৩৩ বছর ধরে নানা প্রতিশ্রুতি পেয়েও তা ভঙ্গ হওয়ায় মনঃকষ্টে ভুগেছেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়। তাঁর বহু পঠিত ও বহুশ্রুত ‘কেউ কথা রাখেনি’ কবিতা সেই দুঃখের আখ্যান। এই রাজধানীর উন্নয়নে বিভিন্ন সময়ে একাধিক মেয়র এসেছেন। তাঁরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। নগরবাসী তাতে আশ্বস্ত হয়েছেন। ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন বারবার। মোহাম্মদ হানিফ, সাদেক হোসেন খোকা ছিলেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র। আর আনিসুল... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1641218/%E0%A7%A8%E0%A7%AC-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%93-%E0%A6%AE%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%93%E0%A6%A0%E0%A7%87%E0%A6%A8%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%BE
আলোচনা-সমালোচনার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ সান্ধ্য কোর্স চালু রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষকেরা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায় ‘ফাইট’ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। একাডেমিক কাউন্সিলের সভা সামনে রেখে তাঁরা সক্রিয় হয়ে উঠেছেন। সমন্বিত ভর্তি পরীক্ষা ও সান্ধ্য কোর্স...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ঢাকা টেস্ট-২য় দিন গাজী টিভি, স্টার স্পোর্টস সিলেক্ট ২ বাংলাদেশ-জিম্বাবুয়ে সকাল ৯-৩০ মি. ১ম টেস্ট-৩য় দিন স্টার স্পোর্টস ১ নিউজিল্যান্ড-ভারত ভোর ৪-৩০ মি. ২য় টি–টোয়েন্টি সনি সিক্স দ....
বিদেশে উন্নত চিকিৎসার জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন হবে—এমন আশায় আদালতের দিকে তাকিয়ে আছে বিএনপি। তবে আগের মতো আবারও নিরাশ হতে হলে প্যারোলের আবেদন করা হবে কি না, তা নিয়েও দলে আলোচনা চলছে। খালেদা জিয়ার পরিবার ও দলের একটি অংশ প্যারোলে হলেও খালেদা জিয়ার মুক্তির পক্ষে। অবশ্য বিএনপি বলছে, প্যারোলের বিষয়ে সিদ্ধান্ত নেবে খালেদা জিয়ার পরিবার। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ...
ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নামবেন। ক্রিস্টিয়ানো রোনালদো গোল করবেন। ক্রিস্টিয়ানো রোনালদো নতুন কোনো রেকর্ড গড়বেন। ইতালিয়ান লিগে গত কয়েক দিনে এ-ই তো হয়ে চলেছে! আজও তার আর ব্যতিক্রম হলো না। এসপিএএলের মাঠে কাল নেমেছে রোনালদোর জুভেন্টাস, ম্যাচটা জিতেছে ২-১ গোলে। তাতে প্রথমার্ধ শেষ হওয়ার ছয় মিনিট আগে গোল পেয়েছেন রোনালদো। এই গোলে নতুন কোনো রেকর্ড হয়নি, তবে পুরোনো রেকর্ডে গ্যাব্রিয়েল বাতিস্তুতা আর ফাবিও...
বাংলাদেশ ও বাংলা ভাষা—দুটোই শোষকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অর্জন। বাঙালির কাছে আছে একটি দেশ বাংলাদেশ; একটি ভাষা, যার নাম বাংলা; আরেকটি জিনিস আছে, যার নাম আবেগ। এই তিন জিনিসের কোনোটির দাম নেই অর্থমূল্যে। ভাষা থেকে শুরু করে সব জায়গায় পাকিস্তানিরা আমাদের দমাতে চেয়েছিল কিন্তু বাঙালির অদম্য ইচ্ছাশক্তি কখনো তা হতে দেয়নি। ১৪৪ ধারা ভেঙে বুকের তাজা রক্ত দিয়ে কেনা আমাদের এই মাতৃভাষা। এই সুন্দর,...
