‘“বেলা শেষে” যেন আমার জীবনের শরৎকাল। ছবিটি দেখলে নিজের উপস্থিতিকে নতুনভাবে অনুভব করা যায়। মনে হয় যেন নিজেকে ধুয়েমুছে সাফ করে পরিচ্ছন্ন এক ভাবমূর্তির জন্ম হলো নতুনভাবে।’ সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত বাংলা ছবি ‘বেলা শেষে’ দেখে মুগ্ধ বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন নিজের ব্লগে এমন মন্তব্য করেছিলেন। এটি পাঁচ বছর আগের কথা। ‘বেলা শেষে’... বিস্তারিত
source http://www.prothomalo.com/entertainment/article/1633508/%E2%80%98%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7%E0%A7%87%E2%80%99%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E2%80%98%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E2%80%99
নীল প্লাস্টিকে ঘেরা একটি পথ। সেই পথ দিয়ে গেলে মনে হবে নীল আকাশের ছোট একটি শহরে হাঁটছি। কিন্তু এই নীল আকাশের শহরের ভেতরে ঢুকলে মনে হবে ভেসে থাকা এক প্লাস্টিকের শহরে চলে এসেছি। শহরে হাঁটতে গেলে শরীরে বোতলের স্পর্শে জানান দেয় আমাদের পৃথিবী আজ প্লাস্টিকে জরাজীর্ণ। এতক্ষণ যে শহরের গল্প বলছিলাম, তা ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থীদের তৈরি করা ‘ইনস্টলেশন...
কুর্মিটোলা ধর্ষণের ঘটনার প্রতিক্রিয়া ও প্রতিবাদ যতই ঘনীভূত হচ্ছে, ততই ভয় দানা বাঁধছে। কে না জানি তেলেঙ্গানা নীতি অনুসরণ করে বসেন। দু-একজন ইতিমধ্যেই সে আশঙ্কা ব্যক্ত করে টুইটার-ফেসবুকের দেয়ালে লিখে ফেলেছেন তাঁদের বক্তব্য। তেলেঙ্গানা নীতি কী? গত ২৭ নভেম্বর বুধবার ভারতের হায়দরাবাদ শহরে ২৭ বছর বয়সী এক প্রাণী চিকিৎসককে গণধর্ষণ করার পর তাঁকে গলা টিপে হত্যা করা হয় এবং পরে তাঁর দেহটিও জ্বালিয়ে দেওয়া...
নাগরিক সংশোধন আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ঘিরে ঠেলার ওপর আছে বিজেপি। দিকে দিকে আসছে বিজেপির হারের সংবাদ। এর ধারাবাহিকতায় সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গো-হারা হেরেছে বিজেপির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। বিশ্ববিদ্যালয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন উত্তর প্রদেশের বেনারসে অবস্থিত।...
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোজাম্মেল হোসেন মারা যান। মোজাম্মেল হোসেন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন...
গুগল ম্যাপস আপনার গাড়ির গতি জানিয়ে দিতে পারে। আবার গতি সীমা ছাড়িয়ে গেলে আপনাকে সতর্কও করতে পারবে। সম্প্রতি ‘স্পিডোমিটার’ নামের এই সুবিধা যুক্ত করা হয়েছে গুগল ম্যাপস অ্যাপে। এমনকি গাড়ির স্পিডোমিটারটি যদি ত্রুটিপূর্ণ বা ভেঙে গিয়ে থাকে তবুও আপনি এই সুবিধার মাধ্যমে এই তথ্যগুলো জানতে পারবেন। নতুন সুবিধাটি চালু করতে আপনার ফোনে গুগল ম্যাপসের সর্বশেষ সংস্করণ ইনস্টল করে নিতে হবে। এ ছাড়া...
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। আজ শুক্রবার ফজরের নামাজের পর ইজতেমা প্রথম পর্ব শুরু হয়েছে। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ পর্ব। এরপর ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে মাওলানা জুবায়েরের অনুসারী ও দ্বিতীয় পর্বে সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমায় অংশ নেবেন। গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার পুরো ইজতেমায় কাজ করবেন জেলা...
