Monday, December 30, 2019

আসছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়বে শীতের কষ্ট

গত ১২ দিনের মধ্যে ১১ দিনই দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ বয়ে গেছে। তবে শীতে যাঁরা কষ্ট পাচ্ছেন, তাঁদের জন্য কিছুটা হলেও সুসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি পূর্বাভাস দিয়ে জানিয়েছে, আজ সোমবার শৈত্যপ্রবাহ থাকলেও আগামীকাল মঙ্গলবার থেকে দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা বাড়তে পারে। এতে আগামী দু-তিন দিন স্বাভাবিক শীতের অনুভূতি থাকতে পারে।  তবে নতুন বছরের শুরুতে দেশের বেশির ভাগ এলাকায়... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1631835/%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%97%E0%A7%81%E0%A6%81%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%97%E0%A7%81%E0%A6%81%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%AC%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%B6%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F

স্মার্টফোন যেভাবে জীবন বদলে দিল

২০০৭ সালে বাজারে এসে আইফোন আলোড়ন তুলেছিল বটে, তবে সবাই কিন্তু প্রথম দেখায় প্রেমে পড়ে যায়নি। ভাবেনি ফ্লিপ-ফোনের জায়গা দখলে নেবে। দৃশ্যপটে বছরখানেক পর এল গুগলের অ্যান্ড্রয়েড। তখনো লোকে ব্ল্যাকবেরিকেই ওপরে রেখেছিল। তবে ২০১০ সালে উচ্চ রেজল্যুশনের ডিসপ্লে, হালকা-পাতলা গড়ন, সেলফি ক্যামেরাসমেত আইফোন ৪ বাজারে এলে সবার টনক নড়ে। মূলত সে সময় থেকেই স্মার্টফোনের বর্তমান ধারাটি পাকাপোক্ত হয়। এরপর পেরিয়ে... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1631830/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2

জয়পুরহাটে র‍্যাবের অভিযানে ৩১ মাদকসেবী গ্রেপ্তার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫-এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ছয় ঘণ্টা অভিযান চালিয়ে ৩১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদকদ্রব্য ও মাদকসেবনের উপকরণও জব্দ করা হয়।গতকাল রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাঁচবিবি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই মাদকসেবীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিদের বাড়ি জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায়।অভিযানের তথ্য জানিয়ে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1631833/%E0%A6%9C%E0%A7%9F%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%B0%E2%80%8D%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A7%A9%E0%A7%A7-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A7%80-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

সারা দিন বাসা থেকে বের হননি সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণার দিন গতকাল রোববার বনানীর বাসা থেকে বের হননি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ঘনিষ্ঠ কাউন্সিলরদেরও তাঁর বাসায় যেতে দেখা যায়নি। ডিএসসিসির আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন সাঈদ খোকন। এ জন্য তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দেন। তবে দল তাঁকে মনোনয়ন দেয়নি। ডিএসসিসির মেয়র পদে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঢাকা-১০... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1631834/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%A8%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%88%E0%A6%A6-%E0%A6%96%E0%A7%8B%E0%A6%95%E0%A6%A8

একাদশ সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি আজ

আজ ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি। নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ জয় পায়। সরকারি দল আওয়ামী লীগ দিবসটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে। তবে বিএনপি পালন করবে ‘গণতন্ত্র হত্যা দিবস’। আর বাম গণতান্ত্রিক জোট দিবসটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে। গতকাল রোববার... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1631831/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%B6-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A6%A6-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE-%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%9C

ভারতীয় অ্যাপ এখন ভারতে চলছে বেশি

ভারতে দীর্ঘদিন জনপ্রিয় অ্যাপের তালিকার শীর্ষে ছিল চীনা নির্মাতাদের তৈরি অ্যাপ। গত বছর দেশটির শীর্ষ ১০০ অ্যান্ড্রয়েড অ্যাপের ৪৪টিই ছিল চীনা প্রতিষ্ঠানের তৈরি। এ বছর বদলেছে দৃশ্যপট। ভারতের স্থানীয় নির্মাতারা যে কোমর বেঁধে নেমেছেন, তা বোঝা যাচ্ছে। অ্যাপসফ্লায়ার নামের এক অ্যাপ গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে জানানো হয়েছে, সামগ্রিকভাবে ভারতীয় অ্যাপ দেশটিতে বেশি ব্যবহৃত হচ্ছে। ২০১৯ সালের দ্বিতীয় ও... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1631827/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF

ফেসবুকে যেভাবে ভাষাবদল করবেন

ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সময় যে ডিভাইসে অ্যাকাউন্ট খোলা হয়েছে, সাধারণত সে ডিভাইসের ভাষা ফেসবুক অ্যাকাউন্টের ভাষা হিসেবে নির্ধারিত হয়। তারিখ, সময়, সংখ্যাও সে ভাষা অনুযায়ী দেখানো হয়। তবে প্রয়োজন অনুযায়ী ভাষা এবং এলাকা বদলে নিতে পারবেন। এতে ফেসবুকের বিভিন্ন বোতাম, নোটিফিকেশন এবং বেশির ভাগ লেখা সে ভাষায় দেখাবে। ভাষা এবং এলাকা বদলাতে চাইলেকম্পিউটার থেকে ফেসবুকে লগ-ইন করুন।ওপরের ডান দিকে ড্রপ-ডাউন... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1631826/%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%B2-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8

