অবহেলা নাকি জোর করে দাবিয়ে রাখা—নারী পরিচালকদের সঙ্গে হলিউডের আচরণ ঠিক কোন বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে, তা নিয়ে এখন জোর আলোচনা চলছে। গোল্ডেন গ্লোবের সাম্প্রতিকতম আসর এই আলোচনাটি নতুন করে উসকে দিয়েছে। গবেষণা বলছে, হলিউডে নারী পরিচালকের সংখ্যা ও তাঁদের কাজের পরিমাণ দিনকে দিন বাড়ছে। আর নিন্দুকেরা বলছেন, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নারী পরিচালকদের উপেক্ষা করার হার। কারণ, পুরো পৃথিবীর মতোই হলিউড... বিস্তারিত
source http://www.prothomalo.com/entertainment/article/1633383/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%89%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A7%9C%E0%A6%BF
এবার শীতের পিছু পিছু শহরে এসে পড়ল জাতীয় সাংস্কৃতিক উৎসব। ঠিক এক ফালি রোদ যেমন প্রাণ জুড়ায়, তেমনি সংস্কৃতি অনুরাগীদের মনের খোরাক জোগাচ্ছে এ আয়োজন। ঢাকায় বসে মিলছে ঐতিহ্যবাহী লোকজ খেলা, পালা, যাত্রা, অ্যাক্রোবেটিক, পুতুলনাচ আরও কত কী! কেমন হচ্ছে এ উৎসব, কী কী থাকছে এ আয়োজনে—বিস্তারিত জানাচ্ছেন মাসুম আলী। সারা দেশের শিল্পের পরিবেশনা এক প্রাঙ্গণেশেষ কবে গায়ে চাদর জড়িয়ে পৌষের...
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গত মঙ্গলবার শুরু হয়েছে চার দিনের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মেলা কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২০। মেলার শুরুতেই স্যামসাং সংবাদ সম্মেলন ডেকে তাদের নতুন বছরের পরিকল্পনা ও নতুন পণ্যের ঘোষণা দিয়েছে। স্যামসাংয়ের এ বছরের স্লোগান হচ্ছে ‘এজ অব এক্সপেরিয়েন্স’। অর্থাৎ, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে জীবনের সব ক্ষেত্রে সেরা ডিজিটাল...
বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়েছে কাল বঙ্গবন্ধু গোল্ডকাপের পাঁচ বিদেশি দলের মধ্যে আফ্রিকান দল বুরুনডি, মরিশাস ও সিশেলস। প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে আসছে এ তিনটি দেশ। তাদের বিপক্ষে আগে কখনো খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। ফলে দলগুলোর শক্তি সম্পর্কে ধারণা নেই জাতীয় দলের ফুটবলারদের। আশার কথা হলো তিনটি দলই গ্রুপ ‘বি’ তে।...
পিসিবি বিসিবির কাছে জানতে চেয়েছে, বাংলাদেশের খেলোয়াড়েরা পাকিস্তানে লম্বা সময়ের জন্য থাকতে চান না; তাহলে ৪২ দিন দেশটির বিভিন্ন শহরে হতে যাওয়া পিএসএল খেলতে কীভাবে আগ্রহী হয়! বিসিবি পিসিবিকে জানিয়েছে, তাদের ক্রিকেটাররা লম্বা সময় পাকিস্তানে থাকতে চান না। বাংলাদেশ তাই পূর্ণাঙ্গ সফরে নয়, পাকিস্তানে গেলে যাবে সংক্ষিপ্ত সময়ের জন্য। বিসিবি শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে চেয়েছে এ কারণেই। মজাটা হচ্ছে,...
ফেসবুক ঘিরে নানা সমালোচনা। কেউ কেউ একে ক্ষতিকর বস্তু বা সিগারেটের সঙ্গেও তুলনা করেন। তবে ফেসবুকে কর্মরত শীর্ষ কর্মকর্তাদের কেউ যদি ফেসবুককে আসক্তিকর কিছুর সঙ্গে তুলনা করেন, তবে তা মানুষের মনে অবশ্যই দাগ কাটতে পারে। ফেসবুকের অগমেন্টেড ও ভার্চ্যুয়াল রিয়েলিটি বিভাগের প্রধান অ্যান্ড্রু বোসওয়ার্থ ফেসবুককে চিনির সঙ্গে তুলনা করেছেন। ‘নিউইয়র্ক টাইমস’-এর বরাতে গত মঙ্গলবার বিষয়টি উঠে এসেছে।...