ইরান ও আমেরিকার মধ্যকার প্রাথমিক উত্তেজনার পর্যায়টি এখন অনেকটাই প্রশমিত বলা যায়। আক্ষরিক অর্থে না হলেও মোটাদাগে যে যুদ্ধ-যুদ্ধ উন্মাদনা তৈরি হয়েছিল তার রাশ দুই পক্ষই টেনে ধরেছে। ইরান ইরাকে থাকা মার্কিন কিছু স্থাপনায় হামলা চালিয়ে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমরবিদ কাশেম সোলাইমানি হত্যার প্রতীকী প্রতিশোধ নিয়ে সরাসরি বলে দিয়েছে যে, ‘যুদ্ধ চাই না’। তাদের ভাষ্য অনুযায়ী হামলায় ৮০ জন আমেরিকান নিহত...
বলিউডে যে তারকা দীর্ঘদিন ধরে শারীরিক গঠন নিয়ে বাজে মন্তব্য শুনে আসছেন, তিনি ‘দাবাং’কন্যা সোনাক্ষী সিনহা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে ট্রল আর মিম বানানোর বিষয়ে ইঙ্গিত করে বলেন, তিনি ৩০ কেজি ওজন কমানোর পর থেকেও তাঁকে ক্রমাগত ‘মোটা’ বলা হচ্ছে। এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, সোনাক্ষী সিনহা বলেছেন, বলিউড ইন্ডাস্ট্রিতে তিনিই সবচেয়ে...
স্প্যানিশ সুপার কাপের সেমি ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমি-ফাইনালে ৩-২ গোলে বার্সাকে হারায় অ্যাটলেটিকো। এর আগে প্রথম সেমি-ফাইনালে গত বুধবার ভালেন্সিয়াকে ৩-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। ১২ জানুয়ারি এই মাঠেই অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে শিরোপা লড়াইয়ে নামবে রিয়াদ মাদ্রিদ। আজকের খেলায়...
রাঙামাটি শহরের রিজার্ভমুখ এলাকায় কাপ্তাই হ্রদ ঘেঁষে জেলা প্রশাসকের বাসভবন। ওই বাসভবন–সংলগ্ন পার্কটি ডিসি বাংলো পার্ক নামে পরিচিত। সেখানেই ঢোকার মুখে চোখে পড়ে বিশাল আকারের একটি চঁাপালিশগাছ। তিন শ বছরেরও বেশি বয়সের এই গাছটি ইতিহাসের নীরব সাক্ষী। বিভিন্ন বয়সের নারী-পুরুষ, বিশেষ করে শিশু-কিশোর এবং পর্যটকেরা ডিসি বাংলো পার্কে বেড়াতে এসে গাছটির চারদিকে ভিড় জমান। অনেকে ছবি আর সেলফিও তোলেন। ...
স্প্যানিশ সুপার কাপ খেলতে বার্সেলোনা দল এখন সৌদি আরবে। আজ রাতে সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। এ ম্যাচের প্রস্তুতি নিতে কাল অনুশীলনে যাওয়ার পথে কী হ্যাপা-ই না পোহাতে হলো বার্সাকে! গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় ৫.৪৫ মিনিটে আল-ইতিহাদ স্পোর্টস সিটিতে সংবাদ সম্মেলনে থাকার কথা ছিল বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে ও মিডফিল্ডার সার্জিও বুসকেটসের। অনুশীলন করার জন্য এ...
২০ বছর পূর্ণ করল দেশে প্রযুক্তিপণ্যের জনপ্রিয় বাজার হিসেবে পরিচিত রাজধানীর বিসিএস কম্পিউটার সিটি। ২০ বছর পূর্তি ও ২১ বছরে পদার্পণ উপলক্ষে সম্প্রতি দেশের শীর্ষ প্রযুক্তি পণ্যের পরিবেশক ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় ও তথ্যপ্রযুক্তি পণ্য প্রদর্শনীর আয়োজন করে বিসিএস কম্পিউটার সিটি কর্তৃপক্ষ।‘আস্থার ২০ বছর’ স্লোগানে আয়োজিত ও অনুষ্ঠান প্রসঙ্গে আহ্বায়ক এ এল মজহার ইমাম চৌধুরী বলেন, আগারগাঁওয়ে...