টিভিতে আজকের খেলা সূচি

টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: বিপিএল মাছরাঙা ও গাজী টিভি রংপুর-সিলেট বেলা ১-৩০ মি. ঢাকা-রাজশাহী সন্ধ্যা ৬-৩০ মি. ফেডারেশন কাপ বাংলা টিভি ঢাকা আবাহনী-রহমতগঞ্জ বেলা ৩-৩০ মি. চট্ট. আবাহনী-মোহামেডান সন্ধ্যা ৬-৩০ মি. এনবিএ সনি টেন ১ লেকার্স-ডালাস সকাল ৮-৩০ মি. সুপার... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1631825/%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9C%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%82%E0%A6%9A%E0%A6%BF

লিওনার্দো ডিক্যাপ্রিওর সম্পর্ক নিয়ে শঙ্কিত মা

প্রেমের ব্যাপারে অস্কারজয়ী হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও বরাবরই একটু ব্যতিক্রম। সম্প্রতি প্রেমিকা ক্যামিলা মরোনের সঙ্গে সম্পর্কের দুই বছর পূর্ণ হয়েছে। এবার ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ ছবির এই তারকার মা চান, ছেলে দ্রুত প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিক। বিয়ে করে এবার জীবনে থিতু হোক। প্রেম যে বাঁধা বা ব্যবধান মানে না, ডিক্যাপ্রিওর প্রেমের সম্পর্কের দিকে তাকালে এর প্রমাণ মেলে। ২০১৭... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1631824/%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%93%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8B-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%93%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%AE%E0%A6%BE

বছর শেষে প্রবাসী আয় হতে পারে ১ হাজার ৮১৯ কোটি ডলার

প্রবাসী শ্রমিকদের কল্যাণে বছর শেষে দেশের অর্থনীতির জন্য সুখবর আসছে। বছর শেষে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়াতে পারে ১৮ দশমিক ১৯ বিলিয়ন বা ১ হাজার ৮১৯ কোটি মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় ১৭ শতাংশের বেশি। ‘বাংলাদেশ থেকে শ্রম অভিবাসনের গতি-প্রকৃতি, ২০১৯: সাফল্য ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে বেসরকারি খাতের অভিবাসনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1631823/%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80-%E0%A6%86%E0%A7%9F-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A7%A7-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A7%AE%E0%A7%A7%E0%A7%AF-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%A1%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0

খারাপের ভিড়ে ভালো খবরও আছে

রাস্তা পার হতে গিয়ে এক শিক্ষার্থী বাসচাপায় নিহত হয়েছে— খবরটির দিকে এক ঝলক তাকিয়ে চোখ সরিয়ে নিলেন মোহসিন আলম। এই বয়সী একটি সন্তান তাঁরও আছে। নিহত শিক্ষার্থীর জায়গায় নিজের সন্তানের মুখ কল্পনা করে কেঁপে উঠলেন। ইদানিং এই সব খবরের ভার আর নিতে পারছেন না। খুন, ধর্ষণ, দুর্ঘটনা আর দুর্নীতির খবরে কেমন হাঁপ ধরে যায়। নিয়মিত পত্রিকা পড়ার পাশাপাশি তিনি মুঠোফোনে অনলাইনে খবর পড়ে থাকেন। টেলিভিশনেও খবর... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1631815/%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BF%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%86%E0%A6%9B%E0%A7%87

Sunday, December 29, 2019

‘আইসিটি বিজনেস পারসন অব দ্য ইয়ার’ সোনিয়া বশির

দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে বিনিয়োগ, অগ্রণী ভূমিকা, উদ্ভাবনী উদ্যোগ ও অভাবনীয় সাফল্যের জন্য দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯-এ ‘আইসিটি বিজনেস পারসন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন সোনিয়া বশির কবির। প্রথমবারের মতো কোনো নারী এ পুরস্কার পেলেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর হাত থেকে এ পুরস্কার নেন তিনি। সোনিয়া বশির কবির এসবিকে টেক ভেঞ্চারস... বিস্তারিত



source http://www.prothomalo.com/we-are/article/1631703/%E2%80%98%E0%A6%86%E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B8-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%AC-%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E2%80%99-%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B0

তেল-চিনিতেও বাড়ল ব্যয়

এ যেন মড়ার ওপর নতুন ঘা। বাজারে সীমিত আয়ের মানুষের বাড়তি খরচের মধ্যে নতুন করে বাড়ল ভোজ্যতেল ও চিনির দাম। কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেলের দাম এক লাফে লিটারে ৮ টাকা বাড়িয়েছে। সঙ্গে প্যাকেটজাত চিনির দাম বাড়ানো হলো কেজিতে ৭ টাকা। ভাবছেন, বোতলের তেল আর প্যাকেট চিনি বাদ দিয়ে খোলা পণ্য কিনবেন? তাহলে আপনার জন্য আরও দুঃসংবাদ। গত এক মাসে বাজারে খোলা সয়াবিন তেলের দামও লিটারপ্রতি ৮ টাকা ও পাম সুপার... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1631698/%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%E0%A6%93-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%B2-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%9F

‘বিদায়’ বললেন জন্মদিনে হ্যাটট্রিক করা পেসার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার পেসার পিটার সিডল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন পিটার সিডল। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে ১১ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন এ পেসার। ৩৫ বছর বয়সী সিডল ৬৭ টেস্টে ৩০.৬৬ গড়ে পেয়েছেন ২২১ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াডে থাকলেও এ বছর অ্যাশেজে শেষ টেস্টই হয়ে রইল সিডলের ক্যারিয়ারের শেষ ম্যাচ। মেলবোর্ন... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1631697/%E2%80%98%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BE%E0%A7%9F%E2%80%99-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0