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নিজ বাড়ি থেকে এক নারী ও তাঁর শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার কাউন্নারা গ্রামে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে। নিহত দুজন হলেন পারভিন আক্তার (২৫) ও তাঁর ছেলে নূর হোসেন (৪)। পারভীনের স্বামী মঞ্জু মিয়া সৌদিপ্রবাসী। কাউন্নারা গ্রামে দোতলা ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ইউনিটে শ্বশুর–শাশুড়ি ও ছেলেকে নিয়ে থাকতেন পারভীন। পারভীনের শ্বশুর আবদুর...
মঙ্গলবার, ৭ জানুয়ারি। বেলা ১১টা। শ্যামলীতে একটা ব্যাংকে জরুরি কাজ সেরে এসওএস শিশুপল্লির ওভারব্রিজে উঠি মিরপুর রোড পার হতে। চারদিকে গাড়ির বিকট হর্ন, গাড়ি চলার শব্দ, সঙ্গে আরও নানা ধরনের আওয়াজ। খানিক পরেই শ্বাসকষ্ট অনুভূত হতে লাগল। মনে হচ্ছিল, ব্রিজ পার হতে পারব না। রেলিং ধরে ধীরে ধীরে এগিয়ে গেলাম। ধীরে ধীরে নেমে এলাম শিশুমেলার মোড়ে। সেখানে একটু বিশ্রাম নিয়ে উবার ডাকলাম। তিন মিনিট লাগবে। আমি যেন...
শৈত্যপ্রবাহের দাপট শিগগির কমছে না। দিনে দুই-তিন ঘণ্টা বাদ দিলে বাকি সময়জুড়ে হাড়কাঁপানো শীতের যে দাপট চলছে, তা আজও থাকতে পারে। তবে আজ বৃহস্পতিবার বাড়তি বিড়ম্বনা বাড়াতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আকাশ মেঘলা হয়ে উঠতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশে মেঘ বেশি থাকতে পারে। ফলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে। এতে দিন ও রাতের...
২১ ডিসেম্বর, শনিবার। কুয়াশাঢাকা দিন। ঢাকা অবশ্য ধূসর এই চাদরে দুদিন ধরেই ঢাকা। একটি বারের জন্যও উঁকি দেয়নি সূর্য। তাই মনটা দুরুদুরু, যাচ্ছি তো সাগরপারের দ্বীপে, মোটে দুটো দিন থাকব, এমন কুয়াশা থাকলে বেড়াতে যাওয়া পুরোটাই মাটি! দ্বীপ মানে আমাদের অতি আদরের প্রবালদ্বীপ সেন্টমার্টিন। বছরের শেষ দিকে ঢাকার বাইরে কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছেটা ছিল বটে, তবে সেন্টমার্টিনকে বেছে নেওয়া হুট করেই।সে অনুযায়ী...
একটু দেরিই করে ফেললেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই বিশ্বব্যাপী একটি আশঙ্কা সৃষ্টি হয়েছিল। বলা হচ্ছিল, যেকোনো সময় পাগলামি করে বসতে পারেন এই ধনকুবের রাজনীতিবিদ। শেষ পর্যন্ত ইরানকে প্রতিপক্ষ বানিয়ে অশান্তি তিনি তৈরি করলেন বটে, তবে সময়টা বড্ড গোলমেলে। হিসাবে গরমিল হলে গদি নিয়েও টানাটানি পড়তে পারে ট্রাম্পের। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এখন...
বছরের শুরুতে জীবনের নানান ক্ষেত্রে কত না সংকল্প করি আমরা। জীবনের সঙ্গে প্রযুক্তি এখন অবিচ্ছেদ্য। ফলে এই ক্ষেত্রেও কিছু সংকল্প ঠিক করা জরুরি। কী হতে পারে সংকল্পগুলো? ১. অনলাইনে সদাচার ঢাকার বাতাস দূষণের তালিকায় ওপরের দিকে। ইন্টারনেটের ভার্চ্যুয়াল বাতাসও তার চেয়ে কম দূষিত নয়। অনেকেই ফেসবুক থেকে বেরিয়ে যাচ্ছেন অনলাইন–দূষণের কারণে। অনেকেরই ব্যক্তিজীবন মারাত্মক হুমকির মুখে অনলাইন বুলিংয়ের...