ভেড়ার গা থেকে লোম কেটে সেই লোমে চরকায় সুতা কাটেন। এরপর সেই সুতা দিয়ে হস্তচালিত তাঁতে বোনেন কম্বল। ভেড়ার লোমের তৈরি কম্বল বেচেন ফেরি করে। কখনো পাঠান অভিজাত বিপণিবিতানে, যায় দেশের বাইরেও। এখন বয়স হয়েছে। আর পেরে উঠছেন না। কাজটা কাউকে শিখিয়ে রেখে যেতে চান। খুব করে চান, কেউ তাঁর কাজটা শিখে রাখুক। শিল্পটা বাঁচুক। কারণ, তাঁর জানামতে, দেশে আর কেউ ভেড়ার লোমের কম্বল তৈরি করে না। শেষ পর্যন্ত ঢাকার...
সংযুক্ত আরব আমিরাতে ৩৯ বছর বয়সী এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আমিরাত নিউজ এজেন্সির খবরে এ কথা বলা হয়েছে।সিঙ্গাপুরে দুই বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর আরব আমিরাতে এক বাংলাদেশি করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। আমিরাত নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার একজন বাংলাদেশি ছাড়াও...
মধ্যাহ্ন বিরতির আগের বলটাই পুরো সেশনের গল্পটা বলে দিল। তাইজুল ইসলামের কিছুটা বাইরে পড়া বল। স্পিনের উল্টো দিকে ব্যাট করা ঝুঁকিটা সামলে নিয়েই অনায়াসে রিভার্স সুইপ করলেন ক্রেগ আরভিন। জিম্বাবুয়ে অধিনায়কের সে শট ফিল্ডারকে অসহায় বানিয়ে ছুটে গেল সীমানায়। চমৎকার ওই শটে ১ উইকেটে ৮০ রান নিয়ে প্রথম সেশন শেষ করল জিম্বাবুয়ে। দিনের এখনো অনেকটাই বাকি। কিন্তু প্রথম সেশন যে এগিয়ে থেকে শেষ করল সফরকারীরা, এ নিয়ে...
‘আমার মুক্তি আলোয় আলোয়’ প্রতিপাদ্য সামনে নিয়ে ৭-৮ ফেব্রুয়ারি গাজীপুরের মৌচাক স্কাউট মাঠে শুরু হয় পঞ্চম জাতীয় বন্ধুসমাবেশ। সারা দেশের প্রায় ১৪৫টি বন্ধুসভার বন্ধুরা অংশ নেন এই সমাবেশে। প্রতিটি বন্ধুসভার মতো নাটোর বন্ধুসভার বন্ধুরাও অংশ নেন এই সমাবেশে। সেখান থেকে নানান অভিজ্ঞতা এবং অর্জন তুলে ধরেন সবার সামনে।সুজন কুমার শীল বলেন, ‘জীবনের প্রথম বন্ধুসমাবেশে যোগ দিতে পেরেছি, তা–ও দলনেতা হিসেবে।...
গতকাল টি-টোয়েন্টি খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা। ম্যাচের মধ্যেই স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নারকে সেই বল টেম্পারিংয়ের কথা মনে করিয়ে দিল দক্ষিণ আফ্রিকার সমর্থকেরা গত অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজেরই কথা। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা ঘটে। টানা হারে দিশেহারা হয়ে বোলারদের হাতে বাড়তি অস্ত্র তুলে দিতে ‘স্যান্ডপেপার’ বা সিরিশ কাগজ দিয়ে বল ঘষে...
দ্বিতীয় সপ্তাহে পা রাখল বীর ছবিটি। প্রথম সপ্তাহে দেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। প্রথম সপ্তাহে দর্শকদের ভেতর আলোড়ন সৃষ্টি করতে না পারলেও দ্বিতীয় সপ্তাহের শুরুতে এসে তিনটি হল বেড়েছে। ভালো-মন্দ দর্শক প্রতিক্রিয়ার মধ্য দিয়ে এখন ৮৩টি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। তবে বলাকা, সিনেপ্লেক্সসহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শনী সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। মুক্তির দিন সৌরভ নামের এক দর্শক বলেন,...