তাপস ও আতিকুলের মনোনয়ন অনেকটা নিশ্চিত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী কে—বর্তমান মেয়র সাঈদ খোকন নাকি সাংসদ শেখ ফজলে নূর তাপস? এর আনুষ্ঠানিক উত্তর আজই জানা যাবে। তবে উত্তরের প্রার্থী নিয়ে কোনো বিতর্ক নেই। বর্তমান মেয়র আতিকুল ইসলামই মনোনয়ন পেতে যাচ্ছেন। অন্যদিকে উত্তর–দক্ষিণ দুই সিটিতেই বিএনপির প্রার্থী ঘোষণা হয়ে গেছে। উত্তরে তাবিথ আউয়াল আর দক্ষিণে ইশরাক হোসেন। আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা জানান,... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1631696/%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%B8-%E0%A6%93-%E0%A6%86%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%9F%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%87%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4

আমরা মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখেছি

কাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন। এই নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ–সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের পক্ষে প্রার্থী হয়েছেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। শিক্ষক সমিতির নির্বাচন ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এই শিক্ষক। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান। প্রথম আলো: আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1631694/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%87%E0%A6%A4%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%A4-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%96%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF

শিক্ষক সমিতি স্থবির হয়ে গেছে, পরিবর্তন দরকার

কাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন। এই নির্বাচনে সভাপতি পদে বিএনপি-সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দলের পক্ষে প্রার্থী হয়েছেন প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক লায়লা নূর ইসলাম। শিক্ষক সমিতির নির্বাচন ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এই শিক্ষক। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান। প্রথম আলো: আগামীকালের নির্বাচন পর্বটিও কি... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1631692/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B9%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0

চোখের পানি, কাদাপানি

খুলনা নগরের খালিশপুরের কিছু অংশের সড়কের অবস্থা কলিম শরাফীর গাওয়া গানটির মতো, ‘পথে পথে দিলাম ছড়াইয়া রে, সেই দুঃখে চোখের পানি’। সড়কের তলায় পাতা হবে গ্যাসের পাইপলাইন। এ জন্য সড়ক খুঁড়ে উদলা করে রাখা হয়েছে, পাইপলাইন পাতার পর খোঁড়া অংশের আর মেরামত হয়নি। যথারীতি খোঁড়া মাটি যেনতেন প্রকারে ঢেলে গর্ত বোজা হয়েছে। তার ওপর দিয়ে মানুষকে করতে হচ্ছে চলাচল। প্রথম আলোর শনিবারের প্রতিবেদন দেখাচ্ছে,... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1631680/%E0%A6%9A%E0%A7%8B%E0%A6%96%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF

আমনের ভালো ফলন

বাংলাদেশের অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে যাঁরা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন, তাঁদের মধ্যে প্রথম সারিতে আছেন কৃষক। প্রাকৃতিক দুর্যোগ, ন্যায্যমূল্য না পাওয়া, কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ার মতো বিপত্তিগুলো কাটিয়ে প্রতিবছর কৃষক আমাদের খাদ্যের জোগান দিচ্ছেন। একদা খাদ্যঘাটতির দেশকে খাদ্যে স্বাবলম্বী করে তুলেছেন। এর পেছনে সরকারের নীতিগত সমর্থন ও সহযোগিতা নিশ্চয়ই আছে। কিন্তু সেটি সব ক্ষেত্রে... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1631679/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%AB%E0%A6%B2%E0%A6%A8

হয়ে গেল মুক্ত আসরের লেখক আড্ডা ও পুরস্কার প্রদান

বাংলা ভাষা ও সাহিত্যে ‘১০০ শব্দের গল্প’ বিষয়টি নিঃসন্দেহে একটি ব্যতিক্রম উদ্যোগ। একসময় লেখক বনফুল দুই লাইনের গল্প লিখেছেন। এমন একদিন আসবে, মানুষ দুই লাইনের গল্পের চর্চা করবে। মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসরের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘শত কথার শত গল্প: লেখক আড্ডা ও সেরা লেখক পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে এমন কথা বলেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাস। গতকাল শনিবার পরীবাগে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1631695/%E0%A6%B9%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B2%E0%A7%87%E0%A6%96%E0%A6%95-%E0%A6%86%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8

মাহাথিরের নয়, ইমরান খান শুনলেন সৌদি ডাক

পাকিস্তানের ইমরান খান মাহাথির মোহাম্মদের ডাক শুনলেন না, শুনলেন সৌদি বাদশাহর নিষেধ। ইমরান খানের রাজনৈতিক জীবন মানে শ্যাম রাখি না কুল রাখি দশা। উভয়সংকটের মাঝখানে দাঁড়িয়ে টাল সামলানোই যেন তাঁর প্রধান কৃতিত্ব। দেশের ভেতর তাঁকে সেনাবাহিনী আর জনগণের মধ্যে দোলায়মান থাকতে হয়। আর আন্তর্জাতিক রাজনীতিতে সৌদি-মার্কিন অক্ষ বরাবরই ঘুরলেও এখন তাঁকে টানছে ইরান-তুরস্ক-মালয়েশিয়ার উদীয়মান মঞ্চ। নৈতিকতার বেলাতেও... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1631693/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A7%9F-%E0%A6%87%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%A8%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%8C%E0%A6%A6%E0%A6%BF-%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95

বগি লাইনচ্যুত, সাড়ে ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট রুটে প্রায় সাড়ে ছয় ঘণ্টা রেল চলাচল বন্ধ ছিল। গতকাল শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে উপজেলার শশীদল রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ রোববার সকাল সোয়া ৮টা থেকে ফের ট্রেন... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1631691/%E0%A6%AC%E0%A6%97%E0%A6%BF-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4-%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9C%E0%A7%87-%E0%A7%AC-%E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7