শিশুর বিকাশ একটা চলমান প্রক্রিয়া। বিকাশের স্তর অনুযায়ী শিশু একেকটা বয়সে একেকটা কাজ করবে। তা ঠিকমতো হচ্ছে কি না, তা নিয়মিত নজর রাখা উচিত। তবে সব শিশুর বিকাশ একই গতিতে হবে এমন নয়, একটু এদিক–সেদিক হতে পারে। প্রায় সব মা–বাবাই সাধারণত বেশি নজর দেন শিশু কবে হামাগুড়ি দিল, কখন হাঁটতে পারল, কখন কথা বলা শিখতে পারল—এসবের ওপর। এগুলো নিশ্চয় শিশুর বিকাশ, তবে তা শারীরিক বিকাশ। মায়ের গর্ভ...
এবারের শীতকালে ঠান্ডার সঙ্গে সঙ্গে মাঝেমধ্যে বৃষ্টিরও দেখা মিলছে। টিপ টিপ বৃষ্টিতে রাস্তা হচ্ছে কর্দমাক্ত। শীতকালে বাতাসে ধুলাবালির পরিমাণ বেশি থাকে। দেশের আবহাওয়া অনুসারে শীতকালের চেয়ে গ্রীষ্মকালে গাড়ির প্রতি অধিক যত্নশীল হতে হয়। তবে শীতে গাড়িকে নিরাপদে চালানোর জন্য কিছু সতর্কতা মেনে চলা উচিত বলে জানান দ্য ইনস্টিটিউট অব দ্য মোটর ইন্ডাস্ট্রি (আইএমআই), যুক্তরাজ্যের সহযোগী সদস্য এবং আই ওয়ার্কসের...
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় করা হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের পূর্ণাঙ্গ রায়ে সই করেছেন তিন বিচারপতি। ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি এখন প্রকাশের অপেক্ষায়। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিন বিচারপতি রায়ে সই করেন। দেশের ইতিহাসে এই মামলার আসামির সংখ্যা সবচেয়ে বেশি। আর রায়ের পৃষ্ঠার সংখ্যার দিক থেকেও এটি সবচেয়ে বড় রায়। পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার দায়ে ২০১৭ সালের ২৭...
প্রতীক্ষায় নতুন মা, নতুন বাবা। সন্তানের মুখ দেখার পরমানন্দ বহু আকাঙ্ক্ষিত এক অনুভূতি। পৃথিবীর আলোয় সেই কাঙ্ক্ষিত মুখটা দেখার আগের সময়গুলো কেমন যায়, তা সবচেয়ে ভালো জানেন একজন মা। গর্ভে বড় হতে থাকা সন্তান আর নিজের শারীরিক পরিবর্তন—মা হওয়ার জন্য কত-না আত্মত্যাগ। মা হওয়ার পরেও জীবনভর সন্তানের মঙ্গলের জন্য কষ্ট করেন। আর সন্তান জন্মদানের সময়টা? নাড়িছেঁড়া ধন পৃথিবীর আলোয় আসার মুহূর্তটাকে মায়ের...
গত বছর সায়েন্স প্রজেক্ট করার জন্য আমার বড় ছেলের বন্ধুরা বাসায় এল একদিন। একদল গলাভাঙা, হালকা গোঁফ ওঠা কিন্তু এখনো শিশুসুলভ কমনীয়তায় ভরা ১৩–১৪ বছরের আট–দশজন ছেলে। তাদের মায়েরাও এলেন। দৌড়াদৌড়ি করে তাঁদের পছন্দের রান্নাবান্না করলাম। এর কিছুদিন পরে এক মায়ের সঙ্গে স্কুলে দেখা। তিনি ভীষণ উদ্বিগ্ন। কারণ, তাঁর ছেলেকে নাকি অন্য ছেলেরা বাজে কথা বলেছে। বুলি করেছে ভেবে প্রথমে মন খারাপ হলো। পরে উনি যা বললেন...
যুদ্ধ বা উত্তেজনা আর বাড়াতে চাইছে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ আজ বুধবার এক টুইটে এ ঘোষণা দেন। ইরানে দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর তিনি এ টুইট করলেন। জাভেদ জারিফ লিখেছেন, মার্কিন সেনাদের ওপর আক্রমণ সমাপ্ত হয়েছে, তাঁরা আর উত্তেজনা বা যুদ্ধ চান না। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটে বলেছেন, স্থানীয় সময় বুধবার সকালে তিনি এ নিয়ে বিবৃতি...