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) বাতিলসহ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বুধবার পশ্চিমবঙ্গসহ ভারতজুড়ে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। পুলিশ-ধর্মঘটি মানুষের সংঘর্ষের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, উর্দিপরা পুলিশ গাড়ি ভাঙচুর করছে। এ নিয়ে তুমুল বিতর্ক চলছে। ভারতের ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকে ১৪ দফা দাবিতে ২৪ ঘণ্টার এই ধর্মঘট পালিত হয়।...
তানহাজি ছবির প্রচারে ব্যস্ত দিন কাটাচ্ছেন কাজল। এই ছবির সঙ্গে কাজলের সম্পর্কটা পারিবারিক। স্বামী অজয় দেবগন ছবিতেও কাজলের স্বামী এবং এই ছবির প্রযোজকও। তাই তানহাজি শুধু সিনেমা নয়, হয়ে উঠেছে কাজলের ঘরের সদস্য। ছবির প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবেই এক শীতের সকালে দেখা হয় কাজলের সঙ্গে। দেখা হতেই এক গাল হেসে কাজল বললেন, ‘মনে হচ্ছে বাঙালি?’ সম্মতি জানাতেই খিলখিলিয়ে হেসে ওঠেন বলিউডের এই দাপুটে...
কিছু কিছু চলচ্চিত্র আছে, যেগুলো মুক্তির পরপরই বক্স অফিসে সুনামি শুরু হয়ে যায়। এসব ছবির আয় এতই বেশি যে তা আক্ষরিক অর্থেই গড়েছে ডলারের পাহাড়। পরে এসব ছবির সিক্যুয়াল-প্রিক্যুয়াল তৈরি হয়েছে। তাতেও বেশির ভাগ ক্ষেত্রে সুপ্রসন্ন ছিলেন ভাগ্যদেবী। ফলে বিনিয়োগকারীর সিন্দুকে জমে কাঁড়ি কাঁড়ি ডলার। আয়ের দিক থেকে শীর্ষে থাকা এমনই কিছু ফ্র্যাঞ্চাইজি ছবির কথা জানাচ্ছেন অর্ণব সান্যাল মার্ভেল সিনেমাটিক...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া মজনু ‘সিরিয়াল রেপিস্ট’ বা ‘ক্রমিক ধর্ষক’। গতকাল বুধবার মজনুকে গ্রেপ্তারের পর র্যাব সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছে। দ্রুত ধর্ষককে গ্রেপ্তার করায় র্যাব সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন মহলে এই আলোচনা শুরু হয়েছে যে সব ধর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন...
নব্বই দশকের জনপ্রিয় নায়িকা লিমা। অভিনয় করেছেন সালমান শাহ, আলমগীর, ওমর সানীর মতো অভিনেতাদের বিপরীতে। মাত্র ৮ বছরের অভিনয়জীবনে ২৫টি সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। ১৯৯৮ সালের শেষের দিকে হঠাৎ অভিনয় থেকে দূরে চলে যান। এরপর ২১ বছর ধরে লিমার কোনো খোঁজ নেই। এত বছর পর অভিনয় থেকে দূরে সরে যাওয়া এবং পরবর্তী সময়ের গল্প শোনালেন লিমা। লিমার খোঁজে লিমা এখন কোথায় থাকেন? এই তথ্য খুঁজতে গিয়ে শুরুতেই হতাশ হতে...
অবহেলা নাকি জোর করে দাবিয়ে রাখা—নারী পরিচালকদের সঙ্গে হলিউডের আচরণ ঠিক কোন বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে, তা নিয়ে এখন জোর আলোচনা চলছে। গোল্ডেন গ্লোবের সাম্প্রতিকতম আসর এই আলোচনাটি নতুন করে উসকে দিয়েছে। গবেষণা বলছে, হলিউডে নারী পরিচালকের সংখ্যা ও তাঁদের কাজের পরিমাণ দিনকে দিন বাড়ছে। আর নিন্দুকেরা বলছেন, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নারী পরিচালকদের উপেক্ষা করার হার। কারণ, পুরো পৃথিবীর মতোই হলিউড...
