Wednesday, August 5, 2020

২১ বছর পর এই প্রথম...

এ বছর আর রজার ফেদেরারের রেকর্ডে ভাগ বসানো হলো না নাদালের। করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ান ওপেনের পর অন্য কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট আয়োজিত হয়নি। উইম্বলডন বাতিল করা হয়েছে। পেছানো হয়েছে ফ্রেঞ্চ ওপেন। তবে এ মাসের শেষদিকে ইউএস ওপেন আয়োজিত হবে এমনটা শোনা যাচ্ছে। কিন্তু করোনাভাইরাসের মধ্যে নিজেকে ঝুঁকিতে ফেলে এই টুর্নামেন্টে এবার অংশ নেবেন না বলে জানিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1672758/%E0%A7%A8%E0%A7%A7-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE

হগওয়ার্টস প্রতিষ্ঠার ইতিহাস

ক্যালেন্ডারের পাতায় তখন ৯৯০ সাল। সে সময়ের সেরা চার জাদুকর হলেন গড্রিক গ্রিফিন্ডর, সালাজার স্লিদারিন, রোয়েনা র‍্যাভেনক্ল এবং হেলগা হাফলপাফ। এই চার মূর্তি যে শুধু নিজেদের সময়েরই সেরা ছিলেন তা নয়, সর্বকালের সেরা উইজার্ডদের তালিকায়ও তাদের নাম পাওয়া যায়। শ্রেষ্ঠত্ব নিয়ে স্বভাবতই তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল। তবে সেই সঙ্গে তারা ছিলেন ভীষণ ভালো বন্ধু। আচার-আচরণে এই চার বন্ধু ছিলেন বেশ আলাদা, যেমন... বিস্তারিত



source http://www.prothomalo.com/kishoralo/article/1672747/%E0%A6%B9%E0%A6%97%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%B8-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8

দুই ঘণ্টা বিদ্যুৎ, এক ঘণ্টা লোডশেডিং—এভাবে চলছে ৮ দিন

দুই ঘণ্টা বিদ্যুৎ, এক ঘণ্টা লোডশেডিং—লক্ষ্মীপুরে বিদ্যুতের এমন পরিস্থিত চলছে আট দিন ধরে। ভ্যাপসা গরমের মধ্যে এ অবস্থায় অস্থির জনজীবন। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষও পড়েছে বেকায়দায়। তারা জনবিক্ষোভ ঠেকাতে তিন দিন ধরে এলাকায় মাইকিং করাচ্ছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, নোয়াখালীর চৌমুহনী গ্রিড থেকে লক্ষ্মীপুরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। গত ২৯ জুলাই হঠাৎ গ্রিডের পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এতে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1672757/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A7%8E-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%A1%E0%A6%B6%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%82%E2%80%94%E0%A6%8F%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87-%E0%A7%AE

গাইবান্ধায় বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার আবেদন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৪ নম্বর বরিশাল ইউনিয়নের ‘ভগবানপুর’ বঙ্গবন্ধু এবং এক মুক্তিযুদ্ধ সংগঠক ও বালুরঘাট লিবারেশন ক্যাম্পের সাধারণ সম্পাদক মরহুম আজিজার রহমান সরকারের স্মৃতিবিজড়িত একটি গ্রাম। আজিজার রহমান সরকার ছিলেন বঙ্গবন্ধুর একজন সহযোদ্ধা এবং রংপুর-২২ আসনের ১৯৬২, ১৯৬৭ ও ১৯৭০ সালে নির্বাচিত এমপিএ। বঙ্গবন্ধুর এই সহযোদ্ধা তাঁর এলাকায় করেছেন অনেক জনকল্যাণকর কাজ এবং... বিস্তারিত



source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1672738/%E0%A6%97%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%81-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%82-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF

কাশ্মীরের মর্যাদা রদের দিনে রামমন্দির নির্মাণ

ভারতের উত্তর প্রদেশের ‘মন্দির শহর’ অযোধ্যায় রামচন্দ্রের মন্দির স্থাপনের উদ্দেশ্যে ভূমিপূজা অনুষ্ঠিত হবে আজ বুধবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে সেই পূজা দিয়েই শুরু হতে চলেছে মন্দির নির্মাণের আনুষ্ঠানিক সূচনাপর্ব। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার থেকেই অযোধ্যায় শুরু হয়েছে উৎসবের আমেজ। সর্বত্র সাজ সাজ রব।  প্রধানমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1672755/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BE-%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3