বিরাট কোহলির একটি ছবি ইনস্টাগ্রামে দিয়ে সবার কাছ থেকে ক্যাপশন আহ্বান করেছিল বিসিসিআই। শ্রেয়াস আইয়ার দিয়েছেন মজার এক ক্যাপশন শিরোনামটি দেখে অবাক হচ্ছেন? ভাবছেন বিরাট কোহলি তো নৃত্যশিল্পী নন, তিনি পায়ে নূপুর পরবেন কেন আর সেটা ভাঙবেই-বা কী করে! ভারত অধিনায়কের স্ত্রী আনুশকা শর্মা বলিউডের অভিনেত্রী। তাঁর জন্যও তো কোহলি নূপুর কিনতে পারেন। তাহলে কি স্ত্রীকে উপহার দেওয়ার জন্য কিনে আনা নূপুর ভেঙে...
আগামী ১৪ মে ৬০ বছরে পা দেবেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট সাইমনেতা সোমমারুগা। রাষ্ট্রপ্রধান হিসেবে তাঁর এবারের জন্মদিনটি মহা ধুমধামে উদ্যাপনে বেশ জোরেশোরেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে অনুষ্ঠানটি সাজানো হয়েছে ব্যতিক্রমী আয়োজনে। সেখানে কোনো পদস্থ কর্মকর্তা বা গণ্যমান্য ব্যক্তিদের নয়, দাওয়াত করা হবে সাইমনেতা সোমমারুগার সঙ্গে একই দিন জন্ম নেওয়া সুইস নাগরিকেরা। সোমমারুগার জন্ম ১৯৬০ সালে। ওই বছর...
দৃষ্টিসীমায় বিস্তৃত জলরাশি, দিগন্তে উদীয়মান কিংবা অস্তমিতপ্রায় সূর্য লাল আভার মুগ্ধতা ছড়াচ্ছে চারধারে। এমন দৃশ্যই হরহামেশা চোখে পড়বে ১৮ কিলোমিটার দৈর্ঘ্য এবং তিন কিলোমিটার প্রস্থের সাগরকন্যা কুয়াকাটায়। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একমাত্র এ পর্যটনকেন্দ্র থেকেই শুধু অবলোকন সম্ভব সূর্যোদয় ও সূর্যাস্তের মতো প্রভাত ও সাঁঝের মায়ার দুটি ভিন্ন পটের রূপকথার বাস্তব এই চিত্রগল্প। নয়টা-চারটা ক্লাস,...
ছেলেটির বয়স মোটে নয় বছর। বয়স অনুপাতে বাড়েনি তেমন। এ নিয়ে সহপাঠীরা তাকে ‘বামন’ বলে খ্যাপায়। বুলিং বা টিটকিরির শিকার শিশুটির ছোট্ট মন এই কটুকাটব্য সইতে পারেনি। তার মন এতটাই বিষিয়ে উঠেছে যে এই জ্বালা থেকে বাঁচতে সে মরে যেতে চায়! বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, অস্ট্রেলিয়ায় কাডেন বেলস নামের এই শিশুর কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শিশুটির মা ইয়াররাকা বেলস...
চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুনের চড়া দামে মধ্যবিত্তের যখন সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে, তখন নতুন করে চিনির দাম বাড়তে শুরু করেছে। পবিত্র শবে বরাত ও রমজানকে কেন্দ্র করে বাজারে চিনির বাড়তি চাহিদা তৈরি হয়। পাইকারি বাজারে এই নিত্যপণ্য কেনাকাটা শুরুর মধ্যেই দাম বাড়ল, যার প্রভাব ইতিমধ্যে খুচরা বাজারে পড়েছে।চিনির দাম কেজিতে মোটামুটি ৫ টাকা বেড়ে খুচরা বাজারে দর উঠেছে ৭০ টাকায়। অবশ্য কারওয়ান বাজারের মতো বড়...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক অপরূপ নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত ক্যাম্পাস। সবুজ পাহাড়, পুকুর, গিরিপথ, বন আর দিগন্তজোড়া মাঠ। বিশ্ববিদ্যালয়ের আশপাশের পাহাড় থেকে নির্বিচার গাছ কাটার কারণে সবুজের এই সমারোহ হুমকির মুখে পড়েছে। গত চার বছরে কেটে সাবাড় করা হয়েছে সাত হাজারের অধিক গাছ। সেগুলো পরিবহনের জন্য পাহাড় কেটে তৈরি করা হয়েছে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা। নিয়মিত গাছ কাটা ও পরিবহনে যুক্ত শ্রমিকসহ...
