করোনাভাইরাস মহামারি শুরুর পর এ বছর আর মাঠে নামা হয়নি বাংলাদেশ দলের। সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কা সফরের ব্যাপারে জোর আলোচনা চলছে, তবে এখনো চূড়ান্ত কিছু জানায়নি দুই বোর্ড। আগামী বছরের শুরুর দিকের সিরিজগুলো সময়মতো হবে কিনা, এই মুহূর্তে সেটি জোর দিয়ে বলাও কঠিন। তবে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, সামনের ঘরোয়া মৌসুমে সফরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়; পাকিস্তান, অস্ট্রেলিয়া... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1673852/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%89%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%93-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%87
স্বাস্থ্যবিধি অনুসারে বাড়ির বাইরে মাস্ক ব্যবহার করতে হচ্ছে সবাইকে। অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বাসার ভেতরেও মাস্ক পরে থাকছেন। এমনকি তিনি ঘুমিয়েছেনও মাস্ক পরে। টানা ৯ ঘণ্টায় মাস্কের দাগ পড়ে গিয়েছিল তাঁর মুখে। এভাবে করোনার সম্মুখযোদ্ধা চিকিৎসকদের যাতনা অনুভব করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন ভাবনা। সেখানে একজন সংগ্রামী চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছেন...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র দুই মাস বাকি। নির্বাচনী প্রচার চালাচ্ছে দেশটির ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় শিবিরই। এবারের প্রচারে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে চীন প্রশ্ন। এই প্রশ্নে উভয় শিবিরই নিজেকে কঠোর প্রমাণ করতে চাইছে। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের চলমান জমানা তো চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ দিয়ে বৈশিষ্ট্যমণ্ডিতই হয়ে আছে। এই লড়াই এখনো চলমান। বলা যায় নির্বাচন...
দুষ্টের দমন আর সজ্জন মানুষদের রক্ষা করার জন্য স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ—এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্যাপন করে থাকেন। আজ মঙ্গলবার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। দিবসটি যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আনন্দ–উৎসবের মধ্য দিয়ে উদ্যাপন করবেন ভক্তরা। প্রতিবছর শুভ...
কিছুদিন আগে আমরা বলতাম ‘ছুটি কবে দেবে!’, ‘কী রকম স্কুলরে বাবা, ছুটিই দেয় না!’ আর এখন? এমনই ছুটি পেয়েছি যে মনে হচ্ছে কবে শেষ হবে! তবে পরিস্থিতি যেমনই হোক, জীবন তো আর থেমে থাকে না।তাই আমরা সম্মুখীন হলাম এক বিস্ময়কর অভিজ্ঞতার—অনলাইন ক্লাস। কখনো কি ভেবেছিলাম চোখের সামনে স্যার নেই, তবু ক্লাস হচ্ছে! পুরো পৃথিবীই অনলাইনে। পয়লা বৈশাখ অনলাইনেই পালন করলাম। বাবা কবিতা আবৃত্তি...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: এনবিএ সনি সিক্স লেকার্স-ডেনভার সকাল ৭টা সান আন্তোনিও-হিউস্টন রাত ১২টা ইউরোপা লিগ রাত ১টা শাখতার-বাসেল সনি টেন ১ উলভস-সেভিয়া সনি টেন ২ ক্রিকেট স্টার স্পোর্টস ১, ২,...
নিউজিল্যান্ডের বড় শহরগুলোর একটি ক্রাইস্টচার্চ। এক বিকেলে শহরের একটি ক্যাফেতে কফি খেতে বসেছিলেন দুজন ব্যক্তি। তাঁদের লম্বা দাড়ি, পরনে কালো লম্বা পোশাক আর টুপি। তাঁরা যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে আসেননি। হ্যালোইনেও নয়। সাধারণ কোনো লোকও যে নন, পোশাকই তার নিদর্শন। তাঁরা আসলে জাদুকর। বছরের পর বছর লাখ লাখ টাকা বেতন দিয়ে এই জাদুকরদের পুষছে ক্রাইস্টচার্চ কর্তৃপক্ষ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক...