ঢাকামুখী যাত্রীর চাপ বাড়ছে

ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে। গতকাল মঙ্গলবার সকাল থেকে কাঁঠালবাড়ি লঞ্চ, স্পিডবোট ও ফেরিঘাটে সাধারণ যাত্রী ও ব্যক্তিগত গাড়ির অতিরিক্ত চাপ দেখা গেছে। তবে করোনা পরিস্থিতিতে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হলেও কেউ তা মানছে না। এ ছাড়া রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটেও মানুষ ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে।  এদিকে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1672753/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%80-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%9B%E0%A7%87

আইপিএল থেকে সরে যাচ্ছে 'চীনা' টাইটেল স্পনসর

আইপিএল থেকে শেষ পর্যন্ত সরেই যাচ্ছে চীনা মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিভো। এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), কিন্তু বিতর্ক ও সমালোচনার মাত্রাটা এমন জায়গায় পৌঁছেছে, যেখানে আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে থাকার কোনো কারণ খুঁজে পায়নি প্রতিষ্ঠানটি। ২০১৮ সালে ভিভোর সঙ্গে আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে চুক্তি হয় বিসিসিআইয়ের। এ চুক্তি অনুযায়ী ভিভো বিসিসিআইকে ২ হাজার ১৯৯... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1672754/%E0%A6%86%E0%A6%87%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B2-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%B0

আবারও ৩২৯-এ এল আইরিশ রূপকথা

অবস্থা যা দাঁড়িয়েছে, এরপর থেকে কোনোভাবেই আয়ারল্যান্ডকে ৩২৯ রান করতে দেবে না ইংল্যান্ড! করতে দেয়-ই বা কী করে? এই নিয়ে যে দুবার ইংল্যান্ডের বিপক্ষে ৩২৯ করেছে দলটা, সে দুবারই হেসেখেলে জিতেছে। ইংল্যান্ডের বিপক্ষে আইরিশদের জয় বলতে সবার আগে চোখে ভাসে ২০১১ বিশ্বকাপে বেঙ্গালুরুতে পাওয়া সেই অবিশ্বাস্য জয়টার কথা। সে ম্যাচেও রান তাড়া করতে গিয়ে ঠিক ৩২৯ রান করেই জয়ের দেখা পেয়েছিল আইরিশরা। আট বছর পর আরেকবার... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1672752/%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%93-%E0%A7%A9%E0%A7%A8%E0%A7%AF-%E0%A6%8F-%E0%A6%8F%E0%A6%B2-%E0%A6%86%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6-%E0%A6%B0%E0%A7%82%E0%A6%AA%E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭৮, আহত হাজারো

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৭৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত চার সহস্রাধিক। বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মঙ্গলবার বৈরুতের বন্দর এলাকায় প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দতরঙ্গের আঘাতে পুরো বৈরুত কেঁপে ওঠে। রাজধানীর বড় একটি অংশে বিভিন্ন ভবনের জানালা-দরজার কাচ ভেঙে গেছে। অনেক ভবনের ব্যালকনি ধসে পড়েছে। বিস্ফোরণে হতাহতের ঘটনায় লেবানন আজ থেকে তিন... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1672751/%E0%A6%AC%E0%A7%88%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AD%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B9-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4-%E0%A7%AD%E0%A7%AE-%E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8B

কাঠবিড়ালির জন্য ভালোবাসা

কবি কাজী নজরুল ইসলামের কবিতায় ছোট্ট খুকু কাঠবিড়ালির খাদ্যের বহর শুনে বলেছিল: ‘ছোঁচা তুমি! তোমার সঙ্গে আড়ি আমার! যাও!’ খুকুমণি কাঠবিড়ালির সঙ্গে আড়ি নিলেও ড্যানি কনার কিন্তু আড়ি নিতে পারেননি কাঠবিড়ালিদের সঙ্গে; বরং মাতৃস্নেহে লালনপালন করছেন তাদের। ভাবছ, ড্যানি কনারটা আবার কে? আচ্ছা, তাহলে সব খুলেই বলি। পুরো নাম ড্যানিয়েল কনার। ইংল্যান্ডের একজন প্রাণিবিদ্যাবিশারদ। পাশাপাশি বন্য প্রাণীদের ছবিও... বিস্তারিত



source http://www.prothomalo.com/kishoralo/article/1672746/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%AC%E0%A6%BF%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE

