কানাডা থেকে আমদানি করা কিছু অ্যালুমিনিয়াম পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার এই ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। মার্কিন শিল্প রক্ষার জন্য এটি করা হয়েছে বলে জানান তিনি। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে জাতীয় সুরক্ষার কথা বলে ২০১৮ সালে ইস্পাতের ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ... বিস্তারিত
source http://www.prothomalo.com/economy/article/1673117/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA
গ্রীষ্মটা স্বপ্নের মতো কেটেছে তাঁর। ইংল্যান্ডের জার্সিতে অভিষেকের কিছুদিনের মধ্যেই ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া দলের অংশ হয়েছেন, তারপর আলো ছড়ালেন অ্যাশেজে। কিন্তু এরপর এত দিনে সংবাদমাধ্যমের সামনে আর আসা হয়নি জফরা আর্চারের। কাল এলেন যখন, একের পর এক অপ্রিয় প্রশ্নের মুখোমুখিই হতে হলো ইংল্যান্ডের ২৫ বছর বয়সী ফাস্ট বোলারকে। ম্যানচেস্টারে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের কাছে এখন পর্যন্ত দুই...
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় শীর্ষ তিনে উঠে এসেছেন তিনি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, তাঁর আগে রয়েছেন কেবল আমাজনের জেফ বেজোস ও মাইক্রোসফটের বিল গেটস। বিশ্বে কেবল এ তিনজনই ১০ হাজার কোটি মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক। বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চীনা ভিডিও...
বৈরুত আর বিস্ফোরণ দীর্ঘদিন ধরেই সমার্থক শব্দ হিসেবে পরিগণিত। লেবাননে ১৫ বছরের গৃহযুদ্ধের প্রধান ক্ষেত্র ছিল এই শহর। কেবল এই সময়কালে শহরটি একের পর এক হত্যাকাণ্ড, দিনের পর দিন গৃহযুদ্ধ, মাসের পর মাস আন্তর্জাতিক যুদ্ধ ও বছরের পর বছর অর্থনৈতিক ও রাজনৈতিক অসন্তোষের সাক্ষী। এত কিছুর পরও লেবানিজরা দশকের পর দশক বিশ্বকে দেখাতে চেয়েছেন, তাঁরা এসব সংকটের সমষ্টির চেয়েও বেশি কিছু। লাখ লাখ লেবানিজ ও হাজার...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com আমার কাজটাই এমন যে সেটাই আমাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে করোনার সঙ্গে। ভয় জাগানো এই মহামারির প্রায় শুরু থেকেই আমি কোভিড–১৯ সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করে আসছি।...
অথচ এই গ্যারেথ বেলকেই এককালে ভাবা হতো রিয়াল মাদ্রিদের অন্যতম কান্ডারি। বিভিন্ন প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড আর চোট মিলিয়ে সেই বেলই এখন রিয়াল স্কোয়াডে অপাঙক্তেয়। কোচ জিনেদিন জিদানের সঙ্গে সম্পর্ক খারাপ হতে হতে একেবারে তলানিতে ঠেকেছে। তবে এবার যা শোনা গেল, তাতে আক্ষরিক অর্থেই বলা যায়, রিয়ালের হয়ে মাঠে খেলতে নামার বিন্দুমাত্রও ইচ্ছে নেই এই ওয়েলশ উইঙ্গারের। বসে বসে চলতি চুক্তি শেষ করার দিকেই যত আগ্রহ...
ডায়াবেটিস শুধু শারীরিক রোগ নয়, এটি মনের ওপরও গভীর প্রভাব ফেলে। করোনার মহামারি সে চাপ বাড়িয়ে দিতে পারে আরও বহুগুণে। কারণ, করোনার সংক্রমণে ডায়াবেটিস রোগীর জটিলতার ঝুঁকি অন্যদের তুলনায় বেশি। তবে কিছু বিষয়ে সতর্ক থাকলে এই মানসিক চাপ সহজেই এড়ানো সম্ভব। একই সঙ্গে এড়ানো সম্ভব করোনার সংক্রমণের ঝুঁকিও। করোনাকালে ডায়াবেটিস রোগীর করণীয়: ● নিয়মিত ব্যায়াম, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, নিয়মিত সুগার মনিটরিং আর...
