এবার নতুন মানচিত্র প্রকাশ করল পাকিস্তান। গত মঙ্গলবার ওই মানচিত্র অনুমোদনের কথা জানান দেশটি প্রধানমন্ত্রী ইমরান খান। ওই মানচিত্রে ভারতশাসিত কাশ্মীর, গুজরাটের জুনাগড়সহ ভারতের কিছু এলাকা পাকিস্তানের অংশ দেখানো হয়েছে। ইসলামাবাদের এই পদক্ষেপ ‘অবাস্তব’ ও ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। এর আগে ভারতের সঙ্গে বিরোধপূর্ণ কিছু এলাকায় নিজেদের অংশ দেখিয়ে নতুন মানচিত্র... বিস্তারিত
source http://www.prothomalo.com/international/article/1672929/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%81%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%A4%E0%A7%88%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0
কবি, প্রাবন্ধিক-গবেষক, ভাষাসংগ্রামী আহমদ রফিক আগামী মাসে ৯০ পেরিয়ে ৯১ বছরে পদার্পণ করবেন। নানা পরিচয় তাঁর, নানা ভূষণ; ‘রবীন্দ্র-গবেষক’ও তেমনই একটি। তবে অন্য যে কারোর চেয়ে একটু ব্যতিক্রম বটে। বিচিত্র রবীন্দ্র-বিষয়ে ২০টির বেশি বইয়ের এই অনন্য লেখকের হাতে এখন লেখা হয়ে চলেছে রবীন্দ্রজীবনী।বাংলা একাডেমি ১৯৭৭ সালে প্রকাশ করে রবীন্দ্রবিষয়ক তাঁর প্রথম বই আরেক কালান্তরে। এরপর গত ৪৩ বছরে একে...
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১০০তম ড্র অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এ কে এম মাসুদুজ্জামানের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলনকক্ষে এই ড্র অনুষ্ঠিত হয়। এতে ছয় লাখ টাকার প্রথম পুরস্কারের নম্বর ০৯০৭৪৮৫। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রতিটি সিরিজের জন্য একই নম্বর)...
ঈদুল আজহায় কয়েকটি টেলিভিশন চ্যানেলে দেখানো হয়েছে ফারিয়া শাহরিনের একাধিক নাটক। ভিন্ন স্বাদের সেসব গল্পের নাটকে অভিনয় করতে পেরে আনন্দিত ফারিয়া। ঈদের নাটকসহ অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে। বড় বিরতির পর অনেকগুলো নাটকে কাজ করলেন। কেমন লাগল?মালয়েশিয়ায় পড়াশোনার পাট চুকিয়ে দেশে ফিরে অভিনয়ে ব্যস্ত হই। পরিচালকেরা আমাকে নিয়ে চমৎকার কিছু গল্পে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এর মধ্যে আবার...
বৃষ্টি রিমঝিমিয়ে পড়ছে আজ, সারা বেলা-সারাক্ষণ। দূর আকাশে কুয়াশার মতো জেঁকে ধরেছে বর্ষাক্ষণ। জানালা দিয়ে দিগন্তরেখায় দৃষ্টি মেলাতে পারছি না; বারবার ফিরে ফিরে আসছে, চারদিকে ভেসে যাওয়া থইথই জলে বৃষ্টির তীব্র পতনে ঝাপসা আভায়। অথই জলের বুকে ঢেউয়ের দোলায় বৃষ্টিনৃত্যে। মাঝেমধ্যে মুখাবয়বে বাহুলতায় স্পর্শ দিচ্ছে ষোড়শী নারীর আলতো মায়ায়। এমন একটা বর্ষাদিনের দেখা মেলেছিল ২০০৪ সালে। দোতলা লঞ্চের জানালা দিয়ে...
দিন দিন দেশের অভ্যন্তরে কমে যাচ্ছে মুক্ত জলাশয়ের মৎস্যসম্পদ। গত এক দশকে বিভিন্ন ধরনের মাছের নাম এসেছে বিলুপ্তির তালিকায়। মুক্ত জলাশয়ের মধ্যে আছে প্লাবন ভূমি, নদী, খাল, বিল, কাপ্তাই হ্রদ ও সুন্দরবন। অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত মাছের শতকরা ৪১.৩৬ ভাগ সরবরাহ আসে মুক্ত জলাশয় থেকে। এর আয়তন ৪০.৪৭ লাখ হেক্টর, যা মোট অভ্যন্তরীণ জলাশয়ের শতকরা ৮৮.৪৬ ভাগ। তথ্য বলছে, বাংলাদেশের জলাশয়ে ২৬০ প্রজাতির...