পাটেশ্বরী: বাঙালির প্রধান অর্থকরী ফসলের গল্প

ধলসুন্দর, বাও, বিদ্যাসুন্দর, কেউত্রা, পাইধা, কাইটাবাও, কাজলা—এগুলো আমাদের গর্বের নাম, যার গরবে বাঙালি গর্বিত ছিল বহুকাল। পাকেচক্রে সে গর্ব এখন বিগত। সোনারং পাট আনত কাঁচা টাকা। আর সে টাকায় সমৃদ্ধ হয়েছিল একটি পুরো জাতি! সে জন্যই তার নাম ছিল ‘সোনালি আঁশ’। প্রায় দুই শ বছর পৃথিবীকে একচ্ছত্রভাবে পাটের জোগান দিয়ে গেছে এই বাংলাভূমি। এখন গল্পের মতো শোনালেও সেটাই ছিল বাস্তবতা। প্রাচীন বইপত্রে সূক্ষ্ম... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1672729/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%99%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%95%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%AB%E0%A6%B8%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA

লড়াকু পাখি কালিম

১৫ জুলাই নরসিংদীর সরওয়ার পাঠান মুঠোফোনে জানালেন, চার–পাঁচটি বুনো কালিম চরে বেড়াচ্ছে ডুমরি ঝিলে। চমৎকার ওই ঝিলে বেশ আমি কয়েকবারই গিয়েছি। ঝিলটা পড়েছে নরসিংদীর পলাশ ইউনিয়নের একটি গ্রামে। সরওয়ার বাংলাদেশ ওয়াইল্ড লাইফ ক্লাবের একজন সদস্য। এককালে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ছিলেন। তাঁর তোলা বহু ছবি আমার বিভিন্ন বইয়ে ছেপেছি। তাঁর সঙ্গে শিবপুরে গিয়ে গৃহপালিত কালিমও দেখেছি। ছানাপোনাসমেত কালিম।... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1672748/%E0%A6%B2%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%95%E0%A7%81-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AE

বেলুনে করে ইন্টারনেট

ইন্টারনেট কি ধরা যায়? ছোয়া যায়? দেখা যায়? না কোনোটাই না। ইন্টারনেট ব্যবহার করার জন্য আমরা বাসায় ওয়াইফাই সংযোগ নিই। কেউবা মোবাইলে ডেটা কিনে ব্যবহার করি। কিন্তু, এমন অনেক প্রত্যন্ত অঞ্চল রয়েছে, যেখানে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া খুবই কঠিন। কেনিয়ার এমনই এক জায়গায় ঘটেছে মজার ঘটনা। কেনিয়ার দূরদূরান্তে ইন্টারনেট সেবা পৌঁছে দিচ্ছে লুন নামের এক কোম্পানি। এ কাজে ব্যবহার করা হচ্ছে বেলুন৷ কর্তৃপক্ষের... বিস্তারিত



source http://www.prothomalo.com/kishoralo/article/1672745/%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B2%E0%A7%81%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9F

সবাই মঙ্গলে যেতে মরিয়া কেন?

চীন মঙ্গলে যেতে চায়। যুক্তরাষ্ট্র অনেক দিন ধরেই মার্স মিশন নিয়ে আছে। এখন সংযুক্ত আরব আমিরাতও নিয়েছে মঙ্গলে যাওয়ার মিশন। সম্প্রতি এই তিন দেশই ‘লাল গ্রহে’ যাওয়ার টিকিট কেটেছে। কিন্তু হুট করে কেন সবাই মঙ্গলে যেতে চাচ্ছে? শুধুই কি নিখাদ বিজ্ঞানচর্চা নাকি এর পেছনে অন্য কিছু আছে? ওপরের দুই প্রশ্নের উত্তর খোঁজার আগে কে, কীভাবে মঙ্গলযাত্রার সূচনা করেছে, তার বৃত্তান্ত জানা যাক। শুরুটা করে সংযুক্ত আরব... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1672739/%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%AE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8

১০১ একরে আমাদের দিনগুলো

ভোরের আলোয় আলোকিত হওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞান পিপাসু শিক্ষার্থীদের পদচারণে প্রাণবন্ত হয়ে উঠে ক্যাম্পাস। মনে হয় এ যেন এক জ্ঞান পিপাসুদের মিলনমেলা। পরিবারের আপনজন ছেড়ে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীদের কাছে যেন এক স্বপ্নভূমি। বলছিলাম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কথা। ১০১ একরের এই ক্যাম্পাসে ভর্তিযুদ্ধে জয়ী হয়ে ভর্তি হই অণুজীববিজ্ঞান বিভাগে। বিশ্ববিদ্যালয়ের ১৩ তম... বিস্তারিত



source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1672736/%E0%A7%A7%E0%A7%A6%E0%A7%A7-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B