মায়ের প্রেরণায় বিশ্ববিদ্যালয়ে

কলেজ প্রাঙ্গণ থেকে বাসা। দৃষ্টিহীন ছেলের ছায়াসঙ্গী হয়ে ছুটেছেন মা ফারজানা বেগম। চেষ্টার কমতি ছিল না ছেলেরও। অবশেষে সেই যৌথ প্রচেষ্টায় এল কাঙ্ক্ষিত ‘জয়’। নয় বছর আগে যাকে সবাই বাতিলের খাতায় ফেলে দিয়েছিল, সেই মোহাম্মদ শাকিল খান এবার ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগে। ছেলেকে নিয়ে মায়ের এই সংগ্রামের গল্প যেন শুধু গল্প নয়। এ যেন একটা ছায়াছবি। যে ছায়াছবির পরতে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1631690/%E0%A6%AE%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F%E0%A7%87

শিক্ষকতায় বাঁধা পড়া জীবন

অবসরে গেছেন ১৪ বছর আগে। কিন্তু শিক্ষকতার মতো মহান পেশা ছাড়তে পারেননি আবদুর রহমান। এখন তাঁর বয়স ৭৯ বছর। তবু নিয়ম মেনে স্বেচ্ছাশ্রমে শিক্ষকতা করছেন তিনি। ভালোবেসে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়াতে পেশাটি ধরে রেখেছেন তিনি। আবদুর রহমান নাটোরের গুরুদাসপুর উপজেলার বামনবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ১৯৭২ সালে এসএসসি পাস করেন। ১৯৭৩ সালে বাড়ির পাশের বামনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1631689/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A7%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8

সারা বছর মিলবে সুস্বাদু কাঁঠাল

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। এটি মৌসুমি ফল। তাই সব মৌসুমে ফলটির স্বাদ পাওয়া যায় না। এ ছাড়া মৌসুমে এর সংরক্ষণব্যবস্থাও গড়ে ওঠেনি। তাই ফলটির অর্থনৈতিক গুরুত্ব কমে গেছে। তবে দেশীয় কৃষিবিজ্ঞানীরা নানা ধরনের প্রতিবন্ধকতা রোধ করে কাঁঠালের অর্থনৈতিক গুরুত্ব বাড়াতে কাজ করেছেন। এর ধারাবাহিকতায় বারোমাসি কাঁঠালের তিনটি জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বিজ্ঞানীরা। ইতিমধ্যেই শুরু... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1631688/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%81-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%B2

টিভিতে আজকের খেলা সূচি

টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ২য় টেস্ট-৪র্থ দিন সনি সিক্স অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সকাল ৬টা ১ম টেস্ট-৪র্থ দিন        সনি সিক্স দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড বেলা ২টা ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ আর্সেনাল-চেলসি   রাত ৮টা লিভারপুল-উলভস      রাত... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1631687/%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9C%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%82%E0%A6%9A%E0%A6%BF

বাংলাদেশকে আরও সময় দেওয়ার পক্ষে রশিদ লতিফ

শুধু টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যেতে রাজি বাংলাদেশ। এই মুহূর্তে পাকিস্তানে টেস্ট খেলতে কিছুতেই রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এই সিদ্ধান্তে নানা প্রতিক্রিয়া হচ্ছে পাকিস্তানে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট না খেললে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা যাওয়ার আশঙ্কা থাকবে বাংলাদেশের। একটি টিভি টক শোতে পাকিস্তানের রশিদ লতিফ নিয়মটি সবিস্তারে তুলে ধরেছেন। এ মুহূর্তে যদি পাকিস্তানে... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1631686/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%95%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%A6-%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AB

ডুডলে শিল্পাচার্য জয়নুল আবেদিনকে শ্রদ্ধা জানাচ্ছে গুগল

আজ গুগলের হোমপেজে গেলে দেখা যাবে প্রকৃতির সান্নিধ্যে বসে ছবি আঁকছেন এক শিল্পী। তাঁকে না চেনার কথা নয়। তিনি আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন। তাঁর ১০৬তম জন্মদিনে শুভেচ্ছা জানাতেই গুগল এ ডুডল প্রদর্শন করছে। আজ ২৯ ডিসেম্বর শিল্পীর ১০৫তম জন্মবার্ষিকী এবং ১০৬তম জন্মদিন। বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে গুগলে (www.google.com) গেলে কিংবা সরাসরি (www.google.com.bd) ঠিকানায় ঢুকলে চোখে পড়বে শিল্পাচার্য... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1631684/%E0%A6%A1%E0%A7%81%E0%A6%A1%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%9C%E0%A7%9F%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%86%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87

পর্যটনের অপার সম্ভাবনা আটকে আছে সড়কে

ভারতের মেঘালয় সীমান্তবর্তী ময়মনসিংহের ধোবাউড়া। গারো পাহাড়ের কোলঘেঁষা এ উপজেলায় রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। তবে যোগাযোগব্যবস্থা খুব খারাপ হওয়ায় তা কাজে লাগানো যাচ্ছে না। ধোবাউড়ার অবস্থান জেলা শহর থেকে ৫০ কিলোমিটার দূরে। আর উপজেলা শহর থেকে ১৫ কিলোমিটার দূরে ভারত সীমান্ত। ধোবাউড়ার কাছে রয়েছে নেত্রকোনার দুর্গাপুর। এই দুই উপজেলার বিশাল অংশজুড়ে দৃষ্টিনন্দন গারো পাহাড় ও চীনামাটির পাহাড়। রয়েছে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1631683/%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%9F%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%9F%E0%A6%95%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%95%E0%A7%87