টানা তৃতীয়বারের মতো ক্ষমতা ধরে রাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন সরকারের এক বছর পূর্ণ হয়েছে। সরকারটি নতুন, কেননা, ৪৭ সদস্যের মন্ত্রিসভায় দুই-তৃতীয়াংশের বেশিই প্রথমবারের মতো মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব পান। সরকারটির নতুনত্বের আরেকটি দিক হচ্ছে টানা ১০ বছর সরকারের চরিত্র ছিল মহাজোটের, যা এবারে একান্তই আওয়ামী লীগের। মহাজোটের শরিকদের দ্বিতীয় প্রধান দল জাতীয় পার্টি দ্বিতীয় মেয়াদে বিরোধী দলের আসনে...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোহাম্মদ হোসেন। তিনি এবারও কাউন্সিলর পদপ্রার্থী। পাঁচ বছর আগে স্কুলব্যাগের দোকানের ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় ছিল ১ লাখ ৯০ হাজার টাকা। তাঁর নিজের বা স্ত্রীর কোনো স্থাবর সম্পদ ছিল না। টিভি, ফ্রিজ, ল্যাপটপ ও আসবাবপত্রের বাইরে তাঁর ছিল ১ লাখ ৫০ হাজার টাকা, আর স্ত্রীর নামে ১০ ভরি সোনা। পাঁচ বছরের ব্যবধানে আওয়ামী...
প্রতি রাতে একই সময়ে আমাদের ঘুম আসে, কিন্তু কেন? অ্যালার্ম দেওয়া নাই ঘড়িতে তবু সকালে একই সময়ে ঘুম ভাঙে। রাতে যদি আমরা না জাগি, ভ্রমণ করি নানা সময় অঞ্চল, তাহলে শরীর একটি সময়সূচি মেনে চলে সুনিদ্রার জন্য তা বড় প্রয়োজন। ঘুমের সূচি ব্যক্তিবিশেষে হয় বিভিন্ন, পরিবেশ ও জীবনাচরণ অবশ্য প্রভাব ফেলে। কখন ঘড়িতে অ্যালার্ম দেওয়া হলো, দিনে কখন থাকি সবচেয়ে বেশি সক্রিয়, কখন আহার করি, কখন বালিশে মাথা ঠেকাই।...
ইরানের রাজধানী তেহরানে ইউক্রেনের যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ক্রুসহ ১৮০ জন যাত্রী ছিলেন। ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, আজ বুধবার সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ওড়ার পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। আজ বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইনস নামের বোয়িং ৭৩৭ বিমানটি ইউক্রেনের রাজধানী কিয়েভে যাচ্ছিল। এতে ক্রু সহ যাত্রী ছিলেন ১৮০ জন। বিমানটি...
হলফনামার তথ্য। সাঈদের হাতে নগদ আছে মাত্র ৭১ হাজার ৮৬১ টাকা। স্বর্ণ আছে ৬০ তোলা। কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছেন ‘ক্যাসিনো সাঈদ’, তাতে তিনি উল্লেখ করেছেন তাঁর হাতে আছে (নগদ) মাত্র ৭১ হাজার ৮৬১ টাকা। তবে তাঁর চেয়ে অন্তত ছয় গুণ বেশি নগদ টাকা রয়েছে স্ত্রী ফারহানা আহ্ম্মেদের (বৈশাখী) কাছে। ফারহানাও কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। তাঁর হাতে নগদ রয়েছে ৪...
দেশের চারটি জেলাসহ বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন মৃদু শৈত্যপ্রবাহ দু-এক দিন থাকতে পারে। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার দেশের উত্তরাঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পাবনা, টাঙ্গাইল, গোপালগঞ্জ, যশোর ও রংপুর বিভাগের ওপর দিয়ে গতকাল দুপুরের পর থেকে মৃদু বা...
ডিপফেক নামে পরিচিত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সম্পাদনা করা ভিডিও ফেসবুক তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেবে। সম্প্রতি ফেসবুকের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। ডিপফেক মূলত কম্পিউটার থেকে তৈরি ভিডিও ক্লিপ, যা দেখতে আসল ভিডিওর মতোই। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফেসবুক তাদের এক ব্লগ পোস্টে বলেছে, ডিপফেক ভিডিওতে বিকৃত তথ্য তুলে ধরা হয়, যা আধুনিক প্রযুক্তি শিল্পের জন্য...