ফেব্রুয়ারির সব কটি দিন মেলা হয়। তবে একুশে ফেব্রুয়ারির দিনটি থাকে অন্য রকম। প্রভাতফেরিতে অংশ নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর অনেকেই চলে আসেন মেলায়। অফিস-শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বহু মানুষ মেলায় আসতে পারেন। গতকাল শুক্রবারও এর ব্যতিক্রম হয়নি। মেলায় ঢোকার জন্য মানুষের সারি টিএসসি, চারুকলা ছাড়িয়ে শাহবাগ মোড় পৌঁছেছিল একপর্যায়ে। কিন্তু মেলার বিক্রি অন্য দিনের চেয়ে খুব একটা আলাদা নয়; বরং...
আগেই করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সঙ্গে পরিষ্কার যোগসূত্র না থাকা রোগী বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজন মারা যাওয়ার ঘটনার পরপর ডব্লিউএইচওর প্রধান টেড্রস আধানম...
ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনার পর ১০টি শহর বন্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে জনসমাগমস্থলে যাওয়া। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ১৭–তে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শুক্রবার ইতালির উত্তরাঞ্চলের লম্বার্ডি এলাকায় ১৫ জন নতুন রোগী শনাক্ত করা হয়েছে। এ ঘটনার পরপরই ৫০ হাজার মানুষের ১০টি শহর বন্ধ করে দেওয়া হয়েছে। এসব শহরের...
প্রায় সাত বছর পর আজ থেকে শুরু হচ্ছে মেয়েদের প্রিমিয়ার ফুটবল লিগ। কিন্তু দলবদলে অংশ নিয়েও খেলতে পারছে না স্বপ্নচূড়া অ্যান্ড আক্কেলপুর ক্লাব সে এক অদ্ভুত দৃশ্য! বাফুফে ভবনের আবাসিক ভবনের চারতলার বারান্দায় দাঁড়িয়ে বেশ কিছু নারী ফুটবলার। গত কয়েক বছর ধরে জাতীয় ও বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে খেলে যাদের পায়ের নিচে একটা জায়গা দাঁড়িয়ে গেছে। ঠিক ওদের সামনেই ভবনের ঘাসের মাঠে বসে আছে আরও কিছু মেয়ে।...
গ্যাস–সংকট, বিদ্যুৎ সমস্যা, শ্রমিকের মজুরি বৃদ্ধিসহ নানা কারণে গাজীপুরে গত এক বছরে ১৭৮টি ছোট ও মাঝারি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে বেকার হয়েছেন এক লাখের বেশি শ্রমিক। ফলে স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। কারখানা বন্ধ হওয়ার জন্য পোশাকশিল্পের মালিকেরা বিভিন্ন বিষয়কে দায়ী করেছেন। তাঁরা বলছেন, গত বছর শ্রমিকের মজুরি বৃদ্ধি পায়। যে কারণে কারখানাগুলোর উৎপাদন ব্যয় বেড়েছে। কমপ্লায়েন্স...
টসে জিতে ব্যাটিং নেওয়ার ইচ্ছা দুই অধিনায়কেরই ছিল। সে ইচ্ছা পূরণ হলো ক্রেগ আরভিনের। টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে জিম্বাবুয়ে। আপাতত সাত ব্যাটসম্যান নিয়ে নামা বাংলাদেশ দলকে ফিল্ডিং নিয়েই ভাবতে হচ্ছে। বহুদিন পর স্পিন নির্ভর নয়, বরং পেস ও স্পিন মিলিয়ে বোলিং আক্রমণ সাজানোর কথা বলেছে বাংলাদেশ। আজ টেস্টের একাদশে সে ছাপ আছে। পাকিস্তানের বিপক্ষে যেমন তিনজন পেসার খেলানো হয়েছিল, সেটা করা যায়নি। তাই বলে...
