)। তিনি উপজেলার দাউদখালী ইউনিয়নের গিলাবাদ গ্রামের বাসিন্দা। কলেজপাড়া এলাকার ভাড়া বাসায় থাকতেন তিনি। হাসপাতাল সূত্র জানায়, গতকাল সন্ধ্যায়...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com এ মাসের প্রথম দিনই আমার দেশে ফেরার কথা ছিল। দিনক্ষণ ঠিক করে বিমান-টিকিটও কেটেছিলাম। পরিস্থিতি দিন দিন খারাপ হতে থাকল। উড়োজাহাজ কর্তৃপক্ষ জানাল, সুইডেন থেকে...
গুনাহ মাফ ও অধিক সওয়াবের আশায় রাত জেগে নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির-আসকারের মধ্য দিয়ে গতকাল বুধবার পবিত্র শবে কদর পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। করোনাভাইরাসের সংক্রমণ এবং ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বৃষ্টির কারণে এবার বেশির ভাগ মানুষ বাসায় রাত জেগে মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় ইবাদত–বন্দেগিতে মশগুল ছিলেন। শবে কদর সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। এই...
আজ টিভিতে যা দেখতে পাবেন
আনা ফ্রাঙ্ক ইতিহাসে অমর হয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেখা তাঁর ডায়েরির জন্য। অনেকে বলেন, করোনাভাইরাসআক্রান্ত এই অনিশ্চিত সময়টাও নাকি বিশ্বযুদ্ধের মতোই। ক্ষুদ্র এক অনুজীবের বিরুদ্ধে সারা পৃথিবী তো যুদ্ধেই নেমেছে! তা এইসময়ে বাংলাদেশের ঘরবন্দী খেলোয়াড়েরা যদি ডায়েরি লিখতেন, কী থাকত তাঁদের লেখায়? খেলোয়াড়দের হাতে কলম তুলেদিয়ে সেটিই জানার চেষ্টা করেছে প্রথম আলো- আনা ফ্রাঙ্ক ইতিহাসে অমর হয়ে আছেন...
বগুড়ায় করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২। গতকাল বুধবার নতুন করে আরও ১৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন কারারক্ষী ও দুজন পুলিশ কনস্টেবল। এ নিয়ে ২৭ পুলিশ, ৬ কারারক্ষী, ১১ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ জেলায় ১১২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান গতকাল রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নতুন করে শনাক্ত...
সারা রাত তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় আম্পান এখন একেবারেই দুর্বল হয়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোরের দিকে ঘূর্ণিঝড় আম্পান স্থল নিম্নচাপে পরিণত হয়ে আরও উত্তর–পূর্ব দিকে সরে গেছে। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ প্রথম আলোকে এই তথ্য জানান। সামছুদ্দীন আহমেদ বলেন, স্থল নিম্নচাপে পরিণত হয়ে আম্পান আজ সকাল পৌনে নয়টার দিকে রংপুর অঞ্চলের দিকে অবস্থান করছিল। এটি আরও উত্তর–পূর্ব দিকে...
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের চাকা নিয়ন্ত্রণহীন। ছোট্ট একটি ভাইরাসের কবলে পড়ে লাগাম হারিয়েছে গণমানুষের স্বাভাবিক জীবনযাপন। বাংলাদেশও এই দুর্যোগের বাইরে নয়। সাধারণ জীবনব্যবস্থা এখন হুমকির মুখে। এই অবস্থায় রাষ্ট্রের এমন কোনো খাত নেই যা আজ ক্ষতিগ্রস্ত নয়। অন্য সবকিছুর মতো শিক্ষাব্যবস্থাও অনেকটা ঝুঁকির মুখে। অঘোষিত লকডাউনের ফলে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য...
সাধারণভাবে সবাই জানেন, কিংবা এত দিন ধরে আমাদের জানানো হয়েছে ‘সামাজিক দূরত্ব’ যা নিশ্চিত হবে ‘লকডাউন’-এর মধ্য দিয়ে, তার ভেতরেই কোভিড-১৯ থেকে রক্ষা পাওয়ার প্রাণভোমরা নিহিত রয়েছে বলে মনে করা হয়েছে বিশ্বের আরও অনেক দেশের মতো বাংলাদেশেও। বিশেষ করে আমাদের মতো দেশে, যেখানে স্বাস্থ্যব্যবস্থার ওপর ভরসা রাখার চেয়ে প্রতিরোধক্ষমতা বাড়ানো এবং বিচ্ছিন্নকরণের মধ্য দিয়ে সংক্রমণ ঠেকিয়ে...
মার্চের শেষ দিককার কথা। সেদিন সবে সন্ধ্যা নেমেছে। সাসকাতুন শহরের স্টোনব্রিজ এলাকাটা এই সময়ে নিঝুম পুড়ি। খাবার ঘরের জানালাটায় দাঁড়ালেই দূরের ঢালু উঁচু বাঁধটায় চোখ আটকে যায়। কোথাও কোথাও বরফ গলেছে, কোথাও জমাট বেঁধে আছে। ফ্যাকাসে বাদামি, কী ভীষণ বিচ্ছিরি একটা রং। সারি সারি চেরি, লাইলাক, হোথ্রোনগাছ লাগানো আছে বাঁধটার নিচবরাবর। নিকষ কালো অন্ধকারেরা ঘুপটি মারছে সেই চেরি, লাইলাক আর হোথ্রোনগাছের...
