সবাই বসে বেঞ্চে। পরীক্ষা দেয় হাতে লিখে। আর সিয়াম বসে টেবিলে। পরীক্ষা দেয় পায়ে লিখে। অন্য সবার সঙ্গেই পরীক্ষা শেষ করে সে। বাড়তি সময়ের প্রয়োজন হয় না। শারীরিক প্রতিবন্ধিতাই যেন তার শক্তি। গতকাল বৃহস্পতিবার চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চবিদ্যালয়ে গেলে এই দৃশ্য চোখে পড়ে। ষষ্ঠ শ্রেণির শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী সিয়াম মিয়া পা দিয়ে লিখেই এবার বার্ষিক পরীক্ষা দিচ্ছে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1626749/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%B8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF
গাজীপুরের প্রায় ৮০ ভাগ ইটভাটাই অবৈধ। ট্রেড লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া চলা এসব ভাটায় প্রতিবছর হাজার টন কাঠ পোড়ানো হয়। এ জন্য উজাড় হচ্ছে বন। প্রায় অর্ধেক ইটভাটাই সিটি করপোরেশন এলাকায় পড়েছে। সবগুলোই অবৈধ। প্রায় একই দশা রাজধানীর পাশের আরেক জেলা নারায়ণগঞ্জের। সেখানেও ৩০ ভাগের বেশি ভাটা অবৈধ। পৌরসভা এলাকা এবং কৃষিজমির পাশে গড়ে তোলা এসব ভাটার কারণে পরিবেশ দূষিত...
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ কবে তৈরি হবে, সেই সময়সূচি নির্ধারণ করা ভীষণ কঠিন বলে গতকাল বৃহস্পতিবার মন্তব্য করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর। পাশাপাশি রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য ইতিবাচক...
‘থালাইভি’ ছবিটি নিয়ে শুরু থেকেই আলোচনা–সমালোচনার ছড়াছড়ি। তা না হয়ে আর যায় কোথায়। কঙ্গনা রনৌত যেখানে, বিতর্ক সেখানে। এমনি এমনি তো আর তাঁর নামের আগে অলিখিতভাবে ‘বিতর্কের রানি’ বিশেষণ যুক্ত হয়নি। এবার ছবিটি আইনি নিষেধাজ্ঞার মুখে পড়েছে। আর আয়োজন করে এই ছবির নির্মাণ কার্যক্রমের জন্য কলকাঠি নেড়েছেন দীপা জয়াকুমার। সম্পর্কে তিনি জয়ললিতা জয়ারামের বড় ভাইয়ের মেয়ে। দীপা...
নরসিংদীর শিবপুরে জারিফ নামে ৩০ দিন বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মজলিশপুর গ্রামে বালতির পানিতে ডুবন্ত অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।মজলিশপুর গ্রামের মিষ্ঠু মিয়া ও বেবী ইয়াসমিন নামের দম্পতির দুই সন্তানের মধ্যে ছোট এই জারিফ। এই মর্মান্তিক ঘটনায় ওই পরিবার ও স্থানীয় লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, দুই সন্তানকে...
ব্যস্ত সড়কের পাশে দুই সারিতে আবর্জনাভর্তি অন্তত সাতটি ভ্যান দাঁড় করিয়ে রাখা। বিপরীত দিক থেকে একটি–দুটি করে ভ্যান আসছে। এর মধ্যে সিটি করপোরেশনের আবর্জনা সংগ্রহের বড় একটি ট্রাক হাজির হয় সেখানে। কিছুক্ষণের জন্য আটকে যায় পুরো সড়ক। বন্ধ হয়ে যায় যান চলাচল। গতকাল বুধবার এ দৃশ্য মিরপুর ২ নম্বর সেকশনের বড়বাগ মোড় থেকে খানিকটা সামনে এগিয়ে মণিপুর স্কুল–সংলগ্ন এলাকার। বড়বাগ মোড় থেকে সাড়ে তিন...