আন্তর্জাতিক অঙ্গনে চলতি বছর বেশ কিছু পুরস্কার পেয়ে বাজিমাত করা চলচ্চিত্র দক্ষিণ কোরিয়ার প্যারাসাইট। এই প্রথম কোনো বিদেশি ভাষার চলচ্চিত্র অস্কারের সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে ৯২ বছরের ইতিহাস ভেঙে দিয়েছে। কিন্তু প্যারাসাইট–এর এই একাডেমি অ্যাওয়ার্ড অব মেরিট প্রাপ্তিকে ভালোভাবে নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার দেশটির কলোরাডো অঙ্গরাজ্যে একটি নির্বাচনী সভায়...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: একমাত্র টেস্ট-১ম দিন গাজী টিভি, স্টার স্পোর্টস সিলেক্ট ২ বাংলাদেশ-জিম্বাবুয়ে সকাল ৯-৩০ মি. ১ম টেস্ট-২য় দিন স্টার স্পোর্টস ১ নিউজিল্যান্ড-ভারত ভোর ৪-৩০ মি. ১ম ওয়ানডে ...
২০২০ সালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে সরকারিভাবে। কারণ, ১৯২০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন বাঙালি জাতির অবিসংবাদিত মহান পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সরকারি-বেসরকারি, ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে বিশ্বে মুজিব বর্ষ উদ্যাপন চলছে। মুজিব বর্ষ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে চলছে বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও রাজনীতি নিয়ে বিভিন্ন আয়োজন এবং গবেষণা। চারদিকে নব উদ্যমে...
আন্তর্জাতিক মঞ্চে ১০০ টেস্ট, ১০০ ওয়ানডে ও ১০০ টি-টোয়েন্টি প্রথম ক্রিকেটার আজ পেয়েছে ক্রিকেট। ক্যারিয়ারে ১০০টির বেশি টেস্ট খেলেছেন, এমন ক্রিকেটার পাওয়া যাবে ৬৭ জন। ১০০টির বেশি ওয়ানডে খেলেছেন, এমন ক্রিকেটার ২৬৩ জন। টি-টোয়েন্টি আন্তর্জাতিক মঞ্চে এসেছেই মাত্র বছর পনের হলো, তাই ১০০টির বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার কমই হওয়ার কথা। তা-ই হয়েছে, এমন ক্রিকেটার আছেন মাত্র তিনজন। কিন্তু সব...
বিয়ের আড়াই মাস পর বিয়ের দাওয়াত দিয়েছেন সৃজিত ও মিথিলা ওরফে সৃজিলা। দুজনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে দুটি আমন্ত্রণপত্র। মিথিলা ও সৃজিতের বিয়েতে যাঁরা থাকতে পারেননি, তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে সৃজিত–মিথিলার বিবাহোত্তর এই সংবর্ধনা অনুষ্ঠানে। ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় পশ্চিমবঙ্গের কলকাতা শহরের একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানে অতিথিদের খাওয়ানো হবে বিক্রমপুরের কাসুন্দি, ঠাকুরবাড়ির কষা মাংসের মতো সব...
ঝিনাইদহে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের খালের জায়গা দখল করে দোকানপাট, ঘরবাড়ি ও পাড় কেটে চাষাবাদ করা হচ্ছে। এমনকি বড় বড় ভবনও গড়ে তোলা হয়েছে এই খালের জায়গায়। অনেক স্থানে বোঝার উপায় নেই যে সেখানে একসময় খাল ছিল। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, জেলার ৮১৫ কিলোমিটার খালে অন্তত ৭৮৮ জন দখলদার শনাক্ত করা হয়েছে। উচ্ছেদের বিষয়টি প্রক্রিয়াধীন, যা খুব দ্রুত বাস্তবায়ন করা হবে। দেশের...
