ভিড় গেটে খুব সাবধানেই বাইক নিয়ে ঢোকে অর্ক। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর বাইকস্ট্যান্ডে কোনোরকমে বাইকটা স্ট্যান্ড করে হন্তদন্ত হয়ে সেকেন্ড ফ্লোরে ফার্স্ট ইয়ারের ইকোনমিকসের ক্লাসে ঢোকে। বিস্তারিত
source http://www.prothomalo.com/bondhushava/article/1674011/%E0%A6%95%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%97
আনকোরা নতুন একটি গান আজ প্রকাশ করবেন শিল্পী ও সংগীত পরিচালক ইবরার টিপু। আজ রাত সাড়ে ১০টায় প্রথম আলোর ফেসবুক লাইভ অনুষ্ঠান ‘ঘরে বসে শোনাব গান’–এ প্রথমবারের মতো গানটি অবমুক্ত করবেন তিনি। লোকজ সুরের এ গানের শিরোনাম ‘দেখেছিলাম তারে’।করোনায় ঘরে বসে দিন কাটাচ্ছেন বেশির ভাগ মানুষ। গান শুনিয়ে তাঁদের বিষণ্নতা দূর করে দিচ্ছেন বাংলাদেশের শিল্পীরা। এ জন্য প্রথম আলো এ...
বাংলাদেশ থেকে রেলপথে পণ্য যাবে নেপালে। চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর-ভারতের মালদহের সিঙ্ঘাবাদ সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রেন নেপালের বিরাটনগর পর্যন্ত যাবে। মাঝে ভারতের ভূখণ্ড ব্যবহার করবে নেপাল। এ জন্য বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ২১৭ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। মন্ত্রিসভার বৈঠকে গতকাল সোমবার নতুন এই ট্রানজিট পথটির খসড়া অনুমোদন করা হয়েছে। ফলে এই রেলপথ ধরে বাংলাদেশ থেকে নেপালে সরাসরি পণ্য যেতে পারবে।...
বৈশ্বিক করোনা মহামারি আরেকটি ভয়ংকর মাইলফলক ছুঁয়েছে গতকাল সোমবার। বিশ্বে করোনাভাইরাস সংক্রমণের শিকার দুই কোটি পার হয়ে গেছে। বিশ্বের প্রায় সব জায়গাতেই এ ভাইরাসের বিস্তার ঘটেছে। বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, তাদের সূত্র অনুযায়ী গতকাল বিশ্বে করোনাভাইরাস সংক্রমণ দুই কোটি পার হয়ে যায়। এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৭ লাখ ৩৩ হাজার ৮৪২ জন। গত বছর চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি বৈশ্বিক...
নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ দুই ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত দুজন হলো নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নাজিম উদ্দিন খানের ছেলে ও কদমরসুল কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র নিহাদ (১৮) এবং কাজিম উদ্দিনের ছেলে ও বিএম ইউনিয়ন উচ্চ...
লেবাননের বৈরুতের বিস্ফোরণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরেক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। মো. রাশেদ (৩৭) নামে প্রবাসী ওই কর্মীর বাড়ি নারায়ণগঞ্জে। বৈরুতে বিস্ফোরণস্থলের অদূরে একটি রেস্তোরাঁর বাবুর্চির সহকারী হিসেবে কাজ করতেন তিনি। এ নিয়ে ওই বিস্ফোরণে পাঁচজন বাংলাদেশি নিহত হলেন। লেবাননে বাংলাদেশ দূতাবাস জানায়, ৪ আগস্ট রাতে লেবাননের রাজধানী বৈরুতের বন্দরের গুদামে রক্ষিত রাসায়নিক থেকে ভয়াবহ...