বাতাসে গুঞ্জন ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলছেন লিওনেল মেসি। আগামী সপ্তাহেই এ বছরের ব্যালন ডি’অর দেওয়া হবে। ইউরোপিয়ান সংবাদমাধ্যমের ধারণা লিভারপুলের তিন তারকাকে পেছনে ফেলে মেসিই জিতবেন এ বছরের ফুটবলারের পুরস্কার। আর তাহলেই ব্যালন ডি’অরে রোনালদোকে পেছনে ফেলে দেবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে আগামী সপ্তাহের অপেক্ষায় না থেকে গতকালই রোনালদোকে পেছনে ফেলে দিয়েছেন বার্সা অধিনায়ক। গতকাল...
চার ছেলে ও এক মেয়ে নিয়ে সাজানো-গোছানো সংসার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ওয়াজেদ আলীর। নদীভাঙনের কারণে তাঁর সেই সংসার এখন তছনছ। নিজের ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় হয়েছে পরিবারটির। নদীতে সবকিছু হারিয়ে নিঃস্ব তাঁরা। গত মঙ্গলবার ওয়াজেদ আলীর চারটি বসতঘরসহ ১০ শতাংশ জমি নদীগর্ভে চলে গেছে। ওয়াজেদ আলী ১০ বছর আগেও একবার ভাঙনের শিকার হয়েছিলেন। আগের স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এসে এখানে নতুন করে...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ইউরোপা লিগ রাত ৯-৫০ মি. আস্তানা-ম্যান ইউনাইটেড সনি টেন ২ ক্রাসনোদার-বাসেল সনি ইএসপিএন ইউরোপা লিগ রাত ১১-৫৫ মি. ব্রাগা-উলভারহ্যাম্পটন সনি টেন ১ বাশাকশেহির-রোমা সনি টেন ২ ফেরেনৎসভারোস-এসপানিওল সনি টেন ৩ ফেইনুর্ড-রেঞ্জার্স সনি ইএসপিএন...
বাঁশখালীর উপকূলীয় পাঁচ ইউনিয়নের ১ হাজার ৯৩০ হেক্টর এলাকার মাটি লবণাক্ত। এসব এলাকার জমিতে কিছুই উৎপাদন করা যেত না। বছরের অর্ধেক সময় এসব জমি খালি পড়ে থাকত। গত তিন বছর এসব লবণাক্ত এলাকার ১ হাজার ৩০০ হেক্টর জমিতে চাষ হচ্ছে লবণ সহিষ্ণু ধান। পতিত জমিতে সোনালি ধান উৎপাদন করতে পারায় বাড়তি লাভের মুখ দেখছে কৃষক। এবার বাঁশখালীতে লবণ সহিষ্ণু ধান উৎপাদন হয়েছে ২ হাজার ৩২৫ টন। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা...
প্রতিটি খাঁচা তৈরিতে খরচ হয় ১৫ হাজার টাকা। মাছের পোনা ও খাবার কিনতে ১৮ হাজার টাকা খরচ হয়। পরে খাঁচায় পোনা ভরে তা ভাসিয়ে রাখা হয় নদীতে। প্রতি খাঁচায় পোনা ছাড়া যায় ৭০ হাজার। ছয় মাস পর এই মাছ বড় হয়। পরে তা বিক্রি হয় স্থানীয় বাজারে। ভাসমান পদ্ধতিতে নদীতে খাঁচায় মাছ চাষে খরচ বাদ দিয়ে লাভ থাকে অন্তত ৩০ হাজার টাকা। ফলে সম্প্রতি পাবনার বিভিন্ন নদ-নদীতে এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে। এতে স্বাবলম্বী...
সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মীদের সম্পর্কে ‘বাজে মন্তব্য’ করার অভিযোগে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট৷ এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের আগস্টে সিন্ডিকেটের সেই সিদ্ধান্তকে অবৈধ বলে রায় দিয়েছেন উচ্চ আদালত৷ এরপরও ক্লাসে ফিরতে বাধার শিকার হয়ে...
