লা লিগায় হঠাৎ করেই গোলখরায় ভুগছেন লিওনেল মেসি গেটাফের বিপক্ষে কাল রাতে বার্সেলোনার মাঝমাঠ নিয়ন্ত্রণ করেছেন লিওনেল মেসি। শট নিয়েছেন ৬টি। এর মধ্যে গোলপোস্টে রাখতে পেরেছেন ২টি শট। প্রতিপক্ষের পা থেকে বল কেড়েছেন ৫বার, গোলের সুযোগ তৈরি করেছেন ৩টি—যার একটি থেকে গোল করেছেন আঁতোয়ান গ্রিজমান। সব মিলিয়ে লা লিগায় বার্সার শেষ ৭টি গোলে কোনো না কোনোভাবে অবদান রয়েছে মেসির। তাহলে মেসিকে নিয়ে আর ভাবনা কী!... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1640017/%E0%A6%B9%E0%A6%A0%E0%A6%BE%E0%A7%8E-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%87-%E0%A6%95%E0%A7%80-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0
প্রথমবার নারী ফুটবলের দলবদলে অংশ নিয়েও খেলা হচ্ছে না সিলেটের দল স্বপ্নচূড়া অ্যান্ড আক্কেলপুর ক্লাবের মিডফিল্ডার উমা রানী দাসের মন ভীষণ খারাপ। গত দুদিন কেঁদেই চলেছেন। কাঁদতে কাঁদতে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন সুবর্ণা আক্তার ও তমা রানী দাস। প্রথমবারের মতো মেয়েদের ফুটবল লিগে অংশ নিতে সিলেট থেকে ঢাকায় এসেছেন এই মেয়েরা। দলবদলে অংশ নিলেও শেষ পর্যন্ত ফুটবল ফেডারেশন উমা দাসদের স্বপ্নচূড়া অ্যান্ড...
অঞ্জন দত্ত এসেছিলেন আমাদের শহরে। বরাবরের মতো এ শহরকে নিয়ে তাঁর মুগ্ধতার কথা বলে গেলেন। আমরা পড়েছি ও শুনেছি। উদ্বেলিত হয়েছি। কিন্তু যাদের যাপিত জীবনকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে এই শহর, তারা কি হলফ করে এ শহরের জন্য মুগ্ধতার কথা বলতে পারি? পারি না। কেন পারি না তার অনেক ব্যাখ্যা অনেক দৃষ্টিকোণ থেকে দেওয়া যায়। আমরা দিইও। তারপরও আপন করে নিতে পারি না তাকে। এই শহরের অদৃষ্টে তাই ভালোবাসা লেখা নেই। আছে...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ৩য় টি–টোয়েন্টি সনি সিক্স ইংল্যান্ড–দ. আফ্রিকা সন্ধ্যা ৬-৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ অ্যাস্টন ভিলা–টটেনহাম রাত ৮টা আর্সেনাল–নিউক্যাসল রাত ১০–৩০ মি. লা লিগা ...
অমর একুশে বইমেলায় অন্য বইয়ের পাশাপাশি বিজ্ঞানের ভালো কিছু বই এসেছে বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে। তার মধ্যে থেকে বেশ কিছু বই নিয়ে পাঠকদের আগ্রহ লক্ষ করা যাচ্ছে। সেগুলো থেকে কয়েকটি নির্বাচিত বই— ইলেকট্রনিকের পাঠশালাখন্দকার সিদ্দিক-ই-রব্বানীপ্রকাশক: আলোঘর প্রকাশনীপ্রকাশক: প্রান্ত প্রকাশনইলেকট্রনিক যাঁদের পছন্দের বিষয় কিংবা ইলেকট্রনিকে যাঁরা হাতেখড়ি দিতে চান, তাঁদের জন্য লেখা হয়েছে এই বই।...
রাজধানীর দক্ষিণখানের ফ্ল্যাট থেকে মা ও দুই শিশুসন্তানের লাশ উদ্ধারের পর সেখানে তল্লাশি চালিয়ে একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ। তাতে এক জায়গায় লেখা, ‘বাচ্চাদের মেরে ফেললাম, আমার লাশ রেললাইনে পাওয়া যাবে।’ পুলিশের ধারণা, হাতের লেখা দুই শিশুর বাবা রাকিবউদ্দিন ভূঁইয়ার হতে পারে। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তাঁকে পাওয়া গেলে হত্যারহস্যের জট খুলবে।দক্ষিণখানের প্রেমবাগান রোডের একটি বাড়ির...