যশোরের চৌগাছা উপজেলার চাঁদপুর গ্রামে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ঘরের ওপর গাছ পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।এই দুজন হলেন চৌগাছার চাঁদপুর গ্রামের খানত বেগম (৪৫) ও তাঁর কিশোরী মেয়ে রাবেয়া খাতুন (১৩)। স্থানীয়রা বাসিন্দারা বলেন, ঝড়ের সময় মা-মেয়েসহ পরিবারের সদস্যরা ঘরেই ছিলেন। রাত ১০টার দিকে ঘরের পাশের একটি গাছ তাদের থাকার ঘরের ওপর ভেঙে পড়ে। মা ও মেয়ে ঘটনাস্থলেই...
বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা ও মৃত্যু প্রতিদিনই বাড়ছে। এর মধ্যে মৃত্যুর হার একটু কমতির দিকে মনে হলেও সংক্রমণের হার কোনোভাবেই কমছে না। বরং, দিনে দিনে তা বাড়তির দিকে। এরই মধ্যে গতকাল বুধবার বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। মৃত্যু ছাড়িয়েছে সোয়া ৩ লাখ। চীনের উহানে গত ৩১ ডিসেম্বর মানুষের অজ্ঞাত কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।...
উপকূলীয় এলাকার নদ–নদীগুলোতে গতকাল সকাল থেকেই পানি বাড়তে শুরু করে। স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা ৫ থেকে ৭ ফুট বেশি ছিল। দুপুরের দিকেই অনেক এলাকায় বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়ার খবর পাওয়া যায়। সন্ধ্যায় ভরা জোয়ারের সময় প্রবল বাতাসে বাঁধ ভেঙে প্লাবিত হয় উপকূলের বিস্তীর্ণ এলাকা। বিকেলেই জানা যায়, নোয়াখালীর হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারের তোড়ে বাঁধ ভেঙে বরগুনায় আটটি...
তীব্র বাতাস, ভারী বৃষ্টিপাত ও উঁচু জলোচ্ছ্বাস নিয়ে উপকূলজুড়ে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আম্পান। সাতক্ষীরা থেকে পটুয়াখালী উপকূল পর্যন্ত ঘূর্ণিঝড়টির প্রভাব ছিল সবচেয়ে বেশি। গতকাল বুধবার রাত নয়টায় ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতিবেগে সাতক্ষীরা উপকূলে আঘাত করে। এ সময় ১২ থেকে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস ছিল। এর আগে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে প্রথম আঘাত হানে ঘূর্ণিঝড়টি। সুন্দরবন দিয়ে...
আহা শৈশব! কী দুরন্তপনা। নাটাই কিংবা সাইকেলের টায়ার, সুপারিগাছের খোলস কিংবা তিন চাকার গাড়ি বানিয়ে কাঁচা রাস্তা মাতিয়ে তোলা। চরকি হাতে নিয়ে বাতাসের সঙ্গে পাল্লা। মেলা, যাত্রা, দুর্গাপূজায় মনের আনন্দে ঘুরে বেড়ানো। আর বাড়িতে ফিরলে মা–বাবার কড়া শাসন। ভয়ে বাড়ি না ফিরে পালিয়ে বেড়ানো। এভাবে বাড়ি থেকে পালানোর অভিজ্ঞতায় ভরপুর আমাদের শৈশব। বাড়িপালানো নিয়ে আজ তিনটি ছবির গল্প শোনাব। বাড়ি থেকে পালানো...
জাতিসংঘের সংস্থা ‘বিশ্ব খাদ্য কর্মসূচি’ (ডব্লিউএফপি) বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলার জন্য ২০ কোটি ডলার তহবিল জোগানোর জন্য দাতাদেশ ও সংস্থাগুলোর কাছে আহ্বান জানিয়েছে। সংস্থাটি ১৫ মে হুঁশিয়ারি দিয়ে বলে, কোভিড-১৯ সংক্রমণের সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে বসবাসরত এই জনগোষ্ঠীর গত ৫০ বছরের অগ্রগতি উল্টে যাওয়ার হুমকি তৈরি হয়েছে। সংস্থাটির মুখপাত্র এলিজাবেথ বার্য়াস জেনেভায় সাংবাদিকদের বলেছেন, লকডাউন...
ক্ষুদ্র ঋণ সংস্থার (এমএফআই) ঋণের সুদ হার সর্বোচ্চ ২৪ শতাংশ। এখন করোনা ভাইরাসের কারণে ক্ষতিতে পড়া গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ২৪ টি এমএফআই ৯ শতাংশ সুদে ঋণ দিতে সম্মত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তহবিল থেকে ৩ শতাংশ ঋণ পাবে এসব সংস্থা। এর ফলে প্রান্তিক পর্যায়ের ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের পেশাজীবি, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রথমবারের মতো কম সুদে ঋণের সুযোগ পাবেন। সারা দেশে এই ২৪ টি এমএফআইয়ের সদস্য...