ঢাকার বেশির ভাগ ফুটপাত হকারদের দখলে। এতে পথচারীদের স্বস্তিতে হাঁটার উপায় নেই। এর মধ্যে ফুটপাতে প্রস্রাবখানা বসানোর পরিকল্পনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পরীক্ষামূলকভাবে তিনটি প্রস্রাবখানা চালুও করা হয়েছে। নগরবিদ ও পথচারীরা বলছেন, নগরের ফুটপাতগুলো এমনিতেই পথচারীবান্ধব নয়। এর মধ্যে ফুটপাতে প্রস্রাবখানা বসালে তা নাগরিকদের ভোগান্তি আরও বাড়াবে, পরিবেশ এবং দৃষ্টিদূষণ ঘটাবে।ডিএসসিসি...
ইনফ্লুয়েঞ্জা, জীবজন্তুতে থাকা ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়া এবং নিপাহ ভাইরাসের ঝুঁকি বাড়বে। আগামী ১০ বছরে বাংলাদেশের মানুষ প্রধানত তিন ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়বে। এ তিন ঝুঁকি হলো ইনফ্লুয়েঞ্জা, জীবজন্তুতে থাকা ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়া এবং নিপাহ ভাইরাস। জনস্বাস্থ্য ও পশুস্বাস্থ্য নিয়ে ‘ওয়ান হেলথ’ শিরোনামে গতকাল বুধবার রাজধানীতে অনুষ্ঠিত এক সম্মেলনে এ আশঙ্কার কথা জানান সরকারের...
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আবদুল্লাহ আল নোমান নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টায় সোনাকুড়ের মেস থেকে নোমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত্যুর কারণ জানা যায়নি।নোমানের কক্ষ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা...
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘হাওর অঞ্চলে দারিদ্র্যের মূল কারণ অবিচার ও বৈষম্য। তথাকথিত প্রভাবশালী দুর্নীতিবাজেরা শহরে বাস করেও অন্যায়কে ন্যায় বানিয়ে আসছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সময় হয়েছে।’ গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি জাতীয় পর্যায়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। ‘হাওর উন্নয়নে সমন্বিত প্রয়াস’...
নোয়াখালী শহরের পশ্চিম মাহাধুরী এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে ‘গোলাগুলিতে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম ইব্রাহিম খলিল ওরফে ভান্ডারী রুবেল (২৭)। তিনি শহরের আইয়ুবপুর এলাকার আবুল কাশেম ভান্ডারীর ছেলে। ডিবির দাবি, খলিল মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে।এ ঘটনায় জেলা ডিবির...
কর্মী সুখী থাকলে প্রতিষ্ঠানের সাফল্য বাড়ে। কর্মী তুষ্ট থাকলে তাঁর কাজে গতি বাড়ে। তাদের কাজের মান ও পরিমাণ বেড়ে যায়। সে ক্ষেত্রে দিন শেষে লাভ হয় প্রতিষ্ঠানেরই। তাই উত্তরোত্তর লাভের মুখ দেখতে চাইলে কর্মীদের তুষ্ট রাখার বিকল্প নেই। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে এ কথা বলা হয়েছে। ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের কয়েকজন গবেষকের চালানো গবেষণায় এর প্রমাণ মিলেছে। বিশ্ববিদ্যালয়টির...
হোটেলে গেছেন পুরি খেতে। পুরি আসার পর একটা পেঁয়াজ চাইলেন। কিন্তু দাম বেশি হওয়ায় তা দিতে নারাজ হোটেল কর্তৃপক্ষ। এ নিয়ে কথা–কাটাকাটির পর রীতিমতো হাতাহাতি। শেষ পর্যন্ত থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছে বিষয়টা। গত সোমবার গাজীপুরে ঘটেছে এ ঘটনা। পুরি খেতে যাওয়া ওই ব্যক্তির নাম মো. শাওন। তিনি গাজীপুরের গাজীপুরা এলাকার বাসিন্দা। শাওন প্রথম আলোকে বলেন, ‘পুরির সঙ্গে পেঁয়াজ হলে খেতে ভালো লাগে। আমি একটু পেঁয়াজ...
বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও শিশু সুরক্ষা কার্যক্রমে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ। গতকাল বুধবার ‘শিশু বাজেট: গতিপ্রকৃতি ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছে সংস্থাটি। এ সময় শিশু বাজেট প্রণয়ন, বাস্তবায়ন ও পরিমার্জন বিষয়ে সেভ দ্য চিলড্রেনের পর্যবেক্ষণ ও কিছু সুপারিশ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেভ দ্য...
পালঙ্কজুড়ে কাঁঠাল কাঠের দৃষ্টিনন্দন কারুকাজ। শয্যার আয়তন ৪২ বর্গফুট। পালঙ্কে বসে দেখার জন্য পায়ের দিকের উপরিভাগে আছে একটি ৩২ ইঞ্চি টেলিভিশন। ওপরে চারপাশে রয়েছে চারটি ছোট আকৃতির বৈদ্যুতিক পাখা ও নয়টি বৈদ্যুতিক বাল্ব। খাটে ওঠার জন্য আছে কাঠের সিঁড়ি। চারপাশে বাংলার প্রকৃতি ও পরিবেশের নানা শৈল্পিক চিত্রকর্ম। মাগুরা শহরের নতুন বাজার ছানার বটতলায় আয়োজিত ফার্নিচার মেলায় শোভা পাচ্ছে এ ধরনের দুটি...
চলতি মৌসুমে যশোরে আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ২০ নভেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তা চলবে। এবার কিছুটা ভিন্ন পদ্ধতিকে ধান সংগ্রহ করা হচ্ছে। জেলার আটটি উপজেলার মধ্যে সাতটিতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করে তাঁদের কাছ থেকে কেনা হচ্ছে। আর একটিতে পরীক্ষামূলকভাবে ডিজিটাল পদ্ধতি অনুসরণে অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্র জানায়, চলতি আমন সংগ্রহ...
বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন এবং প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য গ্র্যাজুয়েট ইয়ামিন ইকবাল।ইয়ামিন ইকবাল চুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের ‘১৪ ব্যাচের শিক্ষার্থী। এ বছরের সেপ্টেম্বরের শেষের দিকে তিনি স্নাতক ডিগ্রি শেষ করেন।২৬ নভেম্বর গুগলের নিয়োগপত্র হাতে পেয়েছেন ইয়ামিন। শিগগিরই তিনি তাইওয়ানের...
মা–বাবার বিচ্ছেদের পর যে সমস্যার মুখোমুখি আমরা প্রথমেই হই, সেটা হলো সন্তানের জিম্মা ও অভিভাবকত্ব নিয়ে। আমাদের দেশের রাষ্ট্রীয় আইনে বা ইসলামি শরিয়া আইনে যা–ই বলা থাকুক না কেন, নাবালক সন্তানের পক্ষে সেটা জানা বা বোঝার কথা নয়। এরপর তো বাস্তবতা আছেই, যা আরও কঠিন।আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সন্তানের সঙ্গে বাবার চেয়ে মায়ের সম্পর্ক নিবিড়। ব্যতিক্রম নেই, সেটা নয়। তাই দেখা যায়,...
সখীপুরে বৃদ্ধ সমেলা ভানু হত্যার রহস্য উদ্ঘাটিত হয়েছে। নাটোর জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার নওগাঁ জেলার বাসিন্দা বাবু শেখ ২০ নভেম্বর নাটোর আদালতে দেওয়া জবানবন্দিতে সমেলাকে হত্যার কথা স্বীকার করেন।বাবু শেখের নেতৃত্বে একটি খুনি চক্র সখীপুর ও মির্জাপুরে দুজন বৃদ্ধাসহ সারা দেশের বিভিন্ন জেলায় নয়জন নারীকে খুন করে। সখীপুর থানা-পুলিশ নাটোর থেকে আসামি বাবু শেখকে তিন দিনের রিমান্ডে এনে গতকাল...