এবার শীতের পিছু পিছু শহরে এসে পড়ল জাতীয় সাংস্কৃতিক উৎসব। ঠিক এক ফালি রোদ যেমন প্রাণ জুড়ায়, তেমনি সংস্কৃতি অনুরাগীদের মনের খোরাক জোগাচ্ছে এ আয়োজন। ঢাকায় বসে মিলছে ঐতিহ্যবাহী লোকজ খেলা, পালা, যাত্রা, অ্যাক্রোবেটিক, পুতুলনাচ আরও কত কী! কেমন হচ্ছে এ উৎসব, কী কী থাকছে এ আয়োজনে—বিস্তারিত জানাচ্ছেন মাসুম আলী। সারা দেশের শিল্পের পরিবেশনা এক প্রাঙ্গণেশেষ কবে গায়ে চাদর জড়িয়ে পৌষের...
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গত মঙ্গলবার শুরু হয়েছে চার দিনের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মেলা কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২০। মেলার শুরুতেই স্যামসাং সংবাদ সম্মেলন ডেকে তাদের নতুন বছরের পরিকল্পনা ও নতুন পণ্যের ঘোষণা দিয়েছে। স্যামসাংয়ের এ বছরের স্লোগান হচ্ছে ‘এজ অব এক্সপেরিয়েন্স’। অর্থাৎ, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে জীবনের সব ক্ষেত্রে সেরা ডিজিটাল...
বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়েছে কাল বঙ্গবন্ধু গোল্ডকাপের পাঁচ বিদেশি দলের মধ্যে আফ্রিকান দল বুরুনডি, মরিশাস ও সিশেলস। প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে আসছে এ তিনটি দেশ। তাদের বিপক্ষে আগে কখনো খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। ফলে দলগুলোর শক্তি সম্পর্কে ধারণা নেই জাতীয় দলের ফুটবলারদের। আশার কথা হলো তিনটি দলই গ্রুপ ‘বি’ তে।...
পিসিবি বিসিবির কাছে জানতে চেয়েছে, বাংলাদেশের খেলোয়াড়েরা পাকিস্তানে লম্বা সময়ের জন্য থাকতে চান না; তাহলে ৪২ দিন দেশটির বিভিন্ন শহরে হতে যাওয়া পিএসএল খেলতে কীভাবে আগ্রহী হয়! বিসিবি পিসিবিকে জানিয়েছে, তাদের ক্রিকেটাররা লম্বা সময় পাকিস্তানে থাকতে চান না। বাংলাদেশ তাই পূর্ণাঙ্গ সফরে নয়, পাকিস্তানে গেলে যাবে সংক্ষিপ্ত সময়ের জন্য। বিসিবি শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে চেয়েছে এ কারণেই। মজাটা হচ্ছে,...
ফেসবুক ঘিরে নানা সমালোচনা। কেউ কেউ একে ক্ষতিকর বস্তু বা সিগারেটের সঙ্গেও তুলনা করেন। তবে ফেসবুকে কর্মরত শীর্ষ কর্মকর্তাদের কেউ যদি ফেসবুককে আসক্তিকর কিছুর সঙ্গে তুলনা করেন, তবে তা মানুষের মনে অবশ্যই দাগ কাটতে পারে। ফেসবুকের অগমেন্টেড ও ভার্চ্যুয়াল রিয়েলিটি বিভাগের প্রধান অ্যান্ড্রু বোসওয়ার্থ ফেসবুককে চিনির সঙ্গে তুলনা করেছেন। ‘নিউইয়র্ক টাইমস’-এর বরাতে গত মঙ্গলবার বিষয়টি উঠে এসেছে।...
