ফরিদপুরে বন্যার পানি নেমে গেছে। তবে সবখানে রেখে গেছে ধ্বংসের ক্ষত চিহ্ন। দীর্ঘদিন পানিবন্দী হয়ে থাকার সেই ক্ষত মেরামত করতে টাকার প্রয়োজন। টাকার জন্য অনেকে ভেঙে পড়া বাড়ি-ঘর ঠিক করতে পারছেন না। তাই বাঁধে বা রাস্তার পাশে এখনো মানবেতর জীবনযাপন করছে বিভিন্ন পরিবার। আবার অনেকে ক্ষত মেরামত করে বাড়িতে উঠতে শুরু করেছেন অনেকেই। কিন্তু এখনও বাড়ির চারদিকে কাঁদাপানি। বাড়িতে আসতে হয় কাঁদাপানি মাড়িয়ে। এই... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1674027/%E0%A6%A8%E0%A7%87%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%96%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A4-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%A8
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে পড়েছে চীনা প্রতিষ্ঠানগুলো। সবচেয়ে বেশি পুড়ছে জনপ্রিয় হওয়া হুয়াওয়ে ও টিকটক। এর মধ্যে হুয়াওয়েকে নিষিদ্ধ করেছেন ট্রাম্প। আর টিকটকের জন্য বেঁধে দিয়েছেন নির্দিষ্ট ৪৫ দিন সময়। এই সময়ের মধ্যে মার্কিন কোনো প্রতিষ্ঠান যদি টিকটককে কিনে নিতে না পারে, তবে টিকটক যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়ে যাবে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্টকে টিকটক কেনার প্রচেষ্টার কথা বলেছে...
মিয়ানমার নিয়ে জাতিসংঘের তদন্ত কমিটির প্রধান অভিযোগ করেছেন, ভয়াবহ আন্তর্জাতিক অপরাধের তথ্য–প্রমাণ দেয়নি ফেসবুক। রোহিঙ্গা মুসলমান সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে তারা তদন্ত কর্মকর্তাদের সহায়তা করার কথা বললেও কোনো তথ্য–প্রমাণ তারা দিতে অস্বীকার করছে। জাতিসংঘের ইনডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম অন মিয়ানমারের (আইআইএমএম) প্রধান নিকোলাস কোমজিয়ান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সোশ্যাল...
হুমায়ুন আজাদ একজন মেধাবী সাহিত্যিক। মূলত ভাষা নিয়েই বেশি কাজ করেছেন। ভাষাবিজ্ঞানের ওপর আটটি বই আছে তাঁর। ভাষাবিজ্ঞানের বইগুলো সাহিত্যের জন্য সম্পদ। সাহিত্য–সাহিত্যিক আলোচনা বইগুলোয় চমৎকার মুনশিয়ানার ছাপ রেখে পাঠককে জ্ঞানের গভীরে নিয়ে যেতেন। আলোচনা ও প্রবন্ধমূলক গ্রন্থ আছে ২২টি। হুমায়ুন আজাদের শিশুতোষ গ্রন্থগুলোও চমৎকার। তাঁর আটটি কিশোর সাহিত্যের বই রয়েছে। উপন্যাসের ক্ষেত্রেও দারুণ সফল...
প্যারাগুয়ের জেল থেকে ছাড়া পেলেও রোনালদিনহোর দেশে ফেরা হয়নি। প্যারাগুয়েরই বিলাসবহুল চার তারকা হো্টেলে একরকম বন্দী জীবন কাটছে ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকার। তবে ওই যে কথায় আছে ‘ইল্লৎ যায় না ধুলে, স্বভাব যায় না মলে’—রোনালদিনহোর জীবনও এই বাংলা প্রবাদের মতোই কাটছে। মুক্তি পাওয়ার শর্ত ভেঙে হোটেলে নিজের কক্ষে মডেলদের সঙ্গে উদ্দাম পার্টিতে মেতে ওঠার অভিযোগ উঠেছে এই কিংবদন্তি...
দেশের দক্ষিণাঞ্চলে হঠাৎ করে বৃষ্টি বেড়ে গেছে। গতকাল মঙ্গলবার সারা দিনে শুধু কক্সবাজারের কুতুবদিয়াতেই ১৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারের বেশির ভাগ এলাকাতেও গতকাল দিনভর ভারী বৃষ্টি হয়েছে। দেশের উজানে ভারতের আসামেও বৃষ্টি বেড়ে গেছে। তবে এই বৃষ্টিতে বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক এ...