৬৪ জেলাকে পাখির চোখ করেছিলেন স্নাতকের ছাত্র তাম্মাত বিন খয়ের। এই ৬৪ জেলায় আগেও তিনি দ্বিচক্রযানে ঘুরেছেন। তখন সময় লেগেছিল ২৫ দিন। এবার ১৫ দিনে সবগুলো জেলা ঘুরে আসলেন তাম্মাত। তাঁকে মোট পাড়ি দিতে হয় ৩ হাজার ৯৭০ কিলোমিটার।৮ নভেম্বর রাত ৯টা ১৮ মিনিটে শেষ জেলা হিসেবে কক্সবাজারে পা রেখে তাম্মাত এই বিজয়বার্তা ঘোষণা করেন। তখন স্টপ ওয়াচে মোট সময় দেখায় ১৪ দিন ২০ ঘণ্টা ২৩ মিনিট। এর আগে ২৫ অক্টোবর রাত...
ভারত ও চীনে গাড়ি বিক্রি কমে যাওয়ার ধাক্কায় এ বছর বৈশ্বিক গাড়ি বিক্রির পরিমাণ ৪ শতাংশ বা ৩১ লাখ কমে যেতে পারে, যদিও বছরের এক মাস এখনো বাকি আছে। সিএনএনের সংবাদে এই তথ্য জানা গেছে। মার্কিন কোম্পানি ফিচ রেটিংসের তথ্যানুসারে, বিক্রি এই হারে কমলে ২০০৮ সালের পর এ বছরই গাড়ি বিক্রি সবচেয়ে বেশি কমবে। আর গাড়ি বিক্রির পরিমাণ কমবে টানা দুই বছর। ফিচের হিসাব অনুযায়ী, ২০১৯ সালে মোট গাড়ি বিক্রি হবে ৭ কোটি ৭৫...
বিজেপির সর্বভারতীয় সভাপতি ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতে বসবাসরত হিন্দু উদ্বাস্তু ও শরণার্থীদের বিনা কাগজপত্রেই নাগরিকত্ব দেওয়া হবে। একটি ‘স্ব ঘোষণাপত্রে’ বলতে হবে তাঁরা কবে এসেছেন। এ জন্য তাঁদের কোনো প্রমাণপত্র বা নথি দিতে হবে না।পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ ও মতুয়া মহাসংঘের সংঘাতিপতি শান্তনু ঠাকুর গত সোমবার মতুয়া সম্প্রদায়ের একটি প্রতিনিধিদলকে নিয়ে...
১৫ দফা দাবিতে নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটে আজ বুধবার সকাল ৬টা থেকে ঢাকা নদীবন্দরসহ সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল ৬টা থেকে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ৪১টি রুটে কোনো নৌযান চলাচল করেনি। এতে বিপাকে পড়েছে দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা। বিশেষ করে সকাল থেকে চাঁদপুরগামী লঞ্চের যাত্রীদের টার্মিনালেই অপেক্ষা করতে দেখা গেছে। চাঁদপুরগামী...
২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা হয়। জঙ্গিরা হত্যা করেছিলেন ২০ জন দেশি-বিদেশি নাগরিককে। ভয়াবহ এই হামলার ঘটনা স্তম্ভিত করেছিল পুরো বাংলাদেশকে। ঘটনায় জড়িত: আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) মতাদর্শ অনুসরণকারী গোষ্ঠী নব্য জেএমবি। প্রধান সমন্বয়কারী তামিম চৌধুরী: ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের শেষ ভাগে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজার এলাকার...