কিকে সেতিয়েনের গবাদিপশুর প্রতি টান আজকের না। বার্সেলোনা কোচের নিজের একটি গবাদিপশুর খামারও আছে। কাতালান ক্লাবটির কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার সময়ও নিজের গ্রামে মাঠে গরু চড়াচ্ছিলেন তিনি। তখন বিস্ময় নিয়ে সেতিয়েন বলেছিলেন, ‘নিজের সৌভাগ্য আমি নিজেই বিশ্বাস করতে পারছি না! এই কালও গরু নিয়ে হাঁটাহাঁটি করছিলাম। আর আজ আমি বিশ্বের সেরা খেলোয়াড়দের অনুশীলন করাচ্ছি।’ সেতিয়েনের গরু–প্রেম এখানেই শেষ নয়। লা লিগা...
বাংলাদেশ একটি সুজলা-সুফলা ও সবুজ অরণ্যের দেশ। এ দেশে বয়ে গেছে কতশত নদ নদী। নদীর কল্লোলের শব্দ আর পাখির কিচিরমিচির শব্দে মুখর সারা বাংলা। এ দেশে রয়েছে কত গ্রামগঞ্জ, রয়েছে আরও কত সৌন্দর্যের লীলাভূমি, যা গ্রামে গেলে এমন সৌন্দর্য উপলব্ধি করা যায়। প্রকৃতির সৌন্দর্যমণ্ডিত গ্রামের প্রতিটি স্থান। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ আর খাল-বিলে সৌন্দর্যে মুখর। গ্রামের সৌন্দর্য বৃদ্ধি করার অন্যতম একটি...
ওই রাতে রিসোর্টে ছিলেন কেবল তাহসিন রিফাত নূর ও শিপ্রা দেবনাথ। রাতে পুলিশ এসে তাঁদের জানায়, একটা দুর্ঘটনা ঘটেছে। এরপর পুলিশ তাঁদের কক্ষ তল্লাশি করে তথ্যচিত্রের জন্য ধারণ করা ভিডিও ফুটেজের তিনটি হার্ডডিস্ক নিয়ে যায়। তাঁরা ভ্রমণবিষয়ক তথ্যচিত্রের জন্য কেবলই সুন্দর দৃশ্যের ফুটেজ নিচ্ছিলেন। পাহাড়ের অপরাধ বা জনজীবন তাঁদের বিষয় ছিল না। তাহসিন রিফাত জানান, ভ্রমণবিষয়ক একটি তথ্যচিত্র প্রকল্পের ভিডিও...
প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন জাহিদ হাসান। শিগগিরই শুরু করবেন শুটিং। ওয়েব সিরিজ, করোনাকালে স্বজনদের প্রয়াণসহ সাম্প্রতিক নানা প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে। শেষ পর্যন্ত ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন? ‘মাফিয়া’য় কাজ করার সিদ্ধান্ত নিলেন কেন?চরিত্রটি আমার ভালো লেগেছে। পরিচালকের সঙ্গে কথা বলেও আমি সন্তুষ্ট। যদিও ওয়েব সিরিজে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ভয়ে আছি। ভয়...
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) গ্রাহক এলাকায় পূর্বপরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নিয়েই বিদ্যুতের ভুতুড়ে বিল করার লিখিত নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখতে কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। গতকাল সোমবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি এ ঘটনাকে সরকারের বিরুদ্ধে যড়যন্ত্র হিসেবে দেখছেন।...
বিল গেটস প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা। দীর্ঘদিন প্রতিষ্ঠানটিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এখন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় তাঁর ফাউন্ডেশন বিশ্বের সব মানুষের কাছে টিকা পৌঁছে দেওয়ার ব্রত নিয়ে টিকা উদ্ভাবনে বিনিয়োগ করছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি, অর্থনীতি ও রাজনীতিবিষয়ক সাময়িকী অয়্যারড-এর সঙ্গে...