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নিজ বাড়ি থেকে এক নারী ও তাঁর শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার কাউন্নারা গ্রামে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে। নিহত দুজন হলেন পারভিন আক্তার (২৫) ও তাঁর ছেলে নূর হোসেন (৪)। পারভীনের স্বামী মঞ্জু মিয়া সৌদিপ্রবাসী। কাউন্নারা গ্রামে দোতলা ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ইউনিটে শ্বশুর–শাশুড়ি ও ছেলেকে নিয়ে থাকতেন পারভীন। পারভীনের শ্বশুর আবদুর...
মঙ্গলবার, ৭ জানুয়ারি। বেলা ১১টা। শ্যামলীতে একটা ব্যাংকে জরুরি কাজ সেরে এসওএস শিশুপল্লির ওভারব্রিজে উঠি মিরপুর রোড পার হতে। চারদিকে গাড়ির বিকট হর্ন, গাড়ি চলার শব্দ, সঙ্গে আরও নানা ধরনের আওয়াজ। খানিক পরেই শ্বাসকষ্ট অনুভূত হতে লাগল। মনে হচ্ছিল, ব্রিজ পার হতে পারব না। রেলিং ধরে ধীরে ধীরে এগিয়ে গেলাম। ধীরে ধীরে নেমে এলাম শিশুমেলার মোড়ে। সেখানে একটু বিশ্রাম নিয়ে উবার ডাকলাম। তিন মিনিট লাগবে। আমি যেন...
শৈত্যপ্রবাহের দাপট শিগগির কমছে না। দিনে দুই-তিন ঘণ্টা বাদ দিলে বাকি সময়জুড়ে হাড়কাঁপানো শীতের যে দাপট চলছে, তা আজও থাকতে পারে। তবে আজ বৃহস্পতিবার বাড়তি বিড়ম্বনা বাড়াতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আকাশ মেঘলা হয়ে উঠতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশে মেঘ বেশি থাকতে পারে। ফলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে। এতে দিন ও রাতের...
২১ ডিসেম্বর, শনিবার। কুয়াশাঢাকা দিন। ঢাকা অবশ্য ধূসর এই চাদরে দুদিন ধরেই ঢাকা। একটি বারের জন্যও উঁকি দেয়নি সূর্য। তাই মনটা দুরুদুরু, যাচ্ছি তো সাগরপারের দ্বীপে, মোটে দুটো দিন থাকব, এমন কুয়াশা থাকলে বেড়াতে যাওয়া পুরোটাই মাটি! দ্বীপ মানে আমাদের অতি আদরের প্রবালদ্বীপ সেন্টমার্টিন। বছরের শেষ দিকে ঢাকার বাইরে কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছেটা ছিল বটে, তবে সেন্টমার্টিনকে বেছে নেওয়া হুট করেই।সে অনুযায়ী...
একটু দেরিই করে ফেললেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই বিশ্বব্যাপী একটি আশঙ্কা সৃষ্টি হয়েছিল। বলা হচ্ছিল, যেকোনো সময় পাগলামি করে বসতে পারেন এই ধনকুবের রাজনীতিবিদ। শেষ পর্যন্ত ইরানকে প্রতিপক্ষ বানিয়ে অশান্তি তিনি তৈরি করলেন বটে, তবে সময়টা বড্ড গোলমেলে। হিসাবে গরমিল হলে গদি নিয়েও টানাটানি পড়তে পারে ট্রাম্পের। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এখন...
বছরের শুরুতে জীবনের নানান ক্ষেত্রে কত না সংকল্প করি আমরা। জীবনের সঙ্গে প্রযুক্তি এখন অবিচ্ছেদ্য। ফলে এই ক্ষেত্রেও কিছু সংকল্প ঠিক করা জরুরি। কী হতে পারে সংকল্পগুলো? ১. অনলাইনে সদাচার ঢাকার বাতাস দূষণের তালিকায় ওপরের দিকে। ইন্টারনেটের ভার্চ্যুয়াল বাতাসও তার চেয়ে কম দূষিত নয়। অনেকেই ফেসবুক থেকে বেরিয়ে যাচ্ছেন অনলাইন–দূষণের কারণে। অনেকেরই ব্যক্তিজীবন মারাত্মক হুমকির মুখে অনলাইন বুলিংয়ের...