অভিশংসন শুনানিতে অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস। আগামী ৪ ডিসেম্বর তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। হাউস জুডিশিয়ারি কমিটির ডেমোক্র্যাট চেয়ারম্যান জেরল্ড ন্যাডলার বলেন, হয় ট্রাম্প শুনানিতে অংশগ্রহণ করুক, তা না হলে এ বিষয়ে অভিযোগ বন্ধ করুক। ন্যাডলার এক বিবৃতিতে জানান, আগামী মাসে শুনানিতে অংশগ্রহণের জন্য...
রাজধানীর গেন্ডারিয়ায় ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর আনুমানিক বয়স ৫৫ বছর।গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) শামীম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রাতে ট্রাকের চাপায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রাত...
গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনার মামলার রায়কে কেন্দ্র করে ঢাকার আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ বুধবার সকাল থেকেই তাঁরা ঢাকার আদালত প্রাঙ্গণে ঢোকার সবগুলো প্রধান গেটে অবস্থান নিয়েছেন। আদালত প্রাঙ্গণে যাঁরা ঢুকছেন, তাঁদের প্রত্যেকের দেহ তল্লাশি করা হচ্ছে। আজ সকাল ১০ টা ২৩ মিনিটে হলি আর্টিজান মামলার আট আসামিকে ঢাকার...
হোলি আর্টিজান বেকারিতে হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ ছিল, রেস্তোঁরার মারা যাওয়া দুই কর্মী সাইফুল চৌকিদার ও জাকির হোসেন জঙ্গিবাদের সঙ্গে যুক্ত। দুই বছরের মাথায় তাঁদের অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে বলা হয়, তাঁরা দুজনই ঘটনার শিকারমাত্র। সাইফুল ছিলেন হোলি আর্টিজান বেকারির শেফ। আর জাকির ওরফে শাওন ‘কিচেন হেলপার’। ২০১৬ সালের জঙ্গি হামলার পরদিন যৌথ বাহিনীর অভিযানের পর হামলাকারী...
আট আসামির বিরুদ্ধে অভিযোগ হামলা পরিকল্পনা, হামলাকারী বাছাই, জঙ্গি প্রশিক্ষণ, অস্ত্র ও বোমা সরবরাহ, রেকি করা এবং সরাসরি হামলায় অংশ নেওয়া। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত ২১ জনের সম্পৃক্ততা খুঁজে পায় তদন্ত সংস্থা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম। অপারেশন থান্ডারবোল্টে ২০১৬ সালের ২ জুলাই হামলাকারী পাঁচ জঙ্গি নিহত হন এবং আটজন নিহত হন...
গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলার রায় আজ বুধবার ঘোষণা করতে যাচ্ছেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। ২০১৬ সালের ১ জুলাই ভয়াবহ ওই হামলা হয়। জঙ্গিরা হত্যা করেছিলেন ২০ জন দেশি-বিদেশি নাগরিককে। ২০১৮ সালের ২৬ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু হয়। গত এক বছরে রাষ্ট্রপক্ষ এই মামলায় ১১৩ জন সাক্ষী হাজির করে। সন্ত্রাসবিরোধী বিশেষ...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ঘাটসংকটের কারণে অধিকাংশ সময় ফেরির জট লেগে থাকছে। কর্তৃপক্ষ বলছে, নাব্যতা–সংকটের কারণে ঘাটগুলো উঁচু হয়ে আছে। নিচু স্তরে ঘাট নামানোর মতো জায়গা না থাকায় সব কটি ঘাট চালু করা সম্ভব হচ্ছে না। এ জন্য জট দেখা দিচ্ছে। গত সোমবার মানিকগঞ্জের পাটুরিয়া থেকে সকাল সাড়ে দশটার দিকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যায় রো রো ফেরি কেরামত আলী। বেলা ১১টার দিকে দৌলতদিয়ায় ৫ নম্বর...