টেকনাফ থানার বহুল আলোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ কথিত বন্দুকযুদ্ধের জন্য ২০১৯ সালে পুলিশের সর্বোচ্চ পদক ‘বাংলাদেশ পুলিশ পদক’ বা বিপিএম পেয়েছিলেন। পদক পাওয়ার জন্য তিনি পুলিশ সদর দপ্তরে ছয়টি কৃতিত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। সব কটি ঘটনাতেই আসামি নিহত হন।প্রদীপ কুমার দাশ প্রায় ২৫ বছরের চাকরিজীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন চট্টগ্রাম অঞ্চলে। বছর দুয়েক আগে টেকনাফ থানায় যোগ...
আজ প্রায় তিন মাস ধরে বাসায় বসে আছি। মা-বাবার সঙ্গে ভালোই সময় কাটছে। সবাই একসঙ্গে বসে আড্ডা, বিকেলে ঘুড়ি ওড়ানো, একসঙ্গে টিভি দেখা। বেশ ভালো কাটছে দিন। কিছুদিন আগে থেকে আবার জুমে ক্লাস শুরু হয়েছে। এ এক অন্য রকম অভিজ্ঞতা। প্রথম যে দিন জুমে ক্লাস হলো, তখন তো কেউ অত কিছু বুঝত না। স্যার আমাদের বলে দিয়েছিলেন, ক্যামেরা আর স্পিকার অফ রাখতে। শুধু কোনো সমস্যা হলে স্পিকার অন করে সেটা বলতে। সবাই তা...
দায়িত্ব নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসেছিলেন। শিগগিরই চলেও যাবেন নিজের দেশে। তিনি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ। যাওয়ার আগে (৩ আগস্ট, ২০২০) তিনি তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা, ঋণচুক্তি বাস্তবায়ন, রোহিঙ্গা সমস্যা, চলমান মহামারি করোনাভাইরাসের সময় জীবন–জীবিকাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রাহীদ এজাজের সঙ্গে প্রথম আলো: করোনাভাইরাসের সংক্রমণ...
শুধু নিজের এলাকায় নয়, আরও ৯ জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে টেন্ডারবাজি করেছেন ফরিদপুরের দুই ভাই বরকত ও রুবেল। গ্রেপ্তারের পর ঢাকায় সিআইডি পুলিশের জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাঁরা এসব জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, জবানবন্দিতে তাঁরা আরও অনেক সহযোগীর নাম বলেছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। ফরিদপুর জেলা পুলিশের সূত্র জানায়, সিআইডির জিজ্ঞাসাবাদের সূত্র ধরে ঈদের আগের...
মৌসুমি ঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য নিউইয়র্ক, নিউজার্সি ও কানেটিকাট। ঝড়ের কারণে এ তিন রাজ্যে প্রায় ৩৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছে। বড় বড় গাছ ভেঙে পড়ায় পাঁচ শতাধিক ঘরবাড়ি ভেঙে গেছে, সড়কপথও বন্ধ হয়ে আছে। নিউজার্সিতে চারজন নিহতসহ কয়েক ডজন মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিউজার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিদ্যুৎহীন নগরীগুলোয় বর্তমানে ভুতুড়ে অবস্থা...
কান্নার বদলে খুশিতে হাসছে অর্থি। নতুন সঙ্গী পেয়ে আনন্দে উচ্ছ্বসিত মেয়েটি। গত সোমবার (৩ আগস্ট) দুপুরে দাদা ও বাবার সঙ্গে নিজে হাটে গিয়ে বাছাই করেছিল আগের গরু নবাবের মতো দেখতে একটা ছোট্ট গরুকে। তারপর অর্থি চলে এসেছিল বাড়ি। সেদিন বিকেলে সেই গরুই চলে এল তার বাড়িতে। তুলে দেওয়া হলো তারই হাতে। খুশিতে ডগমগ অর্থি নতুন গরুটার নাম রেখেছে ‘ছোট নবাব’। ঈদের আগের দিন ৩১ জুলাই প্রথম আলোর...