স্ত্রী, ছেলে, পুত্রবধূ এবং নাতি-নাতনি মিলিয়ে বিরাট সংসার আবদুল আজিজের (৬৫)। ছেলে শামীম হোসেন সংসারের উপার্জনের একমাত্র ব্যক্তি। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে একটি খাবারের হোটেলে ব্যবস্থাপকের কাজ করেন শামীম। করোনসংকট এবং বন্যা পরিস্থিতিতে হোটেলে বেচা-বিক্রি বন্ধ। পরিবারটির এখন না খেয়ে থাকার দশা। আবদুল আজিজের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কৌড়ি গ্রামে। গতকাল তিনি এসেছিলেন প্রথম...
স্ত্রী, ছেলে, পুত্রবধূ এবং নাতি-নাতনি মিলিয়ে বিরাট সংসার আবদুল আজিজের (৬৫)। ছেলে শামীম হোসেন সংসারের উপার্জনের একমাত্র ব্যক্তি। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে একটি খাবারের হোটেলে ব্যবস্থাপকের কাজ করেন শামীম। করোনসংকট এবং বন্যা পরিস্থিতিতে হোটেলে বেচা-বিক্রি বন্ধ। পরিবারটির এখন না খেয়ে থাকার দশা। আবদুল আজিজের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কৌড়ি গ্রামে। গতকাল তিনি এসেছিলেন প্রথম...
মার্কিন সংগীতশিল্পী, গীতিকার, রেকর্ড প্রযোজক ও অভিনয়শিল্পী মাইলি সাইরাসের নতুন গান ‘মিডনাইট স্কাই’ মুক্তি পাবে ১৪ আগস্ট। লকডাউনের দিনে নতুন গানের ঘোষণা দিয়ে ইনস্টাগ্রাম, টুইটার ও ফেসবুকে মাইলি লিখেছেন, ‘নতুন গান মুক্তির অপেক্ষা সব সময়ই দীর্ঘ। অবশেষে সেই সময় চলেই এল।’ বান্ধবী, আরেক সংগীততারকা ডুয়া লিপাকে ইতিমধ্যে গানটি যে শুনিয়েছেন, সেটিও জানাতে ভুললেন না। লিখেছেন,...
জড়বাদী চার্বাক দর্শনের এই কথাটি বেশ প্রচলিত যে ‘ঋণং কৃত্বা ঘৃতং পিবেৎ, যাবৎ জীবেৎ সুখং জীবেৎ’। যার অর্থ, ঋণ করে হলেও ঘি খাও, যত দিন বাঁচো সুখে বাঁচো। এই দর্শনে ধার করে ঘি খাওয়ায় উৎসাহ দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান পৃথিবীর অর্থনৈতিক পরিস্থিতিতে তা বেশ বিপজ্জনক। করোনা মহামারির মধ্যে তো আরও বেশি। বিশ্বজুড়েই সামগ্রিক অর্থনীতিতে কিছুটা মন্দাভাব দেখা দিয়েছে। এমন অবস্থায় ধার করে ঘি খেলে...
টেলিফোনের মনিটরে বেয়াই সদরুল খানের নাম ও নম্বর দেখে একটু অবাক হলেন আলী আযম খান। আলী আযম খানের অবাক হওয়ার কোনো কারণ ছিল না। তবু হলেন। ফোন ধরবেন কী ধরবেন না, এ নিয়ে দ্বিধায় ছিলেন কয়েক সেকেন্ড। কারণটা হলো সদরুল খান সপরিবারে বাংলাদেশে বেড়াতে গিয়েছেন। এখনই তাদের আসার কথা নয়। দেয়ালে টাঙানো ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখলেন, তাদের আসার সময় এখনো হয়নি। আরও ১৫ দিন বাকি। তবে কি তারা আগেই ফিরে এলেন? আগে...
যক্ষ্মা প্রতিরোধের টিকা বিসিজির প্রভাব আছে করোনার ওপর। নতুন গবেষণা বলছে, বিসিজি টিকা পাওয়া ব্যক্তিদের করোনাজনিত অসুস্থতা কম থাকে। মারাত্মক ক্লান্তিও তাদের মধ্যে কম দেখা যায়। বিসিজি টিকা নিয়ে এই গবেষণা হয়েছে নেদারল্যান্ডসে। তবে বিসিজি টিকার কারণে করোনার সংক্রমণ কম হয় কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। গবেষকেরা বলছেন, এ নিয়ে বড় আকারের গবেষণা হওয়া দরকার। নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, গ্রিস ও...