চটপটে, চঞ্চল ছেলেটা ছিল মায়ের আদরের ‘ছোটু’। ২০১৬ সালের ১ জুলাইয়ের আগ পর্যন্ত এই ছোটুর পোশাকি পরিচয় ছিল। নাম ফারাজ আইয়াজ হোসেন। দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী ট্রান্সকম গ্রুপের কর্ণধার লতিফুর রহমানের নাতি। শিল্পপতি সিমিন হোসেন ও ওয়াকার হোসেনের ছোট ছেলে। দুর্দান্ত মেধাবী ফারাজ যুক্তরাষ্ট্রের আটলান্টায় ইমোরি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে আইএসপন্থী...
লালখান বাজার এলাকার ছালমা ফ্রুট নামের একটি দোকান থেকে চকলেট কিনেছিলেন এক ব্যক্তি। ঘরে গিয়ে চকলেটগুলো শিশুকে দেওয়ার আগে খুলে দেখেন পোকায় ভরা। এরপর তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে অভিযান চালানো হয়। অভিযোগের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা দেওয়া হয়...
ঢাকা শহরের সৌন্দর্য বৃদ্ধি ও স্বল্প আয়ের হকারদের পুনর্বাসনের লক্ষ্যে নগরীতে হলিডে মার্কেট চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল; কিন্তু সিটি করপোরেশনের উদাসীনতা ও চাঁদাবাজদের দাপটে এ উদ্যোগ পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এ কারণে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় প্রায়ই উচ্ছেদ অভিযান চালানো হলেও বেশির ভাগ ফুটপাত দখলমুক্ত করা যাচ্ছে না। অভিযানের পরপরই সেখানে ফের বসে পড়ছেন হকাররা। ২০১৬ সালের ২৮ এপ্রিল একনেক সভায় হকারদের...
গত ২৩ আগস্ট রাতে ভালুকার বগাজান ও বিরুনীয়া গ্রামে দুটি বাল্যবিবাহের আয়োজন করা হয়েছিল। বিরুনীয়া গ্রামে রাত নয়টার দিকে বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় একটি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। দাখিল পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখিত জন্মতারিখ অনুযায়ী তাঁর বয়স ছিল ১৭ বছর ৬ মাস। বর পাশের গোয়ারী গ্রামের আবুল হোসেনের ছেলে সোহেল।গোপন তথ্যের ভিত্তিতে বিয়েবাড়িতে পুলিশসহ উপস্থিত হন ভালুকা উপজেলার...
২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজান বেকারিতে ভয়ংকর জঙ্গি হামলা স্তম্ভিত করেছিল পুরো বাংলাদেশকে। তিন বছর আগে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলার রায় আজ। বিচার শুরু হওয়ার এক বছরের মাথায় বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করতে যাচ্ছেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। ২০১৮ সালের ২৬ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু হয়। গত এক বছরে...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: উয়েফা চ্যাম্পিয়নস লিগ রাত ১১-৫৫ মি. ভ্যালেন্সিয়া-চেলসি সনি টেন ২ জেনিত-লিঁও সনি ইএসপিএন উয়েফা চ্যাম্পিয়নস লিগ রাত ২টা লিভারপুল-নাপোলি সনি টেন ১ বার্সেলোনা-ডর্টমুন্ড সনি টেন ২ গেঙ্ক-সালজবুর্গ সনি টেন ৩ স্লাভিয়া-ইন্টার মিলান সনি সিক্স...
‘এইডা বয়সের টান, ভাঙারি। মানুষ এমন এক জাত যে সবকিছুর মধ্যে নিজেরে নিয়া বাঁচতে চায়, সে চায় স্বপ্ন দেখতে। নিজের একটা পৃথিবী বানাইয়া নিতে...।’ জাতীয় নাট্যশালার চিলেকোঠার পাশে মহড়াকক্ষের বাইরে থেকে সংলাপগুলো শোনা যাচ্ছিল। দরজা বন্ধ ছিল যদিও, কিন্তু তাতে মহড়ার সংলাপগুলো চার দেয়ালে বদ্ধ ছিল না। শনিবার রাত ১০টা, মঞ্চে আসার আগে ‘কালো জলের কাব্য’ নাটকের শেষ দিনের মহড়া। পরের দুই...
