পরের রাউন্ডে বার্সেলোনা উঠতে পারবে কি পারবে না, সেটা নিয়ে যতটুকু সংশয় ছিল, তা এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি। প্রথমার্ধের মধ্যেই। ম্যাচশেষে বিজয়ীর হাসি হেসেছে বার্সেলোনা, ৩-১ গোলে জিতেছে তাঁরা। তবুও ম্যাচ শেষে বার্সা সমর্থকদের সঙ্গী হয়েছিল সংশয়, চিন্তা। দলের সবচেয়ে বড় তারকা প্রথমার্ধ শেষ হওয়ার একটু আগেই চোটে পড়ে মাঠে গড়াগড়ি খাচ্ছিলেন যে! ঘটনাটা প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগের।... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1673495/%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%8B%E0%A6%9F-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AD%E0%A7%9F-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87
করোনার এই দুঃসময়ে জনশূন্য ক্যাম্পাসে প্রাণ নেই। করোনাকালে ঘরবন্দী তরুণ শিক্ষার্থীদের স্বপ্নগুলোও। অর্থসংকট, কাজের সংকট, স্বাস্থ্যঝুঁকির কারণে শুধু শিক্ষার্থীরাই নন, একেকটা ক্যাম্পাস ঘিরে গড়ে ওঠা অনেক কর্মজীবীর দিন কাটছে দুঃসহ। সেই সব মানুষের দুঃসময়ে এগিয়ে এসেছেন ক্যাম্পাসের প্রাক্তন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু উদ্যোগের কথা থাকছে...
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন বিশ্বের প্রভাবশালী নারীদের একজন। গত ১৪ জুলাই তিনি বক্তৃতা দেন গার্ল আপ লিডারশিপ সামিট ২০২০ আয়োজনে। ভার্চ্যুয়াল এই সম্মেলনে আরও যোগ দেন হিলারি ক্লিনটন, মিশেল ওবামা, মেগান মার্কেলের মতো বিশ্বের প্রভাবশালী নারীরা। প্রিয়াঙ্কার বক্তৃতার নির্বাচিত অংশ থাকল আজ। আজ কথা বলতে চাই সহনশীলতা ও নেতৃত্ব নিয়ে, যেন বর্তমানের কোনো প্রতিকূলতাই আমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্নকে...
৪ আগস্ট ‘কোভিড-১৯ মোকাবিলায় প্রযুক্তি ও ডিজিটাল বাংলাদেশ’ শিরোনামে একটি অনলাইনে একটি সেমিনার (ওয়েবিনার) অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের লক্ষ্য ছিল করোনাকালে উন্নততর তথ্যপ্রযুক্তির ব্যবহার ও অনলাইন সেবা বাড়ানোর মাধ্যমে অর্থনীতিকে সচল রাখা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও প্রথম আলোর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই ওয়েবিনারে অংশ নেন শিক্ষক, প্রযুক্তি বিশেষজ্ঞ ও দেশের তরুণ উদ্যোক্তারা। আলোচনা...
রাশিয়ার পক্ষ থেকে একে রীতিমতো ‘চমক’ বলা যায়। খুব স্বল্প সময়ের মধ্যেই টিকা অনুমোদন দেওয়ার সব প্রস্তুতি সেরে ফেলেছে দেশটি। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামী সপ্তাহেই কোভিড-১৯ টিকার নিবন্ধন দেওয়ার সব প্রস্তুতি নিয়ে রেখেছে রাশিয়া। অনুমোদন পেতে যাওয়া টিকাটি যৌথভাবে তৈরি করেছে দেশটির গামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট ও...
পৃথিবীর বুকে আয়তনে ক্ষুদ্র একটি রাষ্ট্র লেবানন। মাত্র ১০ হাজার ৪৫২ বর্গকিলোমিটার আয়তনের একটি দেশ। ক্ষুদ্র হলেও আন্তর্জাতিক স্বার্থান্বেষী মহলের কাছে ভূরাজনৈতিক বিবেচনায় দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে নানা আগ্রাসন, বাইরের হস্তক্ষেপ ও দেড় দশকের গৃহযুদ্ধ অন্তত সেটাই প্রমাণ করে। দেশটির একমাত্র গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর বৈরুত। ৪ আগস্ট বৈরুত বন্দরে থাকা ২ হাজার ৭৫০ মেট্রিক টন অ্যামোনিয়াম নাইট্রেট...