আমাদের দেশে নারীরা পায়ুপথের নানা সমস্যা এড়িয়ে যান বা লুকিয়ে রাখেন। অনেকেই চিকিৎসকের কাছেও সহজ হতে পারেন না। মলদ্বারের রক্তপাতের মতো বিষয়ও চেপে যান অনেকে। অস্বস্তি হলেও ভাবেন, এটা তো মাত্র কয়েক দিনের সমস্যা। কিন্তু মনে রাখতে হবে, কোনো সমস্যা আকস্মিক দেখা দিলে বা খুব কম সময়ের মধ্যে বেড়ে গেলে তা ক্যানসার হওয়ার আশঙ্কা বেশি। আর সমস্যা চেপে রাখার কারণে আমাদের দেশে নারীদের ক্ষেত্রে পায়ুপথের ক্যানসার...
করোনাভাইরাস মহামারি শুরুর পর এ বছর আর মাঠে নামা হয়নি বাংলাদেশ দলের। সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কা সফরের ব্যাপারে জোর আলোচনা চলছে, তবে এখনো চূড়ান্ত কিছু জানায়নি দুই বোর্ড। আগামী বছরের শুরুর দিকের সিরিজগুলো সময়মতো হবে কিনা, এই মুহূর্তে সেটি জোর দিয়ে বলাও কঠিন। তবে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, সামনের ঘরোয়া মৌসুমে সফরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়; পাকিস্তান, অস্ট্রেলিয়া...
স্বাস্থ্যবিধি অনুসারে বাড়ির বাইরে মাস্ক ব্যবহার করতে হচ্ছে সবাইকে। অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বাসার ভেতরেও মাস্ক পরে থাকছেন। এমনকি তিনি ঘুমিয়েছেনও মাস্ক পরে। টানা ৯ ঘণ্টায় মাস্কের দাগ পড়ে গিয়েছিল তাঁর মুখে। এভাবে করোনার সম্মুখযোদ্ধা চিকিৎসকদের যাতনা অনুভব করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন ভাবনা। সেখানে একজন সংগ্রামী চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছেন...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র দুই মাস বাকি। নির্বাচনী প্রচার চালাচ্ছে দেশটির ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় শিবিরই। এবারের প্রচারে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে চীন প্রশ্ন। এই প্রশ্নে উভয় শিবিরই নিজেকে কঠোর প্রমাণ করতে চাইছে। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের চলমান জমানা তো চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ দিয়ে বৈশিষ্ট্যমণ্ডিতই হয়ে আছে। এই লড়াই এখনো চলমান। বলা যায় নির্বাচন...
দুষ্টের দমন আর সজ্জন মানুষদের রক্ষা করার জন্য স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ—এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্যাপন করে থাকেন। আজ মঙ্গলবার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। দিবসটি যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আনন্দ–উৎসবের মধ্য দিয়ে উদ্যাপন করবেন ভক্তরা। প্রতিবছর শুভ...
কিছুদিন আগে আমরা বলতাম ‘ছুটি কবে দেবে!’, ‘কী রকম স্কুলরে বাবা, ছুটিই দেয় না!’ আর এখন? এমনই ছুটি পেয়েছি যে মনে হচ্ছে কবে শেষ হবে! তবে পরিস্থিতি যেমনই হোক, জীবন তো আর থেমে থাকে না।তাই আমরা সম্মুখীন হলাম এক বিস্ময়কর অভিজ্ঞতার—অনলাইন ক্লাস। কখনো কি ভেবেছিলাম চোখের সামনে স্যার নেই, তবু ক্লাস হচ্ছে! পুরো পৃথিবীই অনলাইনে। পয়লা বৈশাখ অনলাইনেই পালন করলাম। বাবা কবিতা আবৃত্তি...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: এনবিএ সনি সিক্স লেকার্স-ডেনভার সকাল ৭টা সান আন্তোনিও-হিউস্টন রাত ১২টা ইউরোপা লিগ রাত ১টা শাখতার-বাসেল সনি টেন ১ উলভস-সেভিয়া সনি টেন ২ ক্রিকেট স্টার স্পোর্টস ১, ২,...