ঋষি কাপুরের বয়স ৬৭। কিন্তু হৃদয়ের রং এখনো তাঁর গোলাপি। তাই প্রবীণ এই বলিউড তারকা মনে করেন, প্রেমের কোনো বয়স হয় না। যেকোনো বয়সে রোমান্স করা যায়। তাঁর দাবি, এখনো তিনি আপাদমস্তক রোমান্টিক। ২৭ বছরের এক সুন্দরীর প্রেমে ঋষি কাপুর মজেছেন। যদিও এই সুন্দরী কে, তা জানা যায়নি। সম্প্রতি মুম্বাইয়ের এক পাঁচ তারকা হোটেলে ঋষি কাপুরের মুখোমুখি হন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি। ১১ মাস ১১ দিন পর যুক্তরাষ্ট্রের...
চুয়াডাঙ্গায় হাটবাজারগুলোতে ধান-চালের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তিন সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে প্রকারভেদে প্রতি মণ (৪০ কেজি) চালের দাম ৮০ থেকে ৩২০ টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারির এই দামের প্রভাব খুচরা বাজারেও পড়েছে। খুচরা বাজারে প্রতি কেজি মোটা চাল তিন থেকে চার টাকা ও সরু চাল আট টাকা পর্যন্ত বেশি দরে বিক্রি হচ্ছে।চালকল মালিকদের দাবি, ধানের হঠাৎ মূল্যবৃদ্ধির কারণে চাল উৎপাদনের খরচও বেড়ে...
প্রাথমিকভাবে দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়ায় দিনাজপুরে ক্ষমতাসীন দলের দুই নেতার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল মঙ্গলবার অভিবাসন কার্যালয়গুলোয় চিঠি পাঠানো হয়েছে।ওই দুই নেতা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমাম আবু জাফর ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক...
শালগম সাভারের জগন্নাথপুর এলাকাসহ অনেক জায়গায় পরিচিত ‘বেলকপি’ নামে। শীতকালীন সবজি হিসেবে শালগমের পুষ্টিগুণ অনেক। কেরানীগঞ্জ ও সাভার এলাকায় এবার এ সবজির ফলন ভালো হয়েছে বলে জানান কৃষক ও সবজি ব্যবসায়ীরা। কেরানীগঞ্জের সিরাজনগর, কলাতিয়া, জগন্নাথপুর আর সাভারের শ্যামপুর, ভাকুর্তা এলাকা ঘুরে দেখা যায়, কৃষিজমিতে শালগমের বেশ ফলন হয়েছে। কৃষকেরা খেত থেকে শালগম তুলে পাঠিয়ে দিচ্ছেন বিভিন্ন হাটে আর...
নিজে এবারই জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিয়েছে। তাকে দেওয়া হয়েছে জেএসসিরই খাতা মূল্যায়ন করতে। এমন অভিযোগে গতকাল সোমবার দিনাজপুরের বিরামপুরে এক কিশোরের কাছ থেকে জেএসসির ১০০টি খাতা জব্দ করা হয়েছে। আদর্শ হাইস্কুলের সামনের বাড়ি থেকে শিক্ষা কর্মকর্তা নুর আলম ও যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন পুলিশসহ গিয়ে খাতাগুলো জব্দ করেন। সেগুলো বিরামপুর থানায় রেখেছে পুলিশ। উপজেলা প্রশাসন ও...
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যা মামলার শুনানিকে সামনে রেখে কৌশলের আশ্রয় নিয়েছে মিয়ানমার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, গণহত্যার অভিযোগে আইসিজেতে গাম্বিয়ার করা মামলার শুনানি শুরু হওয়ার আগেই কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাতে চায় দেশটি। ওই প্রতিনিধিদলের সফরের আয়োজনের অনুরোধ জানিয়ে গত বৃহস্পতিবার বাংলাদেশকে চিঠি দিয়েছে মিয়ানমার। ঢাকার কূটনীতিকেরা বলছেন,...