Tuesday, August 4, 2020

টিকার খোঁজ কখনো নাও মিলতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাসের টিকা অনুসন্ধানে অগ্রগতির কথা বললেও এ নিয়ে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, কোভিড-১৯–এর টিকা পাওয়ার বিষয়ে আশা থাকলেও এ নিয়ে সংশয়ও রয়েছে। কখনো এর খোঁজ কখনো নাও মিলতে পারে। বিবিসি জানিয়েছে, গতকাল সোমবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তেদরোস বলেছেন, এ মুহূর্তে কোনো আলোকরেখার দেখা নেই। কখনো তা নাও থাকতে... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1672618/%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%96%E0%A7%87%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9C-%E0%A6%95%E0%A6%96%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%93-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF

কবি আলেয়া চৌধুরী আর নেই

নিউইয়র্কের রকল্যান্ডে বসবাসরত কবি আলেয়া চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৩ আগস্ট রাতে তাঁর অ্যাপার্টমেন্ট থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন কবির পারিবারিক স্বজন শাহরিয়ার সালাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি ওই অ্যাপার্টমেন্টে একাই থাকতেন। তাঁর পরিবারের কেউ আমেরিকায় নেই।শাহরিয়ার সালাম বলেন, দেশ থেকে আলেয়া চৌধুরীর ভাই তাঁকে ফোন করে... বিস্তারিত



source http://www.prothomalo.com/northamerica/article/1672617/%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%B2%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%9A%E0%A7%8C%E0%A6%A7%E0%A7%81%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87

কাশ্মীরে কারফিউ জারি

কাশ্মীরে কারফিউ জারি করা হয়েছে। আজ মঙ্গল ও কাল বুধবার এই কারফিউ বলবৎ থাকবে। এনডিটিভি অনলাইনের প্রতিবেদন এই তথ্য জানানো হয়। বিশেষ সাংবিধানিক মর্যাদা রদের মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্তের সিদ্ধান্তের বর্ষপূর্তির প্রেক্ষাপটে এই কারফিউ জারি হলো। শ্রীনগরের জেলা ম্যাজিস্ট্রেট বলেছেন, তাঁরা তথ্য পেয়েছেন, বিচ্ছিন্নতাবাদী ও পাকিস্তানের মদদপুষ্ট কিছু গোষ্ঠী ৫ আগস্টকে কালো... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1672616/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%89-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ স্থগিত, আইপিএল খেলতে নেই বাধা

করোনাভাইরাস মহামারির কারণে স্থগিত হওয়া ক্রীড়া ইভেন্টের লম্বা তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজটি স্থগিত করা হয়েছে। এ বছর ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা অস্ট্রেলিয়ায়। তবে করোনাভাইরাস মহামারির কারণে যে শেষমেশ টুর্নামেন্টটা আয়োজন করা হবে না, এমন একটা আভাস আগে থেকেই ছিল। করোনা মহামারির... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1672614/%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%93%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9C-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9C-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%86%E0%A6%87%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B2

আইপিএলে এবার থাকছে 'কোভিড–বদলি'

এবারের আইপিএল শুরু হওয়ার কথা ছিল মার্চে। কিন্তু দুনিয়াব্যাপি করোনাভাইরাসের প্রাদুর্ভাব সেটি হতে দেয়নি। তবে করোনা–আক্রমণের মধ্যেই এ ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্টটি আয়োজন করতে মরিয়া ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই আয়োজনের সঙ্গে যে ওতপ্রোতভাবে জড়িয়ে বাণিজ্যিক লাভালাভ! এই আইপিএলই যে কোষাগার পরিপূর্ণ করে তোলে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের। আইপিএল না হলে ৪ হাজার কোটি... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1672612/%E0%A6%86%E0%A6%87%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E2%80%93%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%B2%E0%A6%BF

আড়ুশাহ ও মাড়ুশাহ (রহমাতুল্লাহ) এর মাজার - ওয়ার্ড নং ২১

গতকাল, ফুলার রোড ধরে ব্রিটিশ কাউন্সিল পেরিয়ে যখন জগন্নাথ হলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক কোয়ার্টারের ভেত...