শিশুর বিকাশ একটা চলমান প্রক্রিয়া। বিকাশের স্তর অনুযায়ী শিশু একেকটা বয়সে একেকটা কাজ করবে। তা ঠিকমতো হচ্ছে কি না, তা নিয়মিত নজর রাখা উচিত। তবে সব শিশুর বিকাশ একই গতিতে হবে এমন নয়, একটু এদিক–সেদিক হতে পারে। প্রায় সব মা–বাবাই সাধারণত বেশি নজর দেন শিশু কবে হামাগুড়ি দিল, কখন হাঁটতে পারল, কখন কথা বলা শিখতে পারল—এসবের ওপর। এগুলো নিশ্চয় শিশুর বিকাশ, তবে তা শারীরিক বিকাশ। মায়ের গর্ভ...
এবারের শীতকালে ঠান্ডার সঙ্গে সঙ্গে মাঝেমধ্যে বৃষ্টিরও দেখা মিলছে। টিপ টিপ বৃষ্টিতে রাস্তা হচ্ছে কর্দমাক্ত। শীতকালে বাতাসে ধুলাবালির পরিমাণ বেশি থাকে। দেশের আবহাওয়া অনুসারে শীতকালের চেয়ে গ্রীষ্মকালে গাড়ির প্রতি অধিক যত্নশীল হতে হয়। তবে শীতে গাড়িকে নিরাপদে চালানোর জন্য কিছু সতর্কতা মেনে চলা উচিত বলে জানান দ্য ইনস্টিটিউট অব দ্য মোটর ইন্ডাস্ট্রি (আইএমআই), যুক্তরাজ্যের সহযোগী সদস্য এবং আই ওয়ার্কসের...
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় করা হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের পূর্ণাঙ্গ রায়ে সই করেছেন তিন বিচারপতি। ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি এখন প্রকাশের অপেক্ষায়। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিন বিচারপতি রায়ে সই করেন। দেশের ইতিহাসে এই মামলার আসামির সংখ্যা সবচেয়ে বেশি। আর রায়ের পৃষ্ঠার সংখ্যার দিক থেকেও এটি সবচেয়ে বড় রায়। পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার দায়ে ২০১৭ সালের ২৭...
প্রতীক্ষায় নতুন মা, নতুন বাবা। সন্তানের মুখ দেখার পরমানন্দ বহু আকাঙ্ক্ষিত এক অনুভূতি। পৃথিবীর আলোয় সেই কাঙ্ক্ষিত মুখটা দেখার আগের সময়গুলো কেমন যায়, তা সবচেয়ে ভালো জানেন একজন মা। গর্ভে বড় হতে থাকা সন্তান আর নিজের শারীরিক পরিবর্তন—মা হওয়ার জন্য কত-না আত্মত্যাগ। মা হওয়ার পরেও জীবনভর সন্তানের মঙ্গলের জন্য কষ্ট করেন। আর সন্তান জন্মদানের সময়টা? নাড়িছেঁড়া ধন পৃথিবীর আলোয় আসার মুহূর্তটাকে মায়ের...
গত বছর সায়েন্স প্রজেক্ট করার জন্য আমার বড় ছেলের বন্ধুরা বাসায় এল একদিন। একদল গলাভাঙা, হালকা গোঁফ ওঠা কিন্তু এখনো শিশুসুলভ কমনীয়তায় ভরা ১৩–১৪ বছরের আট–দশজন ছেলে। তাদের মায়েরাও এলেন। দৌড়াদৌড়ি করে তাঁদের পছন্দের রান্নাবান্না করলাম। এর কিছুদিন পরে এক মায়ের সঙ্গে স্কুলে দেখা। তিনি ভীষণ উদ্বিগ্ন। কারণ, তাঁর ছেলেকে নাকি অন্য ছেলেরা বাজে কথা বলেছে। বুলি করেছে ভেবে প্রথমে মন খারাপ হলো। পরে উনি যা বললেন...