বাংলাদেশের জন্য কর্মী নিয়োগ দেবে ফেসবুক

ফেসবুকের বাংলাদেশের বাজার দেখার জন্য মার্কেট স্পেশালিস্ট পদে লোক নিয়োগ দেবে ফেসবুক। সিঙ্গাপুরে ফেসবুকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কার্যালয়ে কাজ করতে হবে ওই কর্মীকে। ফেসবুক বাংলাদেশের জন্য কর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন প্রদর্শন করছে।ফেসবুকের ওই বিজ্ঞাপনে বলা হয়, পূর্ণকালীন চাকরির ওই পদে ফেসবুক ব্যবহারকারীকে নানা রকম সহযোগিতা করতে হবে। দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক মার্কেটের জন্য প্রয়োজনে... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1631682/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95

৬৬ কিমিতে এক বছরে ঝরল ৪৬ প্রাণ

কিছুতেই রোখা যাচ্ছে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল। পরিসংখ্যান বলছে, গত এক বছরে সড়কটির চট্টগ্রাম সিটিগেট থেকে মিরসরাই উপজেলার ধুমঘাট সেতু পর্যন্ত ৬৬ কিলোমিটার এলাকায় ২৫৮টি দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছে ৪৬ জন। যাতে আহত হয়েছে আরও ৩১৭ জন। গতকালও সড়কে মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে এক ব্যাংক কর্মকর্তা ও তাঁর দুই কন্যাসহ তিনজনের নাম। এসব দুর্ঘটনার বড় কারণ হিসেবে দেখা যাচ্ছে সড়কের... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1631681/%E0%A7%AC%E0%A7%AC-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%9D%E0%A6%B0%E0%A6%B2-%E0%A7%AA%E0%A7%AC-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3

মজুরিবিহীন কাজে নারীর ‘দাপট’

গৃহে নারীর কাজের বাজারমূল্য নেই। তাই একে জিডিপিতে (মোট দেশজ উৎপাদন) অন্তর্ভুক্তও করা হয় না। গৃহের কাজে পুরুষের চেয়ে সাড়ে ৪ গুণের বেশি অবদান রেখেও নারীদের শুনতে হয়, তিনি ‘কিছু করেন না’। সরাসরি শ্রমবাজারে না থাকা এই নারীরা সারা জীবন এই উপাধি নিয়েই গৃহস্থালির কাজ সামলিয়ে জীবন পার করেন। মজুরিবিহীন এই কাজে নারী একচেটিয়া ‘দাপট’ দেখিয়ে চলেছেন। গবেষকদের ভাষায়, গৃহে নারীর কাজের... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1631678/%E0%A6%AE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0-%E2%80%98%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%9F%E2%80%99

একনায়কের প্রতিবাদে মানুষ কেন ব্যর্থ

কানাডীয় ঔপন্যাসিক মার্গারেট অ্যাটউড তাঁর বিখ্যাত উপন্যাস ‘দ্য হ্যান্ডসমেইড টেল’–এ দেখিয়েছিলেন, ‘রিপাবলিক অব গিলেড’ নামের একটি কল্পিত রাষ্ট্রে কীভাবে একনায়কতান্ত্রিক ব্যবস্থা সুকৌশলে টিকিয়ে রাখা হয়েছিল। একনায়কতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে না পেরে সেখানকার বেশির ভাগ জনগণই মুখ বুজে অত্যাচার সহ্য করতেন। কিন্তু এই উপন্যাসের পরবর্তী পর্বে ‘দ্য... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1631677/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5

গ্রামীণ নারীদের অন্যতম আশ্রয়স্থল তথ্য আপারা

পরীবানু। বয়স ৭০। বাড়ি পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের উত্তর বদরপুর গ্রামে। তাঁর একমাত্র ছেলে মো. মিজানুর রহমান মৃধা স্ত্রী–সন্তান নিয়ে থাকেন ঢাকায়। গ্রামের বাড়িতে তিনি একাই থাকেন। নবজাতক নাতিকে দেখার জন্য ব্যাকুল তিনি। ইচ্ছে করলেই তো তিনি নাতিকে দেখতে পারেন না, কারণ তাঁর তো স্মার্টফোন নেই। তাই নাতিকে সরাসরি দেখতে তথ্য আপা প্রকল্পের পটুয়াখালী সদরের তথ্যকেন্দ্রে আসেন। এখানে তিনি... বিস্তারিত



source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1631523/%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80%E0%A6%A3-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A4%E0%A6%AE-%E0%A6%86%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%9F%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%B2-%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%86%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE

Saturday, December 28, 2019

চলতি ঘটনার প্রকাশনা উৎসব আজ

আজ শনিবার থেকে বাজারে এসেছে চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার সহায়ক মাসিক ম্যাগাজিন ‘চলতি ঘটনা: বাংলাদেশ ও বিশ্ব’। এ উপলক্ষে আজ বেলা তিনটায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ম্যাগাজিনটির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। প্রকাশনা উৎসবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব, পিএসসির সাবেক চেয়ারম্যান, পিএসসির সদস্য, বিসিএস পরীক্ষায় সেরা স্থান অধিকারী ক্যাডাররা। প্রকাশনা উৎসবটি সবার... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1631561/%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%89%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%86%E0%A6%9C