নিউজিল্যান্ডে ১০০ দিনে স্থানীয়ভাবে কেউ করোনাভাইরাসে সংক্রমিত হননি। দেশটিতে এ ঘটনা সাফল্যের মাইলস্টোন হিসেবে দেখা হচ্ছে। তবে আবার সংক্রমণ যাতে না হয়, এ জন্য সতর্কতাও জারি করা হয়েছে। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, লকডাউন শিথিল শুরুর করার পর থেকে ১ মে নিউজিল্যান্ডে সর্বশেষ করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হন। গতকাল রোববার চতুর্থদিনের মতো দেশটিতে কেউ করোনাভাইরাসে এ সংক্রমিত হননি। নিউজিল্যান্ডে নতুন...
আদৌ কি নেইমার পিএসজি ছেড়ে বার্সেলোনায় যাবেন? গ্যারেথ বেল কি রিয়াল মাদ্রিদ ছাড়তে পারবেন? কুতিনহো কি বার্সায় থাকতে পারবেন? জেডন সানচোর কী অবস্থা? কিলিয়ান এমবাপ্পে কি রিয়ালে যেতে পারবেন? লিভারপুল-ম্যান সিটি কাকে কিনছে এবার? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন? এ রকম হাজারো প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। ইউরোপীয় ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল চলছে এখন। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল...
করোনাকালের ঈদ পেরিয়ে বৃষ্টিস্নাত সকাল। আগস্টের আবহে চন্দ্রিমা উদ্যানের প্রকৃতির এ এক অদ্ভুত বিষণ্নতা। কোনো গাছেই কোনো ফুল নেই। আগের মতো রোজ সকালে অনেক মানুষের জোর কদমে হাঁটা নেই। আছে কেবল চারদিকে প্রগাঢ় সবুজের আহ্বান। গাছের পাতা থেকে টুপটাপ করে বৃষ্টির কণা চুইয়ে পড়ছে সেসব ঘাসের ওপর। নেই খুব বেশি পাখিদের ডাকাডাকি, হকারদের আনাগোনা। ফুল দেওয়া শেষ করে নাগেশ্বরগাছগুলো এখন ফলভারানত। রাস্তার ধারে নতুন...
চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের মিডিয়া মুঘল জিমি লাইসহ সাত ব্যক্তিকে নতুন জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাঁদের গ্রেপ্তার করা হয়। চীনের অন্যতম কট্টর সমালোচক তিনি।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ধনকুবের জিমি লাই গণতন্ত্রপন্থী হিসেবে পরিচিত। জিমি লাইসহ অন্যদের গ্রেপ্তারের সবশেষ এই ঘটনা হংকংয়ের গণতন্ত্রপন্থীদের বিরুদ্ধে চীনের দমন-অভিযান হিসেবে দেখা...
গতকাল ৯ আগস্ট ছিল নাট্যজন রামেন্দু মজুমদারের ৭৯তম জন্মবার্ষিকী। আশিতে পা রাখলেন বিদগ্ধ এই নাট্যব্যক্তিত্ব। স্ত্রী অভিনেত্রী ফেরদৌসী মজুমদারসহ করোনায় আক্রান্ত হয়ে এখন তাঁরা সুস্থ। এ রকম সময়ে কেমন কাটল তাঁর জন্মদিন। শুভেচ্ছা। কীভাবে কাটলেন জন্মদিন? আমি জন্মদিন পালন করি না—এবার তো করার প্রশ্নই ওঠে না। আর দশটা সাধারণ দিনের মতোই কেটেছে। ব্যতিক্রম শুধু অনেক ফোন রিসিভ করতে হয়েছে। সবাই শুভেচ্ছা...
কাতারে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সন্ধ্যায় হোসাইন আহমেদ (২৮) নামের এক বাংলাদেশি যুবক মারা গেছেন। তিনি মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের জয়পাশা এলাকার বাসিন্দা।এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, হোসাইন কাতারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। ৬ আগস্ট একটি পিকআপভ্যানে করে কর্মস্থলে যাওয়ার সময় কাতারের আলকুর এলাকায় গাড়ি থেকে ছিটকে তিনি সড়কে পড়ে যান। এতে...