ডাকঘর সঞ্চয় ব্যাংক বিধি অনুযায়ী পরিচালিত সঞ্চয় স্কিমের সুদের হার কমিয়েছে সরকার, সঞ্চয়পত্রের নয়। ডাকঘর থেকে যেমন সঞ্চয়পত্র কেনা যায়, তেমনি ডাকঘর সঞ্চয় স্কিমের আওতায়ও টাকা রাখা যায়। সরকার সঞ্চয় স্কিমের সুদের হার কমিয়ে প্রায় অর্ধেকে নামিয়েছে, যা গত বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। এতে বলা হয়, তিন বছর মেয়াদি ডাকঘর সঞ্চয়...
কণ্টকাকীর্ণ সব পথঘাট পেরিয়ে জীবনে স্থিরতা পায় মণি। স্বামী-সন্তান নিয়ে সিডনির উপকণ্ঠে ছিমছাম সংসারের নিরুপদ্রব জীবন। কোনো অভিযোগ-অনুযোগ নেই। স্বামী রাকিব আর ছেলে সৌম্যকে নিয়ে গোছালো জীবন। একটা সময় খড়কুটোর মতো ভাসতে ভাসতে রাকিবের কাছেই চূড়ান্ত আশ্রয় খুঁজেছিল মণি। তার বুকেই খুঁজে পেয়েছিল বিশ্বাস-ভালোবাসা ও নিরাপত্তার বিস্তৃত চর। জীবনের বিশ্বস্ততম ঠিকানা হিসেবেই রাকিবকে স্বামী হিসেবে গ্রহণ করেছিল...
তিন তিথি একসঙ্গে মিলে গেলে শাস্ত্রে তাকে বলে ত্র্যহস্পর্শ। নির্বাচন কমিশনের চাকুরে এহসানুল কবির যখন বলেন, ‘আজ এক ঢিলে তিন পাখি মারার সুযোগ পেয়ে সুযোগটি হাতছাড়া করতে চাইনি’, তখন ত্র্যহস্পর্শের কথা মনে পড়ল। অমর একুশে গ্রন্থমেলায় এই তিনের যোগসূত্র তৈরি হয়েছিল পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস আর সাপ্তাহিক ছুটির দিন মিলিয়ে। ফলে সকাল থেকেই উপচে পড়া ভিড়। গতকাল সকালে মেলায় ছিল শিশুপ্রহর,...
একসময় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের তৈরি ম্যাক প্ল্যাটফর্মকে নিরাপদ বলে মনে করা হতো। কিন্তু এখন দিন বদলে গেছে। সাইবার নিরাপত্তাবিষয়ক কয়েকটি প্রতিষ্ঠান বলছে, অ্যাপলের ম্যাক প্ল্যাটফর্ম এখন বেশি বিপজ্জনক। প্রথমবারের মতো ২০১৯ সালে উইন্ডোজ পিসির চেয়ে বেশি ম্যালওয়্যার–ঝুঁকি তৈরি করেছে ম্যাক প্ল্যাটফর্ম। অ্যান্টিভাইরাস সেবাদাতা প্রতিষ্ঠান ম্যালওয়্যারবাইটসের সাম্প্রতিক এক প্রতিবেদন...
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চীনের বেইজিং শহরে ফিরে আসা প্রত্যেককে ১৪ দিন পৃথক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ নির্দেশের তথ্য প্রকাশ করা হয়েছে। আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যের বরাতে বলা হয়, ছুটি কাটিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে ফিরে আসা বাসিন্দাদের নিজস্ব কোয়ারেন্টাইন (যে সময় পর্যন্ত সংক্রমণের আশঙ্কায় পৃথক রাখা হয়) বা নির্ধারিত কোয়ারেন্টাইন...
নুসরাত জাহান ও সালমান সাহেদ চুয়াডাঙ্গা শহরের বাসিন্দা। একসঙ্গে তাঁরা এসএসসি ও এইচএসসি পাস করেন। ঢাকাতেও তাঁরা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। দীর্ঘদিনের চেনাজানা থেকে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁদের ভালোবাসাকে উভয় পরিবার স্বীকৃতি দেওয়ায় সম্পর্কে যোগ হয়েছিল নতুন মাত্রা। পারিবারিকভাবে আগামী ২৭ মার্চ তাঁদের বিয়ের দিনও ধার্য হয়েছিল। কিন্তু সম্পর্কটা আর বিয়েতে রূপ নিল না। গত...