‘পুরস্কার পাব, কিন্তু সেটা কেউ হাতে তুলে দিতে পারবেন না, এটা ভেবে মন কিছুটা খারাপ ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে এটা মেনে নিতে হয়েছে। জাতীয় গণিত উৎসবে ঢাকায় আসব, সবার সঙ্গে পরিচয় হবে, জ্ঞানী–গুণীদের সঙ্গে দেখা হবে—সব মিলিয়ে একটা চাপা উত্তেজনা কাজ করত,যেগুলো এবার হয়নি।’ কথাগুলো শাহরিয়ার হোসেনের। রংপুর জিলা স্কুলের শাহরিয়ার এবার জাতীয় গণিত উৎসবে জুনিয়র ক্যাটাগরিতে সেরাদের...
দুই লেগ মিলিয়ে ফলাফলটা কেমন হবে, চেলসির মাঠে প্রথম লেগের পরেই সেটা অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। সে ম্যাচে বায়ার্ন জিতেছিল ৩-০ গোলে। তাও টুর্নামেন্টটা যেহেতু চ্যাম্পিয়নস লিগ, আর দ্বিতীয় লেগটা যেহেতু বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়, তা দেখেই হয়তো চেলসির কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের মনের কোণে একটু আশা উঁকিঝুঁকি দিচ্ছিল। এর আগে এমন পিছিয়ে থাকার পরেও দ্বিতীয় লেগে দোর্দণ্ড প্রতাপে ঘুরে দাঁড়িয়ে পরের...
মৌসুম শেষ। তবুও বাজারে এখনো মিলছে আম। অবশ্য আরও কিছুদিন থাকবে। অদ্ভুত এই ফলটির নিজের তুলনা নিজেই। অথচ মজার বিষয় হলো, আম লাভ করেনি স্বর্গীয় মর্যাদা। সে না হোক, এতে তার কৌলীন্য কমে না। সম্প্রতি একজনের মৃত্যু আম নিয়ে নানা কথা মনে পড়িয়ে দিল। আমকীর্তন গল্পটা পড়েছিলাম বেশ কয়েক বছর আগে। সম্প্রতি তাঁর মৃত্যুতে বিষয়টা আবারও মনে পড়ল। মেয়েটির জন্ম যশোরে। ১৯১৯ সালে। তাঁর পরিবার অবশ্য তত দিনে কলকাতায়...
ভারতে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮-তে পৌঁছেছে। কেরালায় দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার এই উড়োজাহাজের ব্ল্যাক বক্স গতকাল শনিবার উদ্ধার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ‘ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন’ (ডিজিসিএ) সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানায়। গত শুক্রবার রাতের এই দুর্ঘটনায় উড়োজাহাজটির পাইলট ও কো-পাইলটও নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৭৩ জন যাত্রী। এর মধ্যে ২২...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com করোনাকালীন এই বন্দিজীবন দিন দিন অসহ্য হয়ে উঠেছে। প্রকৃতির প্রতিশোধ সত্যিই ভয়াবহ। এত দিন মানুষ যে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, সে প্রকৃতি আজ মুক্ত। উল্টো...
গত শতকের আশির দশকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দ্য সিক্স মিলিয়ন ডলারম্যান নামে আমেরিকার একটি টিভি সিরিয়াল সম্প্রচার করে। সিরিয়ালটি দারুণ জনপ্রিয়তা পায়। আবার ১৯৮২ সালে সর্বকালের অন্যতম এক ফুটবলার ম্যারাডোনা ফাইভ মিলিয়ন ফাউন্ডে (ছয় বা সিক্স মিলিয়ন ডলারের বেশি) স্পেনের বার্সেলোনা ক্লাবে যোগ দেন। এটি ছিল তখন দলবদলের সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। টিভি সিরিয়ালের নাম ও ম্যারাডোনার দাম দুটি আলাদা বিষয়...
অভিষেক বচ্চনের করোনা মুক্ত হওয়ার খবর দিয়ে শনিবার বলিউডের দিন শুরু হয়েছিল। কিন্তু রাতেই বলিউড থেকে এল খারাপ খবর, মারাত্মক শ্বাসকষ্ট নিয়ে একই হাসপাতালে ভর্তি হলেন বলিউডের আরেক প্রজন্মের তারকা সঞ্জয় দত্ত। শনিবার সন্ধ্যায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হলো বলিউডের ‘মুন্না ভাই’কে। জানা গেছে, বিকেল থেকে বুকে অস্বস্তি বোধ করছিলেন একসময়ের এই দাপুটে নায়ক। সন্ধ্যার দিকে সমস্যা তীব্র হতে থাকে।...
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের লুকিয়ে রাখা টাকা খুঁজতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অনুরোধ করেছে র্যাব। গ্রেপ্তারের পর তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সাহেদের টাকাপয়সা, ধনসম্পদের কোনো খোঁজ তারা পায়নি।ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং ঢাকা ও সাতক্ষীরায় র্যাবের হাত ঘুরে এখন পুলিশি হেফাজতে আছেন সাহেদ। উত্তরা পূর্ব ও পশ্চিম থানার চারটি মামলায় আদালত...