ইরাকে মার্কিন দুই বিমান ঘাঁটিতে ইরানের হামলার ঘটনায় টুইটে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘সব ঠিক আছে! এখন পর্যন্ত যা হয়েছে, ভালো হয়েছে!’ এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প হামলার ব্যাপারে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলা হলেও পরে হোয়াইট হাউস জানায়, এ মুহূর্তে প্রেসিডেন্ট ক্যামেরার সামনে আসবেন না। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুসারে এখন সেখানে মঙ্গলবার গভীর...
উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমের জন্য মাইক্রোসফটের সেবা বন্ধ হচ্ছে ১৪ জানুয়ারি। মানে এই সময়ের মধ্যে নতুন সংস্করণে উন্নীত করে না নিলে উইন্ডোজের নানা হালনাগাদ বন্ধ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে কী করবেন? যদি কিছু না করেন চুপচাপ বসে থাকলে কম্পিউটার নিরাপত্তা ঝুঁকিতে থাকবে। ম্যালওয়্যার আক্রমণের আশঙ্কা দিন দিন বেড়ে যাবে। তবে এভাবেও কম্পিউটার চালানো যাবে। শুধু মাইক্রোসফটের সফটওয়্যারগুলোর হালনাগাদ পাওয়া...
১৯৭৭ সাল থেকে ২০২০। মাঝখানে ৪৩টি বছর। এরই মধ্যে একটি নতুন শতাব্দীর আবির্ভাব হয়েছে। দেশে–বিদেশে ইতিহাসের কত বাঁক বদল হয়েছে। মানুষের জীবনযাত্রার ধরন আমূল পাল্টে গেছে। কিন্তু কিছু মানুষের হৃদয়ে একটি স্থায়ী আসন দখল করে নিয়েছে ১৯৭৭ সাল। সে বছর তাঁরা ঐতিহ্যবাহী চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হয়েছিলেন। দেশ–বিদেশের নানা প্রান্ত থেকে আসা সে রকম কিছু মানুষের অপূর্ব মহাসম্মিলন ঘটে গেল...
ইরানের ভূমিতে হামলা হলে আরব আমিরাতের দুবাই ও ইসরায়েলের হাইফা শহরে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড। নিজস্ব চ্যানেল টেলিগ্রামে সংস্থাটি বলেছে, ইরানে বোমা চালানোর ঘটনা ঘটলে তাদের প্রতিশোধমূলক হামলার তৃতীয় ধাক্কায় লক্ষ্যবস্তু থাকবে দুবাই ও হাইফা শহর। আজ বুধবার সিএনএনের লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়েছে। ইরাকে দুই মার্কিন বিমানঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতভর অভিযানের পর ওই ব্যক্তিকে আটক করা হয়। এর আগে গতকাল আইন-শৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনী সূত্রে জানা যায়, ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে নজরদারিতে রাখা হয়েছে। এই বিষয়টি আরও যাচাই-বাছাই শেষে ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নিশ্চিত হতে পারলেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে। সূত্রটি জানায়, তদন্ত ও...
ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। ইরাকে দুই মার্কিন বিমানঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর দেশটি এ হুমকি দিয়েছে বলে আজ বুধবার লাইভ আপডেটে জানিয়েছে সিএনএন। এদিকে বিমানঘাঁটিতে ইরানের হামলার তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বলা হয়েছে, দেশটির শীর্ষস্থানীয় কমান্ডার...
ইরাকে দুই মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। ওদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বলা হয়েছে, দেশটির শীর্ষস্থানীয় কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইরাকের ওই দুটি মার্কিন বিমানঘাঁটির নাম আল-আসাদ ও ইরবিল। সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিল।...
কোথাও পেরেক মারার টুংটাং শব্দ। বানানো হচ্ছিল কৃত্রিম বাড়ি। কোথাও শোনা যাচ্ছিল ‘ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন’ শব্দ। কোথাও দ্রুতগতিতে গাড়ির যাওয়া–আসা। পরিচালক, প্রযোজক, কলাকুশলীসহ নানা লোকজনের ছোটাছুটি ছিল চোখে পড়ার মতো। গতকাল সোমবার দুপুরে চলচ্চিত্র তৈরির কারখানা হিসেবে পরিচিত এফডিসিতে এমন সব কর্মযজ্ঞ চোখে পড়ে। বহুদিন পর এমন দৃশ্য দেখে সবার একটাই মন্তব্য, এফডিসি যেন আজ প্রাণ ফিরে পেল।...