কুষ্টিয়ায় ফাগুনের দ্বিতীয় দিনে শুরু হয়েছে ডাচ বাংলা-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড। আজ শনিবার সকাল নয়টায় কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে অলিম্পিয়াড উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী মনজুর কাদির। এর আগে কলেজ প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টা থেকে কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণ অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের গাওয়া জাতীয় সংগীতের...
মোহাম্মদ ছাব্বিরের বয়স ১০ কি ১১। মা-বাবা নেই। বড় হয়েছে কখনো টঙ্গী, কখনো এয়ারপোর্ট, কখনো–বা কমলাপুর রেলস্টেশনে থেকে, খেয়ে না খেয়ে। এই বয়সে তার স্কুলে যাওয়ার কথা, মা-বাবার আদর বা ভালোবাসার ছায়াতলে থেকে খেলে বেড়ানোর কথা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সে এখন রেলস্টেশনের হকার। জীবন চলে পানি বেচে। একই দশা ১১ বছর বয়সী মো. বিজয়ের। তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। চার ভাইবোনের সংসারে সে–ই সবার...
আগেই চার কন্যাসন্তানের গর্বিত বাবা ছিলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। এবার আফ্রিদি-দম্পতির কোল আলো করে এলো আরও এক মেয়ে। সুসংবাদটা আফ্রিদি নিজেই দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি তাঁর আত্মজীবনী 'দ্য গেম চেঞ্জার'-এ লিখেছেন, কন্যাসন্তান পরিবারে সৌভাগ্য বয়ে আনে বলে তিনি বিশ্বাস করেন। এটা অবশ্য তাঁর চেয়ে ভালো আর কে-ই বা জানে! বইটি যখন লিখেছেন, চার...
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ফসল রক্ষা বাঁধের ২৬ প্রকল্প পরিদর্শন করে কাজের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাওরের ফসল রক্ষা বাঁধ সংস্কার ও তদারক কমিটির সভাপতি মাহফুজুল আলম। এদিকে, ধরমপাশার চারটি হাওর পানি উন্নয়ন বোর্ডের আওতায় এনে দ্রুত বাঁধের কাজ শুরু করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। জগন্নাথপুর উপজেলায় এবার ৪৫টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে হাওরের...
সালজবুর্গ থেকে ডর্টমুন্ড—নরওয়ের তরুণ স্ট্রাইকার আর্লিং ব্রট হরলান্ডের গোল উৎসব চলছেই। এমন গোল-ফোয়ারার রহস্য কী? হরলান্ড খোলাসা করেছেন সেটা গতকালও গোল পেয়েছেন আর্লিং ব্রট হরলান্ড। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে জার্মান বুন্দেসলিগায় ৪-০ গোলে জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড। দলের চার গোলের একটি হরলান্ডের। এই জানুয়ারিতেই অস্ট্রিয়ার ক্লাব রেড বুল সালজবুর্গ থেকে বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দেওয়া...
পাখির বিচরণ দেখে চিহ্নিত করা হলো ১৪টি গাছ। এবার গাছের মধ্যবর্তী অংশে বেঁধে দেওয়া হলো ১৪টি মাটির হাঁড়ি। উদ্দেশ্য, পাখির নিরাপদ আবাস।গতকাল শুক্রবার বিশ্ব ভালোবাসা দিবসে ‘পাখির জন্য ভালোবাসা’ নামের এ কর্মসূচি পালন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণী অধিকারবিষয়ক সংগঠন ‘প্রাধিকার’।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাধিকার প্রতিষ্ঠা হয়...