যুদ্ধ বা উত্তেজনা আর বাড়াতে চাইছে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ আজ বুধবার এক টুইটে এ ঘোষণা দেন। ইরানে দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর তিনি এ টুইট করলেন। জাভেদ জারিফ লিখেছেন, মার্কিন সেনাদের ওপর আক্রমণ সমাপ্ত হয়েছে, তাঁরা আর উত্তেজনা বা যুদ্ধ চান না। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটে বলেছেন, স্থানীয় সময় বুধবার সকালে তিনি এ নিয়ে বিবৃতি...
টানা তৃতীয়বারের মতো ক্ষমতা ধরে রাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন সরকারের এক বছর পূর্ণ হয়েছে। সরকারটি নতুন, কেননা, ৪৭ সদস্যের মন্ত্রিসভায় দুই-তৃতীয়াংশের বেশিই প্রথমবারের মতো মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব পান। সরকারটির নতুনত্বের আরেকটি দিক হচ্ছে টানা ১০ বছর সরকারের চরিত্র ছিল মহাজোটের, যা এবারে একান্তই আওয়ামী লীগের। মহাজোটের শরিকদের দ্বিতীয় প্রধান দল জাতীয় পার্টি দ্বিতীয় মেয়াদে বিরোধী দলের আসনে...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোহাম্মদ হোসেন। তিনি এবারও কাউন্সিলর পদপ্রার্থী। পাঁচ বছর আগে স্কুলব্যাগের দোকানের ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় ছিল ১ লাখ ৯০ হাজার টাকা। তাঁর নিজের বা স্ত্রীর কোনো স্থাবর সম্পদ ছিল না। টিভি, ফ্রিজ, ল্যাপটপ ও আসবাবপত্রের বাইরে তাঁর ছিল ১ লাখ ৫০ হাজার টাকা, আর স্ত্রীর নামে ১০ ভরি সোনা। পাঁচ বছরের ব্যবধানে আওয়ামী...
প্রতি রাতে একই সময়ে আমাদের ঘুম আসে, কিন্তু কেন? অ্যালার্ম দেওয়া নাই ঘড়িতে তবু সকালে একই সময়ে ঘুম ভাঙে। রাতে যদি আমরা না জাগি, ভ্রমণ করি নানা সময় অঞ্চল, তাহলে শরীর একটি সময়সূচি মেনে চলে সুনিদ্রার জন্য তা বড় প্রয়োজন। ঘুমের সূচি ব্যক্তিবিশেষে হয় বিভিন্ন, পরিবেশ ও জীবনাচরণ অবশ্য প্রভাব ফেলে। কখন ঘড়িতে অ্যালার্ম দেওয়া হলো, দিনে কখন থাকি সবচেয়ে বেশি সক্রিয়, কখন আহার করি, কখন বালিশে মাথা ঠেকাই।...
ইরানের রাজধানী তেহরানে ইউক্রেনের যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ক্রুসহ ১৮০ জন যাত্রী ছিলেন। ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, আজ বুধবার সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ওড়ার পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। আজ বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইনস নামের বোয়িং ৭৩৭ বিমানটি ইউক্রেনের রাজধানী কিয়েভে যাচ্ছিল। এতে ক্রু সহ যাত্রী ছিলেন ১৮০ জন। বিমানটি...
হলফনামার তথ্য। সাঈদের হাতে নগদ আছে মাত্র ৭১ হাজার ৮৬১ টাকা। স্বর্ণ আছে ৬০ তোলা। কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছেন ‘ক্যাসিনো সাঈদ’, তাতে তিনি উল্লেখ করেছেন তাঁর হাতে আছে (নগদ) মাত্র ৭১ হাজার ৮৬১ টাকা। তবে তাঁর চেয়ে অন্তত ছয় গুণ বেশি নগদ টাকা রয়েছে স্ত্রী ফারহানা আহ্ম্মেদের (বৈশাখী) কাছে। ফারহানাও কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। তাঁর হাতে নগদ রয়েছে ৪...