করোনা সংকটে কাজ হারিয়ে নিজ এলাকায় ফিরে গেছেন পার্বত্য অঞ্চলের চাকমা, মারমা ও সমতলের গারো, সাঁওতালসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার কয়েক হাজার মানুষ। কৃষি ও দৈনিক পারিশ্রমিকের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জীবনেও নেমে এসেছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনা দেওয়া প্রয়োজন। সরকারের পক্ষ থেকে দ্রুত কোনো উদ্যোগ না নেওয়া হলে প্রান্তিক এসব মানুষের...
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় জেলা খুলনায় উপজেলা রয়েছে নয়টি। এর সর্বদক্ষিণের উপজেলা সুন্দরবনঘেরা সমুদ্র উপকূলবর্তী কয়রা। এই উপজেলার মোট আয়তন সুন্দরবনসহ ১ হাজার ৭৭৫ দশমিক ৪১ বর্গকিলোমিটার এবং সুন্দরবন বাদে ২৬৩ দশমিক ১২ বর্গকিলোমিটার। উপজেলায় মোট ৭টি ইউনিয়ন ও ১৩৩টি গ্রাম রয়েছে। কৃষি, বন, চিংড়ি ও শ্রমনির্ভর অর্থনীতির এই উপজেলায় লোকসংখ্যা তিন লাখের ওপর। করোনাকালে এই জনপদজুড়ে জীবন-জীবিকায়...
নায়িকা পপি এখনো খুলনায়। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বাড়িতেই কেটেছে তাঁর আইসোলেশন পর্ব। এদিকে কদিন ধরে রটেছে গুজব, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বিয়ে করেছিলেন তিনি। সেসব নিয়ে খুলনা থেকে প্রথম আলোর সঙ্গে কথা বললেন পপি। এখন কেমন আছেন?অনেকটাই ভালো। শারীরিক দুর্বলতা আছে। কাল-পরশু আবার পরীক্ষা করাব।ঢাকায় ফিরবেন কবে?আগামী সপ্তাহে ফেরার পরিকল্পনা আছে। করোনার আগে খুলনায় এসে আটকে...
দেশের প্রশাসনিক সংস্কৃতিতে অনেকগুলো শব্দ, ধারণা ও প্রত্যয় প্রতিনিয়ত ব্যবহৃত হয়, যা অনেক সময় বাইরের লোকজন সহজে বুঝতে পারে না। ব্রিটিশপূর্ব ও ব্রিটিশ ভারতে প্রশাসনে বহুল ব্যবহৃত অনেক ফারসি শব্দ জেলা ও বিভাগীয় প্রশাসন ও বিচার বিভাগে এখনো প্রচলিত। তেমনই একটি শব্দ ‘খাসকামরা’ কিছুদিন আগে বেশ আলোড়ন তুলেছিল। তেমনি ‘নাজির-নেজারত’ ডেপুটি কমিশনার অফিসের একটি অতি পরিচিত শব্দ। জেলা...
পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের পেঁচাকোলা গ্রামের বেশির ভাগ মানুষই বারবার নদীভাঙনের শিকার। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে বলে প্রতিবছরই তাঁতপ্রধান এই গ্রামে বন্যা হানা দেয়। তবে এবারের বন্যায় গ্রামবাসীর ক্ষতি হয়েছে অনেক বেশি। বন্যায় তাঁতঘরসহ বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। তাঁতযন্ত্রগুলোও হয়ে পড়েছে অকার্যকর। এতে দীর্ঘদিন ধরে গ্রামের তাঁতশ্রমিকেরা বেকার। অনেকেরই দিন কাটছে খেয়ে...
যেহেতু বাসায় থাকতে আমার বেশি ভালো লাগে, তাই কোয়ারেন্টিনে অনেক কিছু করার সুযোগ পেয়েছি আমি। শিখেছি কিউব খেলা, আপ্পিদের সঙ্গে নাচের অনুশীলন করেছি, এমনকি কিশোর আলোয় উল্লেখিত ডুয়োলিংগো অ্যাপ থেকে স্প্যানিশ ভাষা শিখেছি। আমার শখ গান শোনা। তাই যখন পড়তে বসি, তখন ইচ্ছে করে নোট করার ছলে গান শুনি। অনলাইন ক্লাস বোরিং লাগলেও আমি ভালো ছাত্রী সাজার জন্য হেডফোন কানে দিয়ে গান শুনি। আম্মু জানে কি না সন্দেহ!...