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) রোববারের হামলার ঘটনায় আসলে কী ছিল, সেই ‘সত্য প্রকাশে’ মোদির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি। গতকাল সোমবার গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান। স্ক্রল ডট ইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জেএনইউর সাবেক শিক্ষার্থী অভিজিৎ বলেন, ‘আমি মনে করি যেকোনো ভারতীয়, যিনি বিশ্বের কাছে দেশের...
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৭ জানুয়ারি ২০১৯ প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তিনবারের মতো সরকার গঠন করেন, তবে প্রধানমন্ত্রী হিসেবে তিনি চারবার। আর কোনো বাঙালি চারবার প্রধানমন্ত্রিত্ব করার সৌভাগ্য অর্জন করেননি। জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাঁর প্রায় ৪০ বছরের। তবে রাজনীতির সঙ্গে তাঁর সম্পর্ক শৈশব থেকে। শিক্ষাজীবনেও তিনি ছাত্ররাজনীতিতে সক্রিয় ছিলেন। শেখ হাসিনা বর্তমান সময়ের পৃথিবীর...
২০২০ সালে নতুন দশকে প্রবেশ করলাম আমরা। পেছনে ফেলে এলাম আরও একটি দশক। সারা বিশ্বের সঙ্গে পরিবর্তন, পরিবর্ধন এসেছে নকশাতেও। নকশার বয়স ২১ হলেও গত এক দশকের নকশায় জীবনযাপন, সাজপোশাকের েয ধারা উঠে এসেছে, তা আলোচনা করা হয়েছে এখানে। নকশায় ২০১০ থেকে ২০১৯ কেমন ছিল—সেটি নিয়ে প্রতিবেদন। নকশার বিশেষ আয়োজনদশকের বিভিন্ন সময়ে নকশা নানা বিষয় ধরে বিশেষ আয়োজন করেছে। খাবারে পিঠাপুলি, ইলিশ মাছ, হালুয়া-রুটি,...
ক্যাসিনো, টেন্ডারবাজি ও চাঁদাবাজি থেকে কোটি টাকা পেতেন সম্রাট। ভাগ যেত অন্য নেতাদের কাছেও। ক্যাসিনো, টেন্ডারবাজি ও চাঁদাবাজি থেকে কোটি টাকা পেতেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট। এর ভাগ যেত আওয়ামী ও যুবলীগের একাধিক নেতার পকেটে। তাঁর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের তথ্যও পেয়েছে পুলিশ ও র্যাব। শুধু সম্রাট নন, শুদ্ধি অভিযানে ধরা পড়া ওয়ার্ড কাউন্সিলর...
এ শতাব্দীর দ্বিতীয় ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আ-তে হ্যাটট্রিক করলেন ক্রিস্টিয়ানো রোনালদো নতুন বছরে শুরুটা দুর্দান্তই হলো ক্রিস্টিয়ানো রোনালদোর। সিরি আ-তে ক্যালিয়ারির বিপক্ষে কাল হ্যাটট্রিক দিয়ে নতুন বছর শুরু করেছেন জুভেন্টাস তারকা। রোনালদো এই শতাব্দীর দ্বিতীয় ফুটবলার যাঁর ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আ-তে হ্যাটট্রিক আছে। প্রথম ফুটবলারটি অ্যালেক্সিস সানচেজ। উদিনেসের...
দক্ষ সাইবার নিরাপত্তা কর্মী খুঁজে বের করতে ‘অ্যাট বাংলাদেশ’-এর আয়োজনে দেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ ২০১৯’ শীর্ষক প্রতিযোগিতা। রোববার রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত দিনব্যাপী প্রতিযোগিতায় নির্ধারিত ৩৪০টি বাগের (নিরাপত্তা ত্রুটি) মধ্যে ১৬টি চিহ্নিত করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটির...
টানা চতুর্থবার সম্মানজনক দীর্ঘমেয়াদি ‘ট্রিপল এ’ রেটিং এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং অর্জন করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘ট্রিপল এ’ হলো কোনো প্রতিষ্ঠানের ক্রেডিটের সর্বোচ্চ রেটিং। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক অঙ্গীকার পূরণের সর্বোচ্চ সক্ষমতা নির্দেশ করে এবং ব্যবসায়িক ও আর্থিক লেনদেনে ঝুঁকি সর্বনিম্ন থাকে। বাংলাদেশি ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য...