দেশের চারটি জেলাসহ বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন মৃদু শৈত্যপ্রবাহ দু-এক দিন থাকতে পারে। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার দেশের উত্তরাঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পাবনা, টাঙ্গাইল, গোপালগঞ্জ, যশোর ও রংপুর বিভাগের ওপর দিয়ে গতকাল দুপুরের পর থেকে মৃদু বা...
ডিপফেক নামে পরিচিত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সম্পাদনা করা ভিডিও ফেসবুক তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেবে। সম্প্রতি ফেসবুকের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। ডিপফেক মূলত কম্পিউটার থেকে তৈরি ভিডিও ক্লিপ, যা দেখতে আসল ভিডিওর মতোই। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফেসবুক তাদের এক ব্লগ পোস্টে বলেছে, ডিপফেক ভিডিওতে বিকৃত তথ্য তুলে ধরা হয়, যা আধুনিক প্রযুক্তি শিল্পের জন্য...
ইরাকে মার্কিন দুই বিমান ঘাঁটিতে ইরানের হামলার ঘটনায় টুইটে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘সব ঠিক আছে! এখন পর্যন্ত যা হয়েছে, ভালো হয়েছে!’ এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প হামলার ব্যাপারে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলা হলেও পরে হোয়াইট হাউস জানায়, এ মুহূর্তে প্রেসিডেন্ট ক্যামেরার সামনে আসবেন না। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুসারে এখন সেখানে মঙ্গলবার গভীর...
উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমের জন্য মাইক্রোসফটের সেবা বন্ধ হচ্ছে ১৪ জানুয়ারি। মানে এই সময়ের মধ্যে নতুন সংস্করণে উন্নীত করে না নিলে উইন্ডোজের নানা হালনাগাদ বন্ধ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে কী করবেন? যদি কিছু না করেন চুপচাপ বসে থাকলে কম্পিউটার নিরাপত্তা ঝুঁকিতে থাকবে। ম্যালওয়্যার আক্রমণের আশঙ্কা দিন দিন বেড়ে যাবে। তবে এভাবেও কম্পিউটার চালানো যাবে। শুধু মাইক্রোসফটের সফটওয়্যারগুলোর হালনাগাদ পাওয়া...
১৯৭৭ সাল থেকে ২০২০। মাঝখানে ৪৩টি বছর। এরই মধ্যে একটি নতুন শতাব্দীর আবির্ভাব হয়েছে। দেশে–বিদেশে ইতিহাসের কত বাঁক বদল হয়েছে। মানুষের জীবনযাত্রার ধরন আমূল পাল্টে গেছে। কিন্তু কিছু মানুষের হৃদয়ে একটি স্থায়ী আসন দখল করে নিয়েছে ১৯৭৭ সাল। সে বছর তাঁরা ঐতিহ্যবাহী চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হয়েছিলেন। দেশ–বিদেশের নানা প্রান্ত থেকে আসা সে রকম কিছু মানুষের অপূর্ব মহাসম্মিলন ঘটে গেল...
ইরানের ভূমিতে হামলা হলে আরব আমিরাতের দুবাই ও ইসরায়েলের হাইফা শহরে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড। নিজস্ব চ্যানেল টেলিগ্রামে সংস্থাটি বলেছে, ইরানে বোমা চালানোর ঘটনা ঘটলে তাদের প্রতিশোধমূলক হামলার তৃতীয় ধাক্কায় লক্ষ্যবস্তু থাকবে দুবাই ও হাইফা শহর। আজ বুধবার সিএনএনের লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়েছে। ইরাকে দুই মার্কিন বিমানঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতভর অভিযানের পর ওই ব্যক্তিকে আটক করা হয়। এর আগে গতকাল আইন-শৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনী সূত্রে জানা যায়, ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে নজরদারিতে রাখা হয়েছে। এই বিষয়টি আরও যাচাই-বাছাই শেষে ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নিশ্চিত হতে পারলেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে। সূত্রটি জানায়, তদন্ত ও...