এরশাদের মৃত্যুর পর দলের কর্তৃত্ব নিয়ে শীর্ষ নেতৃত্বের দ্বন্দ্ব ছাপিয়ে শৃঙ্খলায় ফিরছে জাতীয় পার্টি (জাপা)। এরই মধ্যে বৈরী মনোভাবাপন্ন জ্যেষ্ঠ নেতাদের প্রায় সামলে নিয়েছেন জাপার চেয়ারম্যান জি এম কাদের। এখন তাঁর মনোযোগ সকল পর্যায়ের কমিটি পুনর্গঠনে, যাতে অনেক পুরোনো নেতা বাদ পড়ছেন। তবে দলের নেতারা বলছেন, এর মধ্য দিয়ে জাপায় নিয়ন্ত্রণ অনেকটা পোক্ত করছেন কাদের।গত ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির...
বিজিএমইএর কাছে প্রায় তিন লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া পাওনা থাকায় হাতিরঝিলের বিজিএমইএ ভবনে বিদ্যুৎ–সংযোগ দিচ্ছে না ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)। এতে ভবন ভাঙার কাজে সমস্যা হচ্ছে। এখন জেনারেটর দিয়ে ভবনের কাচ ও টাইলস ভাঙার যন্ত্র চালানো হচ্ছে। ঠিকাদার কোম্পানি ফোরস্টার এন্টারপ্রাইজ বলছে, শিগগিরই সংযোগ দেওয়া না হলে তারা কাজ ছেড়ে চলে যাবে। কারণ, প্রতিদিন বড় অঙ্কের টাকা খরচ...
গত শনিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের শহীদ হানিফ খান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। ইউসেটের স্থায়ী ক্যাম্পাস হবে কুমিল্লার মেঘনায়। গ্রামীণ ও শহুরে মধ্যবিত্ত, নিম্ন–মধ্যবিত্ত এমনকি নিম্ন–মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষার সুযোগ নিশ্চিত করবে ইউসেট। ইউসেটের প্রধান উপদেষ্টা কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা শিখবে, চিন্তা করার...
মহাতারকাদের দলে ভেড়ানোর জন্য অর্থের ভাণ্ডার উন্মুক্ত করে না দিয়ে তরুণ খেলোয়াড়দের উন্নতির দিকেই নজর দিতে চায় আরবি লাইপজিগ লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন উঠতেই তাঁকে পাওয়ার দৌড়ে নেমে গেছে ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান, পিএসজিসহ আরও কয়েকটি ক্লাব। নেইমারকে পেতে হাত বাড়িয়ে থাকে ইউরোপের বড় বড় ক্লাবগুলো। কিলিয়ান এমবাপ্পেই বা বাদ যাবেন কেন—প্রতিটি দলবদলের বাজারেই তাঁকে পাওয়ার আশায় থাকে...
কবি না হয়েও জাভেদ হুসেন বাংলাভাষীদের কবিতা পাঠে প্রতিনিয়ত বৈচিত্র্যের স্বাদ দিয়ে যাচ্ছেন। উর্দু ও ফারসি সাহিত্য থেকে চিরায়ত এবং সাম্প্রতিক কবিতার অনুভূতি ভান্ডার তাঁর সূত্রেই নিয়মিত পড়তে পারছে বাংলাদেশ।এখানে অনুবাদক অনেকে আছেন। অনেকে তাঁরা উর্দু-ফারসি সাহিত্য থেকে অনুবাদও করছেন। কিন্তু জাভেদ হুসেন খুব নিয়মিত। বৈচিত্র্যে ভরপুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাঁর অনুবাদ অত্যন্ত নির্ভরযোগ্য। উপরন্তু...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ সাউদাম্পটন-বার্নলি সন্ধ্যা ৬-৩০ মি. নরউইচ-লিভারপুল রাত ১১-৩০ মি. লা লিগা ফেসবুক লাইভ মায়োর্কা-আলাভেস সন্ধ্যা ৬টা বার্সেলোনা-গেতাফে ...
বহু কাল হয়ে গেল গালিব মরে গেছে, তবু মনে পড়েসেই যে প্রতি কথায় সে বলত—যদি এমন হতো তবে কেমন হতো! [মির্জা গালিবের জন্ম ১৫ ফেব্রুয়ারি ১৮৬৯ সালে, দিল্লিতে] মির্জা গালিবের সঙ্গে দেখা করতে চাইলে দিল্লি যেতে পারলে ভালো। অষ্টাদশ শতাব্দীর দিল্লি। এই শহর কাব্যেশ্বর মীর তকি মীরেরও শহর। এই শহরের চেহারা দেখাতে গিয়ে বলেছিলেন, এর অলিগলি যেন আঁকা ছবির খাতা, এর বাসিন্দাদের চেহারা যেন তুলিতে আঁকা ছবি! সেই...