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। আগামী বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র তাঁকে ভিসা দিতে অস্বীকৃতি জানাল। ইরানের সবচেয়ে প্রভাবশালী জেনারেল কাশেম সোলাইমানিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ দলে নতুন মুখ রাজশাহীর মানিক মোল্লা। নতুন মৌসুমে চট্টগ্রাম আবাহনীতে খেলছেন এ হোল্ডিং মিডফিল্ডার ‘এই মুহূর্তে দেশের অন্যতম সেরা হোল্ডিং মিডফিল্ডার মানিক। কোনো কোনো ক্ষেত্রে জামালের চেয়েও এগিয়ে আছে’—এই তো গত অক্টোবরে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ চলাকালীন মানিক মোল্লাকে প্রশংসায় ভাসিয়েছিলেন দেশের অন্যতম সেরা কোচ মারুফুল হক। টুর্নামেন্টে বিদেশি...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবারকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ভারত সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আজ মঙ্গলবার ট্রাম্পকে ফোনে মোদি জানান, ভারত ও যুক্তরাষ্ট্রের বন্ধন ক্রমে জোরালো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মোদি নতুন বছরে ট্রাম্প, তাঁর পরিবার এবং যুক্তরাষ্ট্রের জনগণের সুস্বাস্থ্য, উন্নতি ও সাফল্য কামনা করেন। সরকারি বিবৃতিতে...
ফরেনসিক পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাঁর গলায় আঙুলের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁর গলা টিপে ধরার চেষ্টা করা হয়েছিল। হাত-পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। সারা পায়ে খোঁচা লাগার দাগ রয়েছে। প্রথম আলোকে এ কথা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ। এই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে...
অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে ১২ তারিখে বিসিবির বোর্ড সভায়। এর মধ্যে একটি হচ্ছে ২০২০ সালে কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত করা বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত হতে যাচ্ছে ১২ জানুয়ারি। এবার চুক্তিতে কোন কোন ক্রিকেটার থাকছেন, সেটি এখনো ঠিক না হলেও সাকিব আল হাসান যে থাকছেন না সেটি নিশ্চিত। আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে এখন ক্রিকেটীয় কার্যক্রমের বাইরে আছেন সাকিব। বাঁহাতি অলরাউন্ডারে নিষেধাজ্ঞা উঠবে...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: বিপিএল মাছরাঙা ও গাজী টিভি সিলেট-কুমিল্লা বেলা ১-৩০ মি. চট্টগ্রাম-রাজশাহী সন্ধ্যা ৬-৩০ মি. ২য় টেস্ট-৫ম দিন সনি সিক্স দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড বেলা ২-৩০ মি. ২য়...
এখনকার পেশাদার কর্মীদের পছন্দ করে নেওয়ার মতো অনেক কাজ রয়েছে। এরপরও ক্যারিয়ার ব্যবস্থাপনার ক্ষেত্রে তাঁদের আরও বেশি সক্রিয় থাকতে হবে এবং ২৪ ঘণ্টা সচেতন থাকতে হবে। আগামী এক দশকে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে আরও তিন ধরনের ঝোঁক দেখা যাবে। নিজেকে এসব প্রবণতার সঙ্গে মানিয়ে নিতে পারলে ক্যারিয়ারে উন্নতি করা সহজ হবে। জেনে নিন আগামী দশকের তিন প্রবণতা সম্পর্কে: প্রত্যেকেই উদ্যোক্তা: ফ্রিল্যান্সিংয়ের কাজ...
‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে/ আরে লাল লাল নীল নীল বাত্তি দেইখ্যা নয়ন জুড়াইছে’—জনপ্রিয় এ গান ছড়িয়ে আছে মানুষের মুখে মুখে। ঢাকা তো সব সময় নতুন জামাইয়ের অপরূপ বেশে থাকে! বিশেষ করে রাতের তিলোত্তমা ঢাকার আলাদা একটা সৌন্দর্য রয়েছে। রাতের আলো-আঁধারিতে অনেকটা অচেনাও হয়ে ওঠে জাদুর শহরটি। চারদিকে লাল, নীল, হলুদ, সাদা আর সবুজ রঙের বর্ণিল আলো আর সর্পিল সব রেখা ভেসে বেড়ায় এই কাছে, ওই...