স্থানীয় জাতের চেয়ে আবাদে খরচ কম, অথচ ফলন দ্বিগুণ। এ ছাড়া রোগ ও পোকা প্রতিরোধক। এ রকম ‘বারি সরিষা-১৪’ জাতের শর্ষের চাষ এ বছর শুরু হয়েছে নড়াইলের লোহাগড়া উপজেলায়। এখন চলছে কর্তন মৌসুম। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) ডাল ও তৈলবীজ গবেষণা সম্প্রসারণ জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে এ উপজেলার ইতনা ইউনিয়নের লংকারচর গ্রামে টানা প্রায় ২০ একর জমিতে এ শর্ষের চাষ হয়েছে। এ ছাড়া উপজেলা...
রাজশাহীর ভাষাসৈনিকদের দাবির পরিপ্রেক্ষিতে ১৬ মাস আগে ‘দেশের প্রথম শহীদ মিনার’-এর জায়গাটিতে নতুন করে একটি শহীদ মিনার নির্মাণ শুরু হয়। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা ওই নির্মাণকাজের উদ্বোধন করেন। এ জন্য ৫০ লাখ টাকাও বরাদ্দ করে সিটি করপোরেশন। কিন্তু এখন পর্যন্ত এই শহীদ মিনারের যেটুকু কাজ হয়েছে, তা মাটির নিচেই। এক বছরে কিছুই...
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ক্যাম্পাসে উপস্থিতি-অনুপস্থিতির বিবরণ তুলে ধরে এবার একটি বোর্ড বসিয়েছে শিক্ষকদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ। গতকাল বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে শেখ রাসেল চত্বরে বোর্ডটি স্থাপন করা হয়েছে। বোর্ডটির ওপরে লেখা হয়েছে, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহর হাজিরা খাতা।’ এতে কয়েকটি...
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিজ বাড়ির উঠানে হাতির হামলায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড় উঠান ইউনিয়নের দক্ষিণ শাহমীরপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত বৃদ্ধার নাম মায়া রানী বড়ুয়া (৬০)। তিনি শাহমীরপুরের বিহারী বড়ুয়ার স্ত্রী। স্থানীয় লোকজন জানান, গতকাল রাত ১০টার দিকে মায়া রানী বড়ুয়ার বাড়ির উঠানে ঢুকে পড়ে হাতি। এটি ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করে। ভাঙচুরের পর...
এক সপ্তাহ আগেও মেয়র পদে মনোনয়ন পেতে দুজনের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতা। দলীয় প্রার্থী ঘোষণার পর তাঁরা এখন আবার এক মঞ্চে। গতকাল বৃহস্পতিবার সারা দিন নানা কর্মসূচিতে একসঙ্গে কাটিয়েছেন আওয়ামী লীগের বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন ও আসন্ন নির্বাচনের মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী। মেয়র নাছির ও মেয়র পদপ্রার্থী রেজাউলের সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা দেখে দলীয় নেতারা সিটি নির্বাচন নিয়ে...
আজ শুক্রবার মহান একুশে ফেব্রুয়ারি। টাঙ্গাইলের সখীপুরে এই প্রথম প্রায় ২২ হাজার খুদে শিক্ষার্থী তাদের নিজ বিদ্যালয় চত্বরে স্থাপিত শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে। গতকাল বৃহস্পতিবার উপজেলার ১৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনের কাজ শেষ হয়েছে। শহীদ মিনার নির্মাণে সরকারি বরাদ্দ না থাকলেও স্থানীয় লোকজন, শিক্ষক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের টাকায় শহীদ...
যদি আমার রঙে তোমার হৃদে ঝড় ওঠেকৃষ্ণচূড়া উঠবে গেয়ে লাল ঠোঁটে,কালো কেকার মনটা নয়তো একটু কালোবলেই ফেলো ভালোবাসি, একটু বলো!যদি এই বসন্তে পলাশ দোলে ছাদের ধারেজেনো, তোমার জন্য ডাকছে কুহু অদূর পারে,তোমার হলুদ আমার নীলে সবুজ হলেতোমার আমার একটি ছায়া নদীর জলে।কোকিল থেকে রং গুলিয়ে চোখ আঁকিসেই চোখ ইশারায় বসন্ত রে আজ ডাকি,হলুদ দিয়ে বরণ করে ফাগুন মুখসবার ঘরে পলাশ হয়ে আসুক সুখ। farhana.hossain@grameenphone.com
বাঙালি জাতির জীবনে আজ এক গৌরবোজ্জ্বল দিন—মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ থেকে ৬৮ বছর আগে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করার অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বাংলা মায়ের অকুতোভয় সন্তানেরা। এই অনন্য ইতিহাসকে স্বীকৃতি দিয়ে ইউনেসকো ১৯৯৯ সালে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে বাঙালির আত্ম-অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের দিনটি সারা বিশ্বেই...