একাদশ জাতীয় সংসদ যাত্রা শুরুর ১০ কার্যদিবসের মধ্যে ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি করা হয়েছিল। দ্রুততার সঙ্গে কমিটি গঠন করা হলেও কাজের ক্ষেত্রে বেশির ভাগ কমিটির তেমন তৎপরতা নেই। মাসে অন্তত একটি বৈঠক করার নিয়মও মানছে না বেশির ভাগ কমিটি।সংসদীয় কমিটির প্রধান কাজ কমিটির আওতাধীন মন্ত্রণালয়ের কাজ পর্যালোচনা, অনিয়ম ও গুরুতর অভিযোগ তদন্ত করা। বিল পরীক্ষা-নিরীক্ষা করে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া বা সুপারিশ করাও...
আঠারো-উনিশ শতকে ভারতের বিভিন্ন জায়গার সাধারণ মানুষ, ব্যবসায়ী, তীর্থযাত্রীদের কাছে মূর্তিমান আতঙ্কের নাম ছিল ঠগি। তাদের হাতে পড়লে মৃত্যু অবধারিত। কিন্তু কোথাও কোনো নিশানা খুঁজে পাওয়া যায় না এই মৃত্যুর দূতদের। অনেক খোঁজা হয়েছে তাদের। ধরা না পড়ার ফলে নীরবে নিভৃতে চলতে থাকে তাদের অভিযান। মানুষ হারিয়ে যায়, অপেক্ষায় থেকে থেকে স্বজনেরা একসময় আশা ছেড়ে দেয় তাদের বুকে পাথর বেঁধে। কোথাও কোনো চিহ্ন নেই!...
ইতালির রোমের জাদুঘর স্টোরিকো নাজিওনেল দেল’আর্তে স্যানিতারিয়া। অন্য যেকোনো জাদুঘরের মতোই সেখানে রক্ষিত আছে একটি করোটি ও কিছু হাড়, যেমন থাকে হরহামেশা। এত দিন এ নিয়ে তেমন মাথাব্যথা ছিল না। কিন্তু এটিই এখন গবেষকদের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। তবে অন্য কারণে। গবেষকেরা মনে করছেন, জাদুঘরে রক্ষিত এই করোটি বিখ্যাত প্লিনি দ্য এলডারের। প্রায় দুই হাজার বছর আগের কথা। ৭৯ খ্রিষ্টাব্দের মাঝামাঝি সময়ে...
জীবনে বই বের করেনি, এমন মানুষ কমই আছে। বেঁচে থাকলে সবাইকেই বই বের করতে হয়, আমিও বের করেছি—বইয়ের তাক থেকে। বই বের করেছি স্কুলের ব্যাগ, টেবিলের ড্রয়ার, এমনকি খাটের তলা থেকেও—কখনো গল্পের বই, কখনো কবিতার। যদিও আমার কোনো কোনো বন্ধু পাঠ্যবই ছাড়া কোনো বই বের করেনি কখনো। তবু কেন যেন ওদেরই বেশি পছন্দ করত মা-বাবা। আফসোস করে বলত, ‘ভাবি, আপনার ছেলেটা কী লক্ষ্মী, সারা দিন টেক্সট বুক নিয়ে...
আগের যুগের প্রচলিত প্রেম এখন আর খুব বেশি নেই। মানুষ এখন ভার্চ্যুয়াল সম্পর্কে ঝুঁকে পড়ছে বেশি। সামাজিক যোগাযোগের মাধ্যম কিংবা ডেটিং সাইটে খুঁজে ফিরছে মনের মানুষ। আর সুযোগটি নিতেই বসে আছে সাইবার দুর্বৃত্তরা। প্রতারণার ফাঁদ পাতা ভুবনে আজ ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইনস ডে’ সবচেয়ে বিপজ্জনক দিন হতে পারে। অনলাইন প্রেমের ক্ষেত্রে তাই আজ ধোঁকা খাবেন না। কেউ আপনাকে অনলাইনে প্রেমের প্রস্তাব...