মুক্তিযোদ্ধা বশির কাকা

বশির কাকার কথা আমার বাবার মুখে শুনেছিলাম। একাত্তরে তাঁর বয়স ছিল ১৪–১৫ বছর। পড়াশোনায় ছিলেন উদাসীন। একদিন শিক্ষকের হাতে বেদম মার খেয়ে লেখাপড়ায় ইতি টানেন। তারপর তাঁর বাবার চায়ের দোকানে বসে যান। যখন তাঁর ১৩ বছর বয়স, তখন বাবাকে হারান। সংসারের ভার এসে পড়ে তাঁর কাঁধে।  বশির কাকার নাকি ছিল পত্রিকা পড়ার নেশা। তবে পত্রিকা কেনার সামর্থ্য ছিল না। রোজ হকার এসে এলাকার কয়েকটি বাসার পত্রিকা তাঁর... বিস্তারিত



source http://www.prothomalo.com/pachmisheli/article/1631560/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE

আগুন–আতঙ্ক

ধড়ফড় করে বিছানা থেকে উঠে পড়লাম। তখনো আতঙ্কিত কণ্ঠে কে যেন বলে চলেছে, ‘আগুন, আগুন’। ঘড়িতে তাকিয়ে দেখি রাত ৫টা ২০। তড়িঘড়ি করে জানালার পাশে যাই। কোথায় আগুন, সেটা বোঝার চেষ্টা করি। কিন্তু কোথাও আগুন দেখি না, তবে মানুষের চিৎকার শোনা যাচ্ছিল। ঠিক তখনই বাসার পাশের মসজিদ থেকে মাইকে ঘোষণা এল, ‘আগুন লেগেছে, আগুন লেগেছে। ‘‘আশ্রয়’’-এ আগুন লেগেছে।’ আমরা কয়েকজন... বিস্তারিত



source http://www.prothomalo.com/pachmisheli/article/1631562/%E0%A6%86%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8%E2%80%93%E0%A6%86%E0%A6%A4%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95

চলচ্চিত্রের গানও নেই আলোচনায়

কোনো ছবির গানগুলো জনপ্রিয় হলে ওই সিনেমা নিয়ে সাধারণত দর্শকের আগ্রহ বাড়ে। সত্তর-আশির দশক থেকে নব্বই দশক পেরিয়েও বেশির ভাগ সিনেমার একটি না একটি গান জনপ্রিয়তা পেয়েছে। কখনো কখনো একটি সিনেমার পাঁচটি গানের তিনটিই দর্শক–শ্রোতা পছন্দ করেছেন। এমনও উদাহরণ আছে, শুধু গানের কারণেই সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে ঢুকেছেন দর্শক। আনুপাতিক হারে কমে গেলেও ২০১০ সালের পরেও সিনেমার গান জনপ্রিয়তা পেয়েছিল। এখন... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1631559/%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%93-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F

‘জীবন নিয়া দুঃখ পাওনের কিছু নাই’

বিস্তারিত



source http://www.prothomalo.com/video/watch/1631557/%E2%80%98%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%83%E0%A6%96-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%93%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E2%80%99

হাতিরঝিলের চা-বিক্রেতা মাহবুব

রাজধানীর হাতিরঝিলের পাড়ে বউবাজার এলাকায় তাঁকে আগেও দেখেছি। চা বিক্রি করতে দেখে কৌতূহল হয়েছে কথা বলার। কৌতূহলের কারণ, তাঁর জীবনসংগ্রাম। দশটা মানুষের মতো নন তিনি। শারীরিক গঠনের কারণে চায়ের ফ্লাস্ক বয়ে বেড়ান অনেক কষ্টে। সেদিন ব্যাটে-বলে মিলে গেল কথা বলার সময়। সড়কের পাশে কৃষ্ণচূড়াগাছের ছায়ায় বসে চা-বিক্রেতা মাহবুব আলমের সঙ্গে আলাপ শুরু করি।  : আপনার সঙ্গে সেদিন পুঁচকে এক ছেলেকে দেখলাম। ... বিস্তারিত



source http://www.prothomalo.com/pachmisheli/article/1631558/%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%9D%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%81%E0%A6%AC

মানবাধিকার ক্রমেই রাষ্ট্রীয় বিবেচনার বাইরে যাচ্ছে

মানবাধিকার পরিস্থিতি একটি চলমান প্রক্রিয়া। দিন, ক্ষণ, সপ্তাহ, মাস বা বছর হিসাবে মানবাধিকার পরিস্থিতি পরিমাপ করা তাই কতটা যৌক্তিক, সে প্রশ্ন উত্থাপন করা যেতেই পারে। মানবাধিকার এমন কোনো বিষয় নয়, যা ১ জানুয়ারি থেকে হঠাৎ করেই মৌলিক পরিবর্তনের মুখোমুখি হয়। তবু একটি বছর শেষ হলে যখন নতুন বছরে পদার্পণ করি, অন্য অনেক কিছুর মতো মানবাধিকার পরিস্থিতি সবেমাত্র বিগত হয়ে যাওয়া বছরে কেমন ছিল—তা নিয়ে... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1631556/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%87%E0%A6%87-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87

সরকারি চাকরিতেই ঝোঁক তরুণদের

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রিলিমিনারি পরীক্ষায় গত বছর আবেদনকারীর সংখ্যা রেকর্ড গড়েছে। পদ যতগুলো, আবেদনকারী ছিলেন সেগুলোর ২০০ গুণের বেশি। সে বছর ছয়টি সরকারি বা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে চাকরি পেতে আবেদন করেন মোট আধা কোটির বেশি তরুণ। বিসিএস পরীক্ষাটি প্রথম শ্রেণির গেজেটভুক্ত কর্মকর্তা নিয়োগের জন্য। অন্য ক্ষেত্রগুলোয় পদপ্রতি সাড়ে আট হাজারের বেশি আবেদনকারীর নজির আছে। চাকরির পরীক্ষা ঝুলে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1631555/%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%E0%A6%87-%E0%A6%9D%E0%A7%8B%E0%A6%81%E0%A6%95-%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0