৯ বছর বয়সী হগার্থ থাকে মায়ের সঙ্গে। হগার্থের অনেক দিনের ইচ্ছা একটি প্রাণী পুষবে। কিন্তু মায়ের ভয়ে তা আর হয়ে ওঠে না। মায়ের একটাই কথা, ঘরের মধ্যে এত জিনিসপত্র আছে যে ১০০ ফুটের কোনো রোবটও তা উঠে পেরোতে পারবে না। রোবট নিয়ে মায়ের এই টিপ্পনী কাটা যে বাস্তবেও রূপ নিতে পারে, সেটা স্বপ্নেও ভাবেনি হগার্থ। হগার্থ একদিন খেয়াল করল, টিভির অ্যানটেনা পাওয়া যাচ্ছে না। এদিক–সেদিক খুঁজতে খুঁজতে অনেকটা পথ...
এখন ইলিশের ভরা মৌসুম। কিন্তু উপকূলের নদ-নদীতে তেমন ইলিশ নেই। বঙ্গোপসাগরেও ইলিশ ধরা পড়ছে খুবই কম। তাই বাজারে সামান্য পরিমাণ যে ইলিশ মিলছে, তার দাম নাগালের বাইরে। এতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের জেলে-ব্যবসায়ীরা হতাশ। বরিশালের পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলেছেন, এই সময়ে ইলিশ মাছে সয়লাব থাকার কথা এ অঞ্চলের বাজারগুলো। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। আর এ জন্য দামও নাগালের বাইরে। গতকাল মঙ্গলবার বরিশালের...
গত ঈদুল ফিতরে ৩১টি নাটকে দেখা গেছে অভিনেতা মুকিত জাকারিয়াকে। নতুন দুটি বিজ্ঞাপনচিত্রেও ছিলেন তিনি। কাজ করছেন দুটি ধারাবাহিকে। এত কর্মব্যস্ত দিনের দেখা তিনি সহজে পাননি। গতকাল দুপুরে উত্তরায় তিনি ছিলেন ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকের শুটিংয়ে। ফাঁকে জীবনের নানা গোপন বেদনার কথা জানালেন এই অভিনেতা। ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর প্রতিক্রিয়া কেমন?এটি অত্যন্ত জনপ্রিয় একটি নাটক। এমন...
তীরে এসে তরী ডুবল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের। ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত ঠিকঠাক রক্ষণ করে গেলেও শেষ দুই মিনিটে ঘটল বিপত্তি। দুই আর্জেন্টাইনের ঝলকে ৮৮ মিনিটে গোল খেয়ে ইউরোপা লিগ থেকে বিদায় নিল এ মৌসুমে ইউরোপা লিগে চমক জাগানো উলভস। বর্ষীয়ান মিডফিল্ডার এভার বানেগার ক্রস থেকে লুকাস ওকাম্পোসের গোল উলভসকে ছিটকে সেভিয়াকে নিয়ে গেল সেমিফাইনালে। সেমিতে আরেক ইংলিশ দল ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে...
কারও কারও মাথা-মুখ অতিরিক্ত ঘামে। চুলের গোড়া দিয়ে টপ টপ করে ঘাম ঝরে। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতেও পড়েন তাঁরা। বেশি ঘামাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় হাইপারহাইড্রোসিস বলে। আর মুখ-মাথা বেশি ঘামাকে বলে ক্রেনিও ফেসিয়াল হাইপারহাইড্রোসিস। অনেকের ক্ষেত্রে এ সমস্যা বংশানুক্রমিক। মাথার ত্বক ও মুখে ঘর্মগ্রন্থির সংখ্যা বেশি। একই কথা খাটে বগল বা কুঁচকির ক্ষেত্রেও। মুখ-মাথা অতিরিক্ত ঘামার একটা অন্যতম কারণ হলো...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: উয়েফা চ্যাম্পিয়নস লিগ সনি টেন ২ আতালান্তা-পিএসজি রাত ১টা এনবিএ সনি সিক্স ওয়াশিংটন-মিলাউকি সকাল ৭টা ম্যাগনাস কার্লসেন চেস ট্যুর ইউরোস্পোর্ট সেমিফাইনাল রাত ৮টা টি-টোয়েন্টি:...