বসন্ত ও ভালোবাসায় একাকার হয়ে খুলনায় শুরু হয়েছে ১০ম ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড ২০২০। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে খুলনা নগরের আযম খান সরকারি কমার্স কলেজ প্রাঙ্গণে এই অলিম্পিয়াডের উদ্বোধন হয়। উদ্বোধন করেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক কল্লোল কুমার রায়। উদ্বোধনী বক্তব্যে কল্লোল কুমার রায় বলেন, আজ পয়লা বসন্তে ফিজিক্সের প্রতি ভালোবাসা থেকে সবাই ছুটে এসেছে অলিম্পিয়াডে...
আমাদের কর্মক্ষেত্রে এখন প্রতিনিয়তই করপোরেট কালচারের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রাণপণ প্রয়াস চালাতে হয়। বিশেষত মনস্তাত্ত্বিকভাবে। ধরুন, আপনি চাকরি করেন এমন একটি প্রতিষ্ঠানে, এমন এক দপ্তরে, সে সরকারি বা বেসরকারি যা–ই হোক না কেন, আপনার মাথার ওপর থাকেন একজন ইমিডিয়েট বস। সেই বসের ওপরে থাকেন আরও দু-একজন বস, শেষে থাকেন সেই সুপ্রিম বস, যাঁর নির্দেশে আপনাদের পুরো প্রতিষ্ঠান চলে। আবীর শওকত হায়াতের প্রথমা...
ধর্ষণসহ নারীর প্রতি সব ধরনের সহিংস অপরাধের বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইন থাকা সত্ত্বেও বাংলাদেশে ধর্ষণের প্রবণতা কেন রোধ করা সম্ভব হচ্ছে না, তা এক গভীর প্রশ্ন। সংবাদমাধ্যমে প্রতিদিন অনেক ধর্ষণের খবর প্রকাশিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে না এমন ঘটনার সংখ্যা কত হতে পারে, তা অনুমান করাও সম্ভব নয়। তবে নিশ্চিতভাবেই অনুভব করা যাচ্ছে, এই সমাজ পুরোনো ও দুরারোগ্য ব্যাধির মতো ধর্ষণপ্রবণতা বয়ে চলেছে। উদ্বেগের বিষয়...
সবুজ শ্যামল রূপসী (মানচিত্রের দাগ কাটা এপার–ওপার) বাংলার হাজারো জনপথের ভিড়ে কয়টা পথের নাম ভালোবাসা সড়ক (লাভ রোড) আমার জানা নেই। ঢাকার একটি সড়ক লাভ রোড। সেটি তেজগাঁওয়ের লাভ রোড। একসময়ের জনপ্রিয় বেইলি রোড লাভ রোড নামকরণ পায়নি। ঢাকার নাটকপাড়াখ্যাত বেইলি রোড তারুণ্যের প্রাণ কেন্দ্র ছিল, এখনো ফুরিয়ে যায়নি। এটাও লাভ রোডের নামকরণে সিক্ত হতে পারত অঘোষিতভাবে। জোড়া তরুণ–তরুণীর দুদণ্ড...
বসন্ত এসে গেছে। ঋতুরাজের আগমনে প্রকৃতি সেজেছে নবরূপে। শিমুল-পলাশ-অশোকের শাখা ভরে উঠেছে রক্তিম ফুলে। গাছে গাছে পাখির কলকাকলি। কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। সব মিলিয়ে প্রকৃতিতে এসেছে নব প্রাণ। বসন্তের প্রকৃতি নিয়ে ছবির গল্প।
ভার্চ্যুয়াল বুলেটিন বোর্ড হিসেবে পরিচিত পিন্টারেস্টকে নকল করে একটি অ্যাপ উন্মুক্ত করেছে ফেসবুক। হবি নামের ছবি শেয়ার করার ওই অ্যাপটি সম্পর্কে ফেসবুক বলছে, ব্যবহারকারী রান্না, বেকিং, আর্টস এবং কারুশিল্প, ফিটনেস বা বাড়ির সজ্জার মতো নানা সৃজনশীল প্রক্রিয়ার ছবি ধারণ ও ব্যবস্থাপনা করতে পারবে। ফেসবুকের পণ্য বিভাগ থেকে তৈরি অ্যাপটি অ্যাপ স্টোরে ছাড়া হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ বলছে,...
যাঁরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাঁদের অ্যাপ ডাউনলোডের সময় সতর্ক থাকতে হবে। এখন অনেক জনপ্রিয় অ্যাপের ছদ্মবেশে ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রাম স্মার্টফোনে ঢুকে সর্বনাশ ঘটাতে পারে। স্মার্টফোনে এসব প্রোগ্রাম চালু থাকলে গোপনে ফোনের কার্যকলাপের তথ্য পাচার করে দেয়। গোয়েন্দাগিরির শিকার হতে পারেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা তাই গুগলের প্লেস্টোরে থেকে ডাউনলোড করা...
‘আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়...।’ প্রকৃতিতে বসন্তের আবির্ভাব কবিগুরুর এই গানের চরণে প্রকাশিত। কিন্তু নগরজীবনে বসন্তের আবির্ভাব এভাবে বোঝা যায় কদাচিৎ। তবে বসন্তের প্রথম দিনে ফুলের দোকানগুলোতে উপচে পড়া ভিড় আর তরুণ-তরুণীদের উচ্ছ্বাসে সবাই এ বার্তা পায় যে ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে।’ আজ পয়লা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। একই সঙ্গে আজ ১৪ ফেব্রুয়ারি,...
‘আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহা আজি এ বসন্তে’— রবি ঠাকুর যখন গানটি লিখেছিলেন, তখন তিনিও হয়তো বসন্তরাঙা ফাগুনে বসেই লিখেছিলেন। চির অমলিন যৌবনের ঝাঁজে ভরা এই গান প্রত্যেক তরুণ-তরুণীর হৃদয়ের কথা বলে। শীতের জড়তা কাটিয়ে প্রকৃতিও তার যৌবন নিয়ে এসে দাঁড়িয়েছে ফাল্গুনের দ্বারপ্রান্তে। কুঁড়িগুলো চোখ মেলে চাইছে, ডালে ডালে কুহু রবে ডাকছে কোকিল। আবেগে...
জুভেন্টাস কি তবে ক্রিস্টিয়ানো রোনালদোর ওপরই নির্ভরশীল হয়ে পড়ছে? একের পর এক গোল করে চলেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। কিন্তু এর আগে-পরের বাকি কাজটুকু দলের বাকিরা মিলে করতে পারছেন না! নিজে গোল করেও জুভেন্টাসকে জেতাতে পারছেন না—এ নিয়ে সর্বশেষ চার ম্যাচে এমন অভিজ্ঞতা রোনালদোর হলো তৃতীয়বার। লিগে সর্বশেষ তিন ম্যাচের দুটিতে রোনালদোর গোলের পর হেরেই গেছে জুভেন্টাস। গতকাল ইতালিয়ান কাপের সেমিফাইনালের প্রথম...
হিন্দি ভারতের সরকারি ভাষা—এটা ভারতীয় সংবিধানেই স্বীকৃত। কিন্তু বিশাল ভারতে ভিন্ন ভিন্ন জাতি গোষ্ঠীর ভাষা ভিন্ন। সেখানে সবাই সব জাতিগোষ্ঠীর ভাষাকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। হিন্দি সরকারি ভাষা হতে পারে, কিন্তু কোনোভাবেই সব ভারতীয় নাগরিকের মাতৃভাষা নয়। বহু ভাষার দেশ হওয়ায় হিন্দির পাশাপাশি ইংরেজিকেও সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। তারপরেও যে বিতর্ক একেবারেই হয় না, সেটি নয়। প্রায়ই হিন্দিকে...
আসপারগার সিনড্রোমে আক্রান্ত (একধরনের অটিজম) রেজওয়ান খান রূপী শাহরুখ খানের মুখে বড় পর্দার এই ডায়ালগ দারুণ জনপ্রিয়তা পায়। পরবর্তী কয়েক বছর এই সংলাপ মানুষের মুখে মুখে ঘুরেছে। করণ জোহর পরিচালিত বড় পর্দার সেই আইকনিক ছবিটির ১০ বছর পূর্ণ হলো। সেই উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে এই ছবিটিকে ঘিরে স্মৃতিচারণা। স্মৃতিকাতর শাহরুখ খান ও কাজল শেয়ার করেছেন এই ছবিকে নিয়ে তাঁদের নানা ঘটনা। চেহারা, মেধা ও...