করোনার এই দুঃসময়ে অনেক ব্যবসাই যেখানে মুখ থুবড়ে পড়েছে, সেখানে অনলাইনের ছোট ছোট ব্যবসায়িক উদ্যোগগুলোর অবস্থা তেমন একটা খারাপ নয়। বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের শুরুতে মার্চ–এপ্রিল মাসে হোঁচট খেলেও ঈদুল ফিতরের আগে অর্থাৎ মে মাসে ধীরে ধীরে ব্যবসায় ফিরে আসতে শুরু করেন উদ্যোক্তারা। আর জুন থেকে ঘুরে দাঁড়িয়েছেন তাঁরা। ঘুরে দাঁড়ানোর কারণ ভাইরাস সংক্রমণের এই সময়ে অনলাইনে কেনাকাটার প্রতি ক্রেতাদের...
করোনার টিকার প্রথম ধাপের পরীক্ষায় যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডভিত্তিক জৈবপ্রযুক্তি কোম্পানি নোভাভ্যাক্সের টিকাটিও নিরাপদ হিসেবে প্রমাণিত হয়েছে। টিকাটি ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধী সক্ষমতাও দেখিয়েছে। প্রথম ধাপের পরীক্ষায় ১৩১ জন স্বেচ্ছাসেবীর ওপর দুই ডোজ টিকা দেওয়ার পর গতকাল মঙ্গলবার এর ফল প্রকাশ করে প্রতিষ্ঠানটি। বার্তা সংস্থা সিএনএনের খবরে এ তথ্য জানানো হয়। নোভাভ্যাক্সের পক্ষ থেকে বলা হয়,...
যুব মহিলা লীগের আলোচিত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তাঁর স্বামী মফিজুর রহমান ওরফে সুমনের বিরুদ্ধে এবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।গতকাল মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১–এ কমিশনের উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের...
আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন কাউন্টিতে কিশোর-কিশোরীদের মধ্যে ব্যাপক হারে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে বলে জানা গেছে। রাজ্যের ওকল্যান্ড, লিভিংস্টন ও জেনেসি কাউন্টির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দুই সপ্তাহ ধরে কিশোর-কিশোরীদের মধ্যে ব্যাপক হারে করোনার সংক্রমণ বেড়েছে। জানা গেছে, বড় বড় পার্টি থেকে এর সংক্রমণ হয়েছে। গত দুই সপ্তাহে আগের তুলনায় কিশোর-কিশোরীদের মধ্যে করোনার সংক্রমণ পাঁচ গুণ বেড়েছে...
করোনাভাইরাসের সংক্রমণ–পরবর্তী ফুসফুসে যে জটিলতা দেখা দেয়, তাকে পোস্ট কোভিড পালমোনারি ফাইব্রোসিস বলে। পালমোনারি ফাইব্রোসিস একধরনের রোগ, যেখানে ফুসফুসের নরম অংশগুলো শক্ত হয়ে যায়, ক্ষতের সৃষ্টি হয়। ফলে ফুসফুসের বায়ুকুঠুরিগুলো ঠিকমতো কাজ করতে পারে না।করোনা–সংক্রমিত রোগীদের বেশির ভাগেরই হালকা উপসর্গ থাকে, অনেকের আবার উপসর্গই থাকে না। খুব কম রোগীই তীব্র জটিল পরিস্থিতির শিকার হয়, যাদের...
ক্যালেন্ডারের পাতায় তখন ৯৯০ সাল। সে সময়ের সেরা চার জাদুকর হলেন গড্রিক গ্রিফিন্ডর, সালাজার স্লিদারিন, রোয়েনা র্যাভেনক্ল এবং হেলগা হাফলপাফ। এই চার মূর্তি যে শুধু নিজেদের সময়েরই সেরা ছিলেন তা নয়, সর্বকালের সেরা উইজার্ডদের তালিকায়ও তাদের নাম পাওয়া যায়। শ্রেষ্ঠত্ব নিয়ে স্বভাবতই তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল। তবে সেই সঙ্গে তারা ছিলেন ভীষণ ভালো বন্ধু। আচার-আচরণে এই চার বন্ধু ছিলেন বেশ আলাদা, যেমন...
দুই ঘণ্টা বিদ্যুৎ, এক ঘণ্টা লোডশেডিং—লক্ষ্মীপুরে বিদ্যুতের এমন পরিস্থিত চলছে আট দিন ধরে। ভ্যাপসা গরমের মধ্যে এ অবস্থায় অস্থির জনজীবন। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষও পড়েছে বেকায়দায়। তারা জনবিক্ষোভ ঠেকাতে তিন দিন ধরে এলাকায় মাইকিং করাচ্ছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, নোয়াখালীর চৌমুহনী গ্রিড থেকে লক্ষ্মীপুরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। গত ২৯ জুলাই হঠাৎ গ্রিডের পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এতে...