১ হাজার ২৫৬ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে যে নতুন তালিকা করা হয়েছে, তাতে শুধু ব্রাহ্মণবাড়িয়া জেলার তালিকা যাচাই-বাছাই করেই ৩০ জন অমুক্তিযোদ্ধা পেয়েছে সরকারের গঠিত তদন্ত কমিটি। অন্য জেলার তালিকা যাচাই-বাছাই করা হলে আরও অমুক্তিযোদ্ধা পাওয়া যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই অনিয়মের জন্য মূলত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) কর্মকর্তাদের দায়ী করা হয়েছে। উপজেলা থেকে...
দুই মাস আগেও বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের হাটবাড়ি চরে প্রায় ৪০০ পরিবারের বসতি ছিল। ছিল খেত, গাছপালা। দুই মাসের বন্যায় চরের অর্ধেকের বেশি যমুনার গর্ভে বিলীন হয়েছে। বাসিন্দারা আশপাশের চর ও এলাকায় বাড়ি সরিয়ে নিয়ে গেছেন। পানি নামার পর চর বিরানভূমিতে পরিণত হয়েছে। গতকাল মঙ্গলবার হাটবাড়ির চরে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে বানভাসি ১০০টি পরিবারকে ত্রাণ দেওয়া হয়। এই পরিবারগুলো...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com সব সময় খবরের কাগজে বা বইয়ে পড়তাম কিংবা খবরে শুনতাম, তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন। ভাবতাম, আহা, একজন মানুষ মারাই গেলেন শেষমেশ! মাত্র এক শুক্লপক্ষ আগে...
ভিড় গেটে খুব সাবধানেই বাইক নিয়ে ঢোকে অর্ক। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর বাইকস্ট্যান্ডে কোনোরকমে বাইকটা স্ট্যান্ড করে হন্তদন্ত হয়ে সেকেন্ড ফ্লোরে ফার্স্ট ইয়ারের ইকোনমিকসের ক্লাসে ঢোকে।
আনকোরা নতুন একটি গান আজ প্রকাশ করবেন শিল্পী ও সংগীত পরিচালক ইবরার টিপু। আজ রাত সাড়ে ১০টায় প্রথম আলোর ফেসবুক লাইভ অনুষ্ঠান ‘ঘরে বসে শোনাব গান’–এ প্রথমবারের মতো গানটি অবমুক্ত করবেন তিনি। লোকজ সুরের এ গানের শিরোনাম ‘দেখেছিলাম তারে’।করোনায় ঘরে বসে দিন কাটাচ্ছেন বেশির ভাগ মানুষ। গান শুনিয়ে তাঁদের বিষণ্নতা দূর করে দিচ্ছেন বাংলাদেশের শিল্পীরা। এ জন্য প্রথম আলো এ...
বাংলাদেশ থেকে রেলপথে পণ্য যাবে নেপালে। চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর-ভারতের মালদহের সিঙ্ঘাবাদ সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রেন নেপালের বিরাটনগর পর্যন্ত যাবে। মাঝে ভারতের ভূখণ্ড ব্যবহার করবে নেপাল। এ জন্য বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ২১৭ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। মন্ত্রিসভার বৈঠকে গতকাল সোমবার নতুন এই ট্রানজিট পথটির খসড়া অনুমোদন করা হয়েছে। ফলে এই রেলপথ ধরে বাংলাদেশ থেকে নেপালে সরাসরি পণ্য যেতে পারবে।...
বৈশ্বিক করোনা মহামারি আরেকটি ভয়ংকর মাইলফলক ছুঁয়েছে গতকাল সোমবার। বিশ্বে করোনাভাইরাস সংক্রমণের শিকার দুই কোটি পার হয়ে গেছে। বিশ্বের প্রায় সব জায়গাতেই এ ভাইরাসের বিস্তার ঘটেছে। বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, তাদের সূত্র অনুযায়ী গতকাল বিশ্বে করোনাভাইরাস সংক্রমণ দুই কোটি পার হয়ে যায়। এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৭ লাখ ৩৩ হাজার ৮৪২ জন। গত বছর চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি বৈশ্বিক...
নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ দুই ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত দুজন হলো নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নাজিম উদ্দিন খানের ছেলে ও কদমরসুল কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র নিহাদ (১৮) এবং কাজিম উদ্দিনের ছেলে ও বিএম ইউনিয়ন উচ্চ...