সুন্দরবনের পশ্চিমাঞ্চলে সুন্দরীগাছের সংখ্যা কমে গেছে। বেড়েছে গরান ও গেওয়াগাছ। আর মধ্য অঞ্চলে সুন্দরীগাছের আগা মরা রোগ বেশি। পূর্বাঞ্চলের সুন্দরীগাছের সংখ্যা বেশি থাকলেও বীজ থেকে নতুন চারা গজানোর পরিমাণ তুলনামূলক অনেক কম। লবণাক্ততা বৃদ্ধি, গাছের আগা মরা রোগ, অন্য গাছের আধিক্য ও বীজ থেকে গাছের নতুন চারা কম হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। ২০১৮ সালে...
বসন্ত এল। এবার ভালোবাসার হাত ধরেই এসেছে বসন্ত। কুয়াশার আঁচল সরিয়ে ঋতুরাজ সোনালি রোদে ভরে দিচ্ছে আকাশ। প্রাণের উষ্ণতা সঞ্চার করছে শীতে মৃতপ্রায় প্রকৃতিতে। শিমুল-পলাশ-অশোকের শাখা ভরে উঠেছে রক্তিম ফুলের সম্ভারে। মাঝে বয়ে যাওয়া দমকা হাওয়ায় দুলে উঠছে সেই কুসুমশোভিত শাখা। নতুন কিশলয়ের পসরা তরুলতায়। যেন নতুন হয়ে উঠেছে পুরোনো পৃথিবী। রবীন্দ্রনাথের গান দিয়েই বসন্তবরণের প্রসিদ্ধ...
শারলি নামটির মধ্যে কেমন যেন একটা মাদকতা আছে, আবেদন আছে। ‘দ্য ডেভিলস্ অ্যাডভোকেট’ কিংবা ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ নামে হলিউডের চলচ্চিত্রগুলি যারা দেখেছেন কিংবা মধ্য তিরিশের দশকের ‘কার্লি টপ’ নামের চলচ্চিত্রটি দেখেছেন তারাই জানেন শারলি নামের মাহাত্ম্য। এই শারলির সঙ্গে রুই মাছের মাথার বিরিয়ানি সম্পর্ক কী? সম্পর্ক নেই। একেবারেই নেই। কিন্তু বিরিয়ানির মতো একটি...
আবদুল্লাহর বয়স মাত্র ২০ দিন। খিদে পেলে হাত-পা ছুড়ে কান্নাকাটি করে। খাবার দিলে খেয়ে ঘুমায়। সে বলতে গেলে এখন সুস্থ। তবে তার পেটের ওপর জোড়া লাগানো আরেকটি অপূর্ণাঙ্গ শিশু। এ শিশুর দুই পা, দুই হাত, শরীরের পেছনের অংশ, পায়খানা-প্রস্রাবের রাস্তা থাকলেও মাথা, মস্তিষ্ক ও বুকের অংশ নেই। এই অপূর্ণাঙ্গ শিশুটি বড় হচ্ছে আবদুল্লাহর শরীর থেকে পুষ্টি নিয়ে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ ধরনের শিশুকে ‘কনজেনিটাল...
‘আমি ফুল বেচি, হ্যায় পাখি ব্যাচে, হ্যায় পানি ব্যাচে, হ্যায় চকলেট ব্যাচে, হ্যায় ট্যাকা চায়...’ এভাবেই একটি শিশু তার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল বাংলা একাডেমির চত্বরে, ২০০৩ সালের বইমেলায়। পাখি মানে নারকেলপাতায় বোনা সবুজ টিয়া। কিন্তু টাকা চাওয়ার বিষয়টা কী? টাকা তো আমরা সবাই চাই? পরে বুঝলাম, ‘ট্যাকা চাওয়া’ মানে ভিক্ষা করা। আমি বিবিসি বাংলা রেডিওর জন্য বইমেলার গল্প সংগ্রহ করছিলাম। আর ওরা...
‘চুল তার কবে কার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য...’ কিংবা যদি বলি ‘আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দু’দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন ।’ কিন্তু না এমন কাব্য তিনি জানেন না। জানেন না কে এই উর্বশী বনলতা। কেনই বা জীবনানন্দ তাঁর কবিতার অমোঘ আলোয় চেয়েছিলেন দুদণ্ড শান্তি; সেই মায়াবিনীর পাখির নীড়ের মতো শান্ত-স্থির চোখে...