রোনালদোর বান্ধবী হওয়ার আগে কজনই বা চিনত জর্জিনা রদ্রিগেজকে? সে জর্জিনা নিজেই এখন নামকরা মডেল। মডেলিং ও বিভিন্ন ব্র্যান্ডের দূতিয়ালি থেকে প্রাপ্ত অর্থের পাশাপাশি সঙ্গী ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ থেকে মাসিক যে হাত খরচ পান, সেটির পরিমাণ শুনলে যে কারও চোখ কপালে উঠবে! রোনালদো-জর্জিনার প্রেমকাহিনিটা অনেকটা রূপকথার সেই সিন্ডারেলার মতো। রোনালদো জীবনে আসার আগে পাদপ্রদীপের আড়ালে থেকেই অভ্যস্ত ছিলেন...
আর্লিং ব্রট হরলান্ড ক্লাব ছাড়ার পর যেন হেরেই চলেছে তাঁর সাবেক ক্লাব রেড বুল সালজবুর্গ। কাল রাতে ইউরোপা লিগে বিধ্বস্ত হয়েছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠে। মাস দেড়েক হয়ে গেছে আর্লিং ব্রট হরলান্ড বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দিয়েছেন। এরপর থেকে যেভাবে গোলের বান ছুটিয়ে চলেছেন ১৯ বছর বয়সী নরওয়েইজিয়ান স্ট্রাইকার, তাতে তাঁকে পেতে যে ডর্টমুন্ডকে ২ কোটি ইউরো খরচ করতে হয়েছে, সেই দামটাকেও যেন এখন মামুলি মনে...
গোপনীয়তা লঙ্ঘন, ব্যক্তিগত তথ্য ফাঁস, ভুল তথ্য প্রচারসহ নানা কেলেঙ্কারির ফলে ফেসবুকের ওপর ব্যবহারকারীদের আস্থা তলানিতে পৌঁছেছে। অনেকে আবার সময় বেশি নষ্ট হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমটির ওপর ত্যক্ত-বিরক্ত। এসব কারণেই একবার বিশ্বজুড়ে ‘ডিলিট ফেসবুক’ আন্দোলন ছড়িয়ে পড়েছিল। আপনিও যদি তাঁদের একজন হয়ে থাকেন, তবে চাইলে ফেসবুক অ্যাকাউন্টটি চিরতরে মুছে ফেলতে পারেন। আগে শুধু নিষ্ক্রিয়...
এবারের জন্মদিন একমাত্র বড় ভাইয়ের সঙ্গে কাটাবেন বলে প্যারিস থেকে স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে লন্ডনে চলে যান তিশা। ভাইয়ের সঙ্গে কাটানো দিনের কয়েকটি ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করে শুভেচ্ছা জানানোয় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ অভিনয়শিল্পী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্যারিস থেকে তিনি জানান জন্মদিন উদযাপনের কথা। শুভ জন্মদিন ধন্যবাদ। গতকাল শুনলাম ফ্রান্সের উৎসবে। আজ দেখি লন্ডনে? উৎসব...
মধ্যরাতটা একটু বেশিই কেন মায়ার?ব্যালকনিতে কেন প্রতীক্ষা অদৃশ্য কালের?নিউরনে কেন প্রিয়তমার আগমন বারবার?কেনইবা ফাঁকা রাস্তায় উদ্ভট প্রলাপ পাগলটার?মধ্যরাতটা একটু বেশিই কেন ছলনার?একের পর এক ছাই কেন সিগারেটের?চারদিকে কেন এত শূন্যতা-অন্ধকার?কেনইবা এত ক্রন্দন বেচারা কুকুরটার?মধ্যরাতটা তবুও একটু বেশিই প্রতীক্ষার।সময়ের তীর পেরিয়ে আগমন মহাকালের।প্রিয়তমার নূপুরধ্বনিতে পরাজয় নিস্তব্ধতার।এ যে আয়োজন...