করোনাভাইরাসের কারণে বেশ কিছু সরকারি নিয়োগ পরীক্ষা পিছিয়ে গেছে। তবে অবস্থা স্বাভাবিক হলে সামনে এসব পরীক্ষা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পরীক্ষাগুলোর জন্য এই সময়ে আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন আরও ভালোভাবে। পিএসসির পরীক্ষাকরোনাভাইরাসের কারণে বেশ কিছু পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। পিএসসি সূত্র জানায়, ৪১তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা এ বছরের এপ্রিলে হওয়ার...
মাঝেমাঝে কেমন বিভ্রম জাগে! এখন সকাল? দুপুর? নাকি রাত? সবই তো এক রকম মনে হয়। বিকালবেলা দাঁত ব্রাশ করতে যাই। মধ্যরাতে স্নানের আয়োজন করি। সেই ছেলেবেলায় পড়া ‘Time and tide wait for none’ প্রবাদ তবে মিথ্যা হয়ে গেল মাত্র তিন মাসেই! ঘড়ির কাঁটার টিক টিক শব্দ কানে আসে। বিভ্রম কেটে যায়। পৃথিবী প্রতিকূলতা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে। দূরত্বকে তোয়াক্কা না করে দিব্যি অনলাইনে ক্লাস হয়। মাঝেমধ্যে...
সন্ত্রাসীদের হুমকির মুখে মিরপুরের ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পী এখন বাসা থেকে বের হচ্ছেন না। ১২ বছর আগে তাইজুলের বাবাকেও হত্যা করা হয়েছিল। তাইজুলের দাবি, পল্লবীর সন্ত্রাসী জামিল এর আগে তাঁর বাবাকে খুন করেছিলেন। এখন জামিল ও তাঁর ভাই মামুন জোট বেঁধে ভাড়া করিয়ে এখন তাঁকে খুন করতে চাইছেন। তাইজুল ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের...
কোভিড-১৯-এর টিকা নিয়ে ধুন্ধুমার রাজনীতি চলছে। কে কার আগে আবিষ্কার করবে এবং বাজার দখল করবে, তা নিয়ে পরাশক্তিগুলো টিকাযুদ্ধে লিপ্ত। প্রতিদিনই টিকা নিয়ে নিত্যনতুন তথ্য আসছে। ওষুধ কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠানগুলো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে টিকার পেছনে। আন্তর্জাতিক গণমাধ্যমের হিসাব অনুসারে, এ পর্যন্ত ২০২টি টিকা তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২৭টি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে আছে।...
দুই চাকার সাইকেলে সাঁই সাঁই করে ঘুরে বেড়ানো আমার শখ। কিন্তু আমার এই সাঁই সাঁই করে সাইকেল চালানো হয় শুধু বাসা থেকে স্কুল আর স্কুল থেকে বাসা পর্যন্তই। তবে এখন করোনাভাইরাস মহামারির ফলে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। স্কুলেও যাওয়া হয় না আর সাইকেলও চালানো হয় না। সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই কিছু সাইকেল রেসের ভিডিও দেখি। সাইক্লিস্টরা পাহাড়ের ওপর, সাগরের বালুকাবেলায় কিংবা দুর্গম কোনো রাস্তায়...
পাঁচ মাস পর শুটিংয়ে ফিরেছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। করোনার মধ্যে শুটিং! কোলাহল, আড্ডা, রূপসজ্জাকক্ষ এড়িয়ে শুটিংয়ে অংশ নেওয়ার কড়া নির্দেশ জারি করেছেন অভিনেতার স্ত্রী কাজী রুকসানা রুমা। শুটিং সেট থেকে এই অভিনেতা জানান, স্ত্রীর নির্দেশনা মেনেই শুটিং করেছেন তিনি। স্ত্রীর পক্ষ থেকে এমন নির্দেশনা কেন? ফজলুর রহমান বাবু মিশুক মানুষ। সবার প্রিয় বাবু ভাই সবার সঙ্গে হাত মেলাবেন, কোলাকুলি করবেন,...
বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে। যে কারণে দামও আগের চেয়ে কমেছে। বিক্রেতারা বলছেন, ঈদের পর মাছের বাজারে এখন ইলিশের ক্রেতা বেশি। মিরপুর ১ নম্বর সেকশনের মাছবাজারে এক কেজির ইলিশ গতকাল সকালে বিক্রি হচ্ছিল সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকায়। আর মাঝারি আকারের ৮০০ গ্রাম ওজনের একেকটি ইলিশের দাম ছিল ৫০০ টাকা। ছোট ইলিশ বিক্রি হচ্ছিল প্রতি কেজি ৩৫০ টাকায়। মাছ ব্যবসায়ী আনন্দ রাজবংশী বললেন, প্রচুর ইলিশ আসছে। সে কারণে দাম...
প্রথম আলো ও ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ বৈঠকটির আয়োজন করে। বিষয় ছিল ‘সামুদ্রিক জীববৈচিত্র্য, সাগরকেন্দ্রিক অর্থনীতি ও মৎস্যজীবীদের কল্যাণ’। নদী, পুকুর ও জলাশয়ের মাছ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশ। কিন্তু দেশের দরিদ্র মানুষদের বড় অংশ এখনো যথেষ্ট পরিমাণে মাছ পাচ্ছে না। সমুদ্রসীমা জয়ের মাধ্যমে আমরা যে পরিমাণে মাছ আহরণ করছি, তার চেয়ে দ্বিগুণ মাছ আহরণ করা সম্ভব। এ জন্য মৎস্য...
গত শতাব্দীকে বলা হয়ে থাকে ‘আমেরিকান সেঞ্চুরি’। দুই বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা, অর্থনৈতিক উন্নতি, স্নায়ুযুদ্ধে অংশগ্রহণ এবং সর্বোপরি সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বব্যাপী মোড়লগিরি—সব মিলিয়ে গত শতককে যুক্তরাষ্ট্রের বললে অত্যুক্তি হবে না। বিশেষজ্ঞদের মত, একইভাবে একবিংশ শতক হতে পারে ‘এশিয়ান সেঞ্চুরি’। কিন্তু সত্যিই কি তাই হবে? নাকি চীন এসে বাগড়া দেবে?...
রাহুল দ্রাবিড়ের ক্যারিয়ারের পরিসংখ্যানই তাঁর ‘কিংবদন্তি’ নামের জন্য যথেষ্ট। ভারতীয় ক্রিকেটে এক সময় ‘দ্য ওয়াল’ হিসেবে পরিচিত এই ব্যাটসম্যান তাঁর দেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা। দ্রাবিড় উইকেটে গেলেই বোলাররা প্রমাদ গুনতেন। তাঁরা জানতেন বড় কঠিন সময়ই অপেক্ষা করে আছে তাঁদের জন্য। ২০০১ সালে কলকাতার ইডেন গার্ডেনসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর সেই ঐতিহাসিক ইনিংসের কথাই বলুন...
নতুন স্বাভাবিক নিয়ম মেনে অনলাইন মাধ্যমে মুক্তি পেল অনু মেনন পরিচালিত ছবি শকুন্তলা দেবী। ভারতীয় গণিতবিদ শকুন্তুলা দেবীর চরিত্রে অভিনয় করে আবার প্রশংসা কুড়ালেন অভিনেত্রী বিদ্যা। ভার্চ্যুয়াল সাক্ষাৎকারে বিদ্যা বালানের মুখোমুখি প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য। লকডাউনে কি জমিয়ে সংসার করতে পেরেছেন? (সশব্দে হেসে) লকডাউনের শুরুতে রান্নাবান্নায় একটু হাত পাকিয়েছিলাম। বলতে পারেন লকডাউনেই...