ঢাকার দুই সিটি: আজ চূড়ান্ত হবে মেয়র পদে আ.লীগ ও বিএনপির প্রার্থী

ঢাকার দুই সিটি নির্বাচনের মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী আজ চূড়ান্ত করা হবে। তবে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপির একমাত্র মনোনয়নপ্রত্যাশী ইশরাক হোসেনের প্রার্থিতার শুধু আনুষ্ঠানিকতা বাকি। এখানে মেয়র পদে বিএনপির আর কেউ মনোনয়নপ্রত্যাশী নেই। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোট গ্রহণ হবে আগামী ৩০ জানুয়ারি। সরকারি দল আওয়ামী লীগ গত বুধবার থেকে মেয়র পদে এবং গত বৃহস্পতিবার থেকে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1631554/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%9C-%E0%A6%9A%E0%A7%82%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%86.%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97-%E0%A6%93

দৌড়ে ‘ছিটকে’ পড়লেন গার্দিওলা

ইংলিশ প্রিমিয়ার লিগে কাল হারের পর শিরোপাদৌড়ে হাল ছেড়ে দেওয়ার কথা জানালেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা যাও বা একটু আশা ছিল, সেটুকুও গেল! কাল উলভসের কাছে ৩-২ গোলে হারের পর এমন কিছুই মনে করছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের শিরোপাদৌড়ের নিষ্পত্তি হয়ে গেছে বলেই মনে করছেন স্প্যানিশ এ কোচ। উলভসের মাঠে কাল সিটির হারের পয়েন্ট টেবিলে শীর্ষ তিন দলের অবস্থান... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1631553/%E0%A6%A6%E0%A7%8C%E0%A7%9C%E0%A7%87-%E2%80%98%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%95%E0%A7%87%E2%80%99-%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%93%E0%A6%B2%E0%A6%BE

ভুয়া হলফনামায় বাল্যবিবাহ

সেই কবে রোকেয়া সাখাওয়াত হোসেন বলেছিলেন, ‘বর দুর্লভ হইয়াছে বলিয়া কন্যাদায় এ কাঁদিয়া মরি কেন? কন্যাগুলিকে সুশিক্ষিতা করিয়া কার্যক্ষেত্রে ছাড়িয়া দাও, নিজের অন্ন-বস্ত্র উপার্জন করুক।...আমরা সমাজেরই অর্ধ অঙ্গ। আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কীরূপে?’ আক্ষেপের বিষয়, বেগম রোকেয়ার সেই আক্ষেপ এখনো আমাদের বহন করতে হচ্ছে। যাদের মন-শরীর কিছুই তৈরি হয়নি, তাকে বাল্যবিবাহের যূপকাষ্ঠে বলি দেওয়া হচ্ছে... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1631542/%E0%A6%AD%E0%A7%81%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%B2%E0%A6%AB%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9

ডাকসুর ফুটেজ গায়েব

২২ ডিসেম্বর ডাকসু ভবনে ডাকসুর সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তাঁর সমর্থকদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সন্ত্রাসী হামলার সময় ওই ভবনে রক্ষিত সিসিটিভির ফুটেজ গায়েব হয়ে যাওয়া নিয়ে গুরুতর অভিযোগ করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। গত বুধবার সংবাদ সম্মেলনে পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীর ‘প্রত্যক্ষ মদদ ও... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1631541/%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AB%E0%A7%81%E0%A6%9F%E0%A7%87%E0%A6%9C-%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%AC

লরি-প্রাইভেটকার সংঘর্ষে দুই কিশোরী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি লরির সঙ্গে দুটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়েছে। এতে দুই কিশোরী নিহত হয়েছে। আহত হয়েছেন দুই নারী ও এক পুরুষ। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ফৌজদারহাট-বন্দর বাইপাস সংযোগ সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুই কিশোরীর লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফৌজদারহাট থানা-পুলিশ। পুলিশ জানায়, নিহত দুই... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1631552/%E0%A6%B2%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AD%E0%A7%87%E0%A6%9F%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4

আউট না দিয়ে তোপের মুখে আলিম দার

মেলবোর্ন টেস্টে আজ তৃতীয় দিনে বিতর্কের জন্ম দিলেন তৃতীয় আম্পায়ার আলিম দার আলিম দারের সিদ্ধান্ত এর আগেও অস্ট্রেলিয়ার বিপক্ষে গেছে। ২০১৩ অ্যাশেজে স্টুয়ার্ট ব্রডকে আউট না দেননি, পরে ওই টেস্ট হেরেছিল অস্ট্রেলিয়া। আসলে মাঠের আম্পায়ারদের ভুল ঠিক করতেই ২০০৮ সালে চালু হয় ডিসিশন রিভিউ পদ্ধতি (ডিআরএস)। তবে আজ মেলবোর্ন টেস্টে তৃতীয় দিনে অস্ট্রেলিয়া রিভিউ নেওয়ার পর ঠিকঠাক সিদ্ধান্ত দিতে পারেননি... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1631551/%E0%A6%86%E0%A6%89%E0%A6%9F-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AE-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0