যৈবতী রমণী মাটিতোর লাগি চাষা বসি কান্দেএক ফোঁটা রস নাই খ্যাতেলাঙল–জোয়াল সব চাঙে।ঠিলা ভাঙে কিষানিরটাল খায় ঘাটেযৌবনা বহতা নদীস্রোতহীন তলা তারচৌচির ফাটে।কৃষকের চোখেফারাক্কার বাঁধ ঝুলে থাকে। জ্যামাইকা, নিউইর্য়ক
হুমায়ূন আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ ছবিটি আমাদের প্রজন্মের যাঁরাই প্রথমবারের মতো যখন দেখেছেন, নিঃসন্দেহে তাঁদের ভেতরে অজান্তে হলেও জায়গাটি হাতছানি দিয়ে ডেকেছে। নীল জলরাশির সফেদ ঢেউ আছড়ে পড়ার কথা মনে দোলা দিয়েছে। প্রবালভর্তি তীর, নারকেল আর কেয়াবনের সারির অপরূপ লাবণ্যের দ্বীপটি মাথা তুলে দাঁড়িয়ে আছে বাংলাদেশের সর্বদক্ষিণে। নাম সেন্ট মার্টিন। কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯...
শব্দ জোড়া শব্দ ভাঙার খেলায়শব্দ টেনেটুনে শব্দ নিয়েই মাতিশব্দ আকরে বাঁচি, শব্দের নেশায় আছিএত যে শব্দ শব্দ করিএই শব্দের ভেতরেই ঘুরপাক খাই।কবি আমি শব্দের জাদুকর! উত্তরা, ঢাকা ১২৩০।
কচুরপানা নিয়ে সংঘর্ষে নারায়ণগঞ্জে এই জানুয়ারি মাসে ২০ জন আহত হলেও কচুরিপানা কিন্তু নিরীহ জিনিস। মোটেই বিষাক্ত নয়। ওর জ্ঞাতি-গোষ্ঠী অনেকেই আমাদের খাবার পাতে বহুকাল ধরেই আছে। শুধু গরিবের পাতে নয়, ভদ্রলোকের খাবার টেবিল, এমনকি দামি হোটেলেও ওর জ্ঞাতিভাই কচুর কন্দ, লতি, ডাঁটা, পাতা অভিজাত খাবার। খাদ্যগুণেও কম নয়। চিংড়ি, নোনা ইলিশ দিয়ে কচুর লতির স্বাদ কে ভুলতে পারে? চ্যাং মাছ আর কচুপাতার ভর্তা যে...
জীবের বেঁচে থাকার জন্য বালিশ, পানি ও খাদ্যের প্রয়োজন হয়। ক্লাস-পরীক্ষার খাতায় এ কথা লিখেছে ঢাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সাম্মির। আমার তরুণ বন্ধু সেঁজুতি শোণিমা, ডাকনাম নদী, সাম্মিরের শিক্ষক। ১৬ ফেব্রুয়ারি তিনি ফেসবুকে ছাত্রের বাণীটি তুলে দিয়েছিলেন। সেটা পড়ে নানা কথা মাথায় এল। রায়েরবাজারের অবৈতনিক স্কুলটিতে কোন শিশুরা পড়ে? তাদের একজনের কেন বেঁচে থাকার প্রশ্নে...
শিক্ষা ও গবেষণায় এ প্রতিষ্ঠানের ওপর আমলাদের প্রভাবের কারণে এটি কোনো কাজ করতে পারছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। পৃথিবীর সব মাতৃভাষা সংরক্ষণ, গবেষণা ও বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। তবে ১০ বছরে সেমিনার, নিউজ লেটার ও স্মরণিকা প্রকাশ ছাড়া প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য কোনো কাজ নেই। বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা নিয়ে করা একমাত্র কাজ ‘নৃ-ভাষা বৈজ্ঞানিক...