জি-মেইল চালাতে যা জেনে রাখবেন

প্রাতিষ্ঠানিক যোগাযোগে ই-মেইল এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। কোনো বিচিত্র কারণে বিপণনকারীদের কাছেও ই-মেইল খুবই পছন্দের। তাঁরা দিনমান ই-মেইলে বিজ্ঞাপন পাঠাতে থাকেন। আবার অসৎ উদ্দেশ্যে ই-মেইল পাঠানোর অহরহ উদাহরণ প্রায় সবার কাছেই আছে। ‘স্প্যাম’ ফোল্ডারে রেখেও যদি সেসব স্প্যাম ই-মেইল থেকে রেহাই না পান, তবে জি-মেইলে অনুসরণ করতে পারেন তিনটি পদ্ধতি। প্রথম পদ্ধতি: নির্দিষ্ট প্রেরক ব্লক... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1631550/%E0%A6%9C%E0%A6%BF-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%87%E0%A6%B2-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%96%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8

নতুন বই পাচ্ছে সোয়া চার কোটি শিক্ষার্থী

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের (মাদ্রাসা, কারিগরিসহ) সোয়া চার কোটি শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য ৩৫ কোটি সাড়ে ৩১ লাখ বই ছাপার কাজ শেষ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রকৃত চাহিদার চেয়ে বেশি চাহিদা দেওয়ায় এবার অবশ্য বই বেশি ছাপতে হয়েছে। এতে সরকারের খরচও বেশি হয়েছে। বিনা মূল্যে বই দিতে এ বছর সরকারের খরচ হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা। ২০১০... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1631549/%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8B%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80

যেভাবে কাজ করবে রাশিয়ার ইন্টারনেট

চীনের পথেই হাঁটা শুরু করল রাশিয়া। বিবিসি এক প্রতিবেদনে বলেছে, বিশ্ব ইন্টারনেট ব্যবস্থার বিকল্প হিসেবে রাশিয়া সফলভাবে একটি ব্যবস্থা পরীক্ষা করে দেখেছে। যদিও এ বিষয়ে তাদের সরকারের পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে দেশটির যোগাযোগমন্ত্রী বিকল্প ইন্টারনেট সম্পর্কে বলেন, সাধারণ ব্যবহারকারীরা কোনো পরিবর্তন লক্ষ করেননি। এখন শুধু পরীক্ষার ফল দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেখানো বাকি।... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1631548/%E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9F

দিয়াবাড়ির অস্ত্র রহস্যের জট সাড়ে তিন বছরেও খোলেনি

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধারের ঘটনাটি নানা আলোচনার জন্ম দিয়েছিল। তখন ধারণা করা হয়, কোনো সন্ত্রাসী গোষ্ঠী অস্ত্রগুলো সীমান্ত থেকে এনে নিরাপদ স্থান খুঁজে না পেয়ে খালে ফেলে দেয়। সাড়ে তিন বছর আগের ওই ঘটনার এখনো কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ কারা, কী উদ্দেশ্যে এনেছিল, তা পুলিশ বের করতে পারেনি। ২০১৬ সালের জুনে তিন... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1631547/%E0%A6%A6%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%9F-%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%93-%E0%A6%96%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BF

টিভিতে আজকের খেলা সূচি

টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: বিপিএল       মাছরাঙা ও গাজী টিভি কুমিল্লা–রাজশাহী বেলা ১টা ৩০ খুলনা–সিলেট     সন্ধ্যা ৬টা ৩০ ফেডারেশন কাপ বাংলা টিভি মোহামেডান-উত্তর বারিধারা বেলা ৩-৩০ মি. শেখ রাসেল-মুক্তিযোদ্ধা   সন্ধ্যা ৬-১৫ মি. ২য় টেস্ট-৩য়... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1631546/%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9C%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%82%E0%A6%9A%E0%A6%BF

ঘরে বসে বৃত্তি লাভের সুযোগ এডুহাইভ স্কলারসে

দেশ ও জাতির উন্নয়নে গুণগত ও মানসম্মত শিক্ষা অর্জনে আমরা এগিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আর তথ্যপ্রযুক্তির এই যুগে শিক্ষা অর্জনের প্রক্রিয়া এখন হাতের মুঠোয়। অন্য সব কাজের মতো এখন শিক্ষাবিষয়ক নানা কার্যক্রম চলছে অনলাইনেই। তেমনিভাবে অনলাইনে ঘরে বসেই বৃত্তি লাভের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এডুহাইভের ওয়েবসাইট http://bit.ly/eduhive_scholars থেকে। প্রতিযোগিতার... বিস্তারিত



source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1631517/%E0%A6%98%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AD%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%8F%E0%A6%A1%E0%A7%81%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AD-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%87

২০১৯ সালে ভারতে ইন্টারনেট বন্ধে ‘সেঞ্চুরি’ পার

ভারতের সরকার ২০১২ সাল থেকে দেশটির বিভিন্ন অংশে ৩৭৪ বার ইন্টারনেট বন্ধ করেছে। এর মধ্যে ২০১৯ সালেই ইন্টারনেট বন্ধের ঘটনা ঘটেছে শতাধিকবার। ইন্টারনেট বন্ধের দিক থেকে বিশ্বে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। দেশটির সংবাদমাধ্যম স্ক্রল ডট ইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার উত্তর প্রদেশে সবশেষ ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটে। কাশ্মীরে গত ৫ আগস্ট থেকে মোবাইল ইন্টারনেট সেবা পুরোপুরি... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1631544/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%87-%E2%80%98%E0%A6%B8%E0%A7%87%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%E2%80%99-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0